দিল্লির সুরক্ষিত এলাকায় গোপন বৈঠক: বাংলাদেশে কোন বড় নাশকতার ছক কষছেন শেখ হাসিনা?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৮ ১০:৪১:৫৩
দিল্লির সুরক্ষিত এলাকায় গোপন বৈঠক: বাংলাদেশে কোন বড় নাশকতার ছক কষছেন শেখ হাসিনা?

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর যৌথ তত্ত্বাবধানে বাংলাদেশে একটি বহুমাত্রিক ও চতুর্মুখী নাশকতার মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সাম্প্রতিক এক বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এই নীল নকশার মূল লক্ষ্য হলো ঢাকাসহ সারাদেশকে একযোগে অস্থিতিশীল করে তোলা, জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি ভঙ্গুর ও উগ্রবাদকবলিত রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করা। দিল্লির সুরক্ষিত 'লুটিয়েন্স জোন'-এ আশ্রয়ে থাকা শেখ হাসিনার বাসভবনে গত ২৪ ও ৩১ জুলাই দু দফায় আয়োজিত উচ্চপর্যায়ের গোপন বৈঠকে এই পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সাবেক ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন এবং ঢাকার সাবেক ১০ জন ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ২২ জন পলাতক নেতা এই বৈঠকে সরাসরি অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাকে অস্থিতিশীল করতে পেশাদার খুনি, আন্ডারওয়ার্ল্ডের অস্ত্রধারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার, এমনকি ভারতের গোয়েন্দা নিয়ন্ত্রণে থাকা পুনর্গঠিত জঙ্গি সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে এসে কাজ করার সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।

গোয়েন্দাদের অনুসন্ধানে এই সম্ভাব্য অস্থিরতার পরিকল্পনাটিকে প্রধানত চারটি কৌশলগত স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তরে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন ক্যাডারদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, সরকারি ও বেসরকারি যানবাহনে হামলা এবং অগ্নিসংযোগ ঘটানোর সিদ্ধান্ত হয়েছে, যা জনমনে সার্বক্ষণিক ভীতির সঞ্চার করবে। দ্বিতীয় স্তরে, রাজধানী ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত কিলার ও অস্ত্রধারীদের বিপুল অর্থের বিনিময়ে ভাড়া করে জুলাই বিপ্লবের সম্মুখসারির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সংগঠকদের ওপর টার্গেট কিলিং বা সুনির্দিষ্ট রাজনৈতিক হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিচ্ছিন্ন হত্যাকাণ্ডগুলোর মাধ্যমে একাধারে আতঙ্ক সৃষ্টি করা হবে এবং তার দায় প্রতিপক্ষ কিংবা অন্য কোনো গোষ্ঠীগুলোর ওপর চাপিয়ে মূল ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়িয়ে তোলা হবে। তৃতীয় স্তরে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) নতুন মোড়কে সক্রিয় করার এক বিপজ্জনক চক্রান্ত। ২০০৫ সালের সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড শায়খ আব্দুর রহমানের ছেলে এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাগ্নে নাবিল আহমেদকে ভারতের মাটিতে বসিয়ে এই নেটওয়ার্কের মূল নেতৃত্বে আনা হয়েছে। তাকে কৌশলগত ও মনস্তাত্ত্বিক রূপরেখা তৈরিতে সহযোগিতা করছেন ভারতে অবস্থানরত সাবেক পুলিশ কর্মকর্তা ও এসবি প্রধান মনি রুল ইসলাম। সম্প্রতি রাজধানীর মতিঝিলে 'ছাতা বোমা' এবং আশুলিয়ায় 'প্রেসার কুকার বোমা' উদ্ধারের ঘটনাগুলোকে গোয়েন্দারা এই জঙ্গি নেটওয়ার্কের প্রাথমিক মহড়া বা ট্রায়াল হিসেবে দেখছেন।

পরিকল্পনার চতুর্থ এবং সবচেয়ে জটিল স্তরটি সাজানো হয়েছে দেশের শিক্ষাঙ্গন ও পেশাজীবীদের স্বাভাবিক আন্দোলনকে হাতিয়ার করে এক প্রক্সি ওয়ার বা ছদ্মযুদ্ধ চালুর মাধ্যমে। দেশের প্রধান প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সাম্প্রতিক মতপার্থক্য ও বিচ্ছিন্ন সংঘাতকে সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। পরিকল্পনা অনুযায়ী, ছাত্রলীগের বাছাই করা সশস্ত্র ক্যাডাররা নিজেদের পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থী বা অন্য দলের পরিচয়ে সংঘাতের ভেতরে ঢুকে পড়বে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে 'লাশ ফেলার' পরিস্থিতি তৈরি করবে। ফলে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রধান চালিকাশক্তিগুলোর মধ্যে চিরধরে যাবে এবং রাজনৈতিক অঙ্গনে অচলাবস্থা তৈরি হবে। এই বিশ্ববিদ্যালয়ের অপারেশনের জন্য প্রয়োজনীয় বিশাল বাজেটের জোগান দিচ্ছেন ভারতে পলাতক গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং রাজধানীর গুলশানে বসবাসকারী যুবলীগের এক কোটিপতি নেতা। কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকরাও এই চক্রান্তের বড় অংশ হয়ে উঠেছেন। ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০4 জন প্রগতিশীল শিক্ষক একটি এনক্রিপ্টেড সিক্রেট টেলিগ্রাম গ্রুপে 'সিস্টেম আপডেট' ও 'মাহেন্দ্রক্ষণ সন্নিকটে'-এর মতো কোডওয়ার্ড ব্যবহার করে নিয়মিত ভার্চুয়াল গোপন বৈঠক করছেন এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার দিকনির্দেশনা দিচ্ছেন। একই সাথে, দেশের প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষকের পদায়ন ও অন্যান্য যৌক্তিক দাবি-দাওয়াকে কেন্দ্র করে 'শাহানা' নামের এক বিতর্কিত শিক্ষক নেত্রীর মাধ্যমে সারাদেশে শিক্ষক অসন্তোষ উসকে দিয়ে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে রাজপথ অচল করে সরকার পতনের এক নতুন প্ল্যাটফর্ম তৈরির ষড়যন্ত্র চলছে।

যদিও মূল তথ্য সূত্রগুলো জানিয়েছে যে এসব গোয়েন্দা খবরের প্রতিটি বিস্তারিত বিষয় স্বাধীনভাবে শতভাগ যাচাই করা সম্ভব হয়নি, তবুও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা বা 'রেড অ্যালার্ট' মোডে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকে ইতিমধ্যে সারাদেশে বিশেষ করে পুলিশের নিজস্ব যানবাহন, থানা, পুলিশ লাইনস এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। ডিউটি শেষে বা সাময়িক বিরতিতেও কোনো যানবাহন অরক্ষিত না রাখার বিষয়ে কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যেকোনো ধরণের অপতৎপরতা নস্যাৎ করতে পুলিশ, র‍্যাব ও সীমান্তরক্ষী বাহিনীকে সমন্বিতভাবে মাঠে নামানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার এই চতুর্মুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে রাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত।


লংমার্চকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করা হলে মেনে নেবে না বিএনপি: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৮:৪৫:৩৪
লংমার্চকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করা হলে মেনে নেবে না বিএনপি: রিজভী
ছবি : সংগৃহীত

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কম দামে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গঠনমূলক আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস পুড়িয়ে দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো পরিকল্পিত ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে দাবি করেন তিনি।

সন্ত্রাস দমনের ক্ষেত্রে আওয়ামী লীগের পথ অনুসরণ করা হবে না উল্লেখ করে রিজভী বলেন, এসব অগ্নিসংযোগের ঘটনায় ‘পরাজিত শক্তির’ সঙ্গে গোপন কোনো যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করার যযৌক্তিক কারণ রয়েছে। প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি জানান, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে কম দামে জ্বালানি সরবরাহ করছে এবং মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতে এবং রাজনৈতিক কর্মসূচি বাড়াতে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

/আশিক


সরকারের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপে বসেছে: মিয়া গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৮:২২:০৪
সরকারের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপে বসেছে: মিয়া গোলাম পরওয়ার
ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের মধ্যে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূত’ ভর করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার শক্তি কাজে লাগিয়ে জনগণের মতামত পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, যা চলতে থাকলে সরকার অতীতে দায়িত্ব পালন করা বিভিন্ন প্রশাসনের মতো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর তথ্য ও সম্প্রচার বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-কে ২০২৬ সালে আইনে রূপ দেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় নতুন করে সংশোধনের উদ্যোগ নেওয়ায় সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন গোলাম পরওয়ার। আইনটির বিভিন্ন ধারায় মানহানি, গুজব ও অসত্য তথ্যের মতো বিষয়গুলোর সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকায় এর অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে তিনি জামিন অযোগ্য ধারাগুলো বাতিলের দাবি জানান। একই সঙ্গে বিদ্যমান আইন বহাল রেখে প্রস্তাবিত সংশোধনীগুলো আপাতত প্রত্যাহারের আহ্বান জানান তিনি। সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারা, সম্ভাব্য প্রভাব এবং নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে ১৬টি সুনির্দিষ্ট সুপারিশ সম্বলিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

/আশিক


৯ দফা না মানলে ১ দফার ডাক দিতে বাধ্য হব: ডা. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ২১:৪৪:৪৬
৯ দফা না মানলে ১ দফার ডাক দিতে বাধ্য হব: ডা. শফিকুর রহমান
বক্তব্য রাখছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: কালবেলা

সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ ৯ দফা দাবি না মানলে সরকার পতনের এক দফার ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকার জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হলেও তারা সেই সনদ বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ রায় দিয়েছিল; অথচ ক্ষমতায় বসে সরকার সেই অবস্থান থেকে সরে গেছে। সরকার ঘোষিত ৯ দফা দাবি মেনে নিলে নতুন কোনো কর্মসূচির প্রয়োজন হবে না উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দাবি না মানলে অচিরেই এক দফার আন্দোলন শুরু হবে এবং লড়াইয়ের মাধ্যমে ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও ঘোষণা দেন, বর্তমান লংমার্চ ঢাকা থেকে রংপুরের দিকে হলেও পরবর্তী লংমার্চ পঞ্চগড় থেকে ঢাকার অভিমুখে পরিচালিত হবে।

দেশের সার্বিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মূলত এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সার, বিদ্যুৎ ও গ্যাসের চরম সংকট নিয়ে মন্ত্রীদের অযৌক্তিক বক্তব্যের সমালোচনা করার পাশাপাশি তিনি সরকারি চাকরিতে লিখিত পরীক্ষার চেয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দলীয় ক্যাডার পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলে দাবি করেন। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নিন্দা জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কড়া সমালোচনা করেন। সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে বগুড়ায় আসা গাড়ি বহরটি মাটিডালির পথসভা শেষ করে রংপুরের উদ্দেশে রওনা হয়।

/আশিক


শেখ হাসিনার পথে গেলে মোদির সঙ্গে দেখা হবে: তারেক রহমানকে এনসিপির হুঁশিয়ারি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:৫৩:৫৩
শেখ হাসিনার পথে গেলে মোদির সঙ্গে দেখা হবে: তারেক রহমানকে এনসিপির হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

সরকারকে সংস্কারের পথে হাঁটার আহ্বান জানানো হলেও তারা কার্যত দিল্লির পথ ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মোড়ে ১১-দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যেই পথ শেখ হাসিনার, সেই পথে আপনার মোদির সাথে দেখা হবে।’

পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমান প্রশাসন প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বর্তমান সরকারকে একটি অদূরদর্শী ‘শিশু সরকার’ ও ‘বিষধর সাপ’ হিসেবে আখ্যায়িত করে তিনি জানান, সংস্কার ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে জোটের আট দফা দাবি অচিরেই সরকার পতনের ‘এক দফায়’ রূপ নেবে। আওয়ামী লীগের সুবিধাভোগী ভোটব্যাংককে কাজে লাগিয়ে একচ্ছত্র ক্ষমতার চর্চা এ দেশের তরুণ প্রজন্ম আর মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

গণভোটের গণরায়ের গুরুত্ব তুলে ধরে এনসিপি নেতা জোর দিয়ে বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে। এই সাংবিধানিক রায় বাস্তবায়ন করা ছাড়া তারেক রহমানের সরকারের সামনে আর কোনো বিকল্প খোলা নেই বলেও পথসভা থেকে সাফ জানিয়ে দেন তিনি।

/আশিক


স্বরাষ্ট্রমন্ত্রীর গত ৬ মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাত আবদুল্লাহর ব্যঙ্গাত্মক স্ট্যাটাস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:৩৫:৫৯
স্বরাষ্ট্রমন্ত্রীর গত ৬ মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাত আবদুল্লাহর ব্যঙ্গাত্মক স্ট্যাটাস
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের কর্মকাণ্ডকে তীব্র কটাক্ষ করে ‘সাফল্যের’ একটি তালিকা ফেসবুকে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে চারটি সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করেন।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ ব্যঙ্গাত্মক সুরে লেখেন, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান ‘সাফল্য’ হলো তাঁর ছেলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়া। পাশাপাশি প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের বিনিময়ে একটি জাপানি প্রতিষ্ঠানের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়া ও সরকারি সচিবদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি করে দেওয়া, বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়ার দৌড়ে প্রভাব বিস্তার এবং মন্ত্রীর ছেলের শিক্ষকতা পেশা ছেড়ে হঠাৎ প্রভাবশালী ব্যবসায়ী বনে যাওয়াকে তিনি অন্যতম সাফল্য বলে দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে ইঙ্গিত করে স্ট্যাটাসের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।’ মন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পারিবারিক আর্থিক লাভের এসব গুরুতর অভিযোগ তুলে দেওয়া স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

/আশিক


দিল্লিতে সরাসরি বৈঠকের তথ্য ফাঁস! নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৭:৫৪:১৮
দিল্লিতে সরাসরি বৈঠকের তথ্য ফাঁস! নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনা
ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দলের অভ্যন্তরীণ কোনো তথ্য ও কর্মসূচি যাতে বাইরে ফাঁস না হয়, সে বিষয়ে নেতাদের কঠোরভাবে সতর্ক করেন। মূলত দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে সরাসরি বৈঠক হওয়ার কথা ছিল এবং কয়েকজন নেতা সেখানে পৌঁছেও গিয়েছিলেন; কিন্তু তথ্যটি আগেই জানাজানি হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে বৈঠকটি অনলাইনে করা হয় বলে দলের এক জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা আবারও আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। বৈঠকে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ছাড়াও দলের ভবিষ্যৎ রাজনৈতিক, আইনি ও সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে (প্রেসিডিয়াম) অন্তর্ভুক্ত করে দলীয় নেতৃত্বে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে তাঁর কোনো পদ নেই। অনলাইন এই বৈঠকে সম্প্রতি একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দলটির শীর্ষ কয়েকজন নেতাও যুক্ত হয়ে নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে বাংলাদেশে তীব্র সংবেদনশীলতা ও কূটনৈতিক প্রতিবাদের প্রেক্ষাপটে এ বৈঠকের তথ্য প্রকাশ্যে এলো।

সূত্র: ডেইলি ওয়াদা


শনিবার রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য, চূড়ান্ত হলো লংমার্চের দিনক্ষণ ও পথনকশা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ২১:৪০:০৮
শনিবার রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য, চূড়ান্ত হলো লংমার্চের দিনক্ষণ ও পথনকশা
ছবি: সমকাল

সংবিধান সংস্কারে বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর আয়োজিত ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করে দেশ পরিচালনা করলে ভবিষ্যতে ভয়াবহ সংকট তৈরি হবে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, জ্বালানি সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর পর্যন্ত রাজপথে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচির রুট চূড়ান্ত করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ৭টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত শেষে সকাল ৮টায় লংমার্চের যাত্রা শুরু হবে। এরপর টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি এবং গাইবান্ধার পলাশবাড়ীতে ধারাবাহিক পথসভা শেষে সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় প্রত্যাখ্যান করছে এবং পবিত্র কোরআন-সুন্নাহর বিধান উপেক্ষা করে হেবা আইনের ওপর হস্তক্ষেপ চালিয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনী আইন সংশোধনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার গভীর ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী পথে না হেঁটে সরকারের প্রতি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী শনিবারের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক লংমার্চে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান জোটের নেতারা।

/আশিক


বিদেশের আরাম নয়, দেশে ১০ বছর জেল খাটাই বেছে নেব: আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৯:১৬:৫৮
বিদেশের আরাম নয়, দেশে ১০ বছর জেল খাটাই বেছে নেব: আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

কোনো অপরাধে দোষী প্রমাণিত হলে বিদেশের আরাম-আয়েশের জীবনের পরিবর্তে দেশেই ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকে বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিওবার্তায় তিনি বিদেশে অর্থ পাচারের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিদেশের মাটিতে তাঁর এক টাকার বিনিয়োগ কিংবা এক কণা ধূলিকণা কেনার প্রমাণ কেউ দেখাতে পারলে তিনি সেই দিনই রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি স্পষ্ট জানান, দেশের বাইরে বিলাসবহুল জীবন কাটানোর চেয়ে নিজের শক্তিশালী জাতীয়তাবোধের কারণে তিনি নির্দ্বিধায় ১০ বছর দেশে জেল খাটাকেই বেছে নেবেন।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই কেবল একটি স্বার্থান্বেষী ন্যারেটিভ তৈরির চেষ্টা চালানো হচ্ছে। ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিদের অন্ধভাবে বিশ্বাস না করে প্রশ্ন তোলার পাশাপাশি দেশের গণমাধ্যমের তথ্য পরিবেশনকেও সতর্ক ও বিশ্লেষণমূলক দৃষ্টিতে দেখার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

/আশিক


ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:০২:২৯
ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

দেশবাসীকে দেওয়া পূর্বের প্রতিশ্রুতি অস্বীকার করে বর্তমান সরকার সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করে বলেন, গণভোটের আহ্বান জানানো হলেও তা মানা হচ্ছে না এবং তথাকথিত জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যত তার কিছুই করা হচ্ছে না।

সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনকে স্বাধীন রাখার কথা বলা হয়েছিল। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনে দলীয় অনুগত ও বহু আগেই অবসরে যাওয়া এক ব্যক্তিকে অতিরিক্ত সচিবের (এডিশনাল সেক্রেটারি) গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

/আশিক

পাঠকের মতামত: