ছয় আঙুল না কি এআই ভিডিও? সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং নেতানিয়াহু

গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব জল্পনা ও গুজবের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। মূলত ইরানের কিছু অনির্ভরযোগ্য সংবাদমাধ্যমের বরাতে এই খবর ছড়ালে তা দ্রুত অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ১৩ মার্চের একটি সংবাদ সম্মেলনের ভিডিওতে নেতানিয়াহুর হাতে 'ছয়টি আঙুল' দেখা গেছে—এমন দাবি তুলে অনেকে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও বলে প্রচার করতে থাকেন। এমনকি তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহুর নীরবতাও এই গুজবকে আরও উসকে দিয়েছিল।
তবে রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যায়, জেরুসালেমের একটি কফির দোকানে এক কাপ গরম কফি হাতে নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে আছেন তিনি। ইসরায়েলি প্রবচন ব্যবহার করে কৌতুক করে তিনি বলেন, 'কফির জন্য আমার মৃত্যু হয়েছে', যা মূলত কফির প্রতি তাঁর ভালোবাসাকেই প্রকাশ করে। এছাড়া আঙুল নিয়ে চলা বিতর্ক থামিয়ে দিতে ক্যামেরার দিকে নিজের হাত দেখিয়ে তিনি বলেন, 'আপনারা কি এখন আমার হাতের আঙুল গুনে দেখতে চান?'
ভিডিও বার্তায় ব্যক্তিগত গুজবের জবাব দেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। ইরানের চলমান ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে তিনি নাগরিকদের নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন যে, ইসরায়েল বর্তমানে ইরান ও লেবাননের বিরুদ্ধে অত্যন্ত তীব্র হামলা চালাচ্ছে এবং এমন কিছু সামরিক উদ্যোগ নেওয়া হয়েছে যা কৌশলগত কারণে এখনই প্রকাশ করা সম্ভব নয়। নেতানিয়াহুর এই ভিডিও বার্তার পরপরই ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এক্সে পোস্ট করে তাঁকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
ইরানের হাতে এখন সামরিক শক্তি খুব কমই অবশিষ্ট আছে: ট্রাম্প
ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা গুঁড়িয়ে দিতে সরাসরি হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র—এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের যেসব স্থাপনায় ড্রোন তৈরি করা হয়, সেগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হচ্ছে। ট্রাম্পের মতে, এই ড্রোনগুলো ব্যবহার করেই ইরান মার্কিন স্থাপনা এবং ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছিল। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন যে, যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক শক্তি এখন তলানিতে এসে ঠেকেছে। তিনি বলেন, 'আমরা তাদের ড্রোন উৎপাদন সক্ষমতা অনেকটাই ধ্বংস করে দিয়েছি এবং বর্তমানে তাদের সক্ষমতা আগের তুলনায় মাত্র ২০ শতাংশে নেমে এসেছে।' গতকাল থেকেই ড্রোন তৈরির কারখানাগুলো লক্ষ্য করে বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরান এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলসহ এই অঞ্চলে থাকা প্রায় প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত বেশ কয়েকজন মার্কিন সেনা নিহতের পাশাপাশি এক হাজারেরও বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
/আশিক
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ গ্রেফতার
শত্রুদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার অভিযোগে ইরানে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য প্রকাশ করেন।
রাদানের ভাষ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশ গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত। তার দাবি, গ্রেফতার হওয়া অনেকেই এমন তথ্য সরবরাহ করেছেন যা শত্রুপক্ষকে হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি হামলার ঘটনাস্থল বা গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে তা শত্রুদের কাছে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই ধরনের কর্মকাণ্ডকে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে তেহরান।
তবে অভিযুক্তদের কখন গ্রেফতার করা হয়েছে বা কোন কোন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ইরানের পুলিশপ্রধান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ব্যাপক অভিযান চালাচ্ছে।
তাদের ধারণা, সম্ভাব্য গুপ্তচরবৃত্তি বা তথ্য পাচারের ঘটনা প্রতিরোধে ইরানি কর্তৃপক্ষ কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
-রাফসান
মধ্যপ্রাচ্যে ড্রোন মোকাবিলায় সহায়তা, বিনিময়ে অর্থ ও প্রযুক্তি চাই ইউক্রেন
মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের প্রেক্ষাপটে ইরানি ড্রোন মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তা দিতে ইউক্রেন তার বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই সহায়তার বিনিময়ে কিয়েভ প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মূল্যায়ন এবং প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেন তিনটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। এসব দল স্থানীয় নিরাপত্তা বাহিনীকে দেখাচ্ছে কীভাবে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করা যায়।
তিনি স্পষ্ট করে বলেন, এই উদ্যোগের অর্থ এই নয় যে ইউক্রেন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার ভাষায়, “আমরা কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছি না। আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই।”
এর আগে জেলেনস্কি ঘোষণা করেছিলেন যে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরা কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। সেখানে তারা ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রযুক্তিগত মূল্যায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, ভবিষ্যতে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ড্রোন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হতে পারে। তবে ইউক্রেন এই সহায়তার বিনিময়ে কী পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য এই মুহূর্তে প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক সমর্থন উভয়ই গুরুত্বপূর্ণ। তার মতে, ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ইউক্রেনের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছরে রাশিয়া ব্যাপকভাবে ইরানি নির্মিত শাহেদ-১৩৬ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। ফলে এসব ড্রোন ধ্বংস করার ক্ষেত্রে ইউক্রেন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। কম খরচের ড্রোন ইন্টারসেপ্টর, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করে এসব ড্রোন প্রতিহত করার কৌশল তৈরি করেছে কিয়েভ।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানা ইরানি ড্রোন ভূপাতিত করতে তাদের ইউক্রেনের সহায়তা প্রয়োজন নেই।
জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের সঙ্গে বড় ধরনের ড্রোন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেনি। তার ভাষায়, তিনি প্রায় ৩৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনের জন্য নতুন উদ্বেগও তৈরি করেছে। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার মনোযোগ ইউক্রেন থেকে সরে যেতে পারে, যা কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তিনি বলেন, ইউক্রেন চায় না যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের বিষয়টি উপেক্ষা করুক।
এদিকে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তির আন্তর্জাতিক চাহিদা বাড়তে থাকায় ইউক্রেন সরকার নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথাও ভাবছে। জেলেনস্কি বলেন, বিদেশি সরকার বা কোম্পানিগুলো যাতে সরাসরি ইউক্রেনীয় অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করে সরঞ্জাম কিনতে না পারে, সে জন্য নিয়ম আরও কঠোর করা প্রয়োজন।
তার মতে, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে সব ধরনের চুক্তি প্রথমে রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত হওয়া উচিত, এরপরই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া উচিত।
সূত্র: আল জাজিরা
মাত্র ২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা আঘাত: ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মুখে ইসরায়েল
ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। যুদ্ধের ১৭তম দিনে এসে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে ৫৪টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিবিসির এক প্রতিবেদনে আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় তারা অত্যন্ত উন্নত প্রযুক্তির খোররামশাহর সুপার-হেভি মিসাইল (দ্বৈত ওয়ারহেড বিশিষ্ট), খায়বার-শাখান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই অভিযানে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে জ্বালানি চালিত ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র। আইআরজিসির প্রচার বিভাগ জানিয়েছে, এই সেজিল ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র সাত মিনিটে তেল আবিবে আঘাত হানতে সক্ষম।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা দ্বিতীয় দফার এই ক্ষেপণাস্ত্র হামলাটি শনাক্ত করেছে। প্রথম দফার হামলার রেশ কাটতে না কাটতেই দুই ঘণ্টার ব্যবধানে এই নতুন হামলাটি চালানো হয়। উল্লেখ্য, গত ১৭ দিন ধরে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা অব্যাহত রয়েছে। এই দীর্ঘস্থায়ী হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। পাল্টা জবাবে ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
