স্বর্ণের দামে নতুন রেকর্ড, জানুন নতুন দর

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।
বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ দরবৃদ্ধির ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। বুধবার রাতে জারি করা এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে এবং আজ শুক্রবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং স্থানীয় চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন ঘোষিত দামের তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
এদিকে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি থাকলেও দেশের বাজারে রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের সর্বশেষ দরতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধি স্বর্ণের দামে এই নতুন চাপ তৈরি করেছে। সামনে বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে বলেও তারা মনে করছেন।
-শরিফুল
টাকা পাঠানোর আগে দেখে নিন আজকের লেটেস্ট কারেন্সি রেট
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্যের ফলে বৈদেশিক মুদ্রার লেনদেন আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে আমদানি-রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ সচল রাখতে মুদ্রার বিনিময় হারের ওপর কড়া নজর রাখতে হয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) গুগল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশি টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার আপডেট করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সবচেয়ে প্রভাবশালী মুদ্রা ইউএস ডলারের বর্তমান দাম ১২২ টাকা ৭০ পয়সা।
ইউরোপীয় একক মুদ্রা ইউরোর বিনিময় হার দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৭৬ পয়সায় এবং ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে ১৬৬ টাকা ৩৫ পয়সা দরে।
অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের ১ রুপি পেতে বাংলাদেশি খরচ করতে হবে ১ টাকা ৩১ পয়সা।
প্রবাসী অধ্যুষিত দেশগুলোর মধ্যে মালয়েশিয়ান রিঙ্গিতের দাম ৩১ টাকা ০৫ পয়সা এবং সিঙ্গাপুরি ডলারের মান ৯৬ টাকা ৫৩ পয়সা নির্ধারিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি রিয়ালের বিনিময় হার আজ ৩২ টাকা ৭০ পয়সা এবং বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনারের দাম ৩৯৭ টাকা ২৩ পয়সায় দাঁড়িয়েছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় হার আজ ৮৭ টাকা ৯৫ পয়সা। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজার ও চাহিদার ওপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রার এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
/আশিক
এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
স্বর্ণের বাজারে আবারও বড় লাফ! বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার টাকা ছাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায় দাঁড়িয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে, যা বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে। সেই হিসেবে আজ বৃহস্পতিবারও (১৬ এপ্রিল) নতুন এই চড়া দামেই বাজারে স্বর্ণ কেনাবেচা হবে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো।
নতুন তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৯ এপ্রিল ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হলেও সপ্তাহ না পেরোতেই ফের দাম বাড়িয়ে দিল বাজুস। স্বর্ণের এই ক্রমাগত মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।
/আশিক
৫ম বৈশ্বিক মন্দার মুখে পৃথিবী! করোনা মহামারির চেয়েও ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ১৯৮০ সালের পর পৃথিবী পঞ্চম বারের মতো ভয়াবহ বৈশ্বিক মন্দার কবলে পড়বে। বর্তমান পরিস্থিতিতে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে চরম নাজুক অবস্থায় ঠেলে দেবে।
আইএমএফের মতে, পণ্য পরিবহনের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। যদি এ বছর তেলের দাম গড়ে ১১০ ডলার এবং আগামী বছর ১২৫ ডলারে পৌঁছায়, তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থবিরতা অনিবার্য। এর ফলে ২০২৭ সালে মূল্যস্ফীতি ৬ শতাংশ পর্যন্ত হতে পারে, যা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হবে।
বিশেষ করে কাতার ও ইরানের মতো জ্বালানি নির্ভর দেশগুলোর অর্থনীতি এ বছর বড় ধরনের সংকোচনের মুখে পড়বে; কাতারের এলএনজি অবকাঠামো আক্রান্ত হওয়ায় তাদের অর্থনীতি ৮.৬ শতাংশ এবং ইরানের অর্থনীতি ৬.১ শতাংশ সংকুচিত হতে পারে।
তবে আশার আলোও দেখিয়েছে সংস্থাটি। যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংকটের সমাধান হয় এবং বছরের মাঝামাঝি সময়ে জ্বালানি রপ্তানি স্বাভাবিক হয়, তবে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১ শতাংশে পৌঁছানো সম্ভব।
আইএমএফ স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর টিকে থাকা এখন মূলত তাদের জ্বালানি অবকাঠামো রক্ষা এবং হরমুজ প্রণালির বিকল্প পথ ব্যবহারের সক্ষমতার ওপর নির্ভর করছে। যেমন সৌদি আরব তাদের বিকল্প পাইপলাইন ব্যবহারের কারণে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও, অধিকাংশ তেল রপ্তানিকারক দেশের ভাগ্য এখন ঝুলছে যুদ্ধের স্থায়িত্বের ওপর।
সূত্র : বিবিসি
টাকার বিপরীতে ডলার ও রিয়ালের আজকের রেট
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর ভিত্তি করে সচল রয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের সুবিধার্থে আজ বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) দেশের মুদ্রা বাজারে প্রচলিত বিভিন্ন মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, আজ মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার কেনার ক্ষেত্রে ১২২ টাকা ৭০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রেও ১২২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ ডলারের গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২২ টাকা ৭০ পয়সা।
ইউরোপীয় একক মুদ্রা ইউরোর ক্ষেত্রে ক্রয়মূল্য ধরা হয়েছে ১৪৪ টাকা ৭২ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪৪ টাকা ৭৪ পয়সা।
অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য ১৬৬ টাকা ৪৩ পয়সা এবং বিক্রয়মূল্য ১৬৬ টাকা ৫০ পয়সা।
সিঙ্গাপুর ডলার আজ কেনা হচ্ছে ৯৬ টাকা ৪৬ পয়সায় এবং বিক্রি হচ্ছে ৯৬ টাকা ৫২ পয়সায়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মুদ্রা সৌদি রিয়ালের বিনিময় হার ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই ৩২ টাকা ৭৯ পয়সায় স্থির রয়েছে।
এ ছাড়া এশীয় ও অন্যান্য মুদ্রার মধ্যে ইন্ডিয়ান রুপির বিনিময় হার আজ ১ টাকা ৩১ পয়সা।
জাপানি ইয়েন কেনা হচ্ছে ০.৭৭ টাকায় এবং বিক্রি হচ্ছে ০.৭৬৭ টাকায়।
অস্ট্রেলিয়ান ডলারের ক্রয়মূল্য ৮৭ টাকা ৩৯ পয়সা ও বিক্রয়মূল্য ৮৭ টাকা ৪৩ পয়সা এবং কানাডিয়ান ডলারের ক্রয়মূল্য ৮৯ টাকা ১৩ পয়সা ও বিক্রয়মূল্য ৮৯ টাকা ১৭ পয়সা নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য যে, দেশের মুদ্রা বাজারে আন্তর্জাতিক লেনদেনের ওপর ভিত্তি করে মুদ্রার এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
/আশিক
স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন: আজই কি কেনার সেরা সময়?
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে চার হাজার ৪৩২ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার দাম কমার এই সিদ্ধান্ত নিলেও আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে বাজারে নতুন এই দাম কার্যকর রয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুসের তথ্যমতে, শুধু ২২ ক্যারেটই নয়, সব ধরনের স্বর্ণের দামই কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৫২ হাজার ৫০৯ টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ দামগুলোর একটি ছিল। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে চাহিদার ওপর ভিত্তি করে এই নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
/আশিক
ট্রাম্পের এক ঘোষণা পাল্টে দিল চিত্র: তেলের বাজারে হঠাৎ বড় পতন!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সম্ভাব্য সমঝোতা নিয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরই বাজারে এই স্বস্তি ফিরে আসে।
এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৪০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে তেলের দাম ১.৭ শতাংশ কমে ৯৭.৪৮ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে সপ্তাহান্তে দুই দেশের মধ্যকার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই ভেঙে যাওয়ার পর ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই উত্তেজনার জেরে তেলের দাম দ্রুত ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়ে গিয়েছিল।
তবে বর্তমানে নতুন করে আলোচনার সূত্রপাত হওয়ায় জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার অগ্রগতি হলে তেলের দাম আরও কমতে পারে, তবে ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় থাকায় দাম পুনরায় বাড়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
/আশিক
তেল সংকটে স্তব্ধ ইস্টার্ন রিফাইনারি! নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে দেশ
দেশের একমাত্র রাষ্ট্রীয় পেট্রোলিয়াম জ্বালানি পরিশোধন কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের চরম সংকটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত রোববার (১২ এপ্রিল) বিকেল থেকে রিফাইনারির মূল প্ল্যান্ট 'ক্রুড ডিস্টিলেশন ইউনিট' (সিডিইউ) বন্ধ করে দেওয়া হলেও মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে তেলবাহী জাহাজ আসতে না পারায় এই নজিরবিহীন সংকটে পড়েছে দেশ।
মঙ্গলবার দুপুরে ইআরএলের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) মো. মনজেদ আলী শান্ত মূল প্ল্যান্ট বন্ধের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কখন থেকে এটি বন্ধ হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি। তবে প্রতিষ্ঠানের অন্য এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত রোববার থেকেই প্ল্যান্টটি অচল হয়ে আছে। বর্তমানে ইআরএলের হাতে কোনো ক্রুড অয়েল মজুদ নেই, যার ফলে তেলের পরবর্তী চালান না আসা পর্যন্ত উৎপাদন শুরুর কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারিতে বছরে ১৫ লাখ টন ক্রুড পরিশোধন করা হয়, যার সিংহভাগ আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি এক লাখ টন মারবান ক্রুড আসার পর থেকে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে।
বিশেষ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে তেল আসা অনিশ্চিত হয়ে যায়। গত ৫ মার্চ থেকে এক লাখ টন তেল নিয়ে 'নর্ডিক পোলাক্স' নামক একটি জাহাজ সৌদি আরবের রাসতানুরা বন্দরে আটকা পড়ে আছে। অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে মালিকপক্ষ জাহাজ পাঠাতে রাজি না হওয়ায় 'ওমেরা গ্যালাক্সি' নামক ট্যাংকারের যাত্রাও বাতিল হয়েছে।
এই সংকট কাটাতে বিপিসি বিকল্প উপায়ে সৌদি আরব থেকে তেল আনার চেষ্টা চালাচ্ছে। 'এমটি নিনেমিয়া' নামক একটি জাহাজ বর্তমানে সৌদি আরবের ইয়ানবু বন্দরের পথে রয়েছে, যা আগামী ১৯ এপ্রিল বন্দরে পৌঁছানোর কথা।
তবে জাহাজটি দেশে এসে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে বিপিসিকে এখন চড়া দামে অতিরিক্ত পরিশোধিত তেল আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে, যা দেশের অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
/আশিক
৪ হাজার টাকার বেশি দাম কমল স্বর্ণের! জেনে নিন আজকের সর্বশেষ রেট
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার রেশ ধরে এবার দেশের বাজারেও এই মূল্যবান ধাতুটির দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন নির্ধারিত দাম কার্যকর রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে এই দাম বহাল থাকবে। তবে মনে রাখতে হবে, জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ম অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতনের ফলেই দেশের বাজারে এই স্বস্তির খবর এল।
/আশিক
স্বর্ণের বাজারে বড় ধস! এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে মিলছে মূল্যবান ধাতু
বৈশ্বিক অস্থিরতার প্রভাবে স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন শুরু হয়েছে। শক্তিশালী ডলার এবং জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতির আশঙ্কায় সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমায় বিনিয়োগকারীরা এখন ডলারের দিকে ঝুঁকছেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, স্পট গোল্ড বা তাৎক্ষণিক স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭১৬.৭০ ডলারে, যা গত ৭ এপ্রিলের পর সবচেয়ে কম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে জুন ডেলিভারির স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৪,৭৩৮.৯০ ডলারে নেমে এসেছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে নতুন করে মুদ্রাস্ফীতির আতঙ্ক ছড়িয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতির এই আশঙ্কার ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ অদূর ভবিষ্যতে সুদহার কমানোর সম্ভাবনা থেকে সরে আসতে পারে। উচ্চ সুদহারের প্রত্যাশা সাধারণত স্বর্ণের দাম কমিয়ে দেয়। ডলারের শক্তিশালী অবস্থান এবং ভূ-রাজনৈতিক উত্তজনা—সব মিলিয়ে স্বর্ণের বাজারে এখন তীব্র নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে।
/আশিক
পাঠকের মতামত:
- বিদায় বেলায় অশ্রুসিক্ত শিক্ষার্থীরা: মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল
- চরভদ্রাসন উপজেলায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন ও শিক্ষাকার্যক্রম
- অতিরিক্ত দামে তেল বিক্রি করায়, ৪০ হাজার টাকা জরিমানা
- খুব শিগগিরই রাষ্ট্রপতির দায়িত্বে কুমিল্লার আলোচনা
- সতর্কবার্তা: শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়!
- বিরতির সময় গান? ২০২৬ বিশ্বকাপে ইনফান্তিনোর বিশাল চমক
- জুলাই সনদ ও ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্দর থেকে বিদ্যুৎকেন্দ্র, সব ধ্বংসের ছক আঁকলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী
- হরমুজে পা রাখলেই ধ্বংস হবে মার্কিন জাহাজ: মোহসেন রেজায়ির হুঁশিয়ারি
- পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘বিশৃঙ্খলার দেবতা’! মহাকাশে টানটান উত্তেজনা
- বিচ্ছিন্ন দক্ষিণ লেবানন! বিমান হামলায় ধ্বংস হলো কৌশলগত সংযোগ পথ
- আমেরিকার চোখে ধুলা! রণতরী এড়িয়ে পারস্য উপসাগরে ইরানের সুপার ট্যাংকার
- যুদ্ধে ইতি টানার সময় কি তবে এল? রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য
- বিশ্ব তেলের বাজারে হাহাকার? হরমুজ সংকটে দুই পরাশক্তির চরম টক্কর
- ইতিহাসের সাক্ষী ওসমানী স্মৃতি মিলনায়তন: জাইমার হাতে দাদির স্বর্ণপদক
- ‘পিকচার আভি বাকি হ্যায়’ ট্রাম্পকে ইরানের বার্তা
- বৈশাখের তাণ্ডব শুরু? শিলাবৃষ্টির আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা
- হাসিন আমলের হয়রানিমূলক মামলার দিন শেষ! শুরু হচ্ছে গণপ্রত্যহার
- টাকা পাঠানোর আগে দেখে নিন আজকের লেটেস্ট কারেন্সি রেট
- নিজেকে ‘যিশু’ দাবি করলেন ট্রাম্প! পোপকে আক্রমণে উত্তাল আমেরিকা
- জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা: আজ কাঠগড়ায় শেখ হাসিনাসহ ৮ জন
- শেয়ারবাজারে সুবাতাস! শেষ কার্যদিবসে সাড়ে ৫ গুণ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি
- এসএসসিতে ভয়ংকর সাইলেন্ট এক্সপেল: বুঝতেই পারবে না খাতা বাতিল!
- ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা! ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তনের হাতছানি
- মহাকাশ থেকে মার্কিন ঘাঁটিতে ইরানের থাবা! নেপথ্যে চীনের গোপন স্যাটেলাইট
- ডায়াবেটিস কি তবে শেষ? ছোলার পানির জাদুকরী ক্ষমতা!
- ৩৪ বছর পর মুখোমুখি! ট্রাম্পের জাদুতে সংলাপে ইসরায়েল-লেবানন
- যুদ্ধ না কি শান্তি? যুক্তরাষ্ট্র-ইরান সংকটের ৪টি ভয়ংকর দৃশ্যপট
- আমেরিকাকে চরম চাপে ফেলল ইরান! হরমুজ নিয়ে নতুন প্রস্তাব
- সর্বোচ্চ সম্মাননায় খালেদা জিয়া: আজ পদক দেবেন প্রধানমন্ত্রী
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- হরমুজে নতুন শর্ত, ইরানের প্রস্তাবে চমক
- ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৩৯ হামলার দাবি হিজবুল্লাহর
- ঢাকার আজকের আবহাওয়া আপডেট
- সূর্যোদয়-সূর্যাস্তসহ আজকের নামাজ সময় প্রকাশ
- খেলাপ্রেমীদের জন্য পূর্ণাঙ্গ সূচি এক নজরে, চোখ রাখুন টিভিতে
- বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
- জিনপিং আমাকে জড়িয়ে ধরবেন: চীনের প্রতি ট্রাম্পের নমনীয় বার্তায় অবাক বিশ্ব
- চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- আমেরিকাকে বুড়ো আঙুল! চড়া দামে বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে ইরানি তেল
- বিশ্ব কাঁপানো ১০০ ব্যক্তিতে তারেক রহমান: ‘টাইম’ ম্যাগাজিনে বাংলাদেশের জয়জয়কার
- রকেট বৃষ্টিতে কাঁপছে উত্তর ইসরায়েল!
- লোহিত সাগরও বন্ধের হুমকি! এবার কি তবে বিশ্ব বাণিজ্যে ধস নামাবে ইরান?
- দ্বিতীয় দফার সংকেত! তেহরানে পাকিস্তান প্রতিনিধিদের এন্ট্রি: উত্তাল মধ্যপ্রাচ্য
- ইংলিশ মিডিয়ামে বিপুল ফি: কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
- অমুক্তিযোদ্ধাদের ধরতে বড় অভিযান: বিপাকে হাজারো ভুয়া গেজেটধারী
- হরমুজ প্রণালী দিয়ে দাপটে পার হলো ইরানি সুপার ট্যাংকার
- সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছু না কিছু রেখেছি: তারেক রহমান
- ট্রাম্পের দাবি বনাম বাস্তবতা: আগামী ২ দিনে কি আসলেই বসছে ইসলামাবাদ সংলাপ?
- ৪০ দিন পর খুলল আল-আকসা, আবেগে ভাসলেন মুসল্লিরা
- আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
- টানা দুই দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- আজকের নামাজের সময়সূচি, দেখে নিন সম্পূর্ণ তালিকা
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন বিস্তারিত
- হরমুজে দিনে মাত্র ১৫ জাহাজ, যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন শর্ত
- আওয়ামী প্রশ্ন: নিষিদ্ধের রাজনীতি নাকি ফ্যাসিবাদী কাঠামোর ব্যবচ্ছেদ?
- ১৪ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- পাকিস্তান-ইসরাইল উত্তেজনা, কড়া প্রতিক্রিয়া ইসরাইলের
- চার অঞ্চলে ঝড়ের সতর্কতা, বৃষ্টি সম্ভাবনা
- ডিএসই আপডেট, লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী নিহত
- আজকের লাইভ খেলা, কখন কোথায় দেখবেন








