সকালেই ভয়াবহ ট্র্যাজেডি: উত্তরায় সাততলা ভবনে আগুনে ৩ মৃত্যু, আহত ১৩

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা উত্তরা হঠাৎই পরিণত হলো শোকের নগরীতে। শুক্রবার সকালে সাততলা একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন অন্তত তেরো জন। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায়, যা নগরবাসীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, শুক্রবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে উত্তরা সেক্টর এগারোর আঠারো নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল আটটা পঁচিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সকাল দশটা পর্যন্ত সময় লাগে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। আহত তেরো জনকে দ্রুত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
তালহা/২৬
তিনি আরও জানান, ভবনের ভেতরে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রী বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে এবং এতে হতাহতের সংখ্যাও বেড়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন প্রথমে দ্বিতীয় তলায় লাগলেও দ্রুত তা তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে, ফলে উদ্ধারকাজ জটিল হয়ে ওঠে।
ঘটনার পর ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ধোঁয়ার কারণে বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা জানালা ভেঙে ও সিঁড়িপথ ব্যবহার করে একাধিক বাসিন্দাকে উদ্ধার করেন।
এই অগ্নিকাণ্ড রাজধানীতে আবাসিক ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের মান এবং জরুরি নির্গমন ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি তদন্ত করে দেখা হবে।
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। হাসপাতালটির ভেতরে কোনো ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এই নিহতের ঘটনা ঘটেছে কি না, মূলত সেই রহস্য উদঘাটন ও তদন্ত করতেই বিশেষায়িত এই দলটিকে সেখানে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২৭ মে) দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা ঘটনাস্থলে এসেছেন। বিষাক্ত গ্যাসের উপস্থিতি নিখুঁতভাবে পরীক্ষা করার জন্য তারা বেশ কিছু আধুনিক প্রযুক্তির ডিভাইস ও সরঞ্জাম সাথে নিয়ে এসেছেন। যে বিশেষ কক্ষে নবজাতকরা চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে, সেই কক্ষের ভেতরের বাতাস ও পরিবেশ এই ডিভাইসগুলোর সাহায্যে বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেখানে কোনো ধরনের ক্ষতিকারক বা বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল কি না, এবং ছড়ালে তা ঠিক কোন ধরনের গ্যাস ও কী পরিমাণে উপস্থিত ছিল, তা এই কারিগরি তদন্ত শেষেই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে।
বোম ডিসপোজাল ইউনিটের আসার আগেই আজ সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির সদস্যরা হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমসহ সংশ্লিষ্ট অন্যান্য স্থান থেকে প্রয়োজনীয় আলামত ও নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করেছেন, যা ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, আজ বুধবার সকালের দিকে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় একে একে ছয়টি নবজাতক শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই হৃদয়বিদারক ঘটনাটিকে একটি আকস্মিক দুর্ঘটনা বলে দাবি করলেও, নিহত শিশুদের পরিবারের সদস্যরা একে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলছেন। স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগ, নবজাতক ওয়ার্ডে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল এবং সেই বিষাক্ত গ্যাস শ্বাসের সাথে শরীরে প্রবেশের কারণেই মূলত শিশুরা মারা গেছে।
/আশিক
পল্লবীতে শিশু রামিসা হত্যা: ৪৭ পৃষ্ঠার চার্জশিটে পৈশাচিকতার লোমহর্ষক বিবরণ
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় আদালতে ৪৭ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। ঘটনাটি ঘটার মাত্র পাঁচ দিনের মধ্যে দ্রুততম তদন্ত শেষ করে গত রবিবার পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চার্জশিট জমা দেন। পরে মামলাটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে বিচারক মাসরুর সালেকিন তা আনুষ্ঠানিকভাবে আমলে নেন। আদালত আগামী ১ জুন এই মামলার অভিযোগ গঠনের (চার্জ ফ্রেম) শুনানির দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য এই মামলায় আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধান অভিযুক্তের পক্ষে আইনি সহায়তার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মুসা কলিমুল্লাহকে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী করা হয়েছে। অভিযোগপত্র ও মামলার নথি অনুযায়ী, গত ২০ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মূল অভিযুক্ত ও অটোরিকশা মেকানিক সোহেল রানা (৩০) নিজের ওপর আনা পাশবিক অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন।
তিনি জানান, সাবলেট বাসার অন্য সদস্যরা প্রতিদিন সকালে কাজে চলে যাওয়ার পর তিনি নিয়মিত ঘরে বসে মাদক সেবন করতেন। ঘটনার দিন অর্থাৎ গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পাশের বাসার শিশু রামিসাকে একাকী দেখে নিজের ঘরে ডেকে নেন সোহেল। এরপর তাকে বাথরুমে নিয়ে পাশবিকভাবে ধর্ষণ করেন। রামিসা চিৎকার করতে চাইলে তিনি তার মুখ শক্ত করে চেপে ধরেন এবং মুখে কাপড় গুঁজে দিয়ে নির্যাতন চালান।
জবানবন্দিতে সোহেল আরও স্বীকার করেন, ধর্ষণের একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে তিনি ধরে নেন রামিসা মারা গেছে। এরপর অপরাধের প্রমাণ চিরতরে মুছে ফেলার ও লাশ গুমের উদ্দেশ্যে একটি ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা কেটে ধড় থেকে আলাদা করাসহ মরদেহ বিকৃত করার চেষ্টা করেন। ময়নাতদন্তের প্রতিবেদনেও চিকিৎসকেরা এই পৈশাচিকতার সত্যতা পেয়েছেন। চিকিৎসকদের মতে, মাথা বিচ্ছিন্ন করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও শকের (Shock) ফলেই মূলত রামিসার মৃত্যু হয় এবং তার শরীরের ক্ষতগুলো সে জীবিত থাকা অবস্থাতেই তৈরি করা হয়েছিল।
সোহেলের জবানবন্দিতে অপরাধের পর পালিয়ে যাওয়ার রোমহর্ষক ঘটনাপ্রবাহও উঠে এসেছে। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সবাই যখন রামিসাকে হন্যে হয়ে খুঁজছিল, তখন রামিসার মা সোহেলদের ঘরের দরজার সামনে মেয়ের জুতো দেখতে পান। তিনি চিৎকার করে রামিসাকে ডাকতে থাকেন এবং কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জড়ো করে দরজায় ধাক্কা দিতে শুরু করেন। সোহেল বলেন, ‘পরিস্থিতি বেগতিক দেখে আমার স্ত্রী আমাকে পালিয়ে যেতে বলে।
আমি তখন রেঞ্জ দিয়ে জানালার গ্রিল ভেঙে ফেলি। লোকজন যখন বাইরে থেকে প্রধান দরজায় সমানে ধাক্কা দিচ্ছিল, তখন আমার স্ত্রী ভেতর থেকে দরজা শক্ত করে চেপে ধরে রেখে আমাকে জানালা দিয়ে পালাতে সাহায্য করে।’ সোহেল নিরাপদে পালিয়ে যাওয়ার পরই তার স্ত্রী স্বপ্না আক্তার বাইরের মানুষের জন্য ঘরের দরজা খুলে দেয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের দ্রুততম বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পিপি ও নিহতের পরিবার।
/আশিক
পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার লোমহর্ষক চার্জশিট দাখিল
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধে হত্যা এবং পরবর্তীতে মরদেহ টুকরো টুকরো করে গুমের চেষ্টার ঘটনায় আদালতে চাঞ্চল্যকর ও লোমহর্ষক চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাটে সংঘটিত এই পাশবিক হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ উঠে এসেছে মামলার তদন্তকারী কর্মকর্তার নথিতে।
রোববার (২৪ মে ২০২৬) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান। আদালত সূত্র জানিয়েছে, অভিযোগপত্রটি আমলে নিয়ে মামলাটি পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।
দাখিলকৃত চার্জশিটে ঘটনার মূল হোতা ও অটোরিকশা মেকানিক সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও নৃশংস খুনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে স্বামীকে এই নৃশংস অপরাধের আলামত গোপন ও পালিয়ে যেতে সরাসরি সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তদন্তের তথ্যমতে, আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পরকীয়া প্রেমের জেরে বিয়ে হয়েছিল এবং তারা পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ২ নম্বর লেনের একটি তিন রুমের ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে থাকত।
ওই ফ্ল্যাটের বাকি দুটি রুমে মাসুদ পারভেজ এবং জেসমিন আক্তার নামে এক চাকরিজীবী দম্পতি থাকতেন, যারা ঘটনার দিন সকাল ৬টার মধ্যে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এই সুযোগে সকাল সাড়ে ৯টার দিকে ফ্ল্যাটের ভেতরে থাকা প্রতিবেশী শিশু রামিসাকে ফুসলিয়ে নিজের রুমে ডেকে নেয় সোহেল এবং অ্যাটাচড বাথরুমে নিয়ে তাকে পাশবিকভাবে ধর্ষণ করে।
ধর্ষণের সময় শিশু রামিসা চিৎকার শুরু করলে সোহেল তার মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। চার্জশিটের বিবরণ অনুযায়ী, হত্যার পর অপরাধ ধামাচাপা দিতে ও লাশ গুম করার উদ্দেশ্যে রুম থেকে ধারালো ছুরি এনে রামিসার মাথা কেটে ধড় থেকে সম্পূর্ণ আলাদা করা হয়। এরপর দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে এবং ধারালো ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে নিথর দেহটি বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা হয়। আর বিচ্ছিন্ন মাথাটি ঘরের ভেতরে একটি বড় প্লাস্টিকের বালতির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
এদিকে শিশু রামিসাকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ও তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহেলদের রুমের দরজার সামনে রামিসার একটি জুতো পড়ে থাকতে দেখে মায়ের সন্দেহ হয় এবং তিনি চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন। লোকজন দরজা ভাঙার চেষ্টা করলে ঘরের ভেতর থাকা সোহেলের স্ত্রী স্বপ্না পুরো ঘটনা দেখেও প্রধান দরজা ভেতর থেকে শক্ত করে আটকে দেয় এবং স্বামীকে সহযোগিতার চেষ্টা করে। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে খাটের নিচে রামিসার রক্তাক্ত মরদেহ ও বালতিতে কাটা মাথা উদ্ধার করে।
এ সময় সোহেলের অবস্থান জানতে চাইলে স্ত্রী স্বপ্না মিথ্যা নাটক সাজিয়ে দাবি করে যে, সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। তবে পুলিশি তৎপরতায় পরবর্তী সময়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এই পৈশাচিক ও অবর্ণনীয় অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
/আশিক
লাশ উদ্ধারের ৫ দিনের মাথায় চূড়ান্ত অভিযোগপত্র: রামিসা হত্যায় দ্রুততম বিচারের রেকর্ড
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা ও লাশ খণ্ডিত করার চাঞ্চল্যকর মামলায় ফরেনসিক ও আইনি তদন্তে এক মেগা অগ্রগতি অর্জিত হয়েছে। মামলার প্রধান আসামি পাষণ্ড সোহেল রানার ডিএনএ (DNA) প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রমাণ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট আজ শনিবার (২৩ মে ২০২৬) তদন্তকারী কর্মকর্তাদের হাতে এসে পৌঁছেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণগুলো সংগ্রহ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুন।
তদন্ত সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রামিসা হত্যা মামলার মূল তদন্ত কার্যক্রম ইতিমধ্যেই শতভাগ সম্পন্ন হয়েছে। সিআইডির ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক ল্যাবের ভিসেরা ও ময়নাতদন্তের এই অকাট্য রিপোর্টগুলো হাতে পাওয়ায় আজ দুপুর থেকেই আদালতে পেশ করার জন্য চূড়ান্ত চার্জশিট বা অভিযোগপত্র তৈরির কাজ শুরু করেছে পল্লবী থানা পুলিশ।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার (২৪ মে) সকালের মধ্যেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতে এই মেগা চার্জশিট দাখিল করা হতে পারে। উল্লেখ্য, আজ দুপুর ও বিকেলে ময়মনসিংহের ত্রিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খুনি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ‘মৃত্যুদণ্ড’ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করার যে সুনির্দিষ্ট প্রশাসনিক ডেডলাইন দিয়েছিলেন—পুলিশের এই অতি দ্রুততম চার্জশিট দাখিলের পদক্ষেপ তারই বাস্তব প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর পল্লবীর একটি বহুতল আবাসিক ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ, যা পুরো দেশজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি করে। ঘটনার পরপরই ঘরের জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত লম্পট সোহেল রানা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাঁর সহযোগী ও স্ত্রী স্বপ্না আক্তারকে তাৎক্ষণিক গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DB) ও পল্লবী থানার একটি বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর গত বুধবার (২০ মে) ঢাকার আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে শিশু রামিসাকে একাকী ফ্ল্যাটে পেয়ে প্রথমে ধর্ষণ এবং পরবর্তীতে গলা টিপে হত্যা করে লাশ খণ্ডবিখণ্ড করার লোমহর্ষক ও নৃশংস স্বীকারোক্তিমূলক জবানবন্দি (১৬৪ ধারা) দেয় এই নরপিশাচ।
/আশিক
দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সত্যের সন্ধানে সচেষ্ট দৈনিক আজাদ বাণী পত্রিকার উদ্দ্যোগে ৪ এপ্রিল ২০২৬, শনিবার বিকাল ৫ টায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ হলে গোল টেবিল বৈঠকে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্বে দৈনিক আজাদ বাণী’র প্রকাশক ও সম্পাদক লায়ন এইচ এম ইব্রাহিম ভৃইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ দিদার বখত, প্রধান আলোচক সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রেজাবুদ্দৌলা চৌধুরী।
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এইচ এম মনিরুজ্জামান। নিচিচা চেয়ারম্যান যুবরাজ খান। ব্রেন্ড এন্ড লাইফ হাসপাতালের পরিচালক মোঃ ফখরুল ইসলাম, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সচিব কবি মহিবুর রহমান চৌধুরী, মানবাধিকার ব্যক্তিত্ব মনিরুল ইসলাম মনির প্রমুখ।
মহিবুর রহমান চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণ মাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ভালো, যোগ্য ব্যক্তি কে সংবাদ পরিবেশনে নিয়োগ করার আহবান জানাই। সাংবাদিকদের কলমের মাধ্যমে একটি দেশ ও একটি সমাজ অনেক ক্ষেত্রে আলোকিত হয়। শিক্ষকদের উদ্দেশ্যে আরোও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবত পদোন্নতি বঞ্চিত, শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
বাংলাদেশ সরকার শিক্ষকদের কল্যাণে একটি সম্মানজনক বেতন কাঠামো করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। বেশিরভাগ শিক্ষক ঋণগ্রস্থ। তিনি শিক্ষকদের কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে এই ঋণের বোঝা থেকে রক্ষা করার অনুরোধ জানাচ্ছি। আর বেশিরভাগ মহিলা শিক্ষক অনেক দূর দূরান্তে শিক্ষকতা করছেন, বদলী নীতিমালা সহজ করে মহিলা শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।
এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম এর প্রতি বেশি গুরুত্ব আরোপ করেন।
৩ দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের প্রত্যক্ষ মদতে এই হামলা হয়েছে—এমন অভিযোগ তুলে অভিযুক্ত ডিসিসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টার পর থেকে নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অপরাপর ছাত্রদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি শুরু করেন।
ঘটনার প্রেক্ষাপট ও শিক্ষার্থীদের অভিযোগ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কোনো কারণ ছাড়াই পুলিশ হামলা চালায়। শিক্ষার্থীদের দাবি, নাইমুদ্দীন কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাঘাটে পুলিশ যাকে-তাকে বিনা কারণে মারবে, এই অধিকার তাদের কে দিয়েছে? রাস্তা কি পুলিশের ব্যক্তিগত সম্পত্তি? মানুষ কি এখন ক্যাম্পাসের পাশেও নিরাপদে হাঁটতে পারবে না?”
শিক্ষার্থীদের ৩ দফা দাবি
১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে অবিলম্বে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে হবে।
২. বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশেপাশে সব ধরনের অযাচিত পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
ঘেরাও কর্মসূচির কারণে শাহবাগ ও মৎস্য ভবন মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শাহবাগ থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
/আশিক
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জরুরি পাইপলাইন প্রতিস্থাপন ও সংস্কার কাজের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বড় অংশে টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা সমাধান এবং পুরোনো পাইপলাইন আধুনিকায়নের লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
গ্যাসহীন থাকবে যেসব এলাকা
শহীদ ফারুখ সড়ক
রমজান ভাইয়ের গলি
পশ্চিম যাত্রাবাড়ী
এছাড়াও সংস্থাটি জানিয়েছে, মূল সংস্কার কাজ চলাকালীন এই এলাকাগুলোর আশেপাশে অবস্থিত এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। দুপুর ২টার পর কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। রমজান মাসের এই সময়ে দুপুরের রান্না বা আনুষঙ্গিক কাজের সুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিতাস গ্যাস নিয়মিতভাবে ঢাকার বিভিন্ন জোনে এই ধরণের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে যাতে গ্রাহকরা ভবিষ্যতে নিরবচ্ছিন্ন গ্যাস সেবা পেতে পারেন।
/আশিক
রমজানে নতুন সূচিতে মেট্রোরেল; জেনে নিন কখন ছাড়বে শেষ ট্রেন
পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই বিশেষ সূচি কার্যকর থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেনের সময় বাড়ানো হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে। তবে শনিবার, সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
ইফতারের বিষয়টি বিবেচনা করে মেট্রোরেলে নিয়মকানুন কিছুটা শিথিল করেছে ডিএমটিসিএল। এখন থেকে যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটারের পানির বোতল বহন করতে পারবেন। তবে প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যবহৃত পানির বোতল যত্রতত্র না ফেলে অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে এবং পানি যেন কামরার ভেতরে না পড়ে সে বিষয়ে যাত্রীদের সতর্ক থাকতে হবে। মূলত রোজাদার যাত্রীদের সুবিধার্থেই কর্তৃপক্ষ এই বিশেষ ছাড় দিয়েছে।
রমজানের এই নতুন সময়সূচির ফলে অফিসগামী মানুষ এবং সাধারণ যাত্রীরা ইফতারের পরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন বলে আশা করা হচ্ছে। রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচলের সুযোগ থাকায় তারাবি নামাজ শেষেও অনেকে যাতায়াতের সুবিধা পাবেন। ডিএমটিসিএল জানায়, যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং নতুন এই নিয়মাবলী যথাযথভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
/আশিক
নিশ্চিন্তে কেন্দ্রে আসুন, পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে: সেনাপ্রধান
দেশজুড়ে চলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর আবহের মধ্যে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের মতো সারিতে দাঁড়িয়ে ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সাধারণ ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে আসার জোরালো আহ্বান জানান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "জাতির জীবনে আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা মাঠপর্যায়ে দেখতে পাচ্ছি যে সারাদেশেই অত্যন্ত শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করব—আপনারা নির্ভয়ে ঘর থেকে বের হয়ে পোলিং স্টেশনে যান এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করুন।" তিনি আরও যোগ করেন যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর এবং এখন পর্যন্ত পরিস্থিতির ওপর তাঁদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
নির্বাচনী প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে সেনাপ্রধান বলেন, মিডিয়া কর্মীরা মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরে সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন, যা ভোটারদের মনে সাহসের সঞ্চার করছে। উল্লেখ্য যে, ২৯৯টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতে থাকা এই ভোটযুদ্ধে সেনাপ্রধানের এই অভয়বার্তা ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
- আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাস: চলতি সপ্তাহে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ
- গ্রিনকার্ডের কড়াকড়ি নিয়ম থেকে আংশিক পিছুটান দিল মার্কিন সরকার
- শহীদ জিয়ার কালজয়ী আদর্শেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আমি কী জিনিস শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন: শফিকুল ইসলাম মাসুদ
- আসিফ মাহমুদের দুর্নীতির কারণেই আসন ছাড়েননি জামায়াত আমির: রাশেদ খান
- নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ
- রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখালে পুরোপুরি নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আরব সাগরের তীরে ভারতকে হারিয়ে আজও কি উৎসব করবে বাংলাদেশ?
- ট্রাম্পের সামনে ভালো বিকল্প নেই, বেছে নিতে হবে খারাপ বা আরও খারাপ পথ: আইআরজিসি
- আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: ডা. আবদুল্লাহ তাহের
- দেশে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি: ২৪ ঘণ্টায় বড় ধাক্কা স্বাস্থ্য খাতে
- আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ: প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড
- প্রকল্পের আড়ালে ক্ষমতার প্রভাব? আসিফ-হাসনাতকে নিয়ে নতুন বিতর্ক
- পিএসজি'র চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ ফ্রান্সে রণক্ষেত্র, দেশজুড়ে ৪ শতাধিক গ্রেপ্তার
- ক্যান্সার চিকিৎসায় চিকিৎসাবিজ্ঞানীদের বড় সাফল্য, স্মার্ট ইনজেকশনে উধাও হচ্ছে টিউমার
- রামিসা হত্যা মামলায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
- জঙ্গল সলিমপুরে আধুনিক কারাগার ও সেনানিবাস করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: কোন গ্রেডের মূল বেতন কত টাকা বাড়ছে? দেখে নিন তালিকা
- ইরান চুক্তির খসড়ায় ট্রাম্পের আপত্তি, চুক্তিতে বড় ধরনের সংশোধনীর নির্দেশ
- মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আইআরজিসি'র, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
- ৩ উপকূলীয় জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- বড় ধরনের মোড়ে বিশ্ববাজার: স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বাড়বে?
- সোমবার থেকে নিয়মিত কাজের ছন্দে ফিরছে দেশ, কর্মস্থলে ফিরছেন লাখো চাকুরিজীবী
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ
- সালাহকে অধিনায়ক করে মিসরের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা, বড় চমক হামজা
- খুলনা ঘরের ভেতর শাশুড়ি ও দুই শিশুসহ একই পরিবারের ৩ জনকে নৃশংস হত্যা
- ইসরায়েলের পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হতে পারে তুরস্ক ও মিসর
- ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপের ১০৪ ম্যাচ, নেপথ্যে ক্রিস্টিয়ানো রোনালদো
- একা কোনো পরিবর্তন আনতে পারবে না বিএনপি, প্রয়োজন জনগণের অংশগ্রহণ: আমির খসরু
- পুরোনো আইফোন কেনার আগে সাবধান! সেটিংসের Genuine Part দেখেই ফ্রেশ ভাববেন না
- যাত্রার আগে মার্কিন নৌবাহিনীর সাথে সমন্বয় বাধ্যতামূলক, হরমুজে জারি হলো রেড অ্যালার্ট
- জিয়া ও খালেদা জিয়ার প্রদর্শিত পথই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের মূল ঠিকানা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বৈষম্যবিরোধী রাজনীতির আড়ালে টাকা লুটেছেন আসিফ ও হাসনাত
- আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- দেশ কোনো সরকার, দল বা ব্যক্তির একার নয়: ২০ কোটি মানুষই এর মালিক
- ১ জুলাইয়ের ডেডলাইন ধরে কাজ করছে অর্থ মন্ত্রণালয়, চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল
- মির্জা ফখরুল ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের শীর্ষ নেতাদের নিয়ে মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর
- মাংস খাওয়ার পর বমি ও তীব্র পেট ব্যথা? অবহেলা করলে হতে পারে জীবনঝুঁকি
- শহীদ জিয়ার স্বনির্ভর উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা, ট্রাম্পের নতুন যুদ্ধ হুঁশিয়ারি
- দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- বিয়ের মৌসুমে সোনা ও রুপার বাজারে আগুন, অলঙ্কার কিনতে পকেটে টান ক্রেতাদের
- ৩০ মে ২০২৬: ঢাকা ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের নামাজের সঠিক সময়ঘণ্টা
- শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, দেশজুড়ে বিএনপির আট দিনের কর্মসূচি
- বিকল্প লোহিত সাগর রুটেও হুথি আতঙ্ক, তীব্র জ্বালানি সংকটের মুখে এশিয়ার বাজার
- কঙ্কর নিক্ষেপ শেষেই শুরু ফিরতি যাত্রা, জেদ্দা থেকে প্রথম ফ্লাইটে দেশে ফিরছেন হাজিরা
- বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধস, দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আন্তর্জাতিক দর
- এখন থেকে চিড়িয়াখানায় দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে
- একই উপজেলায় ২ শিশু খুন: বিচার ও সমবেদনা আদায়ে প্রশাসন ও সমাজের চরম বৈষম্য
- একটি গরুর দাম ৫৯ কোটি টাকা! গিনেস বুকে নাম তুলে বিশ্বজুড়ে তোলপাড়
- মহিষটির চুল দারুণ! ট্রাম্পের নামে ভাইরাল হওয়া স্ক্রিনশটের আসল সত্য ফাঁস
- ভারতের উত্তর প্রদেশে কঠোর বিধিনিষেধের ঘেরাটোপে ২০২৬ সালের ঈদুল আজহা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ২৬ মে ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশ
- কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ফিরল খামারে
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- জলদি জলদি ভাগো, জামাই নাকি! সীমান্ত পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারীর তীব্র কটাক্ষ
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা: উৎসবের আমেজে কোরবানি ও ঈদ জামাত
- আজ থেকেই কার্যকর হচ্ছে সোনা-রুপার নতুন আকাশচুম্বী দাম
- চাটখিলে কোরবানি হাটের মূল আকর্ষণ ৩০ মণের নোয়াখালীর বস
- গাণিতিক মডেলের বিস্ফোরক পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!
- ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
- কাতার সেমিফাইনালের সেই নায়ক এবারও আর্জেন্টিনাকে মেগা আনন্দে ভাসাতে মরিয়া








