ধোনির চেন্নাইকে উড়িয়ে শেষটা রাঙাল রাজস্থান: নতুন রেকর্ড

সত্য নিউজ: আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে ফের ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ১৪ বছর বয়সী এই বিস্ময় প্রতিভা যেন রেকর্ড গড়তেই মাঠে নামেন! চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলে গড়লেন আরও একটি ইতিহাস।
৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংসের শেষ ছক্কাতেই সূর্যবংশী স্পর্শ করলেন নতুন মাইলফলক, আইপিএলের এক মৌসুমে ২০ বছরের কম বয়সী খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে পৌঁছালেন ২৪টিতে, যেখানে ২০১৭ সালে ঋষভ পন্তও সমান সংখ্যক ছক্কা মেরেছিলেন। তবে সূর্যবংশী তখনও মাত্র ১৪ বছর ১ মাস বয়সী, পন্তের তুলনায় প্রায় ৬ বছর কম!
তবে দুঃখজনকভাবে, এই রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারছেন না সূর্যবংশী। কারণ এই ম্যাচটাই ছিল রাজস্থানের চলতি মৌসুমের শেষ ম্যাচ। প্লে–অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়া রাজস্থান শেষ ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দিয়েছে ৬ উইকেটে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ১৮৭ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। মহাত্রে ৪৩, ব্রেভিস ৪২ ও দুবের ৩৯ রানে দলকে ভালো সংগ্রহ এনে দেন। রাজস্থানের হয়ে আকাশ মাধওয়াল ৩টি উইকেট নিয়ে চেন্নাইয়ের রানের গতি থামান।
জবাবে রাজস্থানের সূর্যবংশী, স্যামসন, জয়সোয়াল ও জুরেলদের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৭.১ ওভারেই ১৮৮ রান তুলে জয় তুলে নেয় দলটি। ম্যাচসেরা হন আকাশ মাধওয়াল।
১৪ ম্যাচে ৪ জয় নিয়ে রাজস্থান মৌসুম শেষ করল ৮ পয়েন্টে, অবস্থান পয়েন্ট তালিকায় নয় নম্বরে। চেন্নাইয়ের অবস্থা আরও করুণ—তারা দশে। অবশ্য ধোনির দলের সামনে এখনো এক ম্যাচ বাকি। রোববার তারা মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটানসের সঙ্গে। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে জয় না পেলে আইপিএল ইতিহাসে প্রথমবার তালিকার একদম তলানিতে থেকে শেষ করবে চেন্নাই সুপার কিংস।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ১৮৭/৮ (২০ ওভার)মহাত্রে ৪৩, ব্রেভিস ৪২, দুবে ৩৯, ধোনি ১৬আকাশ ৩/২৯, যুধবীর ৩/৪৭, হাসারাঙ্গা ১/২৭, দেশপান্ডে ১/৩৩
রাজস্থান রয়্যালস: ১৮৮/৪ (১৭.১ ওভার)সূর্যবংশী ৫৭, স্যামসন ৪১, জয়সোয়াল ৩৬, জুরেল ৩১*অশ্বিন ২/৪১, কম্বোজ ১/২১, নুর ১/৪২
সেপ্টেম্বরের মেগা টুর্নামেন্টে বড় চমক: কাকে উড়িয়ে আনা হচ্ছে ঢাকায়?
অতীতে বিশ্বজয়ী অনেক তারকা ফুটবলারের পদধূলি পড়েছে বাংলাদেশে। ২০০৬ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের সফরের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা ঘটেছিল। পরবর্তীতে ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে এসেছিলেন আরেক ফরাসি তারকা ক্রিস্টিয়ান কারেম্বু। সম্প্রতি ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মেসুত ওজিল বাংলাদেশ সফর করেন। সেই ধারাবাহিকতায় এবার ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।
জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ'-কে কেন্দ্র করেই তারকা ফুটবলার এমবাপ্পেকে বাংলাদেশে আনার নীতিগত আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এই ফরাসি ফরোয়ার্ড। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত স্টিয়ারিং কমিটির এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের তৃণমূলে ফুটবল চর্চার নতুন উদ্দীপনা ও জাগরণ তৈরি করতেই শিক্ষা মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নির্দেশে গৃহিত এই টুর্নামেন্টের সমাপনী দিনে আন্তর্জাতিক অঙ্গনের এই তারকাকে আনার বিষয়ে সরকারের উচ্চপর্যায় আশাবাদী। মাঠ পর্যায় থেকে নতুন ফুটবলের প্রতিভা তুলে আনার তাগিদ দিয়ে তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি কলেজ, মাদ্রাসা বা সাধারণ স্কুলের ক্ষেত্রে দল গঠনে ব্যর্থতা দেখা দিলে তাদের এমপিও স্থগিতের মতো নীতিগত সিদ্ধান্তও বিবেচিত হতে পারে।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সূত্র: কালের কণ্ঠ
৪০ মিলিয়ন ইউরোয় ইতালি পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা
উত্তর লন্ডনের অধ্যায় শেষ করে এবার ইতালির ফ্যাশনের শহর মিলানে নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে দলে ভেড়াতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ক্রীড়ামাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই ক্লাবই মৌখিকভাবে সম্মত হয়েছে।
আতালান্তা থেকে ধারে এসে ২০২১ সালে স্পার্সে যোগ দিয়েছিলেন এই বিশ্বজয়ী ডিফেন্ডার এবং পরের বছরই ক্লাবটি তার সাথে স্থায়ী চুক্তি সম্পাদন করে। লন্ডনের দলটির হয়ে সব মিলিয়ে ১২৩ ম্যাচে মাঠে নেমে ১১টি গোল করেছেন ২৭ বছর বয়সী রোমেরো। সন হিউং-মিন দল ছাড়ার পর তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে চলতি গ্রীষ্মকালীন দলবদলে নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
রোমেরোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন টটেনহ্যামের ইতালিয়ান প্রধান কোচ রবার্তো ডি জার্বি। খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে ডি জার্বি বলেন, রোমেরোর পেশাদারিত্ব ও আচরণ অত্যন্ত সম্মানজনক এবং বিশ্বের অন্যতম সেরা এই সেন্টার-ব্যাককে থাকার জন্য তিনি কোনো চাপ দেননি। এর আগে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ তাকে দলে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ইতালির ক্লাবটিতেই তার যোগ দেওয়া নিশ্চিত হচ্ছে।
এদিকে রোমেরোর বিদায়ের সম্ভাবনা মাথায় রেখে আগেভাগেই রক্ষণভাগ শক্তিশালী করে নিয়েছে টটেনহ্যাম। চলতি ট্রান্সফার উইন্ডোতেই ইয়ান পল ফান হেকে ও মার্কোস সেনেসিকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্লাবটি। যদিও ইন্টার মিলানের সঙ্গে চুক্তির কিছু ব্যক্তিগত শর্তাবলি নিয়ে এখনো আলোচনা চলছে, তবে খুব দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষ করে সিরি 'আ'-তে নতুন মিশন শুরু করবেন এই তারকা।
/আশিক
এশিয়ান গেমস ফুটবলের সূচি প্রকাশ, কোন গ্রুপে বাংলাদেশ?
এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের নারী বিভাগের সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশকে তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে তিনবারের স্বর্ণজয়ী শক্তিশালী উত্তর কোরিয়ার। সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পিটার জেমস বাটলারের অধীনে থাকা বাংলাদেশ দলের গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ২০ সেপ্টেম্বর। যেখানে ১৭ সেপ্টেম্বর সাবিনাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং তিন দিন পর শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মিয়ানমারের। বাংলাদেশের প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচই ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে কেবল একবারই এশিয়ান গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ২০২২ সালে চীনের হাংঝুতে আয়োজিত সেই আসরে সাবিনাদের সফর মোটেও ইতিবাচক ছিল না। সেবার গ্রুপ পর্বে জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে যাত্রা শুরু করে বাংলাদেশ। পরবর্তীতে ভিয়েতনামের বিপক্ষে ৬-১ গোলে পরাজিত হয় এবং নেপালের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে ২০তম এশিয়ান গেমসের এই নতুন আসর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
/আশিক
হয়ে গেল সাফের ড্র: সহজ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, সহজ হলো সেমির পথ
দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে সহজ ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এসেছে শ্রীলঙ্কা ও ভুটান।
অন্যদিকে, ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হয়েছে মালদ্বীপ ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাফের কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাফের সদস্য রাষ্ট্র সাতটি হলেও ফিফার চলমান নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টের প্রাথমিক ড্রয়ে রাখা সম্ভব হয়নি নেপালকে। তবে আঞ্চলিক এই সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল তাদের ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে তারা এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে নেপালকে স্বাগতিকদের 'এ' গ্রুপে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি পরবর্তীতে চূড়ান্ত করা হবে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০০৩ সালে সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দুই দশকেরও বেশি সময় কেটে গেলেও ট্রফির দেখা মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের মাটিতেই গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্ববৃহৎ আসর।
/আশিক
ব্রাজিলে তীব্র ঝড়ে দেয়াল ধসে নিহত সাবেক জনপ্রিয় ফুটবলার
ব্রাজিলের রিও ডি জেনিরোতে বয়ে যাওয়া তীব্র ঝড়ে দেয়াল ধসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক পেশাদার ফুটবলার তাসিও মায়া দোস সান্তোস (৪১)। এই ঘটনায় তাঁর বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়, রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকার একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করার সময় এ দুর্ঘটনার শিকার হন তাসিও।
প্রতিবেদন অনুযায়ী, রিও ডি জেনিরোতে হঠাৎ শুরু হওয়া তীব্র ঝোড়ো হাওয়ার সময় ফুটপাত সংলগ্ন একটি সীমানা প্রাচীর ভেঙে পথচারী এবং রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাসিও ও তাঁর সহকর্মী ভান্দ্রে করদেইরোর।
সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলা তাসিও ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর পেশাদার ফুটবলে যুক্ত ছিলেন। ‘সাও ক্রিস্তোভাঁও’ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেশটির একাধিক ক্লাবে খেলেছেন। ২০১৫ সালে তিনি বিখ্যাত ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে ৭ ম্যাচে একটি গোল উপহার দেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে খেলার পর পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
তাসিওর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর প্রাক্তন ক্লাব বোটাফোগো। এক আনুষ্ঠানিক শোকবার্তায় ক্লাবের পক্ষ থেকে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
/আশিক
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার এশিয়ার সাবেক ও প্রবীণ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত 'এশিয়ান লিজেন্ডস লিগ'-এর দ্বিতীয় আসরে 'বাংলাদেশ টাইগার্স' দলের হয়ে মাঠে নামছেন তিনি। কেবল একাদশে নয়, টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাবেক এই টাইগার অধিনায়ক।
বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড চূড়ান্ত করে প্রকাশ করে। এই স্কোয়াডে সাকিবের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অলক কাপালি।
মোট ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের এবারের আসর। দলগুলো হলো—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বর্ণাঢ্য জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
পরদিন শুক্রবার (৩১ জুলাই) ডাবল-হেডার ম্যাচে মাঠে নামবে সাকিবের বাংলাদেশ টাইগার্স। দিনের দ্বিতীয় খেলায় তাদের মুখোমুখি প্রতিপক্ষ 'ইন্ডিয়ান রয়্যালস'। প্রথম খেলায় লড়বে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
সব মিলিয়ে ১৯টি ম্যাচের এই আসরে ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ট্রফি নির্ধারণী মেগা ফাইনাল। আন্তর্জাতিক ক্রিকেটপ্রেমীদের জন্য পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
/আশিক
নেতৃত্বের রদবদল: বিসিবির বোর্ড সভায় নতুন ওয়ানডে অধিনায়কের ঘোষণা
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গুরুত্বপূর্ণ পর্ষদ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বোর্ড নেতৃত্বের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে কেন্দ্র করে আরও বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভালো মানের পেশাদার ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে টুর্নামেন্টের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনে এক মৌসুম বিরতি দেওয়া বা আসরটি স্থগিত রাখার মতো বিকল্প পথও ভাবছে বিসিবি।
এ ছাড়া পূর্বাঞ্চলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা, নারী ক্রিকেটের প্রসারে আটটি বিভাগে নতুন কোচ নিয়োগ প্রদান এবং সামগ্রিক ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। বিসিবি আশাবাদী যে ভারত দল নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পূর্ণ নিরাপত্তা ও উপযুক্ত পরিবেশ বিদ্যমান রয়েছে বলে বিসিবি জোর তাগিদ দিয়েছে।
/আশিক
আর্জেন্টিনা ম্যাচে প্রটোকল ভেঙে এমবোলোকে লাল কার্ড: আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে দেওয়া লাল কার্ডের সিদ্ধান্তে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে স্পষ্ট ভুল ছিল বলে স্বীকার করেছে ফুটবলের সর্বোচ্চ আইন প্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
আইএফএবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এমবোলোর বিরুদ্ধে ‘সিমুলেশন’ বা ফাউলের অভিনয়ের অভিযোগে যে ভিএআর পর্যালোচনা চালানো হয়েছিল এবং যার ভিত্তিতে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়, সেটি বর্তমান ভিএআর প্রটোকল অনুযায়ী সঠিক প্রক্রিয়া ছিল না।
সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, সাধারণ বা দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনায় ভিএআর কেবল তখনই হস্তক্ষেপ করতে পারে, যখন ম্যাচে 'ভুল খেলোয়াড়কে' (Mistaken Identity) কার্ড দেখানো হয়। কিন্তু কোনো ফাউল ঘটেছে কি না বা সেই ফাউলের ধরণ কী ছিল—তা পরিবর্তন করে সিদ্ধান্ত বদলানোর জন্য ভিএআর রেফারিদের হস্তক্ষেপ করার আন্তর্জাতিক অনুমতি নেই।
তবে ফাউলের অভিনয় বা 'ডাইভিং' প্রতিরোধে ভিএআরের এমন অভিনব ব্যবহারের বেশ কিছু ইতিবাচক দিকও লক্ষ্য করেছে আইএফএবি। তারা জানিয়েছে, ভবিষ্যতে ভিএআর প্রটোকলের পরবর্তী পর্যালোচনায় ফাউলের অভিনয় শনাক্তে ভিডিও প্রযুক্তির এই ব্যবহার অন্তর্ভুক্ত করা যায় কি না, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
বিতর্কিত ঘটনাটি ঘটেছিল হাইভোল্টেজ আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের দ্বিতীয়ার্ধে। সুইজারল্যান্ড ১-১ গোলে সমতায় ফেরার কিছুক্ষণ পরেই আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেস ও ব্রিল এমবোলোর মাঝে তীব্র সংঘর্ষ হয়। মাঠে দায়িত্বরত রেফারি শুরুতে পারেদেসকে ফাউলের অপরাধে হলুদ কার্ড দেখান।
কিন্তু পরবর্তীতে ভিএআর রুমের পরামর্শে রেফারি রিপ্লে দেখে মনে করেন, সুইস ফরোয়ার্ড এমবোলো ইচ্ছা করে ফাউলের অভিনয় করেছেন। এতে পারেদেসের হলুদ কার্ড বাতিল করে সরাসরি এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। পূর্বে একটি হলুদ কার্ড থাকায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
আইএফএবির স্পষ্ট ব্যাখ্যা অনুযায়ী, এমন পরিস্থিতিতে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে মাঠের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্পূর্ণ প্রটোকলবহির্ভূত ছিল।
১০ জনের দলে পরিণত হওয়ার পরও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের ১১২তম মিনিটের লক্ষ্যভেদ এবং লাউতারো মার্তিনেসের ১২১তম মিনিটের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
সূত্র : ইএসপিএন
মাঠে ও সেটে সমান দাপট, শুটিং স্পটে মেসির 'ভামোস' রহস্য উন্মোচন
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সময়ানুবর্তিতা ও পেশাদারিত্ব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, হলিউডের শুটিং সেটেও তাঁর জন্য বদলে যায় সাধারণ নিয়মকানুন। ঘড়ির কাটার বিষয়ে তিনি এতটাই কঠোর যে, বরাদ্দ করা নির্ধারিত সময় শেষ হলেই কাজ অসম্পূর্ণ থাকলেও সেট ছেড়ে চলে যান। আর বিদায়ের মুহূর্তে কেবল একটি শব্দই উচ্চারণ করেন—‘ভামোস’ (চলো যাই)।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক মজার ও বিস্ময়কর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বিখ্যাত হলিউড অভিনেতা উইল ফেরেল।
উইল ফেরেল জানান, বিখ্যাত চিপস ব্র্যান্ড ‘লেস’-এর একটি আন্তর্জাতিক বাণিজ্যিক বিজ্ঞাপনের চিত্রগ্রহণে মেসির সঙ্গে অভিনয় করেছিলেন আরেক তারকা অভিনেতা স্টিভ ক্যারেল। পরবর্তীতে ক্যারেল সেই শুটিংয়ের অভিজ্ঞতা ফেরেলকে জানান।
ফেরেলের ভাষ্য অনুযায়ী, মেসির সঙ্গে কাজ করতে হলে প্রযোজনা দলকে সম্পূর্ণ আলাদা প্রস্তুতি নিতে হয়। কারণ কোনো বিজ্ঞাপনের জন্য তিনি সাধারণত মাত্র ৩০ মিনিট সময় দেন। এই ৩০ মিনিটের মধ্যেই লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল ও রিহার্সালসহ সব দৃশ্য ধারণের কাজ নিখুঁতভাবে শেষ করতে হয়। সময় শেষ হয়ে গেলে অতিরিক্ত মাত্র একটি অতিরিক্ত শটের জন্যও মেসি আর অপেক্ষা করেন না।
সাধারণত সিনেমা বা বিজ্ঞাপনের শুটিংয়ে পরিচালকরা বার বার শট নিয়ে থাকেন। কিন্তু মেসির ক্ষেত্রে সে সুযোগ একদমই থাকে না। তিনি সেটে পা রাখার আগেই পুরো ইউনিটকে ক্যামেরা রেড রেখে প্রস্তুত থাকতে হয়, যাতে তিনি আসামাত্রই মূল শুটিং শুরু করা যায়। বিষয়টি নিয়ে কৌতুক করে উইল ফেরেল বলেন, “সেটে সবাইকে ঝড়ের গতিতে কাজ করতে হয়। তা না হলে সময় শেষ হওয়া মাত্রই মেসি উঠে দাঁড়িয়ে বলবেন ‘ভামোস’, আর সোজা সেট ছেড়ে বেরিয়ে যাবেন।”
বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর খেলাধুলার পাশাপাশি বাণিজ্যিক বিনোদন জগতেও মেসির চাহিদা ও প্রভাব আকাশচুম্বী। বড় বড় ব্র্যান্ড তাঁর পেছনে ছুটলেও মেসির এই '৩০ মিনিটের কড়া শর্ত' মেনেই সবাইকে কাজ করতে হচ্ছে।
অন্যদিকে, ক্লাব ফুটবলের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে সতীর্থদের মাঝে আলোচনা থেমে নেই। সতীর্থ ও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করে বলেন, মেসি যেন আর্জেন্টিনার জার্সিতে আরও দীর্ঘদিন খেলা চালিয়ে যান। তবে আন্তর্জাতিক ফুটবলকে কখন বিদায় জানাবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ লিওনেল মেসির নিজের ওপরই নির্ভর করছে।
/আশিক
পাঠকের মতামত:
- সন্তানকে সম্পত্তি দিলেও কাড়তে পারবে না অধিকার: সম্পত্তি হস্তান্তর আইনের নতুন খসড়া
- জীবনহানি এড়াতে ট্রাম্পের নতুন কৌশল: হরমুজ প্রণালি নিয়ে কী চুক্তি হতে যাচ্ছে?
- বিদ্যুৎ বিল নিয়ে রটনা নাকি সত্য? নতুন বিজ্ঞপ্তিতে যা জানাল মন্ত্রণালয়
- মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
- শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।
- সমকামিতা কি মানসিক ব্যাধি? আন্তর্জাতিক সংস্থাগুলোর মতামত
- সেপ্টেম্বরের মেগা টুর্নামেন্টে বড় চমক: কাকে উড়িয়ে আনা হচ্ছে ঢাকায়?
- ভারতের পূর্ব সীমান্তে ২৫০টি চিনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান
- নবম পে-স্কেল বাস্তবায়নে দেরি হওয়ার নেপথ্যে যেসব মূল কারণ!
- তেলের দাম কমায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল স্বর্ণের দর
- ওয়াশিংটনের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল তেহরান: নেপথ্যে কী কারণ?
- অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ ও পরিবেশবান্ধব করার কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫ আগস্ট নতুন রাজনৈতিক বার্তা নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আসছেন সাবেক প্রধানমন্ত্রী?
- পুরো পুলিশ টিম একসঙ্গে চা-বিশ্রামে যাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সতর্কতা
- মঞ্চের পর্দার আড়াল থেকে ব্যান্ডেজ চোখে ফিরে এলেন এনসিপি সমন্বয়ক!
- বয়স্ক ও বিধবা ভাতার আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- যেসব দেশে দিনদুপুরে নেমে আসবে রাতের অন্ধকার!
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- ৪০ মিলিয়ন ইউরোয় ইতালি পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা
- এমপি লুনার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দ
- সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- কীভাবে এলো এই বিশেষ দিন: বন্ধু দিবসের অজানা কথা
- এশিয়ান গেমস ফুটবলের সূচি প্রকাশ, কোন গ্রুপে বাংলাদেশ?
- হাইকোর্টে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- ভারতের গণতান্ত্রিক উদাহরণ টেনে মির্জা ফখরুলের বক্তব্য
- হুতি চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
- অপারেশন শরতের তুফান: ৮ বছর পর ট্রাইব্যুনালে উঠে এল কোন চাঞ্চল্যকর তথ্য?
- সাবেক সরকারের মতো একই আচরণ ধারণ করছে বর্তমান শাসকগোষ্ঠী: জামায়াত আমির
- ইরানের কঠোর অবস্থানের পর হামলা থেকে সরে এলেন ট্রাম্প
- আরব আমিরাতে জামিন পেলেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ
- ফের পরিবর্তন এলপিজি গ্যাসের দামে: রোববার সন্ধ্যা থেকে নতুন রেট কার্যকর
- টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে কারওয়ান বাজারে প্রতিবাদী কর্মসূচি: কঠোর আলটিমেটাম এনসিপির
- আগস্ট জুড়ে আবহাওয়া কেমন থাকবে? দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিডব্লিউওটির বিশেষ বার্তা
- ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার রূপরেখা পেশ
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা
- অন্যায়ের অবসান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির
- ভূমধ্যসাগরীয় বন্দরে ড্রোন তাণ্ডব: আন্তর্জাতিক ষড়যন্তের দিকে আঙুল ইরানের
- ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা: কেনার আগে জেনে নিন কাজের পার্থক্য
- জুলাই গণঅভ্যুত্থানে সব সম্প্রদায়ের অবদান ছিল: নাহিদ ইসলাম
- যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন, প্রভাবিত হবে বাংলাদেশও
- স্ত্রীর কবর খননকালে ২৪ বছর পর স্বামীর অক্ষত দেহ উদ্ধার
- আন্তর্জাতিক বাজারে ডলারের বিশ্বজয়ে আবার স্বর্ণের দামে দরপতন
- হয়ে গেল সাফের ড্র: সহজ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, সহজ হলো সেমির পথ
- যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা
- বিশ্ব-ব্যবস্থা তত্ত্ব: পুঁজিবাদী বিশ্ব-অর্থনীতি, নির্ভরতা ও বাংলাদেশের অবস্থান
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- গোপন ভিডিও কাণ্ডে গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের চাঞ্চল্যকর অভিযোগ
- সিলেটে গাড়িবহরে হামলা: খালেদা জিয়ার ওপর অতীত হামলার সাথে তুলনা নাহিদ ইসলামের
- পরিস্থিতি যেকোনো মুহূর্তে বদলাতে পারে, ইরানকে কঠোর সতর্কবার্তা ইসরায়েলের
- ছাত্রদলের পদ থাকাটাই এখন চাকরির প্রধান কোয়ালিফিকেশন
- বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করে বাহুবল পুলিশ ফাঁড়িতে এনসিপির লিখিত অভিযোগ
- দেশে তীব্র জ্বালানি সংকট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে বিশেষ বার্তা পাঠাল সরকার
- যানজট নিরসন ও যাতায়াত সহজ করতে সমন্বিত গণপরিবহন নেটওয়ার্কের পথে বাংলাদেশ
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা, ভূপাতিত করল প্রতিরক্ষা ব্যবস্থা
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- শ্রীমঙ্গলের পর বাহুবলে আবার বাধা: সড়কের ওপরই বসে পড়লেন এনসিপি নেতারা
- পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর
- নেতৃত্বের রদবদল: বিসিবির বোর্ড সভায় নতুন ওয়ানডে অধিনায়কের ঘোষণা








