অতিরিক্ত দামে তেল বিক্রি করায়, ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করাসহ বিধিবহির্ভূত পাত্রে তেল বিক্রয় করার দায়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (ট্যাগ অফিসার) শাহরিয়ার ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করা ও বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় করার কারণে লালমাই ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জ্বালানি তেল নির্ধারিত মূল্যের অধিক দামে এবং বিধিবহির্ভূত পাত্রে বিক্রয় উভয়ই শাস্তিযোগ্য অপরাধ।সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রয় করা হলে তা ভোক্তা অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। তাছাড়া অননুমোদিত বা ঝুঁকিপূর্ণ পাত্রে (যেমন: খোলা বোতল, অনিরাপদ কন্টেইনার ইত্যাদি) জ্বালানি তেল বিক্রয় করা বিপদজনক এবং আইনবিরোধী।
খুব শিগগিরই রাষ্ট্রপতির দায়িত্বে কুমিল্লার আলোচনা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কুমিল্লার সন্তান খন্দকার মোশাররফকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনার খবর। বিভিন্ন মহলে এ নিয়ে জোর আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সূত্রগুলো বলছে, আসন্ন সময়ে রাষ্ট্রপতির পদে পরিবর্তন আসতে পারে এবং সে ক্ষেত্রে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খন্দকার মোশাররফের নাম সামনে আসছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকেই।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহল থেকেও বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো গুঞ্জন ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের খবরকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।এদিকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় এ খবর নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। এখন সবার দৃষ্টি আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।
সতর্কবার্তা: শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়!
রাজধানীর ডেমরা ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য জরুরি গ্যাস সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কের বিদ্যমান গ্যাস বিতরণ লাইনের লিকেজ মেরামতের জন্য ভাল্ব পরিবর্তন করা হবে। এই কাজের লক্ষ্যে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
তিতাস গ্যাসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেমরা থানাধীন সকল এলাকা ছাড়াও সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর এবং নুরপুর এলাকায় শুক্রবার গ্যাস থাকবে না। মেরামতের কাজ চলাকালীন পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/আশিক
বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
রাজধানীতে সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে, যা অনেক ক্রেতার জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। পরিকল্পনা ছাড়া বের হলে অনেক সময় গন্তব্যে গিয়ে দেখা যায় কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ।
এই বাস্তবতা বিবেচনায় বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে, তা আগেভাগে জানা জরুরি।
আজ বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও গাবতলী এলাকা।
এছাড়া মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর এবং আসাদগেট সংলগ্ন দোকানপাটও বন্ধ থাকবে। শহরের কেন্দ্রীয় অংশে ইস্কাটন, শান্তিনগর, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল ও বিজয়নগর এলাকাতেও একই চিত্র দেখা যাবে।
অন্যদিকে প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্রিক এলাকাগুলোর মধ্যে সেগুনবাগিচা, হাইকোর্ট এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোকানপাটও আজ বন্ধ থাকবে।
শুধু খুচরা দোকান নয়, বেশ কয়েকটি বড় মার্কেট ও শপিং কমপ্লেক্সও বৃহস্পতিবার বন্ধ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট এবং আনারকলি মার্কেট।
এছাড়া কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট এবং মোহাম্মদপুর টাউন হল মার্কেটও আজ বন্ধ থাকবে।
জনপ্রিয় কেনাকাটার স্থানগুলোর মধ্যে কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট এবং মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটও এই তালিকায় রয়েছে।
একইভাবে গুলিস্তান কমপ্লেক্স, বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট, পল্টন সুপার মার্কেট এবং আজিজ কো-অপারেটিভ মার্কেটসহ আরও বেশ কিছু মার্কেট আজ বন্ধ থাকবে।
বিশ্লেষকদের মতে, রাজধানীতে নির্দিষ্ট দিনে মার্কেট বন্ধ রাখার এই পদ্ধতি ট্রাফিক চাপ কমানো এবং ব্যবসায়িক কার্যক্রমে ভারসাম্য আনার জন্য কার্যকর ভূমিকা রাখে।
