উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুত সর্বাধুনিক প্রযুক্তির বিমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তাঁর পরিবার। এরই মধ্যে লন্ডনের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান। শনিবার ২৯ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মাহদী আমিন লিখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যেন আজ পুরো বাংলাদেশের আবেগ আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রকাশ। এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর চিকিৎসা মূলত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি জানান লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।
চিকিৎসা ব্যবস্থাপনায় ডা. জোবাইদা রহমানের ভূমিকা তুলে ধরে তিনি লিখেন অনেকেই হয়তো জানেন না ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশ বিদেশে সমন্বয়ের মূল দায়িত্ব পালন করছেন ডা. জোবাইদা রহমান। আর সেখান থেকেই মমতাময়ী মায়ের চিকিৎসায় যেন কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা না ঘটে তার জন্য তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব ও অটল দৃঢ়তা নিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি ও পরিচালনা করছেন।
লন্ডনে নেওয়ার পরিকল্পনা সম্পর্কে মাহদী আমিন জানান দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপোষহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। এই বছরেই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তাঁদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী। সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি লিখেন দেশনেত্রীকে দেখতে বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ছুটে গেলেও সিসিইউর ভেতরে ঢুকতে পারছেন না। ইনফেকশনের প্রবল ঝুঁকির কারণে সেখানে প্রবেশের অনুমতি নেই এবং দূর থেকেই মানুষ তাঁর প্রতি ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে এবং তিনি আধুনিক চিকিৎসা শেষে সন্তান স্বজনসহ মুক্ত মাতৃভূমির মানুষকে বরাবরের মতোই অনুপ্রাণিত করবেন।
জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে তিনি বর্তমান সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” হিসেবে অভিহিত করেন।
তিনি স্পষ্ট করে বলেন, জুলাই আন্দোলনের অস্তিত্বের কারণেই আজ দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ফলেই আজ সরকার ও বিরোধীদল টিকে আছে। জুলাই না থাকলে কারোরই অস্তিত্ব থাকত না। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে গিয়ে কেউ পার পাবে না।
দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন এবং গণভোটের রায়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ করা হবে। প্রয়োজনে আবারো রাজপথে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি।
আন্দোলন কেবল ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই লড়াই শহীদদের রক্ত ও জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর লড়াই। তিনি ঘোষণা করেন, জাতির অধিকার আদায়ের লক্ষে যতদিন প্রয়োজন হবে, ততদিন তারা সংসদে থাকবেন।
একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো ধরনের পারিবারিক শাসন বা রাজতন্ত্রের ঠাঁই হবে না।
/আশিক
বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়: জামায়াত আমির
জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে নিজেদের নির্বাচনি ইশতেহার লঙ্ঘন করছে।
শফিকুর রহমান বলেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং দুদকের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো—যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত—বিএনপি তা গায়ের জোরে প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এই অধ্যাদেশগুলো কি ফ্যাসিবাদ ঠেকাতে জরুরি ছিল না? জামায়াত আমির স্পষ্ট করে বলেন, বিএনপি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় ‘ক্যু’ শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস নিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে ১৯৭১ এবং ২০২৪ সবই তাদের, অথচ মুক্তিযুদ্ধের সময় দল হিসেবে তাদের জন্মই হয়নি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের রেশ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে জিয়াউর রহমানকে অপদস্থ করা হয়েছিল, কিন্তু জামায়াত সেই প্রতিহিংসার রাজনীতি আর চায় না। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের বিরোধিতা করে।
গত শুক্রবার সংসদ থেকে ওয়াক আউট প্রসঙ্গে শফিকুর রহমান জানান, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সুযোগ থাকবে, ততদিন তারা সেখানে থাকবেন। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আলোচনার দিন সংসদে ‘মব’ সৃষ্টি এবং জুলাই যোদ্ধাদের নামে পাতানো দর্শক সাজানোর জন্য তিনি সরাসরি বিএনপিকে দায়ী করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জামায়াত ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
/আশিক
সেই আলোচিত তরুণীর নতুন রাজনৈতিক যাত্রা! বিএনপির মনোনয়ন নিলেন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ফারজানা সিথী। তিনি নড়াইল-২ আসন থেকে লড়ার জন্য এই ফরমটি সংগ্রহ করেছেন।
ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা সিথী বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।”
উল্লেখ্য, ফারজানা সিথীর বাড়ি যশোরে হলেও তিনি বর্তমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়ে প্রথম আলোচনায় আসেন ফারজানা সিথী। আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তাঁর প্রশ্ন তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
হাসিনা সরকারের পতনের পর অন্য একটি ঘটনায় তর্কে জড়িয়েও তিনি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বর্তমানে তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন। শুক্রবার বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
/আশিক
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও সংসদীয় কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই।
সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে।’ তিনি অভিযোগ করেন যে, বর্তমানে গোটা সমাজ চলছে ‘গোঁজামিল’ আর ‘টপ-ড্রেসিংয়ের’ মাধ্যমে, যেখানে ব্যাংকিং খাতে টাকা না থাকলেও খাতায় লাভ দেখানো হচ্ছে।
সংসদীয় গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত সংসদ থেকে জাতির জন্য ভালো কিছু ‘ডেলিভারি’ দেওয়া সম্ভব হয়নি। তিনি জনগণের ট্যাক্সের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করার আহ্বান জানান এবং মেধাভিত্তিক সমাজ (মেরিটোক্রেসি) গড়ে তোলার ওপর জোর দেন।
এ সময় তিনি কৃষিবিদ ইনস্টিটিউটের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্ব দখলের চেষ্টার কঠোর সমালোচনা করে এই ‘ব্যাড কালচার’-এর অবসান দাবি করেন। তিনি সতর্ক করেন যে, কৃষির বিপর্যয় ঘটলে কোনো বিদেশি ঋণ জাতিকে রক্ষা করতে পারবে না।
জ্বালানি সংকটকে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করে জামায়াত আমির বলেন, একদিকে সরকার জ্বালানি মজুতের কথা বলছে, অন্যদিকে বাস্তবে পাম্পগুলোতে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলছে। তিনি সংকট মোকাবিলায় সরকারকে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিনের জ্বালানি বাফার স্টক গড়ে তোলা এবং সিন্ডিকেট ভেঙে সোলার এনার্জির মতো বিকল্প বিদ্যুৎ উৎপাদনে নজর দেওয়ার পরামর্শ দেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ডিকেট আর ফ্যাসিজমের পথে হাঁটা হলে তারা রাজপথে শক্ত বাধা হয়ে দাঁড়াবেন। সেমিনারে মূল প্রবন্ধে জানানো হয়, দেশের জ্বালানির ১৮ শতাংশ কৃষিতে ব্যবহৃত হয় এবং বর্তমান সংকটে বোরো চাষে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
/আশিক
চলতি অধিবেশনে চতুর্থবার ওয়াকআউট: বিরোধী দল ও সরকারের মধ্যে দূরত্ব তুঙ্গে
সংসদে আজ আবারও নাটকীয় মোড় নিল রাজনৈতিক পরিস্থিতি। প্রবল আপত্তি আর উত্তপ্ত বাক্যবিনিময়ের পর ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে স্পষ্ট ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল, বিলটি পাসের সময় তার ব্যত্যয় ঘটানো হয়েছে। শুধু তাই নয়, ওয়াকআউটের আগে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধেও নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।
উল্লেখ্য, চলতি অধিবেশনে এ নিয়ে চতুর্থবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটলো। গতকালও একটি বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেছিল বিরোধী দল। আজকের এই ঘটনার পর সরকারি ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
/আশিক
গণবিরোধী বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াকআউট
ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হওয়া একাধিক বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বিরোধী দল হঠাৎ করে ওয়াকআউট করেছে, যা সংসদ অধিবেশনে নতুন রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। দিনের শেষ ভাগে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে আইন প্রণয়ন প্রক্রিয়া ও রাজনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল প্রায় ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন এবং তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধী দলের আপত্তি ও যুক্তিসঙ্গত প্রতিবন্ধকতা উপেক্ষা করেই কয়েকটি বিল পাস করা হয়েছে। এসব বিলকে জনগণের স্বার্থবিরোধী উল্লেখ করে তিনি জানান, এই সিদ্ধান্তের দায় তারা নিতে চান না, তাই সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দল কক্ষ ত্যাগের সময় তিনি জানতে চান, তারা সাময়িকভাবে বের হচ্ছেন নাকি পুরো অধিবেশন বর্জন করছেন। তবে লাইভ সম্প্রচারে দেখা যায়, বিরোধী সদস্যরা আর ফিরে আসেননি এবং ওয়াকআউট কার্যকর রাখেন।
এদিকে সরকারের পক্ষ থেকে ভিন্ন সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দল শুরু থেকেই সংসদের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং বিভিন্ন ধাপে সহযোগিতা করেছে। এমন অবস্থায় শেষ মুহূর্তে অধিবেশন বর্জনের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক মনে করেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, বিরোধী দল মাগরিবের পর পুনরায় অধিবেশনে যোগ দিতে পারে। তবে বাস্তবে তারা আর ফিরে না আসায় রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে।
-রফিক
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত আবদুল্লাহর তোপ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তীব্র ভাষায় আক্রমণ করেছেন। বিসিবির বর্তমান অবস্থাকে তিনি “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” হিসেবে অভিহিত করে ক্রিকেট প্রশাসনে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার ইঙ্গিত দিয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ওই সময় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের আবেদন করলে হাসনাত আবদুল্লাহ ফ্লোর নিয়ে এর বিরোধিতা করেন এবং বিসিবির প্রসঙ্গটি টেনে আনেন।
হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” বলার মাধ্যমে তিনি মূলত বোর্ডের অভ্যন্তরে থাকা স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব এবং স্বচ্ছতার অভাবকে তুলে ধরেছেন।
দেশের ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং দলীয় ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে থাকলেও, সংসদের ভেতরে একজন প্রভাবশালী নেতার এমন সরাসরি আক্রমণ বিষয়টিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ক্রিকেট বোর্ডের সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি আরও জোরালো হচ্ছে।
/আশিক
সংস্কার থেকে সরে এলে আবারও চব্বিশ হবে: হাসনাত আব্দুল্লাহ
রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের মূল দাবি থেকে বর্তমান সরকার সরে এলে দেশে আবারও গণ-অভ্যুত্থান হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, সময়ের পরিবর্তন ও ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই সরকারের মানসিকতা বদলে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেন, সরকারকে কাঠামোগত পরিবর্তনের জায়গায় একনিষ্ঠ হতে হবে; অন্যথায় ২০২৪ সালের মতো আরেকটি অভ্যুত্থান ঘটা অনিবার্য।
হাসনাত আব্দুল্লাহর মতে, যারা ২০২৪ সালে রাজপথে নেমেছিল, তারা কাউকে সংসদ সদস্য বা উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করেনি। বরং তারা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যেই জীবন বাজি রেখেছিল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি পুরোনো শাসন ব্যবস্থা এবং সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয়, তবে যেকোনো ব্যক্তিই ভবিষ্যতে ‘হাসিনা’ হয়ে উঠতে পারেন। তাঁর ভাষায়, হাসিনা কেবল একজন ব্যক্তি নন, বরং এটি অনেকগুলো ফ্যাসিবাদী চিন্তাধারার একটি সমষ্টি। তাই ব্যক্তি পরিবর্তন নয়, বরং কাঠামোগত সংস্কারই ছিল গণ-অভ্যুত্থানের প্রকৃত উদ্দেশ্য।
আলোচনা সভায় সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতার তীব্র সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তি যারা অতীতে নিজেরাই ভুক্তভোগী ছিলেন, এখন তারাই সংস্কারের বিরোধিতা করছেন, যা অত্যন্ত অসম্মানজনক। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতার আসনে বসে কেন তারা আগের অবস্থান থেকে সরে যাচ্ছেন? মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আটকে রাখার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের পর সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বা তারা কোনো লাভবান হয়নি। উল্টো রাজনৈতিক অঙ্গনের অনেকেই কেবল সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্র যেন জনগণের প্রত্যাশা পূরণ করে এবং সাধারণ মানুষ যেন আর আশাহত না হয়। অন্যথায় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আরেকটি বড় ধরনের গণজাগরণের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
/আশিক
নর্দমা থেকে ফ্যাসিবাদ তুলে আনার চেষ্টা রুখে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের বর্তমান জ্বালানি নীতি ও রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন যে, পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভের মিথ্যা দাবি করে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করছে। এমনকি সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন।
বর্তমান সংসদের গঠন প্রকৃতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদে যারা স্থান পেয়েছেন তাদের প্রায় সকলেই কোনো না কোনোভাবে মজলুম। তাঁদের মধ্যে কেউ জেল খেটেছেন, কেউ আয়নাঘরে বন্দি ছিলেন, আবার কেউ ফাঁসির মঞ্চ বা নির্বাসন থেকে ফিরে এসেছেন।
তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তিদের নিয়ে গঠিত সংসদ যদি জনগণের দুঃখ না বোঝে, তবে আর কে বুঝবে? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫৪ বছর ধরে যে ফ্যাসিবাদ বাঙালি জাতিকে দাবিয়ে রেখেছিল, ২০২৪ সালের বিপ্লবীরা তাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে। এখন যারা সেই নর্দমা থেকে পুনরায় ফ্যাসিবাদকে তুলে আনতে চাইছে, তরুণ প্রজন্ম ও জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
বক্তব্যের এক পর্যায়ে জামায়াত আমির ২০২৪ সালের গণআন্দোলনের লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, বর্তমান প্রজন্ম কেবল ব্যক্তি পরিবর্তনের জন্য লড়াই করেনি, তারা চেয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন। তিনি দাবি করেন, বিগত নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ‘হা’ ভোটের মাধ্যমে জামায়াতকে সমর্থন দিলেও সেই জনরায়কে ‘হাইজ্যাক’ ও ‘ডাকাতি’ করা হয়েছে। তাঁর মতে, যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। সংসদ এই রায় মানুক আর না মানুক, জামায়াতে ইসলামী ইনসাফ কায়েমের লক্ষ্যে রাজপথে ফিরে যাবে বলে তিনি ঘোষণা দেন।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা নিজেদের দলের ভেতরে গণতন্ত্র ও ইনসাফের চর্চা করতে পারে না, তারা দেশের ১৮ কোটি মানুষকে নিরাপত্তা বা গণতন্ত্র উপহার দিতে পারবে না। সংসদে উপস্থিত জামায়াতের ৭৭ জন সদস্য জনগণের অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে এবং জাতির ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন। জাগপা-র মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের ফিরে আসা যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে।
/আশিক
পাঠকের মতামত:
- সতর্ক সংকেত! রাত ১টার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র্যালিতে উৎসবের আমেজ
- সেন্ট লুসিয়ার পার্লামেন্টের স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমেদের মতবিনিময়
- কুমিল্লা ট্রাক খাদে পড়ে নিহত ৭
- যুদ্ধবিরতি শেষে শুরু হতে পারে মহাযুদ্ধ: ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি!
- ইসরায়েলে হিজবুল্লাহর মুহূর্মুহু রকেট হামলা: কাঁপছে উত্তরাঞ্চল
- এত দরদ থাকলে আগে আসলেন না কেন? টাঙ্গাইলে বিস্ফোরক প্রধানমন্ত্রী
- এক হাজার বছর আগের বিস্ফোরণ আজও কাঁপিয়ে দিচ্ছে মহাশূন্য
- ট্রাম্পের এক ঘোষণা পাল্টে দিল চিত্র: তেলের বাজারে হঠাৎ বড় পতন!
- বৃত্তি পরীক্ষা আগামীকাল: খুদে পরীক্ষার্থীদের জন্য ১০টি ‘লাইফ সেভিং’ টিপস
- তেল সংকটে স্তব্ধ ইস্টার্ন রিফাইনারি! নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে দেশ
- সেরেনা হোটেলের ২০ ঘণ্টা: ৮০% সফল হয়েও কেন ফিরল না শান্তি?
- ইসরায়েলকে ইতালির বড় ঝটকা! বাতিল হলো ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি
- ২ মাসের মাথায় প্রতিশ্রুতি পূরণ: জামালপুরে কার্ড হাতে হাসি ফুটল চাষিদের
- ইরানের পর এবার তুরস্ক? কাকে ‘নতুন শত্রু’ ঘোষণা করতে যাচ্ছে ইসরায়েল?
- ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি, নজরদারি এড়িয়ে হরমুজ পার হলো ৩টি জাহাজ
- কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, যেসব সুবিধা থাকছে
- যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলল চীন
- আমেরিকার অন্দরেই বিদ্রোহ! ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ নীতির বিরুদ্ধে ফুঁসছে খোদ নিউ ইয়র্ক
- মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হলো চীনা ট্যাংকার!
- সময়ের কাঁটায় বন্দি শান্তি চুক্তি: ২০ বছর বনাম ৫ বছরের লড়াইয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি
- ১০ ধরনের সুবিধা নিয়ে আসছে কৃষক কার্ড: কৃষি খাতে নতুন যুগের সূচনা
- নতুন ভোরের প্রতীক ‘মোরগ’: চারুকলার শোভাযাত্রায় ফুটে উঠল আগামীর স্বপ্ন
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ১৫টি যুদ্ধজাহাজ নিয়ে ইরানকে ঘেরাও করল আমেরিকা
- পহেলা বৈশাখে বজ্রবৃষ্টির দুঃসংবাদ! ৩ অঞ্চলে ঝোড়োহাওয়ার পূর্বাভাস
- ১৪ এপ্রিল মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
- ৪ হাজার টাকার বেশি দাম কমল স্বর্ণের! জেনে নিন আজকের সর্বশেষ রেট
- বল এখন ইরানের কোর্টে: তেহরানকে চূড়ান্ত বার্তা দিলেন জে ডি ভ্যান্স
- নতুন বছরের প্রথম দিন: দেখে নিন ১৪ এপ্রিলের নামাজের পূর্ণাঙ্গ সূচি
- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- ধারণক্ষমতার ৪ গুণ যানবাহন চলাচল দেবে যাচ্ছে সড়ক বাড়ছে যানজট-দুর্ঘটনা
- ইরানে হামলা মানে তুরস্কের ওপর হামলা: এরদোগান
- ট্রাম্পের অবরোধ উপেক্ষা! হরমুজ প্রণালিতে শনাক্ত ৪টি রহস্যময় জাহাজ
- জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না: জামায়াত আমির
- ব্যর্থতার মাঝেও আশার আলো: আবারও কি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান?
- পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের প্রতীক: শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী
- ব্যর্থ শান্তি বৈঠক, সরাসরি যুক্তরাষ্ট্রকে দোষ ইরানের
- ১৪ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১৪ এপ্রিল: শেয়ারবাজারের লোকসানে যেসব শেয়ার
- ১৪ এপ্রিল: লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- আমেরিকার জন্য অপেক্ষা করছে বড় বিপর্যয়! হরমুজ নিয়ে লড়াকু অবস্থানে তেহরান
- ধর্মগুরু বনাম প্রেসিডেন্ট: পোপ লিও’র সমালোচনায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প
- চুক্তির খুব কাছে গিয়েও কেন ফিরল ইরান-যুক্তরাষ্ট্র? পর্দার আড়ালের রহস্য
- হরমুজ সংকটে জাপানের হাই-অ্যালার্ট: পরিস্থিতির ওপর কড়া নজর টোকিওর
- ১৬ জেলায় বইছে তাপপ্রবাহ: আবহাওয়া অফিসের নতুন বার্তায় দুঃসংবাদ!
- ইরানি বন্দরে মার্কিন অবরোধ শুরু: রণক্ষেত্রে রূপ নিচ্ছে পারস্য উপসাগর
- স্বর্ণের বাজারে বড় ধস! এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে মিলছে মূল্যবান ধাতু
- সোমবার ঢাকার কোন কোন মার্কেট ও এলাকা বন্ধ? বের হওয়ার আগে জেনে নিন
- আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন
- আজ ১৩ এপ্রিলের নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণে রেকর্ড উত্থান
- শান্তির খোঁজে ইরানের সঙ্গে সৌদির যোগাযোগ
- আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ডসহ ৩০ আসামির সাজা ঘোষণা
- ৮ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- টানা দুই দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইরান যুদ্ধে কৌশলগত ব্যর্থতায় ইসরাইল, প্রশ্ন নেতৃত্বে
- ৪০ দিন পর খুলল আল-আকসা, আবেগে ভাসলেন মুসল্লিরা
- মধ্যপ্রাচ্যে নতুন নাটকীয়তা: যুদ্ধবিরতি ভেঙে ইরানে ইসরায়েলের হামলা
- যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তান
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন বিস্তারিত
- আজকের নামাজের সময়সূচি, দেখে নিন সম্পূর্ণ তালিকা
- রাতে ইউরোপ মাতাবে হাইভোল্টেজ ফুটবল, জানুন আজকের খেলাধুলা সূচি
- ৯ এপ্রিল: শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো যত
- পাকিস্তান-ইসরাইল উত্তেজনা, কড়া প্রতিক্রিয়া ইসরাইলের








