নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানিয়ারচর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: মশিউর রহমান,পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেখ মোহাম্মদ নাঈম ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ বিন খলিল ও তামজিদ রহমান, নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী, রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, লংগদু রাজানগর বিজিবি জোন প্রতিনিধি সুবেদার রফিকুল ইসলাম ও সুবেদার মাসুম আলী, নানিয়ারচর আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী এবং রাঙ্গামাটি সদর আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন রাজিব, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি পালন, ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনী সকল বিধিনিষেধ মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানানো হয়।
কুমিল্লার ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে দল। তিনি কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। কুমিল্লা -৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে তিনি এমপি হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল তাঁকে দলীয় মনোনয়ন দেয়নি। ক্ষমতায় আসায় মন্ত্রী করেছেন।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপির কুমিল্লার এম কে আনোয়ার, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী ও ড. আবদুর রাজ্জাক।
কুমিল্লা-৬ আসনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কথা রেখেছেন। স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে তিনি দক্ষিণ কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করেছেন। পাঁচটি আসনে তাঁর সমন্বয়কের নেতৃত্বে বিএনপি প্রত্যাশিত ফল অর্জন করেছে। মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিনের জন্ম ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। বাবা প্রয়াত আলী মিয়া ও মা আমেনা বেগম। স্ত্রীর নাম মোসাম্মৎ তাহমিনা আক্তার।
তাঁর দুই ছেলে। তিনি ও ছেলেরা ব্যবসা করেন। আরকু অগানিক ফুড ও লালমাই ফুটওয়্যার তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম। কুমিল্লা নগরের ১১ নং ওয়ার্ডের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন মনোহরপুর নিমতলী এলাকায় তিনি বাড়ি করেছেন। ওই এলাকার ভোটার তিনি। থাকেন কুমিল্লা নগরের ১০ নং ওয়ার্ডের হোয়াইট হাউজ বাসার ফ্ল্যাটে।
ইয়াছিন ১৯৯০ সালের পর কুমিল্লায় বিএনপির রাজনীতিতে সতিনা হন। তিনি কোতোয়ালি থানা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। দুইবারই তিনি পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে টানা ৭৯ দিন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন। পরে ১৫ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন ২০০৯ সালের ২৪ নভেম্বর। ২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। এরপর তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন স্থানে বন্যার সময় কাজ করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।কুমিল্লা নগরের সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আছে।
মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। তাঁর সঙ্গে আড্ডা দিয়ে মজা পান নগরের সংস্কৃতি অঙ্গনের নানা পেশার মানুষ। কান্দিরপাড় এলাকার এক ব্যবসায়ী বলেন, 'চেয়েছিলাম এমপি, পেয়ে গেলাম মন্ত্রী। তাঁর মনোনয়ন ফেরাতে আমরা কতকিছু করেছিলাম। আজ সেই দুঃখ মুছে গেছে।'
জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাই একজন সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিএনপি তাঁকে সর্বোচ্চ মূল্যায়ন করায় আমরা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি তৃণমূলের কর্মীদের অভিভাবক। মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, 'সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবার কাছে দোয়া চাই।
ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি

শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠকেন্দ্রিক নলতা শরীফ ক্রিকেট একাডেমির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয়ের এডিশনাল ভবনের হলরুমে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মো. গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মো. সাইফুল ইসলাম, একাডেমির প্রধান কোচ মো. রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলাম, দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবারসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।সভাপতির বক্তব্যে মো. রমজান হোসেন বলেন, “নলতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন খেলাধুলার চর্চা অব্যাহত রয়েছে। তবে আমাদের প্রত্যাশা, এই একাডেমি থেকে ভবিষ্যতে দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরি হবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে এক সময় জাতীয় দলেও স্থান করে নেবে।
