ধাপে ধাপে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল, বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করছে সরকার। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একবারে নয়, বরং তিন ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৮-২৯ অর্থবছরের আগে এই প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম।
নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরে মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে এবং পরবর্তী বছরে বাকি অংশ সমন্বয় করা হবে। অন্যদিকে, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে দুই ধাপে কার্যকর করার কথা ভাবা হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতের আংশিক বাস্তবায়নের জন্য প্রাথমিকভাব ৩৫ হাজার কোটি টাকার একটি খসড়া বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। তবে পুরো প্রকল্পটি বাস্তবায়নে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী, কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকা এবং সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। নতুন কাঠামোতে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা, কর্মচারী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা খাতে বড় অংকের ব্যয় বরাদ্দ রাখতে হবে। বর্তমানে সরকারি খাতে প্রায় ১৪ লাখ চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য বজায় রাখতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
/আশিক
বিদেশ ভ্রমণকারীদের খরচ পরিশোধে এলো বড় সুখবর
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্যাকেজের মূল্য পরিশোধের প্রক্রিয়ায় বড় স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে স্থানীয়ভাবে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটররা বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য সরাসরি বাংলাদেশি টাকায় গ্রহণ করতে পারবেন। ফলে বিদেশ ভ্রমণের আওতাধীন হোটেল বুকিং, অভ্যন্তরীণ যাতায়াত এবং গন্তব্যস্থলের অন্যান্য সেবা বাবদ খরচ এখন থেকে দেশীয় মুদ্রাতেই মেটানো সম্ভব হবে।
নতুন এই নীতি অনুযায়ী, ভ্রমণকারীদের কাছ থেকে টাকায় সংগৃহীত অর্থ পরবর্তীতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে প্রচলিত বিনিময় হারে সমপরিমাণ বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে বিদেশের সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির কাছে পাঠানো যাবে।
তবে এই সুবিধা পাওয়ার জন্য ট্যুর অপারেটরদের ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টোয়াব)-এর নিবন্ধিত সদস্য হতে হবে এবং বিদেশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈধ চুক্তি থাকতে হবে। নতুন নিয়মে একজন ভ্রমণকারী বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ট্যুর অপারেটরের মাধ্যমে পাঠাতে পারবেন, যা সাধারণ ভ্রমণকারীদের বাৎসরিক ব্যক্তিগত ভ্রমণ কোটার (এনডোর্সমেন্ট) অতিরিক্ত হিসেবে গণ্য হবে।
ব্যাংক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে ট্যুর অপারেটরদের প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য, যেমন—গ্রাহকের পাসপোর্টের কপি, টাকার ট্রানজ্যাকশন প্রমাণ, ইনভয়েস ও ট্রাভেল আইটিনারারি সংরক্ষণ করতে হবে। এছাড়া কোনো ভ্রমণকারী অন্য কোনো এজেন্সির মাধ্যমে নিজের বাৎসরিক সীমা ব্যবহার করেছেন কি না, সে সম্পর্কিত লিখিত ঘোষণাও নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, এই সুবিধা কেবল প্রকৃত বিদেশ ভ্রমণ সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে; ভ্রমণ ব্যয়ের আড়ালে কোনো মূলধনী অর্থ স্থানান্তর বা চুক্তি ছাড়া আগাম রেমিট্যান্স পাঠানো যাবে না। ব্যাংকগুলো কাগজপত্র পূর্ণাঙ্গভাবে যাচাইয়ের পর অর্থ ছাড় করবে এবং পরবর্তী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে তা অবহিত করবে। গত ৭ মে জারি করা সংশ্লিষ্ট নীতিমালার প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
সূত্র: বাসস
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে বড় অগ্রগতির খবর
