শিক্ষার্থীদের জন্য বড় সুখবর: টানা ৫ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশ!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারি মাসেই টানা ৫ দিনের বড় ছুটি আসছে। মূলত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ১৫ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত টানা পাঁচ দিন দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার),সাপ্তাহিক ছুটি।
১৫ ফেব্রুয়ারি (রোববার),হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি।
উল্লেখ্য, এবারের নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। তবে ভোটারদের যাতায়াত এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির আওতাভুক্ত করা হয়েছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, এটি ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দীর্ঘ মেয়াদী ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এপ্রিলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা; ১০টি কড়া নির্দেশনাসহ নীতিমালা প্রকাশ
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা ও পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনাসহ আচরণবিধি প্রকাশ করেছে। এই নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের পাঁচটি প্রধান বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত মিলিয়ে ১০০ নম্বরের একটি পরীক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় মিলিয়ে আরও ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ১০০ নম্বরের পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা নিয়মানুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। বৃত্তির জন্য বিবেচিত হতে হলে একজন শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মেধা তালিকার ভিত্তিতে ছাত্র ও ছাত্রীদের সমানুপাতিক হারে (৫০ শতাংশ করে) বৃত্তি প্রদান করা হবে। এছাড়া মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং অবশিষ্ট ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
পরীক্ষার হলে পরীক্ষার্থীদের জন্য যে ১০টি কড়া নিয়ম ও আচরণবিধি মেনে চলতে হবে
পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা
১. প্রবেশপত্র ও উপস্থিতি: পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
২. নিষিদ্ধ বস্তু: পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. ওএমআর শিট পূরণ: উত্তরপত্রের কভার পৃষ্ঠার (ওএমআর) নির্ধারিত স্থানে নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না।
৪. পরিদর্শকের স্বাক্ষর: উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটর বা কক্ষ পরিদর্শকের স্বাক্ষর থাকতে হবে; অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. অপ্রাসঙ্গিক লেখা: উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না।
৬. খসড়া কাজ: খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রেই খসড়ার কাজ করতে হবে এবং পরে তা যথাযথভাবে কেটে দিতে হবে।
৭. নিষিদ্ধ লিখন: উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
৮. হল ত্যাগ: প্রশ্নপত্র বিতরণের পর অন্তত এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।
৯. উত্তরপত্র জমা: পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র বুঝিয়ে দিয়ে তবেই পরীক্ষার হল ত্যাগ করতে হবে।
১০. কর্তৃপক্ষের নিয়ম: এ ছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য সকল নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
পরীক্ষা চলাকালীন আচরণবিধি
পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না।
অন্যের উত্তরপত্র দেখে লেখা বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না।
উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা যাবে না।
উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা কোনোভাবে বিনষ্ট করা যাবে না।
/আশিক
২০২৬ সালের এসএসসি পরীক্ষা পরিচালনায় নতুন গাইডলাইন প্রকাশ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন এক বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার প্রকাশিত এক চিঠিতে জানানো হয়েছে যে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী 'কেন্দ্র কমিটি' গঠন করতে হবে। এই কমিটি গঠন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৫ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোর জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যদের মধ্যে থাকবেন জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একজন সরকারি ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে কোনো কেন্দ্রে সরকারি বিদ্যালয় না থাকলে দুইজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য করা যাবে। কেন্দ্রের প্রধান প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে কেন্দ্রসচিব ও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি কোনো কারণে কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান এই দায়িত্ব পালনে অপারগ হন, তবে চেয়ারম্যানের অনুমোদনক্রমে অন্য কোনো অভিজ্ঞ প্রধান শিক্ষককে কেন্দ্রসচিব নিয়োগ দেওয়া যাবে।
উল্লেখ্য যে, কেন্দ্র কমিটির চেয়ারম্যান স্বয়ং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকবেন। যদি কোনো অনিবার্য কারণে তিনি এই দায়িত্ব পালন করতে না পারেন, তবে তাঁর পরিবর্তে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি সংশ্লিষ্ট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে, তবে তিনি কোনোভাবেই কেন্দ্রসচিব হতে পারবেন না। ৫ এপ্রিলের সময়সীমার মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডকে অবহিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
/আশিক
লটারি প্রথা চূড়ান্ত বাতিল! স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা
দেশের স্কুল শিক্ষা ব্যবস্থায় মেধার মূল্যায়ন নিশ্চিত করতে ঐতিহাসিক এক সিদ্ধান্ত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, স্কুলে ভর্তির ক্ষেত্রে বিতর্কিত ‘লটারি প্রথা’ চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তির জন্য বর্তমানের লটারি পদ্ধতি আর কার্যকর থাকবে না। মেধার সঠিক যাচাই ও প্রতিযোগিতামূলক পরিবেশ ফিরিয়ে আনতেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিনের এই প্রথা বাতিলের ফলে স্কুলগুলোতে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করে ভর্তির সুযোগ দেওয়া হবে। গত কয়েক বছর ধরে লটারি পদ্ধতিতে মেধার অবমূল্যায়ন হচ্ছে—এমন দাবির প্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় এই সংস্কারের পথে হাঁটল।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই পরিবর্তনের ফলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হবে। ২০২৭ সাল থেকে নতুন এই ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত রূপরেখা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
/আশিক
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বিশেষ বার্তা: আমূল বদলে যাচ্ছে ভর্তি প্রক্রিয়া
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের রদবদল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিং থেকে স্কুল পর্যায়ে বহুল আলোচিত ‘লটারি প্রথা’ বাতিল এবং পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে খবর, লটারি পদ্ধতিতে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না—অভিভাবক ও শিক্ষক মহলের এমন দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই সরকার পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আজকের ব্রিফিংয়ে এই নতুন ভর্তি প্রক্রিয়ার রূপরেখা ও বাস্তবায়নের সময়সূচী ঘোষণা করা হতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের তিনটি শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা উপাচার্য (ভিসি) পদে নতুন নিয়োগের বিষয়টিও আজ চূড়ান্তভাবে জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী এই সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের চলমান সংস্কার ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলো তুলে ধরবেন। উল্লেখ্য যে, আজ সকালেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা শিক্ষা অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
/আশিক
ইংলিশ মিডিয়াম স্কুলের লাগাম টানছে সরকার; আর চলবে না ইচ্ছেমতো টিউশন ফি!
দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নজরদারিতে আনতে কঠোর নীতিমালা প্রণয়ন করছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো নির্দিষ্ট আইন ও নীতিমালা না থাকার সুযোগ নিয়ে এসব প্রতিষ্ঠান এতদিন ইচ্ছেমতো টিউশন ফি আদায় ও কার্যক্রম পরিচালনা করলেও এবার সেই সুযোগ বন্ধ হতে যাচ্ছে। নতুন এই নীতিমালার আওতায় প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। উল্লেখ্য যে, বর্তমানে দেশের প্রায় ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলেরই কোনো বৈধ নিবন্ধন নেই।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নীতিমালায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শিক্ষাপঞ্জি, ছুটি এবং টিউশন ফি সরাসরি সরকার নির্ধারণ করে দেবে। প্রতিটি স্কুলে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা বাধ্যতামূলক হবে এবং এই কমিটিই প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা (অডিট) সম্পাদন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবে। গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকতে হবে এবং আন্তর্জাতিক কারিকুলাম অনুসরণ করলেও সেগুলো নিয়ন্ত্রক কাঠামোর বাইরে থাকবে না। খসড়া নীতিমালায় শিক্ষার্থী সংখ্যা ও অবকাঠামোর ওপর ভিত্তি করে স্কুলগুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি শ্রেণিতে ভাগ করার প্রস্তাব করা হয়েছে।
