টিকিট বিক্রির তিন ধাপ, ফিফা জানাল বিস্তারিত পরিকল্পনা

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই মাসেই। বহুফেজের এই বিক্রয় প্রক্রিয়ার প্রথম ধাপে গ্রুপপর্বের ম্যাচের একক আসনের দাম শুরু হবে ৬০ ডলার থেকে, আর ফাইনালের টিকিটের দাম সর্বোচ্চ ৬ হাজার ৭১০ ডলার পর্যন্ত হতে পারে। তবে ফিফা জানিয়েছে, চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম পরিবর্তিত হতে পারে।
ভক্তরা চাইলে একক ম্যাচের টিকিট, নির্দিষ্ট ভেন্যুর জন্য প্যাকেজ অথবা নির্দিষ্ট দলের ম্যাচপ্যাকেজ কিনতে পারবেন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার মাধ্যমে ভক্তরা ধাপে ধাপে টিকিট পাওয়ার সুযোগ পাবেন।
ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে এবার ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, ভিসা কার্ডধারীরা ফিফার ওয়েবসাইটে নিবন্ধন করে একটি আইডি সংগ্রহ করতে পারবেন এবং ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রিসেল ড্র-এর নিবন্ধন। যাদের নাম র্যান্ডম ড্র-তে নির্বাচিত হবে, তারা ১ অক্টোবর থেকে টিকিট কেনার আবেদন করতে পারবেন।
প্রতি ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে, আর পুরো টুর্নামেন্টে একজন ব্যক্তি সর্বোচ্চ ৪০টির বেশি টিকিট কিনতে পারবেন না। দ্বিতীয় ধাপের নিবন্ধন হবে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত, যার ভিত্তিতে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত বিক্রি চলবে।
৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্র-এর পর শুরু হবে তৃতীয় ধাপ। এতে ভক্তরা নির্দিষ্ট ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারবেন। টুর্নামেন্ট যত ঘনিয়ে আসবে, তত বেশি টিকিট "ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ" ভিত্তিতে বিক্রি করা হবে।
এছাড়া ফিফা সমর্থকদের জন্য বিশেষ টিকিট সুবিধাও চালু করবে। এতে ভক্তরা চাইলে নিজ দেশের সমর্থকদের সঙ্গে বসার সুযোগ পাবেন, আবার শর্তসাপেক্ষ টিকিটের মাধ্যমে সম্ভাব্য নকআউট পর্বের আসনও আগেভাগে সংরক্ষণ করা যাবে। একই সঙ্গে থাকবে অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম, যেখানে টিকিট পুনরায় বিক্রির ব্যবস্থা রাখা হবে।
২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে ভক্তদের উন্মাদনা এখন থেকেই স্পষ্ট। তাই আয়োজক কমিটি আশা করছে, বহুফেজের এই টিকিট বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কোটি কোটি দর্শককে তাদের কাঙ্ক্ষিত ম্যাচের আসন নিশ্চিত করার সুযোগ দেওয়া সম্ভব হবে।
-সুত্রঃ নাজমুল হোসেন
৩৪ বছর বয়সে আইপিএল খেলার স্বপ্ন, যে বিপদে পড়লেন মোহাম্মদ আমির
বিশ্বের অন্যতম প্রধান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ অর্থ ও খ্যাতির বিচারে দারুণ এক আকর্ষণ। এই লিগে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি করতে গিয়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন পাকিস্তানের গতি তারকা মোহাম্মদ আমির। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে বর্তমানে এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই বাঁহাতি পেসার, যার প্রভাবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
চলতি বছরেই ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার কথা নিজের মুখে নিশ্চিত করেছিলেন আমির। নাগরিকত্ব পাওয়ার পর ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার সুযোগ পান তিনি। এর ফলে বর্তমানে ইংলিশ ক্রিকেটে বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে স্থানীয় ক্রিকেটারের মর্যাদাই পাচ্ছেন এই পাকিস্তানি বংশোদ্ভূত পেসার।
কাগজে-কলমে আমিরের বর্তমান বয়স ৩৪ বছর হলেও বাস্তব ক্ষেত্রে তাঁর বয়স আরও কিছুটা বেশি বলে ধারণা করা হয়। এই বয়সে এসে আইপিএলের আগামী নিলামে তাঁর নাম উঠবে কি না বা কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে আগ্রহ দেখাবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও দলগুলোর সিদ্ধান্তের ওপর। অবশ্য নিজের পক্ষ থেকে আমির স্পষ্ট জানিয়েছেন যে সুযোগ পেলে আইপিএলে অংশ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত।
আইপিএলে খেলার এই লক্ষ্য তৈরি করতে গিয়ে পাকিস্তান সুপার লিগে আমিরের জন্য আইনি ও প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার ফলে পিএসএলে তিনি আর স্থানীয় বা দেশীয় খেলোয়াড় হিসেবে গণ্য হবেন না, বরং বিদেশি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন। চলতি মৌসুমে রাওয়ালপিন্ডির প্রতিনিধিত্ব করা আমিরের সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে, যা অনুযায়ী ২০২৬ মৌসুম পর্যন্ত তাঁর দেশীয় ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল। নাগরিকত্ব পরিবর্তনের কারণে এই বিদ্যমান চুক্তির শর্ত নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
বিদ্যমান চুক্তির আইনি জটিলতা যদি নিরসনও করা যায়, তাহলেও রাওয়ালপিন্ডি কিংবা পিএসএলের অন্য কোনো দল আমিরকে ধরে রাখতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ তাঁকে দলে নেওয়া মানেই একজন বিদেশি ক্রিকেটারের নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যাওয়া। বয়স এবং সাম্প্রতিক সব সমীকরণ বিবেচনা করে দেশীয় কোটা হারিয়ে বিদেশি খেলোয়ার হিসেবে পিএসএলে সুযোগ পাওয়াটা আমিরের জন্য এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
/আশিক
সেপ্টেম্বরের মেগা টুর্নামেন্টে বড় চমক: কাকে উড়িয়ে আনা হচ্ছে ঢাকায়?
অতীতে বিশ্বজয়ী অনেক তারকা ফুটবলারের পদধূলি পড়েছে বাংলাদেশে। ২০০৬ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের সফরের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা ঘটেছিল। পরবর্তীতে ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে এসেছিলেন আরেক ফরাসি তারকা ক্রিস্টিয়ান কারেম্বু। সম্প্রতি ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মেসুত ওজিল বাংলাদেশ সফর করেন। সেই ধারাবাহিকতায় এবার ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।
জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ'-কে কেন্দ্র করেই তারকা ফুটবলার এমবাপ্পেকে বাংলাদেশে আনার নীতিগত আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এই ফরাসি ফরোয়ার্ড। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত স্টিয়ারিং কমিটির এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের তৃণমূলে ফুটবল চর্চার নতুন উদ্দীপনা ও জাগরণ তৈরি করতেই শিক্ষা মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নির্দেশে গৃহিত এই টুর্নামেন্টের সমাপনী দিনে আন্তর্জাতিক অঙ্গনের এই তারকাকে আনার বিষয়ে সরকারের উচ্চপর্যায় আশাবাদী। মাঠ পর্যায় থেকে নতুন ফুটবলের প্রতিভা তুলে আনার তাগিদ দিয়ে তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি কলেজ, মাদ্রাসা বা সাধারণ স্কুলের ক্ষেত্রে দল গঠনে ব্যর্থতা দেখা দিলে তাদের এমপিও স্থগিতের মতো নীতিগত সিদ্ধান্তও বিবেচিত হতে পারে।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সূত্র: কালের কণ্ঠ
৪০ মিলিয়ন ইউরোয় ইতালি পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা
উত্তর লন্ডনের অধ্যায় শেষ করে এবার ইতালির ফ্যাশনের শহর মিলানে নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে দলে ভেড়াতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ক্রীড়ামাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই ক্লাবই মৌখিকভাবে সম্মত হয়েছে।
আতালান্তা থেকে ধারে এসে ২০২১ সালে স্পার্সে যোগ দিয়েছিলেন এই বিশ্বজয়ী ডিফেন্ডার এবং পরের বছরই ক্লাবটি তার সাথে স্থায়ী চুক্তি সম্পাদন করে। লন্ডনের দলটির হয়ে সব মিলিয়ে ১২৩ ম্যাচে মাঠে নেমে ১১টি গোল করেছেন ২৭ বছর বয়সী রোমেরো। সন হিউং-মিন দল ছাড়ার পর তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে চলতি গ্রীষ্মকালীন দলবদলে নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
রোমেরোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন টটেনহ্যামের ইতালিয়ান প্রধান কোচ রবার্তো ডি জার্বি। খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে ডি জার্বি বলেন, রোমেরোর পেশাদারিত্ব ও আচরণ অত্যন্ত সম্মানজনক এবং বিশ্বের অন্যতম সেরা এই সেন্টার-ব্যাককে থাকার জন্য তিনি কোনো চাপ দেননি। এর আগে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ তাকে দলে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ইতালির ক্লাবটিতেই তার যোগ দেওয়া নিশ্চিত হচ্ছে।
এদিকে রোমেরোর বিদায়ের সম্ভাবনা মাথায় রেখে আগেভাগেই রক্ষণভাগ শক্তিশালী করে নিয়েছে টটেনহ্যাম। চলতি ট্রান্সফার উইন্ডোতেই ইয়ান পল ফান হেকে ও মার্কোস সেনেসিকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্লাবটি। যদিও ইন্টার মিলানের সঙ্গে চুক্তির কিছু ব্যক্তিগত শর্তাবলি নিয়ে এখনো আলোচনা চলছে, তবে খুব দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষ করে সিরি 'আ'-তে নতুন মিশন শুরু করবেন এই তারকা।
/আশিক
এশিয়ান গেমস ফুটবলের সূচি প্রকাশ, কোন গ্রুপে বাংলাদেশ?
এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের নারী বিভাগের সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশকে তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে তিনবারের স্বর্ণজয়ী শক্তিশালী উত্তর কোরিয়ার। সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পিটার জেমস বাটলারের অধীনে থাকা বাংলাদেশ দলের গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ২০ সেপ্টেম্বর। যেখানে ১৭ সেপ্টেম্বর সাবিনাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া এবং তিন দিন পর শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মিয়ানমারের। বাংলাদেশের প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচই ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে কেবল একবারই এশিয়ান গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ২০২২ সালে চীনের হাংঝুতে আয়োজিত সেই আসরে সাবিনাদের সফর মোটেও ইতিবাচক ছিল না। সেবার গ্রুপ পর্বে জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে যাত্রা শুরু করে বাংলাদেশ। পরবর্তীতে ভিয়েতনামের বিপক্ষে ৬-১ গোলে পরাজিত হয় এবং নেপালের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে ২০তম এশিয়ান গেমসের এই নতুন আসর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
/আশিক
হয়ে গেল সাফের ড্র: সহজ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, সহজ হলো সেমির পথ
দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে সহজ ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এসেছে শ্রীলঙ্কা ও ভুটান।
অন্যদিকে, ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হয়েছে মালদ্বীপ ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাফের কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাফের সদস্য রাষ্ট্র সাতটি হলেও ফিফার চলমান নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টের প্রাথমিক ড্রয়ে রাখা সম্ভব হয়নি নেপালকে। তবে আঞ্চলিক এই সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল তাদের ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে তারা এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে নেপালকে স্বাগতিকদের 'এ' গ্রুপে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি পরবর্তীতে চূড়ান্ত করা হবে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০০৩ সালে সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দুই দশকেরও বেশি সময় কেটে গেলেও ট্রফির দেখা মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের মাটিতেই গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্ববৃহৎ আসর।
/আশিক
ব্রাজিলে তীব্র ঝড়ে দেয়াল ধসে নিহত সাবেক জনপ্রিয় ফুটবলার
ব্রাজিলের রিও ডি জেনিরোতে বয়ে যাওয়া তীব্র ঝড়ে দেয়াল ধসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক পেশাদার ফুটবলার তাসিও মায়া দোস সান্তোস (৪১)। এই ঘটনায় তাঁর বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়, রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকার একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করার সময় এ দুর্ঘটনার শিকার হন তাসিও।
প্রতিবেদন অনুযায়ী, রিও ডি জেনিরোতে হঠাৎ শুরু হওয়া তীব্র ঝোড়ো হাওয়ার সময় ফুটপাত সংলগ্ন একটি সীমানা প্রাচীর ভেঙে পথচারী এবং রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাসিও ও তাঁর সহকর্মী ভান্দ্রে করদেইরোর।
সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলা তাসিও ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর পেশাদার ফুটবলে যুক্ত ছিলেন। ‘সাও ক্রিস্তোভাঁও’ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেশটির একাধিক ক্লাবে খেলেছেন। ২০১৫ সালে তিনি বিখ্যাত ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে ৭ ম্যাচে একটি গোল উপহার দেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে খেলার পর পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
তাসিওর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর প্রাক্তন ক্লাব বোটাফোগো। এক আনুষ্ঠানিক শোকবার্তায় ক্লাবের পক্ষ থেকে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
/আশিক
এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সরব উপস্থিতি রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার এশিয়ার সাবেক ও প্রবীণ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত 'এশিয়ান লিজেন্ডস লিগ'-এর দ্বিতীয় আসরে 'বাংলাদেশ টাইগার্স' দলের হয়ে মাঠে নামছেন তিনি। কেবল একাদশে নয়, টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাবেক এই টাইগার অধিনায়ক।
বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড চূড়ান্ত করে প্রকাশ করে। এই স্কোয়াডে সাকিবের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার অলক কাপালি।
মোট ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের এবারের আসর। দলগুলো হলো—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বর্ণাঢ্য জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
পরদিন শুক্রবার (৩১ জুলাই) ডাবল-হেডার ম্যাচে মাঠে নামবে সাকিবের বাংলাদেশ টাইগার্স। দিনের দ্বিতীয় খেলায় তাদের মুখোমুখি প্রতিপক্ষ 'ইন্ডিয়ান রয়্যালস'। প্রথম খেলায় লড়বে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
সব মিলিয়ে ১৯টি ম্যাচের এই আসরে ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ট্রফি নির্ধারণী মেগা ফাইনাল। আন্তর্জাতিক ক্রিকেটপ্রেমীদের জন্য পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
/আশিক
নেতৃত্বের রদবদল: বিসিবির বোর্ড সভায় নতুন ওয়ানডে অধিনায়কের ঘোষণা
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গুরুত্বপূর্ণ পর্ষদ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বোর্ড নেতৃত্বের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে কেন্দ্র করে আরও বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভালো মানের পেশাদার ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে টুর্নামেন্টের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনে এক মৌসুম বিরতি দেওয়া বা আসরটি স্থগিত রাখার মতো বিকল্প পথও ভাবছে বিসিবি।
এ ছাড়া পূর্বাঞ্চলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা, নারী ক্রিকেটের প্রসারে আটটি বিভাগে নতুন কোচ নিয়োগ প্রদান এবং সামগ্রিক ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। বিসিবি আশাবাদী যে ভারত দল নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পূর্ণ নিরাপত্তা ও উপযুক্ত পরিবেশ বিদ্যমান রয়েছে বলে বিসিবি জোর তাগিদ দিয়েছে।
/আশিক
আর্জেন্টিনা ম্যাচে প্রটোকল ভেঙে এমবোলোকে লাল কার্ড: আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে দেওয়া লাল কার্ডের সিদ্ধান্তে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে স্পষ্ট ভুল ছিল বলে স্বীকার করেছে ফুটবলের সর্বোচ্চ আইন প্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
আইএফএবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এমবোলোর বিরুদ্ধে ‘সিমুলেশন’ বা ফাউলের অভিনয়ের অভিযোগে যে ভিএআর পর্যালোচনা চালানো হয়েছিল এবং যার ভিত্তিতে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়, সেটি বর্তমান ভিএআর প্রটোকল অনুযায়ী সঠিক প্রক্রিয়া ছিল না।
সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, সাধারণ বা দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনায় ভিএআর কেবল তখনই হস্তক্ষেপ করতে পারে, যখন ম্যাচে 'ভুল খেলোয়াড়কে' (Mistaken Identity) কার্ড দেখানো হয়। কিন্তু কোনো ফাউল ঘটেছে কি না বা সেই ফাউলের ধরণ কী ছিল—তা পরিবর্তন করে সিদ্ধান্ত বদলানোর জন্য ভিএআর রেফারিদের হস্তক্ষেপ করার আন্তর্জাতিক অনুমতি নেই।
তবে ফাউলের অভিনয় বা 'ডাইভিং' প্রতিরোধে ভিএআরের এমন অভিনব ব্যবহারের বেশ কিছু ইতিবাচক দিকও লক্ষ্য করেছে আইএফএবি। তারা জানিয়েছে, ভবিষ্যতে ভিএআর প্রটোকলের পরবর্তী পর্যালোচনায় ফাউলের অভিনয় শনাক্তে ভিডিও প্রযুক্তির এই ব্যবহার অন্তর্ভুক্ত করা যায় কি না, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
বিতর্কিত ঘটনাটি ঘটেছিল হাইভোল্টেজ আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের দ্বিতীয়ার্ধে। সুইজারল্যান্ড ১-১ গোলে সমতায় ফেরার কিছুক্ষণ পরেই আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেস ও ব্রিল এমবোলোর মাঝে তীব্র সংঘর্ষ হয়। মাঠে দায়িত্বরত রেফারি শুরুতে পারেদেসকে ফাউলের অপরাধে হলুদ কার্ড দেখান।
কিন্তু পরবর্তীতে ভিএআর রুমের পরামর্শে রেফারি রিপ্লে দেখে মনে করেন, সুইস ফরোয়ার্ড এমবোলো ইচ্ছা করে ফাউলের অভিনয় করেছেন। এতে পারেদেসের হলুদ কার্ড বাতিল করে সরাসরি এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। পূর্বে একটি হলুদ কার্ড থাকায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
আইএফএবির স্পষ্ট ব্যাখ্যা অনুযায়ী, এমন পরিস্থিতিতে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে মাঠের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্পূর্ণ প্রটোকলবহির্ভূত ছিল।
১০ জনের দলে পরিণত হওয়ার পরও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের ১১২তম মিনিটের লক্ষ্যভেদ এবং লাউতারো মার্তিনেসের ১২১তম মিনিটের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
সূত্র : ইএসপিএন
পাঠকের মতামত:
- সালমানের অবয়ব পরিবর্তনের আসল কারণ ও ষাটোর্ধ্বদের ওজন কমানোর সঠিক নিয়ম
- ৫ আগস্ট বিজয়ের দিন, ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর
- কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতি ঘিরে চাঙ্গা দেবিদ্বার বিএনপি
- ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার
- দেশের ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদ-নদীর পানি নিয়ে নতুন উদ্বেগ
- প্রশাসনিক সংকট ও আন্তর্জাতিক চাপ: ট্রাম্পের বড় রাজনৈতিক ধাক্কা
- ৩৪ বছর বয়সে আইপিএল খেলার স্বপ্ন, যে বিপদে পড়লেন মোহাম্মদ আমির
- পদত্যাগের হুমকি দিলে সরাসরি গ্রহণের হুঁশিয়ারি, পেজেশকিয়ান-খামেনি দ্বন্দ্বে উত্তপ্ত ইরান
- ৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নজরদারি, মাঠে নামানো হয়েছে একাধিক গোয়েন্দা দল
- বাদ পড়ছে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর বাধ্যবাধকতা
- সৌদি আরবের সাথে কৌশলগত দীর্ঘমেয়াদি সম্পর্ক চান প্রধানমন্ত্রী তারেক রহমান
- মার্কিন অর্থনীতি ও ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক ধাতুর বাজার
- শেখ হাসিনার বক্তব্য প্রচারের আয়োজনে সম্পৃক্ততা নেই দিল্লির: রণধীর জয়সোয়াল
- সিট দখল ঘিরে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ
- মঙ্গলবারের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- স্বর্ণ কিনবেন আজ? দেখে নিন বাজুসের সর্বশেষ দর
- ৫ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
- স্বর্ণের সঙ্গে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম
- আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন
- ফের বাড়ল তেলের দাম
- শেখ হাসিনা ইস্যুতে ভারতকেই অবস্থান স্পষ্ট করতে হবে: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে ইউক্রেনে হামলা থামাল ইরান, কেন?
- সন্তানকে সম্পত্তি দিলেও কাড়তে পারবে না অধিকার: সম্পত্তি হস্তান্তর আইনের নতুন খসড়া
- জীবনহানি এড়াতে ট্রাম্পের নতুন কৌশল: হরমুজ প্রণালি নিয়ে কী চুক্তি হতে যাচ্ছে?
- বিদ্যুৎ বিল নিয়ে রটনা নাকি সত্য? নতুন বিজ্ঞপ্তিতে যা জানাল মন্ত্রণালয়
- মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
- শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।
- সমকামিতা কি মানসিক ব্যাধি? আন্তর্জাতিক সংস্থাগুলোর মতামত
- সেপ্টেম্বরের মেগা টুর্নামেন্টে বড় চমক: কাকে উড়িয়ে আনা হচ্ছে ঢাকায়?
- ভারতের পূর্ব সীমান্তে ২৫০টি চিনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান
- নবম পে-স্কেল বাস্তবায়নে দেরি হওয়ার নেপথ্যে যেসব মূল কারণ!
- তেলের দাম কমায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল স্বর্ণের দর
- ওয়াশিংটনের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল তেহরান: নেপথ্যে কী কারণ?
- অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ ও পরিবেশবান্ধব করার কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫ আগস্ট নতুন রাজনৈতিক বার্তা নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আসছেন সাবেক প্রধানমন্ত্রী?
- পুরো পুলিশ টিম একসঙ্গে চা-বিশ্রামে যাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সতর্কতা
- মঞ্চের পর্দার আড়াল থেকে ব্যান্ডেজ চোখে ফিরে এলেন এনসিপি সমন্বয়ক!
- বয়স্ক ও বিধবা ভাতার আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- যেসব দেশে দিনদুপুরে নেমে আসবে রাতের অন্ধকার!
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- ৪০ মিলিয়ন ইউরোয় ইতালি পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা
- এমপি লুনার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দ
- সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- কীভাবে এলো এই বিশেষ দিন: বন্ধু দিবসের অজানা কথা
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- বিশ্ব-ব্যবস্থা তত্ত্ব: পুঁজিবাদী বিশ্ব-অর্থনীতি, নির্ভরতা ও বাংলাদেশের অবস্থান
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- শেষ মুহূর্তে ইউক্রেনে হামলা থামাল ইরান, কেন?
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- সিলেটে গাড়িবহরে হামলা: খালেদা জিয়ার ওপর অতীত হামলার সাথে তুলনা নাহিদ ইসলামের
- যানজট নিরসন ও যাতায়াত সহজ করতে সমন্বিত গণপরিবহন নেটওয়ার্কের পথে বাংলাদেশ
- বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করে বাহুবল পুলিশ ফাঁড়িতে এনসিপির লিখিত অভিযোগ
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা, ভূপাতিত করল প্রতিরক্ষা ব্যবস্থা
- পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর
- নেতৃত্বের রদবদল: বিসিবির বোর্ড সভায় নতুন ওয়ানডে অধিনায়কের ঘোষণা
- শ্রীমঙ্গলের পর বাহুবলে আবার বাধা: সড়কের ওপরই বসে পড়লেন এনসিপি নেতারা








