কালিগঞ্জের ফরিদপুর একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে সামাজিক সংগঠন ফরিদপুর একতা তরুণ ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ রমজান) বিকেলে ফরিদপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার অনন্য শিক্ষা দেয়। সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফরিদপুর একতা তরুণ ব্লাড ফাউন্ডেশন রক্তদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোশারফ হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার নূর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার, চৌমুনী ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল কাদের হেলালী, বিষ্ণুপুর ইউপি সদস্য শেখ জাহিদ আলম, মাস্টার মিজানুর রহমান, মাওলানা আব্দুস সামাদ ও মাস্টার মুজাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় ইফতার মাহফিলে ব্লাড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সামাদ।
নানিয়ারচর জোনের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এপ্রিল ২০২৬, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বুড়িঘাট ইয়ুথ ক্লাবের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীর উদ্দেশ্য ছিল স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করা। এতে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এবং জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার খেলাধুলা সামগ্রী হিসেবে ক্রিকেট ব্যাট, থাই প্যাড, হেলমেট, ক্রিকেট বল, ব্যাটিং গ্লাভস এবং কিট ব্যাগ আনুষ্ঠানিকভাবে বুড়িঘাট ইয়ুথ ক্লাবের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে ২৭ হাজার গ্রাহক

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ২৭ হাজার গ্রাহক।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং প্রায় ৫৫০টি মিটার সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া ১ হাজার ২৫টিরও বেশি স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে এবং ৭৩৮টি স্থানে তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা, চৌদ্দগ্রাম উপজেলা, বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা। টানা দুই দিনের কালবৈশাখীতে এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী জানান, “রোববারের পর আমরা সব সংযোগ চালু করেছিলাম। কিন্তু মঙ্গলবারের ঝড়ে আবারও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনরুদ্ধারে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।”
অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন চান্দিনা উপজেলা, দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলা ও বরুড়া উপজেলা এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অনেক কেন্দ্রেই শিক্ষার্থীদের মোমবাতি বা চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি জানান, ভবানীপুর ও এগারোগ্রামসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন সহজ হয়।
এদিকে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা মেরামত কার্যক্রমে বিলম্ব ঘটাতে পারে।
কর্তৃপক্ষ বলছে, কুমিল্লার চারটি পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগবে। পাশাপাশি অন্যান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণাধীন রয়েছে।
তবে আশার কথা, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দিন-রাত কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা।
কুমিল্লায় প্রবেশমুখ এখন অনিরাপদ ও মরণফাঁদ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় ছিনতাইচক্রের দৌরাত্ম্যে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সম্প্রতি ছিনতাইকারীচক্রের হাতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী খুনের পর নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, রাতে নগরীর প্রতিটি প্রবেশমুখ এখন অনিরাপদ ও মরণফাঁদ। সবকটি বাস ও ট্রেন স্টেশনে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওত পেতে বসে থাকে ছিনতাইচক্রের সদস্যরা। এতে কর্মস্থল থেকে সাধারণ মানুষের ঘরে ফেরা অনিরাপদ হয়ে পড়েছে।
জানা যায়, কুমিল্লায় রাতে বিভিন্ন স্থান থেকে আসা বাসযাত্রীরাই ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই নগরীর প্রতিটি প্রবেশমুখে এবং বাস-ট্রেন স্টেশনে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওত পেতে বসে থাকে ছিনতাইকারীচক্রের সদস্যরা। রাত যত গভীর হয়, ততই তাদের তৎপরতা বাড়তে থাকে। অধিকাংশ যাত্রীই তাদের ফাঁদ বুঝতে পারে না। এক্ষেত্রে নানা কৌশল অবলম্বন করছে ছিনতাইকারীচক্র। শুরুতে খালি সিএনজিচালিত অটোরিকশা দেখা গেলেও সামনে গিয়ে যাত্রীবেশে উঠানো হয় ছিনতাইকারীদের।
এরপরই শুরু হয় তাদের কার্যক্রম। সর্বস্ব লুটে নেওয়ার পর অনেক ক্ষেত্রে ভিকটিমদের জিম্মি করে ফেলা হয়। পরে বিকাশ-নগদে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ এনে ছেড়ে দেওয়া হয়। কাঙ্ক্ষিত চাহিদা পূরণ না হলে অনেককেই হত্যা করা হয়। কুমিল্লা নগরীতে এমন ছিনতাইকারীচক্রের সংখ্যা বেড়েই চলছে। এতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে ছিনতাইকারীদের হাতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার পর নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, নগরীর প্রবেশদ্বার হিসাবে পরিচিত পদুয়ার বাজার, আলেখারচর, কোটবাড়ী মোড়, খেতাসার, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, টমছমব্রিজ, শাসনগাছা, কুমিল্লা মেডিকেল কলেজ এলাকা ও রেলস্টেশন এলাকায় রাতে চলাচল অনিরাপদ হয়ে উঠেছে।
সর্বশেষ শুক্রবার রাত পৌনে ২টার দিকে মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি এলাকায় বাস থেকে নেমে নগরীর পানপট্টি গাংচর এলাকায় ঘরে ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের কবলে পড়ে প্রাণ হারান কুমিল্লা কাস্টমসের কর্মকর্তা বুলেট বৈরাগী।
এ ঘটনায় র্যাবের টিম রোববার কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে প্রথমে ছিনতাইকারী সোহাগকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদরের বিবিরবাজার এলাকা থেকে আরও দুজনকে আটক করে। কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং এর চালককে আটক করা হয়।বুধবার রাতে জাঙ্গালিয়া এলাকায় ছিনতাইকারীচক্রের কবলে পড়েন ব্যাংক কর্মকর্তার আতিকুল ইসলাম, তিনি ঢাকার বাস থেকে নেমে কান্দিরপাড় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। একটু সামনে গিয়ে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান ওই কর্মকর্তা।
জাঙ্গালিয়া এলাকার মুদি দোকানি ইব্রাহিম খান বলেন, ছিনতাইকারীদের দৌরাত্ম্যে মানুষ অসহায় হয়ে পড়েছে। রাতে চলাচলকারী সিএনজির চালকদের অধিকাংশই ছিনতাইকারীচক্রের সঙ্গে জড়িত। ১৬ এপ্রিল চট্টগ্রাম থেকে রেলযোগে কুমিল্লায় আসেন দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী। রাত ১২টার দিকে ট্রেন থেকে নেমে অটোরিকশায় ওঠেন। একটু সামনে গিয়ে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী তার সর্বস্ব লুটে নেয়। পরে তাকে গোমতী বেড়িবাঁধ এলাকায় নিয়ে যাওয়া হয়।
এ সময় বিকাশে ৪০ হাজার টাকা এনে ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ছিনতাই প্রতিরোধে রাতে আমাদের বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করে। আমরা নগরীর প্রবেশদ্বারগুলোয় টহল জোরদার করেছি। বিশেষ করে বাস ও ট্রেন স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হবে।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ বলেন,দৈনিক বাংলাবাজার পত্রিকা কে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে। কাস্টমস কর্মকর্তা খুনের পর আমরা নগরীর প্রবেশদ্বারগুলোয় নিরাপত্তা ও টহল জোরদার করেছি।
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আল্টিমেটাম দিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্য
যুক্তরাষ্ট্রের সাথে গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বহুল আলোচিত বাণিজ্য চুক্তিটি অবিলম্বে জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। রুমিন ফারহানা অভিযোগ করেন যে, নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে সই হওয়া এই চুক্তিতে এমন অনেক ধারা রয়েছে যা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি সংসদকে স্মরণ করিয়ে দেন যে, চুক্তির শর্ত অনুযায়ী সরকার চাইলে স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে এটি বাতিল করার সুযোগ রয়েছে, তাই জনস্বার্থে এখনই এটি পর্যালোচনা করা জরুরি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে রুমিন ফারহানা উল্লেখ করেন যে, গত মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ, কৃষি ও জ্বালানিপণ্য আমদানি এবং বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে নীতি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ থেকে আমেরিকায় বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হলেও সে দেশ থেকে আমদানির পরিমাণ খুবই কম। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই বিতর্কিত ওই চুক্তিটি সই করা হয়েছিল। তবে তিনি চুক্তির সময়কাল নিয়ে তীব্র আপত্তি তুলে বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে পারে না।
বক্তব্য চলাকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে থামিয়ে দিয়ে বলেন যে, এটি কোনো পয়েন্ট অব অর্ডার নয় এবং এটি একটি সম্পূর্ণ নতুন প্রশ্ন। এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিলে বিষয়টি বিবেচনা করা হবে বলে স্পিকার জানান। তবে রুমিন ফারহানা অতিরিক্ত সময় চেয়ে দাবি করেন যে, তখন দেশের সুশীল সমাজ ও বিভিন্ন থিংক ট্যাংক প্রতিষ্ঠান এই চুক্তি সই না করার পরামর্শ দিলেও তৎকালীন সরকার তা শোনেনি। তিনি পুনর্ব্যক্ত করেন যে, চুক্তিতে অনেকগুলো দেশবিরোধী ধারা থাকায় এটি সংসদে তোলা হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হোক।
/আশিক
আজ রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা
কেনাকাটা করতে বেরিয়ে বিড়ম্বনায় পড়ার চেয়ে আগেভাগেই জেনে নেওয়া ভালো আজ রাজধানীর কোন কোন এলাকা বন্ধ থাকছে। আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাজধানীর বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক এবং উত্তরাসহ বেশ কিছু এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিংমলগুলোর সাপ্তাহিক ছুটির দিন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যদি আজ কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তবে যাওয়ার আগে জেনে নিন কোন কোন শপিংমল আজ বুধবার বন্ধ থাকবে। বিশেষ করে যমুনা ফিউচার পার্ক ও উত্তরার প্রধান মার্কেটগুলো আজ সাধারণ ক্রেতাদের জন্য বন্ধ থাকবে।
যমুনা ফিউচার পার্ক, মাসকট প্লাজা (উত্তরা), আমির কমপ্লেক্স, এবি সুপার মার্কেট, কুশল সেন্টার, ইউনাইটেড প্লাজা, নুরুনবী সুপার মার্কেট, ইউনিটি প্লাজা এবং পাবলিক ওয়ার্কস সেন্টার।
বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত সব এলাকার দোকানপাট ও মার্কেট আজ বুধবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
/আশিক
ঘর থেকে বের হওয়ার আগে সাবধান! আজ মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
রাজধানীর বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পালিত হয়। এলাকাভিত্তিক এই ছুটির তালিকায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) ঢাকা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও নামী-দামি শপিং মল বন্ধ থাকছে। কেনাকাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার আগে তালিকাটি দেখে নিন
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
আজকের তালিকায় রয়েছে—কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরি পাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার এবং নীলক্ষেত এলাকা। এছাড়া কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকার দোকানপাটও আজ সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
কেনাকাটার জন্য অত্যন্ত জনপ্রিয় বসুন্ধরা সিটি আজ বন্ধ থাকবে। এছাড়াও মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট এবং প্রিয়াঙ্গন শপিং সেন্টার বন্ধ থাকবে। তালিকায় আরও রয়েছে—গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।
উল্লেখ্য, এলাকাভিত্তিক এই ছুটির কারণে অনেক সময় রাস্তার ধারের ছোট দোকান খোলা থাকলেও বড় মার্কেট ও শপিং মলগুলো সম্পূর্ণ বন্ধ থাকে। তাই আপনার গন্তব্য এই এলাকাগুলোর মধ্যে হলে ভ্রমণের আগে পুনরায় নিশ্চিত হয়ে নিন।
/আশিক
কালিগঞ্জে থানা সংস্কারের নামে চাঁদাবাজি: ওসির নির্দেশের দাবি কমিটির

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে থানা সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে বাজারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা দোকানভেদে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বলে দাবি করেছে থানা প্রশাসন।বর্তমানে চাঁদা আদায়ের এ অভিযোগে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নাজিমগঞ্জ বাজারে গিয়ে কথা হলে এ এম ফ্যাশানের মালিক ইসমাইল হোসেন, দাস ক্লথ স্টোরের মালিক বিধান চন্দ্র দাশসহ একাধিক ব্যবসায়ী জানান, নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্য তাদের দোকানে এসে থানা সংস্কারের কথা বলে টাকা দাবি করেন। একপর্যায়ে তারা বাধ্য হয়ে নির্ধারিত অর্থ প্রদান করেন। ব্যবসায়ীদের অভিযোগ, অভিজাত বস্ত্র সম্ভারের মালিক সহকারী অধ্যাপক আনিসুর রহমান, যমুনা ক্লিনিকের মালিক শেখ শরিফুল ইসলাম, তাহসিন বস্ত্রালয়ের মাওলানা মনিরুল ইসলাম, বনলতা ফ্যাশনের তারিকুশ সারাফাত, সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইদুর রহমান এ অর্থ সংগ্রহে জড়িত।
টাকা নেওয়ার সময় তারা দাবি করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আনিসুর রহমান বলেন, ওসি সাহেব আমাদের ডেকেছিলেন। তিনি থানার সংস্কারের জন্য কিছু অর্থ সংগ্রহ করতে বলেছেন। তাই আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছি।অন্যদিকে, যমুনা ক্লিনিকের মালিক শেখ শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে সচেতন মহলের দাবি, থানা একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এর সংস্কার করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, “থানা সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার কোনো নির্দেশনা আমি দিইনি। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের নিষেধ করেছি। উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালের ২০ অক্টোবর নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
একই বছরের ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক পলাশ আহমেদ স্বাক্ষরিত এক স্মারকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম গত ৩১ মার্চ কাঁচা বাজার চাঁদনীতে এক সভায় স্বঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে ৪ এপ্রিল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি ও ৯ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন শাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেফতার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৭ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আজ সোমবার: ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
সাপ্তাহিক কেনাকাটার পরিকল্পনা করার আগে ঢাকার কোন কোন এলাকার মার্কেট আজ বন্ধ থাকবে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ঢাকার এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাজধানীর একটি বড় অংশের দোকানপাট ও বাণিজ্যিক কেন্দ্রগুলো পূর্ণ দিবস বা অর্ধ দিবস বন্ধ থাকবে। ভোগান্তি এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে নিচের তালিকাটি দেখে নেওয়া আপনার জন্য সহায়ক হতে পারে।
ঢাকার উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় আজ সোমবার পূর্ণ দিবস ছুটি পালন করা হয়। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া। মিরপুর এলাকার বিশাল একটি অংশ আজ বন্ধ থাকবে যার মধ্যে মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা অন্তর্ভুক্ত।
এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাটও আজ খুলবে না। অভিজাত এলাকাগুলোর মধ্যে গুলশান-১ ও ২, বনানী, মহাখালী ও ডিওএইচএস এলাকার মার্কেটগুলো আজ সোমবার বন্ধের তালিকায় রয়েছে। পাশাপাশি তেজগাঁও শিল্প এলাকা, নাখালপাড়া ও মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকবে।
অন্যদিকে রাজধানীর পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় গতকাল রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকার পর আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত অর্ধ দিবস বন্ধ থাকবে। এই এলাকার তালিকায় রয়েছে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান এবং মালিবাগের একাংশ।
এছাড়া বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা ও কমলাপুর এলাকার দোকানপাটও দুপুরের আগে খুলবে না। যাত্রাবাড়ীর একটি বড় অংশসহ শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলো আজ দুপুর ২টার পর থেকে ক্রেতাদের জন্য উন্মুক্ত হবে।
সুনির্দিষ্টভাবে যেসব মার্কেট আজ বন্ধ থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রামপুরার মোল্লা টাওয়ার ও আল-আমিন সুপার মার্কেট। এছাড়া মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে।
গোড়ান বাজার, মেরাদিয়া বাজার ও দনিয়া তেজারত সুপার মার্কেটসহ মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটেও আজ কেনাকাটা করা যাবে না। তাই দিনের কেনাকাটা বা শপিংয়ের জন্য মিরপুর, গুলশান বা রামপুরা এলাকার পরিবর্তে ঢাকার অন্য সচল মার্কেটগুলোতে যাওয়ার পরিকল্পনা করা উত্তম হবে।
/আশিক
পাঠকের মতামত:
- টানা দুই দিনে বড় দরপতন: স্বর্ণের বাজারে বাজুসের বড় মূল্য সমন্বয়
- নৌ-অবরোধ না তুললে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি দিল ইরান
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ
- চট্টগ্রাম ও ঢাকার জলাবদ্ধতা নিরসনে মেগা প্রজেক্টের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- এখন থেকে এনআইডি আবেদনে যা যা লাগবে: নতুন নির্দেশনা জারি করল ইসি
- এটা বড় ব্লান্ডার, টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন সাকিব
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দর
- ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিল পাকিস্তান: জারি হলো নতুন আদেশ
- নানিয়ারচর জোনের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
- ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে ২৭ হাজার গ্রাহক
- কুমিল্লায় প্রবেশমুখ এখন অনিরাপদ ও মরণফাঁদ
- মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আল্টিমেটাম দিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্য
- পুলিশ-সাংবাদিক সুসম্পর্ক গড়তে ইউনেস্কোর নতুন প্রশিক্ষণ প্রকল্প
- যেকোনো সময় বন্ধ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালি! বিশ্ব বাণিজ্যে মহাবিপর্যয়ের শঙ্কা
- অর্থনৈতিক যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ট্রাম্প: ইরান কি পারবে নিষেধাজ্ঞা থেকে বাঁচতে?
- মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: শামা ওবায়েদ
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী সংসদ সদস্য
- আলোচনার সময় শেষ! ইরানকে চূড়ান্ত আল্টিমেটাম দিয়ে ট্রাম্পের বিস্ফোরক পোস্ট
- বিশ্ববাজারের অজুহাতে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- ২৯ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২৯ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: ৩৭ হাজার পরিবার পাচ্ছে সরকারি নগদ সহায়তা
- কিডনিতে পাথর কেন হয়? প্রাণঘাতী এই ব্যথা থেকে বাঁচার ৫টি অব্যর্থ উপায়
- বৃষ্টির দিনে জম্পেশ আহার! জিভে জল আনা ‘আচারি মাংস খিচুড়ি’র সহজ রেসিপি
- দরুদ শরিফ কেন মুমিনের নিত্য আমল হওয়া উচিত?
- যুদ্ধ কি আবার শুরু হবে? ইরানি জেনারেলের বিস্ফোরক মন্তব্যে কাঁপছে মধ্যপ্রাচ্য
- টানা ৮ দিন বাড়ছে তেলের দাম: ইরানকে ঘিরে ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তোলপাড়
- ঢাকায় নামছে ২৫০টি ইলেকট্রিক বাস! ক্লিন ও গ্রিন সিটির মেগা প্ল্যান জানালেন প্রধানমন্ত্রী
- ৩ বছর জ্বালানি দেবে রাশিয়া: রূপপুর প্রকল্পে ইউরেনিয়াম নিয়ে চিন্তা নেই
- জানুন রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল
- হামলা নয়, অবরোধ! ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের ‘দীর্ঘমেয়াদী’ মাস্টারপ্ল্যান
- প্রতিদিন ‘আস্তাগফিরুল্লাহ’ পড়লে মিলবে যে উপকার
- আজই সিরিজ নিশ্চিতের মিশন! কিউইদের হারিয়ে ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ
- আজ রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা
- দেশজুড়ে ঝড়ের তাণ্ডব: ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ৮ জেলায় কালবৈশাখীর রেড অ্যালার্ট
- স্বর্ণের বাজারে বিশাল পতন! বাজুসের নতুন ঘোষণায় সস্তা হলো সব মানের সোনা
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওয়াক্ত
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস! মধ্যবর্তী নির্বাচনের আগে বড় সংকটে রিপাবলিকান পার্টি
- নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান! যুদ্ধের মোড় ঘুরাতে তেহরানের নয়া ছক
- আমরা কি হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছি? রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি : পার্থ
- রাডার এড়িয়ে গোপন যাত্রা! ২ মাস পর এলএনজি নিয়ে হরমুজ পার হলো বিশাল জাহাজ
- সারাদেশের জন্য বিশেষ সতর্কবার্তা জারি
- ৫০০ ও ১০০০ টাকার নোটে সাবধান! জালিয়াত চক্র থেকে বাঁচার উপায় জানাল ব্যাংক
- ওপেক ছাড়ল সংযুক্ত আরব আমিরাত: সৌদি আরবের জন্য বড় ধাক্কা, উত্তাল তেলের বাজার!
- টানা ২ বার কমার রেকর্ড! স্বর্ণের বাজারে কী ঘটছে? জানাল বাজুস
- ভারতীয় ভিসায় বড় পরিবর্তন! ভোগান্তি কমাতে সংসদে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী
- ১৬টি খাতে জাপানের দুয়ার উন্মুক্ত! ৩ লাখ জনশক্তি পাঠাতে মাস্টারপ্ল্যান সরকারের
- সংসদে ডা. শফিকের হুঙ্কার: ‘দল করতে কি উনার অনুমতি লাগবে?
- সংসদের উত্তেজনা থামালেন স্বরাষ্ট্রমন্ত্রী: ইতিহাস নিয়ে জাতিকে আর বিভক্ত করবেন না
- সোনার বাজারে খুশির আমেজ; বাজুসের নতুন মূল্যে বড় ছাড়
- মতপ্রকাশের স্বাধীনতা বনাম ডিজিটাল অসভ্যতা: গণতান্ত্রিক সংহতি রক্ষায় নতুন চ্যালেঞ্জ
- আবারও সস্তা হলো সোনা: আজ থেকেই নতুন মূল্য কার্যকর
- রেকর্ড দামের পর এবার কি কমছে স্বর্ণ? একনজরে আজকের বাজার দর
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম টি-টোয়েন্টি: সময়সূচি ও সরাসরি দেখার উপায় একনজরে
- আজ থেকেই আদানির বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমতে পারে লোডশেডিং
- ৭৫ দেশের নাগরিকদের জন্য বন্ধ হলো আমেরিকার দুয়ার: তালিকায় বাংলাদেশও
- ২৬ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ত্বক ও চুলে অ্যালোভেরার অবিশ্বাস্য উপকারিতা
- ঢাকার যে ১১ পাম্পে বাধ্যতামূলক হচ্ছে ফুয়েল পাস
- তাপদাহের পর এবার ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস
- ২৬ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- আজ নামাজের সময়সূচি দেখে নিন
- শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে








