আজ সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৮ ১০:১৬:৩১
আজ সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

তীব্র যানজট ও গরমের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে যদি দেখা যায় কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ, তবে পুরো পরিশ্রমই বৃথা। ঢাকার বাসিন্দাদের এমন ভোগান্তি এড়াতে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখা হয়।

আজ সোমবার (১৮ ১৮ মে ২০২৬) মিরপুর, মহাখালী, গুলশান, বনানী, রামপুরা এবং যাত্রাবাড়ীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই ঘর থেকে বের হওয়ার আগেই একনজরে দেখে নিন আজকের বন্ধ বাজারের তালিকা।

সরকারি নিয়ম ও স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকার সব মার্কেট বন্ধ থাকবে।

এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী এবং নাখালপাড়া এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ সাপ্তাহিক ছুটি কাটাবে। একই সাথে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ এবং যাত্রাবাড়ী, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার অধিকাংশ শপিং মল বন্ধ থাকবে।

সুনির্দিষ্ট কিছু জনপ্রিয় মার্কেটের মধ্যে আজ সোমবার ক্রেতাদের জন্য তালা ঝুলবে রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেটে।

এছাড়া কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে। তবে এসব এলাকার ভেতরের কাঁচাবাজার ও জরুরি ওষুধের দোকানগুলো বরাবরের মতোই খোলা পাওয়া যাবে।

/আশিক


আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০৩ ০৯:৪০:০২
আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজনকে নিয়ে কেনাকাটা, বাজার কিংবা ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেন। তবে গন্তব্যে পৌঁছে মার্কেট বা দোকানপাট বন্ধ দেখতে হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় সময় ও ভোগান্তি এড়াতে রাজধানীর কোন কোন এলাকায় শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক ছুটির কারণে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি।

আজ সাপ্তাহিক ছুটির কারণে পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল সংলগ্ন এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশ।

একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় পাইকারি ও খুচরা বিপণিবিতানও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি বাজার, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরীফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

বিশেষ করে ইসলামপুর, শ্যামবাজার, নবাবপুর, চকবাজার ও কাপ্তানবাজার দেশের অন্যতম বড় পাইকারি বাণিজ্যকেন্দ্র হওয়ায় এসব এলাকায় ব্যবসায়িক কার্যক্রম আজ বন্ধ থাকবে। ফলে পাইকারি কেনাকাটা, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক পণ্য, কাপড়, মসলা ও বিভিন্ন ভোগ্যপণ্য কিনতে গেলে ক্রেতাদের বিকল্প পরিকল্পনা রাখা প্রয়োজন।

-রফিক


ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০২ ২১:৩৩:৪৫
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
ছবি : শ‌হিদুল ইসলাম

নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের পক্ষ থেকে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ১০:৩০ মি‌নি‌টে এ উপলক্ষে নানিয়ারচর জোন সদর দপ্তরে আয়োজিত এক কর্মসূচীর মাধ্যমে নানিয়ারচর জোনের আওতাধীন উত্তর সাপমারা এলাকার বাসিন্দা বাসনা চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। উল্লেখ্য যে, বর্ণিত ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমার এ আক্রান্ত থাকায় স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সহায়তার বিষয়টি নানিয়ারচর জোনকে অবগত করে। যার ফলশ্রুতিতে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার দ্রুত সম্ভব সময়ে উক্ত রোগীকে উন্নত চিকিৎসা ও ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।

স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


কুমিল্লা বোর্ডে এইচএসি শুরু আজ: পরীক্ষার্থী ৯৫ হাজার ৭০২ জন

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০২ ২১:৩০:১৭
কুমিল্লা বোর্ডে এইচএসি শুরু আজ: পরীক্ষার্থী ৯৫ হাজার ৭০২ জন
ছবি : মোঃ মাসুদ রানা

সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসি ও সমমান পরীক্ষা। এবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি প্রতিষ্ঠানের ৯৫ হাজার ৭০২ জন শিক্ষার্থী ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ড সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৩৭ হাজার ৬০৬ জন এবং মেয়ে ৫৭ হাজার ১৯৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ১৯ হাজার ৫৯০ জন বেশি। গত বছর দ্বাদশ শ্রেণিতে বোর্ডে ১ লাখ ২ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল।

