সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজবের জবাব গভর্নরের

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১৪:১৮:০৩
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজবের জবাব গভর্নরের
ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে দেশে পরিকল্পিত গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী অর্থ ব্যয় করে সাধারণ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। তবে এই ধরনের অপতৎপরতা শেষ পর্যন্ত টেকসই হবে না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দেয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, কথার চেয়ে কাজই বড় প্রমাণ। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকসেবার মাধ্যমেই প্রমাণ করা হবে যে আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে আমানতকারীদের মুনাফা প্রসঙ্গে গভর্নর ‘বেয়ার্ডেন শেয়ারিং’ বা দায়ভার ভাগাভাগির বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, সরকার একা সব আর্থিক দায় বহন করতে পারে না। বিশ্বজুড়েই ব্যাংকিং ব্যবস্থায় এই ধরনের ঝুঁকি ও দায় যৌথভাবে বহন করা হয়। তাঁর মতে, এটি কোনো ব্যতিক্রমী বা অস্বাভাবিক ব্যবস্থা নয়।

ড. আহসান এইচ মনসুর ব্যাখ্যা করেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কিছু আমানতকারী সাম্প্রতিক দুই বছরে মাত্র ৪ শতাংশ মুনাফা পেয়েছেন ঠিকই, কিন্তু তার আগের বছরগুলোতে তারা ১২ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জন করেছেন। ভবিষ্যতেও আমানতকারীরা প্রায় ৯ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা পাবেন বলে তিনি জানান। এই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন—এ অবস্থায় অতিরিক্ত কী প্রত্যাশা করা হচ্ছে।

গভর্নর আরও বলেন, সরকার জনগণের অর্থ থেকে এই ব্যাংককে অস্বাভাবিক মাত্রায় সহায়তা দিয়েছে। তাঁর ভাষায়, “আমার ব্যক্তিগত প্রত্যাশার চেয়েও সরকার বেশি সহায়তা করেছে।” এজন্য তিনি আমানতকারীদের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানান।

চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি শাখায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে গভর্নর বলেন, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে এবং পরিস্থিতির অবনতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। তিনি জানান, ব্যাংকের নির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার পেছনেও এই অপতৎপরতাগুলোর ভূমিকা রয়েছে।

ইসলামী ব্যাংকিংয়ে মুনাফা বিতরণ নিয়ে এএওআইএফআই (AAOIFI) স্ট্যান্ডার্ড প্রসঙ্গে গভর্নর স্পষ্ট করেন, এটি নতুন কোনো মানদণ্ড চাপিয়ে দেওয়ার বিষয় নয়। বরং একটি চলমান ব্যাংকের বাস্তব সমস্যার সমাধান খোঁজাই মূল লক্ষ্য। তিনি বলেন, ব্যাংক কার্যকরভাবে পরিচালিত না হলে মুনাফা বিতরণের প্রশ্নই ওঠে না। তাই বিষয়টি বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে।

নিজের ছুটি ও পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবও সরাসরি নাকচ করেন গভর্নর। তিনি বলেন, তিনি কোনো ছুটির আবেদন করেননি, ছুটি মঞ্জুরও হয়নি এবং ছুটির কোনো পরিকল্পনাও নেই। বরং তিনি প্রতিদিন রাত ১০টার আগে বাসায় ফিরতে পারেন না উল্লেখ করে বলেন, “এই পরিস্থিতিতে ছুটি নেওয়ার প্রশ্নই আসে না।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন ড. আহসান এইচ মনসুর। তিনি দাবি করেন, গত এক বছরে কেন্দ্রীয় ব্যাংকে যে সংস্কার হয়েছে, তা আগের ১৪–১৫ বছরেও হয়নি। বাংলাদেশ ব্যাংক এখন অপ্রয়োজনীয় রেগুলেটরি হস্তক্ষেপ কমিয়ে মূল দায়িত্বে মনোযোগ দিচ্ছে বলে তিনি জানান। তাঁর মতে, শাখা অনুমোদন বা ভাড়া নির্ধারণ নয়; বরং ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট উন্নয়নই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে গভর্নর সাধারণ মানুষের প্রতি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা নিজেরা ব্যাংকে গিয়ে দেখুন, শুনুন, বুঝুন। অন্যের কথায় বিশ্বাস করবেন না।” তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে গুজবের শেষ নেই, তাই সচেতনতা ও যাচাই–বাছাইই হতে পারে একমাত্র সমাধান।

-শরিফুল


স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ২১:৪৫:৫২
স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমান্তরালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে গেছে। মূলত ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে ডলারকেই নিরাপদ বিনিয়োগ মনে করছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের মূল্য এখন ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক ঘণ্টার ব্যবধানে এটি স্বর্ণের বাজারে অন্যতম বড় ধস।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যার প্রভাবে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান জানান, “সংঘাতের উদ্বেগে স্বর্ণের বাজার বড় ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে স্বর্ণ ছেড়ে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন, যার ফলে ডলারের মান বাড়ছে এবং স্বর্ণের দাম কমছে।”

/আশিক


ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১১:১৩:১৮
ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজ সোমবার (৪ মে, ২০২৬) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ দেশের বাজারে ইউএস ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ প্রতি ডলারের গড় বিনিময় হার ১২২.৭৫ টাকা।

ইউরোপীয় মুদ্রা ইউরোর ক্ষেত্রে ক্রয়মূল্য ১৪৩ টাকা ৮৬ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪৩ টাকা ৮৮ পয়সা।

ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার দাঁড়িয়েছে ক্রয়মূল্যে ১৬৬ টাকা ৫৯ পয়সা এবং বিক্রয়মূল্যে ১৬৬ টাকা ৬৮ পয়সা।

অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার মধ্যে সৌদি রিয়েলের ক্রয়মূল্য ৩২ টাকা ৭৭ পয়সা এবং বিক্রয়মূল্য ৩২ টাকা ৭৯ পয়সা।

ভারতীয় রুপির বিনিময় হার ১ টাকা ২৯ পয়সা (ক্রয় ও বিক্রয়)।

সিঙ্গাপুর ডলারের ক্রয়মূল্য ৯৬ টাকা ৩৫ পয়সা এবং বিক্রয়মূল্য ৯৬ টাকা ৪০ পয়সা।

এছাড়া অস্ট্রেলিয়ান ডলার ৮৮ টাকা ৪১ পয়সা (ক্রয়) ও ৮৮ টাকা ৪৭ পয়সা (বিক্রয়) এবং কানাডিয়ান ডলার ৯০ টাকা ৩৩ পয়সা দরে বিনিময় হচ্ছে।

জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয় মূল্য আজ ০.৭৮ টাকা নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য যে, বাজার পরিস্থিতি অনুযায়ী মুদ্রার এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

/আশিক


স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১০:৩১:৫৩
স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
ছবি : সংগৃহীত

স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। গত এপ্রিলের শেষ দিকে টানা চার দফায় ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমানোর পর আবারও দাম বাড়ানোর পথে হাঁটল বাজুস। সোমবার সপ্তাহের শুরুর দিনে বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে স্বর্ণের ভরি কত?

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

স্বর্ণের দাম দফায় দফায় ওঠানামা করলেও রুপার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। সবকটি ক্যারেটেই রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণেই বাজুসকে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। বিয়ের মৌসুম এবং বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের পকেটে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে।

/আশিক


রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ২১:৫২:০৮
রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ
ছবি : সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭০ লাখ (৩.১২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। এর মাধ্যমে গত ডিসেম্বর থেকে টানা পাঁচ মাস ধরে প্রতি মাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসার ধারাবাহিকতা বজায় থাকল। রোববার (৩ মে ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গত মাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় প্রবাসীরা তাঁদের পরিবার-পরিজনের কাছে অন্য সময়ের তুলনায় বেশি অর্থ পাঠিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা মাথায় রেখেও অনেকে সঞ্চিত অর্থ দেশে পাঠাচ্ছেন। পাশাপাশি ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা এখন আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন, যা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে তাঁদের উৎসাহিত করছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি এবং মার্চ মাসে রেকর্ড সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। এপ্রিলের ৩১২ কোটি ডলার যুক্ত হওয়ায় দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী হলো। আসন্ন ঈদুল আজহার মৌসুমেও এই ইতিবাচক ধারা বজায় থাকবে বলে আশা করছেন ব্যাংকাররা। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, কেবল রেমিট্যান্সে খুশি না থেকে বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় আরও কৌশলী ও সতর্ক হওয়া জরুরি।

/আশিক


সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন মূল্য তালিকা

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ১৮:০৮:১৪
সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন মূল্য তালিকা
ছবি : সংগৃহীত

গত মাসে দুই দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির পর মে মাসে এসে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল বিইআরসি। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা তেই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, গত ১৯ এপ্রিল নির্ধারিত দামই এই মাসে বহাল থাকছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুইবার এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে ১৯ এপ্রিল তা আরও বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল।

তবে রান্নার গ্যাসের দাম না বাড়লেও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামে সামান্য পরিবর্তন এসেছে। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়েছিল। গত ২ এপ্রিল প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে বিইআরসি। তবে মে মাসে এসে ১২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন না আনায় সাধারণ ব্যবহারকারীদের জন্য তা কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/আশিক


কেন আবারও বাড়ছে স্বর্ণের দাম? স্বর্ণের দর বৃদ্ধিতে নতুন মূল্য নির্ধারণ করল বাজুস

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ১০:৩৩:৪৩
কেন আবারও বাড়ছে স্বর্ণের দাম? স্বর্ণের দর বৃদ্ধিতে নতুন মূল্য নির্ধারণ করল বাজুস
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা শুরু হয়েছে। টানা চার দফা কমানোর পর এবার এক লাফে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা। সেই হিসেবে টানা চার দফায় ভালো মানের সোনার দাম কমানো হয়েছিল মোট ৯ হাজার ৮৫৬ টাকা। তবে দাম কমার সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই আবারও দাম বাড়ার ঘোষণা এল। নতুন নির্ধারিত এই দাম বিজ্ঞপ্তির দিন থেকেই কার্যকর করা হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৪৮২ টাকা রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

হঠাৎ করে স্বর্ণের এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাজুস সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের উত্থান-পতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করেই নিয়মিত এই সমন্বয় করা হয়। তবে সাধারণ মানুষ মনে করছেন, টানা কমানোর পর এভাবে দাম বাড়িয়ে দেওয়া সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

/আশিক


আজকের টাকার রেট: জেনে নিন প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০২ ১২:০৬:৪৪
আজকের টাকার রেট: জেনে নিন প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার
ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। বৈদেশিক মুদ্রার সঠিক দাম জানা থাকলে প্রবাসী শ্রমিক এবং ব্যবসায়ীরা সঠিক সময়ে অর্থ লেনদেনের সিদ্ধান্ত নিতে পারেন। আজ শনিবার (২ মে ২০২৬) বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ ও হালনাগাদ বিনিময় হার বিস্তারিত তুলে ধরা হলো

বৈদেশিক মুদ্রার বাজারে আজ মার্কিন ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সায় অবস্থান করছে।

অন্যদিকে ইউরোপীয় একক মুদ্রা ইউরোর দাম দাঁড়িয়েছে ১৪২ টাকা ২৪ পয়সা এবং ব্রিটিশ পাউন্ডের মূল্য ১৬৩ টাকা ৩০ পয়সা।

প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত থাকায় সৌদি রিয়াল ও কুয়েতি দিনারের দামের ওপর অনেকেরই নজর থাকে।

আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৬১ পয়সা এবং কুয়েতি দিনারের দাম ৩৯৫ টাকা ৭৭ পয়সা।

এছাড়া এশীয় দেশগুলোর মধ্যে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হার আজ ৩০ টাকা ৩৮ পয়সা এবং সিঙ্গাপুরি ডলার ৯৫ টাকা ৬১ পয়সা।

পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতি রুপির বিপরীতে মিলছে ১ টাকা ৩১ পয়সা।

অস্ট্রেলিয়ার প্রবাসীদের জন্য আজকের রেট হচ্ছে প্রতি অস্ট্রেলিয়ান ডলারে ৮৫ টাকা ০১ পয়সা।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ব্যাংকিং চ্যানেলের ভিন্নতার কারণে যেকোনো সময় এই বিনিময় হার পরিবর্তিত হতে পারে। তাই লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংক বা মানি এক্সচেঞ্জ হাউজ থেকে সর্বশেষ দর যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

/আশিক


বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় মোড়: কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০২ ১০:৩৯:০১
বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় মোড়: কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে এক নজিরবিহীন অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার (১ মে ২০২৬) লেনদেনের শুরুতে স্বর্ণের দামে ১ শতাংশের বেশি পতন ঘটলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫৫৯ ডলারে নেমে গিয়েছিল, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি কমার আশা জাগিয়েছিল।

তবে দিন শেষে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে গিয়ে ঠেকেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের নতুন প্রস্তাব জমা দেওয়ার খবরই মূলত স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতি ফিরিয়ে এনেছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি জানিয়েছেন, ইরান যুদ্ধ অবসানের আলোচনার ইতিবাচক খবর স্বর্ণের দামকে তার শুরুর দিকের লোকসান কাটিয়ে উঠতে বড় সহায়তা করেছে। অর্থনীতিবিদদের ধারণা, যদি সত্যিই এই যুদ্ধের অবসান ঘটে, তবে মার্কিন ফেডারেল ওপেন মার্কেট কমিটি (FOMC) পুনরায় সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে।

এমনটি হলে বিশ্ববাজারে মার্কিন ডলারের মান কিছুটা কমবে, যা সরাসরি স্বর্ণের দাম বাড়ার পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। সপ্তাহ শেষে স্বর্ণের বাজার এখনও ১.৭ শতাংশ লোকসানে থাকলেও, ভূ-রাজনৈতিক এই নতুন মোড় বিনিয়োগকারীদের আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ধাবিত করছে।

/আশিক


সোনা কিনতে এখন কত টাকা লাগবে জানুন

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০১ ০৯:৫৮:১২
সোনা কিনতে এখন কত টাকা লাগবে জানুন
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা। একইসঙ্গে রুপার দামেও এসেছে নতুন পরিবর্তন, যা গহনা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন এই দর কার্যকর করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, স্থানীয় বাজারে কাঁচা সোনার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। দেশের বাজারে এটিই বর্তমানে সবচেয়ে ভালো মানের সোনা হিসেবে বিবেচিত। মাত্র কয়েক মাস আগেও এই দামের সঙ্গে বর্তমান মূল্যের উল্লেখযোগ্য পার্থক্য ছিল, ফলে সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

শুধু সোনাই নয়, রুপার বাজারেও নতুন মূল্য কার্যকর হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দামের চাপ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, ক্রেতাদের একটি বড় অংশ বলছেন, বর্তমান দামে সোনা কেনা মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বিয়ের মৌসুম সামনে থাকায় গহনা কেনার পরিকল্পনা থাকা অনেক পরিবার এখন বাজেট সংকটে পড়ছে।

জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন, দাম বাড়লেও দীর্ঘমেয়াদে সোনা এখনো নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে। ফলে উচ্চমূল্যের মধ্যেও বাজারে চাহিদা পুরোপুরি কমে যায়নি।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় চাহিদা-সরবরাহ বিবেচনায় পরবর্তীতে আবারও সোনা ও রুপার দাম সমন্বয় করা হতে পারে। নতুন ঘোষণা না আসা পর্যন্ত বর্তমানে নির্ধারিত এই দরেই দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হবে।

-রফিক

পাঠকের মতামত:

৪ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

৪ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শুরুতে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে, যেখানে একাধিক শেয়ার দামের উল্লেখযোগ্য উত্থান বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে। সোমবারের লেনদেনে... বিস্তারিত