স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশের মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৪ জন। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার বর্তমানে পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের দ্রুতগতির বাসটি বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে সজোরে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা কারে থাকা ৫ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ মোট ৪ জন নিহত হয়েছেন। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘাতক বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/আশিক
কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনি: তিনজনের মৃত্যু, পুড়ল পিকআপ
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে জনরোষের শিকার হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোররা গরু নিয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকে মুহূর্তের মধ্যে গ্রামবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। একপর্যায়ে চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ ধরে ফেলে জনতা। সেখানেই তাদের ওপর গণপিটুনি চালানো হয় এবং তাদের ব্যবহৃত পিকআপটি পুড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/আশিক
জেনে নিন রাজধানীর আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সূচি
সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং রাজনৈতিক সংগঠনগুলোর নানামুখী কর্মসূচিতে আজ মুখর থাকবে রাজধানী। বৃহস্পতিবার (৭ মে) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন এবং এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম অন্যতম। দিনের শুরুতেই দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ সূচি
নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন
সকাল ১০টায় রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌ-নিরাপত্তা সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে নৌপরিবহন অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। দেশের নৌ-যোগাযোগ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির লার্ভা জরিপ
বর্ষা মৌসুমের আগেই এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল ১০টায় নগর ভবন অডিটোরিয়ামে প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের সূচনা করবেন।
/আশিক
রোববার ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ? জেনে নিন তালিকা
ঢাকার তীব্র যানজট ঠেলে নির্দিষ্ট কোনো গন্তব্যে গিয়ে যদি দেখা যায় মার্কেট বা দোকানপাট বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। সময়ের অপচয় রোধে ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি আজ রোববার (১০ মে) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও বিপণিবিতানগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।
রোববার যেসব এলাকার দোকানপাট বন্ধ
মিরপুর ও গুলশান সংলগ্ন বিশাল একটি অংশ আজ বন্ধের আওতায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী (বাণিজ্যিক অঞ্চলসহ), নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও শিল্প অঞ্চল ও ওল্ড এয়ারপোর্ট এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
একই সঙ্গে গুলশান-১ ও ২, বনানী, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও এবং গোড়ান এলাকার মার্কেটগুলোও আজ বন্ধ। রাজধানীর দক্ষিণ ও পূর্বাংশের মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশসহ শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার দোকানপাট সাপ্তাহিক ছুটিতে থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
কম্পিউটার বা গ্যাজেট কেনার পরিকল্পনা থাকলে আজ বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এড়িয়ে চলতে হবে। এছাড়া পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার ও রজনীগন্ধা মার্কেট আজ বন্ধ থাকবে। গুলশান ও বনানী এলাকার ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২) এবং গুলশান পিংক সিটি আজ খুলবে না।
পূর্বাঞ্চলের মার্কেটগুলোর মধ্যে মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেট বন্ধ থাকবে। এছাড়া কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি।
/আশিক
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাজশাহীর বেশ কিছু এলাকায় আজ রোববার (১০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন করা হবে। এই উন্নয়নমূলক কাজের জন্যই সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় এই ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টার পর কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
/আশিক
আবারও ভেঙে গেল আবু ত্বহা আদনানের সংসার: ৪ মাসেই বিচ্ছেদ
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয় দফায় বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটল। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটে। ওই দিন আবু ত্বহা মুহাম্মদ আদনান তাকে তালাক দেন। এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম বিচ্ছেদ ঘটেছিল। তবে দুই পরিবারের মধ্যস্থতায় গত বছরের ২ ডিসেম্বর তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দ্বিতীয়বারের এই সংসারও শেষ পর্যন্ত টেকেনি।
