খুলনা ঘরের ভেতর শাশুড়ি ও দুই শিশুসহ একই পরিবারের ৩ জনকে নৃশংস হত্যা

খুলনা মহানগরীর একটি আবাসিক ঘর থেকে দুই শিশু ও এক নারীসহ একই পরিবারের মোট তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির বাসিন্দা শরিফুল ইসলামের মালিকানাধীন বাড়ি থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
একই ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধারের নির্মম এই সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার বিস্তারিত জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির উক্ত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি—পারিবারিক কোনো কলহের জেরে শাশুড়ি এবং স্ত্রীর আগের পক্ষের সন্তানসহ মোট তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলটি কর্ডন বা ঘিরে রেখেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। সিআইডি টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই লোমহর্ষক ট্র্যাজেডির নেপথ্য কারণ এবং বিস্তারিত তথ্য সিআইডির তদন্ত ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে জানানো সম্ভব হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।
/আশিক
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের বহরে ককটেল বিস্ফোরণ
খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে ফুলবাড়িগেট এলাকার শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহরটি খুলনা থেকে ফুলতলার উদ্দেশে রওনা হয়েছিল। শিববাড়ি মোড়ে জনসভা চলাকালীন সেখান থেকে কয়েকটি গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় ফুলবাড়ি গেট পার হয়। এরপর পেছনের গাড়িগুলো আসার ঠিক আগ মুহূর্তে শহীদ মিনারের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হঠাৎ এই বিস্ফোরণের শব্দে রাস্তার দুই পাশে দাঁড়ানো সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
/আশিক
খুলনার তেরখাদায় বিএনপির দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ
খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কাটেঙ্গা বাজারে ঘটে যাওয়া এই সংঘর্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত সোমবার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকালে উপজেলার কাটেঙ্গা বাজারে শালিস বৈঠকের উদ্যোগ নেন স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তবে আলোচনা চলাকালীন কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে স্থানীয় হাসপাতালে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত রিপন মোল্লা নামের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
/আশিক
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার ৭১৪টি পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পেয়েছে।সোমবার (২৭ জুলাই) দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ ট্রেডার্স মার্কেট সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হয়।
স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে কার্ডধারী উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে পণ্য বিক্রি করা হয়।প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম লাক্স সাবান, ১২৫ গ্রাম লন্ড্রি সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার। প্রতিটি প্যাকেজের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৫১৮ টাকা।বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল।
এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে স্মার্ট কার্ডভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খলভাবে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এতে অনিয়ম কমার পাশাপাশি সাধারণ মানুষ সহজেই তাদের প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারছেন।
পণ্য গ্রহণে আসা উপকারভোগীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির এ কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা সরকারের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ আগুন; আতঙ্কে হুড়োহুড়ি
ভোররাতে হঠাৎ বিকট শব্দে এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ছড়িয়ে পড়ে আগুনের তীব্র লেলিহান শিখা ও বিষাক্ত কালো ধোঁয়া। এর জের ধরে নিমিষেই রোগী ও তাঁদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক, ছোটাছুটি ও হুড়োহুড়ি শুরু হয়। জীবন বাঁচাতে মুমূর্ষু রোগীরা যে যেভাবে পারেন হাসপাতালের বাইরে খোলা মাঠে ও সড়কে এসে আশ্রয় নেন।
আজ বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুমেক হাসপাতালের চারতলা মূল ভবনের তৃতীয় তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার যৌথ ও আপ্রাণ চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের এক নম্বর আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ১৫ জন মুমূর্ষু রোগীকে পেছনের দরজা দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার জানান, এই হুড়োহুড়ি ও স্থানান্তরের ধকল সইতে না পেরে আইসিইউর ১ জন আশঙ্কাজনক রোগীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আইসিইউর আরেকজন রোগী আগুন লাগার আগেই ভোর ৫টার দিকে স্বাভাবিক নিয়মে মারা গিয়েছিলেন।
এদিকে আগুন থেকে বাঁচতে এবং হাসপাতালের গ্রিল কেটে ভেতরে ঢোকার সময় দেয়াল ও গ্রিল ভেঙে মাথায় পড়ে দুই সিনিয়র স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী, শারমিন এবং ফায়ার সার্ভিসের সাহসী সদস্য তৌহিদ। অসুস্থ ও জখম হওয়া দুই নার্সকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে ৩টি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিট একযোগে কাজ করে। তিনি জানান, উদ্ধারকাজের শুরুতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে; কারণ হাসপাতালের ভেতরের প্রধান গেট ও কোল্যাপিং গেটগুলোতে তালা দেওয়া ছিল। ফায়ার কর্মীরা তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যালকনিতে আটকে পড়া ৪ থেকে ৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫৫ মিনিটের মাথায় তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে স্টোররুমের পুরনো কাপড়ে আগুন লাগে, যা পরে আইসিইউর পুরনো এসি ও অক্সিজেন সিলিন্ডারে ছড়ালে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো ওটি (OT) ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ড ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (RMO) ডা. হোসেন আলী জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
/আশিক
ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মোছা. তানিয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ফয়সাল আহমেদ আগামী এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। তানিয়া আক্তার মনোবিজ্ঞান বিভাগের কবি সুফিয়া কামাল হল এবং ফয়সাল আহমেদ একাউন্টিং বিভাগের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ০২ মে, ২০২৬ তারিখে কাঁকশিয়ালী’র সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইও এবং কাঁকশিয়ালীর সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সভাপতি হাফিজুর রহমান (হাফিজ) প্রমুখ।
গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে তারা উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে বিজয়ী হন। বিজয় একাত্তর হল সংসদের এজিএস এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্ব এবং সঞ্চালনায় এই বিশেষ সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
খুলনার বাজারে উত্তাপ: মুরগির পর এবার ৮০০ টাকায় ঠেকেছে গরুর মাংস
খুলনার কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্যের অস্থিরতা কাটছেই না। সবজির চড়া দামের সাথে এবার যুক্ত হয়েছে গরুর মাংসের বাড়তি দর। গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার খুচরা বাজারে গরুর মাংসের দাম কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) নগরীর রূপসা, মিস্ত্রিপাড়া ও বয়রা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে এই চিত্র দেখা গেছে।
সবজির বাজারে গিয়ে দেখা যায়, সজনে ও পটল এখনো চড়া দামে অর্থাৎ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স ও শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। তবে তুলনামূলক স্বস্তি দিচ্ছে পেঁয়াজ (২৫-৩০ টাকা) ও আলু (২০-২৫ টাকা)। মাছের বাজারে মাঝারি রুই ২২০-২৫০ টাকা হলেও ভেটকি ও চিংড়ির দাম সাধারণের নাগালের বাইরে (৫০০-৮০০ টাকা)।
সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মাংসের বাজারে। এতদিন মুরগির দাম নিয়ে ক্রেতারা হিমশিম খেলেও এখন গরুর মাংসের দাম ৭৫০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকায় ঠেকেছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় ও পশুখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, সঠিক বাজার মনিটরিংয়ের অভাবে অসাধু সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে ফেলছে।
/আশিক
খুলনায় মাঝরাতে ভয়াবহ আগুন: পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান
খুলনা মহানগরীর নিউমার্কেট সংলগ্ন ব্যস্ততম বাইতুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আব্দুল মালেক জানান, ২০-২৫ বছরের পুরনো এই মার্কেটের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মার্কেটের অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। রাত গভীর হওয়ায় এবং মার্কেটের ভেতরের পরিবেশ ঘিঞ্জি থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, মোবাইল ফোনের দোকানে থাকা দাহ্য পদার্থ ও ব্যাটারির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বড় ধরণের জানমালের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। মার্কেটের বৈদ্যুতিক লাইনের আধুনিকায়ন না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অনেক ব্যবসায়ী।
/আশিক
খুলনায় খুলল আওয়ামী লীগ অফিস: জানাজানি হতেই রণক্ষেত্র শঙ্খ মার্কেট
খুলনায় প্রায় দেড় বছর পর নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা এবং পরবর্তীতে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর শহিদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন দলটির ৭/৮ জন নেতাকর্মী। এই ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী মেইন গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁরা জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের ব্যানারে কিছু শিক্ষার্থী সন্ধ্যায় কার্যালয়টিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা সদর থানার ওসি কবীর হোসেন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে যারা অফিস খুলেছিল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই কার্যালয়টি বন্ধ ছিল। নির্বাচনের মাত্র তিনদিন পর আবারও এই কার্যালয় খোলার চেষ্টা খুলনার রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
/আশিক
খুলনায় ৬৭ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ: নিরাপত্তার চাদরে ঢাকা পুরো জেলা
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি সংসদীয় আসনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে শঙ্কার বিষয় হলো, জেলার মোট ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকেই ঝুঁকিপূর্ণ বা ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। জেলা ও মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যমতে, খুলনার মোট কেন্দ্রের প্রায় ৬৭ শতাংশই এই তালিকার অন্তর্ভুক্ত। এসব কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এবার সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসনভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, খুলনা-৬ আসনটি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, যেখানে ৮৩ দশমিক ২২ শতাংশ কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। এর বিপরীতে খুলনা-৩ আসনে ঝুঁকির মাত্রা তুলনামূলক কম, যা প্রায় ৪৯ দশমিক ৬৭ শতাংশ। অন্যান্য আসনের মধ্যে খুলনা-১ আসনের ৭৬টি, খুলনা-২ আসনের ১০৫টি, খুলনা-৪ আসনের ৯৫টি এবং খুলনা-৫ আসনের ৮৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী এই তালিকা চূড়ান্ত করেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সাধারণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য থাকলেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান জানিয়েছেন, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাসহ ৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে মোবাইল পেট্রোলিং এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানিয়েছেন, ৫৬৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৫৫৮টিতেই সিসি ক্যামেরা থাকবে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৩০০টি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের শরীরে থাকবে বিশেষ ‘বডি ক্যামেরা’, যার সরাসরি সম্প্রচার পুলিশ হেডকোয়ার্টার থেকে পর্যবেক্ষণ করা হবে। ১২০০ সেনা সদস্যের উপস্থিতি ও এই আধুনিক প্রযুক্তিগত নজরদারির ফলে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
পাঠকের মতামত:
- সৌদি আরবের জাজান তেল পরিশোধনাগারে হুথি বিদ্রোহীদের হামলা
- ৪৮ ঘণ্টা পরও দিল্লি ব্যবস্থা না নেওয়ায় সন্দেহ জোরালো হয়েছে: নাহিদ ইসলাম
- হামাস নিরস্ত্র না হলে জোরপূর্বক নিরস্ত্রীকরণের হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
- মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েন নিয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল ইরান
- লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না, কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
- হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি
- ওয়াবিটাইনফোর প্রতিবেদনে উঠে এল হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের তথ্য
- ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারদর
- প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, তবু আধিপত্যবাদের কাছে মাথা নত নয়: রাশেদ খাঁন
- ময়েশ্চারাইজার মেখেও ত্বক শুষ্ক? ভিলেন হতে পারে এই ৫ অভ্যাস
- বিনা খরচে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
- পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া আইনমন্ত্রীর
- খুলনায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে: গোলাম পরওয়ার
- বেহজাতাবাদে ইরানের গোপন নির্মাণযজ্ঞ ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে
- সর্বশেষ ২ সেপ্টেম্বরের পর আবারও দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম
- শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- স্বেচ্ছায় ফেরার বিষয়টি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়
- বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
- ইসরায়েলের উদ্ভাবনী অর্থনীতি ও প্রযুক্তি খাতে বড় ভূমিকা রাখছে এনভিডিয়া
- মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী প্রবণতা
- শেখ হাসিনা ইস্যুতে ফের অনিশ্চয়তায় ঢাকা-দিল্লি সম্পর্ক, কঠোর অবস্থানে বাংলাদেশ
- ২৪ হাজার ১১০ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিল একনেক
- জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সময়সূচি প্রকাশ
- অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে বড় ধাক্কা খেল বাংলাদেশ
- ভারতের কমোডিটি এক্সচেঞ্জে ডিসেম্বর মেয়াদে স্বর্ণ ও রুপার দরে নিম্নমুখী প্রবণতা
- গোপালগঞ্জে ভয়াবহ অচলাবস্থা ও জননিরাপত্তা সংকট তৈরি হয়েছে: রাশেদ খাঁন
- সাত দফা শর্ত পূরণ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান: স্পিকার গালিবাফ
- মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন
- বাংলাদেশি পাসপোর্টের মোবিলিটি স্কোর ৬৫, ভিসা ছাড়া যাওয়া যায় ১৭ দেশে
- ইসরায়েলে নতুন সরকার গঠনের লড়াইয়ে প্রথম জোটসঙ্গী পেলেন গাদি আইজেনকোট
- আজ মধ্যরাত থেকে ২৫ দিন বন্ধ থাকছে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
- আওয়ামী লীগ আর কখনো গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেবিদ্বার ও চান্দিনার রাজনীতিতে ফিরছেন মুন্সী ও শাওন, প্রত্যাহার হচ্ছে বহিষ্কারাদেশ
- জাতীয় গ্রিডে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় স্বীকার করল যুক্তরাজ্যসহ ১৪ দেশ
- সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব বেশি: অর্থমন্ত্রী আমির খসরু
- এনসিপি নেতা আবু বাকেরের বাড়ির পাশে কাফনের কাপড় ও হুমকির চিরকুটসহ বাক্স উদ্ধার
- জ্বালানি সাশ্রয় ও জৈব সার উৎপাদনে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সুফল তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে হজমের উন্নতি, নিয়মিত বিটরুট খাওয়ার উপকারিতা কী?
- মুখে বডি লোশন ব্যবহার করলে কেন বাড়তে পারে ব্রণ ও জ্বালাপোড়ার ঝুঁকি?
- সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলকে ধ্বংসের দিকে নিচ্ছেন শেখ হাসিনা
- বাংলাদেশের দক্ষ জনশক্তি নেওয়ার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে কানাডা
- নিরাপত্তার স্বার্থে দেশের বাইরেও সংরক্ষিত রয়েছে বাংলাদেশের রিজার্ভ স্বর্ণ
- ডার্টি বোমা তৈরির পরিকল্পনা করছে ইরান? সিএনএনের প্রতিবেদনে চাঞ্চল্য
- সশস্ত্র বাহিনী সুসংগঠিত ও যেকোনো চ্যালেঞ্জে প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান
- রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ নেইমার, প্রশ্ন তুললেন ‘পা ভাঙার অপেক্ষা’ নিয়ে
- হিজাব ছাড়া কনসার্ট করায় ইরানি গায়িকা ও চার সহযোগীকে ৭৪ বেত্রাঘাত
- ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ও বিমান চাওয়ার বিষয়টি ভিত্তিহীন
- ইরান অবরোধে বিশ্ববাণিজ্যে বড় ধাক্কা, মার্কিন নথিতেই উদ্বেগ
- ঔপনিবেশিক উত্তরাধিকার, রাষ্ট্রগঠন ও ক্ষমতার কেন্দ্রীকরণ: স্বাধীনতা-উত্তর আফ্রিকার রাজনৈতিক ও সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ
- বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, বদলেছে আবেদন প্রক্রিয়া
- পাগলা মসজিদের ১৫ দানবাক্সে রেকর্ড পরিমান টাকা, চলছে গণনা
- হু হু করে কমছে স্বর্ণের দাম, আরও কমবে কি
- আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের ঘোষণা যেসব এলাকায়
- ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে তাঁবেদার বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
- সৌদি আরবে টানা দুই রাত হুতি হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
- ভারতে স্বর্ণের দাম কি ১ লাখ রুপির নিচে নামবে? বড় পতনে নতুন প্রশ্ন
- সোমবার সকাল থেকে যেসব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- স্বর্ণের ধসের পর পুরোনো উচ্চতায় ফিরতে লাগতে পারে ছয় থেকে ১০ বছর
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাসায় আসছেন মাঠকর্মীরা, হাতের নাগালে রাখবেন যেসব কাগজপত্র
- পৃথিবীর আকাশে সাময়িক ‘মিনি মুন’, ডিসেম্বরের শুরুতে ফিরবে সূর্যের কক্ষপথে
- কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় আফগান ব্যাটাররা
- সরকার আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী