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় আবারও নতুন গতি এসেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রের খবর অনুযায়ী, নতুন এই বেতন কাঠামোর প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হতে পারে। মন্ত্রিসভার সবুজ সংকেত মিললেই প্রজ্ঞাপন জারির পথ স্পষ্ট হবে, যদিও ঠিক কোন তারিখ থেকে এটি কার্যকর হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নতুন বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এর বিশাল আর্থিক প্রভাব। সরকারের ওপর সম্ভাব্য অতিরিক্ত ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাস্তবায়ন প্রক্রিয়া কিছুদিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার এটি পুরোপুরি স্থগিত না করে নিজেদের অর্থনৈতিক সক্ষমতার ওপর ভিত্তি করে প্রয়োজনে ধাপে ধাপে কার্যকর করার পথ উন্মুক্ত রাখছে।
২০১৫ সালের অষ্টম জাতীয় পে-স্কেলের পর দীর্ঘ দিন নতুন কোনো বেতন কাঠামো না আসায় এবং জীবনযাত্রার খরচ বহুগুণ বাড়ায় নতুন পে-স্কেলের দাবি তীব্র হয়ে ওঠে। ২০২৫ সালের জুলাইয়ে গঠিত পে কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা (১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ) করে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে গত ২১ এপ্রিল বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই সুপারিশগুলো পর্যালোচনায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
অর্থনীতিবিদদের মতে, কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে সরকারের ওপর বড় ধরনের বার্ষিক আর্থিক চাপ সৃষ্টি হবে, যা সামাল দিতে রাজস্ব আদায় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা প্রয়োজন। একদিকে আইএমএফের পরামর্শ এবং অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের ক্রমবর্ধমান প্রত্যাশার মাঝে দাঁড়িয়ে আছে বিষয়টি। বর্তমানে সরকারি চাকুরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কবে মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হয় এবং কীভাবে তা ধাপে ধাপে বা পূর্ণাঙ্গভাবে কার্যকর করার প্রজ্ঞাপন আসে।
/আশিক
স্বর্ণের দাম কমল, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি
দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে শনিবার (৮ আগস্ট) ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়। নতুন কোনো মূল্য ঘোষণা না আসায় শুক্রবার নির্ধারিত এই দরই শনিবার দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সংশোধিত মূল্য ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। সাধারণত স্থানীয় তেজাবি স্বর্ণের দর, আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংগঠনটি দেশের বাজারে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করে।
সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকায়।
তবে স্বর্ণালংকার কেনার সময় শুধু ভরিপ্রতি স্বর্ণের মূল্যই চূড়ান্ত বিল নয়। গয়নার নকশা, কারুকাজ, উৎপাদন ব্যয় ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হতে পারে। বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় একই বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে আবার ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলংকার বদল বা বিক্রির ক্ষেত্রে পাথর, মজুরি ও নির্ধারিত অন্যান্য খরচ বাদ দিয়ে সংগঠনের প্রচলিত নিয়ম বহাল থাকবে।
সর্বশেষ দরপতনের ঠিক আগের দিনই স্বর্ণের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। ৬ আগস্ট বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। ওই মূল্য সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছিল।
অর্থাৎ এক দিনের ব্যবধানে বড় উত্থানের পর বাজারে আংশিক সংশোধন এসেছে। ৬ আগস্টের তুলনায় ৭ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমলেও আগের বড় বৃদ্ধির পুরোটা ফেরত যায়নি। দুই সমন্বয়ের হিসাব করলে ৬ আগস্টের পূর্ববর্তী দামের তুলনায় এখনো ২২ ক্যারেটের ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেশি রয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট কাঠামো সমন্বয় করা হয়েছে। অর্থাৎ মূল্য পরিবর্তনের ঘনত্ব থেকেই বোঝা যায়, চলতি বছর স্বর্ণবাজারে অস্থিরতা কতটা বেশি ছিল।
তুলনামূলকভাবে ২০২৫ সালে পুরো বছরে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। চলতি বছর আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই গত বছরের মোট সমন্বয়ের সংখ্যা ছাড়িয়ে গেছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক স্বর্ণবাজারের দ্রুত পরিবর্তনের প্রতিফলন।
বিশ্ববাজারে স্বর্ণের মূল্য, মার্কিন ডলারের গতিপ্রকৃতি, আন্তর্জাতিক সুদের হার, ভূরাজনৈতিক উত্তেজনা এবং দেশের অভ্যন্তরে বিশুদ্ধ স্বর্ণের সরবরাহ এসব বিষয় স্থানীয় বাজারের দামে প্রভাব ফেলে। ফলে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন বা অল্প সময়ের ব্যবধানে মূল্য পরিবর্তনের ঘটনা দেখা যাচ্ছে।
ক্রেতাদের জন্য তাই গয়না কেনার আগে বাজুসের সর্বশেষ মূল্য, হলমার্ক, ক্যারেট, ওজন, মজুরি এবং রসিদের বিস্তারিত তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বর্ণের দাম দ্রুত ওঠানামা করলে আগের দিনের বাজারদরের ওপর নির্ভর না করে কেনার দিন কার্যকর মূল্য নিশ্চিত করাই নিরাপদ।
-রাফসান
বিশ্ববাজারের পথ ধরে দেশীয় বাজারেও স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও মার্কিন মুদ্রানীতির প্রভাবে স্বর্ণের দামে বড় পরিবর্তন এসেছে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং হরমুজ প্রণালি কেন্দ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক আলোচনার খবরে বিশ্ববাজারে কাঁচা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম উর্ধ্বমুখী রেখায় রয়েছে।
আন্তর্জাতিক বাজারের চিত্র
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম টানা চার দিন বেড়ে আউন্সপ্রতি ৪,২৭১.৩৩ মার্কিন ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,৩৩০.২০ ডলারে স্থির হয়েছে। মিডল-ইস্টে রাজনৈতিক বরফ গলার সম্ভাবনা ও ওমানের মধ্যস্থতায় আলোচনা গতি পাওয়ায় মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার নতুন করে না বাড়াতে পারে—এমন শঙ্কা থেকেই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝোঁক বাড়িয়েছেন। এছাড়া অন্যান্য ধাতুর মধ্যে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১,৭৫৫.৫৫ এবং ১,৩৭৬.৭১ ডলারে উঠে ঊর্ধ্বমুখী গতি বজায় রেখেছে।
দেশের বাজারে নতুন রেট
আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও দাম পুনর্বিন্যাস করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৯,৮৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২,৯৩০ টাকা।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে ভ্যাট অন্তর্ভুক্ত নতুন এই রেট কার্যকর করা হয়েছে
২২ ক্যারেট: ২,৩২,৯৩০ টাকা (প্রতি ভরি) ২১ ক্যারেট: ২,২২,৪৯১ টাকা (প্রতি ভরি) ১৮ ক্যারেট: ১,৯১,০৫৬ টাকা (প্রতি ভরি) সনাতন পদ্ধতি: ১,৫৬,০৬৪ টাকা (প্রতি ভরি)
উল্লেখ্য, স্বর্ণের পাশাপাশি রূপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরিতে ৪,৮৯৯ টাকায় পৌঁছেছে।
/আশিক
মার্কিন অর্থনীতি ও ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক ধাতুর বাজার
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি; আউন্সপ্রতি দর প্রায় স্থিতিশীল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সম্পর্কিত আসন্ন দিকনির্দেশনা এবং চলতি সপ্তাহে প্রকাশিতব্য কর্মসংস্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের দিকেই নজর রাখছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।
আন্তর্জাতিক বাজারে অপরিবর্তিত থেকে স্পট গোল্ডের দর দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৫৩.৪০ ডলারে। অপরদিকে, ফিউচারস মার্কেটে মার্কিন স্বর্ণের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,১১৪.৩০ ডলারে পৌঁছেছে।
বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশ কিছুদিন ধরেই ৪,০০০ থেকে ৪,১০০ ডলারের সুনির্দিষ্ট সীমার ভেতরে ঘোরাফেরা করছে। সুদের হারের অনিশ্চয়তার পাশাপাশি আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে অধিকাংশ বিনিয়োগকারী নতুন করে মূলধন খাটাতে সতর্ক অবস্থান নিচ্ছেন।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে এডিপি অকৃষি কর্মসংস্থান নির্দেশক, নন-ফার্ম পে-রোলস এবং খালি পদের হালনাগাদ প্রতিবেদন জনসমক্ষে আসবে। কর্মসংস্থানের এই পরিসংখ্যান ফেডের আগামী মাসের নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলবে এবং অনেকেই ধারণাসূত্রে সেপ্টেম্বরে সম্ভাব্য সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দেখছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান-মার্কিন চলমান মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং জ্বালানি তেলের দামের দোলাচলের কারণে এখনো নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে পুঁজি ধরে রাখছেন অনেকে। বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বর্ণের রিজার্ভ বাড়ানো এবং উত্তোলনে ঘাটতির দরুন দীর্ঘ মেয়াদে স্বর্ণের অবস্থান শক্তিশালীই থাকবে।