একাডেমির সার্বিক উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবো।অন্যান্য বক্তারাও একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।পরে প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডা. মো. আকছেদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ অজিবর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম (তপু)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. রমজান হোসেন, সহ-সভাপতি মো. মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মো. রবিউল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা, আলহাজ মো. শফিকুল ইসলাম, আলহাজ মো. ইকবাল হোসেন, মো. আকরাম হোসেন, মো. মিজানুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল হোসেন ও মাহমুদুল হক দোলন।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।স্থানীয় ক্রীড়ানুরাগীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে নলতা শরীফ ক্রিকেট একাডেমি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইতিহাসে প্রথম: অর্থ ও স্বরাষ্ট্রের মতো শীর্ষ দুই মন্ত্রণালয় পেল চট্টগ্রাম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নজির সৃষ্টি করে প্রথমবারের মতো একই সাথে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নবগঠিত মন্ত্রিসভায় চট্টগ্রামের নেতাদের এই নজিরবিহীন মূল্যায়নে বন্দরনগরীসহ পুরো বৃহত্তর চট্টগ্রামে বইছে আনন্দের জোয়ার। এর আগে চট্টগ্রামের কোনো নেতা এই দুটি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়েই নতুন সরকার এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
চট্টগ্রামের এই ঐতিহাসিক অর্জনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বভার পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দপ্তর তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির আরেক জ্যেষ্ঠ সদস্য সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বড় মাইলফলক, কারণ এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারে কর্নেল (অব.) অলি আহমেদ কিছুদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং বিদায়ী সংসদে ওয়াসিকা আয়েশা খান অর্থ প্রতিমন্ত্রী ছিলেন। তবে পূর্ণ মন্ত্রী হিসেবে এই দুটি দপ্তরে চট্টগ্রামের প্রতিনিধিত্ব এবারই প্রথম।
মন্ত্রিসভার এই তালিকায় যুক্ত হয়েছে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সংমিশ্রণ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের বিশিষ্টজনরা মনে করছেন, অতীতের যেকোনো সরকারের তুলনায় বিএনপি এবার চট্টগ্রামকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তাঁদের মতে, বন্দরনগরীর উন্নয়ন মানেই সারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, আর সেই ধারাবাহিকতা রক্ষায় চট্টগ্রামের নেতাদের এমন উচ্চপদে আসীন করা অত্যন্ত সময়োপযোগী।
অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০০১ সালের বিএনপি সরকারে চট্টগ্রাম থেকে মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, এলকে সিদ্দিকী এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে পররাষ্ট্র, খাদ্য, পানিসম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। সে সময় জাফরুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন ছিলেন প্রতিমন্ত্রী। এছাড়াও সালাহ উদ্দিন কাদের চৌধুরী পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সৈয়দ ওয়াহিদুল আলম হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এবারের মন্ত্রিসভা গঠন চট্টগ্রামের জন্য এক বিশেষ মর্যাদা বয়ে এনেছে, কারণ অর্থ ও স্বরাষ্ট্রের মতো সংবেদনশীল দপ্তরের চাবিকাঠি এখন চট্টগ্রামের নেতাদের হাতে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বের ওপর যে আস্থা রেখেছেন, তিনি তাঁর কাজের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটাবেন। তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য হাটহাজারীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন। চট্টগ্রামের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস, এই শক্তিশালী নেতৃত্বের হাত ধরে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পাবে এবং দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হবে।
/আশিক
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়: বিড়ম্বনা এড়াতে দেখে নিন তালিকা
নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের জন্য জরুরি এক সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও মেরামত কাজের জন্য আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে। মূলত বড় ধরনের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইনের এই জরুরি সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চবটি থেকে মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইনগুলো সরিয়ে নতুন পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এই মেরামত কাজের কারণে আজ বুধবার দুপুর ২টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে শহরের একটি বড় অংশের গ্রাহক ভোগান্তিতে পড়বেন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কিল্লারপুল, পঞ্চবটি এবং খানপুর থেকে শুরু করে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একটি উল্লেখযোগ্য অংশ এই সংকটের আওতায় থাকবে। এছাড়া চাষাঢ়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয় পাশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সব গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগেভাগেই বিকল্প রান্নার ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে কাজ চলাকালীন সময়ে বিড়ম্বনায় পড়তে না হয়।
/আশিক
ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি
রাজধানী ঢাকার ব্যস্ততম জীবনে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংস্থার নানা কর্মসূচিতে মুখর থাকে প্রতিটি দিন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী কর্মসূচি হাতে নিয়েছে নবগঠিত মন্ত্রিপরিষদ। দিনের শুরুতেই দেখে নিন আজ রাজধানীর উল্লেখযোগ্য এবং ব্যস্ততম সূচিগুলো যা আপনার প্রতিদিনের পরিকল্পনায় সহায়ক হতে পারে।
নতুন সরকারের প্রথম দিন হিসেবে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে গমণ করবেন। সকাল ১১টার দিকে তাঁরা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর এই কর্মসূচিতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বিকেলের দিকে প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত এই মন্ত্রিসভার প্রথম বৈঠকে দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সরকারি কর্মসূচির পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে বিশেষ আয়োজন। আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীজুড়ে বইছে আনন্দের জোয়ার। এরই ধারাবাহিকতায় সাইমুম শিল্পীগোষ্ঠী একটি বিশেষ ‘রমজান র্যালি’র আয়োজন করেছে। র্যালি পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হবে রমজানের ঐতিহ্যবাহী গান। মূলত বাংলাদেশের মুসলমানদের রমজানকে বরণ করার যে চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, এই আয়োজনের মাধ্যমে তা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হবে। ধর্মপ্রাণ মানুষের মাঝে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
/আশিক
বুধবারের শপিং গাইড: জেনে নিন আজ রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ
ব্যস্ততম এই নগরজীবনে কেনাকাটা আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনের তাগিদে আমাদের প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট বা শপিংমলে যেতে হয়। তবে অনেক সময় দেখা যায়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর পর জানা যায় যে এলাকাটি আজ বন্ধ। এমন পরিস্থিতিতে সময় ও শ্রমের অপচয় হওয়ার পাশাপাশি আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া ভালো আজ বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেটগুলো সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
আজকের সূচি অনুযায়ী উত্তরার মাসকট প্লাজা, যমুনা ফিউচার পার্ক এবং আমির কমপ্লেক্সের মতো জনপ্রিয় শপিংমলগুলো বন্ধ থাকবে। এছাড়া পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার এবং এবি সুপার মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে। কেনাকাটার পরিকল্পনা থাকলে এই এলাকাগুলো এড়িয়ে চলা বা বিকল্প গন্তব্য নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে।
মার্কেটের পাশাপাশি রাজধানীর একটি বড় অংশের সাধারণ দোকানপাটও আজ বুধবার বন্ধের আওতায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল এবং শাহাজাদপুর। এছাড়াও মধ্য ও উত্তর বাড্ডা, সাঁতারকুল, জগন্নাথপুর এবং খিলক্ষেত এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে আজ ছুটি থাকবে। উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা এবং আশকোনা এলাকাতেও আজ কেনাকাটা করা সম্ভব হবে না। বিমানবন্দর সড়ক সংলগ্ন দোকানপাট এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও আজ বন্ধ থাকবে। ঘর থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার এই ছুটির বিষয়টি নিশ্চিত হয়ে নিলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকে রেহাই পাওয়া যাবে।
/আশিক
রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ছেলে
কুমিল্লায় রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ জেলার অন্যতম সিনিয়র রাজনৈতিক নেতা। তাছাড়া রাজনীতির বাইরেও জেলার সর্বত্রই তিনি শ্রদ্ধাভাজন।এদিকে সিনিয়র এই রাজনৈতিক নেতাকে নিয়ে জেলার সর্বত্রই আলোচনা চলছে। তবে কি সত্যিই তিনি রাষ্ট্রপতি হচ্ছেন? এমন নানা আলোচনা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। খন্দকার মোশাররফ হোসেনের নিজ জেলা কুমিল্লায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তাছাড়া নিজ নির্বাচনি এলাকা দাউদকান্দি-মেঘনা এলাকার বাসিন্দাদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। রাষ্ট্রপতি পদে মোশাররফ অধিষ্ঠিত হবেন এমন প্রত্যাশায় রয়েছেন এলাকার লোকজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। এদিকে রাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে থাকা ৭৯ বছরের ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক ইতোপূর্বে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পূর্বে দলীয় জনসভায় সরাসরি ঘোষণা দেওয়া হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং খন্দকার মোশাররফ রাষ্ট্রপতি হবেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক প্রচারের আড়ালে থেকেছেন যাতে বিতর্ক এড়িয়ে পদটির জন্য মনোনয়নের সম্ভাবনা বৃদ্ধি পায়।
