“সন্দেহে নিঃস্ব সাত পরিবার”: পাবনায় নৈশপ্রহরী ও মুয়াজ্জিন হত্যার পর বিভীষিকাময় প্রতিশোধ

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৫ ১১:৫৪:৪৭
“সন্দেহে নিঃস্ব সাত পরিবার”: পাবনায় নৈশপ্রহরী ও মুয়াজ্জিন হত্যার পর বিভীষিকাময় প্রতিশোধ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধ মরিচ গ্রামে নৈশপ্রহরী ও মুয়াজ্জিন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত এক ব্যক্তির পরিবারের উপর নেমে এসেছে নির্মমতা ও সহিংসতার ঝড়। শুধুমাত্র সন্দেহের বশে সাতটি পরিবারের দশটি ঘর ভাঙচুর, লুটপাট এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এসব পরিবারের সদস্যরা—ক্ষুধা, দুঃখ ও নিরাপত্তাহীনতায় দগ্ধ তাদের জীবন। ভুক্তভোগীরা বলছেন, আসল খুনিদের গ্রেপ্তারের পর প্রমাণ হয়েছে সন্দেহের পেছনে কোনো ভিত্তি ছিল না। কিন্তু এত বড় ক্ষতির দায় নেবে কে?

গত ৯ জুন রাতে চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী ও মুয়াজ্জিন ওসমান গণি মোল্লা (৬২) কে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরদিন সকালে স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একই গ্রামের শাহাদত হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপরই স্থানীয় এক ব্যক্তি, সাইদুর রহমান, মসজিদের মাইকে ঘোষণা দেন—“শাহাদতের বাড়ি জ্বালিয়ে দাও।” এই ঘোষণার পর উত্তেজিত গ্রামবাসী একযোগে হামলা চালায়। শাহাদতসহ তার ছয় ভাই ও এক বোনের পরিবারের দশটি ঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, বাড়ির আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ফসল, নগদ টাকা, এমনকি গবাদিপশু পর্যন্ত কিছুই রক্ষা হয়নি। যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই তখন বাড়িতে ছিলেন না। কেউ কেউ প্রাণ বাঁচাতে শুধু শরীরের কাপড়টুকু নিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ধ্বংস হয়ে গেছে সবকিছু।

পুলিশ তদন্তে নামে এবং দ্রুত সময়ের মধ্যে হত্যার প্রকৃত দুই অভিযুক্ত কিশোর—হাবিব (১৪) ও আহমদ উল্লাহ (১৫)—কে গ্রেপ্তার করে। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে মাদকের টাকার জন্য তারা ওসমান গণিকে খুন করেছে। এরপর সন্দেহভাজন শাহাদত হোসেনকে ছেড়ে দেয় পুলিশ।

তবে তখন পর্যন্ত যা ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। সাতটি পরিবারের ঘরবাড়ি ও সহায়-সম্পদ পুড়ে ছাই। রবিউল করিম নামের এক ভুক্তভোগী জানান, “সেদিন এক কাপড়ে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। এখন খোলা আকাশের নিচে ঘুমাই। প্রায় এক কোটি টাকার সম্পদ গেছে। কে নেবে এই ক্ষতির দায়?”

মালয়েশিয়া প্রবাসী নুরুল ইসলাম ও আব্দুস সোবাহানদের পরিবারও হামলার শিকার হয়েছেন। তাঁদের স্ত্রীরা বলছেন, রাত কাটাচ্ছেন একেক দিন একেকজনের বাড়িতে। খাবার জোটে না। সহায়তা বলতে প্রশাসনের দেওয়া এক বাণ্ডিল টিন ও ছয় হাজার টাকা। লাইলী খাতুন বলেন, “আমার ভাই জড়িত না—তা প্রমাণ হয়েছে। তবুও কেন আমাদের পুড়িয়ে মারা হলো?”

ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে রবিউল করিম গত ১৮ জুন ১৩ জনকে নামীয় ও ৩০–৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পুলিশ ১৯ জুন তিনজনকে গ্রেপ্তার করেছে: সাইদুর রহমান, আনোয়ার হোসেন ও শাহীন হোসেন। পুলিশের ভাষ্যমতে, অন্যদের ধরতে অভিযান চলছে।

ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডে মূল দুই আসামি গ্রেপ্তার হয়েছে এবং তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। সন্দেহভাজন শাহাদত নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। আর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার জানান, “ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে—টিন, শুকনো খাবার ও নগদ অর্থ। নতুন অর্থবছরে আরও সহযোগিতার চেষ্টা থাকবে।”

তবে মানবিক সহায়তা যা দেওয়া হয়েছে, তা কোনোভাবেই যথেষ্ট নয় বলে মনে করছে গ্রামবাসী। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। কেউ সাহায্য পাঠাতে চাইলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রবিউল করিম (মোবাইল: ০১৭৩৬-৬৭৭২১০)-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনা আবারও প্রশ্ন তোলে—কোনো অপরাধে সন্দেহ হলেই কি গণপিটুনি, ঘর পুড়িয়ে দেওয়া এবং নিঃস্ব করে দেওয়া ন্যায্য হয়ে যায়? আইনের চোখে নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও একটি পরিবারের সব হারিয়ে পথে বসে যাওয়ার ক্ষত কি কখনও পূরণ হয়? উত্তর খুঁজছে বৃদ্ধ মরিচ গ্রামের নির্যাতিত মানুষগুলো।


এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১১:৩২:৪১
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা শহরের শাসনগাছা বাসটার্মিনাল ইজারার নামে এখতিয়ারবহির্ভূতভাবে সড়ক ও জনপদের সড়ক ইজারা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা পরিষদের বিরুদ্ধে। ওই সড়কে জোর করে ব্যাটারীচালিতত অটোরিকশা থেকে ১০টাকা করে আদায় করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট এবং অটোরিকশার ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের যাতায়াত খরচ বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। এরই মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের। এ নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, প্রতিবছর কুমিল্লা জেলা পরিষদের অধীন শাসনগাছা বাস টার্মিনাল দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করে জেলা পরিষদ। গত বছর ৩০ জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য ৩৫ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকায় শাসনগাছার মৃত রেশত আলীর মোঃ কামাল উদ্দিনকে চুক্তিপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়। ওই চুক্তি পত্রে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসন গাছায় জেলা পরিষদের মালিকানাধীন ভূমিতে অবস্থিত স্ট্যান্ডসমূহ থেকে চলাচলকারী বাস মিনিবাস থেকে প্রতি ট্রিপে ২০ টাকা/ ৩০ টাকা, সিএনজি চালিত অটোরিকশা থেকে ১৫ টাকা আদায়ের শর্ত দেওয়া হয়।

সেই সাথে বলা হয় টোল আদায়ের জন্য মেইন রোড এশিয়া কাউন্টার থেকে পশ্চিম দিকে ধর্মপুর রোডের মাথা হয়ে বুড়িচং রোডের মাথা পর্যন্ত এবং বুড়িচং রোডের মাথা হতে উত্তর দিকে ডাকবাংলো সড়কের মাথা পর্যন্ত চৌহদ্দী এলাকা হতে সিএনজি/ ব্যাটারিচালিত অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন থেকে টোল আদাল করতে পারবে। জানা গেছে, জেলা পরিষদ যে সড়কগুলোর চৌহদ্দী নির্ধারণ করে দিয়েছে, সে সড়কগুলো জেলা পরিষদের অধীন নয়। এ সড়কগুলো সড়ক ও জনপথের।

শুধুমাত্র বাসটার্মিনালের ভূমি জেলা পরিষদের। ইজারা চুক্তিপত্রের এই চৌহদ্দীবলে ইজারাদার সড়ক ও জনপথের অধীন সড়ক থেকে জোরপূর্বক ছাপা রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে। শুধু তাই নয়, চৌহদ্দীর বাইরে গিয়ে শাসনগাছা রেলগেইট এলাকায় ৪/৫ জন জোরপূর্বক অটোরিকশা থামিয়ে ১০টাকা করে চাঁদা আদায় করে। এতে সৃষ্টি হয় যানজট; সেই সাথে এ সড়কে যাতায়াতকারী যাত্রীদের গুণতে হয় বাড়তি খরচ।

সূত্র জানায়, জেলা পরিষদ থেকে মৌখিকভাবে শুধুমাত্র বাসটার্মিনালের ভিতর থেকে টোল আদায় করতে বলা হলেও ইজারাদার লস হচ্ছে বলে সড়ক থেকে টোল আদায় করে। এ ব্যাপারে জানতে চাইলে টার্মিনালটির ইজারাদার মোঃ কামাল হোসেন জানান, চুক্তিপত্রে প্রদত্ত চৌহদ্দী অনুযায়ী তিনি টোল তুলেন। চৌহদ্দীর বাইরে টোল আদায়কারী গিয়ে থাকলে ভুল করেছে। জানা গেছে, প্রতিবারই আইনশৃঙ্খলাবাহিনী এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে কৌশলে এই চৌহদ্দীর কথা বলা হয়। অথচ খতিয়ে দেখা হয় না যে, ওই সড়কে টোল আদায়ের জন্য ইজারা দেওয়ার ক্ষমতা কুমিল্লা জেলা পরিষদের আছে কি না?