রংপুরের তরুণ এই বক্তা ২০১৭ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেতে শুরু করেন। তবে ২০২৩ সালের জুনে ঢাকা যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তিনি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। আট দিন পর ফিরে আসার পর পুলিশ জানিয়েছিল, ব্যক্তিগত কারণে তিনি আত্মগোপনে ছিলেন। বিতর্ক ও আলোচনা পিছু না ছাড়া এই বক্তার ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে।
/আশিক
সীমান্তে ফের বিএসএফের গুলি: কসবায় দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এই মরদেহ হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন—কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৫৫)।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম। এ সময় কসবা থানার ওসি নাজনীন সুলতানাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৮ মে) রাত ১১টার দিকে ১৫ জনের একটি দল চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। ফেরার পথে বিএসএফের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৈঠক শেষে বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম দুই বাংলাদেশির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও পুলিশের উপস্থিতিতে নিহতদের স্বজনদের কাছে মরদেহগুলো পৌঁছে দেওয়া হয়েছে।
/আশিক
দাউদকান্দিতে পুলিশের সফল অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালানো হয়। এতে ১১ কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩০) ও রেশন খাতুন (২২) এর ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিগঞ্জে ‘মব’ সৃষ্টি করে অধ্যাপিকার বাড়ি দখল ও উচ্ছেদের চেষ্টা

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে এক কলেজ অধ্যাপিকার ক্রয়কৃত সম্পত্তিতে ‘মব’ সৃষ্টি করে দখল, ভাঙচুর ও সপরিবারে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
এ ঘটনায় জান্নাতুল বুশরা (৩৪) বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেছেন।আদালতে দাখিলকৃত আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের কন্যা জান্নাতুল বুশরা ২০২২ সালে তার পিতার কাছ থেকে ০.০৮৭৪ একর জমি (খতিয়ান নং-২৫-৮৭৮, আর.এস-১১৬৬ দাগ) ক্রয় করেন। পরবর্তীতে সেখানে একটি দোতলা ভবন নির্মাণ করে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে পরিবারসহ বসবাস করে আসছিলেন।
অভিযোগে বলা হয়েছে, বাদীর ভাই মো. আব্দুস সবুর (শিমুল), তার স্ত্রী মহসিনা, আব্দুল খালেকসহ একটি প্রভাবশালী চক্র কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সম্পত্তিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জান্নাতুল বুশরার বাড়িতে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির সীমানায় প্রবেশ করে বাগানের গাছপালা কেটে ফেলে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ওয়াশরুমের তালা ও ঘরের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে বাড়িটি দখলে নেয়।এক হৃদয়বিদারক অভিযোগে জান্নাতুল বুশরা জানান, গত ৩ এপ্রিল তার পিতা মারা গেলেও তাকে বাবার শেষ মুখটুকু পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। তিনি পিরোজপুর জেলার ঘোষকাটি কলেজে অধ্যাপনা করার সুবাদে কর্মস্থলে অবস্থান করায় সেই সুযোগে পরিকল্পিতভাবে এই দখলবাজি চালানো হয়েছে বলে দাবি করেন।
বর্তমানে তিনি ও তার পরিবার প্রাণভয়ে নিজ ঘরের ভেতর কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।অভিযোগ রয়েছে, অভিযুক্ত শেখ ফিরোজ আহম্মেদ প্রকাশ্যে বলেন, “এখানে কোনো সরকারি আইন নেই। আমি যা বলব তাই হবে। তোমাদের সব কাগজপত্র ভুয়া।” এছাড়া হামলার ভিডিও ধারণ করতে গেলে ভিডিওকারীকে গলায় পা দিয়ে জিহ্বা টেনে বের করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।মামলার সাক্ষী রেহানা পারভীন ও মাকছুরা পারভীন সাংবাদিকদের জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে এই দখলবাজি চালানো হয়েছে।
ভুক্তভোগী জান্নাতুল বুশরা অভিযোগ করে বলেন, থানা পুলিশকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, “আমার ক্রয়কৃত ও দখলীয় ঘরে কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন কোন আইনে আসামিদের থাকার অনুমতি দিলেন? ২৫ এপ্রিল জমির কাগজপত্র দেখার কথা বললেও তা না দেখে দখলবাজদের আমার ঘরে উঠতে দেওয়া হলো কীভাবে?”এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, “বিষয়টি আমার জানা আছে।
এসআই জাকির হোসেন তদন্ত করছেন।আগামী ২৫ এপ্রিল উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে। এদিকে থানার সালিশ বৈঠকে উপস্থিত কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, “মব সৃষ্টি করে এ ধরনের দখলদারিত্ব সম্পূর্ণ অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
বর্তমানে শ্রীকলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ না করলে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ন্যায়বিচারের আশায় এখন দিন গুনছে ভুক্তভোগী পরিবারটি।
দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্কসংকেত
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৯ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত ১টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
এছাড়া আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
/আশিক
পাঠকের মতামত:
- নীরব ঘাতক কিডনি রোগ: যেসব লক্ষণ অবহেলা করলে পস্তাতে হতে পারে
- অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
- প্রথম সেশনে দাপুটে বোলিংয়ে পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশের
- পুলিশকে আর ফ্যাসিবাদীদের হাতিয়ার হতে দেব না: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ইউক্রেন যুদ্ধ শেষের দিকে: বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিনের বড় ঘোষণা
- কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনি: তিনজনের মৃত্যু, পুড়ল পিকআপ
- তামিলনাড়ুতে ‘থালাপতি’ যুগের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়
- জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি
- স্বর্ণের দামে লাগামহীন ঊর্ধ্বগতি: আবারও ভরিতে বাড়ল বড় অঙ্কের টাকা
- জেনে নিন রাজধানীর আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সূচি
- রোববার ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ? জেনে নিন তালিকা
- বৈশ্বিক পরমাণু রাজনীতিতে মোড়: ইরানের ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে নিতে চায় রাশিয়া
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপে বাংলাদেশি ছোঁয়া: দুই দেশের উদ্বোধনী মঞ্চে ডিজে সঞ্জয়
- আবারও ভেঙে গেল আবু ত্বহা আদনানের সংসার: ৪ মাসেই বিচ্ছেদ
- সীমান্তে ফের বিএসএফের গুলি: কসবায় দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত
- তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক দিন: থালাপতি বিজয়ের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা
- দাউদকান্দিতে পুলিশের সফল অভিযান: ১৮ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার
- গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প
- কালিগঞ্জে ‘মব’ সৃষ্টি করে অধ্যাপিকার বাড়ি দখল ও উচ্ছেদের চেষ্টা
- গাজায় অলৌকিক ঘটনা: মৃত্যুসনদ হাতে পাওয়ার পর মিলল ছেলের জীবিত থাকার খবর
- স্বৈরাচারের অন্ধকারে আর ফিরবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
- দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্কসংকেত
- ধর্মীয় বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে ভারত সরকারকে জামায়াত আমিরের কড়া বার্তা
- যুদ্ধ আর উত্তেজনার মাঝেও বিশ্বকাপে ইরান
- আহত হওয়ার পর রহস্যময় অবস্থানে খামেনি: কোথায় আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা?
- মার্কিন বাধা উপেক্ষা করে চীনের সঙ্গে তেলের বাজার গড়ছে ইরান
- নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
- চট্টগ্রামে সফল দুই রত্নগর্ভা মাকে সম্মাননা জানাল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন
- কুমেক হাসপাতালে হাম রোগীর উপচে পড়া ভিড়
- মুশফিকের লড়াই ও তাসকিনের ক্যামিও: প্রথম ইনিংসে বড় সংগ্রহ টাইগারদের
- ইরান যুদ্ধের নেপথ্যে কর্পোরেট খেলা: যুদ্ধের আড়ালে বিলিয়ন ডলারের মুনাফা
- বিশ্বকাপের দল চূড়ান্ত করতে ফিফার ডেডলাইন প্রকাশ
- নিজের বানানো গাড়িতে প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখালেন ১৭ বছরের তরুণ
- ধর্মীয় আবেগ ও লাশের রাজনীতি দিয়ে ফায়দা লুটছে এনসিপি: রাশেদ খান
- ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল: নতুন সেনাপ্রধান নিয়োগ
- বাংলায় পালাবদল: তৃণমূলের বিদায়, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
- আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না যেসব এলাকায়
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
- কবে থেকে কার্যকর হবে নবম পে-স্কেল? বাস্তবায়ন পরিকল্পনা জানাল অর্থ বিভাগ
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়: দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা
- আব্বাসের জোড়া শিকারে ভাঙল প্রতিরোধ: লড়ছেন একা মুশফিক
- কেন বাড়ছে সোনার দাম? রেকর্ড উচ্চতায় দাঁড়িয়ে দেশের জুয়েলারি বাজার
- আজ শনিবারের নামাজের সময়সূচি: জোহর থেকে এশার পূর্ণাঙ্গ তালিকা
- ইরান যুদ্ধেই মুনাফার পাহাড় গড়ছে যেসব কোম্পানি
- যুদ্ধবিরতি বহাল, তবু ইরানকে ট্রাম্পের হুমকি
- ‘আওয়ামী লীগ টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত-সারজিস’
- বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টাভাইরাস, কীভাবে ছড়ায়?
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- কেন বাড়ছে সোনার দাম? রেকর্ড উচ্চতায় দাঁড়িয়ে দেশের জুয়েলারি বাজার
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার
- বিধানসভা নির্বাচনে বিজেপির ইতিহাস: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম চূড়ান্ত
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- ৪ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- ফজর থেকে এশা, আজকের পূর্ণ নামাজ সূচি
- ৪ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ণ সময়সূচি
- দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন








