স্ত্রীর কবর খননকালে ২৪ বছর পর স্বামীর অক্ষত দেহ উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর কবর খনন করতে গিয়ে প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কৌতূহলী মানুষ কবরস্থানে ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। পারিবারিক সিদ্ধান্তে স্বামী রমজান আলীর কবরের পাশেই তাঁর কবর খননের কাজ শুরু করা হয়। কবর খননকালে পাশে ২৪ বছর আগে দাফন করা রমজান আলীর কাফনে মোড়ানো দেহ প্রায় অপরিবর্তিত অবস্থায় দেখতে পাওয়ার দাবি করেন খননকারীরা।
এলাকাবাসীর তথ্যমতে, মরহুম রমজান আলী জীবদ্দশায় পেশায় একজন চাল-আটার ব্যবসায়ী ছিলেন। তিনি অত্যন্ত সৎ, ধার্মিক এবং নিয়মিত পঞ্চওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর ২৪ বছর পর কবরে কাফনের কাপড়সহ দেহ পাওয়ার ঘটনায় স্থানীয়রা গভীর বিস্ময় প্রকাশ করছেন।
খবর পেয়ে উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কবরের ভেতরে কাফন পরিহিত মরদেহ দেখার পর সেটিকে যে অবস্থায় ছিল সেভাবেই সুরক্ষিত রেখে পাশে তাঁর স্ত্রীর দাফন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে উত্তর হাওলা ইউনিয়নের রাজনৈতিক ও সমাজসেবক নুরুল ইসলাম মিন্টু বলেন, "এমন ঘটনা দেখলে ইসলামি অনুশাসন অনুযায়ী সুধারণা পোষণ করাই উত্তম। তবে একই সাথে শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে তা-ও স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়। এটা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি না করাই সমীচীন।"
তবে দীর্ঘ সময় ধরে মরদেহ কিংবা কাপড় অক্ষত থাকার পেছনে মাটি বা ভূগর্ভস্থ পরিবেশগত কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে কি না—সে বিষয়ে স্থানীয় প্রশাসন বা বিশেষজ্ঞ পর্যায়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
/আশিক
আগামী কয়েক দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর
দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে সার্বিক দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পাঁচ দিনের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে; যার সক্রিয় প্রভাবেই দেশজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু অঞ্চলে এবং খুলনা ও বরিশালের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে সময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এরপর বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিধি আরও কিছুটা বেড়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ স্থানে এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তীতে শনিবারও আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে।
বিগত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিসংখ্যানে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে যশোরে ৫ মিলিমিটার, বগুড়ায় ৪ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৩ মিলিমিটার এবং সন্দ্বীপ ও চাঁদপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আগামী পাঁচ দিনের সামগ্রিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
/আশিক
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে, তবে এই সময়সীমার মধ্যে সার্বিক দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়েও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা যৌথভাবে নেত্রকোনা ও ফেনীতে রেকর্ড করা হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। সিনপটিক অবস্থার বিবরণে উল্লেখ করা হয়েছে যে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
/আশিক
জুড়ীতে আইন-শৃঙ্খলা কমিটিতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা, সভা বর্জন

মোঃ সামছুল ইসলাম
স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির মাসিক সভায়ও তিনি সশরীরে উপস্থিত ছিলেন। সভায় মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য মো. নাসির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা মূল জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পদধারী কয়েকজন সাংবাদিক ‘জুড়ী উপজেলা প্রেসক্লাব’ নামে একটি সংগঠন চালাতেন। তখন মূল জুড়ী প্রেসক্লাবের পাশাপাশি ওই সংগঠনের সভাপতিও আইন-শৃঙ্খলা কমিটিতে স্থান পেতেন। তবে তাদের প্রায় সব সদস্যই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পদধারী হওয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সোমবারের সভায় হঠাৎ নিষিদ্ধ সংগঠনের নেতা সিরাজুল ইসলামকে দেখতে পেয়ে ইউএনও ফ্যাসিবাদের পুনর্বাসন করছেন বলে তাৎক্ষণিক প্রতিবাদ জানান তিনি। এর জবাবে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতও এই কমিটিতে রয়েছে এবং সরকার সবাইকে নিয়ে চলার নির্দেশ দিয়েছে; তাই প্রজ্ঞাপনে যা-ই থাকুক না কেন, তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এমপির এমন বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সভা বর্জন করেন প্রেসক্লাব সভাপতি তানজির রাসেল।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে দেশের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে প্রেসক্লাব সভাপতিকে সদস্য হিসেবে রাখার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান, এলাকায় দুটি প্রেসক্লাব থাকায় স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় প্রেসক্লাবের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিরাজুল ইসলামের দলীয় পদবির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি শুনেছেন বলে স্বীকার করেন।
অন্যদিকে আইন-শৃঙ্খলা কমিটির অফিস আদেশে স্বাক্ষরকারী মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. ইয়াসির আরাফাত স্পষ্ট করেছেন যে, একই পদের একাধিক ব্যক্তিকে কমিটির সদস্য করার কোনো আইনগত সুযোগ নেই এবং সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার এখতিয়ার ইউএনওর নেই। সিরাজুল ইসলামকে দলীয় পরিচয়ে নয় বরং একটি প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তবে সবাইকে নিয়ে চলার সরকারি নির্দেশনার দাবির বিষয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি বলেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যারা অতীতে মানুষের জানমাল ও সম্ভ্রম নষ্ট করেছে, তারা কীভাবে আইন-শৃঙ্খলা কমিটির মতো গুরুত্বপূর্ণ ফোরামে সদস্য হতে পারে তা নিয়ে তিনি চরম বিস্ময় প্রকাশ করেন।
কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল-কাম-সড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত ও দৃশ্যমানভাবে শুরুর দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং মহাসচিব আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিটিতে নির্দিষ্ট সময়ে এর নির্মাণকাজ শুরুর সরকারি প্রতিশ্রুতি ও ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় এবং দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার, স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ারা বেগম। এটি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, মহাসচিব আবু তাহের চৌধুরী, যুগ্ম-মহাসচিব মোঃ কামরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, সার্ক মানবাধিকারের বিভাগীয় মহাসচিব জাফর ইকবাল, শিশুসাহিত্যিক কবি তসলিম খাঁ, ফোরামের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন নিজামী, পরিবেশ কর্মী মাসুদ রানা, বিশিষ্ট সংস্কৃতি কর্মী জসিম উদ্দিন চৌধুরী, মানবাধিকার কর্মী রোজী চৌধুরী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, নারীনেত্রী আফরোজা সুলতানা পুর্নিমা, তাহেরা শারমিন, সাবরিনা আফরোজা, লায়ন অলি আহমদ পিন্টু, সাংবাদিক ইলিয়াছ রিপন, জসিম উদ্দিন, এ কে আজাদ, সমাজসেবী মাঈনুদ্দিন, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মিসেস আজমেরী প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, একনেক অনুমোদনের প্রায় দুই বছর পরও কালুরঘাট নতুন সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও মূল নির্মাণকাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে চট্টগ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। ১৪ মে ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সেতুটির ভিত্তিপ্রস্তর উন্মোচন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ ২০২৫ এর ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ নভেম্বর ২০২৪ সালে এক মতবিনিময় সভায়। বিগত ২৬ নভেম্বর ২০২৪ সালের একটি সংবাদমাধ্যমে, কালুরঘাট সেতু নির্মাণ সংক্রান্ত ফোকাল পার্সন ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী (সেতু) মো. গোলাম মোস্তফা বলেছিলেন, ২০২৫ সালের মে-জুনে প্রকল্পের পরামর্শক নিয়োগ হয়ে যাবে, একইসঙ্গে ভূমি অধিগ্রহণের কাজও মে-জুন থেকে শুরু হবে, ডিটেইল ডিজাইন করতে এক বছর লাগবে, এরপর টেন্ডার আহ্বান করা হবে এবং এরপর সেতুর কাজ শুরু হবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। দেশের বিভিন্ন বড় বড় প্রকল্প একনেকের অনুমোদনের পর তুলনামূলকভাবে অনেক স্বল্প সময়ে নির্মাণকাজ শুরু ও সম্পন্ন করার উদাহরণ টেনে এতে বলা হয়, আন্তরিকতা, সদিচ্ছা ও যথাযথ তদারকি থাকলে এটা সম্ভব হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রকল্পটিকে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে ঘোষণা, বিলম্বের কারণ প্রকাশ, নির্দিষ্ট সময়সূচি ঘোষণা, আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু এবং ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, কালুরঘাট নতুন রেল-কাম-সড়ক সেতু দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের পাশাপাশি চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল, কক্সবাজার রেল যোগাযোগ ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে সম্পর্কিত। দীর্ঘ বিলম্বে প্রকল্পের ব্যয় বাড়বে, জনদুর্ভোগ ও যানজট বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তদারকি, বিলম্বের কারণ প্রকাশ ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে স্মারকলিপিতে। আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে সেতুটি সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদান শেষে চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। চট্টগ্রামের জনগণের এই দাবি কোনো আঞ্চলিক দাবি নয়, নাগরিক ফোরামের উদ্যোগের কারণে এটি একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা প্রতিটি পর্যায়ে স্মারকলিপি প্রদান করে বিভিন্ন গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হয়েছি, কিন্তু বারবার চট্টগ্রামবাসী তাদের এই স্বপ্ন পূরণে হতাশ হয়েছে। বক্তারা আরও বলেন, অতীতে বিগত সরকারের সময় এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও একনেকে অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে বারবার স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। এছাড়া বর্তমান নতুন সরকারের কাছেও স্মারকলিপি দিয়ে যথাসময়ে কাজ শুরু করার জন্য আবেদন জানানো হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী এখনো দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় আবার স্মারকলিপি প্রদান করতে হয়েছে।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন স্মারকলিপি প্রদান উপলক্ষে বলেন, "কালুরঘাট নতুন সেতুর স্বপ্নটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই নিরব হব না। আমাদের দাবি অরাজনৈতিক এবং সামাজিক, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণের জন্য গঠনমূলক ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম নাগরিক ফোরামের ব্যানারে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের সচেতন প্রচেষ্টা অব্যাহত থাকবে, যতদিন না এটি বাস্তবায়িত হচ্ছে।”
তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটি, নানিয়ারচর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে "মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬” কার্যক্রম ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হয়েছে। নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
১৩ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নানিয়ারচর জোন সদরে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের মোবাইল সার্ভিসিং এর মৌলিক ধারণা, মোবাইল ফোনের বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও মেরামত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন টুলস ব্যবহারের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য। তাই মোবাইল সার্ভিসিংয়ের মতো একটি বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জন প্রশিক্ষণার্থীদের জন্য ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।
পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যামে পারস্পরিক সহযোগিতা, সৌহাদ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য যে, নানিয়ারচর জোনের পক্ষ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদেরকে মোবাইল সার্ভিসিং টুলস্ এবং অন্যান্য সার্ভিসিং দ্রব্য সামগ্রী প্রদান করা হয়েছে। বর্ণিত মোবাইল সার্ভিসিং টুলস্ গুলো প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশনায় এবং থানা আহ্বায়ক কমিটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. মাসুদ রানা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া।
সভায় আগামী দিনের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় তৃণমূল নেতাকর্মীরা বলেন, সুদিনে নয়, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনের পাশে থেকেছেন—আগামী দিনের নেতৃত্বে তাদের মূল্যায়ন করা প্রয়োজন। দলের কঠিন সময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, তারাই পরীক্ষিত ও ত্যাগী কর্মী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।নেতাকর্মীরা আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেওয়া সবাইকে সুযোগসন্ধানী বলা ঠিক হবে না। নতুনদের মধ্যেও যোগ্য ও সক্রিয় নেতাকর্মী থাকতে পারেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, দলের দুর্দিনে ভূমিকা এবং সুদিনে এসে সুবিধা নেওয়ার প্রবণতার মধ্যে পার্থক্য কমিটি গঠনের সময় অবশ্যই বিবেচনায় রাখা উচিত।
তারা বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর প্রভাব নয়—ত্যাগ, শ্রম, দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দিয়ে আগামী দিনের আহ্বায়ক কমিটি গঠন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে।
সভায় বক্তারা ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—, মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া মুন্না (শাকতলা), মো. হুমায়ুন আহমেদ, দেলোয়ার মাস্টার, মো. জাকির হোসেন মোল্লা, মো. সুমন খন্দকার, মো. শামীম সরকার, মো. সিদ্দুর রহমান, মো. মোস্তফা মোল্লা, মো. শাহ-আলম, মো. শরিফ আহমেদ, আব্দুল হান্নান, আব্দুল মতিন গাজী, জাকির সরকার, বিল্লাল মেম্বার, তাজুল ইসলাম সরকার, জালাল সরকার, মাসুম সরকার মো. হাসেম ও বাবুল সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে টানা ১৪ ঘণ্টা সব ধরণের গ্যাস সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাইপলাইনের অপরিহার্য সংস্কারকাজের স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়সীমার মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির সংযোগের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। জরুরি এই কাজের ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
/আশিক
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।
এ সময় জাকিরসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ, কর্মসূচি সফল করা এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে যেকোনো কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের কর দাবি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এনবিআরের কর দাবির বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের প্রেক্ষিতে পূর্বে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের পক্ষে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
রায়ের বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর জানান, এনবিআরের ৬৬৬ কোটি টাকার কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় রাজস্ব বোর্ডের কর দাবিটিই আইনগতভাবে বহাল থাকল। তিনি আরও জানান, এই আদেশের বিরুদ্ধে তাঁরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মক্কেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আইনজীবী সূত্রে জানা গেছে, দাবি অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে এ বিপুল পরিমাণ কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ বা কীভাবে ওই অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে, তা আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
/আশিক
পাঠকের মতামত:
- ভরদুপুরে সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি ও কোপ, সিসিটিভিতে ধরা পড়ল রোমহর্ষক দৃশ্য
- প্রধানমন্ত্রীর ব্রিকস আমন্ত্রণ নিয়ে ধোঁয়াশার অবসান, যা জানাল নয়াদিল্লি
- স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বার্তা
- আগামী কয়েক দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর
- গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর মুখে দেশের পোশাক শিল্প
- চলমান সামরিক সংঘাতকে 'পবিত্র যুদ্ধ' আখ্যা দিয়ে যা বললেন উত্তর কোরিয়ার নেতা
- বিশ্বকাপ বর্জনের নেপথ্যে কী ঘটেছিল? চাঞ্চল্যকর তথ্য দিল তদন্ত কমিটি
- গণতন্ত্র টিকিয়ে রাখা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই প্রধান কাজ: রাষ্ট্রপতি
- ফজরের পর অল্প লোক নিয়ে ভিডিওর জন্য মিছিল করে নিষিদ্ধ লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২০২৭ সালের পবিত্র রমজান কবে শুরু? সামনে এলো সম্ভাব্য তারিখ
- প্রস্তুতির ঘাটতি নয়, বাংলাদেশ দুর্দান্ত খেলেই জিতেছে: প্যাট কামিন্স
- পশ্চিমাঞ্চলীয় তিন শহরে প্রশাসনের জরুরি বার্তা, যা ঘটল সৌদি আরবে
- ঢাকার যানজট ও রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ
- শর্ত পূরণ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই পবিত্র মক্কায় বিরল সতর্কতা জারি
- ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর ওবায়দুল কাদেরের কথোপকথন ফাঁস
- হাসপাতালগুলোতে উপচে পড়ছে ডেঙ্গু রোগী, মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগের নতুন বার্তা
- সৌদি শহরগুলোতে রেড অ্যালার্ট ও গাজায় জ্বালানি সংকট: মহাবিপর্যয়ের মুখে মধ্যপ্রাচ্য
- আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
- ফেডের সুদের হার বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
- সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনে বড় আঘাত, জ্বালানি বিশ্বে অশনিসংকেত
- শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বড় ঘোষণা
- জুড়ীতে আইন-শৃঙ্খলা কমিটিতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা, সভা বর্জন
- কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
- তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন
- দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
- যে মাঠে অভিষেক সেখানেই জাতীয় দলকে বিদায় বললেন ব্রাজিল কিংবদন্তি নেইমার
- টানা ১৪ দিন গ্রিন টি পানে শরীরে যেসব পরিবর্তন ঘটে: বিশেষজ্ঞের তথ্য
- দেশের ভেতরে ৩০০ গ্যাসকূপ খনন ও ৫টি এফএসআরইউ করার পরিকল্পনা সরকারের
- স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত
- ভারতের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো হতে পারে না: স্পিকার
- ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর মামলায় চেম্বার আদালতের নতুন আদেশ
- সীমান্তে নতুন কৌশল মাদক কারবারিদের, খুলনার সভায় মন্ত্রীর সতর্কতা
- মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সৌদি ভূখণ্ডে বড় ধরনের সামরিক অভিযান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
- সাড়ে চার হাজার ইউপিতে ভোট ৭ ধাপে, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর
- সাড়ে চার দশক আগের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংস্থার নতুন তথ্য
- আগামী বছরের হজ নিবন্ধন প্রক্রিয়া ও নির্ধারিত সময়সীমা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
- ‘শত্রুদের কোনো হুমকিকেই গুরুত্ব দেয় না ইরান’: প্রতিরক্ষামন্ত্রী ইবনুর রেজা
- দেশে অতীতের মতো অন্ধকার যেন আর না আসে: নেতা-কর্মীদের রিজভীর কড়া বার্তা
- এশিয়া কাপের ট্রফি কার হাতে? লঙ্কান বোলারদের উড়িয়ে শুরু ভারতের
- প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে আধুনিক পুলিশিং গড়ে তোলার আহ্বান আইজিপির
- আইবাস প্লাস প্লাসে জটিলতা: নবম পে-স্কেলের গেজেট নিয়ে নতুন অনিশ্চয়তা
- দশকের শেষেই মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই: পদত্যাগ করে বিস্ফোরক গবেষক
- ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থীর নাম চূড়ান্ত করল এনসিপি
- হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি জ্যোতি: দায় নিতে নারাজ বিসিবি
- গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
- ৯/১১-র আগেই ভারতে হামলার ছক কষেছিল বিন লাদেন: সিআইএ-র গোপন নথিতে ফাঁস
- একীভূত আয়ারল্যান্ড দেখতে চাই: ডাবলিনে ট্রাম্পের বক্তব্যে তোলপাড় লন্ডন
- দেড় বছরেই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার: দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ
- জামায়াতকে ছাড়া একাই লড়বে এনসিপি: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন
- কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে
- কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে সরকার আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ ইসলাম
- ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ: কারাগারে এনসিপি নেত্রী সাদিয়া
- আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর নতুন নেতা বেছে নিল বিশ্বচ্যাম্পিয়নরা
- ওষুধ বা সিরাম নয়, খাদ্যাভ্যাসে এই পাঁচ খাবারেই মিটবে চুল পড়ার সমস্যা
- মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি: সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার
- জুলাই বিপ্লবের ভঙ্গুর দশা কাটিয়ে পূর্ণ শক্তিতে ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশে শ্রমশক্তি ও কর্মসংস্থানের সর্বশেষ আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ
- রাজধানীতে টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না কাল: কোন কোন এলাকা বন্ধ?
- জাতীয় সংসদে গ্যাস সংকট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি রূপরেখা উপস্থাপন
- ডিএমপির সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তার দুর্নীতি মামলায় দুদকের বড় পদক্ষেপ
- প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির ৯টি মূল কারণ জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী
- বাঁধনের ওপর হামলার জেরে ভিসায় প্রভাব পড়বে কি? যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী








