২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ

ইমন সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকা রূপ নেয় জনসমুদ্রে। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঞ্চে উঠেই হাত নেড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। উপস্থিত জনতার উচ্ছ্বাস ও স্লোগানে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
সকাল থেকেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনস্রোত বাড়তে থাকে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। অনেককে দেখা যায় দলীয় টি-শার্ট ও ক্যাপ পরে স্লোগানে স্লোগানে মাঠ প্রাঙ্গণ মুখরিত করতে।
ময়মনসিংহ নগরীতে প্রবেশের সময় রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানান। বিএনপি চেয়ারম্যানও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
দুপুর ১টা ৫৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগ ও জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠ এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের এই সফর ও বিশাল জনসমাগম ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভালুকা পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা

ইমন সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় ধারাবাহিকভাবে এই নির্বাচনী কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তাঁর সঙ্গে আরও ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এ ছাড়া ভালুকা পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।
প্রচারণা ও উঠান বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই। অতীতে বিএনপি জনগণের কল্যাণে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে থাকবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতি ও আন্তরিকতা সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে সমর্থন জানান এবং নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
দিনভর চলা এই প্রচারণা কার্যক্রমে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় স্লোগান, গণসংযোগ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা নতুন গতি পায়।
ভালুকা পৌরসভায় ধানের শীষের পক্ষে এই গণসংযোগ কার্যক্রম বিএনপির জনগণনির্ভর রাজনীতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। মানুষের আস্থা ও অংশগ্রহণের শক্তিতেই পরিবর্তনের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ এমন প্রত্যাশার কথাও উঠে আসে প্রচারণায়।
ভালুকায় পৌর বিএনপির ১নং ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি জোরদারে পরামর্শ সভা অনুষ্ঠিত

ইমন সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আহম্মদ ম্যানেজার বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, এম. এ. খালেক, শ্রী স্বপন বনিক ও সাইদুর রহমান।
অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, অত্র ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলম সিদ্দিকী দুলু, পৌর বিএনপির সদস্য শাজাহান মোল্লা, আমিনুল ইসলাম পাপ্পু, নুরুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তৃণমূলকে সুসংগঠিত করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, দলের আদর্শ ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরামর্শ সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘটে।
ভালুকার হাজির বাজারে সড়ক থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

ইমন সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত কলের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে এগিয়ে যান। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে দ্রুত শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বয়স কয়েক ঘণ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো পরিচয়পত্র বা শনাক্তযোগ্য চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের এসআই সিরাজ জানান, ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভালুকা মডেল থানার সহযোগিতা চাওয়া হলে তারা এড়িয়ে যান। তবে ভালুকা মডেল থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ শিশু পরিচয় শনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ আরও জানায়, যদি কেউ শিশুটির পরিচয় জানেন অথবা সম্প্রতি কোনো শিশু নিখোঁজ হয়ে থাকে, তবে নিকটস্থ থানা বা ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ভালুকায় শিক্ষা বিপ্লব: রানার উদ্যোগে ঝরে পড়া শ্রমিকদের স্বপ্ন দেখাচ্ছে ই-লার্নিং একাডেমি

ইমন সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ভোরের আলো ফোটার আগেই ভালুকার শিল্পাঞ্চলে ভেসে আসে কারখানার সাইরেন। সেই শব্দে ঘুম ভাঙে হাজারো শ্রমজীবী মানুষের যাদের জীবনের বড় অংশ জুড়ে আছে দায়িত্ব, ক্লান্তি আর সময়ের সঙ্গে প্রতিদিনের নিরবচ্ছিন্ন লড়াই। এই লড়াইয়ের মাঝেই অনেকের জীবনে থেমে গেছে পড়াশোনার পথ। সংসারের দায়, পারিবারিক সংকট কিংবা বাস্তবতার চাপে কেউ দশ-পনেরো বছর আগেই স্কুল ছেড়েছিলেন। কিন্তু সেই থেমে যাওয়া জীবনগুলোকে আবার শিক্ষার মূল স্রোতে ফেরাতে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নীরবে কাজ করে যাচ্ছে এক ব্যতিক্রমী উদ্যোগ ‘ই-লার্নিং একাডেমি বাংলাদেশ’।
এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন তরুণ শিক্ষাউদ্যোক্তা এম এম রানা। তাঁর গড়ে তোলা এই একাডেমি কোনো প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি শিল্পাঞ্চলকেন্দ্রিক এক বাস্তবভিত্তিক ডিজিটাল শিক্ষাপ্ল্যাটফর্ম, যেখানে কর্মজীবী ও ঝরে পড়া মানুষরা বয়স, সময় কিংবা দীর্ঘ স্টাডি গ্যাপের সীমাবদ্ধতা পেরিয়ে আবার পড়াশোনায় ফিরছেন।
ভালুকা একটি শ্রমঘন শিল্পাঞ্চল। স্থানীয় সূত্র অনুযায়ী, এখানে সরাসরি ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ বিভিন্ন কারখানায় কর্মরত। এদের বড় একটি অংশ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারেননি। বাস্তবতা হলো দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেবল শিক্ষাগত সনদের অভাবে অনেকেই বছরের পর বছর একই পদে আটকে থাকেন। এই সামাজিক বাস্তবতাই এম এম রানাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
রানা বলেন, নিজের চারপাশে তিনি দেখেছেন এমন অসংখ্য মানুষ, যারা কাজে পারদর্শী হলেও এসএসসি বা এইচএসসি সনদ না থাকায় কাঙ্ক্ষিত পদোন্নতি কিংবা দায়িত্ব পাচ্ছেন না। বহু বছর আগে পড়াশোনা ছেড়ে দেওয়ায় তাদের পক্ষে আর নিয়মিত কোনো স্কুল বা কলেজে যাওয়া সম্ভব নয়। এই দীর্ঘ স্টাডি গ্যাপে আটকে থাকা মানুষগুলোর হতাশাই তাঁকে বিকল্প এক শিক্ষামডেল গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
ই-লার্নিং একাডেমির শিক্ষাব্যবস্থা সাজানো হয়েছে পুরোপুরি চাকরিজীবীদের বাস্তবতা মাথায় রেখে। দিনের কাজ শেষে রাতে অনলাইন ক্লাসে যুক্ত হন শিক্ষার্থীরা। কেউ সরাসরি উপস্থিত থাকেন, কেউ আবার জুম বা গুগল মিটের মাধ্যমে যুক্ত হন। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে রয়েছে রেকর্ডেড ক্লাসের সুবিধা, যাতে কাজের চাপে কেউ পিছিয়ে না পড়েন। পাঠদানের ক্ষেত্রে জটিলতা এড়িয়ে সহজ ভাষা ও বাস্তব উদাহরণ ব্যবহার করা হয় যাতে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকা শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস ফিরে পান।
বর্তমানে এই একাডেমিতে ত্রিশ কিংবা চল্লিশ পেরোনো বহু শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণি পাস ছাড়াই এসএসসি (ভোকেশনাল), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস, পাশাপাশি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ‘এক বছরে এইচএসসি’ প্রোগ্রাম ইতোমধ্যে শিল্পাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি ধারার বিভিন্ন কোর্সে ভর্তির গাইডলাইন ও একাডেমিক সহায়তাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে এমনকি প্রবাসীরাও ঘরে বসে তাদের অসমাপ্ত পড়াশোনা শেষ করার সুযোগ পাচ্ছেন।
অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মনে যে ভীতি ও সংশয় কাজ করে, সেই জায়গা থেকে ই-লার্নিং একাডেমি বাংলাদেশ কাজ করছে শতভাগ স্বচ্ছতা ও আস্থার সঙ্গে। প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে পরিচালিত। তাদের রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বিটিসিএল কর্তৃক ভেরিফায়েড সরকারি ডোমেইন (www.elearningacademy.org.bd), হালনাগাদ ট্রেড লাইসেন্স ও টিআইএন সনদ।
শিক্ষার্থীদের কাছে এম এম রানা পরিচিত ‘রানা স্যার’ নামে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস সুপারভাইজার জানান, দীর্ঘদিন ধরে তাঁর ধারণা ছিল এই বয়সে পড়াশোনা আর সম্ভব নয়। কিন্তু রানার দিকনির্দেশনা ও নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত হয়ে সেই ভয় কেটে গেছে। এখন তিনি এইচএসসি শেষ করে ডিগ্রিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
এক নারী শিক্ষার্থী বলেন, দিনের বেলায় কারখানার কাজ আর রাতে পড়াশোনা এই দুইয়ের ভারসাম্য তাঁর জীবনে নতুন আত্মবিশ্বাস এনেছে। আগে যেখানে নিজেকে সীমাবদ্ধ মনে হতো, এখন সেখানে ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও দর্শন সম্পর্কে এম এম রানা বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার গণতান্ত্রিকায়ন। সার্টিফিকেটের অভাবে যেন কারো ক্যারিয়ার আটকে না থাকে। একজন মানুষ তার সুবিধামতো সময়ে পড়াশোনা করবে এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা। আমরা শুধু ভর্তি করাই না, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের স্লোগান ‘যেখানে থেমেছে পথ, সেখান থেকেই হোক নতুন শুরু।’”
ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির এই ছোট্ট অনলাইন ক্লাসরুম আজ প্রমাণ করছে শিক্ষা কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনের সম্ভাবনাকে নতুন করে সংজ্ঞায়িত করার এক শক্তিশালী হাতিয়ার। সেই সম্ভাবনার দরজাই খুলে দিচ্ছেন এম এম রানা ও তাঁর ই-লার্নিং একাডেমি বাংলাদেশ।
যোগাযোগ:
মোবাইল: ০১৭৮৫-৫৫৭৫৮৭
ওয়েবসাইট: www.elearningacademy.org.bd
ফেসবুক পেজ: E Learning Academy Bangladesh
অফিস: স্কয়ার মাস্টারবাড়ি, বিকাশ অফিসের বিপরীতে, ভালুকা, ময়মনসিংহ
ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক

ইমন সরকার
ময়মনসিংহের ভালুকা
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডস্টোর বাজার–বাটাজোড় বাজার সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে এবং ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা একজন নিষ্ঠাবান শিক্ষককে হারিয়ে গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।
ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ ইমন সরকার
ময়মনসিংহ প্রতিনিধি
গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জামিরদিয়া ডোবালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাজী জিয়াউর রহমান জিয়া। আয়োজনটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার এক অনন্য প্রতীক। তাঁর অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাঁরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
মিলাদ মাহফিল শেষে দেশ ও জনগণের শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণকারী ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা।
অসহায় বৃদ্ধের চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ায় মামলা
ময়মনসিংহের তারাকান্দায় ৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দের চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থানায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন।
তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। তিনি বলেন, “ঘটনাটি প্রায় চার মাস আগের হলেও ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়। এরপর ভুক্তভোগী পরিবার থানায় যোগাযোগ করলে মামলা নেওয়া হয়। তদন্ত শুরু হয়েছে।”
ফকিরি জীবন ও হেনস্তার অভিযোগ
বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং এলাকায় তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। পরিবার ও স্থানীয়দের মতে, তিনি মানসিক রোগী নন। প্রায় ৩৭ বছর ধরে তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ পরানের (র.) ভক্ত হিসেবে ফকিরি জীবনযাপন করছেন এবং ওই সময় থেকেই চুল-দাড়ি না কেটে জট বাঁধিয়ে রেখেছেন।
হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করে বলেন, “ঘটনার দিন আমি বাজারে গেলে কয়েকজন জোর করে ধরে আমার চুল-দাড়ি কেটে দেয়। আমি বাধা দিলেও রেহাই পাইনি।” ঘটনার ভিডিওতে হালিম উদ্দিনকে অসহায়ের মতো বলতে শোনা যায়, “আল্লাহ, তুই দেহিস।” তার এই বাক্য সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, “হালিম উদ্দিন একজন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এভাবে হেনস্তা করা লজ্জাজনক। দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে এবং আবার কলেজের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডটি ভাঙচুর করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভ মিছিল থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘোষণা দেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মিছিলে ময়মনসিংহ জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণ অধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
/আশিক
‘মানবিকতার দৃষ্টান্ত’: বৈদ্যুতিক তারে আটকা পাখি উদ্ধার করল ফায়ার সার্ভিস
ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক তারে আটকা পড়া একটি শালিক পাখিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাখিটিকে জীবিত উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে স্থানীয়রা বৈদ্যুতিক তারে আটকা পড়া অবস্থায় পাখিটিকে ছটফট করতে দেখে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন ময়মনসিংহের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ লিটন বলেন, “পাখিটি বৈদ্যুতিক তারে আটকে থাকায় কষ্ট পাচ্ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে পাখিটিকে উদ্ধার করে মুক্ত আকাশে উড়ার সুযোগ সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের ওই সদস্যরা প্রশংসার দাবিদার।”
এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাখিটিকে জীবন্ত উদ্ধারের জন্য রওনা দিই। এরপর আমাদের একজন সদস্য বৈদ্যুতিক খুঁটিতে উঠে শালিকটিকে উদ্ধার করে। দীর্ঘক্ষণ তারে পা আটকে থাকায় পাখিটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তবে নিচে নামানোর পর এটি সুস্থ হয় এবং মুক্ত আকাশে উড়াল দেয়।
পাঠকের মতামত:
- হরমুজের সংকট মোকাবেলায় ইরানের খার্গ দ্বীপ দখলের পরিকল্পনায় ট্রাম্প
- চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অস্ত্র কারখানায় আগুন
- তেলের দামের ধাক্কায় সংকটে ভারতীয় বিমান খাত, রুট বন্ধের সতর্কতা
- ঈদের আনন্দ ম্লান: যুদ্ধ ও বাস্তুচ্যুতির ছায়ায় মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব
- ইসরায়েলে প্রথমবার 'নাসরুল্লাহ' মিসাইল ব্যবহার করল ইরান
- জুমাতুল বিদা: ফজিলত, দোয়া ও করণীয় জানুন
- ইসরায়েলকে বড় জরিমানা ফিফার, কারণ কী
- শ্রমিকদের বেতন-বোনাস শতভাগ পরিশোধ করছে সরকার
- ট্রাম্প ও মিত্রদের জন্য ‘অপ্রত্যাশিত চমক’ প্রস্তুত রয়েছে- ইরান
- ইরান যুদ্ধে আটকে পড়ে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প
- সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন দেশের যেসব জায়গায়
- ‘বিশ্বকে রক্ষা করছি’ নেতানিয়াহুর দাবি
- আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা
- ২০ মার্চ ঢাকার নামাজের পূর্ণ সময়সূচি
- দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরি মিলবে মাত্র ২ লাখ ২ হাজার টাকায়
- ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
- জ্বালানি স্থাপনায় হামলা হলে আর ছাড় নয়: ইরান
- চাঁদ দেখার পর যে দোয়া পড়তেন নবী (সা.)
- কাতারের জ্বালানি কমপ্লেক্সে হামলা ইরানের সামরিক সক্ষমতার সীমিত অংশ
- ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
- ‘আমি বেঁচে আছি’- গুজব ভেঙে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইরান মিশনের পর জরুরি অবতরণ মার্কিন F-35, F-35 ক্ষতিগ্রস্ত?
- গ্যাস শক্তির কেন্দ্রবিন্দুতে ইরানের আঘাত: বিশ্ববাজারে অনিশ্চয়তার নতুন ঢেউ
- ‘কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই বদলে গেলাম’
- যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালি নিয়ে ইরানের মাস্টারপ্ল্যান
- যুদ্ধ থামার ইঙ্গিত নেই: পেন্টাগনের ব্রিফিংয়ে ইরান ধ্বংসের নতুন নীল নকশা
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ড্রোন হানা: ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে আতঙ্ক
- বৃষ্টির বাধায় কি ম্লান হবে ঈদের আনন্দ? আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট
- ২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন
- এনসিপিতে যুক্ত হচ্ছে দুই নতুন সংগঠন
- কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার
- ক্যাম্পাসের ব্যস্ততা পেরিয়ে ঈদের ছুটিতে কুবি শিক্ষার্থীদের বাড়ি ফেরার আনন্দ
- ‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’: ইরানকে কাতারের প্রধানমন্ত্রী
- ইরান হামলার নিন্দা, আমিরাতের পাশে মিশর
- কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ
- এক বছরে দুই রমজান ও তিন ঈদের অপেক্ষায় মুসলিম উম্মাহ
- জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত; শনিবারই উদযাপিত হবে ঈদ
- মধ্যপ্রাচ্যে মহাপ্রলয় রুখতে ইউরোপের আল্টিমেটাম
- ৬ ঘণ্টার ব্যবধানে আবারও ধস: সোনার দামে বাজুসের ঐতিহাসিক রেকর্ড পতন
- কাতারের গ্যাসে ইরানের আগুন: অন্ধকারে ডুবতে পারে বাংলাদেশের ৭০ শতাংশ এলাকা
- বাড়তি ভাড়া নিলেই কড়া অ্যাকশন: সেতুমন্ত্রীর
- আমেরিকায় হামলার সক্ষমতা গড়ে তুলছে ইরান: যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা
- মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়; কাতার-সৌদির পর এবার কুয়েতের তেল হাবে ভয়াবহ আগুন
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- জ্বালানি স্থাপনায় হামলা ‘বড় ভুল’, কঠোর হুঁশিয়ারি ইরানের
- ৬ ঘণ্টায় সোনার দামে বড় পতন, নতুন রেকর্ড
- ইরানকে ঘিরে নতুন করে সমর্থনের বার্তা চীনের
- আর হামলা চান না ট্রাম্প
- ইরানে নেতৃত্বে ধস, হামলায় যেসব শীর্ষ নেতারা নিহত
- ১৯ মার্চ: কোন মুদ্রায় কত টাকা? বিস্তারিত তালিকা
- সৌদিতে আজ কি দেখা যাবে ঈদের চাঁদ? সর্বশেষ যা জানা যাচ্ছে
- বিলাসবহুল ধাতু স্বর্ণ এখন আরও সস্তা: বাজুসের নতুন মূল্য তালিকা প্রকাশ
- ঈদ কি তবে শুক্রবার? সৌদি আরবের চাঁদ দেখা নিয়ে ধোঁয়াশা কাটল!
- ‘৫০তম অভিযান’ ঘোষণা ইরানের, রণক্ষেত্র চার দেশে
- কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- টানা দুই দফায় কমল দাম; স্বর্ণের বাজারে বড় ধসের ইঙ্গিত!
- ঈদুল ফিতর ২০২৬: প্রধান জামাতের সময় ও জাতীয় ঈদগাহের সুযোগ-সুবিধা জেনে নিন
- আজ ডিএসইর সেরা ১০ গেইনার কোনগুলো
- ১৪৪৭ হিজরির রমজান কি ২৯ দিনে শেষ হবে? সৌদি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ঘোষণা
- কালিগঞ্জে ডেঙ্গু বিরোধী যুদ্ধ! মশা তাড়াতে রাস্তায় নামলেন চিকিৎসকরা
- পবিত্র রমজানের ২৫তম দিন; ১৫ মার্চের নামাজের সঠিক সময়সূচি জানুন
- ১৬ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত: জেনে নিন শবে কদরের করণীয় ও বর্জনীয়
- শেয়ারবাজারে দরপতনে এগিয়ে যেসব শেয়ার








