বিশ্ববাজারে স্বর্ণের অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে বাংলাদেশের বাজারেও এই মূল্যবান ধাতুর দাম এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম আড়াই লাখ টাকার মাইলফলক অতিক্রম করেছে।...