সূত্র: রয়টার্স
স্বর্ণ কিনবেন আজ? দেখে নিন বাজুসের সর্বশেষ দর
দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ নির্ধারিত মূল্য মঙ্গলবারও অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন কোনো মূল্য সমন্বয়ের ঘোষণা না দেওয়ায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। সর্বশেষ শুক্রবার সকালে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে এই দর নির্ধারণ করা হয়েছিল। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।
বর্তমান মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই পরিমাণ ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির মূল্য ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
তবে বাজুসের ঘোষিত মূল্য মূল ধাতুর দাম নির্দেশ করে। কোনো অলঙ্কার কেনার সময় এর সঙ্গে নকশা, কারুকাজ, প্রস্তুতপ্রণালি ও মজুরি যুক্ত হতে পারে। ফলে গয়নার ধরন অনুযায়ী চূড়ান্ত মূল্য কিছুটা বেশি হতে পারে। সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় একই বিক্রয়ের জন্য গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে আবার ভ্যাট আদায় করা যাবে না।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের মূল্য ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
স্বর্ণ বা রুপার অলঙ্কার কেনার সময় ক্যারেট, হলমার্ক, ওজন, মজুরি ও বিস্তারিত রসিদ যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গয়নায় পাথর ব্যবহার করা হলে তার মূল্য স্বর্ণের ওজন থেকে আলাদাভাবে নির্ধারণ করা উচিত। একইভাবে পুরোনো অলঙ্কার বদল বা বিক্রির ক্ষেত্রেও বাজুসের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে হিসাব করা হবে।
-রাফসান
স্বর্ণের সঙ্গে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা, সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদনীতি ঘিরে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। মঙ্গলবার (৪ আগস্ট) এশিয়ার লেনদেনে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। বিনিয়োগকারীরা একদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, অন্যদিকে চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমবাজারের তথ্যের অপেক্ষায় সতর্ক অবস্থান নিয়েছেন।
সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ দশমিক ৮১ ডলারে পৌঁছায়। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে স্বর্ণের মূল্য বড় ধরনের উত্থান বা পতনের পরিবর্তে একটি সীমিত পরিসরের মধ্যে ওঠানামা করছে। এর মূল কারণ হলো, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়লেও সম্ভাব্য সুদ বৃদ্ধির আশঙ্কা মূল্যবান ধাতুটির ঊর্ধ্বগতি সীমিত রাখছে।
বাজারের একটি বড় উদ্বেগ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং এটি তেহরানের জন্য শেষ সুযোগ হতে পারে। তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। দুই পক্ষের এই বিপরীত অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং মূল্যস্ফীতির ঝুঁকিও বাড়িয়েছে। তেলের দাম দীর্ঘ সময় উঁচু থাকলে পরিবহন, উৎপাদন ও ভোগ্যপণ্যের ব্যয় বৃদ্ধি পেতে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর কথা বিবেচনা করতে পারে। বাজারে বর্তমানে সেপ্টেম্বরে ফেডের সুদ বাড়ানোর সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে, যদিও শ্রমবাজারের নতুন তথ্য প্রকাশের পর এই প্রত্যাশা পরিবর্তিত হতে পারে।
স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা এবং আর্থিক অনিশ্চয়তার বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। তবে উচ্চ সুদের পরিবেশ স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে। কারণ স্বর্ণ ধরে রাখলে বিনিয়োগকারী কোনো সুদ বা নিয়মিত আয় পান না। বিপরীতে সরকারি বন্ড বা অন্যান্য সুদভিত্তিক সম্পদের রিটার্ন বেড়ে গেলে স্বর্ণের তুলনামূলক আকর্ষণ কমে যায়।
নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে মূল্যস্ফীতি কমে আসবে বলে তিনি আশাবাদী। বর্তমান সুদের হারকে তিনি যথাযথ অবস্থানে আছে বলেও উল্লেখ করেছেন। তবে মূল্যস্ফীতির চাপ প্রত্যাশামতো না কমলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেড প্রস্তুত থাকবে। গত সপ্তাহের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখলেও তিনজন নীতিনির্ধারক শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট হার বৃদ্ধির পক্ষে মত দিয়েছিলেন।
এখন বিনিয়োগকারীদের প্রধান নজর যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের ওপর। চলতি সপ্তাহে চাকরির শূন্যপদ, এডিপি বেসরকারি কর্মসংস্থান, সাপ্তাহিক বেকারত্ব ভাতার আবেদন এবং শুক্রবার বহুল আলোচিত নন-ফার্ম পে-রোলস প্রতিবেদন প্রকাশিত হবে। চাকরির বাজার প্রত্যাশার তুলনায় দুর্বল হলে মার্কিন ডলার ও বন্ডের মুনাফা কমতে পারে, যা স্বর্ণের দাম আরও বাড়াতে সহায়তা করবে। বিপরীতে কর্মসংস্থানের তথ্য শক্তিশালী হলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং স্বর্ণের বাজারে চাপ তৈরি হতে পারে।
বিনিয়োগ ব্যাংক সিটি স্বল্পমেয়াদে স্বর্ণের দাম সীমিত পরিসরে স্থিতিশীল থাকা বা কিছুটা সংশোধনের মুখে পড়ার পূর্বাভাস দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি মনে করছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ মূল্যবান ধাতুটির দাম ৫ হাজার ডলার স্পর্শ করার সম্ভাবনাও দেখছে সিটি। তবে এই পূর্বাভাস নিশ্চিত মূল্য নয়; ভূরাজনৈতিক পরিস্থিতি, ডলার, মূল্যস্ফীতি ও ফেডের নীতির পরিবর্তনের ওপর প্রকৃত বাজারদর নির্ভর করবে।
স্বর্ণের পাশাপাশি মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার মূল্য এক শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম এক দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৫৯ ডলার এবং প্যালাডিয়ামের মূল্য একই হারে বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৭৯ দশমিক ৫৫ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণে চারটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এগুলো হলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রকৃত অগ্রগতি, মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য এবং ফেডের সুদনীতি। আলোচনা ব্যর্থ হয়ে সংঘাত আবার তীব্র হলে নিরাপদ বিনিয়োগের চাহিদায় স্বর্ণের দাম বাড়তে পারে। তবে একই সঙ্গে তেলের মূল্যবৃদ্ধি যদি মূল্যস্ফীতি ও সুদ বৃদ্ধির আশঙ্কা বাড়ায়, তাহলে স্বর্ণের ঊর্ধ্বগতি সীমিতও থাকতে পারে।
-রাফসান
ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক অগ্রগতি হবে কি না, তা নিয়ে নতুন সংশয় তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের দিনের বড় ধরনের পতনের পর মঙ্গলবার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়েছে।
এর আগের কার্যদিবসে সম্ভাব্য শান্তি আলোচনা এবং ইরানের বিরুদ্ধে পরিকল্পিত মার্কিন হামলা স্থগিতের খবরে তেলের বাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছিল। ব্রেন্টের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। দিনের লেনদেন শেষে ব্রেন্ট ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৭৭ ডলার এবং ডব্লিউটিআই ৮০ দশমিক ৩৪ ডলারে স্থির হয়।
তবে বাজারের সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলার কথা বললেও তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠক বা সরাসরি আলোচনা শুরু হওয়ার দাবি অস্বীকার করা হয়েছে। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে সম্ভাব্য সমঝোতা কত দ্রুত বাস্তবায়িত হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আগের দিনের মূল্যপতন ট্রাম্পের ঘোষণার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া ছিল। কোনো লিখিত সমঝোতা, যুদ্ধবিরতি কিংবা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার কার্যকর ব্যবস্থা এখনো সামনে আসেনি। ফলে সামরিক উত্তেজনা আবার বেড়ে গেলে তেলের মূল্য দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়ে গেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরেই বাজারের প্রধান উদ্বেগ আবর্তিত হচ্ছে। বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশের সমপরিমাণ জ্বালানি এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাতের কারণে প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া, বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কা এবং কিছু ট্যাংকারের বিকল্প দীর্ঘ পথ বেছে নেওয়ায় পরিবহন ব্যয় ও সরবরাহঝুঁকি দুটিই বেড়েছে।
লোহিত সাগর, ওমান উপকূল এবং হরমুজ প্রণালির আশপাশে নিরাপত্তাজনিত ঘটনার কারণে কয়েকটি সৌদি তেলবাহী জাহাজ আফ্রিকার দক্ষিণ উপকূল ঘুরে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করলে জ্বালানি সরবরাহে সময় ও ব্যয় বাড়ে, যা শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
এদিকে ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে দৈনিক উৎপাদন এক লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে। অতিরিক্ত সরবরাহের এই ঘোষণা আগের দিনের মূল্যপতনে ভূমিকা রাখলেও মধ্যপ্রাচ্যের বাস্তব সরবরাহঝুঁকি পুরোপুরি কাটাতে পারেনি। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথে স্বাভাবিক চলাচল ফিরতে বিলম্ব হলে উৎপাদন বৃদ্ধির প্রভাবও সীমিত হতে পারে।
-রাফসান
নবম পে-স্কেল বাস্তবায়নে দেরি হওয়ার নেপথ্যে যেসব মূল কারণ!
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখনও চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় অপেক্ষার সময় আরও দীর্ঘ হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর খসড়া প্রায় প্রস্তুত হলেও অর্থনৈতিক বাস্তবতা, প্রশাসনিক ভারসাম্য রক্ষা এবং নীতিগত গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনার পরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পে-স্কেল নিয়ে বিভিন্ন ধরনের সম্ভাব্য বেতন সারণি ও বাস্তবায়নের তারিখ ছড়িয়ে পড়ায় সরকারি কর্মচারীদের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে, সরকার এখনও নতুন পে-স্কেলের কোনো চূড়ান্ত রূপরেখা অনুমোদন বা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
সচিবালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সংঘাতের প্রভাব, আমদানি ব্যয় বৃদ্ধি, রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। সরকার একদিকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক বেতন বৃদ্ধি নিশ্চিত করতে চায়, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ এড়ানোর দিকেও নজর রাখছে।
পে-স্কেল বিলম্বের পেছনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী এবং সাধারণ প্রশাসনের মধ্যে বেতন ও মর্যাদাগত ভারসাম্য রক্ষা করার বিষয়টি নিয়ে। এছাড়া নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ এবং দীর্ঘমেয়াদে সেই ব্যয় বহনের সক্ষমতাও গভীর বিশ্লেষণের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি এ নিয়ে একাধিক পর্যালোচনা বৈঠক সম্পন্ন করেছে।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে, যেখানে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে এসব সুপারিশ হুবহু রাখা হবে কি না তা নিশ্চিত নয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমের অননুমোদিত তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়ে নিশ্চিত করেছেন যে, সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করা উচিত নয়।
/আশিক
পাঠকের মতামত:
- বিদেশ ভ্রমণকারীদের খরচ পরিশোধে এলো বড় সুখবর
- কঠোর অবস্থান থেকে সরছেন ট্রাম্প, ইরান যুদ্ধ সমাপ্তিতে নতুন মেরুকরণ
- সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে বড় অগ্রগতির খবর
- দেশ পরিচালনায় পূর্ণ সততা নিশ্চিতে হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
- দিনেই নামবে আঁধার, মহাজাগতিক দৃশ্য ঘিরে বিজ্ঞানী মহলে তোলপাড়
- হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ইট-পাথর নিক্ষেপ, প্রাণরক্ষার দাবি
- ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
- চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
- জাতির সঙ্গে বেইমানি করব না — ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা
- ৪১ লাখ মা পাবেন ফ্যামিলি কার্ড, বাঁশখালীতে গৃহহীনদের ঘর দিল সরকার
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিল ইরান
- ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক রুট চুক্তির দ্বারপ্রান্তে ইরান
- এটা সংস্কার নয়, হস্তান্তর: নতুন জ্বালানি নীতি নিয়ে জামায়াতের তোপ
- শেখ হাসিনাকে ফেরাতে চাওয়া ৪০৪ শিক্ষকের ওপর নজরদারি করা হচ্ছে: ঢাবি উপাচার্য
- ত্বকের লাবণ্য ধরে রাখতে ভাইরাল হওয়া ঘরোয়া টোটকার কার্যকারিতা
- এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ
- কালিগঞ্জের কৃষ্ণনগরে বসতভিটার বিরোধে হামলা- ভাঙচুরের অভিযোগ
- মিরপুরে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি দল
- আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির জীবনে নেমে এল গভীর শোক
- ফেনী শহরে বহুতল ভবনে চাঞ্চল্যকর ঘটনা, ছয়তলার কার্নিশ থেকে শিশুকে অক্ষত উদ্ধা
- আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: সারা দেশের পরিস্থিতি কেমন থাকবে
- ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ মার্কিন সামরিক প্রধানের
- পুতিনকে কোণঠাসা করতে মার্কিন সিনেটে বিশাল ভোটে বিল পাস, চাপে ভারত-চীন
- রাজনৈতিকভাবে দাফন হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার: সালাহউদ্দিন আহমদ
- টিএফআই সেলে সালাহউদ্দিনকে নির্যাতন: চূড়ান্ত চার্জশিটের পথে ট্রাইব্যুনাল
- আগের অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত দিচ্ছে দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
- দিল্লির সুরক্ষিত এলাকায় গোপন বৈঠক: বাংলাদেশে কোন বড় নাশকতার ছক কষছেন শেখ হাসিনা?
- প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি
- শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- স্বর্ণের দাম কমল, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি
- আজকের নামাজের সময়সূচি, জেনে নিন পাঁচ ওয়াক্তের সময়
- আজ টিভিতে যত খেলা: এলপিএল ফাইনালসহ জমজমাট সূচি
- তুরস্ক-সৌদি-পাকিস্তান চুক্তি কি নতুন সামরিক জোট? যা বললেন এরদোগান
- ইরানকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র, যেটা মানলেই ছাড়
- প্রথম mRNA ফ্লু টিকা অনুমোদন, কারা নিতে পারবেন
- স্বর্ণ খাতে বড় সংস্কার, বদলাতে পারে আমদানি-রপ্তানি নিয়ম
- গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও টেকসই হবে: মির্জা ফখরুল
- আগস্টের শেষে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
- মণিপুরের অমীমাংসিত সীমান্ত নিয়ে ভারত-মিয়ানমার আলোচনা
- সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও আগামী সপ্তাহের আবহাওয়ার সার্বিক রূপরেখা
- ফ্যাসিবাদের কালো ছায়া তাড়াতে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন: ডা. শফিকুর রহমান
- দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, নতুন আইনের রূপরেখা প্রকাশ
- আওয়ামী লীগ আমাদের শত্রু নয় মিত্র, তারা বিএনপির সঙ্গে মিশে যাবে: নাছির চৌধুরী এমপি
- ঘরে বসেই যেভাবে জানবেন এসএসসির ফলাফল, ১০ আগস্ট প্রকাশের ঘোষণা
- মার্কিন ইমিগ্রেশন সার্ভিস বিভাগে বড় পরিবর্তন, প্রবাসীদের জন্য জরুরি বার্তা
- ২০২৩ সালের ইসরায়েলি হামলার ক্ষত: আড়াই বছর পর উদ্ধার ৪০ শিশুর দেহাবশেষ
- জুলাই শহীদদের কবর বাঁধানোর বরাদ্দও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন
- শেয়ারবাজারে আর্থিক কেলেঙ্কারির তদন্তের বড় আপডেট জানাল দুদক
- যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান, আকাশ প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থার ব্যাপক আধুনিকায়ন
- চার বিভাগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কতা
- শেষ মুহূর্তে ইউক্রেনে হামলা থামাল ইরান, কেন?
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- স্বর্ণের সঙ্গে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- মঙ্গলবারের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- ৫ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও টেকসই হবে: মির্জা ফখরুল
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে নতুন তথ্য, কী বলছে সিএনএন
- ফের বাড়ল তেলের দাম
- আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন








