রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

রাজধানী ঢাকায় আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাজনৈতিক ও সরকারি দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচারণায় আজ সরগরম থাকবে রাজপথ।
তারেক রহমানের ৮টি নির্বাচনী জনসভা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ৮টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
সকাল ১১টা: ঢাকা-১৭ আসন, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ।
দুপুর ১২টা: ঢাকা-১০ আসন, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ।
দুপুর ১টা: ঢাকা-৮ আসন, পীরজঙ্গী মাজার রোড।
দুপুর ২টা: ঢাকা-৯ আসন, মান্ডা তরুণ সংঘ মাঠ।
বিকেল ৩টা: ঢাকা-৫ আসন, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড।
বিকেল ৪টা: ঢাকা-৪ আসন, জুরাইন-দয়াগঞ্জ রোড।
বিকেল ৫টা: ঢাকা-৬ আসন, ধূপখোলা মাঠ।
সন্ধ্যা ৬টা: ঢাকা-৭ আসন, লালবাগ বালুর মাঠ।
মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক-এর সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১০টা।
স্থান: মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।
অতিথি: সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্রিফিং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের চূড়ান্ত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সময়: সকাল ১১টা ৪৫ মিনিট।
স্থান: ডিএমপি মিডিয়া সেন্টার।
বক্তা: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফ করবেন।
দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা রাস্তার মাঝে বাস পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় ৩টি মামলায় মোট ১৫,০/- টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিউ মার্কেট এলাকার প্রধান সড়কে এমএইচ পরিবহন, নিউ এমএইচ পরিবহন ও নিউ সুগন্ধা পরিবহনের বাসগুলো যাত্রী ওঠানামা করানোর নামে রাস্তার মাঝে পার্কিং করে রাখে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিটি পরিবহনকে ৫০/- টাকা করে জরিমানা করা হয়। জরিমানাকৃত পরিবহনগুলো হলো: ১. এমএইচ পরিবহন ২. নিউ এমএইচ পরিবহন ৩. নিউ সুগন্ধা পরিবহন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন বলেন, “সড়কের মাঝে যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানজট নিরসনে পরিবহন মালিক ও চালকদের নির্ধারিত স্থানে বাস পার্কিংয়ের অনুরোধ জানানো হলো।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নিউ মার্কেট এলাকার যানজট অনেকটাই কমবে।
আজ যেসব এলাকায় ৮-৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
জরুরি রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গাছপালা অপসারণের কাজের কারণে বৃহস্পতিবার (২৫ জুন) দেশের অন্তত দুটি জেলার বিভিন্ন এলাকায় টানা ৮ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে দুই প্রতিষ্ঠান।
খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছপালা অপসারণ এবং ফিডারভিত্তিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময় ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা, এবং ভাইবোন ছড়া ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে।
বিউবো বলেছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গ্রাহকদের সাময়িক এই অসুবিধাকে সহযোগিতার মনোভাব নিয়ে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিও বৃহস্পতিবার জরুরি প্রকৌশল কার্যক্রমের জন্য বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সদর উপজেলার আওতাধীন ৩৩ কেভি ফিডারে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নকাজ পরিচালিত হবে।
এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ প্রায় টানা ৯ ঘণ্টা, সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।
বিদ্যুৎ প্রকৌশলীরা বলছেন, বর্ষাকালে বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডালপালা পড়ে দুর্ঘটনা, শর্টসার্কিট এবং হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে আগাম রক্ষণাবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ভবিষ্যতের বড় ধরনের বিপর্যয় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত রক্ষণাবেক্ষণের ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়ে, ট্রান্সফরমার ও ফিডারের ওপর চাপ কমে এবং দীর্ঘমেয়াদে গ্রাহকরা আরও স্থিতিশীল বিদ্যুৎ সেবা পান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের বিদ্যুৎ বিভ্রাটের সময় প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদে ব্যবহার, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা প্রস্তুত রাখা এবং বিদ্যুৎ ফিরে আসার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
-রফিক
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ খুলশী টাউন সেন্টার হলে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত মহা সচিব ফারহানা আফরোজ। সঞ্চালনায় ছিলেন মো. আফজআল খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: ঢাকা এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যাবস্থাপক আকরাম হোসেন, সংগঠনের সহ সভাপতি এম এ সবুর এবং রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো: জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, এডভোকেট মো: জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদ সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।
সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিউর রহমান এবং উনার শ্রদ্ধেয় পিতা সড়ক দুর্ঘটনায় আহত হলে সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত দোয়া ও পরিচালনা করা হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সংগঠনে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট এবং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মেলবন্ধন গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় এতিম দূস্থদের মানবিক সাহায্যে এই সংগঠন বেশি করে করার আহ্বান জানায়। এই সংঠনের প্রতি আমার সহযোগিতা থাকবে সব সময়।
উপস্থিত নেতৃবৃন্দরা বলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট চট্টগ্রামের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করাই আমাদের কাজ, সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে । এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আমাদের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম ও ফারহানা আফরোজ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই আজকের সকল উপস্থিত মেহমানদের, আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন।
আমরা আশাকরি উক্ত সংগঠন আগামী দিনেও সবার সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যেমে এগিয়ে যাবে বহুদূর।আলোচনা শেষে উপস্থিতি সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যেমে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফলও বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটওয়ারী।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, আবেদা-মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মোরশেদ আলম এবং আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, এনটিভি প্রতিনিধি ইসহাক হাসান, মানবজমিন প্রতিনিধি রাসেল সরকারসহ অন্যান্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন— আব্দুল হামিদ-জয়ফলের নেশা ফাউন্ডেশন, আবেদা-মান্নান ফাউন্ডেশন, ইনসাফ স্বেচ্ছাসেবী সংস্থা ও আমাদের দেবিদ্বার পত্রিকার পক্ষ থেকে ঔষধি, ফলজ ও ফুলের বিভিন্ন চারা সরবরাহ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে অতিথিরা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও শিশুদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু
চরভদ্রাসন প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এবং সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন) পরিচালিত এ অভিযানে উপজেলার আদর্শ স্কুল রোড এলাকার মেসার্স শরিফুল বেকারীকে বিস্কুট, ব্রেড ও কেক পণ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের কাছে বিভ্রান্তিকর তথ্য প্রদানের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ আলমনগর বাজারের মেসার্স হাজী বেকারিকে বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয়ের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা খাদ্যের মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, বাজার তদারকি জোরদার হলে অসাধু ব্যবসায়ীদের অনিয়ম কমবে এবং ভোক্তারা নিরাপদ খাদ্য পণ্য পেতে আরও বেশি আস্থা অর্জন করবেন।
চরভদ্রাসনে বিএনপির মৌন মিছিল, শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ

সাজ্জাদ হোসেন সাজু
চরভদ্রাসন প্রতিনিধি
রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড, অপপ্রচার এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগের প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৌন মিছিল ও সংক্ষিপ্ত পথসভার আয়োজন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সোমবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। নীরব মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও রহমত দেওয়ান।
এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মহল ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষ এখন এসব কর্মকাণ্ড সম্পর্কে সচেতন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা সম্পর্কে যথেষ্ট অবগত।
বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে হলে রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতারা আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল আচরণ এবং জনগণের প্রতি জবাবদিহিতা বৃদ্ধি করা প্রয়োজন।
তারা দাবি করেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপির নেতাকর্মীদের আরও সংগঠিত ও সক্রিয় থাকতে হবে।
পথসভা থেকে দলের নেতারা সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন। তারা বলেন, যেকোনো রাজনৈতিক সংকট মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি দলীয় সংগঠনকে সক্রিয় রাখার পাশাপাশি মাঠপর্যায়ে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়ভাবে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক সহনশীলতা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ নাজিরপুরে মাদক নির্মূলে মানববন্ধন

ওয়ালিউল্লাহ রাইসুল
নাজিরপুর উপজেলা প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ৯টায় উপজেলার ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। এর ভয়াবহ প্রভাব শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তাদের মতে, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই মাদকের বিস্তার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদি সচেতনতা কার্যক্রম, সামাজিক প্রতিরোধ ব্যবস্থা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ।
বক্তারা বিশেষভাবে অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়।
পথসভায় বক্তব্য রাখেন কর্মসূচির আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার, মো. মামুন বাহাদুর, সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, মো. ইকবাল হোসেন, ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজমল হোসেন দিপু, ৪ নম্বর দীর্ঘা ইউনিয়ন জামায়াতের আমির মো. মাহাবুবুর রহমান, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আল-আমিন খান এবং নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।
কর্মসূচিতে নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে যুক্ত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে পরিবারকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে এবং সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের বয়কট করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় জনগণের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ শুধু নাজিরপুর নয়, দেশের অন্যান্য এলাকাতেও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেলে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী হবে।
স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন, এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠার পথ আরও সহজ হবে।
বুধবার বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট
রাজধানী ঢাকায় সাপ্তাহিক ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং কমপ্লেক্স এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই প্রয়োজনীয় কেনাকাটা, অফিস-সংক্রান্ত কাজ কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে বের হওয়ার আগে কোথায় কোন মার্কেট খোলা বা বন্ধ রয়েছে, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
বিশেষ করে রাজধানীর উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এদিন দোকানপাট বন্ধ থাকায় অনেকেই অপ্রস্তুত অবস্থায় বিড়ম্বনার মুখে পড়তে পারেন। তাই সময়, শ্রম ও যাতায়াত খরচ বাঁচাতে আগে থেকেই পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে।
একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় ও বহুল পরিচিত শপিং কমপ্লেক্সও আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে। এর মধ্যে দেশের অন্যতম বৃহৎ শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক অন্যতম।
এ ছাড়া নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা আজ সারাদিন বন্ধ থাকবে।
যমুনা ফিউচার পার্কে প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী এবং বিনোদনপ্রেমী মানুষের সমাগম হয়। তাই সেখানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, পাবলিক ওয়ার্কস সেন্টার ও মাসকট প্লাজা অফিস সরঞ্জাম, পোশাক, ইলেকট্রনিকস এবং বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের জন্য পরিচিত হওয়ায় ব্যবসায়ীদেরও আগেভাগে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে ভারসাম্য আনা এবং কর্মীদের সাপ্তাহিক বিশ্রাম নিশ্চিত করতেই বিভিন্ন এলাকায় ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
তবে অনেক নাগরিক এই সময়সূচি সম্পর্কে অবগত না থাকায় নিয়মিতভাবে ভোগান্তির শিকার হন। বিশেষ করে মাসিক কেনাকাটা, উৎসবের কেনাকাটা কিংবা অফিস শেষে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের ক্ষেত্রে আগে থেকে তথ্য জেনে বের হওয়া গুরুত্বপূর্ণ।
-রাফসান
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে এসব এলাকা
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার খাগড়াছড়ি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত হাজারো গ্রাহককে সাময়িক ভোগান্তির মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে ‘আলুটিলা ফিডার’-এর আওতাভুক্ত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট আট ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশল দল বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন কারিগরি কাজ সম্পন্ন করবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল এলাকা, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া এবং আলুটিলা।
স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। কারণ দিনের ব্যস্ততম সময়জুড়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস কার্যক্রম, ছোট শিল্পকারখানা এবং গৃহস্থালি কাজেও প্রভাব পড়তে পারে।
বিশেষ করে যারা অনলাইনভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং, ব্যাংকিং কার্যক্রম অথবা ডিজিটাল সেবা ব্যবহার করেন, তাদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া হাসপাতাল, ফার্মেসি, এটিএম বুথ, মোবাইল নেটওয়ার্ক নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট সেবাগ্রহীতাদেরও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
-রফিক
পাঠকের মতামত:
- দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা
- জাপান ও সুইডেনের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, কার মাথায় উঠবে নকআউটের মুকুট?
- ইসলামে বিভেদ ও হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান
- জর্ডান ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস, বিশ্রাম পেতে পারেন মেসি-মার্তিনেজ
- ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- ১ টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ
- প্রতিদিনের ১০ খাবার যা বাড়াবে আপনার শক্তি
- হালাল রিজিক ও বরকতের জন্য যে আমলগুলো গুরুত্বপূর্ণ
- ৪৮ দলের নতুন বিশ্বকাপে কঠিন সমীকরণের মুখে বিশ্বফুটবলের পরাশক্তিরা
- আজ রাতের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত
- ইরান যুদ্ধ নিয়ে নিজ দলের আইনপ্রণেতাদের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প
- ২৮ জুন থেকে দেশের ৫টি কেন্দ্রে নেওয়া হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন
- অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়তে শেখায় আশুরা: রাষ্ট্রপতি
- সীমান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান হবে: আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের
- বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক: ১৫টি সমঝোতা স্মারকে ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়
- ২৫ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ২৫ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- তিস্তা নিয়ে চীনের সঙ্গে নতুন সমঝোতা, বৈঠকে তারেক রহমান
- যেদিন থেকে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- নবম পে স্কেলে বড় অগ্রগতি, বৈঠকে নেওয়া যেসব সিদ্ধান্ত
- স্বস্তির খবর, সোনার দামে বড় পতন ঘোষণা বাজুসের
- বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা
- প্রথমবার এমওইউ সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি
- বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
- আশুরার রোজা কেন এত ফজিলতপূর্ণ? জেনে নিন
- নকআউটে ব্রাজিল, কবে-কোথায় ম্যাচ? প্রতিপক্ষ কারা
- আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ জমজমাট সূচি
- আজ যেসব এলাকায় ৮-৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত
- দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ
- চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা
- ২৫ লাখ কিলোমিটার দূর দিয়ে যাবে গ্রহাণু, বাইনোকুলারে দেখার সুযোগ
- দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা: ভারতের ব্যাখ্যা অসন্তোষজনক বলল ঢাকা
- রোনালদোর ‘ফিরে এসেছি’ হুংকার নিয়ে ইব্রাহিমোভিচের তীব্র উপহাস
- রাউন্ড অব ৩২-এর আগে ব্রাজিলের একাদশে বড় রদবদলের আভাস
- সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা, সব ব্যাংককে কড়া সতর্কবার্তা
- ১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন
- বার্ষিক উন্নয়ন কর্মসূচির ‘সবুজ পাতায়’ যুক্ত হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প
- ২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি
- করের নতুন নিয়ম ১ জুলাই থেকে, যেসব ফিতে বাড়ছে ২০ শতাংশ টিডিএস
- হরমুজ প্রণালিতে জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: ট্রাম্প
- খামেনির দাফন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণ
- ২০২৬-২৭ অর্থবছর থেকে ভ্যাটের আওতায় আসছে নতুন ১৬ ব্যবসা খাত: অর্থমন্ত্রী
- চীনের ডালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী
- ২৪ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ২৪ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- চরভদ্রাসনে বিএনপির মৌন মিছিল, শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ
- ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ নাজিরপুরে মাদক নির্মূলে মানববন্ধন
- শিক্ষকের মর্যাদা ও প্রশাসনিক সংস্কৃতির সীমারেখা
- ইরান চুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল, ট্রাম্পের বিরুদ্ধে তোপ
- হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্রই আদায় করবে: ট্রাম্প
- স্পেন-সৌদি আরবসহ আজ বিশ্বকাপের বড় ছয় লড়াই, এক নজরে পূর্ণ সূচি
- বিশ্বকাপে গোলযুদ্ধে ব্রাজিল-জার্মানির হাড্ডাহাড্ডি লড়াই
- ফুটবল বিশ্বকাপ ২০২৬: টিভি ও মোবাইলে দেখার উপায়
- রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন লাফ: দুদিনের মাথায় দামের এই রেকর্ড লাফের পেছনের রহস্য কী?
- নকআউটে ব্রাজিল, কবে-কোথায় ম্যাচ? প্রতিপক্ষ কারা
- সরকারি কর্মচারীদের জন্য যেসব সুবিধা বাড়ানো হয়েছে
- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
- ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ নাজিরপুরে মাদক নির্মূলে মানববন্ধন
- অবসরের ১১ বছর পর ফুটবল মাঠে ফিরছেন কিংবদন্তি রোনালদিনহো
- ২১ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ঢাকা থেকে কুয়ালালামপুর ও বেইজিং—প্রধানমন্ত্রী তারেক রহমানের মেগা সফরে যা কিছু থাকছে
- বিশ্বকাপে ব্রাজিলের সাম্বা ঝড়, নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র, মরক্কোর জয়