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, নকল ও অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রের চারপাশে ১৪ ধারা জারি এবং সিসি ক্যামেরা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে মোমবাতি, চার্জলাইট ও সোলার প্রস্তুত রাখতে বলা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার পারভেজ বলেন, "নকল ও অনিয়মুক্ত পরীক্ষা উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভিজিলেন্স টিম সব কেন্দ্র পরিদর্শন করবে।"

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসি হবে। সারাদেশে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবারই প্রথমবারের মতো কেন্দ্রের পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, নতুন শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে।


দিবাগত রাত ১টার মধ্যেই ১৪ অঞ্চলে ঝড়ের তণ্ডব ও সতর্কসংকেত জারি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০২ ২১:২৪:৩০
দিবাগত রাত ১টার মধ্যেই ১৪ অঞ্চলে ঝড়ের তণ্ডব ও সতর্কসংকেত জারি
ছবি : সংগৃহীত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা এক অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা জারি করা হয়।

পূর্বাভাস অনুযায়ী— ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি উপ-অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে এই মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

লঘুচাপের প্রভাব ও পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও প্রবল বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

/আশিক


১৮ দিনেও মেলেনি রাজুর সন্ধান, পথ চেয়ে দিন কাটছে বৃদ্ধ মা-বাবার

ওয়ালিউল্লাহ রাইসুল
ওয়ালিউল্লাহ রাইসুল
নাজিরপুর উপজেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০১ ২১:৪৬:১৩
১৮ দিনেও মেলেনি রাজুর সন্ধান, পথ চেয়ে দিন কাটছে বৃদ্ধ মা-বাবার
মো রাজু আহমদ/ছবি : ওয়ালিউল্লাহ রাইসুল

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা মো. রাজু আহমদ গত ১৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ ১৮ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। মানসিকভাবে অসুস্থ রাজুর খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে গর্ভে অনাগত সন্তান রেখে রাজুর প্রথম স্ত্রী হঠাৎ মৃত্যুবরণ করেন। প্রিয়জনকে হারানোর সেই গভীর শোক সহ্য করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দীর্ঘদিন চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবনের পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

পরবর্তীতে পরিবারের উদ্যোগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং বড় ভাইদের সঙ্গে কাঁচামালের ব্যবসায় যুক্ত হন। কিন্তু নিয়মিত ওষুধ সেবন বন্ধ হয়ে গেলে তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। এ সময় পারিবারিক কলহের একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। এতে তিনি আবারও গভীর মানসিক সংকটে পড়েন।

স্বজনরা জানান, গত ১৪ জুলাই ভোররাতে কাউকে কিছু না জানিয়ে রাজু বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি নিয়মিত ওষুধের ওপর নির্ভরশীল হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।

প্রতিদিন বাড়ির উঠানে বসে ছেলের ফেরার অপেক্ষায় থাকেন তাঁর বৃদ্ধ মা-বাবা। তাঁদের একটাই আশা—একদিন হয়তো দরজায় কড়া নেড়ে ফিরে আসবে তাঁদের হারিয়ে যাওয়া সন্তান।

রাজুর সন্ধান পেলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের দেওয়া মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একটি তথ্য বা একটি ফোনকলই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা।


মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড়ের পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ ৩ বিভাগে বন্যার আগাম সতর্কতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ০১ ১৮:১০:২৭
মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড়ের পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ ৩ বিভাগে বন্যার আগাম সতর্কতা
ছবি : সংগৃহীত

বিদায়ী জুন মাসে সারা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সদ্য শুরু হওয়া জুলাই মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। একই সঙ্গে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার মধ্যে যেকোনো একটি শক্তিশালী মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার (১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চলতি জুলাই মাসের এই দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রে আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির নিয়মিত মাসিক সভায় গত জুন মাসের যাবতীয় তথ্য-উপাত্ত ও বৈশ্বিক আবহাওয়া মডেল পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এই পূর্বাভাস চূড়ান্ত করা হয়।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকলেও জুলাই মাসে সারা দেশে গড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে অন্তত ৮ থেকে ৯ দিন দেশজুড়ে তীব্র বজ্রঝড় ও বজ্রপাত হতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বা উত্তপ্ত থাকতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক বা একাধিক মৃদু তাপপ্রবাহ (মাইল্ড হিটওয়েভ) বয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নদ-নদীর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জুলাইয়ের মৌসুমি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী অববাহিকার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। দেশের কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ থাকবে ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং দৈনিক গড় সূর্যকিরণকাল ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

এদিকে সদ্য সমাপ্ত জুন মাসের আবহাওয়া পর্যালোচনা করে অধিদপ্তর জানায়, গত মাসে সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় ২৯.৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ভৌগোলিক কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর বিভাগে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গত জুন মাসে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ১৭৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল নেত্রকোনায় (১২ জুন)। একই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুন যশোরে রেকর্ড করা হয়। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে রেকর্ড করা হয়। জুলাই মাসজুড়ে এমন দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী স্টাইলের বজ্রঝড় এবং নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে দেশের সব অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসনিক ও সাধারণ জনগণকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

/আশিক


দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ৩০ ২০:১১:১৬
দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চলতি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৪০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আবাদ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার, জৈব সার, ফলদ চারা ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়।

মঙ্গলবার বি‌কে‌লে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন দেবিদ্বার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি ও সুবিধাভোগীরা অংশ নেন।

অনুষ্ঠানে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমছে এবং কৃষি খাত আরও শক্তিশালী হচ্ছে। সময়মতো প্রণোদনা বিতরণের মাধ্যমে কৃষকদের আবাদে উৎসাহিত করা এবং কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, চলতি মৌসুমে উপজেলার মোট ৪ হাজার ৪০৫ জন কৃষককে সাতটি ক্যাটাগরিতে সহায়তার আওতায় আনা হয়েছে। উন্নত বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এ অঞ্চলে ফসলের বাম্পার ফলন পাওয়া সম্ভব।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, রোপা আমন খাতে ২ হাজার ৪০০ কৃষককে ধান বীজ ও সার, সবজি খাতে ১ হাজার ৫০০ কৃষককে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়া বৃক্ষরোপণে ২৯০ জন কৃষককে চারা, বাঁশের খুঁটি ও জৈব সার, পেঁয়াজ ও মরিচ চাষে ১৬০ জন কৃষককে বীজ ও সার এবং লেবু চাষে ৪০ জন কৃষককে চারা ও জৈব সার দেওয়া হয়েছে।

এ ছাড়া পেঁয়াজ সংরক্ষণে বিশেষ ‘এয়ার ফ্লো’ প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫ জন কৃষককে আধুনিক সংরক্ষণ যন্ত্র ও অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।কৃষি বিভাগ জানিয়েছে, ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।


নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ৩০ ২০:০৭:২৩
নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান
ছবি : শ‌হিদুল ইসলাম

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় মানবিক সহায়তামূলক কর্মসূচি পালন করা হয়।

৩০ জুন ২০২৬, মঙ্গলবার ১১ টায় উক্ত কর্মসূচীতে, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে নানিয়ারচর জোনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের নিকট আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহবান জানান।

এছাড়াও, এই জোনের আওতাধীন ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ জাহানারা বেগম এর বসতঘরটি জরাজীর্ণ অবস্থায় থাকায় বসতঘর পুননির্মাণের জন্য ঢেউটিন প্রদানের পাশাপাশি ঘরটি নির্মাণের কাঠ, পেরেক, তারকাটা ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার, নানিয়ারচর জোন ভুক্তভোগীকে বসতঘর নির্মাণে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আজ ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ৩০ ০৯:৫৭:১১
আজ ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে আজ কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি। ঢাকার যানজট পেরিয়ে কোনো মার্কেটে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে সময় ও শ্রম দুটোই নষ্ট হতে পারে। তাই মঙ্গলবারের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে পরিকল্পনা করা সুবিধাজনক।

মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া ঢাকার বেশ কয়েকটি জনপ্রিয় শপিং কমপ্লেক্স ও মার্কেটেও আজ কেনাবেচা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতে সাপ্তাহিক বন্ধের দিন অনুসরণ করা হলে যানজট ও ভিড় কিছুটা কমে এবং ব্যবসায়ীদেরও নিয়মিত বিশ্রাম ও রক্ষণাবেক্ষণের সুযোগ তৈরি হয়। তাই জরুরি কেনাকাটা থাকলে কাছাকাছি খোলা মার্কেট বা অনলাইন বিকল্প আগে থেকে যাচাই করে নেওয়াই ভালো।

-রাফসান

পাঠকের মতামত: