দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফলও বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটওয়ারী।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, আবেদা-মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মোরশেদ আলম এবং আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, এনটিভি প্রতিনিধি ইসহাক হাসান, মানবজমিন প্রতিনিধি রাসেল সরকারসহ অন্যান্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন— আব্দুল হামিদ-জয়ফলের নেশা ফাউন্ডেশন, আবেদা-মান্নান ফাউন্ডেশন, ইনসাফ স্বেচ্ছাসেবী সংস্থা ও আমাদের দেবিদ্বার পত্রিকার পক্ষ থেকে ঔষধি, ফলজ ও ফুলের বিভিন্ন চারা সরবরাহ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে অতিথিরা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও শিশুদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কালিগঞ্জের কৃষ্ণনগরে বসতভিটার বিরোধে হামলা- ভাঙচুরের অভিযোগ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও এক গৃহবধূ আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে কৃষ্ণনগর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে আসাদুজ্জামানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বসতভিটার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একদল ব্যক্তি ধারালো দা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘরে ভাঙচুর করেন।
একপর্যায়ে বসতভিটা দখলের চেষ্টা ও পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, শহিদুল ইসলাম ও তার ছেলে আসাদুজ্জামান প্রায় ৩০ বছর ধরে ওই বসতভিটা ভোগদখল করে আসছেন। তাদের নামে ২০২৫-২৬ অর্থবছরের সরকারি ডিসিআরও রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে জমির মালিকানা ও দখল নিয়ে অপর পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযুক্তরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে তৌফিক হোসেন, দাউদ তরফদারের ছেলে আলমগীর হোসেন, তৌফিক হোসেনের স্ত্রী সায়মা পারভীন, আলমগীর হোসেনের স্ত্রী মোছা. আসমা খাতুন, আব্দুল গফুরের স্ত্রী মোছা. করিমুন্নেছা বেগম এবং মামুন হোসেনের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন।
আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, বসতভিটার সম্পত্তি নিয়ে তৌফিক হোসেনসহ অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি এর আগে তৌফিক হোসেন ও আলমগীর হোসেনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও জানান।ঘটনার বর্ণনা দিয়ে আসাদুজ্জামান আরও বলেন, হামলার সময় তার মা সেলিনা বেগম ও স্ত্রী মোছা. আয়শা খাতুন অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের লাঠিসোঁটা দিয়ে মারধর এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করেন তিনি।
এতে সেলিনা বেগম ও আয়শা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও কালশিরার মতো আঘাতের চিহ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয় এবং আহতদের উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মোটরভ্যানে করে তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে তৌফিক হোসেন বলেন, “প্রচলিত আইন অনুযায়ী আমার নামজারি ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রয়োজনীয় সব প্রমাণ আমার কাছে রয়েছে।” তিনি সম্পত্তি সংক্রান্ত বৈধ কাগজপত্র থাকার দাবি করেন এবং অভিযোগের সঙ্গে তার অবস্থানের ভিন্নতা রয়েছে বলে জানান।এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কালিগঞ্জ থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফেনী শহরে বহুতল ভবনে চাঞ্চল্যকর ঘটনা, ছয়তলার কার্নিশ থেকে শিশুকে অক্ষত উদ্ধা
ফেনী শহরের চাড়িপুর এলাকায় একটি আবাসিক মাদ্রাসার ভবন থেকে ১২ বছর বয়সী এক ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ছয়তলার জানালার কার্নিশে আটকা পড়লে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টার দিকে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশি সূত্রে জানা গেছে, স্বজনেরা সম্প্রতি শিশুটিকে ওই মাদ্রাসায় ভর্তি করালেও সেখানে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল না। শনিবার সকালে তার মা ও মামি জোর করে তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে চলে যান। স্বজনেরা চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি বহুতল ভবনটির সাততলার ছাদে চলে যায়। সেখান থেকে নামার চেষ্টা করার সময় সে ভবনের ছয়তলার জানালার কার্নিশে আটকে পড়ে এবং ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
ভবনের বাইরের কার্নিশে শিশুটিকে আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করে নিচে নিয়ে আসা সম্ভব হয়েছে।
/আশিক
আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: সারা দেশের পরিস্থিতি কেমন থাকবে
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকালে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্যের পাশাপাশি দেশের কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।
/আশিক
শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। কারণ সপ্তাহের বিভিন্ন দিনে ঢাকার আলাদা আলাদা এলাকার মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানপাট বন্ধ থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর পর মার্কেট বন্ধ পাওয়া যেমন সময়ের অপচয়, তেমনি বাড়তি ভোগান্তিরও কারণ হতে পারে। তাই শনিবার (৮ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট সাধারণত সাপ্তাহিক ছুটিতে থাকে, তা আগে থেকেই জেনে পরিকল্পনা করা সুবিধাজনক।
শনিবার পুরান ঢাকার বড় একটি অংশের দোকানপাট বন্ধ থাকার তালিকায় রয়েছে। শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণাংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড় ও ধোলাইখাল এলাকার অনেক দোকান এদিন নিয়মিত সাপ্তাহিক ছুটি পালন করে। একইভাবে জয়কালী মন্দিরসংলগ্ন এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা ও গেণ্ডারিয়ার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও শনিবার বন্ধ থাকতে পারে।
পুরান ঢাকার গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা ব্যবসাকেন্দ্র নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী ও স্বামীবাগ এলাকার অনেক দোকানও এদিন সাপ্তাহিক ছুটিতে থাকে। আহসান মঞ্জিলসংলগ্ন বাণিজ্যিক এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ এবং শাঁখারী বাজারের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠানও শনিবার বন্ধ থাকার প্রচলিত তালিকায় রয়েছে।
নির্দিষ্ট মার্কেটের মধ্যে নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং শ্যামবাজারের পাইকারি দোকানগুলো শনিবার বন্ধ থাকে। আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেটেও এদিন নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সীমিত বা বন্ধ থাকতে পারে।
ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেটের পাশাপাশি গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট এবং ইদ্রিস সুপার মার্কেটও শনিবারের সাপ্তাহিক বন্ধের তালিকায় রয়েছে। একইভাবে দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার এবং শরিফ ম্যানসনের বিভিন্ন দোকানপাটও বন্ধ থাকার কথা।
বিশেষ করে ইসলামপুর, চকবাজার, বাবুবাজার, শ্যামবাজার ও ফরাশগঞ্জে পাইকারি কেনাকাটার উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে অনেক ব্যবসায়ী আসেন। ফলে এসব এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দোকানের সাপ্তাহিক ছুটির তথ্য আগেই নিশ্চিত করে নেওয়া ভালো। কোনো কোনো মার্কেটের ভেতরে নির্দিষ্ট দোকান নিজস্ব সিদ্ধান্তে খোলা থাকতে পারে, আবার সরকারি ছুটি, উৎসব বা বিশেষ ব্যবসায়িক মৌসুমে নিয়মিত ছুটির সূচিতেও পরিবর্তন আসতে পারে।
শনিবার দর্শনীয় স্থান ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সময়সূচি আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা বা বিনোদনকেন্দ্রের সাপ্তাহিক ছুটি মার্কেটের ছুটির সঙ্গে এক নয় এবং বিশেষ দিবসে খোলা বা বন্ধের সময় পরিবর্তন হতে পারে। তাই দূর থেকে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট বা কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণা দেখে নেওয়া সবচেয়ে নিরাপদ।
-রাফসান
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও আগামী সপ্তাহের আবহাওয়ার সার্বিক রূপরেখা
আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও ৯ আগস্টের পর থেকে এ বছর আর উল্লেখযোগ্য ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদদের ভাষ্যমতে, ঋতুচক্র অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল হলেও আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর—এই চার মাস জুড়ে বর্ষা মৌসুম বিবেচিত হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই থেকে তিন দিন সারা দেশেই বৃষ্টিপাতের দাপট দেখা গেলেও আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পাবে।
এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সতর্কবার্তা অব্যাহত রাখা হয়েছে। অতিভারী বর্ষণের মুখে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। পরবর্তী কয়েক দিন দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ কিংবা অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
/আশিক
চার বিভাগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কতা
মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক বর্ষণের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
টানা ও অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
দেবিদ্বার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মিজানুর রহমান মাস্টার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬১নং ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান মাস্টার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মাহাবুবুর রহমান পেয়েছেন ৭ ভোট এবং অধ্যাপক ফরিদ উদ্দিন পেয়েছেন ৩ ভোট।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষে ২১ জন অভিভাবক ও দাতা সদস্যের উপস্থিতিতে অধিবেশন সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম।
নির্বাচন শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যারিস্টার মাহাবুবুর রহমানকে বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান মাস্টার দেবিদ্বার পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, দাতা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ মিজানুর রহমান মাস্টার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটল বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে কার্যকর ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ম্যানেজিং কমিটিকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
স্থানীয়দের প্রত্যাশা, নবগঠিত কমিটির নেতৃত্বে ১৬১নং ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও সমৃদ্ধি অর্জন করবে।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার চিত্র: ঝোড়ো বৃষ্টি নিয়ে সতর্কবার্তা
শ্রাবণের শেষভাগে এসেও দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই আবহাওয়ায় বুধবার (৫ আগস্ট) রাত ১টার মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীপথের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
অন্যদিকে, আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাতের ধারা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আবহাওয়া পরিস্থিতির ব্যাখ্যায় জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর অপর একটি অংশ প্রসারিত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় অবস্থান করছে।
এই আবহাওয়াগত অবস্থার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার (৬-৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
টানা ভারী বর্ষণের ফলে নিচু এলাকা ও জলাবদ্ধতাপ্রবণ স্থানগুলোতে সাময়িকভাবে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং নদীপথে নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর– বাগমারী–তেলিখালী খালের ওপর নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খালটির ওপর কোনো সেতু বা সাঁকো না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্কসহ সাধারণ জনগণকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ আলমগীর হোসেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।
অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকার শতাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।সাঁকোর উদ্বোধনকালে শেখ আলমগীর হোসেন বলেন, “মানুষের কষ্ট লাঘব করা এবং তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই ছিল আমার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মহান আল্লাহর অশেষ রহমতে কাজটি সম্পন্ন করতে পেরে আমি তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।”তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান হতে পারি, আবার নাও হতে পারি; কিন্তু মানুষের সেবার অঙ্গীকার ইনশাআল্লাহ আজীবন অটুট থাকবে। রতনপুর ইউনিয়নের মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আরও জনসেবামূলক কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
পদ নয়—সেবা, ক্ষমতা নয়—দায়িত্ব; মানুষের কল্যাণই আমাদের পথচলার মূল লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা জানান, কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে শেখ আলমগীর হোসেনের এ জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁদের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও তিনি এ ধরনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
সাঁকো উদ্বোধন ও নির্মাণকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামান, সেক্রেটারি মোশারফ হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
পাঠকের মতামত:
- ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক রুট চুক্তির দ্বারপ্রান্তে ইরান
- এটা সংস্কার নয়, হস্তান্তর: নতুন জ্বালানি নীতি নিয়ে জামায়াতের তোপ
- শেখ হাসিনাকে ফেরাতে চাওয়া ৪০৪ শিক্ষকের ওপর নজরদারি করা হচ্ছে: ঢাবি উপাচার্য
- ত্বকের লাবণ্য ধরে রাখতে ভাইরাল হওয়া ঘরোয়া টোটকার কার্যকারিতা
- এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ
- কালিগঞ্জের কৃষ্ণনগরে বসতভিটার বিরোধে হামলা- ভাঙচুরের অভিযোগ
- মিরপুরে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি দল
- আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির জীবনে নেমে এল গভীর শোক
- ফেনী শহরে বহুতল ভবনে চাঞ্চল্যকর ঘটনা, ছয়তলার কার্নিশ থেকে শিশুকে অক্ষত উদ্ধা
- আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: সারা দেশের পরিস্থিতি কেমন থাকবে
- ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ মার্কিন সামরিক প্রধানের
- পুতিনকে কোণঠাসা করতে মার্কিন সিনেটে বিশাল ভোটে বিল পাস, চাপে ভারত-চীন
- রাজনৈতিকভাবে দাফন হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার: সালাহউদ্দিন আহমদ
- টিএফআই সেলে সালাহউদ্দিনকে নির্যাতন: চূড়ান্ত চার্জশিটের পথে ট্রাইব্যুনাল
- আগের অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত দিচ্ছে দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
- দিল্লির সুরক্ষিত এলাকায় গোপন বৈঠক: বাংলাদেশে কোন বড় নাশকতার ছক কষছেন শেখ হাসিনা?
- প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি
- শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- স্বর্ণের দাম কমল, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি
- আজকের নামাজের সময়সূচি, জেনে নিন পাঁচ ওয়াক্তের সময়
- আজ টিভিতে যত খেলা: এলপিএল ফাইনালসহ জমজমাট সূচি
- তুরস্ক-সৌদি-পাকিস্তান চুক্তি কি নতুন সামরিক জোট? যা বললেন এরদোগান
- ইরানকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র, যেটা মানলেই ছাড়
- প্রথম mRNA ফ্লু টিকা অনুমোদন, কারা নিতে পারবেন
- স্বর্ণ খাতে বড় সংস্কার, বদলাতে পারে আমদানি-রপ্তানি নিয়ম
- গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও টেকসই হবে: মির্জা ফখরুল
- আগস্টের শেষে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
- মণিপুরের অমীমাংসিত সীমান্ত নিয়ে ভারত-মিয়ানমার আলোচনা
- সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও আগামী সপ্তাহের আবহাওয়ার সার্বিক রূপরেখা
- ফ্যাসিবাদের কালো ছায়া তাড়াতে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন: ডা. শফিকুর রহমান
- দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, নতুন আইনের রূপরেখা প্রকাশ
- আওয়ামী লীগ আমাদের শত্রু নয় মিত্র, তারা বিএনপির সঙ্গে মিশে যাবে: নাছির চৌধুরী এমপি
- ঘরে বসেই যেভাবে জানবেন এসএসসির ফলাফল, ১০ আগস্ট প্রকাশের ঘোষণা
- মার্কিন ইমিগ্রেশন সার্ভিস বিভাগে বড় পরিবর্তন, প্রবাসীদের জন্য জরুরি বার্তা
- ২০২৩ সালের ইসরায়েলি হামলার ক্ষত: আড়াই বছর পর উদ্ধার ৪০ শিশুর দেহাবশেষ
- জুলাই শহীদদের কবর বাঁধানোর বরাদ্দও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন
- শেয়ারবাজারে আর্থিক কেলেঙ্কারির তদন্তের বড় আপডেট জানাল দুদক
- যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান, আকাশ প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থার ব্যাপক আধুনিকায়ন
- চার বিভাগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কতা
- হাসিনাকে মাইক দেওয়ায় ভারতকে কাঠগড়ায় তুললেন সালাহউদ্দিন
- বিশ্ববাজারের পথ ধরে দেশীয় বাজারেও স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
- গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন আশার খবর দিলেন জ্বালানিমন্ত্রী
- নদীদূষণ দূর করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফ্যাসিবাদবিরোধী সব শক্তির জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি: মাহদী আমিন
- ইতিহাসের মালিকানা কারও একার নয়, ৫ আগস্টের বিজয় সাধারণ মানুষের: সাইদুর রহমান লিটল
- দেবিদ্বার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মিজানুর রহমান মাস্টার
- জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে, যেন তা হারিয়ে না যায়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ভারত সরকারের আলটিমেটামের মুখে নতিস্বীকার, ভুল স্বীকার করল মেটা
- লঙ্কা প্রিমিয়ার লিগে ভারতীয় কিংবদন্তির আগমন, মালিকানায় বড় চমক
- জুলাই কার-এ নিয়ে বিভাজন করলে অর্জন হারিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- শেষ মুহূর্তে ইউক্রেনে হামলা থামাল ইরান, কেন?
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- স্বর্ণের সঙ্গে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- মঙ্গলবারের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- ৫ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও টেকসই হবে: মির্জা ফখরুল
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- ফের বাড়ল তেলের দাম
- স্বর্ণ কিনবেন আজ? দেখে নিন বাজুসের সর্বশেষ দর
- মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে নতুন তথ্য, কী বলছে সিএনএন