সার্বিকভাবে, কেনাকাটার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট এলাকার বন্ধের দিন সম্পর্কে সচেতন থাকলে সময় ও ভোগান্তি দুটোই কমানো সম্ভব।
-রাফসান
আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি গ্রামে তপশীলভুক্ত বায়তুল মামুর জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সরেজমিনে ও মামলা-অভিযোগ সূত্রে জানা যায়,গত (০৩ এপ্রিল ২০২৬) তারিখে মসজিদের তপশীলভুক্ত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায় দ্বিতীয় পক্ষের লোকজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মাদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফা গাজীর পুত্র মহব্বত আলী গাজী ও জাহাঙ্গীর আলী গাজী এবং জাহাঙ্গীর গাজীর স্ত্রী মোছাঃ আছমাউল হুচনা।
অভিযোগ ও মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন কৌশলে উক্ত জমি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে আসছেন।প্রথম পক্ষের দাবি অনুযায়ী, একই গ্রামের মোঃ জিয়াদ আলীর পুত্রবধূ মোছাঃ সালমা বেগম,স্বামী কুয়েত প্রবাসী মোঃ জাফর গাজী, মসজিদের জমিদাতা হিসেবে আমমোক্তারনামার মাধ্যমে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির তত্ত্বাবধান করে আসছেন।
স্থানীয়দের জ্ঞাতসারে ১২ বছরেরও অধিক সময় ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখলে থাকায় মসজিদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা দাবি করেন।এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্তরা কথিত ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারা করছে। মোঃ জিয়াদ আলী গাজীর পুত্র জাফর গাজী কুয়েত প্রবাসী থাকায় তার স্ত্রী মোছাঃ সালমা বেগমকে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি-ধামকি প্রদান করে এবং ভবিষ্যতে জোরপূর্বক জমি দখল,ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রম চালানোর হুমকি দেয়।
পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের ওপর জুলুম- নির্যাতন,জমি দখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।স্থানীয়দের আশঙ্কা, বিরোধটি যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশে ১৪৫ ধারায় নোটিশ জারি করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে নালিশি জমিতে কোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত মোঃ মহব্বত আলী গাজী ও মোঃ জাহাঙ্গীর আলী গাজীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।তপশীল সূত্রে জানা যায়, উক্ত জমি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মাদকাটি মৌজায় অবস্থিত—জে.এল নং- ১৩৪,এসএ ৪৪/১ এবং বিআর এস ২১৮ নং খতিয়ানের অন্তর্ভুক্ত এসএ ১১ দাগ ও বিআরএস ২৩৪ দাগে মোট ১.৩৭ একর জমির মধ্যে উত্তর দিকে প্রায় ০.১৫ একর জমি নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে।
আজ বুধবার: কেনাকাটার আগে জেনে নিন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
আজ বুধবার (১৫ এপ্রিল), সপ্তাহের অন্যান্য দিনের মতোই রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও জনপ্রিয় শপিং মলগুলো বন্ধ থাকবে। কেনাকাটার জন্য বাসা থেকে বের হওয়ার আগে আপনার গন্তব্যস্থলের মার্কেটটি আজ খোলা কি না, তা একবার মিলিয়ে নেওয়া জরুরি।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু এলাকার সব দোকানপাট ও শপিং সেন্টার আজ বন্ধ থাকবে।
যেসব জনপ্রিয় মার্কেট আজ বন্ধ
বুধবার হওয়ার কারণে আজ যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিং মলসহ নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে বিকল্প এলাকার মার্কেটগুলো বেছে নিতে পারেন।
/আশিক
কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র্যালিতে উৎসবের আমেজ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন সর্বজনীন কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে পান্তা-ভাত খাওয়ার আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে ধারণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।বিষ্ণুপুর ইউনিয়ন সর্বজনীন কমিটির আহ্বায়ক মৃন্ময় সরদার মধুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সঞ্জয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিশ্বজিৎ সরদার, ফিরোজ ঢালী, সুশান্ত সরদার, আব্দুল মজিদ, রবিউল ইসলাম, অভিজিৎ সরদার, অপু সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।
কুমিল্লা ট্রাক খাদে পড়ে নিহত ৭

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) সালেক মিয়া (৪৫) একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ(৫৫)।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কের হাসানপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে চালবাহি ট্রাক উলটে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।
তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
নতুন ভোরের প্রতীক ‘মোরগ’: চারুকলার শোভাযাত্রায় ফুটে উঠল আগামীর স্বপ্ন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারের শোভাযাত্রাটি পেয়েছে এক অনন্য মাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এক আনন্দঘন জনসমুদ্রে পরিণত হয়।
নিরাপত্তার স্বার্থে মাস্ক পরা নিষিদ্ধ থাকায় অংশগ্রহণকারীরা চারুকলার তৈরি মুখোশগুলো হাতে নিয়ে প্রদর্শন করেন। শোভাযাত্রার সম্মুখভাগে ছিল পুলিশের ১২টি সুসজ্জিত ঘোড়া এবং এর পেছনে ২০০ শিক্ষার্থীর হাতে শোভা পাচ্ছিল জাতীয় পতাকা।
এবারের শোভাযাত্রায় বাংলার লোক-ঐতিহ্য ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির মেলবন্ধনে পাঁচটি প্রধান মোটিফ বা প্রতীক তুলে ধরা হয়েছে। দীর্ঘ দুঃশাসনের পর নতুন ভোর ও জাগরণের প্রতীক হিসেবে ‘মোরগ’ মোটিফটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
এছাড়া লোকজ সংগীতের প্রতি শ্রদ্ধায় ‘দোতারা’, শান্তির প্রতীক ‘পায়রা’, লোকশিল্পের আভিজাত্যে ‘কাঠের হাতি’ এবং গ্রামীণ ঐতিহ্যের স্মারক হিসেবে ‘টেপা ঘোড়া’ শোভাযাত্রাকে করে তুলেছিল প্রাণবন্ত। বাদ্যযন্ত্রের সুরে ‘এসো হে বৈশাখ’ গানে মুখরিত এই আয়োজন কেবল আনন্দ উৎসব নয়, বরং গণতন্ত্র ও আলোর পথে ফেরার এক বলিষ্ঠ সংকল্পে রূপ নেয়।
/আশিক
১৪ এপ্রিল মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ (পহেলা বৈশাখ)। নতুন বছরের প্রথম দিনে উৎসবের আমেজ থাকলেও রাজধানীর এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী বেশ কিছু বড় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। তাই বৈশাখি কেনাকাটা বা ঘুরতে বের হওয়ার আগে দেখে নিন আপনার গন্তব্যটি আজ খোলা আছে কি না।
রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও ধানমন্ডি এলাকার মার্কেটগুলো আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে। বিশেষ করে বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা এবং মোতালেব প্লাজার মতো জনপ্রিয় শপিংমলগুলো আজ বন্ধ থাকবে। এছাড়া চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স এবং প্রিয়াঙ্গন শপিং সেন্টারেও আজ কেনাকাটা করা সম্ভব হবে না। ধানমন্ডি এলাকার রাইফেলস স্কয়ার, মেট্রো শপিং মল, রাপা প্লাজা এবং প্রিন্স প্লাজাও আজ বন্ধের তালিকায় রয়েছে।
এলাকাভিত্তিক দোকানপাট বন্ধের ক্ষেত্রে কাঁঠালবাগান, হাতিরপুল, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা আজ বন্ধ থাকবে। নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোডসহ শুক্রাবাদ, সোবহানবাগ ও ধানমন্ডি এলাকার অধিকাংশ দোকানপাট আজ খুলবে না। এছাড়া জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও মঙ্গলবারের সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। তাই অযথা বিড়ম্বনা এড়াতে এসব এলাকা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
/আশিক
পাঠকের মতামত:
- অতিরিক্ত দামে তেল বিক্রি করায়, ৪০ হাজার টাকা জরিমানা
- খুব শিগগিরই রাষ্ট্রপতির দায়িত্বে কুমিল্লার আলোচনা
- সতর্কবার্তা: শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়!
- বিরতির সময় গান? ২০২৬ বিশ্বকাপে ইনফান্তিনোর বিশাল চমক
- জুলাই সনদ ও ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্দর থেকে বিদ্যুৎকেন্দ্র, সব ধ্বংসের ছক আঁকলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী
- হরমুজে পা রাখলেই ধ্বংস হবে মার্কিন জাহাজ: মোহসেন রেজায়ির হুঁশিয়ারি
- পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘বিশৃঙ্খলার দেবতা’! মহাকাশে টানটান উত্তেজনা
- বিচ্ছিন্ন দক্ষিণ লেবানন! বিমান হামলায় ধ্বংস হলো কৌশলগত সংযোগ পথ
- আমেরিকার চোখে ধুলা! রণতরী এড়িয়ে পারস্য উপসাগরে ইরানের সুপার ট্যাংকার
- যুদ্ধে ইতি টানার সময় কি তবে এল? রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য
- বিশ্ব তেলের বাজারে হাহাকার? হরমুজ সংকটে দুই পরাশক্তির চরম টক্কর
- ইতিহাসের সাক্ষী ওসমানী স্মৃতি মিলনায়তন: জাইমার হাতে দাদির স্বর্ণপদক
- ‘পিকচার আভি বাকি হ্যায়’ ট্রাম্পকে ইরানের বার্তা
- বৈশাখের তাণ্ডব শুরু? শিলাবৃষ্টির আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা
- হাসিন আমলের হয়রানিমূলক মামলার দিন শেষ! শুরু হচ্ছে গণপ্রত্যহার
- টাকা পাঠানোর আগে দেখে নিন আজকের লেটেস্ট কারেন্সি রেট
- নিজেকে ‘যিশু’ দাবি করলেন ট্রাম্প! পোপকে আক্রমণে উত্তাল আমেরিকা
- জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা: আজ কাঠগড়ায় শেখ হাসিনাসহ ৮ জন
- শেয়ারবাজারে সুবাতাস! শেষ কার্যদিবসে সাড়ে ৫ গুণ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি
- এসএসসিতে ভয়ংকর সাইলেন্ট এক্সপেল: বুঝতেই পারবে না খাতা বাতিল!
- ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা! ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তনের হাতছানি
- মহাকাশ থেকে মার্কিন ঘাঁটিতে ইরানের থাবা! নেপথ্যে চীনের গোপন স্যাটেলাইট
- ডায়াবেটিস কি তবে শেষ? ছোলার পানির জাদুকরী ক্ষমতা!
- ৩৪ বছর পর মুখোমুখি! ট্রাম্পের জাদুতে সংলাপে ইসরায়েল-লেবানন
- যুদ্ধ না কি শান্তি? যুক্তরাষ্ট্র-ইরান সংকটের ৪টি ভয়ংকর দৃশ্যপট
- আমেরিকাকে চরম চাপে ফেলল ইরান! হরমুজ নিয়ে নতুন প্রস্তাব
- সর্বোচ্চ সম্মাননায় খালেদা জিয়া: আজ পদক দেবেন প্রধানমন্ত্রী
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- হরমুজে নতুন শর্ত, ইরানের প্রস্তাবে চমক
- ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৩৯ হামলার দাবি হিজবুল্লাহর
- ঢাকার আজকের আবহাওয়া আপডেট
- সূর্যোদয়-সূর্যাস্তসহ আজকের নামাজ সময় প্রকাশ
- খেলাপ্রেমীদের জন্য পূর্ণাঙ্গ সূচি এক নজরে, চোখ রাখুন টিভিতে
- বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
- জিনপিং আমাকে জড়িয়ে ধরবেন: চীনের প্রতি ট্রাম্পের নমনীয় বার্তায় অবাক বিশ্ব
- চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- আমেরিকাকে বুড়ো আঙুল! চড়া দামে বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে ইরানি তেল
- বিশ্ব কাঁপানো ১০০ ব্যক্তিতে তারেক রহমান: ‘টাইম’ ম্যাগাজিনে বাংলাদেশের জয়জয়কার
- রকেট বৃষ্টিতে কাঁপছে উত্তর ইসরায়েল!
- লোহিত সাগরও বন্ধের হুমকি! এবার কি তবে বিশ্ব বাণিজ্যে ধস নামাবে ইরান?
- দ্বিতীয় দফার সংকেত! তেহরানে পাকিস্তান প্রতিনিধিদের এন্ট্রি: উত্তাল মধ্যপ্রাচ্য
- ইংলিশ মিডিয়ামে বিপুল ফি: কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
- অমুক্তিযোদ্ধাদের ধরতে বড় অভিযান: বিপাকে হাজারো ভুয়া গেজেটধারী
- হরমুজ প্রণালী দিয়ে দাপটে পার হলো ইরানি সুপার ট্যাংকার
- সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছু না কিছু রেখেছি: তারেক রহমান
- ট্রাম্পের দাবি বনাম বাস্তবতা: আগামী ২ দিনে কি আসলেই বসছে ইসলামাবাদ সংলাপ?
- অবশেষে বাংলাদেশে আসছে পেপাল! সংসদে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- পাঁচ জেলায় শুরু হবে ই-হেলথ সেবা কার্যক্রম, মিলবে যেসব সুবিধা
- ৪০ দিন পর খুলল আল-আকসা, আবেগে ভাসলেন মুসল্লিরা
- আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
- টানা দুই দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- আজকের নামাজের সময়সূচি, দেখে নিন সম্পূর্ণ তালিকা
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন বিস্তারিত
- হরমুজে দিনে মাত্র ১৫ জাহাজ, যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন শর্ত
- আওয়ামী প্রশ্ন: নিষিদ্ধের রাজনীতি নাকি ফ্যাসিবাদী কাঠামোর ব্যবচ্ছেদ?
- ১৪ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- পাকিস্তান-ইসরাইল উত্তেজনা, কড়া প্রতিক্রিয়া ইসরাইলের
- চার অঞ্চলে ঝড়ের সতর্কতা, বৃষ্টি সম্ভাবনা
- ডিএসই আপডেট, লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী নিহত
- আজকের লাইভ খেলা, কখন কোথায় দেখবেন








