চট্টগ্রাম বন্দর পুরো অচল! ৮ হাজার কোটি টাকার পণ্য নিয়ে চরম অনিশ্চয়তা 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১০:০০:৫১
চট্টগ্রাম বন্দর পুরো অচল! ৮ হাজার কোটি টাকার পণ্য নিয়ে চরম অনিশ্চয়তা 
ছবি : সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে গত এক সপ্তাহ ধরে চলা অচলাবস্থা নিরসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স (ইউরোচ্যাম বাংলাদেশ)। আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে নতুন করে ‘লাগাতার ধর্মঘট’ শুরু হওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। ইউরোচ্যাম জানিয়েছে, বন্দরের এই অচল পরিস্থিতির কারণে প্রায় ১৩ হাজার কনটেইনারে ৬৬০ মিলিয়ন ডলার বা প্রায় আট হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকে আছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে দুদিন কর্মবিরতি স্থগিত থাকলেও, দাবি পূরণ না হওয়ায় আজ সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এবারের ধর্মঘটে বন্দরের ভেতরে কাজ বন্ধ থাকার পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাসও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ইউরোচ্যাম বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্দরের এই স্থবিরতার কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের ওপর আস্থা কমছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারায় রপ্তানিসূচি ভেঙে পড়ছে এবং লজিস্টিক খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। উল্লেখ্য, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশই পরিচালিত হয় এই বন্দরের মাধ্যমে। স্বাভাবিক সময়ে প্রতিদিন এখান দিয়ে ২,০০০ থেকে ২,৫০০ কনটেইনার রপ্তানি হয়, যা এখন প্রায় শূন্যের কোঠায়।

ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, বর্তমানে ১১৯টি জাহাজ বহির্নোঙরে আটকা পড়ে আছে, যার মধ্যে ২৭টি কনটেইনারবাহী এবং ২২টি খাদ্যপণ্যবাহী জাহাজ। আসন্ন রমজান ও জাতীয় নির্বাচনের আগে পণ্য খালাস বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষ আজ সকালে আন্দোলনকারী নেতাদের বৈঠকে ডাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনো মেলেনি।


বুধবার বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২৪ ০৯:৪৪:৫৪
বুধবার বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সাপ্তাহিক ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং কমপ্লেক্স এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই প্রয়োজনীয় কেনাকাটা, অফিস-সংক্রান্ত কাজ কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে বের হওয়ার আগে কোথায় কোন মার্কেট খোলা বা বন্ধ রয়েছে, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

বিশেষ করে রাজধানীর উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এদিন দোকানপাট বন্ধ থাকায় অনেকেই অপ্রস্তুত অবস্থায় বিড়ম্বনার মুখে পড়তে পারেন। তাই সময়, শ্রম ও যাতায়াত খরচ বাঁচাতে আগে থেকেই পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে।

একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় ও বহুল পরিচিত শপিং কমপ্লেক্সও আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে। এর মধ্যে দেশের অন্যতম বৃহৎ শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক অন্যতম।

এ ছাড়া নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা আজ সারাদিন বন্ধ থাকবে।

যমুনা ফিউচার পার্কে প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী এবং বিনোদনপ্রেমী মানুষের সমাগম হয়। তাই সেখানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, পাবলিক ওয়ার্কস সেন্টার ও মাসকট প্লাজা অফিস সরঞ্জাম, পোশাক, ইলেকট্রনিকস এবং বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের জন্য পরিচিত হওয়ায় ব্যবসায়ীদেরও আগেভাগে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে ভারসাম্য আনা এবং কর্মীদের সাপ্তাহিক বিশ্রাম নিশ্চিত করতেই বিভিন্ন এলাকায় ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

তবে অনেক নাগরিক এই সময়সূচি সম্পর্কে অবগত না থাকায় নিয়মিতভাবে ভোগান্তির শিকার হন। বিশেষ করে মাসিক কেনাকাটা, উৎসবের কেনাকাটা কিংবা অফিস শেষে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের ক্ষেত্রে আগে থেকে তথ্য জেনে বের হওয়া গুরুত্বপূর্ণ।

-রাফসান


সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে এসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২৪ ০৯:৩৭:৪৭
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে এসব এলাকা
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার খাগড়াছড়ি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত হাজারো গ্রাহককে সাময়িক ভোগান্তির মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে ‘আলুটিলা ফিডার’-এর আওতাভুক্ত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট আট ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশল দল বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন কারিগরি কাজ সম্পন্ন করবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল এলাকা, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া এবং আলুটিলা।

স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। কারণ দিনের ব্যস্ততম সময়জুড়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস কার্যক্রম, ছোট শিল্পকারখানা এবং গৃহস্থালি কাজেও প্রভাব পড়তে পারে।

বিশেষ করে যারা অনলাইনভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং, ব্যাংকিং কার্যক্রম অথবা ডিজিটাল সেবা ব্যবহার করেন, তাদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া হাসপাতাল, ফার্মেসি, এটিএম বুথ, মোবাইল নেটওয়ার্ক নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট সেবাগ্রহীতাদেরও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

-রফিক


দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২৩ ২১:৩৪:৪৪
দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ
ছবি : মোঃ মাসুদ রানা

বিএনপি মানেই উন্নয়ন সরকার—এ কথার বাস্তব প্রমাণ মিলছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বল্লভপুর ওয়ার্ডে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের সংস্কার ও পাকরণ কাজ এখন শেষ মুহূর্তে।

সরেজমিনে দেখা যায়, সড়কটিতে পিচ ঢালাই ও ড্রেনেজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজ শেষ হলেই দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বল্লভপুর, উজানী কান্দি ও মধু মুরা এলাকার হাজারো মানুষের যাতায়াত ভোগান্তি দূর হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সহজ হবে।

দেবিদ্বার উপজেলা ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটি ছিল চলাচলের অযোগ্য। খানাখন্দে ভরা কাঁচা সড়কে বর্ষা মৌসুমে চলাচলই বন্ধ থাকত। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে দ্রুত এই সড়কের বরাদ্দ ও কাজ শুরু করে।"

বল্লভপুর ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, "বিএনপি সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে। শেখ হাসিনার আমলে আমরা রাস্তার জন্য আন্দোলন করেছি, কাজ হয়নি। এখন বিএনপি ক্ষমতায় আসতেই আমাদের দাবি পূরণ হয়েছে। এটাই প্রমাণ করে বিএনপি-ই প্রকৃত উন্নয়নের সরকার।"

দক্ষিণ গুনাইঘর ইউনিয়নবাসীর প্রত্যাশা, কাজ শেষ হলে এই সড়ক এলাকার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেবে। পোল্ট্রি শিল্প এই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছে। যাতায়াতের সুব্যবস্থা হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাবেন, ব্যবসা-বাণিজ্য বাড়বে। পাশাপাশি বিভিন্ন বাড়ির ফিডার রোডও উন্নয়নের আওতায় এসেছে।

এলাকাবাসী বিএনপি সরকার ও স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, "উন্নয়ন দেখতে হলে বিএনপির দিকে তাকান। কথায় নয়, কাজে বিশ্বাসী বিএনপি।"


নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২৩ ২১:২৯:১৯
নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় ২৩ জুন ২০২৬, মঙ্গলবার ৯ ঘটিকায় এক দরিদ্র পরিবারের মাঝে একটি ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকি বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এ অঞ্চলের অধিকাংশ পরিবারে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের প্রতিনিয়ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত এবং নানা দুর্ভোগ পোহাতে হয়। উক্ত সমস্যার সম্মুখিত হওয়া ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগম নানিয়ারচর জোনে ১টি পানির ট্যাংকির জন্য আবেদন করেন।

উক্ত আবেদনের প্রেক্ষিতে, আজ জোন সদরে মোছাঃ ফুলমতি বেগমের নিকট পানির ট্যাংকিটি হস্তান্তর করা হয়। নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে পানির ট্যাংকিটি তুলে দেন। উল্লেখ্য যে, উপরোক্ত বর্ণনার আলোকে বর্ণিত পরিবারের পানির সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রার কষ্ট লাঘবের লক্ষ্যে উক্ত পানির ট্যাংকিটি প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২৩ ০৯:০৭:১০
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ব্যস্ত নগরজীবনে প্রতিদিনই লাখো মানুষ কেনাকাটা, অফিসিয়াল প্রয়োজন কিংবা পারিবারিক কাজে বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক এলাকায় যাতায়াত করেন। তবে সাপ্তাহিক ছুটির নির্ধারিত সময়সূচির কারণে অনেক সময় গন্তব্যে পৌঁছে হতাশ হয়ে ফিরে আসতে হয়। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি, সময় অপচয় এবং যানজট এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে আজ রাজধানীর কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

মঙ্গলবার রাজধানীর অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং মল পুরোপুরি বন্ধ থাকবে। দেশের সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার কেন্দ্রগুলোর একটি হওয়ায় প্রতিদিন এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। ইলেকট্রনিকস, পোশাক, প্রসাধনী ও রেস্টুরেন্টভিত্তিক কেনাকাটার জন্য এটি অন্যতম প্রধান গন্তব্য।

একই সঙ্গে ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা ও সেজান পয়েন্টও আজ বন্ধ থাকবে। রাজধানীর প্রযুক্তিপণ্য, মোবাইল ফোন, গ্যাজেট ও ফ্যাশন সামগ্রীর বড় অংশের ব্যবসা এই মার্কেটগুলোকে কেন্দ্র করেই পরিচালিত হয়।

রাজধানীর ঐতিহ্যবাহী কেনাকাটার কেন্দ্র নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট এবং গাউসিয়া মার্কেটও আজ সাপ্তাহিক বন্ধ পালন করবে। ঈদ, উৎসব কিংবা মৌসুমি কেনাকাটার সময় এসব এলাকায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। ফলে অনেক ক্রেতাকে বিকল্প পরিকল্পনা করতে হতে পারে।

এছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার এবং গাউসুল আজম মার্কেটও আজ বন্ধ থাকবে। বিশেষ করে পোশাক, গৃহস্থালির সামগ্রী ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের জন্য এসব মার্কেটের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কম নয়।

আজ বন্ধ থাকবে রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট এবং ধানমন্ডি প্লাজা। রাজধানীর ধানমন্ডিকেন্দ্রিক আবাসিক ও বাণিজ্যিক এলাকার মানুষের জন্য এসব মার্কেট গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র হিসেবে পরিচিত।

এছাড়া মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজাও আজ বন্ধ থাকবে। পাইকারি ও খুচরা উভয় ধরনের ব্যবসার জন্য এসব মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

শুধু শপিংমল নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।

বিশেষ করে নীলক্ষেত, কাঁটাবন ও এলিফ্যান্ট রোড এলাকার ওপর শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপণ্য ক্রেতাদের বড় একটি অংশ নির্ভরশীল। বই, শিক্ষা উপকরণ, কম্পিউটার যন্ত্রাংশ এবং ইলেকট্রনিক সামগ্রীর জন্য প্রতিদিন এসব এলাকায় ব্যাপক ভিড় দেখা যায়।

-রফিক


সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২২ ২১:৪২:৩৯
সোমবার রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 
ছবি : সংগৃহীত

জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা আরএলএনজি সরবরাহ আকস্মিকভাবে হ্রাস পাওয়ার কারণে রাজধানীসহ তিতাস গ্যাস বিতরণ কোম্পানির আওতাধীন এলাকাগুলোতে আগামী চার দিন তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে। এই দিনগুলোতে গ্রাহকেরা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন বলে জানানো হয়েছে। সোমবার (২২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে পাঠানো ওই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আরএলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে পুনরায় গ্যাসে রূপান্তরের প্রক্রিয়া ব্যাহত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ার কারণে সোমবার (২২ জুন) রাত থেকেই তিতাসের আওতাধীন সব এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতি আগামী ২৫ জুন পর্যন্ত বজায় থাকবে এবং এই সময়ে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকবে।

জ্বালানি সংকটের কারণে সৃষ্ট এই সাময়িক ও অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি সমস্যা সমাধান করে জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়া মাত্রই গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ার ঘোষণায় রাজধানীর সাধারণ গ্রাহক ও হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে।

/আশিক


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২২ ২১:৩৫:০৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূকম্পন সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। হঠাৎ এই ঝাঁকুনিতে নগরীর বহুতল ভবনগুলো কেঁপে উঠলে বাসিন্দারা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রাজধানী ঢাকায় এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ঠিক কত ছিল এবং এর উৎপত্তিস্থল কোথায়, সে বিষয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা কত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়া অফিসের বিশেষজ্ঞরা দ্রুততম সময়ের মধ্যে এই ডেটা বা মাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

চলতি জুন মাসেই দেশের সামগ্রিক ভূ-প্রকৃতিতে ঘন ঘন ভূকম্পন লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে দেশে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া চলতি মাসের ১১ তারিখ রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রা এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটিসহ মোট চারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা ভবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

/আশিক


ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: মাত্র ৭ কার্যদিবসে ঘাতকের মৃত্যুদণ্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২২ ১৮:২৮:০২
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: মাত্র ৭ কার্যদিবসে ঘাতকের মৃত্যুদণ্ড
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে আবু তাহের নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে তাকে অতিরিক্ত ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। ঘটনার মাত্র ১১৬ দিন এবং অভিযোগ গঠনের রেকর্ড ৭ কার্যদিবসের মধ্যেই আজ সোমবার (২২ জুন) এ রায় ঘোষণা করা হয়।

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই ঐতিহাসিক রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার মূলত মহেশপুর উপজেলার বাসিন্দা হলেও তারা কালীগঞ্জ বারবাজারের বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকত। শিশুটির মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ২৬ ফেব্রুয়ারি মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে আবু তাহের। পরে জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। ঘটনার পরদিনই পুলিশ কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে ঘাতক আবু তাহেরকে গ্রেপ্তার করে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গত ২৬ মে আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর ১৬ জুন অভিযোগ গঠন করার পর ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র চার দিনে সাক্ষ্যগ্রহণ শেষে ২১ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয় এবং আজ ২২ জুন আদালত এই রায় ঘোষণা করেন। দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

/আশিক


দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ২১ ২১:৪৬:৫৫
দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল
ছবি : মোঃ মাসুদ রানা

দেবিদ্বার (কুমিল্লা) দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার, ২১ জুন পরিচালিত অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন।দণ্ডপ্রাপ্তরা হলেন জাল উদ্দীন পিন্টু, ২৯ মো. শাহিন, ২৮ মো. তামিম, ২৩জাহিদুল ইসলাম, ৩৭তারা সবাই দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গুরী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তদের রোববার দুপুরে দেবিদ্বার থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাঠকের মতামত: