কুমিল্লার ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে বিএনপি

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে বড় পুরস্কার দিয়েছে দল। তিনি কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। কুমিল্লা -৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে তিনি এমপি হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল তাঁকে দলীয় মনোনয়ন দেয়নি। ক্ষমতায় আসায় মন্ত্রী করেছেন।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপির কুমিল্লার এম কে আনোয়ার, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী ও ড. আবদুর রাজ্জাক।
কুমিল্লা-৬ আসনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কথা রেখেছেন। স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে তিনি দক্ষিণ কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে কাজ করেছেন। পাঁচটি আসনে তাঁর সমন্বয়কের নেতৃত্বে বিএনপি প্রত্যাশিত ফল অর্জন করেছে। মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিনের জন্ম ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। বাবা প্রয়াত আলী মিয়া ও মা আমেনা বেগম। স্ত্রীর নাম মোসাম্মৎ তাহমিনা আক্তার।
তাঁর দুই ছেলে। তিনি ও ছেলেরা ব্যবসা করেন। আরকু অগানিক ফুড ও লালমাই ফুটওয়্যার তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম। কুমিল্লা নগরের ১১ নং ওয়ার্ডের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন মনোহরপুর নিমতলী এলাকায় তিনি বাড়ি করেছেন। ওই এলাকার ভোটার তিনি। থাকেন কুমিল্লা নগরের ১০ নং ওয়ার্ডের হোয়াইট হাউজ বাসার ফ্ল্যাটে।
ইয়াছিন ১৯৯০ সালের পর কুমিল্লায় বিএনপির রাজনীতিতে সতিনা হন। তিনি কোতোয়ালি থানা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। দুইবারই তিনি পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে টানা ৭৯ দিন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন। পরে ১৫ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন ২০০৯ সালের ২৪ নভেম্বর। ২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। এরপর তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন স্থানে বন্যার সময় কাজ করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।কুমিল্লা নগরের সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আছে।
মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। তাঁর সঙ্গে আড্ডা দিয়ে মজা পান নগরের সংস্কৃতি অঙ্গনের নানা পেশার মানুষ। কান্দিরপাড় এলাকার এক ব্যবসায়ী বলেন, 'চেয়েছিলাম এমপি, পেয়ে গেলাম মন্ত্রী। তাঁর মনোনয়ন ফেরাতে আমরা কতকিছু করেছিলাম। আজ সেই দুঃখ মুছে গেছে।'
জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাই একজন সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিএনপি তাঁকে সর্বোচ্চ মূল্যায়ন করায় আমরা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি তৃণমূলের কর্মীদের অভিভাবক। মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, 'সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবার কাছে দোয়া চাই।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ আগুন; আতঙ্কে হুড়োহুড়ি
ভোররাতে হঠাৎ বিকট শব্দে এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ছড়িয়ে পড়ে আগুনের তীব্র লেলিহান শিখা ও বিষাক্ত কালো ধোঁয়া। এর জের ধরে নিমিষেই রোগী ও তাঁদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক, ছোটাছুটি ও হুড়োহুড়ি শুরু হয়। জীবন বাঁচাতে মুমূর্ষু রোগীরা যে যেভাবে পারেন হাসপাতালের বাইরে খোলা মাঠে ও সড়কে এসে আশ্রয় নেন।
আজ বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুমেক হাসপাতালের চারতলা মূল ভবনের তৃতীয় তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার যৌথ ও আপ্রাণ চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের এক নম্বর আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ১৫ জন মুমূর্ষু রোগীকে পেছনের দরজা দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার জানান, এই হুড়োহুড়ি ও স্থানান্তরের ধকল সইতে না পেরে আইসিইউর ১ জন আশঙ্কাজনক রোগীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আইসিইউর আরেকজন রোগী আগুন লাগার আগেই ভোর ৫টার দিকে স্বাভাবিক নিয়মে মারা গিয়েছিলেন।
এদিকে আগুন থেকে বাঁচতে এবং হাসপাতালের গ্রিল কেটে ভেতরে ঢোকার সময় দেয়াল ও গ্রিল ভেঙে মাথায় পড়ে দুই সিনিয়র স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী, শারমিন এবং ফায়ার সার্ভিসের সাহসী সদস্য তৌহিদ। অসুস্থ ও জখম হওয়া দুই নার্সকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে ৩টি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিট একযোগে কাজ করে। তিনি জানান, উদ্ধারকাজের শুরুতে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয়েছে; কারণ হাসপাতালের ভেতরের প্রধান গেট ও কোল্যাপিং গেটগুলোতে তালা দেওয়া ছিল। ফায়ার কর্মীরা তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যালকনিতে আটকে পড়া ৪ থেকে ৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫৫ মিনিটের মাথায় তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে স্টোররুমের পুরনো কাপড়ে আগুন লাগে, যা পরে আইসিইউর পুরনো এসি ও অক্সিজেন সিলিন্ডারে ছড়ালে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো ওটি (OT) ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ড ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (RMO) ডা. হোসেন আলী জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
/আশিক
মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ মামলার ৪নং আসামি তাজুল ইসলাম তাজ। এছাড়াও তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানায় পুলিশ।ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় আমাদের একটি টিম শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে। তাকে মেঘনা থানায় আনার প্রক্রিয়া চলছে।
নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
পার্বত্য চট্টগামের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি নানিয়ারচর ১৯ মে ২০২৬, মঙ্গলবার উক্ত কর্মসূচির আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), রাঙ্গামাটি শাখা হতে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল প্রজাতির সর্বমোট ১৮০০টি মাছের পোনা নানিয়ারচর জোনের আওতাধীন চেঙ্গি নদীতে অবমুক্ত করা হয়।
এ উদ্যোগ নদীর প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়াও স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, ক্যাপ্টেন মোঃ তাওসিফ মুসাভভির শাফিন, ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজন এবং জোনের অন্যান্য পদবীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
তনু হত্যা মামলায় নতুন গতি: দেশ ছেড়ে কুয়েতে পালালেন সন্দেহভাজন সাবেক সেনাসদস্য শাহিন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি সাবেক সেনাসদস্য শাহিন আলম দেশ ছেড়েছেন। তিনি পালিয়েছেন কুয়েতে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মামলায় গতি আসার খবরে দেশ ছেড়ে পালান তিনি। শাহিন আলম কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। চাকরির খুব অল্প সময়ের মধ্যে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিজ এলাকা কুমিল্লার বুড়িচংয়ের গোবিন্দপুরে গড়ে তোলেন গরুর বড় একটি খামার। দোকান দেন গোবিন্দপুর এলাকার বাজারে। তার দোকান ও ফার্মের নাম ‘মেসার্স সুমাইয়া এগ্রো’। দেশ ছাড়ার পর দোকানটি বন্ধ হয়ে গেলে ভাড়া নিয়ে নেয় অন্য একটি পক্ষ।
কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম তদন্তকালে যে তিনজন সাবেক সেনাসদস্যের নাম কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিজ্ঞ বিচারক মুমিনুল হকের আদালতে দাখিল করেছেন, সেখানে শাহিন আলমের নাম তিন নম্বরে রয়েছে। তার ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালত অনুমতি দিয়েছেন এবং তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, খুব অল্প সময়ের মধ্যে সেনাবাহিনী থেকে অবসরে আসার কারণ হিসেবে শাহিন আলম শারীরিক ‘আনফিট’ থাকার কথা এলাকাবাসীর কাছে প্রচার করেন। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীপাড়-সংলগ্ন গোবিন্দপুর গ্রামে দেন গরুর খামার। সেখানে ১০টির বেশি গরু ছিল। আর দোকানটিতে গোখাদ্য বিক্রি করতেন। তার বাবা সরদার ফরিদ উদ্দিন ছিলেন গোবিন্দপুর খেয়াঘাটের মাঝি। ৫ ভাই ও ২ বোনের মধ্যে শাহিন বড়। তার এক ভাই ব্যাংকে চাকরি করেন। আরেক ভাই কুমিল্লা ভূমি অফিসের সার্ভেয়ার। এখন তারা অবস্থাসম্পন্ন। পলাতক শাহিন আলম বিবাহিত।
অনুসন্ধানে জানা গেছে, মো. শাহিন আলমের পাসপোর্ট নম্বর: অ১৫...১১৬৯। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই (০১৭২৫..১৯৯০ ও ০১৭১২..৫৯৯৯) বন্ধ পাওয়া যায়। গত ২১ এপ্রিল তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিজ্ঞ বিচারক মুমিনুল হকের আদালতে শাহিন আলমের বহির্গমন ও আগমনের সময় আটক এবং তার সম্পর্কে তথ্য প্রদানের জন্য অনুমতি চান। জানা গেছে, শাহিন আলমের মোবাইল নম্বরগুলোর সর্বশেষ লোকেশন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দেখা যায়। এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম কুমিল্লার কাগজকে বলেন, সন্দেহভাজন আসামি শাহিন আলমের অবস্থান সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি না। তার অবস্থান সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারলে গণমাধ্যমকে জানাবো। আমরা চাই একটি বড় সাফল্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবো।
গতকাল সোমবার দৈনিক বাংলাবাজার পত্রিকা কলেজছাত্রী তনু হত্যা মামলা নিয়ে এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এবং প্রতিবেদনে শাহিন আলমের নাম থাকায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এলাকাবাসী তার সেনাবাহিনী থেকে চাকরি ছাড়া ও গরুর ফার্ম দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকেন।
২০১৬ সালে কলেজছাত্রী তনু হত্যার পর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ব্যাপক গণআন্দোলনের মুখে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিছুটা তদন্ত করে। কিন্তু সে সময় অপ্রাসঙ্গিক অনেকের ডিএনএ নমুনা সংগ্রহ করলেও নিহত তনুর বাবা ইয়ার হোসেন যাদের সন্দেহ করতেন এবং যাদের নাম গণমাধ্যমের কাছে বারবার বলেছেন, তাদের কারও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়নি। তনুর বাবা ইয়ার হোসেন বরাবরই অভিযোগ করেছেন, সিআইডি মামলাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য অপ্রাসঙ্গিক ব্যক্তিদের হয়রানির পাশাপাশি তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে।তনুর বাবা ইয়ার হোসেন দৈনিক বাংলাবাজার পত্রিকা জানান, ‘যাদের নাম আমি বারবার বলেছি, সিআইডির তদন্ত কর্মকর্তারা কাউকেই সামনে আনেননি। তাদের নমুনা সংগ্রহ করেননি। সার্জেন্ট জাহিদ ও সৈনিক জাহিদের কথা বলেছি। অন্তত তাদের নমুনা সংগ্রহ করতো। তারা তা করেনি। আরও অনেকের নাম বলেছি। সেগুলোও সন্দেহের তালিকায় আনা হয়নি। আমার মেয়ে যাদের সঙ্গে নাটক করতো, তাদেরকে এনেছে। কী আর বলবো?’
জানা গেছে, ২০১৬ সালে তদন্ত কর্মকর্তারা অন্তত ১৩ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশে পাঠিয়েছেন। সেখানকার ডিএনএ পরীক্ষক নুসরাত ইয়াসমিনের ৬ পাতার প্রতিবেদনে এই ১৩ জনের ডিএনএ নমুনার সঙ্গে সোহাগী জাহান তনুর কাপড়ে পাওয়া পুরুষের ডিএনএর মিল না পাওয়ার কথা বলা হয়েছে। সে সময় যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল তারা হলেন মাহামুদুল হাসান, মহাইমিনুল ইসলাম জিলানী, মেহেদী হাসান মুরাদ, মিজানুর রহমান সোহাগ, রকিবুল ইসলাম, রুবেল আহমেদ, সৈয়দ সাইফুল ইসলাম, শেখ পেয়ার আহমেদ, নুর আলম বাপ্পী, সোহেল রানা, ওয়ালী উল্লাহ হৃদয়, নুরুল আজম ও মোজ্জামেল হোসাইন।
এদের মধ্যে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্যও আছেন, যে সংগঠনে তনু নাট্যকর্মী ছিলেন। সে সময়ই তনুর বাবা অভিযোগ করে বলেছিলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে সেনানিবাসের ভেতরে। আর তারা সেনানিবাসের বাইরের লোকদের নমুনা সংগ্রহ করে। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ছেলেদের হয়রানি করে।” পরে এই নমুনা সংগ্রহ বন্ধ হয়েছিল।তনুর বাবা ইয়ার হোসেনের সে সময়ের অভিযোগের প্রমাণ মেলে সম্প্রতি প্রাপ্ত ডিএনএ পরীক্ষক নুসরাত ইয়াসমিনের ছয় পাতার প্রতিবেদনে। তিনি লিখেছেন, ডিএনএ নমুনা নেওয়া এই ব্যক্তিদের ডিএনএর সঙ্গে আলামতগুলোতে পাওয়া ডিএনএর মিল পাওয়া যায়নি।
বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আসন্ন পবিত্র ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মহাপরিকল্পনার অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। এই জরুরি সংস্কারকাজের সুবিধার্থে আগামীকাল বুধবার (২০ মে) জেলার নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহায় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে ৩৩ কেভি (কিলোভোল্ট) ও ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের অতীব নিকটবর্তী গাছের ঝুঁকিপূর্ণ শাখা-প্রশাখা কর্তন ও লাইনের কারিগরি উন্নয়ন কাজ করা হবে।
এই কাজের জন্য বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ এবং কাটাখালী পৌরসভা এলাকাসহ তৎসংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।
সংস্কারকাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ে লাইন সচল করা হবে জানিয়ে সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
/আশিক
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা (মে-২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়েদ হোসাইন, ডাঃ হাফিজুর রহমান এবং কাজী রিপন।
সভায় বক্তব্য দেন চন্দ্র মহন হালদার, মোঃ আবু সিদ্দিক হানিফ, মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, বদরুজ্জামান মৃধা, আব্দুস সবুর কাজল, আঃ ছালাম মোল্যা, মোস্তফা মাহমুদ ফানু এবং হাফেজ নোমান মানসুর প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বখাটেপনা রোধ, মাদক নিয়ন্ত্রণ, বেপরোয়া মোটরযান চলাচল বন্ধ এবং উপজেলার বাজার ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ঈদকে সামনে রেখে পদ্মা নদীর গোপালপুর-মৈনট ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে ১০ এলাকা
বৈদ্যুতিক লাইনের জরুরি উন্নয়ন এবং লাইনের ওপর চলে আসা গাছের ডালপালা ছাঁটাইকাজের জন্য আগামী মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর (NESCO) রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া এবং বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া পরদিন বুধবার (২০ মে) একই সময়ে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।
/আশিক
বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিভাগ হই হই করেও হয় না। কুমিল্লাবাসীর প্রত্যাশা যেন পূরণই হচ্ছে না। বিএনপি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে এমন আশা এ জনপদের মানুষের। নির্বাচনের আগে সুয়াগাজীর ডিগবাজি মাঠেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিভাগের দাবি জানানো হয়। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন।
এর আগে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ হবে। সর্বশেষ গত শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভাগ ঘোষণার জন্য রীতিমতো দুই হাত উঁচিয়ে নাচানাচি করেছিলেন মঞ্চে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। কিন্তু প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ নিয়ে সুস্পষ্ট কোন ঘোষণা দেননি। উল্টো তিনি বলেছেন, ‘ এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে...’। এখন জনগণের দাবি বলতে প্রধানমন্ত্রী কি বুঝিয়েছেন তা নিয়ে নানাজন নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন প্রধানমন্ত্রী কুমিল্লার সঙ্গে নোয়াখালীর জনগণের সম্পৃক্ততা আছে কিনা তা বলেছেন।
কেউ বলেছেন ভৌগলিক ভাবে কুমিল্লা ও নোয়াখালীর মানুষ সমতট অঞ্চলের। তাই তিনি বৃহত্তর দুই জেলার জনগণের ঐক্যের কথা বলেছেন।শনিবারের পথসভায় কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে (এ সময় সরকারের দুই মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও মোহাম্মদ আমিন উর রশিদ নাচানাচি করেন)।কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদুল হক স্বপন বলেন, অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ।
মাননীয় প্রধানমন্ত্রী ‘জনগণের দাবি’ শব্দ দুইটি বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় সহসাই কুমিল্লা বিভাগ ঘোষণা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই। এরশাদের শাসনামলে যখন কুমিল্লা বিভাগ আন্দোলন তখন অনেক জেলাই বিকশিত হয়নি। আমরা আশা করি দ্রুত বিভাগ বাস্তবায়ন হোক
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সামজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা'র উদ্যোগে এবং কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) মৌলভীবাজারে কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. জোসেফ আলী চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী ও রিপন আহমদসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
আজমনি বহুমুখী হাইস্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উলেক্ষ্য, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান চলাকালে লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই মহতি ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের প্রতিটি মানবিক প্রজেক্টে সবার সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাঠকের মতামত:
- খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ আগুন; আতঙ্কে হুড়োহুড়ি
- আজ দুপুরের মধ্যে দেশের তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে সোনার মূল্যে বড় ছাড়
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সর্বশেষ সময়সূচি
- একই ভাগে দুই ভাই মিলে কোরবানি দেওয়া নিয়ে কী বলছে ইসলামি শরিয়ত?
- পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা; ২৭ সদস্যের দলে ৪ গোলরক্ষক
- মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ ঢাকায় গ্রেফতার
- নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন গতি: দেশ ছেড়ে কুয়েতে পালালেন সন্দেহভাজন সাবেক সেনাসদস্য শাহিন
- হিজবুল্লাহর ক্রুজ ড্রোন এখন বড় হুমকি: জরুরি বৈঠক ডেকে পিছু হটলেন নেতানিয়াহু
- ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে বাংলাদেশ এখন আসল গণতন্ত্রের পথে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- বুধবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- হাসিনাকে দেশে এনে ফাঁসি দিলেই বন্ধ হবে সীমান্ত হত্যা: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ইমরান খানকে সরাতে মার্কিন চাপের প্রমাণ দিল ড্রপ সাইট
- মামলা থেকে বাঁচতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা এখন ভুঁইফোঁড় সাংবাদিক: তথ্যমন্ত্রী
- নিরাপত্তার কড়া দেয়াল ভাঙলেন প্রধানমন্ত্রী: তেজগাঁওয়ে শিশুদের মাঝে অন্য এক তারেক রহমান
- হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট বিস্ফোরণ
- ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ
- দ্রুতই মাথা উঁচু করে দেশে ফিরব: আনন্দবাজারের সাক্ষাৎকারে শেখ হাসিনা
- ১৯ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১৯ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- টোল না কি কৌশলগত ফাঁদ? হরমুজে ইরানের ক্রিপ্টো-বিমা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
- অযথা হয়রানি ও ঘুষ বাণিজ্যের দিন শেষ: স্মার্ট ভূমি ব্যবস্থাপনার ঘোষণা তারেক রহমানের
- টাইগারদের চোখ ঐতিহাসিক জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন শান মাসুদ ও বাবর আজম
- ভূমিকম্পের আশঙ্কায় ফায়ার সার্ভিসের উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সমন্বয় জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঈদের আগে মুসলিমদের গরু কেনা বন্ধ; পশ্চিমবঙ্গে হিন্দু খামারিদের মাঝে হাহাকার
- খোলা বাজারে ডলার ও পাউন্ডের দামে নতুন রেকর্ড, হু হু করে বাড়ছে টাকার মান
- এক বছরে শেষ হবে ৫টি স্থানীয় সরকার নির্বাচন: বগুড়ায় মেগা রোডম্যাপ ঘোষণা
- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রয়েছে: রাশিয়া
- ইতিহাসের পাতায় নেইমার: কাফু-রোনালদোদের এলিট ক্লাবে হানা দিলেন ১০ নম্বর
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সর্বশেষ সময়সূচি
- আজকের গোল্ড আপডেট: মঙ্গলবার দেশজুড়ে কার্যকর হচ্ছে সোনার নতুন দাম
- দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে দেব ভারতকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর চূড়ান্ত হুমকি
- এক সপ্তাহে বেইজিংয়ে ট্রাম্প ও পুতিন: স্নায়ুযুদ্ধ পরবর্তী বিরল ঘটনার সাক্ষী বিশ্ব
- দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিশ্চিত হাম রোগীর গ্রাফ
- চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ১৭ বছর মানুষ মানসিক যন্ত্রণায় ছিল, কথা বলতে পারেনি: সচিবালয়ে প্রধানমন্ত্রী
- কোলম্যানকে না বলে দিল বাংলাদেশ: আজ বা কালই আসছে নতুন কোচ
- কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন
- ইরানের রাস্তায় গান কিওস্ক: নারীদের দেওয়া হচ্ছে একে-৪৭ রাইফেল চালনার ট্রেনিং
- ঈদের আনন্দ মাটি করতে পারে বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড়
- আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে ১০ এলাকা
- বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ
- ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন
- ওয়াশিংটনে ইরানের নতুন সংশোধিত শান্তি প্রস্তাব জমা দিল পাকিস্তান
- পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে ইমাম ও পুরোহিত ভাতা
- দেখা করে দরজার বাইরে গিয়েই গালি দিতেন: সিইসি
- সিলেটে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে: জয়ের সুবাসে টাইগাররা
- ১৮ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- সোনার বাজারে আগুনের হল্কা: নতুন উচ্চতায় পৌঁছেছে ২২ ক্যারেট
- ১৪ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ১৮ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ১৮ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারের সাপ্তাহিক পুর্নাংগ বিশ্লেষণ
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- শনিবার বিদ্যুৎ বিভ্রাট, ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- কুমিল্লায় সুজনের সভা: গণতন্ত্র শক্তিশালীকরণের অগ্রগতি নিয়ে আলোচনা
- হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের বিরল ঐকমত্য
- নবম পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে
- যে ৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
- রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া
- কৃষক কার্ডে মিলবে ১০ সুবিধা, জানাল সরকার