/আশিক
দুবাই বিমানবন্দরের কাছে আগুন, কাতার-বাহরাইন-সৌদিতে ড্রোন হামলার আতঙ্ক
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলজুড়ে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একটি ড্রোন ঘটনার পর আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে পরিচিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এর আগেও হামলার ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলে আকাশসীমায় প্রবেশ করা একাধিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। একই সময়ে বাহরাইনে নিরাপত্তা সতর্কতা জারি করে সাইরেন বাজানো হয়।
রোববার রাতে কাতারেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তাদের দাবি অনুযায়ী, কাতারের আকাশসীমায় প্রবেশ করা সব ড্রোনই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে বিমানবন্দরের কিছু রাডার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ইরান অস্বীকার করেছে।
এই ধারাবাহিক হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের প্রায় সব দেশই এখন উচ্চ সতর্কতায় রয়েছে। বিশ্লেষকদের মতে, ঘটনাগুলো শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং আন্তর্জাতিক বিমান চলাচল ও জ্বালানি পরিবহনের ওপরও প্রভাব ফেলতে পারে।
এরই মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), যুক্তরাজ্য এবং জর্ডান এক যৌথ বিবৃতি প্রকাশ করে ইরানের কথিত আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।
পরিস্থিতি নিয়ে কূটনৈতিক পর্যায়েও তৎপরতা বাড়ছে। কাতারের প্রধানমন্ত্রী ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফোনে আলোচনা করে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা কমিয়ে সংলাপের পথে ফেরার ওপর গুরুত্ব দিয়েছেন।
এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যেও টেলিফোনে আলোচনা হয়েছে। সেখানে উপসাগরীয় দেশগুলো নিজেদের ভূখণ্ড রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন ধরনের ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। অতীতে ইয়েমেন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য থাকলেও বর্তমান সংকট তাদের আবারও কাছাকাছি নিয়ে এসেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও উপসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সংহতির বার্তা দেখা যাচ্ছে। পবিত্র রমজান মাসের এই সময়ে অনেকেই একে অপরের নিরাপত্তা ও শান্তির জন্য প্রার্থনা করছেন।
সূত্র: আল জাজিরা
হরমুজ খোলা রাখতে ন্যাটোসহ মিত্রদের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোসহ মিত্র দেশগুলোর সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রণালিটি খোলা রাখার জন্য ওয়াশিংটন ইতোমধ্যে বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি মূলত সেই অঞ্চল যেখানে দিয়ে বহু দেশ তাদের জ্বালানি সরবরাহ পায়। তাই এসব দেশেরই উচিত নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়া। তার মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ন্যাটো মিত্রদের সহায়তা করে আসছে, বিশেষ করে ইউক্রেন ইস্যুতেও ওয়াশিংটন তাদের পাশে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, এখন পর্যন্ত সাতটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের অনেকেই ন্যাটো সদস্য। তবে কোন কোন দেশ সহযোগিতা করতে রাজি হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, কিছু ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি সম্পদ থাকায় তাদের জন্য হরমুজ প্রণালি ততটা অপরিহার্য নয়, কিন্তু বিশ্বের বহু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। তাই যারা এই পথের ওপর নির্ভরশীল, তাদেরই এর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত।
ইরান প্রসঙ্গে তিনি দাবি করেন, সামরিক সংঘাতে ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তবে তার মতে, সামরিক শক্তি দুর্বল হলেও ছোট পরিসরের হামলার ঝুঁকি এখনও রয়েছে। কয়েকজন সন্ত্রাসী বা ছোট গোষ্ঠী যদি সমুদ্রে মাইন পেতে দেয়, তাহলে পুরো প্রণালির চলাচল ব্যাহত হতে পারে বলে তিনি সতর্ক করেন।
ট্রাম্প চীনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, চীনের তেল সরবরাহের প্রায় ৯০ শতাংশই এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে হরমুজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে বেইজিং অংশ নেবে কি না, তা দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা
ইরান যুদ্ধ কভারেজে মার্কিন মিডিয়ার ওপর ট্রাম্পের ক্ষোভ
ইরান যুদ্ধের সংবাদ কাভারেজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, কিছু সংবাদমাধ্যম যুদ্ধ সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপতথ্য ছড়িয়ে দিচ্ছে। তার অভিযোগ অনুযায়ী, ইরান নাকি এআই প্রযুক্তি দিয়ে এমন ভিডিও তৈরি করছে যেখানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সমুদ্রে আগুনে পুড়তে দেখা যাচ্ছে। ট্রাম্প বলেন, এসব ভুয়া ভিডিও কিছু মার্কিন গণমাধ্যম যাচাই না করেই প্রচার করছে।
তিনি আরও বলেন, যারা এই ধরনের ভুয়া তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করা উচিত। ট্রাম্পের মতে, বাস্তবে সামরিক ও কৌশলগত দিক থেকে ইরান দুর্বল হয়ে পড়ছে এবং তারা তথ্যযুদ্ধের মাধ্যমে নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)-এর চেয়ারম্যান ব্রেন্ডন কারের পদক্ষেপেরও প্রশংসা করেন ট্রাম্প। কার সম্প্রচারমাধ্যমগুলোকে সতর্ক করে বলেছেন, জনস্বার্থবিরোধী বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে সম্প্রচার লাইসেন্স নবায়নের সময় তারা সমস্যায় পড়তে পারে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনে অতিরিক্ত সমালোচনামূলক অবস্থান নিলে কিছু গণমাধ্যমের সম্প্রচার লাইসেন্স বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা হতে পারে।
তবে এই অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন এবং নাগরিক স্বাধীনতা রক্ষাকারী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। সমালোচকদের মতে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা।
হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শাটজ বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সরকার মূলত গণমাধ্যমকে যুদ্ধের ইতিবাচক দিক তুলে ধরতে বাধ্য করতে চাইছে।
অন্যদিকে বাকস্বাধীনতা বিষয়ক সংগঠন ফাউন্ডেশন অব ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন (ফায়ার)-এর পরিচালক অ্যারন টের মনে করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী সরকার যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে সেন্সরশিপ আরোপ করতে পারে না।
-রফিক
যুদ্ধবিরতির অনুরোধ করেনি ইরান: আরাঘচি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি বা নতুন করে আলোচনার জন্য তেহরান কখনোই আবেদন করেনি বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরানকে চুক্তির জন্য আগ্রহী বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি জানান, তেহরান কোনোভাবেই যুদ্ধবিরতি প্রার্থনা করেনি এবং বর্তমান পরিস্থিতিতে আলোচনায় ফেরার মতো অনুকূল শর্তও তৈরি হয়নি। তার মতে, এখন পর্যন্ত যে প্রস্তাব বা শর্ত সামনে এসেছে, তা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের রাজনৈতিক অনুষ্ঠান “ফেস দ্য নেশন”-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার যৌক্তিক কোনো কারণ তেহরান দেখছে না।
আরাঘচি বলেন, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তখনও দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। তার মতে, সেই অবস্থায় হামলার সিদ্ধান্ত নেওয়া কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি আস্থাকে ক্ষুণ্ণ করেছে।
তিনি আরও দাবি করেন, বর্তমান সংঘাত মূলত ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্তের ফল। আরাঘচির ভাষায়, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পছন্দ করা একটি যুদ্ধ।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরান নিজেদের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।
সূত্র:বিবিসি
গোপন মিশনে রাশিয়ায় খামেনি পুত্র: রুশ বিমানে মস্কো যাওয়ার চাঞ্চল্যকর তথ্য
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ও রহস্য। কুয়েতি সংবাদমাধ্যম ‘আল জারিদা’র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি হামলায় গুরুতর আহত মোজতবা খামেনিকে পায়ের জরুরি অস্ত্রোপচারের জন্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উদ্যোগে একটি রুশ সামরিক বিমানে করে তাঁকে রাশিয়ায় স্থানান্তর করা হয় বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ‘অপারেশন এপিক ফিউরি’র শুরুতেই মোজতবা খামেনি গুরুতর আহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ ও ‘দ্য সান’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোজতবা খামেনি সম্ভবত কোমায় আছেন এবং তাঁর একটি বা দুটি পা কেটে ফেলতে হয়েছে (অঙ্গহানি)। এমনকি তাঁর যকৃৎ ও পাকস্থলীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তাঁর চিকিৎসা চলছে এবং সেখানে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ঘনিষ্ঠ একটি সূত্র।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সংবাদ সম্মেলনে মোজতবা খামেনির গুরুতর আহত হওয়া ও অঙ্গহানির সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা ‘দ্য টেলিগ্রাফ’-কে জানিয়েছেন, মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই এবং যুদ্ধের ওপর তাঁর কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। অধিকাংশ সামরিক কমান্ডারও তাঁদের নতুন নেতার বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে অন্ধকারে আছেন। বর্তমানে ইরানের অন্যতম শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ রেজা জাফারগান্দি তাঁর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত থাকলেও নেতার জীবন-মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে গুঞ্জন বেড়েই চলেছে।
/আশিক
পাঠকের মতামত:
- ছয় আঙুল না কি এআই ভিডিও? সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং নেতানিয়াহু
- দায়িত্বের এক মাসেই একাধিক সিদ্ধান্তে আলোচনায় তারেক রহমান
- ইরানের হাতে এখন সামরিক শক্তি খুব কমই অবশিষ্ট আছে: ট্রাম্প
- ৯৮তম অস্কারে বাজিমাত! সেরা ছবির মুকুট জিতল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
- শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ গ্রেফতার
- তত্ত্বাবধায়ক সরকার ফিরছে! আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে যুগান্তকারী ঘোষণা
- জেনে নিন আজ রাজধানীর কোথায় কী কর্মসূচি
- মধ্যপ্রাচ্যে ড্রোন মোকাবিলায় সহায়তা, বিনিময়ে অর্থ ও প্রযুক্তি চাই ইউক্রেন
- মাত্র ২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা আঘাত: ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মুখে ইসরায়েল
- দুবাই বিমানবন্দরের কাছে আগুন, কাতার-বাহরাইন-সৌদিতে ড্রোন হামলার আতঙ্ক
- ঢাকার আবহাওয়া নিয়ে আবহাওয়া অফিসের সতর্কতা
- হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত: জেনে নিন শবে কদরের করণীয় ও বর্জনীয়
- ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- হরমুজ খোলা রাখতে ন্যাটোসহ মিত্রদের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধ কভারেজে মার্কিন মিডিয়ার ওপর ট্রাম্পের ক্ষোভ
- সাড়ে তিন লাখ মানুষের ভাগ্য বদলাবে একটি খাল: দিনাজপুরে মেগা উদ্বোধন আজ
- ব্রেন্টফোর্ড-উলভারহ্যাম্পটনসহ তিন ম্যাচ লাইভ, আজকের টিভি সূচি
- টানা দুই দফা কমল স্বর্ণের দাম: ক্রেতাদের মধ্যে স্বস্তির আমেজ
- যুদ্ধবিরতির অনুরোধ করেনি ইরান: আরাঘচি
- গোপন মিশনে রাশিয়ায় খামেনি পুত্র: রুশ বিমানে মস্কো যাওয়ার চাঞ্চল্যকর তথ্য
- ঢাকাসহ ১৫ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা
- ২৪ ঘণ্টায় ২৪ অভিযান! মধ্যপ্রাচ্যজুড়ে ‘শত্রু ঘাঁটিতে’ ইরাকি সশস্ত্র গোষ্ঠীর বড় হামলা
- ২৬ রমজান: আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময় প্রকাশ
- অতিরিক্ত দাম নিলেই কঠোর শাস্তি! জ্বালানি বাজার নিয়ন্ত্রণে সরকারের বড় সিদ্ধান্ত
- নবনিযুক্ত কুসিক প্রশাসক ত্যাগী মূল্যায়ন পেল কৃষিমন্ত্রী
- তরুণদের শরীরে কেন বাড়ছে কোলন ক্যান্সার? গবেষণায় উঠে এল নতুন তথ্য
- আগামীকাল পবিত্র শবেকদর; ইবাদত ও মহিমায় সিক্ত হবে সারা দেশ
- ক্রেডিট কার্ডে ঋণের সীমা দ্বিগুণ! এখন পাওয়া যাবে ৪০ লাখ টাকা পর্যন্ত
- প্রথম ওভারেই তাসকিনের ছোবল: নাহিদ রানার গতিতে কুপোকাত পাকিস্তান
- সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত বিতর্ক: মুখোমুখি ডা. শফিকুর ও স্বরাষ্ট্রমন্ত্রী
- তানজিদ তামিমের মেইডেন সেঞ্চুরি! পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টাইগারের গর্জন
- ইরানি হামলার আগুনে জ্বলছে ইসরায়েল: পশ্চিম তীরে বিশাল অগ্নিকাণ্ড
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের বড় বিস্তার: এবার সৌদি আরব ও আমিরাতেও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
- ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা আরাঘচির, আলোচনায় যা ছিল
- তেল সরবরাহ ব্যাহত হওয়ার বিশ্ব রেকর্ড! সংঘাত কি তবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে?
- যুক্তরাষ্ট্র যেন ইউক্রেন যুদ্ধ ভুলে না যায়: জেলেনস্কি
- ওমরাহ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদির যুগান্তকারী পদক্ষেপ: মিলবে হার্টের দ্রুত চিকিৎসা
- ইসরায়েলের সামরিক যোগাযোগ স্থাপনায় ড্রোন হামলা
- সৌদি ও আমিরাতে ইরানি মিসাইল হামলা
- ইরানি হামলায় কি তবে সফল? নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য
- মিসাইল সংকটে ইসরায়েল! ইরানের হামলার মুখে ফুরিয়ে যাচ্ছে প্রতিরোধী শক্তি
- সংসদে দেখে দেখে পড়া নিষেধ! সাঈদী ও অলি উল্লাহকে স্পিকারের কড়া হুশিয়ারি
- মোজতবা খামেনি কি আহত? মার্কিন দাবির মুখে বড় তথ্য দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
- ঈদের আগে চুলের জেল্লা ফেরাতে টক দই; ট্রাই করুন এই ৪টি জাদুকরী মাস্ক
- সংস্কার পরিষদ বলে কিছু নেই: সংবিধান সংশোধনী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
- বিপাকে ট্রাম্প: ইরানকে রুখতে ৫ পরাশক্তিকে ডাকলেও পাশে দাঁড়াচ্ছে না কেউ
- ঈদের ছুটির আগে সরগরম সংসদ; বেলা ১১টা থেকেই শুরু হয়েছে আলোচনা
- ইরানি প্রতিরোধের মুখে অকার্যকর মার্কিন রণতরী! এলাকা ছাড়ল আব্রাহাম লিংকন
- মন্ত্রণালয় আমার ইবাদতখানা,চাকুরিজীবী নয়: শিক্ষামন্ত্রী
- সংসদে নয়া ইতিহাস: প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেল জামায়াতে ইসলামী
- আমরা কি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি?
- আকাশচুম্বী দামের পর এবার কমছে স্বর্ণের ভরি: নতুন দর জানাল বাজুস
- ২৭ রমজানই কি কদরের রাত? মুসনাদে আহমাদ ও বুখারির হাদিস যা বলছে
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
- ২৪ ঘণ্টায় ফের বাড়ল সোনার দাম, ভরি যত
- যুদ্ধবিরতির আলোচনায় চীন ও রাশিয়া: তেহরানের পাশে তিন শক্তি
- ‘৫০তম অভিযান’ ঘোষণা ইরানের, রণক্ষেত্র চার দেশে
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে যে ৭০ হাজার মানুষ
- ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন নেতানিয়াহু! তাসনিম নিউজের চাঞ্চল্যকর তথ্য
- আজ ২১ রমজান; জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সঠিক সময়সূচি
- টানা দুই দফায় কমল দাম; স্বর্ণের বাজারে বড় ধসের ইঙ্গিত!
- কালিগঞ্জে ডেঙ্গু বিরোধী যুদ্ধ! মশা তাড়াতে রাস্তায় নামলেন চিকিৎসকরা
- ১১ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- দেবিদ্বারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা








