কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনি: তিনজনের মৃত্যু, পুড়ল পিকআপ

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে জনরোষের শিকার হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোররা গরু নিয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকে মুহূর্তের মধ্যে গ্রামবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। একপর্যায়ে চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ ধরে ফেলে জনতা। সেখানেই তাদের ওপর গণপিটুনি চালানো হয় এবং তাদের ব্যবহৃত পিকআপটি পুড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/আশিক
দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বিএনপি মানেই উন্নয়ন সরকার—এ কথার বাস্তব প্রমাণ মিলছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বল্লভপুর ওয়ার্ডে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের সংস্কার ও পাকরণ কাজ এখন শেষ মুহূর্তে।
সরেজমিনে দেখা যায়, সড়কটিতে পিচ ঢালাই ও ড্রেনেজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজ শেষ হলেই দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বল্লভপুর, উজানী কান্দি ও মধু মুরা এলাকার হাজারো মানুষের যাতায়াত ভোগান্তি দূর হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সহজ হবে।
দেবিদ্বার উপজেলা ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটি ছিল চলাচলের অযোগ্য। খানাখন্দে ভরা কাঁচা সড়কে বর্ষা মৌসুমে চলাচলই বন্ধ থাকত। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে দ্রুত এই সড়কের বরাদ্দ ও কাজ শুরু করে।"
বল্লভপুর ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, "বিএনপি সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে। শেখ হাসিনার আমলে আমরা রাস্তার জন্য আন্দোলন করেছি, কাজ হয়নি। এখন বিএনপি ক্ষমতায় আসতেই আমাদের দাবি পূরণ হয়েছে। এটাই প্রমাণ করে বিএনপি-ই প্রকৃত উন্নয়নের সরকার।"
দক্ষিণ গুনাইঘর ইউনিয়নবাসীর প্রত্যাশা, কাজ শেষ হলে এই সড়ক এলাকার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেবে। পোল্ট্রি শিল্প এই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছে। যাতায়াতের সুব্যবস্থা হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাবেন, ব্যবসা-বাণিজ্য বাড়বে। পাশাপাশি বিভিন্ন বাড়ির ফিডার রোডও উন্নয়নের আওতায় এসেছে।
এলাকাবাসী বিএনপি সরকার ও স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, "উন্নয়ন দেখতে হলে বিএনপির দিকে তাকান। কথায় নয়, কাজে বিশ্বাসী বিএনপি।"
নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় ২৩ জুন ২০২৬, মঙ্গলবার ৯ ঘটিকায় এক দরিদ্র পরিবারের মাঝে একটি ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকি বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এ অঞ্চলের অধিকাংশ পরিবারে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের প্রতিনিয়ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত এবং নানা দুর্ভোগ পোহাতে হয়। উক্ত সমস্যার সম্মুখিত হওয়া ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগম নানিয়ারচর জোনে ১টি পানির ট্যাংকির জন্য আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে, আজ জোন সদরে মোছাঃ ফুলমতি বেগমের নিকট পানির ট্যাংকিটি হস্তান্তর করা হয়। নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে পানির ট্যাংকিটি তুলে দেন। উল্লেখ্য যে, উপরোক্ত বর্ণনার আলোকে বর্ণিত পরিবারের পানির সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রার কষ্ট লাঘবের লক্ষ্যে উক্ত পানির ট্যাংকিটি প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানী ঢাকার ব্যস্ত নগরজীবনে প্রতিদিনই লাখো মানুষ কেনাকাটা, অফিসিয়াল প্রয়োজন কিংবা পারিবারিক কাজে বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক এলাকায় যাতায়াত করেন। তবে সাপ্তাহিক ছুটির নির্ধারিত সময়সূচির কারণে অনেক সময় গন্তব্যে পৌঁছে হতাশ হয়ে ফিরে আসতে হয়। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি, সময় অপচয় এবং যানজট এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে আজ রাজধানীর কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।
মঙ্গলবার রাজধানীর অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং মল পুরোপুরি বন্ধ থাকবে। দেশের সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার কেন্দ্রগুলোর একটি হওয়ায় প্রতিদিন এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। ইলেকট্রনিকস, পোশাক, প্রসাধনী ও রেস্টুরেন্টভিত্তিক কেনাকাটার জন্য এটি অন্যতম প্রধান গন্তব্য।
একই সঙ্গে ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা ও সেজান পয়েন্টও আজ বন্ধ থাকবে। রাজধানীর প্রযুক্তিপণ্য, মোবাইল ফোন, গ্যাজেট ও ফ্যাশন সামগ্রীর বড় অংশের ব্যবসা এই মার্কেটগুলোকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
রাজধানীর ঐতিহ্যবাহী কেনাকাটার কেন্দ্র নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট এবং গাউসিয়া মার্কেটও আজ সাপ্তাহিক বন্ধ পালন করবে। ঈদ, উৎসব কিংবা মৌসুমি কেনাকাটার সময় এসব এলাকায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। ফলে অনেক ক্রেতাকে বিকল্প পরিকল্পনা করতে হতে পারে।
এছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার এবং গাউসুল আজম মার্কেটও আজ বন্ধ থাকবে। বিশেষ করে পোশাক, গৃহস্থালির সামগ্রী ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের জন্য এসব মার্কেটের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কম নয়।
আজ বন্ধ থাকবে রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট এবং ধানমন্ডি প্লাজা। রাজধানীর ধানমন্ডিকেন্দ্রিক আবাসিক ও বাণিজ্যিক এলাকার মানুষের জন্য এসব মার্কেট গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র হিসেবে পরিচিত।
এছাড়া মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজাও আজ বন্ধ থাকবে। পাইকারি ও খুচরা উভয় ধরনের ব্যবসার জন্য এসব মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
শুধু শপিংমল নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।
বিশেষ করে নীলক্ষেত, কাঁটাবন ও এলিফ্যান্ট রোড এলাকার ওপর শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপণ্য ক্রেতাদের বড় একটি অংশ নির্ভরশীল। বই, শিক্ষা উপকরণ, কম্পিউটার যন্ত্রাংশ এবং ইলেকট্রনিক সামগ্রীর জন্য প্রতিদিন এসব এলাকায় ব্যাপক ভিড় দেখা যায়।
-রফিক
সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস
জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা আরএলএনজি সরবরাহ আকস্মিকভাবে হ্রাস পাওয়ার কারণে রাজধানীসহ তিতাস গ্যাস বিতরণ কোম্পানির আওতাধীন এলাকাগুলোতে আগামী চার দিন তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে। এই দিনগুলোতে গ্রাহকেরা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন বলে জানানো হয়েছে। সোমবার (২২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।
তিতাস গ্যাসের পক্ষ থেকে পাঠানো ওই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরএলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে পুনরায় গ্যাসে রূপান্তরের প্রক্রিয়া ব্যাহত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ার কারণে সোমবার (২২ জুন) রাত থেকেই তিতাসের আওতাধীন সব এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতি আগামী ২৫ জুন পর্যন্ত বজায় থাকবে এবং এই সময়ে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকবে।
জ্বালানি সংকটের কারণে সৃষ্ট এই সাময়িক ও অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি সমস্যা সমাধান করে জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়া মাত্রই গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ার ঘোষণায় রাজধানীর সাধারণ গ্রাহক ও হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে।
/আশিক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূকম্পন সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। হঠাৎ এই ঝাঁকুনিতে নগরীর বহুতল ভবনগুলো কেঁপে উঠলে বাসিন্দারা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রাজধানী ঢাকায় এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ঠিক কত ছিল এবং এর উৎপত্তিস্থল কোথায়, সে বিষয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা কত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়া অফিসের বিশেষজ্ঞরা দ্রুততম সময়ের মধ্যে এই ডেটা বা মাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।
চলতি জুন মাসেই দেশের সামগ্রিক ভূ-প্রকৃতিতে ঘন ঘন ভূকম্পন লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে দেশে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া চলতি মাসের ১১ তারিখ রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রা এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটিসহ মোট চারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা ভবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
/আশিক
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: মাত্র ৭ কার্যদিবসে ঘাতকের মৃত্যুদণ্ড
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে আবু তাহের নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে তাকে অতিরিক্ত ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। ঘটনার মাত্র ১১৬ দিন এবং অভিযোগ গঠনের রেকর্ড ৭ কার্যদিবসের মধ্যেই আজ সোমবার (২২ জুন) এ রায় ঘোষণা করা হয়।
ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই ঐতিহাসিক রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার মূলত মহেশপুর উপজেলার বাসিন্দা হলেও তারা কালীগঞ্জ বারবাজারের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকত। শিশুটির মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ২৬ ফেব্রুয়ারি মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে আবু তাহের। পরে জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। ঘটনার পরদিনই পুলিশ কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে ঘাতক আবু তাহেরকে গ্রেপ্তার করে।
আইনি প্রক্রিয়ার বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গত ২৬ মে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৬ জুন অভিযোগ গঠন করার পর ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র চার দিনে সাক্ষ্যগ্রহণ শেষে ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয় এবং আজ ২২ জুন আদালত এই রায় ঘোষণা করেন। দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
/আশিক
দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
দেবিদ্বার (কুমিল্লা) দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার, ২১ জুন পরিচালিত অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন।দণ্ডপ্রাপ্তরা হলেন জাল উদ্দীন পিন্টু, ২৯ মো. শাহিন, ২৮ মো. তামিম, ২৩জাহিদুল ইসলাম, ৩৭তারা সবাই দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গুরী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তদের রোববার দুপুরে দেবিদ্বার থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মুরাদনগরে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের এক দিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে শনিবার ২০ জুন দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মাহবুল হোসেন ২৮ মুরাদনগরের গকুলনগর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়া নাঈম ইসলাম ২৫ দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মুরাদনগরের নগরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ১৮ জুন রাত প্রায় ১০টার দিকে মাহবুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারকে জানিয়েছিলেন, দুজন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেবেন। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পান।
রাতভর ও পরদিন শুক্রবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও মাহবুলের সন্ধান মেলেনি। শনিবার দুপুরে স্থানীয়রা টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশে ঝোপের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেন। বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা নুরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ শনিবার বিকেলে অভিযান চালিয়ে নাঈম ইসলামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাহবুলের ছিনতাই হওয়া অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে রবিবার ২১ জুন আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
নানিয়ারচরে সেনা অভিযানে ১৩ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধারে তাৎক্ষণিক ও সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের সেগুন গোলকাঠ উদ্ধার করা হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত রাতের কোনো এক সময় নানিয়ারচর উপজেলার রাবার বাগান এলাকা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন কাঠ চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে নানিয়ারচর সেনা জোন দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে উদ্ধার অভিযানের সিদ্ধান্ত নেয়।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্য ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের গতিবিধি শনাক্ত করা হয়।
তদন্তে জানা যায়, চুরি হওয়া কাঠগুলো রামহরিপাড়া ও তক্ষশীলা এলাকার সড়ক ব্যবহার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর সম্ভাব্য গন্তব্যগুলো চিহ্নিত করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সেনা সদস্যরা।
অভিযানের একপর্যায়ে উপজেলার কৃষ্ণমাছড়া পুকুর সংলগ্ন একটি গোপন স্থানে বিপুল পরিমাণ সেগুন গোলকাঠের সন্ধান পাওয়া যায়। পরে কাঠগুলো উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করা হয়। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠের মালিক মো. সোহেল মিয়া উদ্ধার হওয়া কাঠ শনাক্ত করেন। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কাঠগুলো মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ না থাকলে এত বড় অঙ্কের সম্পদ উদ্ধারের সম্ভাবনা খুবই কম ছিল। বিশেষ করে পার্বত্য এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ ধরনের অভিযান অত্যন্ত চ্যালেঞ্জিং।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক সময়ে কাঠ চুরি ও অবৈধ পরিবহনের ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠছিল। সেনাবাহিনীর এ অভিযান অপরাধী চক্রগুলোর জন্য একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।
নানিয়ারচর এলাকার সাধারণ মানুষও সেনাবাহিনীর পেশাদারিত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমের প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের তৎপরতা পার্বত্য অঞ্চলে মানুষের আস্থা আরও বাড়াবে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পাঠকের মতামত:
- জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ দ্রুত কার্যকরের আহ্বান প্রধানমন্ত্রীর
- লন্ডনে সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ আয়োজনে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত
- দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ
- নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ
- বিশ্বকাপের রাউন্ড অব ৩২: দ্বিতীয় রাউন্ডে যাদের বিপক্ষে খেলতে পারে আর্জেন্টিনা
- বিএনপি ফ্যাসিবাদের রাজপথ ধরে হাঁটছে: জামায়াত আমির
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ
- ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে মুখ খুলল ভারত
- রাফিনিয়ার জায়গায় একাদশে নেইমার, তবে প্রথাগত উইঙ্গার নয় খেলবেন নতুন ভূমিকায়!
- ইরানের বুকে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে মার্কিন পাইলটের রহস্যময় দাবি
- হ্যারি কেইনকে রুখতে ঘানার ‘কালো জাদু’! ব্রিটিশ মিডিয়ার রিপোর্টে তোলপাড় বিশ্ব ফুটবল
- আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: তথ্য উপদেষ্টা
- ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানি প্রতিনিধিদের ওয়াকআউট: মধ্যপ্রাচ্য শান্তিতে নতুন সংকট
- বিবেকের দায়বদ্ধতা থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সুপ্রিম কোর্টের ১৭ সরকারি আইনজীবী
- ২৩ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ২৩ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- এক ম্যাচে মেসির ৪ নতুন রেকর্ড, কাঁপছে বিশ্বকাপ ইতিহাস
- মালয়েশিয়ায় তারেক রহমান-পেট্রোনাস বৈঠক, বাড়ছে জ্বালানি সহযোগিতা
- চুক্তি ভাঙলে ব্যবস্থা, ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি
- পতিত শক্তিকে আর ফিরতে দেওয়া হবে না: রিজভী
- বাজারে অস্থিরতা, আবারও বাড়ল স্বর্ণের মূল্য
- ২৩ জুন পাঁচ ওয়াক্ত নামাজের সময় জানুন এক নজরে
- ৪ মাস পর হরমুজ পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা
- মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বিশ্বকাপসহ আজ কোন ম্যাচ কখন? ফুটবল-ক্রিকেটের পূর্ণ সূচি
- মেসির হাই-ফাইভে ভাইরাল আর্জেন্টাইন সাংবাদিক কিন্তু কেন
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী, কী বলছে পরিসংখ্যান?
- সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস
- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নেইমার যুগান্তকারী প্রত্যাবর্তন: সম্পন্ন করলেন প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন
- আজ ২২ জুন: ১৯৮৬ সালের এই দিনেই ফুটবল বিশ্ব দেখেছিল ম্যারাডোনার ঈশ্বরের হাত
- পশ্চিমবঙ্গে রাজনৈতিক তোলপাড়: মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়
- সুইজারল্যান্ডে সফল বৈঠক: হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলে রাজি ইরান
- স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: নতুন যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন
- নাম না নিয়ে সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য
- আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
- ঝটিকা সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- লাল-সবুজ খাতায় নাম রাখছি, কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক ও আইনজীবীদের হুমকি ইনুর
- ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: মাত্র ৭ কার্যদিবসে ঘাতকের মৃত্যুদণ্ড
- তীব্র চাপের মুখে বিদায় নিলেন স্টারমার, কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী
- মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন লাফ: দুদিনের মাথায় দামের এই রেকর্ড লাফের পেছনের রহস্য কী?
- মালয়েশিয়া-বাংলাদেশ নতুন সমীকরণ: পুত্রাজায়ার রুদ্ধদ্বার বৈঠক কি ঘুচাবে শ্রমবাজারের দীর্ঘদিনের সংকট?
- আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া, কার জয়ের সম্ভাবনা কত? জানাল অপ্টা
- দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল
- মুরাদনগরে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
- প্রধানমন্ত্রীকে নিয়ে অসত্য বক্তব্যের অভিযোগ, সংসদে মির্জা ফখরুল-নাহিদের বাগ্বিতণ্ডা
- এক হলুদ কার্ডেই ভাঙতে পারে বিশ্বকাপের স্বপ্ন; ফিফার নতুন টাইব্রেকার নিয়মে যা জানা গেল
- শিক্ষকের মর্যাদা ও প্রশাসনিক সংস্কৃতির সীমারেখা
- আজকের খেলার সূচি: বিশ্বকাপ ফুটবল থেকে ওভাল টেস্ট
- ইরান চুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল, ট্রাম্পের বিরুদ্ধে তোপ
- হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্রই আদায় করবে: ট্রাম্প
- বিশ্বকাপে গোলযুদ্ধে ব্রাজিল-জার্মানির হাড্ডাহাড্ডি লড়াই
- স্পেন-সৌদি আরবসহ আজ বিশ্বকাপের বড় ছয় লড়াই, এক নজরে পূর্ণ সূচি
- ১৭ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন লাফ: দুদিনের মাথায় দামের এই রেকর্ড লাফের পেছনের রহস্য কী?
- ১৮ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ফুটবল বিশ্বকাপ ২০২৬: টিভি ও মোবাইলে দেখার উপায়
- সরকারি কর্মচারীদের জন্য যেসব সুবিধা বাড়ানো হয়েছে
- ১৮ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ঢাকা থেকে কুয়ালালামপুর ও বেইজিং—প্রধানমন্ত্রী তারেক রহমানের মেগা সফরে যা কিছু থাকছে
- ২১ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- অবসরের ১১ বছর পর ফুটবল মাঠে ফিরছেন কিংবদন্তি রোনালদিনহো








