বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৮ ১৮:১৪:০৯
বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ 

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিভাগ হই হই করেও হয় না। কুমিল্লাবাসীর প্রত্যাশা যেন পূরণই হচ্ছে না। বিএনপি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে এমন আশা এ জনপদের মানুষের। নির্বাচনের আগে সুয়াগাজীর ডিগবাজি মাঠেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিভাগের দাবি জানানো হয়। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন।

এর আগে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ হবে। সর্বশেষ গত শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভাগ ঘোষণার জন্য রীতিমতো দুই হাত উঁচিয়ে নাচানাচি করেছিলেন মঞ্চে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। কিন্তু প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ নিয়ে সুস্পষ্ট কোন ঘোষণা দেননি। উল্টো তিনি বলেছেন, ‘ এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে...’। এখন জনগণের দাবি বলতে প্রধানমন্ত্রী কি বুঝিয়েছেন তা নিয়ে নানাজন নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন প্রধানমন্ত্রী কুমিল্লার সঙ্গে নোয়াখালীর জনগণের সম্পৃক্ততা আছে কিনা তা বলেছেন।

কেউ বলেছেন ভৌগলিক ভাবে কুমিল্লা ও নোয়াখালীর মানুষ সমতট অঞ্চলের। তাই তিনি বৃহত্তর দুই জেলার জনগণের ঐক্যের কথা বলেছেন।শনিবারের পথসভায় কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে (এ সময় সরকারের দুই মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও মোহাম্মদ আমিন উর রশিদ নাচানাচি করেন)।কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদুল হক স্বপন বলেন, অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ।

মাননীয় প্রধানমন্ত্রী ‘জনগণের দাবি’ শব্দ দুইটি বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় সহসাই কুমিল্লা বিভাগ ঘোষণা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই। এরশাদের শাসনামলে যখন কুমিল্লা বিভাগ আন্দোলন তখন অনেক জেলাই বিকশিত হয়নি। আমরা আশা করি দ্রুত বিভাগ বাস্তবায়ন হোক


মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৮ ১২:৫৬:০১
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

সাম‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা'র উদ্যোগে এবং কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রবিবার (১৭ মে) মৌলভীবাজারে কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে ক‌রেন আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজার‌ের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. জোসেফ আলী চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী ও রিপন আহমদসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

আজমনি বহুমুখী হাইস্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উলেক্ষ‌্য, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান চলাকালে লন্ডন থে‌কে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই মহতি ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের প্রতিটি মানবিক প্রজেক্টে সবার সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


তনু হত্যা মামলা: পোশাকে মিলল অজ্ঞাতনামা চতুর্থ ব্যক্তির ডিএনএ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৮ ১২:৫১:৫০
তনু হত্যা মামলা: পোশাকে মিলল অজ্ঞাতনামা চতুর্থ ব্যক্তির ডিএনএ
ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য দিয়েছিল।

রোববার(১৭মে) রাত পৌনে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগে তিনজন পুরুষের শুক্রাণুর তথ্য ছিল। নতুন করে ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের নমুনা শনাক্ত হয়েছে।পিবিআই সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল মামলায় সন্দেহভাজন তিন ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রসম্যাচের জন্য আদালতে আবেদন করা হয়।

আদালতের নির্দেশে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিএনএ নমুনা সংগ্রহের পর কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নতুন করে আরও একজন পুরুষের রক্তের তথ্য পাওয়ায় মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে।

সরকারের উচ্চ পর্যায় থেকেও মামলাটির তদন্ত তদারকি করা হচ্ছে।সিআইডির ডিএনএ ল্যাবরেটরির পরীক্ষক নুসরাত ইয়াসমিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তনু হত্যা মামলায় মোট ২৪টি আলামত পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি আলামতে তিনজন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। এছাড়া একটি কাপড়ে পাওয়া রক্তের নমুনা থেকে আরেকজন অজ্ঞাত ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়েছে, যা আগের ডিএনএ নমুনাগুলোর সঙ্গে মেলেনি।

তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, নতুন ডিএনএ তথ্য পাওয়ার পর সন্দেহভাজনদের পাশাপাশি আরও কয়েকজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে। তবে সন্দেহভাজনদের অনেকের স্থায়ী ঠিকানা শনাক্ত করা যায়নি। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।


যে ৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৮ ১২:৪৪:৩৯
যে ৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলায় সোমবার সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের আবহাওয়া তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে নদীপথে চলাচলকারী ছোট নৌযান ও লঞ্চগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মে মাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রবণতা স্বাভাবিক। গরম আবহাওয়া, জলীয়বাষ্পের উপস্থিতি এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে হঠাৎ বজ্রঝড় সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, বজ্রবৃষ্টির সময় খোলা মাঠ, উঁচু গাছের নিচে অবস্থান করা এবং নদীপথে অপ্রয়োজনীয় যাতায়াত ঝুঁকিপূর্ণ হতে পারে। একইসঙ্গে বিদ্যুৎ চমকানোর সময় মোবাইল ফোন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও নদীবন্দর কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের তীব্রতা বাড়লে পরবর্তী সময়ে আরও উচ্চমাত্রার সতর্কসংকেত জারি করা হতে পারে বলেও জানা গেছে।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্যের কারণে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটছে। ফলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঘটনা বাড়ছে।

-রফিক


আজ সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৮ ১০:১৬:৩১
আজ সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

তীব্র যানজট ও গরমের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে যদি দেখা যায় কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ, তবে পুরো পরিশ্রমই বৃথা। ঢাকার বাসিন্দাদের এমন ভোগান্তি এড়াতে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখা হয়।

আজ সোমবার (১৮ ১৮ মে ২০২৬) মিরপুর, মহাখালী, গুলশান, বনানী, রামপুরা এবং যাত্রাবাড়ীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই ঘর থেকে বের হওয়ার আগেই একনজরে দেখে নিন আজকের বন্ধ বাজারের তালিকা।

সরকারি নিয়ম ও স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকার সব মার্কেট বন্ধ থাকবে।

এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী এবং নাখালপাড়া এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ সাপ্তাহিক ছুটি কাটাবে। একই সাথে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ এবং যাত্রাবাড়ী, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার অধিকাংশ শপিং মল বন্ধ থাকবে।

সুনির্দিষ্ট কিছু জনপ্রিয় মার্কেটের মধ্যে আজ সোমবার ক্রেতাদের জন্য তালা ঝুলবে রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেটে।

এছাড়া কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে। তবে এসব এলাকার ভেতরের কাঁচাবাজার ও জরুরি ওষুধের দোকানগুলো বরাবরের মতোই খোলা পাওয়া যাবে।

/আশিক


সাংবাদিক পরিবারকেও ছাড়েননি চেয়ারম্যান, ১.৬০ লাখ টাকা ফেরত চান বৃদ্ধা আলেয়া বেগম

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৭ ২১:৩২:০০
সাংবাদিক পরিবারকেও ছাড়েননি চেয়ারম্যান, ১.৬০ লাখ টাকা ফেরত চান বৃদ্ধা আলেয়া বেগম
ছবি : শিমুল হোসেন

সরকারি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ‘বীর নিবাস’ (বাড়ি) পাইয়ে দেওয়ার নামে এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা প্রবীণ সাংবাদিকের অসহায় পরিবারের কাছ থেকে প্রলোভন দেখিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রতারণার এই গুরুতর অভিযোগটি উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আব্দুল হাকিমের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই ঘর বরাদ্দ দিলেও চেয়ারম্যান সেই টাকা আত্মসাৎ করায় বর্তমানে চরম অর্থকষ্ট ও মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবারটি।

অনুসন্ধানে জানা যায়, কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রজব আলীর স্ত্রী আলেয়া বেগমের পরিবারকে সরকারি ‘বীর নিবাস’ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে এই মোটা অঙ্কের টাকা নেন চেয়ারম্যান আব্দুল হাকিম। পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ঘর পেলেও আত্মসাৎকৃত টাকা আর ফেরত পাননি আলেয়া বেগম।

এরই মধ্যে তাঁর বড় ছেলে কেএম আমিনুর রহমান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। কান্নাজড়িত কণ্ঠে বয়োবৃদ্ধা আলেয়া বেগম জানান, আজ তাঁর নিজের প্রয়োজনীয় ওষুধ কেনার মতো ন্যূনতম অর্থও অবশিষ্ট নেই। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এই টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন, অন্যথায় আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন।

সরেজমিন অনুসন্ধানে আরও জানা গেছে, চেয়ারম্যান আব্দুল হাকিমের এমন প্রতারণার শিকার কেবল এই একটি পরিবারই নয়; উপজেলার আরও অন্তত ১১-১২ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার একইভাবে তাঁর কারণে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। চেয়ারম্যানের ক্ষমতার দাপটে এতদিন মুখ না খুললেও, এখন তাঁরা জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। একজন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর এমন অন্যায়ের ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তাঁরা সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


কুমিল্লায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ: এক বছরে শতাধিক মামলা, বিপুল অস্ত্র-মাদক জব্দ    

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৭ ২১:২৭:৩৩
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ: এক বছরে শতাধিক মামলা, বিপুল অস্ত্র-মাদক জব্দ    
ছবি : সংগৃহীত

মাদক সিন্ডিকেটের বিস্তার এবং সীমান্তবর্তী রুটগুলোর অপব্যবহার ঠেকাতে গত এক বছরে কুমিল্লা জেলার ১৭টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন ও সবকটি থানা এলাকায় পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সর্বাত্মক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত এক বছরে জিরো টলারেন্স নীতিতে চালানো এই মেগা অভিযানে শতাধিক মামলা, বহু শীর্ষ মাদক কারবারি গ্রেফতার এবং বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে অভিযানের এই কঠোরতার মাঝেই মুরাদনগরে মা ও দুই সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা এবং দেবিদ্বারে পারিবারিক খুন পুরো জেলায় চরম চাঞ্চল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলায় মোবাইল কোর্ট ও ঝটিকা অভিযানের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গত ৪ মে (২০২৬) রাতে তিতাস উপজেলায় ইয়াবাসহ ৩ জন এবং ২০ এপ্রিল সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুরে এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত ৮টি মামলার আসামি মোঃ সোলেমানকে গ্রেফতার করে পুলিশ। এর পাশাপাশি ২ এপ্রিল বিজিবি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করে।

তবে এই মাদক ও অস্ত্র বিস্তারের ভয়াবহ রূপ প্রকাশ পায় গত ১৫ মে সকালে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে, যেখানে খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম, ছেলে রাসেল ও মেয়ে তাসপিয়াকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ৩৯ ঘণ্টা পর বাঙ্গরা বাজার থানায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয় এবং যৌথ অভিযানে ইতিমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ট্রিপল মার্ডারের পেছনে জমি-সংক্রান্ত বিরোধের পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এছাড়া দেবিদ্বারেও টাকা নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার এবং র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান যৌথ বিবৃতিতে জানান, মাদক যুবসমাজ ও পরিবারকে ধ্বংস করছে। অপরাধীদের দমনে র্যাব ও পুলিশের এই যৌথ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। নগরীর প্রতিটি এন্ট্রিপয়েন্টে চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নাগরিকদের সন্দেহজনক যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে, যেখানে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ট্যাগ: কুমিল্লা

সোমবার সকাল ৮টা থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৭ ২০:০৫:২২
সোমবার সকাল ৮টা থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১৮ মে) রাজশাহীর বেশ কিছু এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা কয়েকটি এলাকায় সব ধরনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত নেসকোর কাপাশিয়া ফিডারের (সোর্স থেকে কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত) আওতাধীন এলাকাগুলো এই শাটডাউনের আওতায় থাকবে। বিদ্যুৎহীন খাকবে—কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া এবং পাক ইসলামপুর ও তৎসংলগ্ন এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের একদম কাছাকাছি চলে আসা গাছের ডালপালা কাটার এই কাজটি ঈদের দিনগুলোতে আকস্মিক বিপর্যয় এড়াতে অত্যন্ত জরুরি। সংস্কার কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ। একই সাথে কুয়াশা বা ঝড়-বৃষ্টির আগেই এই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার বিষয়ে জোর দিয়েছেন কর্মকর্তারা।

/আশিক


আইভীর জামিন বহাল রাখলেন চেম্বার আদালত, কারামুক্তিতে আর বাধা নেই

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৭ ১৭:৪৮:৪৭
আইভীর জামিন বহাল রাখলেন চেম্বার আদালত, কারামুক্তিতে আর বাধা নেই
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ রবিবার (১৭ মে) ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এই আদেশের ফলে সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল এবং তাঁর কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মন্ডল ও আবদুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এই দুটি মামলা দায়ের করা হয়েছিল। পূর্বে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর এই দুই মামলায় আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়; যার মধ্যে একটিতে গত ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে গত ৩০ এপ্রিল হাইকোর্ট এই দুই মামলায় রুল জারিসহ আইভীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ৪১ ও ৪২ ক্রমিকে থাকা আবেদন দুটির শুনানি শেষে আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে ‘নো অর্ডার’ দেন।

আদালতে আজ সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, তাঁদের সাথে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। উল্লেখ্য, গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে প্রথম গ্রেপ্তার করে পুলিশ।

এরপর একে একে আরও নয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর এবং চলতি ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পৃথক শুনানিতে হাইকোর্ট আইভীকে ওই ১০ মামলায় জামিন দিয়েছিলেন। আজ শেষ দুটি মামলার জট খোলায় তাঁর মুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হলো।

/আশিক


কুমিল্লায় সুজনের সভা: গণতন্ত্র শক্তিশালীকরণের অগ্রগতি নিয়ে আলোচনা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৭ ১২:৫২:১২
কুমিল্লায় সুজনের সভা: গণতন্ত্র শক্তিশালীকরণের অগ্রগতি নিয়ে আলোচনা
ছবি : মোঃ মাসুদ রানা

মাঠপর্যায়ে গণতন্ত্র সুসংহতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে কুমিল্লার রাজগঞ্জ হিলটন টাওয়ারের ক্যাপসিকাম রেস্টুরেন্টে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সুজনের কার্যক্রম আরও গতিশীল করাসহ নাগরিক সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। জেলা সুজনের সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রেজবাউর রহমান রানার সঞ্চালনায় এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত কুমিল্লা জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন এবং মাঠপর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেন। নাঙ্গলকোট উপজেলার সভাপতি মজিবুর রহমান ও সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, লালমাই উপজেলার সভাপতি শরিফুল ইসলাম ও সম্পাদক রিয়াজ মোর্শেদ, সদর দক্ষিণ উপজেলার সভাপতি ইসলাম ইবনে সাঈখ, দেবিদ্বার উপজেলার সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং লাকসাম উপজেলার পক্ষ থেকে সম্পাদক শহিদুল ইসলাম শাহীন সভায় বক্তব্য রাখেন। বক্তারা সকলেই স্থানীয় পর্যায়ে গণতন্ত্র চর্চার অগ্রগতি এবং নাগরিক অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষে সুজনের কাজকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সভায় অরাজনৈতিক নাগরিক সংগঠন হিসেবে সুজনের মূল আদর্শ পুনর্ব্যক্ত করে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক আলী আহসান টিটু ও সহসভাপতি অধ্যাপক হুমায়ন কবির। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গার প্রজেক্টের আবেগ সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ, স্থানীয় সরকারে স্বচ্ছতা আনা এবং ভোটার সচেতনতা সৃষ্টিতে সুজন কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত: