৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, নেপথ্যে কী

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত ও নিরবচ্ছিন্ন রাখতে আগাম কারিগরি প্রস্তুতি শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। এর অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে Northern Electricity Supply PLC (নেসকো)।
নেসকোর সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিভাগটির নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিরাজগঞ্জ দপ্তরের অধীন ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই সময়ে জরুরি মেরামত, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজ করা হবে।
নেসকো জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট চলাকালে যাতে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট না ঘটে এবং একই সঙ্গে আসন্ন গরমের মৌসুমে লোডশেডিং এড়ানো যায়, সে লক্ষ্যেই এই আগাম রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরিকল্পিত এই কাজের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা আরও জোরদার করা হবে বলে সংস্থাটি আশা করছে।
এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ফলে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল এবং দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকাগুলোর গ্রাহকরা নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নির্বাচনকালীন সময়সহ গুরুত্বপূর্ণ জাতীয় কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে এই ধরনের পরিকল্পিত কারিগরি রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় এবং দীর্ঘমেয়াদে গ্রাহকদেরই উপকারে আসবে।
-রফিক
শুক্রবার রাজধানীতে বিএনপিসহ নানা দলের কর্মসূচি, জেনে নিন বিস্তারিত
রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও নানা সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় দীর্ঘ যানজট। ফলে সকালে ঘর থেকে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জানা থাকলে অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়ানো সহজ হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে যেসব রাজনৈতিক ও নির্বাচনী কর্মসূচি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, সেগুলোর বিস্তারিত তুলে ধরা হলো।
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর Hotel Sonargaon–এর বলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো আয়োজন পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এই কর্মসূচিকে ঘিরে হোটেল সোনারগাঁও ও আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিতে পারে।
তারেক রহমানের পক্ষে গণসংযোগ
সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচার শুরু হবে। তারেক রহমানের পক্ষে এই গণসংযোগ কার্যক্রমের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় বনানী ও আশপাশের সড়কে বাড়তি ভিড় ও যানজটের সম্ভাবনা রয়েছে।
ইশরাক হোসেনের নির্বাচনী জনসভা
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আজ বাদ জুমা পুরান ঢাকার ঐতিহাসিক ধূপখোলা মাঠে একটি বড় নির্বাচনী জনসভা আয়োজন করবেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই জনসভাকে কেন্দ্র করে দয়াগঞ্জ ও ধূপখোলা এলাকার সড়কগুলোতে সাময়িক যানজট সৃষ্টি হতে পারে।
নাহিদ ইসলামের নির্বাচনী গণসংযোগ
সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বসুন্ধরা ও বাড্ডা পূর্ব থানা এলাকার ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ চালাবেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। তিনি সম্মিলিত ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক। দীর্ঘ সময়ব্যাপী এই কর্মসূচির কারণে বসুন্ধরা ও বাড্ডা এলাকার বিভিন্ন সড়কে যানবাহনের গতি ব্যাহত হতে পারে।
তাসনিম জারার গণসংযোগ
বিকেল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত মুগদা এলাকায় গণসংযোগে অংশ নেবেন ডা. তাসনিম জারা। গণসংযোগের পাশাপাশি বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় মুগদা ও আশপাশের সড়কে অতিরিক্ত জনসমাগম হতে পারে।
নগরবাসীর জন্য পরামর্শ
আজকের এসব কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট ও সড়ক বন্ধের আশঙ্কা রয়েছে। তাই অফিস, ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজনে বের হওয়ার আগে বিকল্প রুট বিবেচনা করা এবং সময় হাতে রেখে বের হওয়াই হবে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।
-রাফসান
আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে
নগরজীবনের প্রতিদিনের ব্যস্ততায় কেনাকাটার প্রয়োজনে মানুষকে ছুটতে হয় রাজধানীর নানা মার্কেট ও বিপণিবিতানে। কিন্তু ঢাকার তীব্র যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় দোকানের শাটার নামানো, তাহলে ভোগান্তি ও হতাশা দুটোই বাড়ে। সে কারণে আগেভাগে জানা থাকলে সময় ও শ্রম দুটোই বাঁচে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কোন কোন এলাকায় দোকান, বাজার ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
আজ যেসব শপিং সেন্টার ও বাজার বন্ধ
সাপ্তাহিক ছুটির কারণে আজ ঢাকার পুরান ও নতুন অংশের একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও পাইকারি বাণিজ্যকেন্দ্র বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং শ্যামবাজারের পাইকারি দোকানগুলো। একই সঙ্গে বন্ধ থাকবে সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট ও রাজধানী সুপার মার্কেট।
পুরান ঢাকার বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যেও আজ বন্ধ থাকবে দয়াগঞ্জ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার ও ইসলামপুরের কাপড়ের দোকানসমূহ। পাশাপাশি পাইকারি ব্যবসার জন্য পরিচিত ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেটেও আজ লেনদেন হবে না।
আজ যেসব দর্শনীয় স্থান বন্ধ
শুধু বাজার নয়, রাজধানীর কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানও আজ সাপ্তাহিক ছুটির আওতায় বন্ধ থাকবে।
বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর সাধারণত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার এ জাদুঘর বন্ধ থাকে।
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
এ ছাড়া দোয়েল চত্বরের পাশে অবস্থিত শিশু একাডেমি জাদুঘর রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। নিয়মিত সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার এই জাদুঘর বন্ধ রাখা হয়।
শুক্রবারে কেনাকাটা বা ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট বাজার ও স্থানের সাপ্তাহিক ছুটির সূচি জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে যানজট পেরিয়ে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে এবং সময় ব্যবস্থাপনাও সহজ হবে।
কুমিল্লা-৩ আসনের কায়কোবাদের বড় জয়: জামায়াত প্রার্থীর রিট খারিজ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-৩ আসনে বিএনপির সাবেক এমপি ও মন্ত্রী, ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল মনোনয়ন চ্যালেঞ্জ করে রিট দাখিল করলেও আদালত তা খারিজ করেছে।হাইকোর্ট স্পষ্ট করেছে, দৈত্ব নাগরিক সংক্রান্ত প্রার্থীরা নির্বাচন করতে পারবেন এবং ফলাফল ও গেজেটেও কোনো বাধা নেই।
তবে জামায়াত প্রার্থীর সমর্থকরা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন, যা আদালতকে অবমাননা করার সমতুল্য।
কায়কোবাদের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, “আদালত স্পষ্ট করেছে, নির্বাচনে কোনো সমস্যা নেই। জামায়াতের অপপ্রচার বিভ্রান্তিকর।”মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “জামায়াত বরাবরের মতো মিথ্যাচার ও অপপ্রচারে ব্যস্ত। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
ঐক্যের ডাক দিয়ে কুমিল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. মনিরুজ্জামান। বুধবার (৪ ফেব্রয়ারি) দিবাগত রাতে মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলটির পক্ষ থেকে ওই আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে সমর্থন দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের সংকট চলছে। জনগণের ন্যায্য অধিকার বঞ্চিত হওয়ার এই বাস্তবতায় কেন্দ্রীয় জোট ও স্থানীয় সমঝোতার ভিত্তিতে মুরাদনগর উপজেলায় গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পারস্পরিক আলোচনা ও দায়িত্বশীল রাজনৈতিক উপলব্ধির মাধ্যমে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি ঐক্য।
ফরিদ উদ্দিন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অন্যায়-দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোই এই জোটের মূল লক্ষ্য। পাশাপাশি একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বিভক্তি নয়, ঐক্যই জনগণের শক্তি। এই ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, এটি মুরাদনগরের মানুষ, দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে নেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
এ সময় তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সব শক্তির প্রতি এই ঐক্যের পাশে থাকার আহ্বান জানান। কেন্দ্রীয় ও স্থানীয় সমঝোতার আলোকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি উপজেলা গণঅধিকার পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সব নেতাকর্মীকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য জহিরসহ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতারা
মাদারীপুর-১ (শিবচর) আসনের নির্বাচনী সমীকরণে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর মোড় নিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে সরাসরি মাঠে নামতে দেখা গেছে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন প্রভাবশালী নেতা-কর্মীকে। দীর্ঘ সময় পলাতক থাকার পর জনসমক্ষে এসে তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের এই উঠান বৈঠকে আওয়ামী লীগের উপস্থিত নেতারা দাবি করেন, তাঁরা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশেই ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানাচ্ছেন। স্থানীয় সূত্র বলছে, এই আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত হওয়ায় এবং বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা নূর-ই আলম চৌধুরীর অনুসারী হওয়ায়, তাঁর ‘সবুজ সংকেত’ পেয়েই পলাতক নেতা-কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এতে দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর তুলনায় নাদিরা আক্তার ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে চলে গেছেন বলে দলটির একাংশ মনে করছে।
বৈঠকে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা এবং চরজানাজাত, কাঁঠালবাড়ি, মাদবরেরচরসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত সাতজন চেয়ারম্যান সরাসরি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান তাঁর বক্তব্যে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
বিএনপির প্রার্থী নাদিরা আক্তার এই ঐক্যবদ্ধ অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, "আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই আমরা বলব সবার আগে শিবচর। কে কোন দল করল সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো আমরা সবাই মানুষ।" তিনি প্রতিশ্রুতি দেন যে নির্বাচনের পর আওয়ামী লীগ নেতাদের কোনো অযথা হয়রানি করা হবে না এবং কোনো মিথ্যা মামলা থাকবে না। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান জানান, আওয়ামী লীগ নেতারা প্রার্থীকে সমর্থন জানাতে এসেছেন এবং এটি কোনো দলকে পুনর্বাসিত করার বিষয় নয়।
উল্লেখ্য, এই আসনে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির প্রথম প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দ্বিতীয় দফায় নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। সম্প্রতি দলের দুই বিদ্রোহী প্রার্থীসহ ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের অন্য অংশের নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। শিবচরের রাজনৈতিক অঙ্গনে এই ‘আওয়ামী-বিএনপি’র বিশেষ নির্বাচনী সমীকরণ এখন সাধারণ ভোটারদের মাঝে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
চট্টগ্রাম বন্দরে ভূতুড়ে নীরবতা: শ্রমিকদের কর্মবিরতিতে থমকে গেছে দেশের অর্থনীতি
ইঞ্জিনের গর্জন নেই, নেই পণ্যবাহী ট্রাকের চিরচেনা জট—দেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর এখন এক ভূতুড়ে নীরবতায় আচ্ছন্ন। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে গত বুধবারও বন্দরের মূল তিনটি টার্মিনাল ছিল পুরোপুরি জনশূন্য। জেটির বিশালাকার গ্যান্ট্রি ক্রেনগুলো আকাশের দিকে মুখ করে স্থির দাঁড়িয়ে থাকার দৃশ্যটি যেন পুরো বাংলাদেশের থমকে যাওয়া আমদানি-রপ্তানি বাণিজ্যেরই প্রতিচ্ছবি।
চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও এনসিটি—যা ২৪ ঘণ্টা সচল থাকত, সেখানে এখন সুনসান নীরবতা। গতকাল বুধবার সকালে বন্দরে গিয়ে দেখা গেছে, পণ্য ওঠানো-নামানোর অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো অলস পড়ে আছে এবং জেটিতে থাকা ১৪টি জাহাজ পণ্য খালাস করতে না পেরে আটকা পড়েছে। গত মঙ্গলবার থেকে নতুন কোনো জাহাজ জেটিতে ভেড়ানো যেমন সম্ভব হয়নি, তেমনি বহির্নোঙরে যাওয়ার জন্য তৈরি জাহাজগুলোও বন্দর ত্যাগ করতে পারেনি। আন্দোলনকারীরা বন্দরের প্রতিটি প্রবেশপথে শক্ত অবস্থান নেওয়ায় কোনো শ্রমিক কাজে যোগ দিতে পারেননি, ফলে জেটি থেকে ইয়ার্ড সর্বত্রই এখন জনমানবহীন। স্বাভাবিক সময়ে বন্দরের ৪ নম্বর গেটের সামনে পণ্যবাহী লরি ও ট্রেইলারের দীর্ঘ সারি থাকলেও গতকাল গেটটি ছিল তালাবদ্ধ। জেটি ও বহির্নোঙর মিলিয়ে বর্তমানে ১৪২টি জাহাজ অলস বসে আছে।
এই অচলাবস্থার ফলে বাজারে চিনি, ভোজ্যতেল ও ডালের মতো নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আমদানিকারকরা আশঙ্কা করছেন, রমজান মাসের আগে এই জট না ছুটলে পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এদিকে বেসরকারি ডিপোগুলোয় গতকাল পর্যন্ত ১০ হাজার ৮১৭ টিইইউস রপ্তানি কনটেইনার আটকা পড়েছে। বিদেশি জাহাজগুলো যদি পণ্য না নিয়ে বন্দর ত্যাগ করে, তবে তৈরি পোশাক খাতের শত শত কোটি টাকার ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা তৈরি হবে। পরিসংখ্যান অনুযায়ী, গত শনিবার থেকে কর্মবিরতি শুরুর পর কনটেইনার খালাসের হার নাটকীয়ভাবে কমেছে; যেখানে প্রতিদিন গড়ে ৫ হাজার একক কনটেইনার খালাস হতো, তা গত সোমবার নেমে এসেছে মাত্র ১ হাজার ২৩০ টিইইউসে। বর্তমানে বন্দরে কনটেইনারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩১২ টিইইউস।
অর্থনৈতিক ক্ষতির পাল্লাও ভারী হচ্ছে প্রতিনিয়ত। চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে ১৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও কর্মবিরতির কারণে তা প্রায় ৪০ শতাংশ কমেছে। বন্দরের ধারণক্ষমতা ৫৯ হাজার কনটেইনারের বিপরীতে বর্তমানে ৫২ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার জমে আছে। ডিপো মালিক সমিতির (বিকডা) মহাসচিব রুহুল আমিন শিকদার জানিয়েছেন, সময়মতো রপ্তানি কনটেইনার পাঠাতে না পারলে বিদেশি জাহাজগুলো সেগুলো রেখেই বন্দর ত্যাগ করবে, যা তৈরি পোশাক শিল্পের জন্য বড় সংকট। উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ ৩১ জন শ্রমিক-কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করলেও আন্দোলন প্রশমিত হয়নি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, এনসিটি ইজারা বাতিল ও বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অচল অবস্থা বজায় থাকবে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন এই সংকট দ্রুত সমাধানে আলোচনার তাগিদ দিয়েছেন, অন্যথায় সাধারণ ভোক্তার ওপর এর চরম প্রভাব পড়বে বলে হুঁশিয়ার করেছেন।
সূত্র: কালের কণ্ঠ
ঘর থেকে বের হওয়ার আগে সাবধান:আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ
ব্যস্ততম এই নগরীতে কেনাকাটা বা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো আজ রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। ঢাকার এলাকাভেদে সাপ্তাহিক ছুটির ভিন্নতা থাকায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও শপিং মল বন্ধ থাকবে। তীব্র যানজট ঠেলে গন্তব্যে পৌঁছে ফিরে আসা যেন না লাগে, সেজন্য মার্কেট বন্ধের এই তালিকাটি দেখে নিন।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে আজ রাজধানীর বেশ কিছু জনবহুল এলাকায় সাপ্তাহিক ছুটি পালিত হবে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও গাবতলী এলাকা। মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল ও কল্যাণপুর এলাকাতেও আজ সব দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড ও সিদ্ধেশ্বরী এলাকায় মার্কেটগুলো খুলবে না। মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ ও শান্তিবাগ এলাকাতেও আজ কেনাকাটা করা যাবে না। রাজধানীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল, আরামবাগ, ফকিরারপুল ও পল্টন এলাকায় আজ সাপ্তাহিক ছুটি। এছাড়া কাকরাইল, বিজয় নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নিউমার্কেট এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট এলাকাভিত্তিক ছুটির কারণে আজ বেশ কিছু বড় শপিং কমপ্লেক্স ও মার্কেট বন্ধ থাকবে। এর মধ্যে অন্যতম হলো মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং ও বিআরটিসি মার্কেট। শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট ও মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সও আজ খুলবে না। মিরপুর মাজার কর্পোরেট মার্কেট ও শাহ্ আলী সুপার মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি। মগবাজার ও বেইলি রোড এলাকার মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি ও কনকর্ড টুইন টাওয়ার আজ বন্ধ থাকবে। এছাড়া ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, পল্টন সুপার মার্কেট ও স্টেডিয়াম মার্কেট (১ ও ২) আজ বন্ধ থাকবে। গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট আজ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য বন্ধ থাকবে।
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
রাজধানী ঢাকা প্রতিদিনের মতোই আজ রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে মুখরিত। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির একাধিক নির্বাচনী প্রচারণা ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারদের বিশেষ কর্মসূচি রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ ঢাকা-১৭ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করবে বিএনপি। দিনের শুরুতেই সকাল সাড়ে ১১টায় জাসাসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গানের উদ্বোধন করবেন।
এরপর বিকেলে রাজধানীর গুলশান ও ইসিবি চত্বর এলাকায় গণসংযোগে নামবেন দলটির নেতাকর্মীরা। বিকেল ৩টায় গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ শুরু হবে। এছাড়া বিকেল ৪টায় ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার নিয়ে গঠিত সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ আজ বিশেষ কর্মসূচি পালন করবে। সকাল ১১টায় এই সংগঠনের উদ্যোগে শহীদদের বিচার দাবি এবং আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের লক্ষ্যে একটি আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের প্রাক্কালে শহীদ পরিবারগুলোর এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই কর্মসূচিগুলোতে ব্যাপক লোকসমাগমের সম্ভাবনা থাকায় এবং রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীর কিছু এলাকায় যানজটের সৃষ্টি হতে পারে। চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আজ থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়: জেনে নিন তালিকা
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকায় টানা ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে। সঞ্চালন লাইনের এই জরুরি সংস্কার কাজের ফলে শিল্প ও আবাসিক—উভয় শ্রেণির গ্রাহক ভোগান্তিতে পড়তে পারেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এই মেরামত কাজের কারণে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুরু করে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের সমগ্র নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জের জিনজিরা এবং শ্যামপুর বিসিক শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সঞ্চালন লাইনের এই প্রতিস্থাপন কাজের প্রভাব আশপাশের এলাকাগুলোতেও পড়তে পারে, যার ফলে কোনো কোনো জায়গায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ বা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
পাঠকের মতামত:
- ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, নেপথ্যে কী
- শীত নিয়ে বদলাচ্ছে পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
- শুক্রবার রাজধানীতে বিএনপিসহ নানা দলের কর্মসূচি, জেনে নিন বিস্তারিত
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে
- ভোটের পরেই বিদায়! মেয়াদের ধোঁয়াশা কাটিয়ে সময় জানাল প্রধান উপদেষ্টার দপ্তর
- জামায়াত বিশ্বাসযোগ্য নয়, তারা মুনাফেক দল: মির্জা ফখরুল
- মহাকাশ থেকে আসা ৪৪ মিনিটের সেই ছন্দ: নতুন কোনো গ্রহ না কি এলিয়েন সংকেত?
- নিষেধাজ্ঞাহীন পরমাণু বিশ্ব: শুরু হচ্ছে নতুন মহাবিপদ, পরিণতি কী?
- নির্বাচনের মুখে সাইবার যুদ্ধ! মুফতি আমির হামজার ফেসবুক পেজ গায়েব
- জামায়াতকে ইসলামী দল ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে: চরমোনাইর পীর
- ইউনূসকে বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা: মির্জা আব্বাস
- অচল বন্দর, সচল ষড়যন্ত্র? পণ্যবাহী জাহাজের কবরে পরিণত হচ্ছে চট্টগ্রাম বন্দর
- সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি: ইতিহাসে এই প্রথম
- আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আজ তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র: রিজভী
- কুমিল্লা-৩ আসনের কায়কোবাদের বড় জয়: জামায়াত প্রার্থীর রিট খারিজ
- পবিত্র রমজানে নতুন অফিস সময় নির্ধারণ
- সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? আইনি ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
- ঐক্যের ডাক দিয়ে কুমিল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
- ডিএসইতে আজকার বাজারচিত্র এক নজরে
- ডিএসইতে আজ শীর্ষ ১০ দরপতনকারী শেয়ার
- ৫ ফেব্রুয়ারি শীর্ষ দরবৃদ্ধিকারী ১০ শেয়ার
- চড়া দামে মোস্তাফিজকে দলে নিল লাহোর কালান্দার্স
- শুল্ক ছাড়াই বিদেশ থেকে কত স্বর্ণ আনতে পারবেন
- আবেগ নয়, অর্থনৈতিক বাস্তবতা: জামায়াতের নারী শ্রমনীতি কেন আত্মঘাতী
- ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন কূটনৈতিক কাঠামো
- নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান
- দেশের ভেতর ও বাইরে সমান তালে ভোট: পোস্টাল ব্যালটে নতুন রেকর্ডের হাতছানি
- মার্কা নয়, মানুষ দেখে ভোট হবে: রুমিন ফারহানা
- সর্দি-কাশিতে অব্যর্থ সমাধান আদা চা: জেনে নিন এর জাদুকরী উপকারিতা
- জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতারা
- নতুন মহামারির আশঙ্কায় বিশ্বজুড়ে বিজ্ঞানীদের সতর্কতা
- রুক্ষ ত্বকের প্রাণ ফেরাতে জাদুকরী দই: জেনে নিন ৩টি বিশেষ ফেসপ্যাক
- ধন্যবাদ পাকিস্তান! বাংলাদেশের প্রতি সংহতি জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ উপদেষ্টার
- চট্টগ্রাম বন্দরে ভূতুড়ে নীরবতা: শ্রমিকদের কর্মবিরতিতে থমকে গেছে দেশের অর্থনীতি
- জনগণ কি ভোট দিতে যাবে? দেশজুড়ে ক্রমবর্ধমান সহিংসতায় বাড়ছে শঙ্কা
- জুলাই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে বিএনপি: মির্জা ফখরুল
- একদিনে ২ বার দাম বৃদ্ধি! নতুন উচ্চতায় পৌঁছাল স্বর্ণের বাজার
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- ঘর থেকে বের হওয়ার আগে সাবধান:আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ
- রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
- আজ থেকে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়: জেনে নিন তালিকা
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন কখন কোন ওয়াক্তের শুরু
- নির্বাচনের আগে ১ হাজার কোটির বাস কেনার তোড়জোড়
- ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলা সফরে তারেক রহমান
- আইসিসি অফিস উড়িয়ে দেওয়ার হুমকি! বিশ্বকাপ শুরুর আগে তোলপাড় ক্রিকেট বিশ্ব
- জাহানারা আলমের ২ অভিযোগে সত্যতা পেল বিসিবির তদন্ত কমিটি
- নেতার আগে জনতা, এমন এক বাংলাদেশ উপহার দেবে বিএনপি: ডা. জুবাইদা
- জামায়াতের জনতার ইশতেহার প্রকাশ: ২৬ বিষয়ে বিশেষ অগ্রাধিকার
- জামায়াত আমিরের আইডি হ্যাক তারেক রহমানের পরিকল্পনার অংশ: নাসীরুদ্দীন
- নেপালকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- স্বর্ণের দামে বড় পতন, ট্রাম্পের ঘোষণায় স্বর্ণবাজারে অস্থিরতা
- বাজুসের নতুন রেকর্ড: ৫ ঘণ্টার ব্যবধানে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম
- স্বস্তি ফিরলো স্বর্ণের বাজারে; আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম
- বিশ্ববাজারে রেকর্ড দরপতন; দেশেও কমল স্বর্ণের দাম
- স্বর্ণের দামে বড় ধস: আজ থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য তালিকা
- আবেগ নয়, অর্থনৈতিক বাস্তবতা: জামায়াতের নারী শ্রমনীতি কেন আত্মঘাতী
- একদিনে দুই দফা স্বর্ণের দাম কমাল বাজুস, এক ভরিতে কমল যত
- কালিগঞ্জে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা, চারজন গুরুতর আহত
- কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইন ফাইলে শেখ হাসিনা ও বিএনপি নেতার নাম
- আজ প্রাইজবন্ডের ১২২তম ড্র: জেনে নিন প্রাইজবন্ডের ফলাফল দেখার সহজ নিয়ম
- রিয়েল এস্টেটে বড় স্বস্তি, ফ্ল্যাট ও জমি নিবন্ধনে বিরাট সুখবর
- ১৭ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প: বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে প্রকৃতি?
- শবেবরাত পালনে কী করবেন, কী করবেন না
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
- স্বর্ণের বাজারে বড় ধস; ২৪ ঘণ্টায় তিন দফায় কমলো দাম








