হাতিয়ায় ট্রলারডুবি, চলছে উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার করিম বাজার ঘাটের কাছে মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্যসহ চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। শনিবার (১ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনিক কুমার নন্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। যাত্রীদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, চারজন আনসার, বিভিন্ন এনজিওর কর্মী ও কয়েকজন রোহিঙ্গা রোগী ছিলেন। ট্রলারটি করিম বাজার ঘাটের কাছাকাছি আসার পর একটি ডুবোচরে আটকে গেলে এর তলা ফেটে যায় এবং তা ডুবে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা নদীতে থাকা অন্য ট্রলারের সহায়তায় জীবিত অবস্থায় ৩৪ জন যাত্রীকে উদ্ধার করেন। তবে একজন যাত্রীর মৃতদেহও উদ্ধার করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক এসআই, এক কনস্টেবল, একজন সিনিয়র স্টাফ নার্স এবং চারজন রোহিঙ্গা রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান জানান, অধিকাংশ রোগী পানিতে ডুবে বুকে আঘাত পেয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল। নার্স ফারজানা বিনতে মমিনের ফুসফুসে পানি প্রবেশ করায় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল মো. ফরহাদ বলেন, ট্রলারটি নতুন ছিল এবং মাঝিও অভিজ্ঞ ছিলেন। করিম বাজার ঘাটে পৌঁছানোর ঠিক আগে ট্রলারটি চরে আটকে যায় এবং কয়েকবার ধাক্কা খাওয়ার পর পানিতে ফেটে যায়। তখনই একটি বড় ঢেউ এসে ট্রলারটি উল্টে দেয়। প্রায় দুই ঘণ্টা পানিতে ভেসে থাকার পর তিনি এবং অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ ও ট্রলারের নিরাপত্তা ঘাটতির বিষয়েও তদন্ত শুরু করেছে।
-অনন্যা, নিজসে প্রতিবেদক
দেবিদ্বারে গৃহবধূর অর্ধগলিত লাশ, রহস্যে ঘেরা মৃত্যু

মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন এবং আর্থিক চাপের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
রোববার দুপুরে দেবিদ্বার পৌরসভার সুজাত আলী সরকারি কলেজের উত্তর গেইট সংলগ্ন একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সাবিনা ইয়াছমিন, বয়স আনুমানিক ৩২ বছর, কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে প্রতিবেশী আবু ইউছুফের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে সাবিনার বিয়ে হয়। পরিবারের আপত্তি উপেক্ষা করে তারা দেবিদ্বারে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
অভিযোগ রয়েছে, স্বামী আবু ইউছুফ মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নেশার জন্য অর্থ দাবি করতেন। এ নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি দেখা দিত এবং সাবিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে স্বজনরা দাবি করেছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সাবিনাকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেওয়া হয়। এই দাবিতে সাড়া দিতে না পারায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিহতের পরিবারের দাবি, ঘটনার দুই দিন আগে অর্থাৎ শুক্রবার তিনি মায়ের সঙ্গে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, যা সন্দেহের জন্ম দেয়।
রোববার দুপুরে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
নিহতের খালা ইয়াছমিন আক্তার অভিযোগ করেন, সাবিনার শরীরে একাধিক স্থানে নির্যাতনের চিহ্ন ছিল এবং অতীতেও তাকে মারধরের শিকার হতে হয়েছে। এমনকি একবার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর ঘটনাও ঘটেছিল।
এদিকে নিহতের ছোট ভাই জানিয়েছেন, এটি ছিল সাবিনার তৃতীয় বিয়ে এবং বর্তমান স্বামী আবু ইউছুফ বিদেশে মাদক সংক্রান্ত মামলায় কারাভোগ শেষে দেশে ফিরে আসেন।
দেবিদ্বার থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পারিবারিক নির্যাতন এবং অন্যান্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই সাগর জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। একইসঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আজ সোমবার: ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? কেনাকাটার আগে দেখে নিন
রাজধানীর বাসিন্দাদের প্রতিদিনের কেনাকাটা বা জরুরি প্রয়োজনে নানা মার্কেটে যেতে হয়। তবে তীব্র যানজট ঠেলে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তবে পুরো পরিশ্রমই বৃথা যায়। তাই সোমবার ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট আজ বন্ধ থাকবে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁও, তালতলা এবং শেরেবাংলা নগর এলাকার সব দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মিরপুর অঞ্চলের বড় একটি অংশ যেমন শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০ থেকে শুরু করে মিরপুর-১৪ পর্যন্ত এলাকাগুলোতেও আজ সাপ্তাহিক ছুটি। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও মহাখালী এলাকার মার্কেটগুলোও আজ বন্ধের তালিকায় রয়েছে। ডিওএইচএস (নিউ ও ওল্ড), কাকলী এবং তেজগাঁওয়ের ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাসিন্দাদেরও আজ কেনাকাটার জন্য বিকল্প পরিকল্পনা করতে হবে।
একইভাবে গুলশান-১, ২, বনানী এবং মহাখালী কমার্শিয়াল এরিয়াতেও আজ দোকানপাট বন্ধ থাকবে। রাজধানীর পূর্ব ও দক্ষিণ অংশের নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান ও বাসাবো এলাকায় আজ সাপ্তাহিক ছুটি পালিত হবে। এছাড়া মালিবাগের একাংশ, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা এবং কমলাপুর ও যাত্রাবাড়ীর আংশিক এলাকায় আজ সব ধরনের মার্কেট বন্ধ থাকবে। শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার ক্রেতাদেরও আজ বাজার বন্ধ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে কিছু নির্দিষ্ট মার্কেট আজ অর্ধদিবস পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার ও ইউএই মৈত্রী কমপ্লেক্স। গুলশান ও বনানী এলাকার বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২ এবং গুলশান পিংক সিটিও আজ অর্ধদিবস খোলা থাকবে। এছাড়া রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটসহ আরও কিছু শপিং কমপ্লেক্স আজ নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যাবে। তাই ভোগান্তি এড়াতে সময়সূচি জেনে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
/আশিক
আজ রোববার: ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? কেনাকাটার আগে দেখে নিন
আজ রোববার (২৯ মার্চ ২০২৬) রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার অনেক মার্কেট এবং বাণিজ্যিক এলাকা সাপ্তাহিক বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে বিড়ম্বনা এড়াতে এলাকাগুলোর নাম জেনে নেওয়া জরুরি। আজকের দিনে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকার সব দোকানপাট বন্ধ থাকবে।
এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল ও ক্যান্টনমেন্ট এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও আজ বন্ধ থাকবে। গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাটও আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে।
মার্কেটগুলোর মধ্যে আজ বন্ধ থাকবে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট। তাই এসব এলাকায় যাওয়ার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় গন্তব্য খোলা আছে কি না তা নিশ্চিত হয়ে নিন।
/আশিক
সরকার নির্ধারিত দামের চেয়ে তিন গুণ বেশি: তেলের বাজার নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
নীলফামারী জেলায় গত তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার অধিকাংশ পেট্রল পাম্পে ‘তেল নেই’ সংবলিত নোটিশ ঝুলছে, যার ফলে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। হাতেগোনা দুই-একটি পাম্পে তেল পাওয়া গেলেও সেখানে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়। অভিযোগ উঠেছে, সরকার রেশনিং পদ্ধতি তুলে নিলেও পাম্প মালিকরা নিজেদের ইচ্ছামতো ১০০ বা ২০০ টাকার বেশি তেল দিচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, পাম্পগুলোতে তেল না মিললেও স্থানীয় হাট-বাজারের খুচরা দোকানগুলোতে চড়া দামে পেট্রল ও অকটেন বিক্রি হচ্ছে। যেখানে সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রলের দাম ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা, সেখানে কালোবাজারে পেট্রল ৩০০ টাকা এবং অকটেন ৩২০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালক হাবিব জানান, গত তিন দিনে ৬টি পাম্প ঘুরেও তিনি তেল পাননি। এদিকে সেচ মৌসুমে ডিজেল ও তেলের সংকটে জমিতে পানি সেচ দিতে পারছেন না কৃষকরা, যা জেলার ফসল উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।
পাম্প মালিকরা দাবি করছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মেসার্স হক ফিলিং স্টেশনের মালিক শামসুল হক জানান, সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এবং ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়লা সাঈদ তন্বী জানিয়েছেন, অবৈধ মজুত বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে দ্রুত অভিযান চালানো হবে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলমও জানান, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি বেআইনি এবং এ বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে।
/আশিক
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য (৯০) আর নেই।
তিনি শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় ঢাকা এ্যাভার গ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে এক মাত্র কণ্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ন্যপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী।
প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৯ এবং ২০১৪ ইং সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন আজ শনিবার (বাদ মাগরিব) নিজ স্বামীর বাড়ি কুমিল্লর দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে প্রয়াত স্বামী ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হবে।
কেন্দুয়ায় রামপুর বাজারে বড় অভিযান: গোপন গুদাম থেকে বিপুল পেট্রোল জব্দ!
নেত্রকোনার কেন্দুয়ায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে পেট্রোল মজুত করার অপরাধে এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এক ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গোপন গুদাম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত এনায়েতুর রহমান (ওরফে এনায়েতউল্লাহ) রামপুর বাজারে দীর্ঘদিন ধরে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি তাঁর হার্ডওয়্যার দোকানের পেছনে একটি গোপন কক্ষে ৬টি বড় ড্রামে বিপুল পরিমাণ পেট্রোল মজুত করে রেখেছিলেন। মূলত সারা দেশে জ্বালানি তেলের সাময়িক সংকটের সুযোগ নিয়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই তিনি এই অবৈধ মজুত গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন গোপন কক্ষে পেট্রোলের ড্রামগুলোর সন্ধান মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর তাঁকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ৮০০ লিটার পেট্রোল বর্তমানে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কালবেলা
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
রাজধানীতে প্রতিদিনের চলাফেরায় নানা ধরনের বিড়ম্বনা এড়াতে সকালের শুরুতেই জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো। আজ রোববার (২৯ মার্চ ২০২৬), মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কর্মসূচির কারণে রাজধানীর কয়েকটি পয়েন্টে জনসমাগম হতে পারে।
বেলা ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘Medical Ethics’ শীর্ষক একটি সিএমই (CME) প্রোগ্রামের আয়োজন করেছে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শাহবাগ এলাকায় এ সময় ভিড় বাড়তে পারে।
সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত থাকবেন। গুলিস্তান ও নগর ভবন এলাকায় যানচলাচল ধীর হতে পারে।
সকাল ১০টায় মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজে মশক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ‘Clean School, No Mosquito’ অনুষ্ঠিত হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই কর্মসূচির উদ্বোধন করবেন। মোহাম্মদপুর ও আসাদগেট এলাকায় ট্রাফিক কিছুটা ধীর হতে পারে।
/আশিক
কালিগঞ্জে চুরির ঘটনায় সংঘবদ্ধ হামলা, গুরুতর আহত ১ জন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই এলাকার বাসিন্দা মোঃ হারুন গাজী, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে পূর্বের বিরোধের জেরে একদল ব্যক্তি লোহার রড, বাঁশের লাঠি এবং কাঠের চলা নিয়ে হারুন গাজীর বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকেই তারা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং পরিস্থিতি দ্রুত সহিংসতায় রূপ নেয়।
ভুক্তভোগী প্রতিবাদ জানালে হামলাকারীরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলার শুরুতেই একজন অভিযুক্ত তার বাম চোখে ঘুষি মেরে গুরুতর আঘাত করে। এরপর অন্যরা তাকে লাথি ও বিভিন্ন বস্তু দিয়ে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে গলায় পা দিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন বাবু, জাহিদ, মোঃ মুন্না, আনিস এবং মোঃ জনি। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের সংশ্লিষ্টতার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় হামলাকারীদের একজন হারুন গাজীর শার্টের পকেট থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে, যা এই হামলাকে শুধুমাত্র সহিংসতা নয়, বরং আর্থিক ক্ষতির ঘটনাতেও পরিণত করেছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়, যা তাদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে।
ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের অবস্থান এখনো অজানা রয়ে গেছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গ্রামীণ এলাকায় চুরি বা জমিজমা সংক্রান্ত বিরোধ প্রায়ই ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সহিংসতায় রূপ নেয়। এই ধরনের ঘটনা সামাজিক নিরাপত্তা ও আইনের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, গুরুতর আহত ১ জন

শিমুল হোসেন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সহিংসতার এক গুরুতর ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন সুবর্ণগাছি গ্রামের বাসিন্দা মোঃ ফজলু সরদার।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাজারের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের কদমতলা বাজার এলাকায় পৌঁছানোর পর একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। এরপর সংঘবদ্ধভাবে হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ এবং কাঠের বাটাম ব্যবহার করে তার ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়।
হামলার তীব্রতায় ফজলু সরদার গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুল্লাহ, মহিবুল্লাহ, রেজাউল সরদার, জাকির হোসেন, আব্দুল কাদের, জালাল, আয়ুব হোসেন, জামির সরদার, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত খোকন, আলামিন, আমের আলী সরদার, আবু তালেব, আলামিন হোসেন এবং লাভলু মোড়লসহ আরও কয়েকজন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক আঘাতেই সীমাবদ্ধ থাকেনি; বরং হামলার সময় ফজলু সরদারের কাছে থাকা নগদ ২ হাজার ৩৬ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় হামলা, প্রাণনাশ এবং জমি দখলের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, জমিজমা সংক্রান্ত এই বিরোধটি দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে এবার তা সরাসরি সহিংসতায় রূপ নেয়, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের অবস্থান এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
- ভিনগ্রহে প্রাণের সন্ধান: গোল্ডিলক্স জোনে মিলল পৃথিবীর মতো ৪৫টি গ্রহ
- ট্রাম্পের মুখে শান্তি, ইসরায়েলের হাতে অস্ত্র! মিত্রদের দ্বিমুখী চালে বিভ্রান্ত বিশ্ব
- তরুণদের হার্ট অ্যাটাক: রিপোর্টে সব স্বাভাবিক থাকলেও লুকিয়ে থাকতে পারে বড় বিপদ
- ইসরায়েল ফার্স্ট নীতিতে ক্ষুব্ধ মার্কিনিরা: নিজ দেশেই তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট
- মধ্যপ্রাচ্য সংঘাত: সরাসরি যুদ্ধে জড়াবে না ব্রিটেন, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সংসদে জাইমা রহমান: ভিভিআইপি গ্যালারিতে সরব উপস্থিতি
- বিগত সরকারের ১৩০০ প্রকল্প এখন কাঠগড়ায়: দুর্নীতির তথ্য ফাঁস করলেন অর্থমনন্ত্রী
- খার্গ দ্বীপে হামলার চূড়ান্ত হুমকি ট্রাম্পের: রণক্ষেত্রে পরিণত হচ্ছে হরমুজ প্রণালি
- রাজনীতিতে সৌজন্যের নতুন নজির: বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী
- সংসদে হাসির রোল: হাসনাত আবদুল্লাহর বয়স শুনে প্রাণখুলে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নিজের ঘরের বিক্ষোভে নজর দিন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের পরামর্শ
- ৩০ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৩০ মার্চ ডিএসই: দরপতনে এগিয়ে ১০ কোম্পানি
- ৩০ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- দেবিদ্বারে গৃহবধূর অর্ধগলিত লাশ, রহস্যে ঘেরা মৃত্যু
- হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রে ২০ ট্যাংকারে তেল পাঠাচ্ছে ইরান: ট্রাম্প
- হামের লক্ষণ কীভাবে বুঝবেন, বাঁচতে কী করবেন
- এক-এগারোর কুশীলবদের তথ্যে ফেঁসে গেলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক
- অবৈধ তেল মজুতকারীদের ধরতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা
- দেশে হামের ভয়াবহ প্রকোপ: টিকা ও পুষ্টির অভাবে সংকটে হাজারো শিশু
- মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বিপর্যয়: তেলের দাম বাড়ার পূর্বাভাসে কাঁপছে বিশ্ব
- স্ক্রিনের নেশায় চোখের বারোটা? ঘরোয়া উপায়ে ফেরান চোখের জ্যোতি
- মাঠের ফুটবলের চেয়েও বড় উদ্বেগ মানবাধিকার! বিশ্বকাপের আগে বিপাকে ফিফা
- লেবাননে বড় যুদ্ধের ডাক: নির্দেশ দিলেন নেতানিয়াহু
- দেশের ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত জারি
- খার্গ দ্বীপ আসলে কী? কেন এই ‘নিষিদ্ধ দ্বীপ’ দখল করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প?
- এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬: নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ১১ নির্দেশনা
- টাকা পাঠানোর আগে দেখে নিন আজকের সেরা রেট, লাভবান হবেন প্রবাসীরা
- হরমুজ ছাড়িয়ে ওমান উপসাগরও এখন ইরানের কবজায়
- আজ সোমবার: ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? কেনাকাটার আগে দেখে নিন
- ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান : ট্রাম্প
- সোমবারও স্বর্ণের বাজারে আগুনের উত্তাপ, রেকর্ড দামে কেনাবেচা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্ণাঙ্গ তালিকা
- তেল, মিসাইল ও কূটনীতি: মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে যাচ্ছে?
- ইরানী ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলে রাসায়নিক বিপর্যয়: আতঙ্কে ঘরে বন্দি লাখো মানুষ
- রেমিট্যান্সে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ
- কুয়েতে সামরিক ঘাঁটিতে আঘাত হানল ইরান, বস্তুগত ক্ষয়ক্ষতির কবলে প্রতিরক্ষা বিভাগ
- নিয়ম সবসময় শাসকের অনুসারী: হাসনাত আবদুল্লাহ
- অস্ট্রেলিয়ার বুকে বাংলা হান্ড্রেড লিগ সিডনিতে প্রথমবারের মতো খেলোয়াড় নিলাম
- চিরদিনই তুমি যে আমার খ্যাত নায়ক রাহুলের অকাল প্রয়াণ
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঘোষণা: রাতেই মিটছে ১৩৩ অধ্যাদেশের ভাগ্য
- মিরপুর চিড়িয়াখানায় শিক্ষার্থীদের হাতে আটক আলোচিত ফাহিম চৌধুরী
- সংসদ কি তার প্রেক্ষাপট ভুলে যাচ্ছে? অধিবেশনে নাহিদ ইসলামের কড়া সমালোচনা
- মার্কিন ঘাঁটিতে হামলার ব্লু-প্রিন্ট তৈরিতে ইরানকে ১০০ শতাংশ সাহায্য রাশিয়ার
- ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলায় কাঁপছে ইসরায়েল, ১০০ শহরে বাজছে সতর্কসংকেত
- মধ্যপ্রাচ্যের জলসীমায় হাজার হাজার মার্কিন মেরিন সেনা,বাড়ছে আঞ্চলিক সংঘাতের শঙ্কা
- ফ্যামিলি কার্ডে বড় পরিবর্তন: এখন ঘরে বসেই পাবেন সব সুবিধা?
- আট বছর টিকা দেয়নি কোনো সরকার; স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক তথ্য
- সংসদে ইনসাফ থাকলে দেশজুড়ে ন্যায়বিচার সম্ভব: ডা. শফিকুর রহমান
- গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা সদস্যদের সংসদ বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
- স্বর্ণের বাজারে বড় ধস: গত বছরের রেকর্ড ভাঙছে ২০২৬-এর স্বর্ণের বাজার
- স্বর্ণ কিনতে চান? আজই সুযোগ: রেকর্ড হারে দাম কমাল বাজুস
- সোমবারও স্বর্ণের বাজারে আগুনের উত্তাপ, রেকর্ড দামে কেনাবেচা
- সোনার বাজারে বড় ধস: দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম কার্যকর
- পদ্মার গভীরে শনাক্ত ডুবে যাওয়া বাস: উদ্ধারে লড়ছে ‘হামজা’ ও ডুবুরি দল
- রেকর্ড পতন, মাত্র ২ লাখ ৩০ হাজারে পাচ্ছেন ১ ভরি সোনা
- স্বর্ণের বাজারে অস্থিরতা তুঙ্গে: মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেল সব হিসাব
- শাওয়ালের ৬ রোজা: ফজিলত ও করণীয় জানুন
- পদ্মার অতলে বাস ট্র্যাজেডি: ২৩ প্রাণহানির মধ্য দিয়ে শেষ হলো উদ্ধার অভিযান
- লেনদেন ছাড়াল ৬শ কোটি টাকা: উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- ইরান যুদ্ধে কোন দেশে কতজন মানুষ নিহত হয়েছে?
- কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, গুরুতর আহত ১ জন
- ঈদ পরবর্তী বাজারে সোনার বড় ধস: ভরিতে বড় ছাড় দিয়ে সোনার দাম পুনর্নির্ধারণ
- ১০ হাজার টন ডিজেল ও জেট ফুয়েল নিয়ে নতুন জাহাজ চট্টগ্রাম বন্দরে
- চিরদিনই তুমি যে আমার খ্যাত নায়ক রাহুলের অকাল প্রয়াণ








