বিশ্বকাপ যাত্রার শুরুতেই ব্রাজিলের সুখবর

মরোক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিলের জন্য নতুন এক সুখবর এসেছে। মাঠের পারফরম্যান্সে পূর্ণ পয়েন্ট না পেলেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরোক্কোর সঙ্গে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ার পর সেলেসাওরা এখন তাদের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগেই বিশ্বমঞ্চে দলটির জন্য এই রেটিং স্বস্তি নিয়ে এলো।
চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর ফিফা র্যাঙ্কিংয়ে বেশ বড় ধরনের ওলটপালট লক্ষ্য করা গেছে। সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করে র্যাঙ্কিংয়ের এক ধাপ উন্নতি ঘটিয়ে দুই নম্বরে চলে এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করে পয়েন্ট হারানোয় এক ধাপ পিছিয়ে টেবিলের তিন নম্বরে নেমে গেছে স্পেন।
মরোক্কোর সঙ্গে ড্র করলেও ব্রাজিলের র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার পেছনে অন্য দলের পয়েন্ট হারানোর ভূমিকা ছিল। ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করার পর পয়েন্ট টেবিলের বড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পাঁচ নম্বর থেকে সরাসরি সাত নম্বরে নেমে গেছে। পর্তুগালের এই অবনতির সুবাদেই এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে নেইমারদের ব্রাজিল। একইভাবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ড্র ধরে রাখতে পারায় এক ধাপ এগিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে মরোক্কো।
বিশ্ব ফুটবলের শীর্ষ দশের অন্য দলগুলোর অবস্থানেও পরিবর্তন এসেছে। জার্মানি এক ধাপ এগিয়ে এখন নবম স্থানে উঠে এসেছে এবং এক ধাপ পিছিয়ে বেলজিয়ামের অবস্থান এখন দশ নম্বরে। তবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের আগের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে; দল দুটি যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে অবস্থান করছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি অবশ্য অপরিবর্তিত রয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বরেই অবস্থান করছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের রেটিং পয়েন্ট আরও বাড়িয়েছে। বর্তমানে আর্জেন্টিনার সংগ্রহ ১৮৮৯.০৬ পয়েন্ট, আর তাদের ঠিক পেছনে থাকা দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে।
অন্যান্য দলগুলোর মধ্যে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া টেবিলের ১১ নম্বরে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে মেক্সিকো ১৩ নম্বরে নিজেদের জায়গা পোক্ত করেছে। তবে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর বড় মাশুল গুনতে হয়েছে ক্রোয়েশিয়াকে; তারা তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে নেমে গেছে। এছাড়া প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে যুক্তরাষ্ট্র। এশিয়ার পরাশক্তি জাপানও এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে এবং ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ৪৩ নম্বরে।
সূত্র: ফিফা
সমালোচনার মুখে রোনালদো, সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন কোচ
২০২৬ ফিফা বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১-১ গোলের ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে দলটি। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর হতাশাজনক পারফরম্যান্স এবং তাকে পুরো ম্যাচ খেলানোর সিদ্ধান্ত।
পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও রোনালদো নিজের ছায়া হয়েই ছিলেন। ম্যাচজুড়ে তিনি তিনটি শট নিলেও একটিও লক্ষ্যভেদ করতে পারেননি। আক্রমণভাগে তার প্রভাবও ছিল সীমিত। প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় মাত্র সাতটি পাস দেওয়ার চেষ্টা করেন তিনি, যা একজন অভিজ্ঞ স্ট্রাইকারের ক্ষেত্রে বেশ হতাশাজনক পরিসংখ্যান হিসেবে দেখা হচ্ছে। এতে সমর্থক ও বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন, দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা হয়নি কেন।
তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তুলে নেওয়ার কোনো যৌক্তিক কারণ তিনি দেখেননি।
মার্টিনেজ বলেন, ‘যে ম্যাচে আপনার সবচেয়ে বেশি একটি গোল প্রয়োজন, সেখানে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো অর্থ হয় না।’ তার মতে, রোনালদোর অভিজ্ঞতা, নেতৃত্ব এবং যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা এখনও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।
পর্তুগাল কোচ আরও বলেন, ম্যাচের মূল সমস্যা কোনো একক খেলোয়াড়ের পারফরম্যান্সে ছিল না; বরং পুরো দলের আক্রমণাত্মক মানসিকতায় ঘাটতি ছিল। শুরুতে দল ভালো খেললেও প্রথম গোলের পর খেলোয়াড়রা অতিরিক্ত সতর্ক হয়ে পড়ে এবং দ্বিতীয় গোলের জন্য ঝাঁপিয়ে পড়ার বদলে বলের দখল ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দেয়।
তার মতে, এই কৌশলই ডিআর কঙ্গোকে ম্যাচে ফিরিয়ে আনার সুযোগ করে দেয়। প্রতিপক্ষ নিজেদের রক্ষণভাগ নতুন করে সাজিয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়। পর্তুগালও ধীরে ধীরে আক্রমণের গভীরতা হারিয়ে ফেলে।
এদিকে গোল করতে না পারায় বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ ধরে গোলহীন রয়েছেন তিনি। আর বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে জালের দেখা পাননি পর্তুগিজ অধিনায়ক। এটি তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম দীর্ঘ গোলশূন্য সময় হিসেবেও বিবেচিত হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বড় কোনো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে রোনালদোর সর্বশেষ গোল এসেছিল ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে। এরপর থেকে তিনি পেনাল্টি ছাড়া আর কোনো গোল করতে পারেননি।
তবে একটি ম্যাচের ফল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না মার্টিনেজ। তার বিশ্বাস, টুর্নামেন্ট যত এগোবে দল নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবে। একই সঙ্গে তিনি মনে করেন, বিশ্বকাপের শুরুতেই পাওয়া এই ধাক্কা খেলোয়াড়দের বাস্তবতা বুঝতে এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও মনোযোগী হতে সহায়তা করবে।
এখন দেখার বিষয়, সমালোচনার মুখে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী ম্যাচে নিজের অভিজ্ঞতা ও সামর্থ্য দিয়ে জবাব দিতে পারেন কি না। কারণ বিশ্বকাপ যত এগোবে, ততই বাড়বে প্রত্যাশা, আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতেই থাকবেন পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলার।
-রাফসান
আজকের খেলার সূচি: বিশ্বকাপ ফুটবল থেকে ওভাল টেস্ট
খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে দারুণ ব্যস্ত। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি টেলিভিশনের পর্দায় দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটেরও একাধিক আকর্ষণীয় লড়াই। ফুটবল ও ক্রিকেট দুই জনপ্রিয় খেলাই থাকছে একই দিনে, ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে জমজমাট একটি ক্রীড়া সন্ধ্যা ও রাত।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপপর্বে রাত ১০টায় মাঠে নামবে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে জয় তুলে নিতে মরিয়া থাকবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।
এরপর রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের দুই দল সুইজারল্যান্ড ও বসনিয়া। বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করবে। এই ম্যাচটিও সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে।
রাতভর বিশ্বকাপের উত্তেজনা শেষ হবে না সেখানেই। আগামীকাল ভোর ৪টায় মাঠে নামবে কানাডা ও কাতার। দুই দেশের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপপর্বে টিকে থাকার লড়াইয়ে প্রতিটি পয়েন্টই এখন মূল্যবান হয়ে উঠেছে।
অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বিকেল ৪টায়। দুই শক্তিশালী দলের মধ্যকার এই ঐতিহ্যবাহী লড়াই সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রাত ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১-এ।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ এখন থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ গ্রুপপর্বের প্রতিটি পয়েন্ট পরবর্তী রাউন্ডে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইগুলোও বিশ্ব র্যাঙ্কিং ও টুর্নামেন্টের অবস্থান নির্ধারণে প্রভাব ফেলবে।
খেলাপ্রেমীদের জন্য তাই আজকের দিনটি হতে পারে টিভির সামনে দীর্ঘ সময় কাটানোর উপযুক্ত উপলক্ষ। ফুটবলের রোমাঞ্চ, ক্রিকেটের উত্তেজনা এবং একাধিক আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে আজকের ক্রীড়া সূচি দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের প্যাকেজ হয়ে উঠতে পারে।
আজকের ম্যাচ সূচি এক নজরে
ফুটবল | ফিফা বিশ্বকাপ ২০২৬
চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা — রাত ১০:০০টাসুইজারল্যান্ড বনাম বসনিয়া — রাত ১:০০টাকানাডা বনাম কাতার — ভোর ৪:০০টা
সরাসরি সম্প্রচার: বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি
ক্রিকেট | ওভাল টেস্ট (দ্বিতীয় দিন)
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড — বিকেল ৪:০০টা
সরাসরি সম্প্রচার: সনি স্পোর্টস ২
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ — রাত ১১:৩০টা
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ১
-রাফসান
রোনালদো ব্যর্থ, ডিআর কঙ্গোর কাছে হোঁচট খেল পর্তুগাল
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত হোঁচট খেল পর্তুগাল। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরে আসা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বড় চমক উপহার দিয়েছে। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি রোবের্তো মার্তিনেজের দল।
তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স। বিশ্বকাপের মঞ্চে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। পুরো ম্যাচে গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেননি, বরং কয়েকটি সম্ভাবনাময় সুযোগ হাতছাড়া করেছেন।
খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় পর্তুগাল। মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় ইউরোপিয়ান দলটি। ডান প্রান্ত থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে জোয়াও নেভেস হেড করে বল জালে জড়িয়ে দেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার চতুর্থ গোল।
প্রথমার্ধের বড় সময়জুড়ে বলের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে রাখলেও পর্তুগাল পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে, অপেক্ষাকৃত কম আক্রমণ করেও সুযোগ কাজে লাগাতে সক্ষম হয় ডিআর কঙ্গো।
প্রথমার্ধের যোগ করা সময়ে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি ছোট কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে পর্তুগিজ রক্ষণভাগ ভুল করলে সুযোগ নেন থিও ইয়োয়ান উইসা। দুর্দান্ত এক হেডে বল জড়িয়ে দেন জালের ওপরের বাঁ কোণে। এর মধ্য দিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় আফ্রিকার দেশটি।
দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে সমানতালে লড়াই চলতে থাকে। ৫৫ মিনিটে পর্তুগাল আবারও এগিয়ে যেতে পারত। জোয়াও ক্যানসেলো অসাধারণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠালেও সহকারী রেফারির অফসাইডের পতাকায় সেই আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায়।
অন্যদিকে, পুরো ম্যাচেই নজরের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ৪১ বছর বয়সী এই তারকা নিজের ছন্দ খুঁজে পাননি। আক্রমণভাগে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত কোনো পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হন তিনি।
এই ম্যাচের পর বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার দীর্ঘতম গোলশূন্য অধ্যায়।
আরও একটি হতাশাজনক পরিসংখ্যান হলো, ওপেন প্লে থেকে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনালদোর সর্বশেষ গোল এসেছিল ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে। এরপর থেকে বিশ্বকাপ ও ইউরোর মঞ্চে তিনি আর ওপেন প্লে থেকে গোল করতে পারেননি।
অন্যদিকে, ডিআর কঙ্গোর জন্য এই ড্র জয় সমতুল্য অর্জন। ১৯৭৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরে এসে প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট তুলে নেওয়া দলটির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-রাফসান
পর্তুগালের লাকি সিক্স ও ২০২৬ বিশ্বকাপ: ভাগ্য কি এবার রোনালদোর পাশে থাকবে?
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি জিতলেও ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে এখনো অধরা রয়ে গেছে সোনালি বিশ্বকাপ ট্রফি। ৪১ বছর বয়সী এই কিংবদন্তির ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ এটিই। অবশেষে আজ সেই আজন্ম স্বপ্ন পূরণের শেষ সুযোগ ও নতুন অধ্যায় শুরুর লক্ষ্যে ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামছে রোনালদোর পর্তুগাল। ৫ বার ব্যালন ডি’অর জয়ী এই তারকা নিজের ফেসবুকে লিখেছেন, ‘যতবার এই জার্সি পরি, ঠিক ততবার প্রথম দিনের মতো গর্ব, আবেগ এবং দায়িত্ববোধ অনুভব করি। আজ নতুন অধ্যায় শুরু হচ্ছে।’
রোনালদোর জন্য কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে কেঁদে বিদায় নেওয়ার স্মৃতি ছিল অত্যন্ত কষ্টের। তবে ৪ বছর পর সেই ক্ষত ভুলে 'আহত বাঘের' মতো গর্জন দিয়ে বিশ্বমঞ্চে ফিরলেন তিনি। পর্তুগাল অধিনায়ক সতীর্থদের সর্বস্ব নিংড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সময় এসেছে সমর্থকদের জন্য সর্বস্ব নিংড়ে দেওয়ার।’
২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির জন্য যেভাবে আর্জেন্টিনার সতীর্থরা লড়েছিলেন, এবার ব্রুনো ফার্নান্দেজ-দিয়েগো দালোতরাও রোনালদোর জন্য কাপ জিততে মরিয়া। পরিসংখ্যানও এবার পর্তুগালের পক্ষে কথা বলছে ‘লাকি সিক্স’ সমীকরণে। ১৯৬৬ সালে নিজেদের সেরা সাফল্য (তৃতীয় স্থান), ৪০ বছর পর ২০০৬ সালে সেমিফাইনাল, ২০১৬ সালে প্রথম ইউরো জয় এবং এবার ২০২৬ বিশ্বকাপ—প্রতিটি সাফল্যের পেছনেই রয়েছে '৬' সংখ্যার এক অদ্ভুত মেলবন্ধন।
সম্প্রতি আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের শিরোপা জিতে ফর্মে থাকা রোনালদোদের এই বিশ্বকাপে বড় এক আবেগের নাম দিয়োগো জোতা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত হওয়া এই ফরোয়ার্ডকে স্মরণ করে কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘জোতা আমাদের অনুপ্রেরণা ও শক্তি। ও সব সময় চাইত বিশ্বকাপ জিতুক পর্তুগাল। ওর সেই অপূর্ণ স্বপ্নটাই এবার পূরণ করতে যাচ্ছি আমরা।’
গতকাল রাতে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের জোড়া গোল এবং সকালে লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকের পর এবার বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের পালা রোনালদোর। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ৪১ বছর বয়সী 'সিআর সেভেন' এই চ্যালেঞ্জে জিতে নিজের শেষ বিশ্বকাপকে রাঙাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
/আশিক
ফুটবলপ্রেমী শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো এক আদর্শ উদাহরণ
ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মাঠে নামার অপেক্ষায় আছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই ৪১ বছর বয়সী এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন দলের কোচ রবার্তো মার্তিনেস। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড নিজের দখলে রাখা রোনালদোর ফুটবল প্রতি নিবেদন দেখে মুগ্ধ পর্তুগাল বস।
আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডিআর কঙ্গোর মুখোমুখি হচ্ছে পর্তুগাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেসের দিকে ধেয়ে যাওয়া বেশির ভাগ প্রশ্নই ছিল রোনালদোকেন্দ্রিক। জবাবে মার্তিনেস বলেন, "এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু আমি বলতে পারি যে দলের ভেতরে তার মানসিকতা ও উদ্দীপনা এমন যে মনে হয় এটা তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।"
আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল এবং ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদোর সাম্প্রতিক ফর্ম অবশ্য কিছুটা চিন্তার কারণ। বড় টুর্নামেন্টগুলোতে শেষ ৯ ম্যাচে কোনো গোল পাননি এই আল-নাসর ফরোয়ার্ড। তবে মার্তিনেসের বিশ্বাস, বড় মঞ্চে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এখনো রোনালদোর আছে।
রোনালদোকে ভবিষ্যৎ প্রজন্মের রোল মডেল উল্লেখ করে পর্তুগিজ কোচ বলেন, "ফুটবলের জন্য সে এক আদর্শ উদাহরণ। রাস্তায় খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করা সব শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করা দারুণ বিষয়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করছে।"
ক্লাব ফুটবলে ট্রফির বন্যা বইয়ে দেওয়া সিআরসেভেন আন্তর্জাতিক ফুটবলেও তিনটি শিরোপা জিতেছেন—যার মধ্যে রয়েছে দুইবার নেশনস লিগ ও একবার ঐতিহাসিক ইউরো জয়। এবার তার মিশন বিশ্বকাপ। কঙ্গো বাধা পার করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান।
/আশিক
মেসিই সর্বকালের সেরা, বিশ্ববাসীর এখন এই বাস্তবতা মেনে নেওয়া উচিত: রোনালদো
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় এবার পঞ্চমুখ হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। মেসিকে ‘সর্বকালের সেরা ফুটবলার’ (GOAT) আখ্যা দিয়ে তিনি বলেছেন, ফুটবল বিশ্বের এখন উচিত এই বাস্তবতাকে কোনো দ্বিধা ছাড়াই মেনে নেওয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পর চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই কিংবদন্তি নিজের মুগ্ধতা আড়াল করেননি।
৩৮ বছর বয়সে এসেও বিশ্বকাপের মঞ্চে মেসির এমন বিধ্বংসী রূপ দেখে রোনালদো নাজারিও বলেন, "মেসি প্রতিবার যখন মাঠে নামে, তখন সবকিছু যেন নান্দনিক ও ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়। পুরো বিশ্বের সামনে এখন সময় এসেছে—লুকোচুরি না করে আমাদের সবাইকে মেনে নেওয়া উচিত মেসিই সর্বকালের সেরা। সে প্রতি মৌসুমেই পারফর্ম করে যাচ্ছে এবং বিশ্বকাপেও। এটা অভূতপূর্ব এবং ঐতিহাসিক একটি দিন।"
আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন মেসি। এর ফলে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। একই সাথে তিনি টপকে গেছেন খোদ রোনালদো নাজারিওকেও (১৫ গোল)। নিজের রেকর্ড ভাঙা নিয়েও ব্রাজিলিয়ান ‘ফেনোমেনন’ মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই প্রকাশ করলেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি, রেকর্ড আটটি ব্যালন ডি'অর, কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও এই দুর্দান্ত সূচনা প্রমাণ করছে, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। আর মাত্র একটি গোল করলেই ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এলএমটেন। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের চোখ এখন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর দিকে।
/আশিক
চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি হার দিয়ে শুরু বাংলাদেশের
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করেছে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কুপার কনলির ঝোড়ো ইনিংস এবং শেষের ব্যাটারদের দৃঢ়তায় ৪ উইকেটের জয় তুলে নেয় অজিরা।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে অধিনায়কের সিদ্ধান্তকে খুব একটা স্বস্তিদায়ক করতে পারেননি ব্যাটাররা। ১৯ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন শেখ মেহেদী হাসান। এছাড়া ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন জোয়েল ডেভিস এবং অ্যাডাম জাম্পা।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জস ইংলিসকে বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। এরপর দলীয় ৩৮ রানে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন অজি অধিনায়ক মিচেল মার্শ (১৩)। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান কুপার কনোলি। টিম ডেভিডকে (২০) সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে দলকে জয়ের ভিত এনে দেন তিনি। মাত্র ২৭ বলে ৪৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন কনোলি, তবে মাত্র ৩ রানের জন্য ফিফটি মিসের আক্ষেপ নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়।
শেষের দিকে কনোলি ও ডেভিড বিদায় নিলে অস্ট্রেলিয়া কিছুটা বিপাকে পড়লেও ম্যাট রেনশ (২৮ বলে ১৮) এবং নিখিল চৌধুরীর (১৩ বলে ১৮) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। শেষ মুহূর্তে চার মেরে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে দলের জয় নিশ্চিত করেন জেভিয়ার বার্টলেট। বাংলাদেশের পক্ষে আব্দুল গাফফার ২টি এবং শরীফুল, মুস্তাফিজ, মেহেদী ও রিসাদ ১টি করে উইকেট নেন।
/আশিক
"মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে"
২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে যেখান থেকে বিশ্ব ফুটবলে নিজের অসমাপ্ত অধ্যায় শেষ করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করলেন ঠিক সেখান থেকেই লিওনেল মেসি। তবে এবার তিনি শুধু জয়ের বার্তাই দেননি, গড়ে ফেলেছেন নতুন ইতিহাসও।
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই ছিল তার প্রথম হ্যাটট্রিক, আর সেই অর্জনই তাকে নিয়ে গেছে কিংবদন্তিদেরও ঊর্ধ্বে।
মেসির এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সাবেক বার্সেলোনা সতীর্থ এবং সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এমন এক মন্তব্য করেছেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফক্স স্পোর্টসের বিশ্লেষণ অনুষ্ঠানে ইব্রাহিমোভিচ বলেন, “সে যদি আরেকটি বিশ্বকাপও জিতে যায়, সেটি তার ট্রফির ক্যাবিনেটে আরেকটি শিরোপা হিসেবেই যোগ হবে। কিন্তু সে যদি না-ও জেতে, তাতেও কিছু আসে যায় না। কারণ মেসি এখন ফুটবলের সীমা অতিক্রম করে ফেলেছে।”
বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রশংসা নয়, বরং আধুনিক ফুটবলে মেসির প্রভাবের এক প্রতীকী স্বীকৃতি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১৭ মিনিটে প্রথম গোলটি আসে মেসির পা থেকে। বক্সের বাইরে সামান্য জায়গা পেয়েই তিনি অসাধারণ এক শট নেন। বলটি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়।
এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসি। সতীর্থদের দারুণ সমন্বিত আক্রমণ থেকে বক্সের ভেতর বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
তবে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ৭৭তম মিনিটে।
বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই গোলের মাধ্যমে তিনি ১২ বছর ধরে অক্ষত থাকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ গোলসংখ্যার রেকর্ড অতিক্রম করেছেন।
ফুটবল বিশ্লেষকরা বলছেন, ৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং ম্যাচের পরিস্থিতি বুঝে পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
বিশ্বকাপের শুরুতেই তার এই বার্তা স্পষ্ট—বয়স কেবল একটি সংখ্যা, শ্রেষ্ঠত্বের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
আর্জেন্টিনা সমর্থকদের কাছে এই পারফরম্যান্স নতুন করে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। অনেকেই মনে করছেন, কাতারের সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর মতো শক্তিশালী দল এবারও গড়ে তুলেছে আলবিসেলেস্তেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার নাম বিশ্বব্যাপী ট্রেন্ডিং তালিকায় উঠে আসে।
ফুটবল বিশ্লেষকদের ভাষায়, এখন আর মেসিকে শুধু একজন খেলোয়াড় হিসেবে মূল্যায়ন করা কঠিন। তিনি নিজেই এক চলমান ইতিহাস।
অনেকের মতে, ট্রফি, গোল কিংবা ব্যক্তিগত পুরস্কারের হিসাব ছাড়িয়ে মেসি এখন এমন এক অবস্থানে পৌঁছে গেছেন, যেখানে তাকে কেবল পরিসংখ্যান দিয়ে বিচার করা সম্ভব নয়।
২০২৬ বিশ্বকাপের শুরুতেই তিনি আবারও প্রমাণ করলেন, কেন তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।
আর ইব্রাহিমোভিচের ভাষায়, “লিওনেল মেসি এখন আর শুধু একজন ফুটবলার নন, তিনি ফুটবলেরও ঊর্ধ্বে।”
-রাফসান
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে উড়ছে আর্জেন্টিনা
২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ 'জে'-এর উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে এখনো লড়াই চলছে আর্জেন্টিনার। ক্যানসাস সিটি স্টেডিয়ামে চলমান এই হাইভোল্টেজ ম্যাচে ফুটবল জাদুকর লিওনেল মেসি ইতিমধ্যেই এক দুর্দান্ত হ্যাটট্রিক পূর্ণ করেছেন।ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।চলমান ম্যাচের লাইভ আপডেট ও গোলসমূহঃ
- ১৭ মিনিট (প্রথম গোল): রদ্রিগো ডি পলের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে মেসির অনবদ্য বাঁ-পায়ের কার্লিং শটে লিড নেয় আর্জেন্টিনা।
- ৬০ মিনিট (দ্বিতীয় গোল): ম্যাক অ্যালিস্টারের শট আলজেরিয়ান কিপার লুকা জিদান ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে দ্রুততার সাথে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
- ৭৬ মিনিট (ঐতিহাসিক হ্যাটট্রিক): একক প্রচেষ্টায় আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে জড়ান মেসি, পূর্ণ করেন চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
হ্যাটট্রিকের পর মাঠে আর্জেন্টিনার আক্রমণ আরও জোরালো হয়েছে এবং ম্যাচটি এখন শেষের দিকে গড়াচ্ছে।
পাঠকের মতামত:
- বিশ্বকাপ যাত্রার শুরুতেই ব্রাজিলের সুখবর
- লোডশেডিংয়ে নাকাল দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিদ্যুৎ উৎপাদন করেও অন্ধকারে ২১ জেলা
- জব্দ করা অর্থ যুক্তরাষ্ট্রের নয়, ইরানের সম্পদ: ডোনাল্ড ট্রাম্প
- এমপিদের জন্য ওভেন-ওয়াশিং মেশিনের দাবি, জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক
- শর্ত না মানলে ইরানে কঠোর নৌ-অবরোধের হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
- এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত, জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসএফ-এর ফায়ারিং রেঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানা পরীক্ষা
- মাথা ঝুঁকিয়ে নয়, সংসদে স্পিকারকে সম্মান জানাতে হবে নিজ নিজ ধর্মীয় রীতিতে
- ১৮ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ১৮ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- কবে সরছে গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড জানালেন সেতুমন্ত্রী
- সমালোচনার মুখে রোনালদো, সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন কোচ
- ইরান সমঝোতার শর্ত গোপন রাখছে যুক্তরাষ্ট্র কিন্তু কেন
- চীন সফরে তারেক রহমান, যেসব বিষয় গুরুত্ব পেতে পারে
- ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা ‘ভুল’ ছিল: ট্রাম্প
- ভ্যাটসহ স্বর্ণের দাম প্রকাশ করলো বাজুস
- অন্যদের থাকলে ইরানের ক্ষেপণাস্ত্রেও আপত্তি নেই: ট্রাম্প
- আজকের নামাজের সময়সূচি প্রকাশ, দেখুন বিস্তারিত
- আজকের খেলার সূচি: বিশ্বকাপ ফুটবল থেকে ওভাল টেস্ট
- রোনালদো ব্যর্থ, ডিআর কঙ্গোর কাছে হোঁচট খেল পর্তুগাল
- বের হওয়ার আগে দেখে নিন আজ কোথায় মার্কেট বন্ধ
- আজ ঢাকায় কোথায় কী? এক নজরে গুরুত্বপূর্ণ কর্মসূচি
- ‘সব জায়গায় বোমা ফেলতে চান নেতানিয়াহু’: ট্রাম্প
- ১৮ জুন কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ? জেনে নিন নতুন দর
- পর্তুগালের লাকি সিক্স ও ২০২৬ বিশ্বকাপ: ভাগ্য কি এবার রোনালদোর পাশে থাকবে?
- প্রস্তাবিত বাজেট চানাচুর মার্কার মতো শুনলে ভালো লাগে খেলে পেট খারাপ হয়: আমির হামজা
- জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্লান এর ব্যাখ্যা: লক্ষ্য জলবায়ু-সহিষ্ণু স্মার্ট কৃষি
- ৯ম পে স্কেলের সবুজ সংকেত: জেনে নিন কোন গ্রেডের মূল বেতন কত
- অনুপ্রবেশ ঠেকাতে ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে সরকার
- আমেরিকার বাজারে শুল্কমুক্ত সুবিধা: বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী
- ইরানকে ১৭০ কোটি ডলার নগদ ঘুষ দিয়েছিল ওবামা প্রশাসন: ট্রাম্প
- রাত ১টার মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ফুটবলপ্রেমী শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো এক আদর্শ উদাহরণ
- মেসিই সর্বকালের সেরা, বিশ্ববাসীর এখন এই বাস্তবতা মেনে নেওয়া উচিত: রোনালদো
- চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি হার দিয়ে শুরু বাংলাদেশের
- হামের টিকা সংগ্রহে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: সংসদে প্রধানমন্ত্রী
- সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরানের সঙ্গে সমঝোতা কাঠামোকে খুবই শক্তিশালী: ট্রাম্প
- ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা; পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের একগুচ্ছ জরুরি নির্দেশনা
- বিগত এক যুগের মতো জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী
- ১৭ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ১৭ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- মেটার বড় ঘোষণা, ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন ফিচার
- মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
- রোববার ১৮ ঘণ্টা পানি পাবে না যেসব এলাকা
- ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র? জবাব দিলেন জেডি ভ্যান্স
- আজ ১ মহররম, জেনে নিন আজকের নামাজের সময়সূচি
- প্রথম ম্যাচে নেইমার খেলবেন কি না, জানালেন কোচ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, সম্পদের পরিমান কত
- পাকিস্তান-ভিয়েতনামের মত সৌরবিদ্যুতে বড় বিপ্লবের পথে বাংলাদেশ?
- ট্রাম্পের দাবিকে ‘কল্পনাপ্রসূত’ বলল ইরান
- সিঙ্গাপুর কিংবা কানাডা নয় ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ঋণখেলাপি বিতর্কে মুখ খুললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর
- দুই দিনেই আবার বাড়ল সোনার দাম, জানুন আজকের নতুন দর
- দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে তিন দেশের পাসপোর্ট!
- ব্র্যাকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ১ হাজার হাঁসের বাচ্চা বিতরণ
- ১১ বছর পর নতুন পে-স্কেল, ভাতা ও সুবিধা বেড়ে বেতন হচ্ছে যত
- মদ ও সিগারেটের কর বৃদ্ধি নিয়েও আপত্তি বিরোধী দলের: প্রধানমন্ত্রী
- ১৭ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ‘এটা শান্তি নয়, আত্মসমর্পণ’—ট্রাম্পকে নিশানা
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে থাকছে যেসব ৯ বড় শর্ত
- ১৫ টাকায় ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার








