মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ২১:৫২:০৮
মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার প্রায় তিন ঘণ্টা পর নড়েচড়ে উঠেছেন খোকন নামের এক যুবক। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন খোকন (৪০) উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে ও গ্রামপুলিশ কালুর ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে খোকন অসুস্থতা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরে আবারও অসুস্থতা অনুভব করলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা খোকনকে বাড়িতে নিয়ে গিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করেন এবং জানাজার জন্য মাইকিংও শুরু করা হয়। এরই মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে খোকন নড়েচড়ে ওঠেন। পরে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা খোকনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফিয়া মজুমদার বলেন, উনাকে সকালে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।

কিন্তু উনি বাড়িতে চলে যান। পরে বিকালে আবার অসুস্থতা অনুভব করলে পুনরায় হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মানুষ মারা যাওয়ার ৬ ঘণ্টা পর্যন্ত শরীরের কোনো কোনো অংশ নড়াচড়া করতে পারে। কারণ তখনো শরীরের সব নার্ভ মারা যায় না।


নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ১৭:২৭:২৮
নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
ছবি : শ‌হিদুল ইসলাম

জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর পক্ষ থেকে নানিয়ারচর হাসপাতাল এলাকার (পুরান বাজার) মোঃ আমিনুল ইসলাম এবং বিহারপাড়া এলাকার মোছাঃ নাছিমা বেগম'কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রাঙ্গামাটি নানিয়ারচর ১৩ মে ২০২৬, বুধবার সকাল ১১ ঘটিকায় উক্ত কর্মসূচীতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক বর্ণিত ব্যক্তিদ্বয়ের নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন কিডনি ও লিভার এবং মোছাঃ নাছিমা বেগম দীর্ঘদিন যাবৎ জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি উক্ত এলাকার জনপ্রতিনিধি কর্তৃক জোনকে অবগত করায়, জোন কমান্ডার বর্নিত রোগীদের উন্নত চিকিৎসার নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জোন জোন কমান্ডার মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।সহায়তা প্রাপ্ত মোঃ আমিনুল ইসলাম এবং মোছাঃ নাছিমা বেগম নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


পশুর হাটে এবার প্রেসিডেন্ট হাজির! ট্রাম্প দেখতে মানুষের ঢল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ১২:৪৯:৩০
পশুর হাটে এবার প্রেসিডেন্ট হাজির! ট্রাম্প দেখতে মানুষের ঢল
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে বরাবরই বিচিত্র সব পশু ও তাদের বাহারি নাম নিয়ে মাতামাতি হয়। তবে এবার সব আলোচনা ও কৌতূহলকে ছাপিয়ে লাইমলাইটে চলে এসেছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। মানুষের মুখে মুখে এখন মার্কিন প্রেসিডেন্টের নাম শোনা গেলেও, এটি আসলে কোনো ব্যক্তি নয়—নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে পালিত বিরল গোলাপি রঙের এক এলবিনো মহিষ।

রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির প্রধান আকর্ষণ এর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল। মহিষটির চুলের এই বিশেষ স্টাইলটি অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ার স্টাইলের সঙ্গে মিলে যাওয়ায় খামার কর্তৃপক্ষ শখের বশে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি এখন টক অব দ্য টাউন।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত কোরবানির ঈদের পর তিনি রাজশাহী থেকে এই ব্যতিক্রমী এলবিনো মহিষটি সংগ্রহ করেন। গত ১০ মাস ধরে দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে একে বড় করা হয়েছে। এর খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি ও তাজা ঘাস। মহিষটির গায়ের রঙ গোলাপি হওয়ায় রোদের তীব্রতা থেকে বাঁচাতে একে বিশেষ ছায়াযুক্ত স্থানে রাখা হয় এবং নিয়মিত গোসল করানো হয়।

‘নারায়ণগঞ্জের ট্রাম্প’কে একনজর দেখতে পাইকপাড়ার ওই খামারে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। কেউ মহিষটির সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ লাইভে এসে পরিচিতদের দেখাচ্ছেন। খামার কর্তৃপক্ষ আশা করছে, কোরবানির হাটে এই ভিন্নধর্মী মহিষটি কেবল আকর্ষণই নয়, ভালো দামেও বিক্রি হবে।

/আশিক


কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন: আজ রাজধানীর কোন মার্কেটগুলো বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ১০:১৫:৪১
কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন: আজ রাজধানীর কোন মার্কেটগুলো বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীর তীব্র যানজট ঠেলে কোনো গন্তব্যে গিয়ে যদি দেখা যায় কাঙ্ক্ষিত মার্কেট বা দোকানটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। সময়ের অপচয় রোধে এবং নির্বিঘ্ন কেনাকাটার সুবিধার্থে আজ বুধবার (১৩ মে) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে রাখা জরুরি।

মার্কেট ও শপিং সেন্টার যা বন্ধ থাকবে

আজ বুধবার রাজধানীর বেশ কিছু বড় শপিং মল ও বাণিজ্যিক কেন্দ্র সাপ্তাহিক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে দেশের অন্যতম বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়া পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট ও আমির কমপ্লেক্স বন্ধ থাকবে। উত্তরার গুরুত্বপূর্ণ শপিং মল মাসকট প্লাজাও আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে।

এলাকাভিত্তিক দোকানপাট যা বন্ধ থাকবে

মার্কেটের পাশাপাশি আজ বুধবার রাজধানীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকার সাধারণ দোকানপাটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল এবং খিলক্ষেত এলাকা। এছাড়া মধ্য ও উত্তর বাড্ডা, শাহজাদপুর, সাঁতারকুল, জগন্নাথপুর এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে। রাজধানীর উত্তর দিকের উত্তরখান, দক্ষিণখান, আশকোনা, জোয়ার সাহারা এবং বিমানবন্দর সড়ক থেকে শুরু করে উত্তরা হয়ে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে।

/আশিক


রূপপুরে ঐতিহাসিক মাইলফলক: বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রথম ইউনিট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ২১:৩৫:১৫
রূপপুরে ঐতিহাসিক মাইলফলক: বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রথম ইউনিট
ছবি : সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রকল্প সূত্র এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে দেশ প্রথমবারের মতো পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের খুব কাছাকাছি পৌঁছে গেল।

গত ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয়এক্সপোর্ট-এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড এবং কঠোর পরিচালনা বিধিমালা অনুসরণ করেই এই কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর শত শত কারিগরি পরীক্ষা শেষে রিঅ্যাক্টরকে বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে।

রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে মোট ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ‘ভিভিইআর-১২০০’ (VVER-1200) রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস প্রজন্মের এই অত্যাধুনিক রিঅ্যাক্টরগুলো সব ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। রসাটম-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। এই ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে দেশের জাতীয় গ্রিডে বড় ধরনের স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

/আশিক


নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ১৯:৫৮:২৪
নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

রাঙ্গামাটি নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ মে ২০২৬ মঙ্গলবার ১০ ঘটিকায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর পাশাপাশি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


দুর্গন্ধে নাভিশ্বাস ও মরণফাঁদ গর্ত: বুড়িচংয়ের উদাহরণবাগ সড়কে চরম ভোগান্তি

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ১৯:৪৭:৫২
দুর্গন্ধে নাভিশ্বাস ও মরণফাঁদ গর্ত: বুড়িচংয়ের উদাহরণবাগ সড়কে চরম ভোগান্তি
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট উদাহরণবাগ পকেট গেট থেকে ঘোষনগর পর্যন্ত সড়কের দুরবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো মানুষ। বাথরুমের ময়লার লাইন সরাসরি রাস্তায়, বড় বড় গর্ত আর জমে থাকা আবর্জনার পচা দুর্গন্ধে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে কুমিল্লা সিএমএইচ-এ চিকিৎসা নিতে যাওয়া রোগীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে, ফলে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পকেট গেট থেকে ঘোষনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই ভাঙাচোরা। গর্তগুলো এতটাই গভীর ও প্রশস্ত যে স্থানীয়রা একে "বাথরুম সাইজ গর্ত" বলছেন। বৃষ্টির পানি ও ড্রেনের ময়লা জমে পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নাক চেপে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ পথচারীদের।

স্থানীয়রা জানান, ক্যান্টনমেন্টের পাশে হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে যাতায়াত করেন। ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসুস্থ রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। অ্যাম্বুলেন্স চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্ভবতী নারী ও হৃদরোগীদের জন্য এই পথ মৃত্যুঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

একইসাথে ঘোষনগর দাখিল মাদ্রাসা, উদাহরণবাগ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এই পথেই যাতায়াত করে। কাদা-পানি আর দুর্গন্ধে তাদের ইউনিফর্ম নষ্ট হচ্ছে, ক্লাসে মনোযোগ দিতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, "রাস্তার পাশেই স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার বাড়ি। তার দাপটে কেউ রাস্তা নিয়ে কথা বলতে সাহস পায় না। অভিযোগ করলে উল্টো হয়রানির শিকার হতে হয়।"

অ্যাম্বুলেন্স চালক শাহ আলম বলেন, "সিএমএইচ-এর রোগী নিয়ে এই রাস্তায় ঢুকলে কলিজা কাঁপে। গর্তে পড়ে রোগীর অবস্থা আরও খারাপ হয়। ৫-৭ মিনিটের রাস্তা ২০ মিনিট লাগে।"

এলাকাবাসীর দাবি, গত ৪-৫ বছরেও এই সড়কের কোনো সংস্কার হয়নি। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশল অফিসে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি। ক্যান্টনমেন্ট ও সিএমএইচ-এর মতো স্পর্শকাতর এলাকার পাশের সড়কের এমন করুণ দশায় হতাশ সবাই।

এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন,ভুক্তভোগী হাজারো মানুষ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তাদের অনুরোধ, বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা হোক। বিশেষ করে সিএমএইচ-এ যাতায়াতকারী রোগী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গর্ত ভরাট, ময়লা অপসারণ ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

"এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষ যাতায়াত করে। এর মধ্যে শত শত রোগী ও শিক্ষার্থী আছে। এমপি মহোদয় একটু সুদৃষ্টি দিলেই আমরা বাঁচি," বলেন স্থানীয় সমাজসেবক আবুল হোসেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর দপ্তরের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন এলাকাবাসী।


কুমিল্লা তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ১৯:৪২:৫৩
কুমিল্লা তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি মো. আবদুল লতিফ ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত লতিফ ভূঁইয়া ২০২২ সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। পাঁচ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন।

সোমবার রাতে তিনি নিহত যুবলীগ নেতা জহিরুলের জ্যাঠাতো ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

হাসপাতালে মৃত্যু

খবর পেয়ে তিতাস থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে। প্রথমে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

অস্ত্র উদ্ধার

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক জানান, নিহত লতিফ ভূঁইয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি যুবলীগ নেতা জহিরুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

পূর্বের হত্যাকাণ্ডের জের

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মৎস্য প্রকল্পে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লাকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় লতিফ ভূঁইয়া গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে আবারও প্রতিপক্ষের ওপর হামলা করতে গিয়ে নিজেই গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারালেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ১৮:২২:২১
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বেশ কিছু এলাকায় বুধবার (১৩ মে) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মূলত ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

রাজশাহী নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দেওয়ানপাড়া ফিডারের আওতায় থাকা নিম্নলিখিত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে

গোয়ালপাড়া,মপুর থান্ডারপাড়া,শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ,শ্যামপুর মধ্যপাড়া,শ্যামপুর নগরপাড়া,শ্যামপুর পানিশোধনাগার এলাকা

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষে বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য নেস্কো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

/আশিক


রাজধানীর যেসব রুটে আজ বাড়তি জ্যাম হতে পারে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ১০:৩৭:৫৬
রাজধানীর যেসব রুটে আজ বাড়তি জ্যাম হতে পারে
ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬। রাজধানীর বিভিন্ন স্থানে আজ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর, সিটি করপোরেশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের ব্যস্ত সূচি

সকাল ১০টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে 'বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি'র উদ্বোধনী ফান্ড ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বর্জ্য পৃথকীকরণ (ওয়েস্ট সেগ্রিগেশন) কার্যক্রমের উদ্বোধন করবেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সকাল ১১টায় গুলশান সোসাইটি জামে মসজিদ থেকে শুরু হয়ে দিনভর বারিধারা, পল্লবীর এমডিসি মডেল স্কুল এবং মিরপুর কলেজ সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরে বিন ও পলিব্যাগ বিতরণ কর্মসূচি পালন করা হবে।

দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। আইজিপি মো. আলী হোসেন ফকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ করবেন।

দুপুর সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। দেশের বড় ক্রয় প্রস্তাবগুলো নিয়ে এই সভায় সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

বিকেল ৫টায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক নীতি সহায়তা নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে।

/আশিক

পাঠকের মতামত: