অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন রাশেদ খান 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৩ ১১:০৯:৩০
 অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন রাশেদ খান 
ছবি : সংগৃহীত

অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ভয়াবহ এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। মঙ্গলবার ২ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই লোমহর্ষক অভিজ্ঞতার কথা জানান।

পোস্টে রাশেদ খান লিখেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে তিনি সামান্যের জন্য রক্ষা পেয়েছেন। তিনি উল্লেখ করেন পেছন থেকে তাঁর শ্যালক তাঁকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। এই যাত্রায় বেঁচে ফিরে তিনি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানান।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এই তরুণ নেতা। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া রয়েছে। তাঁর প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির এই একতা জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মাঝেই এই দুর্ঘটনার খবর তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।


 লন্ডন থেকে দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১১:৪৫:২৪
 লন্ডন থেকে দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান 
ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

লন্ডন থেকে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তাঁর শাশুড়ি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তাঁর এই তড়িঘড়ি আগমন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে দেশে পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমান গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি সোজা হাসপাতালে চলে যান যেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া তদারকি করতেই ডা. জুবাইদা দেশে এসেছেন।

এর আগে এদিন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না তবে সব ঠিক থাকলে সেটা শনিবার ৬ ডিসেম্বর পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাআল্লাহ রোববার ৭ ডিসেম্বর তাঁকে লন্ডন নেওয়া হবে। ডা. জুবাইদা রহমানের উপস্থিতি এবং এয়ার অ্যাম্বুলেন্সের প্রতিক্ষায় থাকা খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পেছাল বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১০:৫৭:৫৮
এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পেছাল বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না তবে সব ঠিক থাকলে সেটা শনিবার ৬ ডিসেম্বর পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাআল্লাহ রোববার ৭ ডিসেম্বর তাঁকে লন্ডন নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড যেখানে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। চিকিৎসকরা পর্যবেক্ষণের পর তাঁকে লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

জানা যায় লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। হাসপাতালটি লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। এটি কার্ডিয়াক অর্থোপেডিক ক্যানসার ও স্নায়ুরোগের চিকিৎসার জন্য বিখ্যাত এবং সেখানে অত্যাধুনিক সুবিধা ও বিশ্ববিখ্যাত চিকিৎসকরা রয়েছেন।

সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যেও তাঁকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এবং বাইরের দুজন চিকিৎসক তাঁর সঙ্গে থাকবেন।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে মোট ১৪ জন লন্ডনে যাবেন। তাঁরা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার ডা. নূরউদ্দিন আহমদ ডা. মো. জাফর ইকবাল ডা. মোহাম্মদ আল মামুন এসএসএফের হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।


ঐক্যের আলোচনার মাঝেই এনসিপি নেতাদের আসনে প্রার্থী দিয়ে বিএনপির চমক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১০:১৪:৩৮
ঐক্যের আলোচনার মাঝেই এনসিপি নেতাদের আসনে প্রার্থী দিয়ে বিএনপির চমক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবং জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিএনপি ও এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেলেও দৃশ্যপট কিছুটা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সম্ভাব্য নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেন তাতে ঢাকার আলোচিত আসনগুলোও রয়েছে। বিশেষ করে যেসব আসন থেকে এনসিপির হেভিওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে সেসব আসনেই বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

সবুজবাগ খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। অথচ সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৮ আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সবচেয়ে আলোচিত ঢাকা ১০ আসেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি গত ৩ নভেম্বর প্রথম দফায় প্রার্থী ঘোষণা করলে তাতে ঢাকা ১০ আসন ফাঁকা রাখা হয় যা আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত করেছিল। তবে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল জানান ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম।

এর আগে ২৩৭ আসনের ঘোষিত তালিকায়ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা ১১ এবং সদস্য সচিব আখতার হোসেনের রংপুর ৪ আসনে বিএনপির প্রার্থী দেখা যায়। এছাড়া মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর কুমিল্লা ৪ এবং সারজিস আলমের পঞ্চগড় ১ আসনেও বিএনপি তাদের প্রার্থী দিয়েছে। সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী ৬ আসেও একই চিত্র দেখা গেছে।

এনসিপির একাধিক নেতা জানিয়েছেন বিএনপির সঙ্গে জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত নয়। একই আলোচনা জামায়াতের সঙ্গেও রয়েছে এবং তৃতীয় ভিন্ন একটি জোট গঠনেরও চেষ্টা আছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি এবং খুব শিগগির আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করব। তিনি জানান কারা প্রার্থী ঘোষণা করল বা না করল সেটা নিয়ে আপাতত ভাবছে না এনসিপি।

যদিও এর আগে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি ও এনসিপির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তিনি মুজিববাদ ও মওদুদীবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়ে বিএনপির পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার শর্ত জুড়ে দিয়েছিলেন।

জোটগতভাবে নির্বাচনে যাওয়া প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন এটি নির্ভর করবে বেশ কিছু বিষয়ের ওপর। যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নে নিশ্চয়তা দেবে এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেবে তাদের সঙ্গেই জোট হতে পারে। তিনি সাফ জানিয়ে দেন যদি এই প্রতিশ্রুতিগুলো না পাওয়া যায় তবে এনসিপি জোট করবে না এবং এককভাবে নির্বাচন করবে।


শাশুড়িকে নিতে লন্ডন থেকে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১০:১০:২৬
শাশুড়িকে নিতে লন্ডন থেকে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ ৫ ডিসেম্বর কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাম্বুলেন্স বিমানে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। এক ঘণ্টা দেরিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ফ্লাইট ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান মধ্যরাতের পর বা আজ শুক্রবার সকালে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এবং দেশের বাইরে থেকে আসা দুই চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা অ্যাম্বুলেন্স বিমানে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে যাতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায় সে জন্যই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বিএনপির প্রেস উইং গতকাল জানায় গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই এবং চিকিৎসকেরা তাঁর অবস্থাকে স্থিতিশীল হিসেবে মূল্যায়ন করেছেন। এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসক দলে যোগ দিয়েছেন। গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতার মধ্যেই চিকিৎসা চলছে। গত ১ ডিসেম্বর বিএনপি জানিয়েছিল যে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে নিতে হয়েছে। তাঁর চিকিৎসার জন্য বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে সদস্য হিসেবে লন্ডন থেকে কাজ করছেন ডা. জোবাইদা রহমান।


সব প্রস্তুতি সম্পন্ন, রাতেই ঢাকায় পৌঁছাচ্ছে কাতারের বিশেষ উদ্ধারকারী বিমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২০:৩৭:২৯
সব প্রস্তুতি সম্পন্ন, রাতেই ঢাকায় পৌঁছাচ্ছে কাতারের বিশেষ উদ্ধারকারী বিমান
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমির তার নিজের উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। মির্জা ফখরুল জানান আনুষঙ্গিক যেসব কাজ দরকার সেই কাজগুলো তাঁরা সেরে ফেলেছেন। তিনি নিশ্চিত করেন যে ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দলও যাচ্ছেন।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির বিশেষত্ব সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন এটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স যার মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ তায়ালা তাঁকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মধ্যে আমরা যেন তাঁকে ফিরে পেতে পারি।

বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং এ মুহূর্তে যিনি দেশের দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে একজন অভিভাবক হিসেবে পরিচিত তাঁর রোগমুক্তির জন্য সারা দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তিনি আরও জানান উন্নত চিকিৎসার জন্য দেশি বিদেশি ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দেশনেত্রীকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


অনিবার্য কারণ ছাড়া নির্বাচন এক মুহূর্তও বিলম্বিত হোক তা চায় না বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২০:২০:৫৯
অনিবার্য কারণ ছাড়া নির্বাচন এক মুহূর্তও বিলম্বিত হোক তা চায় না বিএনপি
ছবি: সমকাল

অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন চায় দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জ জাকারিয়া।

রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তিনি জোর দিয়ে বলেন আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি এবং জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। তাই যথাসময়ে নির্বাচন হবে এটাই আমরা চাই।

ভোটগ্রহণের সময়সীমা নিয়ে তিনি বলেন আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকত। কিন্তু এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে। এজন্য আমরা বলেছি যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। কমিশন জানিয়েছে আগামী রবিবার ৭ ডিসেম্বর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ব্যালট পেপার ছাপানো নিয়ে গুঞ্জনের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন ব্যালট পেপার সাধারণত সরকারি প্রেস থেকে ছাপানো হয়। তবে এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এজন্য আমরা বলেছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে।

এছাড়া বিএনপির অন্যতম এই শীর্ষনেতা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক। সিইসির সঙ্গে বিএনপির এই বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।


উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের আসনে প্রার্থী দিয়ে বড় চমক দেখাল বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ২০:১৩:২২
উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের আসনে প্রার্থী দিয়ে বড় চমক দেখাল বিএনপি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এর মধ্যে আলোচিত ঢাকা ১০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল ছিল। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন তালিকায় দেখা যায় ঢাকা ১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। এই আসনটি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে কারণ এখান থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমনকি এ লক্ষ্যে তিনি এ এলাকার ভোটার হওয়ার আবেদনও করেছেন বলে জানা গেছে।

উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের খবর চাউর হওয়ার মধ্যেই বিএনপি তাদের প্রার্থী হিসেবে শেখ রবিউল আলমের নাম ঘোষণা করে কার্যত নিজেদের অবস্থান পরিষ্কার করল। এর আগে বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল এবং আজকের ৩৬টি মিলিয়ে দলটির ঘোষিত প্রার্থীর সংখ্যা আরও বাড়ল।


যুক্তরাজ্যের অক্সফোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের গল্প শোনাবেন ডাকসু ভিপি ও এনসিপি নেতা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৯:৫৪:২৯
যুক্তরাজ্যের অক্সফোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের গল্প শোনাবেন ডাকসু ভিপি ও এনসিপি নেতা
হাসনাত আব্দুল্লাহ ও আবু সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে বাংলাদেশের জুলাই বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নিতে বেশ কয়েকজন তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ইউনাইটেড পিপলস বাংলাদেশের বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা চিঠিতে তরুণ এই নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এ বিষয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম নিশ্চিত করে বলেন আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানতে পেরেছি তবে আমরা যারা আমন্ত্রণ পেয়েছি তারা সবাই বসব এবং তারপর জানা যাবে মোট আমন্ত্রিতদের সংখ্যা।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের ক্ষেত্রে ছাত্র জনতার গণআন্দোলনে আপনারা নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাঁদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। চিঠিতে আরও বলা হয় প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি তাঁরা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে বিভিন্ন নীতি রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। অক্সফোর্ড ইউনিয়ন তাঁদের পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে বলে চিঠিতে নিশ্চিত করা হয়েছে।


বিএনপি ৩৬ আসনে নতুন প্রার্থী ঘোষণা করল যাদেরকে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৪ ১৬:৩৮:২১
বিএনপি ৩৬ আসনে নতুন প্রার্থী ঘোষণা করল যাদেরকে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী তালিকা আরও বিস্তৃত করেছে। আগের ঘোষণার ২৩৭ আসনের পাশাপাশি নতুন করে আরও ৩৬টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন তালিকায় উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ আসন অন্তর্ভুক্ত হয়েছে। ঠাকুরগাঁও–২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর–৫ এ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫ এ জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর–৩ আসনে আনোয়ারুল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দলীয় নেতাদের মধ্য থেকে নির্বাচনযোগ্য প্রার্থী বাছাই করা হয়েছে বলে জানায় সূত্র।

মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজা, টাঙ্গাইল–৫ এ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪ এ আবু ওহাব আখন্দ ওয়ালিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জেও দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে; কিশোরগঞ্জ–১ এ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ–৫ এ শেখ মুজিবুর রহমান ইকবাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা বিভাগের বেশ কয়েকটি নগর ও গুরুত্বপূর্ণ আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা–৭ এ হামিদুর রহমান, ঢাকা–৯ এ হাবিবুর রশিদ, ঢাকা–১০ এ শেখ রবিউল আলম ও ঢাকা–১৮ এ এম এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি গাজীপুর–১ এ মজিবুর রহমানকে প্রার্থী করা হয়েছে। মুন্সিগঞ্জ–৩ এ মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ–১ এ এস এ জিন্নাহ কবিরকেও মনোনয়ন দিয়েছে দলটি।

দক্ষিণাঞ্চলে যশোর–৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল–২ এ মনিরুল ইসলাম, খুলনা–১ এ আমির এজাজ খান ও বরিশাল–৩ এ জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির প্রার্থী হয়েছেন। পটুয়াখালীতে মোহাম্মদ শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাদারীপুরেও দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে; মাদারীপুর–১ এ নাদিরা আক্তার এবং মাদারীপুর–২ এ জাহান্দার আলী খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজবাড়ী–২ আসনে দলটি হারুন অর রশিদকে মনোনয়ন দিয়েছে। ফরিদপুর–১ এ খন্দকার নাসিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিলেট বিভাগের সুনামগঞ্জ–২ এ নাসির হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ–৪ এ নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।

-শরিফুল

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত