সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত বিতর্ক: মুখোমুখি ডা. শফিকুর ও স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন নিয়ে আজ রোববার (১৫ মার্চ) সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্ধারিত সময়ের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন যে, সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্ব না থাকায় রাষ্ট্রপতির পক্ষে এর অধিবেশন ডাকা সম্ভব নয়।
সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় আসেনি, বরং ২০২৫ সালের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে গঠিত হয়েছে। তিনি দাবি করেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, বিরোধী দলের ৭৭ জন সদস্য ইতিমধ্যে পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তাই তারা সংসদ সদস্য ও পরিষদের সদস্য হিসেবে একযোগে দায়িত্ব পালনের আইনি সুযোগ চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র আবেগ দিয়ে নয়, বরং সংবিধান ও আইনের ভিত্তিতে চলে। তিনি জুলাই সনদকে আইন বা অধ্যাদেশ না বলে একে একটি ‘মাঝামাঝি’ অবস্থা হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সংবিধানে সংস্কার পরিষদের উল্লেখ না থাকায় প্রধানমন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিতে পারেন না। তবে তিনি বিষয়টিকে কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা এবং বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনার সম্ভাবনার কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে পরবর্তী সিদ্ধান্তের জন্য আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
/আশিক
সংসদে দেখে দেখে পড়া নিষেধ! সাঈদী ও অলি উল্লাহকে স্পিকারের কড়া হুশিয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আজ রোববার (১৫ মার্চ) সংসদীয় রেওয়াজ ও বক্তব্য প্রদানের নিয়ম নিয়ে এক কড়া নির্দেশনা দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জাতীয় সংসদে দেখে দেখে বা লিখিত বক্তব্য পাঠ করা অনুমোদিত নয়। সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, প্রয়োজনে নোট রাখা যেতে পারে এবং মাঝে মাঝে তাতে চোখ বোলানো যেতে পারে, কিন্তু পুরো বক্তব্য বিরতিহীনভাবে পড়ে শোনানো সংসদের কার্যপ্রণালী বিধির পরিপন্থী।
আজ সকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ সম্পূর্ণ বক্তব্যটি কাগজ দেখে পাঠ করেন। এতে অসন্তোষ প্রকাশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, কিন্তু হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দেবেন। এটাই সংসদের রেওয়াজ যা সবার মান্য করা উচিত। এমনকি কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো লিখিত বক্তব্য পাঠ করতে হলে আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়।”
আলোচনায় অংশ নিয়ে মাসুদ বিন সাঈদী তাঁর পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শকে সমুন্নত রেখে দেশে ইনসাফ কায়েমের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সাঈদী বলেন, “তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে মিথ্যাচারের মাধ্যমে নির্মমভাবে হত্যার শিকার হওয়া আমার সম্মানিত পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীর রক্তস্নাত ত্যাগের বিনিময়ে আজ আমরা এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত ১৫ বছরে সড়ক ও জনপথ বিভাগেই ৫২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে। দেশে ইনসাফ কায়েম করতে হলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। এছাড়া তিনি সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান।
সংবিধান সংস্কার পরিষদে বিএনপির যোগ না দেওয়া নিয়ে উষ্মা প্রকাশ করে মাসুদ সাঈদী বলেন, “বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কি না বা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কি না, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা আশা করি তারা গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কার পরিষদে অংশ নেবে।” একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘জুলাই আবেগ’ সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, “জুলাই আবেগ ঠিকই, কিন্তু এটি একটি কঠোর বাস্তবতাও। সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী সব অধ্যাদেশই আইন, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য দায়িত্বশীল হয়নি।”
/আশিক
সংস্কার পরিষদ বলে কিছু নেই: সংবিধান সংশোধনী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান ও সংস্কার ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ মার্চ) অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সংসদ রাষ্ট্রপতি কর্তৃক সাংবিধানিক নিয়ম মেনেই আহ্বান করা হয়েছে এবং এখানে 'সংস্কার পরিষদ' নামে কোনো কিছুর আইনগত ভিত্তি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, জুলাই সনদ অনুযায়ী যদি কোনো সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হয়, তবে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
গত ১২ মার্চ (বৃহস্পতিবার) সংসদের যাত্রা শুরু হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন আজকের দিন পর্যন্ত মুলতবি করেছিলেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রোববারের কার্যসূচিতে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব, জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আজ বিশেষ করে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোর প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
উল্লেখ্য, কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রলম্বিত হবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হলেও আজ বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে, যা সংসদীয় তদারকির ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
/আশিক
ঈদের ছুটির আগে সরগরম সংসদ; বেলা ১১টা থেকেই শুরু হয়েছে আলোচনা
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পূর্ণ গতিতে শুরু হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। আজকের কার্যসূচির মূল আকর্ষণে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা।
সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজ বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিধি–৭১ অনুযায়ী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশগুলো নিষ্পত্তি করা হবে। সংসদের এই প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজকেও চলমান থাকবে।
উল্লেখ্য, গতকাল শনিবার কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও আজ বিশেষ প্রয়োজনে সকাল ১১টা থেকেই কার্যক্রম শুরু হয়েছে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়াও সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ সংসদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।
/আশিক
মন্ত্রণালয় আমার ইবাদতখানা,চাকুরিজীবী নয়: শিক্ষামন্ত্রী
মন্ত্রিত্ব কোনো সাধারণ চাকরি নয়, বরং এটি দেশের সেবার মাধ্যমে একটি ‘ইবাদত’ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়কে তিনি কর্মস্থল নয়, বরং ‘ইবাদতখানা’ হিসেবেই দেখেন। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষাখাতে আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, “আমি আগামী ১৮০ দিনের এমন এক কর্মসূচি হাতে নিতে চাই, যা আগামী ১৮০ বছরের সমতুল্য প্রভাব ফেলবে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ভুল এড়াতে তিনি ধীরস্থিরভাবে কাজ করতে আগ্রহী। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গতানুগতিক মানসিকতা ত্যাগ করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মন্ত্রণালয় ব্যক্তিগত স্বার্থ হাসিলের জায়গা নয়, এটি শিক্ষার উন্নয়নের জায়গা।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের অভিজ্ঞতা নিয়ে চলা বিতর্কের জবাব দেন মন্ত্রী। তিনি জানান, বিগত দেড় দশকে রাজনৈতিকভাবে বঞ্চিত শিক্ষকদের সুযোগ দিতেই ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালের নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনকে নিজের অন্যতম প্রধান মিশন হিসেবে উল্লেখ করেন। ম্যানেজিং কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে দেশ ত্যাগ করার কথা রয়েছে। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসও সিঙ্গাপুরে যাচ্ছেন।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়ায় গত শুক্রবার একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাঁর মস্তিষ্কে দুই ধাপে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবারের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে। তবে উন্নত ও অধিকতর নিশ্চিত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অসুস্থ হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছেন এবং ইতিমধ্যে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারাও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
/আশিক
৫ সিটি করপোরেশনে নতুন অভিভাবক; পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিল সরকার
দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে আজ শনিবার (১৪ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে অনতিবিলম্বে এই নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত এই প্রশাসকরা বিধি অনুযায়ী সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। মূলত প্রশাসনিক কাজে গতিশীলতা ও জনসেবা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের তালিকা
১. বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন
২. রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান
৩. ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকনুজ্জামান রোকন
৪. রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী
৫. কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা
এই নিয়োগের ফলে মেয়রের অনুপস্থিতিতেও নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড কোনো বাধা ছাড়াই চলমান থাকবে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নতুন এই প্রশাসকরা নিজ নিজ এলাকার সার্বিক তদারকি ও নাগরিক সমস্যার সমাধানে মেয়রের বিকল্প হিসেবে পূর্ণ ক্ষমতা ভোগ করবেন।
/আশিক
রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টার আলোচনার সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময়সীমা ও কার্যসূচি চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে যে, সংসদের এই ঐতিহাসিক অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর অধিবেশনে মোট ৫০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে, যা সংসদীয় কার্যক্রমে এক বিশেষ গুরুত্ব বহন করছে।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ সরকারের শীর্ষ মন্ত্রী ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হবে। তবে পরিস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় স্পিকার যেকোনো সময় অধিবেশনের কার্যদিবস বা সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। অধিবেশনে জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য ৮টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।
এছাড়া আইনসভার কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ পাওয়া গিয়েছে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সাচিবিক সহায়তায় অনুষ্ঠিত এই বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বিশেষ আমন্ত্রণে অংশ নেন। ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত এই দীর্ঘ অধিবেশনটি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/আশিক
কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর: কাশিমপুর কারাগার থেকে ফিরলেন ঘরে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হয়ে আসেন। কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন গণমাধ্যমকে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আনিস আলমগীরের জামিন সংক্রান্ত সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার দুদক মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা সন্ত্রাসবিরোধী আইন ও দুদকের—উভয় মামলাতেই জামিন নিশ্চিত হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ৫ মার্চ ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। অন্যদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি দুদক তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে, যেটিতেও তিনি এখন জামিনে মুক্ত হলেন।
/আশিক
অধ্যাদেশগুলো যাচ্ছে বিশেষ কমিটিতে: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন সংসদের নয়া পরিকল্পনা
জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন সংসদ অধিবেশনের কার্যকাল, আলোচ্যসূচি এবং কোন কোন নতুন আইন উত্থাপন করা হবে—সেসব বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা চলবে, তা-ও নির্ধারিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, আগামী ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ সাময়িকভাবে মুলতবি হবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় সংসদ শুরু হবে এবং পুরো এপ্রিল মাসজুড়ে এই অধিবেশন অব্যাহত থাকবে।
একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেই কমিটি অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দিলে তা সংসদে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। সংবিধান সংস্কারের মতো মৌলিক বিষয়টি সংসদীয় বিতর্কে আসার সম্ভাবনা থাকায় এই অধিবেশনটি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
/আশিক
পাঠকের মতামত:
- সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত বিতর্ক: মুখোমুখি ডা. শফিকুর ও স্বরাষ্ট্রমন্ত্রী
- তানজিদ তামিমের মেইডেন সেঞ্চুরি! পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টাইগারের গর্জন
- ইরানি হামলার আগুনে জ্বলছে ইসরায়েল: পশ্চিম তীরে বিশাল অগ্নিকাণ্ড
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের বড় বিস্তার: এবার সৌদি আরব ও আমিরাতেও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
- ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা আরাঘচির, আলোচনায় যা ছিল
- তেল সরবরাহ ব্যাহত হওয়ার বিশ্ব রেকর্ড! সংঘাত কি তবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে?
- যুক্তরাষ্ট্র যেন ইউক্রেন যুদ্ধ ভুলে না যায়: জেলেনস্কি
- ওমরাহ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদির যুগান্তকারী পদক্ষেপ: মিলবে হার্টের দ্রুত চিকিৎসা
- ইসরায়েলের সামরিক যোগাযোগ স্থাপনায় ড্রোন হামলা
- সৌদি ও আমিরাতে ইরানি মিসাইল হামলা
- ইরানি হামলায় কি তবে সফল? নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য
- মিসাইল সংকটে ইসরায়েল! ইরানের হামলার মুখে ফুরিয়ে যাচ্ছে প্রতিরোধী শক্তি
- সংসদে দেখে দেখে পড়া নিষেধ! সাঈদী ও অলি উল্লাহকে স্পিকারের কড়া হুশিয়ারি
- মোজতবা খামেনি কি আহত? মার্কিন দাবির মুখে বড় তথ্য দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
- ঈদের আগে চুলের জেল্লা ফেরাতে টক দই; ট্রাই করুন এই ৪টি জাদুকরী মাস্ক
- সংস্কার পরিষদ বলে কিছু নেই: সংবিধান সংশোধনী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
- বিপাকে ট্রাম্প: ইরানকে রুখতে ৫ পরাশক্তিকে ডাকলেও পাশে দাঁড়াচ্ছে না কেউ
- ঈদের ছুটির আগে সরগরম সংসদ; বেলা ১১টা থেকেই শুরু হয়েছে আলোচনা
- ইরানি প্রতিরোধের মুখে অকার্যকর মার্কিন রণতরী! এলাকা ছাড়ল আব্রাহাম লিংকন
- মন্ত্রণালয় আমার ইবাদতখানা,চাকুরিজীবী নয়: শিক্ষামন্ত্রী
- সংসদে নয়া ইতিহাস: প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেল জামায়াতে ইসলামী
- ইসরায়েলে একযোগে হিজবুল্লাহ ও ইরানের হামলা; কাঁপছে মধ্যাঞ্চল
- খারগ দ্বীপ কি পুরোপুরি ধ্বংস? ইরানের তেলের বাজার নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- স্বর্ণ কিনবেন? আজই সেরা সময়! জেনে নিন সব মানের স্বর্ণের নতুন রেট
- নকল ড্রোন দিয়ে প্রতিবেশী দেশে হামলা: তেহরানের ওপর দায় চাপানোর ‘প্রতারণা’ ফাঁস
- ছুটির দিনে খেলার মেলা; দেখে নিন আজকের পূর্ণাঙ্গ স্পোর্টস শিডিউল
- সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস; ৪ জেলায় কালবৈশাখীর বড় সতর্কবার্তা
- পবিত্র রমজানের ২৫তম দিন; ১৫ মার্চের নামাজের সঠিক সময়সূচি জানুন
- মোজতবা খামেনি কি বেঁচে আছেন? ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে ট্রাম্পের সন্দেহ
- ইরান যুদ্ধের খবর ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক: গণমাধ্যমকে সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা
- সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ৫ মার্কিন বিমান
- ক্ষতিপূরণ দিতে হবে ও সেনা সরাতে হবে তবেই থামবে যুদ্ধ: ইরান
- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংকটে ইসরায়েল
- মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থসংশ্লিষ্ট স্থাপনার আশপাশ খালি করার পরামর্শ
- মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিবে না সুইজারল্যান্ড
- ‘৫০তম অভিযান’ ঘোষণা ইরানের, রণক্ষেত্র চার দেশে
- কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ
- মহাকাশ স্টেশনের বাইরে সাড়ে ৬ ঘণ্টা; নাসার নভোচারীদের রোমাঞ্চকর ‘স্পেসওয়াক’
- অপারেশন ট্রু প্রমিজ ৪: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ভয়াবহ তণ্ডব
- মাস শেষে বিল দেখে কপালে ভাঁজ? জেনে নিন বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ের ৭টি ম্যাজিক টিপস!
- ইসরায়েলকে ১ সপ্তাহের সময়সীমা দিল যুক্তরাষ্ট্র: বন্ধ হচ্ছে কি ইরান যুদ্ধ?
- সরকার কি শুধু ধানের শীষের ভোটারদের? ত্রাণ বৈষম্য নিয়ে সরব সারজিস আলম
- ৫ সিটি করপোরেশনে নতুন অভিভাবক; পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিল সরকার
- কুমিল্লা শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
- রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টার আলোচনার সিদ্ধান্ত
- মহা-উত্তেজনার মাঝে বড় ঘোষণা: ইরানের দুর্দিনে পাশে দাঁড়াল পরাশক্তি চীন
- কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর: কাশিমপুর কারাগার থেকে ফিরলেন ঘরে
- আমরা কি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি?
- আকাশচুম্বী দামের পর এবার কমছে স্বর্ণের ভরি: নতুন দর জানাল বাজুস
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
- ২৭ রমজানই কি কদরের রাত? মুসনাদে আহমাদ ও বুখারির হাদিস যা বলছে
- ২৪ ঘণ্টায় ফের বাড়ল সোনার দাম, ভরি যত
- টানা বাড়ার পর স্বর্ণের দামে বিশাল ধস: ভরিতে কমল ৯ হাজার টাকার বেশি
- যুদ্ধবিরতির আলোচনায় চীন ও রাশিয়া: তেহরানের পাশে তিন শক্তি
- ‘৫০তম অভিযান’ ঘোষণা ইরানের, রণক্ষেত্র চার দেশে
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে যে ৭০ হাজার মানুষ
- ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন নেতানিয়াহু! তাসনিম নিউজের চাঞ্চল্যকর তথ্য
- আজ ২১ রমজান; জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সঠিক সময়সূচি
- কালিগঞ্জে ডেঙ্গু বিরোধী যুদ্ধ! মশা তাড়াতে রাস্তায় নামলেন চিকিৎসকরা
- আজকের নামাজের সময়সূচি: জানুন পবিত্র রমজানের ১৯তম দিনের পূর্ণাঙ্গ আপডেট
- দেবিদ্বারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা








