কালীগঞ্জ থানায় প্রতারক চক্রের বিরুদ্ধে জিডি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিমুল হোসেন
সাতক্ষীরা ব্যুরো

প্রবাসে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে ওমানের ভিসা দেওয়ার প্রলোভনে এক প্রবাসীর কাছ থেকে ২ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানাসূত্রে জানা যায়,কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের বাসিন্দা মোঃ নূর ইসলাম মোড়ল (৭৩) গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় হাজির হয়ে দায়ের করেন। জিডি নম্বর-১২৪০।জিডিতে উল্লেখ করা হয়, নূর ইসলাম মোড়লের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪৬) একজন ওমান প্রবাসী।প্রবাসে অবস্থান কালে নজরুল ইসলামের সঙ্গে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকার মোঃ তাজুল ইসলাম (৪০) ও মোঃ মাহমুদ (৪৫)-এর পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্তরা ওমানের ভিসা প্রদান ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ ও ওমানের একাধিক ব্যাংক একাউন্টের মাধ্যমে ধাপে ধাপে মোট ২ লাখ ২৬ হাজার টাকা গ্রহণ করে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযুক্তরা ভিসা প্রদান তো করেইনি, বরং পাওনা টাকা ফেরত দিতেও টালবাহানা শুরু করে।যোগাযোগের চেষ্টা করলে তারা অধিকাংশ সময় ফোন বন্ধ রাখে এবং কখনো ফোন রিসিভ করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এছাড়া প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে অভিযুক্তরা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের একটি রশিদ প্রদান করলেও পরবর্তীতে যাচাই-বাছাই করে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। সর্বশেষ গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাপের মাধ্যমে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা সরাসরি টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়।
পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং ভবিষ্যৎ আইনগত সুরক্ষার কথা বিবেচনা করে বিষয়টি কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। ডায়েরিতে অভিযুক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর আবেদন জানানো হয়েছে।কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কঠোর বক্তব্য ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুয়া ভিসা ও বিদেশে চাকরির নামে প্রতারণা এখন নীরব সামাজিক মহামারিতে রূপ নিয়েছে।
সহজ-সরল মানুষ ও প্রবাসগামী শ্রমজীবী পরিবারের স্বপ্নকে পুঁজি করে একের পর এক প্রতারক চক্র সর্বস্ব লুটে নিচ্ছে। এসব প্রতারণা কেবল আর্থিক ক্ষতিতেই সীমাবদ্ধ নয় এটি একটি পরিবারের ভবিষ্যৎ, সম্মান ও মানসিক স্থিতিশীলতাকে চরমভাবে বিপর্যস্ত করে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হচ্ছে-এই ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে প্রবাসে কর্মসংস্থানের নামে চলমান প্রতারণা বন্ধে সার্বিক নজরদারি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি। ন্যায়বিচার নিশ্চিত হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবে-এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হাসান জানান প্রতারক চক্রের বিরুদ্ধে জিডি হয়েছ।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহরে ককটেল বিস্ফোরণ
খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে ফুলবাড়িগেট এলাকার শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহরটি খুলনা থেকে ফুলতলার উদ্দেশে রওনা হয়েছিল। শিববাড়ি মোড়ে জনসভা চলাকালীন সেখান থেকে কয়েকটি গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় ফুলবাড়ি গেট পার হয়। এরপর পেছনের গাড়িগুলো আসার ঠিক আগ মুহূর্তে শহীদ মিনারের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হঠাৎ এই বিস্ফোরণের শব্দে রাস্তার দুই পাশে দাঁড়ানো সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
/আশিক
খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ
খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কাটেঙ্গা বাজারে ঘটে যাওয়া এই সংঘর্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত সোমবার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকালে উপজেলার কাটেঙ্গা বাজারে শালিস বৈঠকের উদ্যোগ নেন স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তবে আলোচনা চলাকালীন কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে স্থানীয় হাসপাতালে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত রিপন মোল্লা নামের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
/আশিক
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার ৭১৪টি পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পেয়েছে।সোমবার (২৭ জুলাই) দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ ট্রেডার্স মার্কেট সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হয়।
স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে কার্ডধারী উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে পণ্য বিক্রি করা হয়।প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম লাক্স সাবান, ১২৫ গ্রাম লন্ড্রি সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার। প্রতিটি প্যাকেজের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৫১৮ টাকা।বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল।
এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে স্মার্ট কার্ডভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খলভাবে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এতে অনিয়ম কমার পাশাপাশি সাধারণ মানুষ সহজেই তাদের প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারছেন।
পণ্য গ্রহণে আসা উপকারভোগীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির এ কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা সরকারের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খুলনা ঘরের ভেতর শাশুড়ি ও দুই শিশুসহ একই পরিবারের ৩ জনকে নৃশংস হত্যা
খুলনা মহানগরীর একটি আবাসিক ঘর থেকে দুই শিশু ও এক নারীসহ একই পরিবারের মোট তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির বাসিন্দা শরিফুল ইসলামের মালিকানাধীন বাড়ি থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
একই ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধারের নির্মম এই সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার বিস্তারিত জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির উক্ত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি—পারিবারিক কোনো কলহের জেরে শাশুড়ি এবং স্ত্রীর আগের পক্ষের সন্তানসহ মোট তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলটি কর্ডন বা ঘিরে রেখেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। সিআইডি টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই লোমহর্ষক ট্র্যাজেডির নেপথ্য কারণ এবং বিস্তারিত তথ্য সিআইডির তদন্ত ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে জানানো সম্ভব হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।
/আশিক
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ আগুন; আতঙ্কে হুড়োহুড়ি
ভোররাতে হঠাৎ বিকট শব্দে এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ছড়িয়ে পড়ে আগুনের তীব্র লেলিহান শিখা ও বিষাক্ত কালো ধোঁয়া। এর জের ধরে নিমিষেই রোগী ও তাঁদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক, ছোটাছুটি ও হুড়োহুড়ি শুরু হয়। জীবন বাঁচাতে মুমূর্ষু রোগীরা যে যেভাবে পারেন হাসপাতালের বাইরে খোলা মাঠে ও সড়কে এসে আশ্রয় নেন।
আজ বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুমেক হাসপাতালের চারতলা মূল ভবনের তৃতীয় তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার যৌথ ও আপ্রাণ চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের এক নম্বর আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ১৫ জন মুমূর্ষু রোগীকে পেছনের দরজা দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার জানান, এই হুড়োহুড়ি ও স্থানান্তরের ধকল সইতে না পেরে আইসিইউর ১ জন আশঙ্কাজনক রোগীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আইসিইউর আরেকজন রোগী আগুন লাগার আগেই ভোর ৫টার দিকে স্বাভাবিক নিয়মে মারা গিয়েছিলেন।
এদিকে আগুন থেকে বাঁচতে এবং হাসপাতালের গ্রিল কেটে ভেতরে ঢোকার সময় দেয়াল ও গ্রিল ভেঙে মাথায় পড়ে দুই সিনিয়র স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী, শারমিন এবং ফায়ার সার্ভিসের সাহসী সদস্য তৌহিদ। অসুস্থ ও জখম হওয়া দুই নার্সকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে ৩টি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিট একযোগে কাজ করে। তিনি জানান, উদ্ধারকাজের শুরুতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে; কারণ হাসপাতালের ভেতরের প্রধান গেট ও কোল্যাপিং গেটগুলোতে তালা দেওয়া ছিল। ফায়ার কর্মীরা তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যালকনিতে আটকে পড়া ৪ থেকে ৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫৫ মিনিটের মাথায় তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে স্টোররুমের পুরনো কাপড়ে আগুন লাগে, যা পরে আইসিইউর পুরনো এসি ও অক্সিজেন সিলিন্ডারে ছড়ালে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো ওটি (OT) ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ড ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (RMO) ডা. হোসেন আলী জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
/আশিক
ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মোছা. তানিয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ফয়সাল আহমেদ আগামী এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। তানিয়া আক্তার মনোবিজ্ঞান বিভাগের কবি সুফিয়া কামাল হল এবং ফয়সাল আহমেদ একাউন্টিং বিভাগের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ০২ মে, ২০২৬ তারিখে কাঁকশিয়ালী’র সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইও এবং কাঁকশিয়ালীর সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সভাপতি হাফিজুর রহমান (হাফিজ) প্রমুখ।
গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে তারা উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে বিজয়ী হন। বিজয় একাত্তর হল সংসদের এজিএস এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্ব এবং সঞ্চালনায় এই বিশেষ সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
খুলনার বাজারে উত্তাপ: মুরগির পর এবার ৮০০ টাকায় ঠেকেছে গরুর মাংস
খুলনার কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্যের অস্থিরতা কাটছেই না। সবজির চড়া দামের সাথে এবার যুক্ত হয়েছে গরুর মাংসের বাড়তি দর। গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার খুচরা বাজারে গরুর মাংসের দাম কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) নগরীর রূপসা, মিস্ত্রিপাড়া ও বয়রা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে এই চিত্র দেখা গেছে।
সবজির বাজারে গিয়ে দেখা যায়, সজনে ও পটল এখনো চড়া দামে অর্থাৎ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স ও শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। তবে তুলনামূলক স্বস্তি দিচ্ছে পেঁয়াজ (২৫-৩০ টাকা) ও আলু (২০-২৫ টাকা)। মাছের বাজারে মাঝারি রুই ২২০-২৫০ টাকা হলেও ভেটকি ও চিংড়ির দাম সাধারণের নাগালের বাইরে (৫০০-৮০০ টাকা)।
সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মাংসের বাজারে। এতদিন মুরগির দাম নিয়ে ক্রেতারা হিমশিম খেলেও এখন গরুর মাংসের দাম ৭৫০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকায় ঠেকেছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় ও পশুখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, সঠিক বাজার মনিটরিংয়ের অভাবে অসাধু সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে ফেলছে।
/আশিক
খুলনায় মাঝরাতে ভয়াবহ আগুন: পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান
খুলনা মহানগরীর নিউমার্কেট সংলগ্ন ব্যস্ততম বাইতুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আব্দুল মালেক জানান, ২০-২৫ বছরের পুরনো এই মার্কেটের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মার্কেটের অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। রাত গভীর হওয়ায় এবং মার্কেটের ভেতরের পরিবেশ ঘিঞ্জি থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, মোবাইল ফোনের দোকানে থাকা দাহ্য পদার্থ ও ব্যাটারির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বড় ধরণের জানমালের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। মার্কেটের বৈদ্যুতিক লাইনের আধুনিকায়ন না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অনেক ব্যবসায়ী।
/আশিক
খুলনায় খুলল আওয়ামী লীগ অফিস: জানাজানি হতেই রণক্ষেত্র শঙ্খ মার্কেট
খুলনায় প্রায় দেড় বছর পর নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা এবং পরবর্তীতে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর শহিদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন দলটির ৭/৮ জন নেতাকর্মী। এই ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী মেইন গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁরা জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের ব্যানারে কিছু শিক্ষার্থী সন্ধ্যায় কার্যালয়টিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা সদর থানার ওসি কবীর হোসেন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে যারা অফিস খুলেছিল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই কার্যালয়টি বন্ধ ছিল। নির্বাচনের মাত্র তিনদিন পর আবারও এই কার্যালয় খোলার চেষ্টা খুলনার রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
/আশিক
পাঠকের মতামত:
- শীতের সকালে ব্যায়ামের আগে কী খাবেন
- সারাদেশে তিন দিন গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ থাকবে
- ১২৫তম প্রাইজবন্ড ড্র: বিজয়ী হলো যেসব নম্বর
- জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
- নিউজিল্যান্ড সিরিজেই ঐতিহাসিক ছক্কার মাইলফলক স্পর্শ করল ভারত
- সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ভারতে তীব্র রাজনৈতিক সংকট
- এইচএসসিতে শতভাগ ফেল: এক সপ্তাহের মধ্যে ব্যবস্থার নির্দেশ
- নেতানিয়াহুর পতনে আইজেনকোটকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান আহমেদ টিবির
- বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ: ৭ লাখের বেশি শ্রমিক কর্মবিরতিতে
- কালিয়াকৈর থানার ওসির হস্তক্ষেপে স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
- বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবেন না: মির্জা আব্বাস
- সিসিটিভি ফুটেজে মিলল তাহসিফের মৃত্যুর আগের রাতের চাঞ্চল্যকর তথ্য
- রাজপথে লংমার্চ নয়, সংবিধান সংস্কারে আলোচনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- নতুন বেতনকাঠামো: কাল যারা টাকা পাচ্ছেন, যাদের অপেক্ষা করতে হবে
- খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহরে ককটেল বিস্ফোরণ
- চীন ও জাপানের বিনিয়োগে সমৃদ্ধির পথে বাংলাদেশের অর্থনীতি
- চোখের নিচে কালো দাগের পেছনে লুকিয়ে থাকা কারণ
- মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখ খানের ‘কিং’
- ক্যারিবীয় স্পিনারদের বিপক্ষে আবারও ব্যর্থতার পরিচয় বাংলাদেশের
- চাঁদের বুকে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে তিন পরাশক্তি
- আইন না মেনে গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বিরোধী দল: রিজভী
- এইচএসসির ফল নিয়ে অসন্তুষ্ট? যেভাবে আবেদন করবেন অনলাইনে
- সারাদেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মোজতবা খামেনির চরম হুঙ্কার: মানা হবে না কোনো সীমানা
- কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
- মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তাপ: প্রস্তুত থাকার নির্দেশ আমেরিকার
- সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ পুলিশের আট কর্মকর্তা চাকরিচ্যুত
- জুলাই সনদ বাস্তবায়ন: রাজনৈতিক অঙ্গীকার, গণভোট ও সাংবিধানিক বৈধতার জটিল সমীকরণ
- ধানের শীষের প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছেন জামায়াত প্রার্থী
- ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: মানতে হবে যেসব কড়া শর্ত
- টাকার বিনিময়ে ভোট ও কারচুপির অভিযোগে বিতর্কিত রোনালদোর ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জয়
- যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় তেহরান আগাম আক্রমণ চালাতে পারে: এফডিডি কর্মকর্তা
- যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- রূপপুর প্রজেক্টের ঐতিহাসিক মাইলফলক: মিলল বায়েরার অনুমোদন
- নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা প্রকাশ
- কফি স্ক্রাবেই মিলবে কোরিয়ানদের মতো ‘গ্লাস স্কিন’
- ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী
- সংকটের মাঝেই এলপিজির কমিশন ২ থেকে ৩ গুণ বাড়ানোর দাবি
- ফের ঊর্ধ্বমুখী মার্কিন মুদ্রা: খোলা বাজারে ও ব্যাংকে বাড়ছে ডলারের দাম
- নেতানিয়াহুর দলের অভিযোগ খারিজ করে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার
- ডিভি লটারি ২০২৭-এ বাংলাদেশ কি সুযোগ পাবে?
- তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতিকে জানাতে হবে: নাহিদ ইসলাম
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা
- সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
- জাপান সফর শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
- বাংলাদেশ ও জাপানের মধ্যে চার সমঝোতা স্মারকসহ সাতটি চুক্তি সই
- চ্যাটজিপিটিতে এলো নতুন ‘মেমরি আর্কিটেকচার’ ও চ্যাট লক সুবিধা
- নরম সুরে কথা বলে পানির ন্যায্য হিস্যা মিলবে না: রুহুল কবির রিজভী
- জুলাই সনদ বাস্তবায়ন: রাজনৈতিক অঙ্গীকার, গণভোট ও সাংবিধানিক বৈধতার জটিল সমীকরণ
- ইরানের পরমাণু অস্ত্র ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস করে দেবে: বেনিয়ামিন নেতানিয়াহু
- আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘অর্ণব’
- নতুন পে-স্কেলে ভাতা না বাড়ায় বড় ধাক্কা, হতাশ সরকারি কর্মচারীরা
- সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের অনন্য রেকর্ড
- এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে যেভাবে দেখবেন বিলম্বের প্রদেয় অর্থের পরিমাণ
- আবেদন শুরুর তারিখ ঘোষণা, আবারও আসছে ডিভি লটারি সুযোগ
- মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা
- বিক্রির কদিন না যেতেই অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোনে ফাটল!
- পর্যটকদের জন্য বড় স্বস্তি: সেন্টমার্টিনে রাতে থাকতে আর বাধা নেই
- নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা প্রকাশ
- পুষ্টিতে ভরপুর কলা: শীতকালীন খাদ্যতালিকায় একে রাখা কেন জরুরি
- ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
- রাজনীতিতে পারিবারিক প্রভাব ও মন্ত্রীদের স্বজনপ্রীতির কঠোর সমালোচনা এনসিপি নেতার
- সৌদি গমনে ব্যর্থ বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, স্বয়ংক্রিয়ভাবে মিলবে প্রবেশের সুযোগ