অটোরিকশা চালক গাজীউল হক জানান, প্রতিদিনই একই সড়কে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপর।এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধ ইজারা বাতিল ও জেরপূর্বক টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে মাননীয় জেলা প্রশাসক আমাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। জেলা পরিষদের পক্ষ থেকে বিস্তারিত জেনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে জেলা প্রশাসক স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ট্যাগ: কুমিল্লা

১৮ মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যে ছাত্রলীগ: মুকসুদপুরে উত্তেজনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:৩৪:০৯
১৮ মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যে ছাত্রলীগ: মুকসুদপুরে উত্তেজনা
ছবি : সংগৃহীত

৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে প্রকাশ্যে এলো আওয়ামী লীগ। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। শুধু তাই নয়, কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে তারা ঘোষণা দেন—"আজ থেকে আওয়ামী লীগের অফিস খোলা থাকবে।" এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজনকে সাথে নিয়ে এই পতাকা উত্তোলন করেন। এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এবং 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' বলে বিভিন্ন স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, তিনজন তরুণ কার্যালয়ের সাইনবোর্ডের পাশে পাইপ দিয়ে পতাকা টাঙাচ্ছেন এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কার্যালয়ের ভেতর ঢুকে পড়ছেন। ১৮ মাস ধরে তালাবদ্ধ থাকা এই অফিসটি হঠাৎ খুলে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পতাকা উত্তোলনের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশজুড়ে দলটির অফিসগুলো বন্ধ ছিল এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ঠিক এই সময়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘লীগ তো দোকান খোলা শুরু করছে’ মন্তব্যের দিনে গোপালগঞ্জের এই ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।

/আশিক


আজ সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ: জেনে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ০৯:৪৫:৩১
আজ সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ: জেনে নিন তালিকা
ছবি : সংগৃহীত

ঢাকা শহরে কেনাকাটার পরিকল্পনা করার আগে জেনে নেওয়া ভালো আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না। রাজধানীর এলাকাভেদে সাপ্তাহিক ছুটির ভিন্নতা থাকায় অনেক সময় সশরীরে গিয়ে ফিরে আসতে হয়। যানজট আর সময়ের অপচয় রোধে আজকের বন্ধ এলাকা ও মার্কেটগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

পূর্ণদিবস (আজ সোমবার) যেসব এলাকার দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

আজ যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

/আশিক


যানজট এড়াতে জেনে নিন আজকের রাজপথের সব কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ০৯:৩৫:১৯
যানজট এড়াতে জেনে নিন আজকের রাজপথের সব কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানীর চিরচেনা যানজট আর মিছিল-মিটিংয়ের বিড়ম্বনা এড়িয়ে চলতে আজকের (সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬) গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সরকারি কর্মসূচিগুলোর তালিকা নিচে দেওয়া হলো। সকালে ঘর থেকে বের হওয়ার আগে এই সূচিটি আপনাকে রাস্তার পরিস্থিতি বুঝতে সাহায্য করবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী 'ইসলামি বইমেলা'র উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ইসলামিক ফাউন্ডেশনের এই আয়োজনে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই এলাকায় বিকেলে কিছুটা ভিড় থাকতে পারে।

বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (নয়াপল্টন) যাওয়ার কথা রয়েছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতির কারণে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি থাকতে পারে।

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার মনিটরিং করতে আজ কারওয়ান বাজার এলাকায় বড় ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেবেন। এই অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টায় কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাবের মিডিয়া সেন্টারে (র‍্যাব-২) ব্রিফিং করা হবে।


আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ০৯:১৯:০১
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সিলেট নগরীর বিশাল একটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই লোডশেডিং কার্যকর থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলো এই বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়বে। উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে

মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর ও পৈত্যপাড়া।

ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি ও খোজারখোলা।

পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট ও পালপুর।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে যদি কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে রমজান মাসের এই সময়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সংস্কার কাজের অংশ হিসেবেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিউবো জানিয়েছে।

/আশিক


দায়িত্ব শেষে চিরচেনা আঙ্গিনায় ড. ইউনূস: ফিরলেন কর্মস্থলে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৭:২৫:১০
দায়িত্ব শেষে চিরচেনা আঙ্গিনায় ড. ইউনূস: ফিরলেন কর্মস্থলে
ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে নিজের চিরচেনা কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কাজে যোগ দেন।

ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সকালে তার কর্মস্থলে ফেরার এই খবরটি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ২০২৪ সালের ৮ আগস্ট তিনি দেশের ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে ড. ইউনূসকে তার দীর্ঘদিনের সহকর্মীরা অত্যন্ত আবেগঘন পরিবেশে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের দীর্ঘ বিরতির পর তাকে কাছে পেয়ে সহকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। কর্মস্থলে ফিরেই তিনি থেমে থাকেননি; তাৎক্ষণিক এক বৈঠকে গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক ব্যবসায়িক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বর্তমানে তার দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন। ফেসবুক পোস্টে আরও জানানো হয় যে, এই মাসের শেষের দিকে ড. ইউনূস ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে স্থায়ীভাবে ফিরে আসার পরিকল্পনা করেছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর আবারও সামাজিক ব্যবসা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ফিরে আসাকে আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে দেখছে। ১৮ মাসের একটি সফল ও ঐতিহাসিক যাত্রা শেষে ড. ইউনূসের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণের অধ্যায় সমাপ্ত হলো।

/আশিক


আজ রাজধানীর যেসব এলাকা ও শপিংমল বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১০:০১:১১
আজ রাজধানীর যেসব এলাকা ও শপিংমল বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

দৈনন্দিন নানা প্রয়োজনে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয় নাগরিকদের। কিন্তু অনেক সময় সঠিক তথ্য না থাকায় নির্দিষ্ট গন্তব্যে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট মার্কেট বা দোকানপাট বন্ধ রয়েছে। এতে সময় ও শ্রম—দুটোই অপচয় হয়। তাই সপ্তাহের কোন দিন কোন এলাকার মার্কেট বন্ধ থাকে, সেই তথ্য আগে থেকে জানা থাকলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো সম্ভব। আজ রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও বিপণিবিতান পূর্ণদিবস বন্ধ থাকবে। এছাড়া অনেকগুলো জনপ্রিয় মার্কেট ও শপিং কমপ্লেক্সের দরজা আজ অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আজকের সূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ এলাকার দোকানপাট পূর্ণদিবস বন্ধ থাকবে। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা এবং তেজগাঁও শিল্প এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও আজ বন্ধের তালিকায় রয়েছে। উত্তরার পাশাপাশি গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, ক্যান্টনমেন্ট এবং মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন দোকানপাট আজ খোলা পাওয়া যাবে না। এর পাশাপাশি রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের আংশিক অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের আংশিক, যাত্রাবাড়ীর আংশিক এলাকা এবং শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার ব্যবসায়িক কার্যক্রম আজ বন্ধ থাকবে।

পূর্ণদিবস এলাকা ভিত্তিক বন্ধের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় মার্কেট আজ অর্ধদিবস বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স ও বনানী সুপার মার্কেট। গুলশান এলাকার জনপ্রিয় গুলশান-১ ও ২ ডিসিসি মার্কেট, গুলশান পিংক সিটি এবং মোল্লা টাওয়ারও আজ অর্ধদিবস বন্ধের তালিকায় রয়েছে। এছাড়া আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটও নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকলে আজ দিনের প্রথম ভাগে তা এড়িয়ে চলাই ভালো। যাতায়াত ও কেনাকাটার পরিকল্পনা আগে থেকে করে রাখলে রাজধানী ঢাকার এই ব্যস্ততম দিনে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

/আশিক


সকালে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২২ ০৯:২১:১৬
সকালে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের ব্যস্ততায় সড়কের বিড়ম্বনা এড়াতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির খবর রাখা অত্যন্ত জরুরি। বিভিন্ন স্থানে পালিত হতে যাওয়া এসব কর্মসূচির কারণে অনেক সময় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট বা স্থবিরতা তৈরি হয়। আজ রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বিশেষ সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের নির্বাচনী সহিংসতায় আহতদের খোঁজখবর নিতে সকাল ১০টায় তিনি রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যাবেন। সেখানে তিনি আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবেন।

রাজনৈতিক কর্মসূচির মধ্যে আজ বিকেলে জাতীয় পার্টির একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন রয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন এবং দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে বিকেল ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক বিশ্লেষণ ও দলের অবস্থান তুলে ধরবেন। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে জাপার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রশাসনিক কর্মসূচির মধ্যে রয়েছে পিবিআইয়ের বিশেষ ব্রিফিং। বেলা ১১টায় পশ্চিম আগারগাঁওয়ে অবস্থিত পিবিআই কার্যালয়ে চাঞ্চল্যকর গৃহকর্মী আয়শা হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকর্মীদের সামনে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে ব্রিফ করবেন। রাজধানীর এই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো চলাকালীন সংশ্লিষ্ট এলাকা ও তার আশপাশের সড়কগুলোতে কিছুটা বাড়তি চাপের সৃষ্টি হতে পারে, তাই রাজধানীবাসীকে যাতায়াতের সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

/আশিক


আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৮:৫৬:২৪
আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু এলাকায় আগামীকাল রোববার (২২ ফেব্রুয়ারি) টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্যাস নেটওয়ার্কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের স্বার্থেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় আরও বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার সকল ধরণের সংযোগ অন্তর্ভুক্ত থাকবে। নির্দিষ্ট সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে সাধারণ গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আশুগঞ্জ এলাকার গ্রাহকদের এই সময়ের আগেই বিকল্প রান্নার ব্যবস্থা বা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে প্রকৌশলী ও কারিগরি দল কাজ করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

/আশিক

পাঠকের মতামত: