শুক্রবার রাজধানীতে বিএনপিসহ নানা দলের কর্মসূচি, জেনে নিন বিস্তারিত

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও নানা সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় দীর্ঘ যানজট। ফলে সকালে ঘর থেকে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জানা থাকলে অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়ানো সহজ হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে যেসব রাজনৈতিক ও নির্বাচনী কর্মসূচি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, সেগুলোর বিস্তারিত তুলে ধরা হলো।
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর Hotel Sonargaon–এর বলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো আয়োজন পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এই কর্মসূচিকে ঘিরে হোটেল সোনারগাঁও ও আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিতে পারে।
তারেক রহমানের পক্ষে গণসংযোগ
সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচার শুরু হবে। তারেক রহমানের পক্ষে এই গণসংযোগ কার্যক্রমের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় বনানী ও আশপাশের সড়কে বাড়তি ভিড় ও যানজটের সম্ভাবনা রয়েছে।
ইশরাক হোসেনের নির্বাচনী জনসভা
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আজ বাদ জুমা পুরান ঢাকার ঐতিহাসিক ধূপখোলা মাঠে একটি বড় নির্বাচনী জনসভা আয়োজন করবেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই জনসভাকে কেন্দ্র করে দয়াগঞ্জ ও ধূপখোলা এলাকার সড়কগুলোতে সাময়িক যানজট সৃষ্টি হতে পারে।
নাহিদ ইসলামের নির্বাচনী গণসংযোগ
সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বসুন্ধরা ও বাড্ডা পূর্ব থানা এলাকার ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ চালাবেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। তিনি সম্মিলিত ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক। দীর্ঘ সময়ব্যাপী এই কর্মসূচির কারণে বসুন্ধরা ও বাড্ডা এলাকার বিভিন্ন সড়কে যানবাহনের গতি ব্যাহত হতে পারে।
তাসনিম জারার গণসংযোগ
বিকেল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত মুগদা এলাকায় গণসংযোগে অংশ নেবেন ডা. তাসনিম জারা। গণসংযোগের পাশাপাশি বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় মুগদা ও আশপাশের সড়কে অতিরিক্ত জনসমাগম হতে পারে।
নগরবাসীর জন্য পরামর্শ
আজকের এসব কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট ও সড়ক বন্ধের আশঙ্কা রয়েছে। তাই অফিস, ব্যবসা বা ব্যক্তিগত প্রয়োজনে বের হওয়ার আগে বিকল্প রুট বিবেচনা করা এবং সময় হাতে রেখে বের হওয়াই হবে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।
-রাফসান
বিরলে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
দিনাজপুরের বিরল উপজেলায় ব্র্যাক আইডিপি কর্মসূচির উদ্যোগে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে নার্সারি স্থাপন, চারা উৎপাদন, পরিচর্যা এবং পুষ্টিকর সবজি উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে নার্সারি পরিচর্যার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল হ্যান্ড স্প্রে, পানি দেওয়ার ঝাঁঝরি, চারা উৎপাদনের ট্রে, সাইনবোর্ড ও বিভিন্ন ধরনের সবজি বীজ।উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক আইডিপি, বিরলের এরিয়া ম্যানেজার মাঈদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিইউপি সিনিয়র শাখার ব্যবস্থাপক মো. নুর ইসলাম এবং শাখা হিসাব কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নার্সারি ও সবজি চাষকে আয়ের উৎস হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।
বন্ধুত্বের আড়ালে চরম বিশ্বাসঘাতকতা! আইফোনের লোভে অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়
দামি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকেই পরিচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে কৌশলে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মূল তিন অভিযুক্ত তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে; পাশাপাশি সিয়াম নামের আরেক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন বনের দিকে যায়। প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তুহিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে, আইফোন ছিনতাইয়ের ছক থেকেই অপ্রতিমকে সেখানে নেওয়া হয়েছিল এবং এ পরিকল্পনায় ফাহাদ ও কামরুল সরাসরি যুক্ত ছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।
স্বীকারোক্তি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার গহিন জঙ্গলে অপ্রতিমের ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের ভারী লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে। এরপর মরদেহ ফেলে রেখে ফোন নিয়ে পালিয়ে যায় তারা। তুহিনের বিভ্রান্তিকর তথ্যের মুখে একাধিক অভিযানের পর অবশেষে তার নিজ বাড়ি থেকেই নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা মদতদাতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করে আলোচিত রামিসা হত্যা মামলার মতো এ মামলার বিচারকাজও দ্রুত নিষ্পত্তির বিশেষ আবেদন জানানো হবে।
/আশিক
পল্লবীতে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা ‘পরিস্থান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কলেজ সংলগ্ন সড়কে পার্ক করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সাবেক চালক মুঠোফোনে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ‘ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩’ নম্বরের বাসটি পুড়ে যেতে দেখেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
/আশিক
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিরপুরে আবারও বাসে আগুন আতঙ্ক, কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় ঘটনা
রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ‘অভিজাত পরিবহন’-এর একটি বাসে এই আগুনের ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, বাসটিতে অগ্নিসংযোগের ‘চেষ্টা’ চালানো হলেও তা পুরোপুরি পোড়েনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের অংশে আগুন জ্বলছে এবং স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের তথ্য ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটি বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পুলিশ কাজ করছে।’
উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক মিনিট আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের কাছে ‘শিকড় পরিবহন’-এর আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তৎপরতা শুরু করে।
/আশিক
পরমাণু শক্তির নিরাপদ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ভিয়েনায় তুলে ধরলেন মন্ত্রী
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দ্রুত ও নিরাপদে জাতীয় গ্রিডে সরবরাহের ক্ষেত্রে আইএইএ’র প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।
বৈঠকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পারমাণবিক নিরাপত্তা জোরদার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ক্যানসার চিকিৎসার সম্প্রসারণসহ বিভিন্ন সহযোগিতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী উল্লেখ করেন, বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে আইএইএ’র সহযোগিতায় বাংলাদেশ কৃষি, স্বাস্থ্য, খাদ্য ও পানি ব্যবস্থাপনায় অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি স্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের ‘কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক’ (সিপিএফ) এই সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হওয়াকে কার্বনমুক্ত জ্বালানি অর্জনের বড় মাইলফলক হিসেবে অভিহিত করে তিনি জানান, পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়ে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার প্রমাণ করেছে।
এ ছাড়া ক্যানসার চিকিৎসায় আইএইএ’র ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘রেজ অব হোপ’-এর আওতায় বাংলাদেশে একটি সমন্বিত ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার প্রতিষ্ঠার অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়। আগামী নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় ‘IAEA–WHO–IMPACT Review Mission’-এর মাধ্যমে জাতীয় পর্যায়ে ক্যানসার চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারিত হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে তরুণ বিজ্ঞানী ও গবেষকদের আন্তর্জাতিক ফেলোশিপ, উন্নত প্রশিক্ষণ ও যৌথ গবেষণার পরিধি বাড়াতে আইএইএ-কে অনুরোধ জানানো হয়। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আশিক
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানী ও আশপাশের যেসব গুরুত্বপূর্ণ এলাকায়
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের কারণে রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। তিতাসের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই শাটডাউন কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় আশুলিয়া সড়কে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণেই সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এর পাশাপাশি ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স (ডিআরএস), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন ও সাভার রেডিও কলোনি এলাকায় সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। একই সঙ্গে কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর ও মানিকগঞ্জসহ তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ২৪ ঘণ্টা সংযোগ বন্ধ থাকার কারণে আশপাশের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ উল্লেখযোগ্য হারে কমে স্বল্পচাপ পরিস্থিতি তৈরি হতে পারে। পাইপলাইন সম্প্রসারণ ও স্থানান্তর কাজের ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
/আশিক
ডেঙ্গুর প্রকোপে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় প্রাণহানি ও আক্রান্তের নতুন তথ্য
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি ঘটেছে এবং একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মৃত্যুর ঘটনায় চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে এবং মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ৯১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিভাগভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৭৫৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে সর্বোচ্চ ৩৯৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন হাসপাতালে গেছেন। ঢাকার বাইরে খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছেন।
/আশিক
আগামী কয়েক দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর
দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে সার্বিক দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পাঁচ দিনের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে; যার সক্রিয় প্রভাবেই দেশজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু অঞ্চলে এবং খুলনা ও বরিশালের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে সময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এরপর বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিধি আরও কিছুটা বেড়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ স্থানে এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তীতে শনিবারও আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে।
বিগত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিসংখ্যানে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে যশোরে ৫ মিলিমিটার, বগুড়ায় ৪ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৩ মিলিমিটার এবং সন্দ্বীপ ও চাঁদপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আগামী পাঁচ দিনের সামগ্রিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
/আশিক
পাঠকের মতামত:
- জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ইতালীয়দূতের গুরুত্বপূর্ণ বৈঠক
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে আসছে মেসির
- যুক্তরাষ্ট্রের বক্তব্য বিশ্বাস করে না বিশ্ব, মন্তব্য ইরানি মুখপাত্রের
- রোববারের এই আকস্মিক মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে
- শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- দুর্দান্ত জয়ের পরও বিশ্বচ্যাম্পিয়নদের বড় ছন্দপতন
- বিরলে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ
- খাওয়ার টেবিলে শিশুর স্ক্রিন আসক্তি কি আসলেই ক্ষতিকর?
- প্রচারচিত্রে বুক চেপে লুটিয়ে পড়লেন ভাইজান! হঠাৎ কী ঘটল ‘বিগ বস’-এর মঞ্চে?
- ধারণাকেও ছাড়িয়ে গেল খরচ! ইরান যুদ্ধে কত ব্যয় হলো যুক্তরাষ্ট্রের?
- ২৭ সেপ্টেম্বরের মিছিল ঘিরে পাকিস্তানে চরম উত্তেজনা, গ্রেপ্তার ইমরান খানের বোন
- ডিজিটাল অভিজ্ঞতায় বড় চমক, দেশজুড়ে নতুন ইন্টারনেট ব্যবস্থা আনল গ্রামীণফোন
- বন্ধুত্বের আড়ালে চরম বিশ্বাসঘাতকতা! আইফোনের লোভে অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়
- পল্লবীতে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
- রাজধানী রিয়াদের আকাশে আগুনের শিখা! কী ঘটেছে আরামকো ও বিমানবন্দরে?
- বৈশ্বিক মঞ্চে নতুন সরকারের অভিষেক: জাতিসংঘ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ১২ ঘণ্টার অভিযানে ধরা পড়ল ৪ জন, অপ্রতিম হত্যায় যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- অপ্রতিমের মৃত্যু যে প্রশ্ন রেখে গেল: নিরাপত্তা, জনআস্থা ও আইনশৃঙ্খলার নতুন পরীক্ষা
- ইরান যুদ্ধে বড় অর্থনৈতিক ধাক্কা, তথ্য ফাঁসে ট্রাম্পের তীব্র ক্ষোভ
- ৯ দফা না মানলে ১ দফার ডাক দিতে বাধ্য হব: ডা. শফিকুর রহমান
- কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোক ও ক্ষোভে স্তব্ধ শোবিজ অঙ্গন
- তিব্বত-নেপালে বরফ ধস ও পাহাড়ি ঢল: চরম ঝুঁকিতে বাংলাদেশসহ আট দেশ
- রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর শতভাগ শুল্কের খাঁড়া? স্বাক্ষরিত হলো ট্রাম্পের নতুন বিল
- কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা
- মিরপুরে আবারও বাসে আগুন আতঙ্ক, কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় ঘটনা
- প্রকাশিত হলো একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল, যেভাবে জানবেন মনোনীত কলেজ
- শেখ হাসিনার পথে গেলে মোদির সঙ্গে দেখা হবে: তারেক রহমানকে এনসিপির হুঁশিয়ারি
- চব্বিশ ঘণ্টার রুটিনেই মিলবে অশেষ সওয়াব, জেনে নিন ৫টি ছোট দোয়া
- স্বরাষ্ট্রমন্ত্রীর গত ৬ মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাত আবদুল্লাহর ব্যঙ্গাত্মক স্ট্যাটাস
- মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়বে মুসলমানরা: ধর্মমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু, সরকারি দপ্তরগুলোতে আসছে পরিবেশবান্ধব বিদ্যুতের বিপ্লব
- অবসরপ্রাপ্তদের জন্য বড় সুখবর: ৫ ধাপে বাড়ল সরকারি পেনশন, কার কত বৃদ্ধি?
- ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মেগা পদক্ষেপ, নতুন আইনে সই ট্রাম্পের
- নারী শিক্ষা নিয়ে তারেক রহমানের নতুন প্রস্তাবের কথা জানালেন রিজভী
- শেষ মুহূর্তে ধরা পড়ল এআই-এর জাল গোয়েন্দা রিপোর্ট, রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ
- দিল্লিতে সরাসরি বৈঠকের তথ্য ফাঁস! নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনা
- পরমাণু শক্তির নিরাপদ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ভিয়েনায় তুলে ধরলেন মন্ত্রী
- ব্যাট হাতে রূপকথার ঝড়, রেকর্ড বই তছনছ করে এলিট ক্লাবে তরুণ ভারতীয় তারকা
- শনিবার রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য, চূড়ান্ত হলো লংমার্চের দিনক্ষণ ও পথনকশা
- গেজেট প্রকাশের আগেই সামনে এলো নতুন পে-স্কেলের বিস্তারিত, কার কত বাড়ছে?
- এক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেল চিত্র, ব্যালন ডি’অরের মঞ্চে দুই তারকার সরাসরি লড়াই
- টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানী ও আশপাশের যেসব গুরুত্বপূর্ণ এলাকায়
- সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের মেগা ঋণ কর্মসূচি, মিলবে সাশ্রয়ী সুদে
- গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ
- কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুষি: সঠিক নিয়ম ও সতর্কতা
- মক্কা চুক্তি নিয়ে পাকিস্তানের বড় ঘোষণা, সতর্কবার্তা তেহরানের উদ্দেশে
- বাড়বে না হজের নিবন্ধনের সময়, চূড়ান্ত সময়সীমা নিয়ে জরুরি নির্দেশনা
- মক্কার ড্রোন হামলার ভিডিও নিয়ে তোলপাড় নেটদুনিয়া, যা জানা গেল ফ্যাক্ট চেকে
- বিদেশের আরাম নয়, দেশে ১০ বছর জেল খাটাই বেছে নেব: আসিফ মাহমুদ
- ‘শুধু পুরুষেরই কি তওবার অধিকার?’ এক সংলাপেই তোলপাড় পাকিস্তানি নাটক
- অপ্রতিমের মৃত্যু যে প্রশ্ন রেখে গেল: নিরাপত্তা, জনআস্থা ও আইনশৃঙ্খলার নতুন পরীক্ষা
- ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর মামলায় চেম্বার আদালতের নতুন আদেশ
- সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনে বড় আঘাত, জ্বালানি বিশ্বে অশনিসংকেত
- ঢাকার যানজট ও রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ
- গণতন্ত্র টিকিয়ে রাখা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই প্রধান কাজ: রাষ্ট্রপতি
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই পবিত্র মক্কায় বিরল সতর্কতা জারি
- বিশ্বমঞ্চে লাল-সবুজের গর্জন, আইসিসির নতুন র্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের চমক
- স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর ব্রিকস আমন্ত্রণ নিয়ে ধোঁয়াশার অবসান, যা জানাল নয়াদিল্লি
- কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
- শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বড় ঘোষণা
- ভরদুপুরে সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি ও কোপ, সিসিটিভিতে ধরা পড়ল রোমহর্ষক দৃশ্য
- প্রস্তুতির ঘাটতি নয়, বাংলাদেশ দুর্দান্ত খেলেই জিতেছে: প্যাট কামিন্স
- ২০২৭ সালের পবিত্র রমজান কবে শুরু? সামনে এলো সম্ভাব্য তারিখ
- টানা ১৪ দিন গ্রিন টি পানে শরীরে যেসব পরিবর্তন ঘটে: বিশেষজ্ঞের তথ্য