শাসনকর্তাদের এই পদক্ষেপ এবং রাষ্ট্রপতির সম্ভাব্য পরিবর্তন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের দিকেও প্রভাব ফেলতে পারে। নতুন রাষ্ট্রপতি পদ গ্রহণ করলে সরকার গঠন, নীতিনির্ধারণ এবং প্রশাসনিক কার্যক্রমে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন বলেন, আমরা মোশাররফ স্যারের একটা ভালো খবর শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমরা প্রত্যাশা করছি মোশাররফ স্যার রাষ্ট্রপতি হবেন।
এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, আমাদের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে। রাষ্ট্রপতির আলোচনায় মোশাররফ স্যারের নাম শুনে আমরা গর্ববোধ করছি। এটা বাস্তবায়ন হলে আমাদের কুমিল্লা জেলার জন্য অনেক বড় পাওয়া হবে।
সাতক্ষীরা সদরে সংস্কার বরাদ্দে অনিয়ম: কাঠগড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

শিমুল হোসেন
শিমুল হোসেন, সাতক্ষীরা ব্যুরো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সাতক্ষীরা সদর উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও মেরামতের জন্য ২০২৫–২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে মোট ৬৭ লাখ ৭৫ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরের দুই ধাপের স্মারক অনুযায়ী, প্রথম ধাপে ২২ লাখ ৫৮ হাজার ৩৩০ টাকা এবং দ্বিতীয় ধাপে ৪৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকা ছাড় করা হয়।সরকারি সূত্রে জানা গেছে, বিদ্যালয়গুলোকে নিরাপদ ও ভোটগ্রহণের উপযোগী করতে দরজা–জানালা মেরামত, মেঝে সংস্কার, চুনকাম ও রঙ করা, বৈদ্যুতিক সংযোগ ঠিক করা, পর্যাপ্ত লাইট,ফ্যান স্থাপন, টয়লেট ও স্যানিটেশন উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যালয় প্রাঙ্গণের রাস্তা সংস্কার এবং কোথাও কোথাও সিসি ক্যামেরা স্থাপনসহ আসবাবপত্র মেরামতের কথা ছিল।
তবে সরেজমিনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ভিন্ন চিত্র পাওয়া গেছে। বাটকেখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং দক্ষিণ ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে দৃশ্যমান কোনো বড় ধরনের সংস্কারকাজের প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। অনেক শ্রেণিকক্ষে পুরোনো দরজা–জানালা, নষ্ট বৈদ্যুতিক সংযোগ ও জরাজীর্ণ অবকাঠামো আগের মতোই রয়েছে বলে স্থানীয়দের দাবি।
বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছে নির্বাচনকালীন সংস্কার বরাদ্দ সম্পর্কে জানতে চাইলে তারা সরাসরি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। কয়েকজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সাংবাদিকদের কোনো তথ্য না দেওয়ার মৌখিক নির্দেশনা রয়েছে।এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ যথাযথভাবে কাজে ব্যয় হয়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে অর্থের অপচয় কিংবা আত্মসাতের ঘটনা ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হচ্ছে।
অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান–এর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বলেন, “কোনো অবস্থাতেই তথ্য গোপন করা যাবে না। বিষয়টি আমি খতিয়ে দেখছি; অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে মিস আফরোজা আক্তার, জেলা প্রশাসক, বলেন, “দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।
বিশেষজ্ঞরা মনে করেন, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কেবল নির্বাচনী কার্যক্রমের স্বচ্ছতার জন্য নয়, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। অভিযোগগুলো প্রমাণিত হলে তা শুধু আর্থিক অনিয়ম নয়, জনস্বার্থের পরিপন্থী গুরুতর অপরাধ হিসেবেই বিবেচিত হবে।
রমজানে স্বস্তি: কালিগঞ্জে টিসিবির স্মার্ট কার্ডে পণ্য সরবরাহ,সাশ্রয়ী মূল্যে চাল-ডাল-তেল

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৬৩০ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি-২০২৬) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার মোঃ আবুবকর সিদ্দীকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
টিসিবির নির্ধারিত প্যাকেজে প্রতি কেজি চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে সরবরাহ করা হয়। প্রতিটি প্যাকেজের মোট মূল্য নির্ধারণ করা হয় ৬০০ টাকা।বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট কার্ডভিত্তিক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা নির্ধারিত দামে পণ্য পেতে পারেন। স্থানীয় সূত্রে জানা গেছে,স্মার্ট কার্ড ও নির্ধারিত তালিকার ভিত্তিতে সুশৃঙ্খল পরিবেশে পণ্য বিতরণ সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় ছাড়াই উপকারভোগীরা তাদের বরাদ্দকৃত পণ্য সংগ্রহ করেন।উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে টিসিবির এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।
বিশেষ করে রমজান মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয়ভার কিছুটা লাঘব করছে।তারা আরও বলেন,সরকারের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত ও বিস্তৃত আকারে অব্যাহত থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও স্মার্ট টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
- বেসরকারি বিনিয়োগে ধস ও সর্বোচ্চ খেলাপি ঋণ: ভঙ্গুর অর্থনীতি রেখে বিদায়
- স্কুল-কলেজে আর চলবে না মনগড়া ফি: নতুন নীতিমালায় কড়া হুঁশিয়ারি
- সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- কুমিল্লার ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি
- ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি
- প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
- ১৮ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ১৮ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ১৮ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ, কী বার্তা দেবেন তারেক রহমান
- স্কুল-কলেজ-মাদরাসায় বড় নিয়োগ, আবেদন চলছে
- রেমিট্যান্স পাঠাতে জানুন নতুন হার
- বঙ্গভবনে পরিবর্তনের হাওয়া: নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় রাজনৈতিক মহল
- সাভারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্ধ হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
- বিশ্বজুড়ে হঠাৎ অচল ইউটিউব: ভিডিও দেখতে বিপাকে কোটি কোটি মানুষ
- ইফতারের ভুল খাদ্যাভ্যাস থেকে বাঁচতে পুষ্টিবিদদের বিশেষ পরামর্শ
- ইফতারে মৌসুমি ফলের জাদু: সুস্থ থাকতে পুষ্টিবিদদের বিশেষ পরামর্শ
- হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইতিহাসে প্রথম: অর্থ ও স্বরাষ্ট্রের মতো শীর্ষ দুই মন্ত্রণালয় পেল চট্টগ্রাম
- সুস্বাদু চায়ের রেসিপি: অতিরিক্ত পাতা বা ফোটানো চা ঠিক করার উপায়
- আকাশছোঁয়া স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি: আজ থেকেই দাম কমছে
- জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
- আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়: বিড়ম্বনা এড়াতে দেখে নিন তালিকা
- ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি
- বুধবারের শপিং গাইড: জেনে নিন আজ রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ
- ১৮ ফেব্রুয়ারির নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত
- ইরানে মার্কিন হামলা হলে পাশে থাকবে তালেবান
- তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক: ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় বিএনপি
- বিশ্ব গণমাধ্যমের শিরোনামে তারেক রহমান
- তারেক রহমানকে নরেন্দ্র মোদির চিঠি
- সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে: প্রথম রোজা বুধবার
- কেন্দ্রীয় ব্যাংকের সুখবর: রিজার্ভে বড় প্রবৃদ্ধি দেখছে বাংলাদেশ
- লক্ষ্মীপুরের ঘরের ছেলে এখন সরকারের মন্ত্রী: এ্যানির কাঁধে গুরুত্বপূর্ণ দপ্তরের ভার
- বাজুসের নতুন সিদ্ধান্ত: আজ থেকেই কার্যকর হচ্ছে স্বর্ণের হ্রাসকৃত মূল্য
- রাষ্ট্রপতির আলোচনায় ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ছেলে
- সাতক্ষীরা সদরে সংস্কার বরাদ্দে অনিয়ম: কাঠগড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
- এলিয়েনরা কোনো কল্পনা নয়, বাস্তব: ওবামা
- তারেক রহমানের মন্ত্রিসভায় বিশাল চমক: বাদ পড়লেন একঝাঁক জ্যেষ্ঠ নেতা
- এশিয়ার দুই দেশে রোজার ঘোষণা: চূড়ান্ত হলো পবিত্র রমজানের দিনক্ষণ
- সেই ‘১০ নম্বর জার্সি’ পরে সংসদে শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ
- রমজানে স্বস্তি: কালিগঞ্জে টিসিবির স্মার্ট কার্ডে পণ্য সরবরাহ,সাশ্রয়ী মূল্যে চাল-ডাল-তেল
- কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা
- রমজানের আগে কুমিল্লার বাজার ঊর্ধ্বমুখী: বেগুন, কাঁচামরিচ ও লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে
- শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক হলেন এহসানুল হক মিলন
- তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ‘সেলফি’ ভবিষ্যদ্বাণী মিলল বাস্তবের সঙ্গে
- প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
- আবার বাড়ছে স্বর্ণের দাম, কী কারণ?
- জুয়েলারি দোকানে যাওয়ার আগে সাবধান: স্বর্ণের নতুন দাম কার্যকর
- নির্বাচনে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে লন্ডনে উদ্বেগ: ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- বাজুসের নতুন দর! ২ লাখ ১৩ হাজারে মিলবে ১ ভরি সোনা
- রমজানে স্কুল খোলা নিয়ে হাইকোর্টের বড় রায়: বদলে গেল ছুটির পুরো ক্যালেন্ডার
- প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর
- অগ্নিমূল্য স্বর্ণের বাজার, ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো ২২১৬ টাকা
- বিশ্ববাজারের প্রভাব পড়ল দেশের স্বর্ণবাজারে: আবারও বাড়ল স্বর্ণের দাম
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের শুভ সূচনা: প্রথম কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে
- এবার সোনার দামে রেকর্ড উত্থান
- রুপা স্থির, তবে কেন অস্থির শুধু সোনা
- কালিগঞ্জের ফতেপুরে দখলমুক্ত হল দুই দোকান, মালিক পরিবারের হাতে চাবি
- দাঁড়িয়ে দেখার দিন শেষ, এবার ভোট দিয়ে অধিকার বুঝে নেওয়ার পালা: মির্জা ফখরুল
- সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের দাপুটে সূচনা: প্রথম কেন্দ্রে বড় ব্যবধানে লিড