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিরুদ্ধে বড় অভিযোগ হলো, এসব প্রতিষ্ঠানের ৯৯ শতাংশ শিক্ষার্থী বাংলাদেশি হওয়া সত্ত্বেও তারা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে প্রায় অন্ধকার। অনেক শিক্ষার্থী বিদেশের ইতিহাস-ভূগোল মুখস্থ করলেও বাংলাদেশের স্বাধীনতা দিবস বা জাতীয় সংগীত সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এছাড়া বছরের পর বছর অস্বাভাবিক হারে বেতন বৃদ্ধি এবং ভর্তি ফির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক স্কুল পুনঃভর্তি ফি বা সেশন ফি আদায় চালিয়ে যাচ্ছে। নতুন নীতিমালায় এসব অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমানে দেশে নিবন্ধিত ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা মাত্র ১৫৯টি বলা হলেও বিভিন্ন বেসরকারি সূত্রের মতে এই সংখ্যা প্রায় সাড়ে ২৮ হাজার। নতুন নীতিমালার মাধ্যমে এই বিশাল সংখ্যক প্রতিষ্ঠানকে স্বচ্ছতার আওতায় আনা হবে। পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অন্তর্ভুক্ত করা এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলোও নীতিমালায় গুরুত্ব পাচ্ছে। শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ড এই পুরো প্রক্রিয়া তদারকি করবে, যাতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বইয়ের বোঝা কমানোর পাশাপাশি অভিভাবকদের আর্থিক হয়রানি থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়।
/আশিক
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নিয়ম
প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অফিশিয়াল ওয়েবসাইটে এই নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আসন্ন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে পালনীয় ১০টি বিশেষ নির্দেশনা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করলে শিক্ষার্থীদের পরীক্ষা বাতিলের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
নীতিমালা অনুযায়ী, প্রতিটি পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকেই পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
এছাড়া পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস এবং অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
উত্তরপত্রের ওএমআর (OMR) শিটে নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কিছু লেখা যাবে না এবং উত্তরপত্রে অবশ্যই হল পরিদর্শকের (ইনভিজিলেটর) স্বাক্ষর থাকতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার্থীদের আচরণের বিষয়ে নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপত্রের কোথাও নাম, ঠিকানা বা কোনো ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।
খসড়া কাজের জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না; যা করার উত্তরপত্রেই করতে হবে এবং পরে তা কেটে দিতে হবে।
এছাড়া টেবিল, স্কেল বা নিজ শরীরে কিছু লেখা কঠোরভাবে নিষিদ্ধ।
পরীক্ষা শুরু হওয়ার পর অন্তত এক ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না।
পরীক্ষা শেষ হলে উত্তরপত্রটি দায়িত্বরত শিক্ষকের কাছে জমা দিয়ে তবেই হল ত্যাগ করতে হবে।
পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে আরও কিছু কড়া নিয়ম জারি করা হয়েছে। হলে একে অন্যের সঙ্গে কথা বলা, প্রশ্নপত্র বা অন্য মাধ্যমে তথ্য বিনিময় করা এবং অন্যের উত্তরপত্র দেখে লেখা বা দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না। কেন্দ্র থেকে সরবরাহকৃত উত্তরপত্রের কোনো পৃষ্ঠা পরিবর্তন বা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও সঠিক মান বজায় রাখতেই এই আধুনিক ও কঠোর নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
/আশিক
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ
দেশের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা অনুমোদন করেছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের একটি সভায় ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা–২০২৬’ পর্যালোচনা করে তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নীতিমালা প্রণয়নের মাধ্যমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য একটি সুসংগঠিত কাঠামো নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী পরীক্ষার আয়োজন, পরিচালনা এবং মূল্যায়ন প্রক্রিয়া সুনির্দিষ্ট নিয়মের আওতায় পরিচালিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে জানানো হয়েছে, বৃত্তি পরীক্ষার নীতিমালা চূড়ান্ত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আলোচনা ও পর্যালোচনার পর ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা–২০২৬’ অনুমোদন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে এই নীতিমালা পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে উল্লেখ করা হয়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে অনুমোদিত নীতিমালাটি সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং তাদের উৎসাহিত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
-রাফসান
রমজান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশ
পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী সোমবার (৯ মার্চ) থেকে ক্লাস বন্ধ থাকবে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে ঢাকাসহ দেশের বড় বড় শহরে যানজট ও জনভোগান্তি কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের সার্বিক সুবিধার দিকটিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
এ সিদ্ধান্তটি নেওয়া হয় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে। ওই বৈঠকে দেশের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী সোমবার (৯ মার্চ) থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে শ্রেণি কার্যক্রম স্থগিত থাকলেও শিক্ষার্থীদের একাডেমিক মূল্যায়ন যেন ব্যাহত না হয় সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি কারিকুলামভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবশ্যিক পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথাযথভাবে অনুষ্ঠিত হবে।
এছাড়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং শিক্ষাব্যবস্থায় সমন্বয় বজায় রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বাংলা মাধ্যম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, রমজান মাসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাচ্ছন্দ্য বজায় রাখা, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ সৃষ্টি করা এবং নগরজীবনের চাপ কমাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা বিশ্লেষকদের মতে, বিশেষ করে রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে রমজান মাসে যানজট, ভিড় এবং সময় ব্যবস্থাপনার সমস্যা বেশি দেখা যায়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখলে শিক্ষার্থী, অভিভাবক এবং নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি সৃষ্টি হতে পারে।
তবে তারা মনে করছেন, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতি বজায় রাখতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন তারা।
-শরিফুল
সব স্কুল ও কলেজের জন্য জারি হলো ১০ দফা নতুন নির্দেশনা
শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একটি প্রশিক্ষণ কর্মসূচি চালুর নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, পর্যায়ক্রমে তাদের আওতাধীন সব স্কুল ও কলেজে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়ন করা হবে।
গত ৫ মার্চ মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত ১০ দফা বাস্তবায়ন নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সরকারি মাধ্যমিক-১ শাখার তত্ত্বাবধানে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রণীত একটি বিশেষ প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী মাউশির অধীন সব স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের ভিত্তিতে একদিনের বিনামূল্যের প্রশিক্ষণ আয়োজন করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রশিক্ষণের শিরোনাম হবে ‘শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপ মোকাবিলা, শৃঙ্খলাবোধ এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ক্যাম্পাসেই এই প্রশিক্ষণ আয়োজন করবে। এতে নিবন্ধিত ও নির্ধারিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকরা শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশিক্ষণ পরিচালনা করবেন।
প্রশিক্ষণ শেষে কার্যক্রমকে নিয়মিতভাবে চালু রাখার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ম্যানুয়ালের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী এই মনিটরিং টিম শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন কার্যক্রম তদারকি করবে এবং নিয়মিত বাস্তবায়ন নিশ্চিত করবে।
এছাড়া ম্যানুয়ালের পরিচালনা ও বাস্তবায়ন গাইডলাইনে উল্লেখিত নির্দেশনার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেবাও চালু করা যাবে। তবে এই মনিটরিং টিমের কার্যক্রম প্রশিক্ষণ ম্যানুয়াল ও গাইডলাইনের নির্ধারিত সীমার মধ্যেই পরিচালিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে পর্যায়ক্রমে ব্যাচভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের সুযোগ রাখা হয়েছে।
অসংক্রামক রোগ প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদেরও এই প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা যেতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট অঞ্চল, জেলা, উপজেলা ও থানার শিক্ষা কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রয়োজন হলে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করারও সুযোগ রাখা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন এবং পরবর্তী পর্যায়ে নিয়মিত অনুশীলন পর্যবেক্ষণের কাজে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত থাকবে। স্কুল পর্যায়ে স্কাউটস সদস্য এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যরা এ কার্যক্রমে সহায়তা করবে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা, মানসিক চাপ মোকাবিলার দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক আচরণ বিকাশে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের মানসিক সুস্থতা ও সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে তারা মনে করেন।
-রাফসান
পাঠকের মতামত:
- এক-এগারোর দাপুটে কর্মকর্তা এখন রিমান্ডে: মাসুদ উদ্দিনের বিরুদ্ধে মামলার পাহাড়
- জাতীয় স্বার্থ রক্ষা করেই বাস্তবায়িত হবে মার্কিন চুক্তি: শামা ওবায়েদ
- ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত: বিমানবন্দরের জ্বালানি বিমানে ড্রোন হামলা চালাল ইরান
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর মেগা প্ল্যান: ১২০ সিগন্যাল হচ্ছে অটোমেশন
- যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনানের কাঁধে চড়ে জয়: সাফে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স
- নিউজিল্যান্ড সিরিজের আগে পিএসএল মাতাতে ঢাকা ছাড়লেন তানজিদ-রিশাদ
- সামাজিক কুসংস্কার ছাপিয়ে গবেষণায় পিরিয়ড: জরায়ুর ক্যানসার প্রতিরোধে নতুন হাতিয়ার
- খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসি: ৭ রাউন্ডের হামলায় তছনছ ইসরায়েল
- আকাশচুম্বী দামে বিক্রি হল রাজস্থান রয়্যালস
- ধন্যবাদ বিএনপি সরকারকে: আসিফ নজরুল
- আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস, দেশে কমলো কত
- ইলন মাস্কের স্টারলিংক-এর বিকল্প আনছে রাশিয়া: ৯০০ স্যাটেলাইটের মেগা প্রজেক্ট
- যুক্তরাষ্ট্রের সামনে নতি স্বীকার নয়: ‘পূর্ণাঙ্গ বিজয়’ না হওয়া পর্যন্ত লড়বে ইরান
- ঢাকার যানজট নিরসনে নতুন পরিকল্পনা ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১০ ঘণ্টায় ইরানের ৭ দফা হামলা: তেল আবিব ও ডিমোনায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র
- ২৪ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২৪ মার্চ ডিএসই: দরপতনে এগিয়ে ১০ কোম্পানি
- ২৪ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত পেতে চান হাবিবুল বাশার: শুরু হলো নতুন মিশন
- শত কেজি বিস্ফোরকের সফল আঘাত: ইসরায়েলের হৃদপিণ্ডে ক্ষত সৃষ্টি করল ইরান
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিচ্ছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বড় ঘোষণা
- বিমানের জ্বালানিতে রেকর্ড লাফ: এক ঝটকায় ৮০% দাম বাড়াল সরকার
- লেবানন-গাজায় হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
- ইরান যুদ্ধে কোন দেশে কতজন মানুষ নিহত হয়েছে?
- ইরানের ‘নতুন চমক’ আসছে, দাবি আইআরজিসির
- যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় বিধ্বস্ত ইরান: নিহত ৬, আহত ৯
- ‘ইরানের অপরাধমূলক আগ্রাসনের কারণে স্থাপনায় আগুন লেগেছে’- বাহরাইন
- জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনার ঘোষণা
- ২৫ মার্চ: ১০:৩০–১০:৩১, থমকে যাবে পুরো দেশ
- ২৫ দিনে ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে উত্তেজনার সর্বশেষ চিত্র
- বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হলেও দ্রুত পুনর্গঠনের দাবি ইরানের
- পাকিস্তানে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?
- আজকের বৈদেশিক মুদ্রার রেট কত, জানুন সর্বশেষ আপডেট
- ইরান যুদ্ধ থেকে মার্কিন রণতরি ‘ফোর্ড’ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
- সক্ষমতার বাইরে সেবা দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল
- শাওয়ালের ৬ রোজা: ফজিলত ও করণীয় জানুন
- ইরানিদের পাশে কাশ্মীরি জনতা: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের সাথে দান করছেন পশুও
- বিনিয়োগকারীদের আস্থায় ফাটল? আন্তর্জাতিক বাজারের প্রভাব নেই দেশের শেয়ারবাজারে
- সংকটে নয়, আতঙ্কেই পাম্পে লম্বা লাইন: প্রকৃত সত্য জানালেন জ্বালানি মন্ত্রী
- ইরানের সঙ্গে আলোচনার দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের
- গ্যাস্ট্রিকমুক্ত থাকতে চাইলে বদলান ৫টি অভ্যাস
- ক্লাস্টার মিসাইলে কাঁপছে উত্তর ইসরাইল: আহতদের উদ্ধারে রেড ক্রিসেন্ট
- যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ: আকাশজুড়ে কালো ধোঁয়া
- ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলাম না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- জেরুজালেমে বিকট বিস্ফোরণ; ইরান থেকে ধেয়ে আসছে একের পর এক মিসাইল
- লঘুচাপের প্রভাবে বদলে যাচ্ছে আবহাওয়া: উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা
- স্বর্ণের বাজারে বড় ধস: গত বছরের রেকর্ড ভাঙছে ২০২৬-এর স্বর্ণের বাজার
- সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি ও ইরান প্রেম: ভারসাম্যের রাজনীতিতে শেহবাজ শরিফ
- যাকাতের টাকায় চলছে দল ও নির্বাচন: নাম না নিয়ে জামায়াতকে এ্যানির তোপ
- ইসরায়েলে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা: জেরুজালেম-তেল আবিবে মহ আতঙ্ক
- সৌদিতে আজ কি দেখা যাবে ঈদের চাঁদ? সর্বশেষ যা জানা যাচ্ছে
- ট্রাম্পের যুদ্ধ স্থগিতের ঘোষণায় সোনার বাজারে ধস: ১০ শতাংশ কমল দাম
- স্বর্ণের বাজারে বড় ধস: গত বছরের রেকর্ড ভাঙছে ২০২৬-এর স্বর্ণের বাজার
- বিলাসবহুল ধাতু স্বর্ণ এখন আরও সস্তা: বাজুসের নতুন মূল্য তালিকা প্রকাশ
- তেজাবি স্বর্ণের বাজারে ধস: ঈদের কেনাকাটায় স্বস্তি নিয়ে এল নতুন দাম
- ঈদ কি তবে শুক্রবার? সৌদি আরবের চাঁদ দেখা নিয়ে ধোঁয়াশা কাটল!
- কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ
- ইরানকে সৌদি আরবের শেষ হুঁশিয়ারি: এবার কি শুরু হচ্ছে সরাসরি যুদ্ধ?
- আগুনে পুড়ছে যানবাহন, ধ্বংসস্তূপ সরাচ্ছে পুলিশ: বুধবার ভোরে উত্তপ্ত ইসরায়েল
- নিজের রক্ষকই যখন ভক্ষক: বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট বিপর্যয়ের গোপন খবর ফাঁস
- ‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’: ইরানকে কাতারের প্রধানমন্ত্রী
- ক্যাম্পাসের ব্যস্ততা পেরিয়ে ঈদের ছুটিতে কুবি শিক্ষার্থীদের বাড়ি ফেরার আনন্দ
- অমাবস্যা পেরিয়ে প্রতিপদ শুরু: আজ চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে যা জানালো জ্যোতির্বিজ্ঞান
- ইসরায়েলের আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে? যুদ্ধবিরতিতে ৬ কঠিন শর্ত তেহরানের
- ২০২৬ সালে বিশ্বজুড়ে চরম দুর্ভিক্ষ? ডব্লিউএফপির ভয়াবহ সতর্কবার্তা








