যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা যবিপ্রবির শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার পর বিশ্ববিদ্যালয় এলাকার আমবটতলা মোড়ে যশোর চৌগাছা সড়কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরে প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে চলে দুপক্ষের ধাওয়া পাল্টাধাওয়া। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বরাতে জানা যায় সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে একটি ফটোকপি দোকানে গেলে দোকানদার তাঁকে উত্ত্যক্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। এই ঘটনার জের ধরে মোড়ের অন্যান্য দোকানদার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষ সড়কে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে মূল ফটকের সামনে সড়কে টায়ার ও বেঞ্চে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যশোর চৌগাছা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফাঁড়ি ও থানা পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ জানান স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে তিনি জানতে পেরেছেন। অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে তবে গুরুতর কেউ আছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা নিতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন নিশ্চিত করেন যে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। আহতদের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ সম্মাননা পেলেন কনস্টেবল আসাদুজ্জামান

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
অদ্য (২৫ ফেব্রুয়ারি ২০২৬)- তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেড-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানুয়ারি ২০২৬ মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন মো: আসাদুজ্জামান, কনস্টেবল (৯৬১), কালিগঞ্জ থানা,সাতক্ষীরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে তাঁর কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা জেলা পুলিশের নজরে আসে।এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,বিপিএম বলেন,“জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।
কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে মেধা ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করা হলে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেবার মান আরও উন্নত হয়। আমরা চাই জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে।জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন,এ ধরনের সম্মাননা সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে
বিএনপির সংরক্ষিত আসনে দেবিদ্বারের সাহসী মুখ রেহেনা পারভীন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেহেনা পারভীনকে বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান । তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আইন পেশায় অবদান এবং নির্যাতনের শিকার হওয়ার বাস্তব ইতিহাস বিবেচনায় তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া উচিত।
২৯শে ডিসেম্বর ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ন্যক্কারজনক ঘটনার শিকার হন অ্যাডভোকেট রেহেনা পারভীন। আদালত প্রাঙ্গণেই আওয়ামী সরকারের সন্ত্রাসীদের হাতে তিনি গুরুতরভাবে মারধরের শিকার হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দেশে-বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হন। এ ঘটনার পরও তিনি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি আইনপেশা ও রাজনৈতিক সচেতনতা থেকে দূরে সরে যাননি
দেবিদ্বার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন একজন নির্যাতিত ও সংগ্রামী আইনজীবী হিসেবে রেহেনা পারভীন শুধু একটি ব্যক্তি নন, বরং তিনি আওয়ামী সরকারের সময়কার রাজনৈতিক নিপীড়নের একটি জীবন্ত সাক্ষ্য। এমন একজন সাহসী নারী নেত্রীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিয়ে আসা হলে দেবিদ্বারের জনগণ সম্মানিত হবে এবং বিএনপিও একজন পরীক্ষিত, ত্যাগী নেত্রীকে মূল্যায়নের সুযোগ পাবে।
“রেহেনা পারভীন আপা শুধু একজন আইনজীবী নন, তিনি একজন সংগ্রামী নারী। তিনি নির্যাতনের শিকার হয়েও মাথা নত করেননি। আমরা চাই বিএনপি তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিক।” সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপির জন্য কাজ করা এবং ত্যাগ স্বীকার করা নারীদের মধ্য থেকে রেহেনা পারভীন একজন উল্লেখযোগ্য মুখ।
দেবীদ্বারের গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশের মসজিদ স্থাপত্যে এক অনন্য সংযোজনকুমিল্লার দেবীদ্বারে অবস্থিত ‘গুনাইঘর বায়তুল আজগরসাত গম্বুজ জামে মসজিদ’। আধুনিক ও প্রাচীন নির্মাণকৌশলের সম্মিলনে ক্যালিওগ্রাফিনির্ভর ব্যতিক্রমধর্মী এইমসজিদ ইতোমধ্যে দেশজুড়ে মুসল্লি, স্থাপত্যপ্রেমী ওদর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।কুমিল্লা জেলা সদর থেকে কুমিল্লা- সিলেট মহাসড়ক ধরেউত্তর-পশ্চিম প্রান্তে দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর গ্রামেমসজিদটির অবস্থান। দেবীদ্বার সদর থেকে প্রায় দুইকিলোমিটার পশ্চিম ও সামান্য দক্ষিণে অবস্থিত এইদৃষ্টিনন্দন স্থাপনাটি এখন দেবীদ্বারের একটি গুরুত্বপূর্ণধর্মীয় ও পর্যটন নিদর্শন।
চার মিনারের ব্যতিক্রমী নকশায় তৈরী মসজিদটির সবচেয়েবড় বৈশিষ্ট্যএর চার কোণায় চারটি সুউচ্চ মিনার। প্রতিটিমিনারের উচ্চতা প্রায় ৮০ ফুট। সংশ্লিষ্টদের মতে, চারমিনারবিশিষ্ট এমন ক্যালিওগ্রাফিনির্ভর মসজিদ বাংলাদেশেবিরল, সম্ভবত এটিই প্রথম। মসজিদে রয়েছে মোট সাতটিগম্বুজ ভিতরের মূল অংশে পাঁচটি এবং বাইরের কাঠামোতেআরও দুটি।মসজিদটির দৈর্ঘ্য ৪৮ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। মূল কক্ষেএকসঙ্গে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।সামনে টাইলস করা প্রশস্ত বারান্দায় মূল অংশের দ্বিগুণমুসল্লির সমাগম সম্ভব, যা বড় জামাতের জন্য বিশেষভাবেউপযোগী।
আলো-ছায়ার মায়াবী সৌন্দর্যের নিদর্শণ এ মসজিদটি, রাতনামলেই মসজিদটি যেন নতুন রূপে ধরা দেয়। বিশেষআলোকসজ্জায় বিভিন্ন রঙের বৈদ্যুতিক বাতির আলোয়মসজিদটি ঝলমল করে ওঠে। মসজিদের গায়ে উৎকীর্ণ‘আল্লাহ’ শব্দটি রাতের অন্ধকারে তারকার মতো দীপ্তিছড়ায়, যা দূর থেকেও নজরে আসে।ক্যালিওগ্রাফিতে ধর্মীয় আবহে তৈরী মসজিদের দেয়াল ওগম্বুজজুড়ে বাংলা ও আরবি ভাষায় নান্দনিক ক্যালিওগ্রাফিকরা হয়েছে। ক্যালিওগ্রাফি ও কারুকাজে নেতৃত্ব দিয়েছেনশিল্পী আরিফুর রহমান এবং স্থপতি হিসেবে দায়িত্ব পালনকরেছেন শাহিন মালিক।মসজিদের ভেতরের পাঁচটি গম্বুজে সুনিপুণভাবে লেখা হয়েছেআয়াতুল কুরসি, সুরা আর-রাহমান এবং চার কুল।বাইরের আবরণে চাঁদ-তারার নকশা মুঘল, তুর্কি ও পারস্যস্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি করা হয়েছে।
নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, সিমেন্ট ও বালিরপাশাপাশি বিপুল পরিমাণ চিনামাটি ও টাইলস। প্রায় ৩৫০মণ চিনামাটির টুকরা এবং দুই শতাধিক গ্লাস ব্যবহার করেমসজিদটিকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী নান্দনিক রূপ।ভেতরে রয়েছে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা (এসি) ওএকটি ঝাড়বাতিযা আধুনিক সুযোগ-সুবিধার পূর্ণতানিশ্চিত করে।
পার্ক ও জলধারায় বাড়তি আকর্ষণে মসজিদ সংলগ্ন পশ্চিমপাশে গড়ে তোলা হয়েছে একটি দৃষ্টিনন্দন পার্ক। এখানেরয়েছে শিশুদের বিনোদনের নানা উপকরণ, পশু-পাখিররেপ্লিকা, ফল ও ফুলের বাগান এবং বিশাল জলধারা।জলধারার চারপাশ শ্বেত পাথরে মোড়ানো, যা সৌন্দর্যবাড়ানোর পাশাপাশি দর্শনার্থীদের প্রশান্তি দেয়। ফলে ধর্মীয়ভাবগাম্ভীর্যের পাশাপাশি এলাকাটি পারিবারিক ভ্রমণেরআকর্ষণীয় স্থানেও পরিণত হয়েছে।
নির্মাণ ইতিহাসে জানা যায়, মসজিদটি নির্মাণ করেছেনদেবীদ্বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ারমঞ্জুরুল আহসান মুন্সী, তাঁর পিতা মরহুম আলহাজ্বআজগর আলী মুন্সীর নামে। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১কোটি ৬০ লক্ষ টাকা। দাতাদের নাম স্মারক পাথরেরফলকে খোদাই করা আছে।২০০২ সালের ১০ জুলাই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করাহয়। ২৮ জন শ্রমিকের নিরলস পরিশ্রমে প্রায় আড়াই বছরেনির্মাণ শেষ হয়। ২০০৫ সালের ১৪ জানুয়ারি শতাধিকমুসল্লির উপস্থিতিতে নামাজ আদায়ের মধ্য দিয়েমসজিদটির উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রতিষ্ঠাতার প্রত্যাশা মসজিদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ারমঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “বাংলাদেশের মানচিত্রেদেবীদ্বারের নামটি গর্বের সঙ্গে তুলে ধরতেই এই ব্যতিক্রমীমসজিদ নির্মাণ করেছি।”দর্শনার্থীদের কেউ কেউ মত দিয়েছেন, মসজিদের দেয়ালেপাথরের ফলকে দেশের বিখ্যাত মসজিদ ও ইসলামীমনীষীদের নাম সংযোজন করা হলে পর্যটকদের জন্য এটিআরও তথ্যবহুল ও আকর্ষণীয় হতো।ধর্মীয় ভাবগাম্ভীর্য, শিল্পিত ক্যালিওগ্রাফি ও নান্দনিকস্থাপত্যের অনন্য সংমিশ্রণে গুনাইঘর বায়তুল আজগর সাতগম্বুজ জামে মসজিদ আজ দেবীদ্বারের গর্ব, কুমিল্লারঅহংকার এবং বাংলাদেশের মসজিদ স্থাপত্যে এক স্মরণীয়অধ্যায়।
আজ বুধবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো আজ আপনার পছন্দের কোনো মার্কেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই মার্কেটটি খোলা আছে কি না তা আগেভাগেই জেনে নেওয়া জরুরি। কারণ সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর এলাকাভিত্তিক এই ছুটির কারণে প্রস্তুতি ছাড়া বের হলে কষ্ট করে গিয়েও ফিরে আসতে হতে পারে। বুধবার রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শপিংমল ও বাণিজ্যিক এলাকা সাপ্তাহিক ছুটির আওতায় থাকে। আজ মূলত রাজধানীর উত্তরা, বাড্ডা এবং খিলক্ষেত সংলগ্ন এলাকার অধিকাংশ মার্কেট বন্ধ থাকবে।
আজকের এই ছুটির তালিকায় থাকা সবথেকে বড় শপিংমল হলো যমুনা ফিউচার পার্ক। এছাড়া উত্তরার আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা, এবি সুপার মার্কেট ও কুশল সেন্টার আজ বন্ধ থাকবে। খিলক্ষেত ও কুড়িল এলাকার নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা ও ইউনাইটেড প্লাজাতেও আজ সাপ্তাহিক ছুটি পালন করা হচ্ছে।
ফলে এই মার্কেটগুলোকে কেন্দ্র করে যারা কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের অন্য কোনো দিন বা বিকল্প মার্কেটের কথা চিন্তা করতে হবে। শপিংমল ছাড়াও রাজধানীর বড় একটি অংশের দোকানপাটও আজ বন্ধ থাকছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা ও সাঁতারকুল এলাকার সব দোকানপাট আজ বন্ধ। এছাড়া শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান এবং দক্ষিণখান এলাকার বাসিন্দারাও আজ স্থানীয় মার্কেটগুলোতে কেনাকাটা করতে পারবেন না।
জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও বুধবার তাদের সাপ্তাহিক ছুটি পালন করে থাকে। তবে এলাকার প্রধান সড়ক সংলগ্ন জরুরি সেবা যেমন ফার্মেসি বা কাঁচাবাজারের কিছু অংশ খোলা থাকতে পারে, কিন্তু মূল শপিংমল ও ফ্যাশন হাউসগুলো আজ বন্ধই থাকবে।
/আশিক
আজকের ঢাকা: কোথায় কোন কর্মসূচি? যানজট এড়াতে জেনে নিন রুট ম্যাপ
ব্যস্ততম শহর ঢাকায় আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাজনৈতিক ও সামাজিক বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বইমেলার নিরাপত্তা ব্রিফিং এবং রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ দিনভর ব্যস্ত থাকবে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো। রাস্তায় বের হওয়ার আগে একনজরে দেখে নিন আজকের প্রধান কর্মসূচিসমূহ
অমর একুশে বইমেলা-২০২৬ এর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ বিষয়ে আজ বেলা পৌনে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণমাধ্যমের মুখোমুখি হবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পিলখানায় বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে ও বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিকেল সাড়ে ৪টায় মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীতে ডেঙ্গু ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে আজ সকাল সোয়া ৯টার দিকে সায়েদাবাদের ধলপুর এলাকায় বিশেষ অভিযানে নামবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ও ওষুধের কার্যকারিতা সরেজমিনে পরীক্ষা করবেন।
রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে আজ বেলা ১১টায় মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে র্যাব-২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে এই ঝটিকা অভিযান চালানো হবে।
/আশিক
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৈদ্যুতিক লাইনের জরুরি সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদীর বড় একটি অংশে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিস্টেমের উন্নয়ন ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। ১১ কেভি লাইনের চৌয়ালা-১ উপকেন্দ্রের আওতাভুক্ত বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের অধীনে থাকা এলাকাগুলোতে এই লোডশেডিং কার্যকর হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় প্রভাব পড়বে।
এর মধ্যে রয়েছে
দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া ও কাউরিয়াপাড়া।
বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড ও নরসিংদী বড় বাজার এলাকা।
বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন (আংশিক) এলাকা।
পশ্চিম কান্দাপাড়া (আংশিক), উত্তর ও দক্ষিণ কান্দাপাড়া এবং বাজিরমোড়সহ সংশ্লিষ্ট এলাকা।
রক্ষণাবেক্ষণ কাজের সময় সাময়িক এই অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর নিশ্চয়তা দিয়েছে।
/আশিক
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলী–এর পুত্রবধূ সেতারা নাসরিন নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি জানানো হয়েছে।সেতারা নাসরিন নিশি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লা পলাশ–এর সহধর্মিণী। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিক ঐতিহ্য ও আদর্শ সেতারা নাসরিন নিশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর মন্ত্রিসভার সদস্য, সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলীর পুত্রবধূ। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার ফলে দলীয় আদর্শ ও নীতির প্রতি তাঁর গভীর অনুরাগ তৈরি হয়েছে বলে জানান নেতাকর্মীরা। দলীয় নেতাদের ভাষ্যমতে, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।
ছাত্র রাজনীতি ও সাংগঠনিক অভিজ্ঞতা রাজধানীর ইডেন মহিলা কলেজ–এ অধ্যয়নকালীন সময়ে তিনি ছাত্রদলের নির্বাচিত সমাজসেবা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির অভিজ্ঞতা তাঁর নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সহকর্মীরা উল্লেখ করেন।পেশাগত জীবনে দক্ষতা রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ বিমান–এর ফ্লাইট সার্ভিস বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০২৫ সালে ম্যানেজার পদ থেকে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তাঁর দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে বলে জানা যায়।
মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে তাঁকে অংশ নিতে দেখা গেছে।স্থানীয় নেতাকর্মীরা বলেন, সহজ-সরল ও অমায়িক আচরণের কারণে তিনি দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও অত্যন্ত প্রিয় মুখ। সাতক্ষীরার উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে তাঁর মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
এলাকাবাসীর প্রত্যাশা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে সংরক্ষিত নারী আসনে সেতারা নাসরিন নিশির মনোনয়ন চেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, রাজনৈতিক ঐতিহ্য ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে দলীয় উচ্চপর্যায় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।সংরক্ষিত নারী আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা না হলেও বিষয়টি নিয়ে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা বিরাজ করছে।
লঘুচাপের প্রভাবে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানাল অধিদপ্তর
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জানিয়েছে, এই লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করলেও এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে ঢাকা ও রাজশাহীসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এলাকায় এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমাঞ্চল বাদে দেশের বাকি অংশে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। লঘুচাপটি দুর্বল হয়ে গেলে আগামী দু-একদিনের মধ্যে আকাশ আবারও পরিষ্কার হয়ে উঠবে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকা এলাকাগুলোতে বিকেলের দিকে গুমোট গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
/আশিক
আজ মঙ্গলবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
প্রয়োজনীয় কেনাকাটা করতে বের হওয়ার আগে আজ একবার ঢাকার বন্ধ থাকা এলাকা ও মার্কেটের তালিকায় চোখ বুলিয়ে নিন। সাধারণত সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেটগুলো সাপ্তাহিক বন্ধ থাকে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬), রাজধানী ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও শপিং মল বন্ধ থাকবে। তীব্র যানজট ঠেলে গন্তব্যে গিয়ে ফিরে আসার বিড়ম্বনা এড়াতে নিচের তালিকাটি দেখে নিন
আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
ফার্মগেট, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরীপাড়া, তেজকুনীপাড়া, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকা।
আজ যেসব মার্কেট বন্ধ থাকবে
বড় শপিং মল: বসুন্ধরা সিটি (পান্থপথ), মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট।
নিউ মার্কেট এলাকা: নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট।
ধানমণ্ডি এলাকা: রাইফেলস স্কয়ার (সীমান্ত সম্ভার), অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা।
কারওয়ান বাজার: কারওয়ান বাজার ডিআইটি মার্কেট।
উল্লেখ্য, এলাকার প্রধান মার্কেটগুলো বন্ধ থাকলেও রাস্তার ধারের ছোট ছোট মুদি দোকান বা নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো অনেক ক্ষেত্রেই খোলা থাকে। তবে বড় কোনো কেনাকাটার পরিকল্পনা থাকলে আজ বিকল্প এলাকার (যেমন মিরপুর বা উত্তরা) মার্কেটগুলো বেছে নিতে পারেন।
/আশিক
পাঠকের মতামত:
- রোজায় প্রশান্তি জোগাবে স্বাস্থ্যকর খরমুজের শরবত: জেনে নিন তৈরির সহজ উপায়
- বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা হবে: তথ্যমন্ত্রী
- নতুন এমপিওভুক্তি কি কার্যকর হচ্ছে? যা জানালেন শিক্ষামন্ত্রী
- সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ সম্মাননা পেলেন কনস্টেবল আসাদুজ্জামান
- অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আন্দোলনের মুখে বিদায় নিতে হলো আহসান এইচ মনসুরকে
- ২৫ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৫ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২৫ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন বোর্ডভিত্তিক বৃত্তির চিত্র
- বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর হলেন যিনি
- ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ যত টাকা
- পিলখানা হত্যার প্রতিটি খুনিকে আইনের আওতায় আনা হবে: মির্জা ফখরুল
- বিএনপির সংরক্ষিত আসনে দেবিদ্বারের সাহসী মুখ রেহেনা পারভীন
- দেবীদ্বারের গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ
- রোজায় পানিশূন্যতা বিদায় হবে নিমিষেই: সুস্থ থাকতে মেনে চলুন এই জাদুকরী নিয়ম
- ওজন কমাতে চান না কি মেদ ঝরাতে? দই ও ঘোলের গুণাগুণ জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে মুদ্রার বিনিময় হার
- পিলখানা হত্যার এমন বিচার হবে যা ইতিহাসে নজির হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! পরমাণু আলোচনার মুখে ৩শ মার্কিন যুদ্ধবিমান মোতায়েন
- পিলখানা হত্যার নেপথ্যে ছিল সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী
- আজ বুধবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- বিয়ের মৌসুমে কপালে চিন্তার ভাঁজ: ফের বাড়ল স্বর্ণের দাম
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- বিজিবি না কি বিডিআর? নাম ও পরিচয় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত
- নৈতিকতার প্রশ্নে আপস নেই: ছাত্রশিবিরের অধিবেশনে জামায়াত আমিরের বড় বার্তা
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজকের ঢাকা: কোথায় কোন কর্মসূচি? যানজট এড়াতে জেনে নিন রুট ম্যাপ
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ ৭ রমজান: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- ভোটের রাজনীতিতে আসিফ মাহমুদ: ঢাকা দক্ষিণে এনসিপির বড় বাজি
- পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে বোধগম্য: প্রধানমন্ত্রী
- গ্যাসের গন্ধ পেলেই যা করবেন: সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে জরুরি টিপস
- ৫ আগস্টের পর নিরীহদের আসামি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- জাকাত ও ফিতরা কত দেবেন? জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
- ইউনিভার্সিটির শিক্ষক হলেন ডাকসুর আলোচিত সেই ভিপি প্রার্থী
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি
- শতাধিক পরিবারকে নিয়ে তালসরা ইসলামি সততা সংগঠনের ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
- অবুঝ নয় জাতি: রাষ্ট্রপতির আচরণ নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনা
- রোজায় ওজন কমাতে চান? ইফতারে কলা খাওয়ার ৫টি দারুণ কারণ
- নতুন দামে আজ থেকেই মিলবে এলপি গ্যাস
- ইফতারে প্রশান্তি! মাত্র কয়েক মিনিটে তৈরি করুন তরমুজের বিশেষ শরবত
- মঈন খানের হাত ধরে নতুন রাষ্ট্রপতি? গুঞ্জন নিয়ে যা বললেন স্থায়ী কমিটির সদস্য
- ৩ দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- পুলিশের শীর্ষ পদে রদবদল: আলী হোসেন ফকিরের হাতে নতুন মিশন
- ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে পাবে যত টাকা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশ ছয় সিটি প্রশাসকের কাছে
- ২৪ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৪ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- হু হু করে কমল সোনার দাম
- আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম: নতুন দরে নাকাল সাধারণ ক্রেতারা
- স্বর্ণের দামে ফের রেকর্ড! ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ৫ আগস্টের সেই ৪০ মিনিট! বঙ্গভবনের ভেতর যা ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত ১৩ জেলা: উদ্বোধনের তারিখ জানালেন প্রধানমন্ত্রী
- তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- আজকের বাজারে স্বর্ণের দর কত? জেনে নিন বাজুসের নতুন মূল্যতালিকা
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি
- স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের
- স্বর্ণের বাজারে টানা দরপতন: দুই দফায় কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা
- শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালন করল কালিগঞ্জবাসী: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ








