নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটি নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ মে ২০২৬ মঙ্গলবার ১০ ঘটিকায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর পাশাপাশি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুর্গন্ধে নাভিশ্বাস ও মরণফাঁদ গর্ত: বুড়িচংয়ের উদাহরণবাগ সড়কে চরম ভোগান্তি

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট উদাহরণবাগ পকেট গেট থেকে ঘোষনগর পর্যন্ত সড়কের দুরবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো মানুষ। বাথরুমের ময়লার লাইন সরাসরি রাস্তায়, বড় বড় গর্ত আর জমে থাকা আবর্জনার পচা দুর্গন্ধে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে কুমিল্লা সিএমএইচ-এ চিকিৎসা নিতে যাওয়া রোগীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে, ফলে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পকেট গেট থেকে ঘোষনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই ভাঙাচোরা। গর্তগুলো এতটাই গভীর ও প্রশস্ত যে স্থানীয়রা একে "বাথরুম সাইজ গর্ত" বলছেন। বৃষ্টির পানি ও ড্রেনের ময়লা জমে পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নাক চেপে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ পথচারীদের।
স্থানীয়রা জানান, ক্যান্টনমেন্টের পাশে হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে যাতায়াত করেন। ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসুস্থ রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। অ্যাম্বুলেন্স চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্ভবতী নারী ও হৃদরোগীদের জন্য এই পথ মৃত্যুঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
একইসাথে ঘোষনগর দাখিল মাদ্রাসা, উদাহরণবাগ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এই পথেই যাতায়াত করে। কাদা-পানি আর দুর্গন্ধে তাদের ইউনিফর্ম নষ্ট হচ্ছে, ক্লাসে মনোযোগ দিতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, "রাস্তার পাশেই স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার বাড়ি। তার দাপটে কেউ রাস্তা নিয়ে কথা বলতে সাহস পায় না। অভিযোগ করলে উল্টো হয়রানির শিকার হতে হয়।"
অ্যাম্বুলেন্স চালক শাহ আলম বলেন, "সিএমএইচ-এর রোগী নিয়ে এই রাস্তায় ঢুকলে কলিজা কাঁপে। গর্তে পড়ে রোগীর অবস্থা আরও খারাপ হয়। ৫-৭ মিনিটের রাস্তা ২০ মিনিট লাগে।"
এলাকাবাসীর দাবি, গত ৪-৫ বছরেও এই সড়কের কোনো সংস্কার হয়নি। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশল অফিসে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি। ক্যান্টনমেন্ট ও সিএমএইচ-এর মতো স্পর্শকাতর এলাকার পাশের সড়কের এমন করুণ দশায় হতাশ সবাই।
এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন,ভুক্তভোগী হাজারো মানুষ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তাদের অনুরোধ, বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা হোক। বিশেষ করে সিএমএইচ-এ যাতায়াতকারী রোগী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গর্ত ভরাট, ময়লা অপসারণ ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
"এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষ যাতায়াত করে। এর মধ্যে শত শত রোগী ও শিক্ষার্থী আছে। এমপি মহোদয় একটু সুদৃষ্টি দিলেই আমরা বাঁচি," বলেন স্থানীয় সমাজসেবক আবুল হোসেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর দপ্তরের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন এলাকাবাসী।
কুমিল্লা তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি মো. আবদুল লতিফ ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত লতিফ ভূঁইয়া ২০২২ সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। পাঁচ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন।
সোমবার রাতে তিনি নিহত যুবলীগ নেতা জহিরুলের জ্যাঠাতো ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
হাসপাতালে মৃত্যু
খবর পেয়ে তিতাস থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে। প্রথমে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
অস্ত্র উদ্ধার
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক জানান, নিহত লতিফ ভূঁইয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি যুবলীগ নেতা জহিরুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন।
পূর্বের হত্যাকাণ্ডের জের
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মৎস্য প্রকল্পে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লাকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় লতিফ ভূঁইয়া গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে আবারও প্রতিপক্ষের ওপর হামলা করতে গিয়ে নিজেই গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারালেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বেশ কিছু এলাকায় বুধবার (১৩ মে) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মূলত ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
রাজশাহী নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দেওয়ানপাড়া ফিডারের আওতায় থাকা নিম্নলিখিত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে
গোয়ালপাড়া,মপুর থান্ডারপাড়া,শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ,শ্যামপুর মধ্যপাড়া,শ্যামপুর নগরপাড়া,শ্যামপুর পানিশোধনাগার এলাকা
নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষে বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য নেস্কো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
/আশিক
রাজধানীর যেসব রুটে আজ বাড়তি জ্যাম হতে পারে
আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬। রাজধানীর বিভিন্ন স্থানে আজ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর, সিটি করপোরেশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের ব্যস্ত সূচি
সকাল ১০টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে 'বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি'র উদ্বোধনী ফান্ড ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বর্জ্য পৃথকীকরণ (ওয়েস্ট সেগ্রিগেশন) কার্যক্রমের উদ্বোধন করবেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সকাল ১১টায় গুলশান সোসাইটি জামে মসজিদ থেকে শুরু হয়ে দিনভর বারিধারা, পল্লবীর এমডিসি মডেল স্কুল এবং মিরপুর কলেজ সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরে বিন ও পলিব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হবে।
দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। আইজিপি মো. আলী হোসেন ফকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ করবেন।
দুপুর সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। দেশের বড় ক্রয় প্রস্তাবগুলো নিয়ে এই সভায় সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
বিকেল ৫টায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক নীতি সহায়তা নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে।
/আশিক
মঙ্গলবার ঢাকার কোন কোন এলাকায় মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন
ঢাকায় কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে সাপ্তাহিক ছুটির কারণে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। সঠিক তথ্য জানা না থাকলে অনেক সময় গন্তব্যে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও নামী-দামী মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
আজকের সাপ্তাহিক ছুটিতে রাজধানীর কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট এবং কাওয়ান বাজার এলাকার সব দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার বিপণিবিতানগুলোও আজ বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
রাজধানীর জনপ্রিয় শপিংমলগুলোর মধ্যে বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট এবং নিউ মার্কেট আজ বন্ধ থাকবে। কেনাকাটার অন্যান্য প্রধান কেন্দ্র যেমন— চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার এবং গাউসল আজম মার্কেটও আজ তাদের কার্যক্রম বন্ধ রাখবে। এছাড়া রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা আজ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য খুলবে না।
/আশিক
সাজিদা হত্যা ও পিতার মৃত্যু: ওসির অপসারণ দাবিতে উত্তাল কালিগঞ্জ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা খাতুন হত্যা এবং কন্যা হারানোর শোক সইতে না পেরে পিতা কেরামত আলীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা ও স্বামী মনিরুজ্জামানের ফাঁসি, মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।
পাশাপাশি মামলা গ্রহণে গড়িমসি, তদন্তে ধীরগতি ও বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনের অপসারণ দাবি করা হয়।সোমবার (১১ মে-২০২৬) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লারহাট খোলায় শোকাহত এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিহত সাজিদা খাতুনের পরিবারের পক্ষ থেকে মামলার এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনো সব আসামির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তারা দাবি করেন, বিচারহীনতার মানসিক চাপ ও মেয়েকে হারানোর গভীর শোক সহ্য করতে না পেরে সাজিদার পিতা কেরামত আলীর মৃত্যু হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাদের দাবি, মামলা গ্রহণে গড়িমসি, এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া এবং প্রভাবশালীদের পক্ষ নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বক্তারা বলেন, “একজন ওসির কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া।
কিন্তু বর্তমান ওসির কর্মকাণ্ডে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কয়েকজন বক্তা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতি, চুরি, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে পুলিশের দৃশ্যমান ভূমিকা নেই। এছাড়া বিভিন্ন মামলায় এজাহার ও তদন্তের নামে অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তারা।
মানববন্ধন থেকে দ্রুত ওসিকে প্রত্যাহার করে নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্ত পরিচালনার দাবি জানানো হয়।মানববন্ধনে প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বক্তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার অসহযোগিতা ও গড়িমশির কারণে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, আলেমেদ্বীন মাওলানা আবুল হায়াত, মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুর রহমান, নিহত সাজিদার ভাই আব্দুল খালেক ও আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা তুহিন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফাহিম মোনায়েম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফিজুল ঢালী ও ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মে ২০২৬ সোমবার ১১ ঘটিকায় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
কুমিল্লা শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
১০০ শয্যাবিশিষ্ট কুমিল্লা শিশু হাসপাতালসহ বন্ধ থাকা ছয়টি হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার এই নির্দেশনার ব্যাপারে জানা যায়।গত ১২ এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত '৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে' এমন একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়- রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ৬টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে।
এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই অব্যবহৃত ৬টি হাসপাতাল পরিদর্শন করে দ্রæত চালু করার তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী ২ জুন নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে বলেছেন তিনি।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী এলাকায় ৩৬ কোটি টাকার কুমিল্লা শিশু হাসপাতালের ভবন পড়ে আছে। সেখানে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। অযত্ন অবহেলায় হাসপাতালটি পড়ে আছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে হাসপাতালটি চালু করতে হবে। কুমিল্লা বড় জেলা। এখানে জনসংখ্যা ও ঘনবসতি বেশি। রোগীর চাপও বেশি।
জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের শয্যা ৪০টি। বিপরীতে প্রতিদিনই চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি থাকে। রোগীর চাপ সামাল দিতে নির্মাণ করা হয় ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল; কিন্তু ১০ মাস আগে নির্মাণ শেষ হলেও এখনো চালু হয়নি। এমনকি কোনো দপ্তর ভবনটি বুঝেও নেয়নি।
কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে নির্মাণকাজ শুরু হয়। সময় বাড়ানোর পর ২০২৪ সালের জুনে কাজ শেষ করে মেসার্স এম এন হুদা কনস্ট্রাকশন লিমিটেড।
কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, হাসপাতালের জন্য এখনো জনবল ঠিক হয়নি। আসবাব ও যন্ত্রপাতি কিছুই আসেনি। এ অবস্থায় এটি বুঝে নিলেও ফেলে রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’আসবাব ও সরঞ্জামের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, নির্মাণকাজের সঙ্গে আসবাব বা সরঞ্জাম ধরা নেই। সেগুলোর জন্য আলাদা দরপত্র হবে পরবর্তী সময়ে।
মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এই হাসপাতাল চালু হলে শুধু কুমিল্লা নয়, আশপাশের জেলাগুলোর মানুষও উপকৃত হবেন বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়।
তিনি বলেন, কর্তৃপক্ষ আন্তরিক হলে অনেক আগেই হাসপাতালটির কার্যক্রম শুরু হতে পারত; কিন্তু এখনো হাসপাতালটি হস্তান্তর না হওয়া দুঃখজনক। বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালটি চালু করা দরকার।
আজ সোমবার: ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
রাজধানীবাসীর প্রাত্যহিক জীবনের একটি বড় অংশ জুড়ে থাকে কেনাকাটা। তবে সপ্তাহের প্রতিটি দিন সব এলাকার মার্কেট খোলা থাকে না। সোমবার ঢাকার বিশাল একটি অংশে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। তাই ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ কোন কোন এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
রাজধানীর আগারগাঁও, তালতলা ও শেরেবাংলা নগর এলাকার সব মার্কেট সোমবার বন্ধ থাকে। এছাড়া মিরপুর অঞ্চলের বড় একটি অংশ যেমন—শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর এলাকার দোকানপাট বন্ধ থাকবে। একই সঙ্গে ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাসিন্দারাও আজ কেনাকাটার পরিকল্পনা এড়িয়ে চলতে পারেন।
অন্যদিকে গুলশান-১ ও ২, বনানী, নাখালপাড়া ও মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন বাণিজ্যিক এলাকা আজ বন্ধ থাকবে। রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা এবং কমলাপুরের আংশিক এলাকার মার্কেটগুলো সোমবার সাপ্তাহিক ছুটি পালন করে। এছাড়া যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার বাজারগুলোও আজ খুলবে না।
বন্ধ থাকবে যেসব শপিং মল ও বাজার
নির্দিষ্ট কিছু জনপ্রিয় মার্কেটের মধ্যে রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট ও রামপুরা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে। মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ কেনাকাটা করা যাবে না। এছাড়া গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট আজ বন্ধ থাকবে।
/আশিক
পাঠকের মতামত:
- নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
- বিদায়বেলায় ফয়ছল চৌধুরী: স্কটিশ পার্লামেন্টে এক বাঙালির ইতিহাস গড়ার গল্প
- দুর্গন্ধে নাভিশ্বাস ও মরণফাঁদ গর্ত: বুড়িচংয়ের উদাহরণবাগ সড়কে চরম ভোগান্তি
- কুমিল্লা তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
- কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- কূটনীতি না কি সামরিক হামলা? ইরানের অনড় অবস্থানে দোটানায় ট্রাম্প প্রশাসন
- সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ধনীরা আরও ধনী, গরিবরা সংকটে: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের বলি হচ্ছে এশিয়া
- পুতিনের প্রস্তাব না কি পাল্টা আঘাত? ইরানের পারমাণবিক হুঁশিয়ারিতে নতুন মোড়
- মিরপুরে ইতিহাস: দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল বাংলাদেশ!
- ১২ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১২ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- অল্প বয়সেই মাথায় টাক পড়ার ভয়? ডায়েটে রাখুন এই ৫ সুপারফুড
- চাঁদে এবার চীনের রোবট সেনা: যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে হিউম্যানয়েড প্রযুক্তির চমক
- ১৩ রানের আক্ষেপ ও হাতছাড়া বিশ্বরেকর্ড: শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ
- মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের মাস্টারস্ট্রোক: তামিলনাড়ু জুড়ে ৭১৭ মদের দোকান বন্ধ
- ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল ধরাচ্ছে পাকিস্তান: নেতানিয়াহু
- পুঁথিগত বিদ্যা নয়, নজর দিন উদ্ভাবনে: ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- করোনার চেয়েও ভয়ংকর? রহস্যময় ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ নিয়ে বিশ্বজুড়ে চরম সতর্কতা
- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: প্রাণ হারালেন সাতক্ষীরার দুই বাংলাদেশি
- যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে: ট্রাম্প
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- রাজধানীর যেসব রুটে আজ বাড়তি জ্যাম হতে পারে
- আকাশচুম্বী দামে থমকে আছে স্বর্ণ: সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে অলঙ্কার
- মঙ্গলবার ঢাকার কোন কোন এলাকায় মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- চালু হচ্ছে ই-লোন সেবা, ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ
- নিরাপদ বিনিয়োগে ঝুঁকছে বিশ্ব: স্বর্ণ-রূপার রেকর্ড দামে কাঁপছে বাজার
- সাজিদা হত্যা ও পিতার মৃত্যু: ওসির অপসারণ দাবিতে উত্তাল কালিগঞ্জ
- নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ
- হেক্সা জয়ের লক্ষ্যে ব্রাজিলের ৫৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ট্রাম্পের এক পোস্টেই তেলের বাজারে আগুন!
- ধুঁকতে থাকা কারখানা বাঁচাতে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা
- কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: শুভেন্দুকে কড়া জবাব ঢাকার
- নির্মিত হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু: সেতু মন্ত্রী
- আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: ঘরোয়া লিগের দাপট ও নতুন মুখের চমক
- ইসরায়েলের গোপন নীলনকশা ফাঁস: মধ্যপ্রাচ্য নিয়ে শেখ হামাদের বিস্ফোরক তথ্য
- বিশ্বের ২০% জ্বালানি এখন ইরানের কবজায়? হরমুজ প্রণালি নিয়ে নতুন ‘যুদ্ধ’ শুরু
- অন্যায় আদেশে ‘না’ বলা শিখতে হবে পুলিশকে: হাসনাত আবদুল্লাহ
- হামে মৃত্যুর মিছিলে শিশুদের সংখ্যাই বেশি! স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
- মার্কিন প্রস্তাব অযৌক্তিক, ট্রাম্পের জবাব অগ্রহণযোগ্য: ইরান
- কুমিল্লা শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ
- গুণগত মান বজায় রেখে দেশে নতুন বিশ্ববিদ্যালয় চালু করার প্রক্রিয়া চলছে: শিক্ষামন্ত্রী
- অপরাধ দমনে জাতিসংঘের মানদণ্ড অনুসরণ করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- গোপন ফাইল অবমুক্ত করল মার্কিন যুদ্ধ বিভাগ: এলিয়েনরা কি সত্যিই আছে?
- আলোচনা মানে আত্মসমর্পণ নয়, জাতীয় স্বার্থ রক্ষার লড়াই: পেজেশকিয়ান
- গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ অসাংবিধানিক: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- বেইজিংয়ে ট্রাম্প-শি মেগা বৈঠক: আলোচনায় প্রাধান্য পাচ্ছে যেসব ইস্যু
- কেন বাড়ছে সোনার দাম? রেকর্ড উচ্চতায় দাঁড়িয়ে দেশের জুয়েলারি বাজার
- কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার
- তামিলনাড়ুতে ‘থালাপতি’ যুগের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়
- বিধানসভা নির্বাচনে বিজেপির ইতিহাস: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম চূড়ান্ত
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- আজ শনিবারের নামাজের সময়সূচি: জোহর থেকে এশার পূর্ণাঙ্গ তালিকা
- কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন
- আকাশচুম্বী দামে থমকে আছে স্বর্ণ: সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে অলঙ্কার
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ
- দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- ২৭ না কি ২৮ মে? কোরবানির ঈদ নিয়ে যা জানাল বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তর
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ণ সময়সূচি
- প্রথম সেশনে দাপুটে বোলিংয়ে পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশের
- আজ রাতে আকাশের খেলা: হ্যালির ধূমকেতুর ছোঁয়ায় দেখা মিলবে উল্কাবৃষ্টির!
- আমাদের আত্মসমর্পণ করানো অসম্ভব: ইরানের প্রেসিডেন্ট








