তারকাদের বাদ দিয়েই বাংলাদেশের মুখোমুখি ভারত, কোচের কড়া সিদ্ধান্তে তোলপাড়

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ফুটবল দল ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। তবে এই ম্যাচের আগে, ভারতীয় ফুটবল দলের অন্দরে চলছে বড় ধরনের পরিবর্তন, যার কেন্দ্রে রয়েছেন দলের নতুন হেড কোচ খালিদ জামিল।
প্রায় তিন মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই খালিদ জামিল ভারতীয় দলের খেলার ধরনে আমূল পরিবর্তন এনেছেন। একসময় যে দলটি টানা ১৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল, সেই একই দল জামিলের অধীনে শেষ সাতটি ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজে আছে।
খালিদ জামিলের অধীনে এই নতুন ভারতীয় দলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার কড়া সিদ্ধান্ত এবং দল নির্বাচনে কোনো আপস না করার মানসিকতা। বাংলাদেশ ম্যাচের প্রস্তুতির জন্য তিনি ফিফা উইন্ডো শুরু হওয়ার পাঁচ দিন আগেই খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলেছিলেন। কিন্তু ভারতের শীর্ষ ক্লাব মোহনবাগান নির্ধারিত সময়ে তাদের খেলোয়াড়দের ছাড়তে রাজি না হওয়ায় কোচ খালিদ জামিল এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি দলের প্রধান তারকা খেলোয়াড় লিস্টন কোলাসো, আপুইয়া এবং অভিজ্ঞ ডিফেন্ডার সুভাষিশ বসুকে দল থেকে পুরোপুরি বাদ দেন। তারকা খেলোয়াড়দের বাদ দিয়েও কোচের মনোভাবে কোনো পরিবর্তন আসেনি।
এই তারকাদের ছাড়াই একটি নতুন চেহারার ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত। কোচ জামিল সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, তিনি শুধুমাত্র সেইসব খেলোয়াড়দের নিয়েই ভাবছেন যারা ক্যাম্পে উপস্থিত আছেন এবং তিনি তাদের পারফরম্যান্সে সম্পূর্ণ সন্তুষ্ট। তিনি আরও উল্লেখ করেন, দলের সবাই কঠোর পরিশ্রম করছে এবং এই নতুন খেলোয়াড়দের নিয়েই তিনি ম্যাচ থেকে সেরা ফলাফল বের করে আনার চেষ্টা করবেন।
এই ম্যাচে ভারতের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন মুম্বাই সিটির ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে। তিনি সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে একটি চমৎকার গোল করে নিজের ফর্ম চিনিয়েছেন। বাংলাদেশের রক্ষণভাগের জন্য ছাংতে বড় হুমকি হয়ে উঠতে পারেন, তাই তারিক কাজী, তপু বর্মন এবং সাদ উদ্দিনকে তাকে সামলাতে বাড়তি সতর্ক থাকতে হবে।
ছাংতের পাশাপাশি, ভারতীয় দলে আরও একজন নতুন স্ট্রাইকার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস যদি ফুটবল অস্ট্রেলিয়া, ফিফা এবং এএফসি থেকে খেলার জন্য চূড়ান্ত ছাড়পত্র পান, তবে তাকেও বাংলাদেশের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উইলিয়ামস খেলতে পারলে দলের কৌশল একরকম হবে, আর না পারলে অন্যরকম। কোচ জামিল উভয় পরিস্থিতি মাথায় রেখেই তার পরিকল্পনা চূড়ান্ত করছেন।
অন্যদিকে, বাংলাদেশ দলে হামজা চৌধুরী এবং সৌমিত সোমের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে দলের মধ্যমাঠ বেশ শক্তিশালী হয়েছে। ভারতীয় কোচ এই জুটিকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা করছেন কিনা জানতে চাওয়া হলে, খালিদ জামিল নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না বলে পুরো বাংলাদেশ দলকেই কৃতিত্ব দেন।
তিনি মন্তব্য করেন, বাংলাদেশ একটি ভালো দল এবং তাদের দলের সবাই মানসম্পন্ন খেলোয়াড়। তিনি আরও জানান, তারা কোনোভাবেই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না এবং একটি ইতিবাচক ফলাফল অর্জনের লক্ষ্যেই মাঠে নামবেন।
ভারতীয় দলে রাহুল ভেকে এবং সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড়রাও রয়েছেন, যারা বাংলাদেশের ফরোয়ার্ডদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। সব মিলিয়ে, খালিদ জামিলের এই নতুন ও তারকাবিহীন ভারতের বিপক্ষে হামজা-সৌমিতরা কীভাবে বহু প্রতীক্ষিত জয়টি তুলে আনেন, সেটাই এখন ফুটবলপ্রেমীদের মূল আকর্ষণের বিষয়।
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম
বিপিএলের পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম যেখানে অংশগ্রহণকারী ছয় দল নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।
সরাসরি চুক্তিতে দলগুলো দেশি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর পর নিলামে বাকি দল গঠন সম্পন্ন করেছে। কোচিং প্যানেলও প্রস্তুত ছয় দলের তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও জানা গেছে ছয় দলের সম্ভাব্য অধিনায়কের নাম।
বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তিনি দলটির পরীক্ষিত নেতা হিসেবেই মাঠে থাকবেন। অন্যদিকে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারকে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
আসন্ন আসরে সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলানোর সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হতে পারেন অলরাউন্ডার শেখ মাহেদী। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে পেসার তাসকিন আহমেদের হাতে। এখন কেবল দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
টিভিতে আজকের খেলা এবং বিশ্বকাপ ড্র দেখার উপায়
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ দিনটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে কারণ আজ রাতেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। বিশ্ব ফুটবলের ভাগ্য নির্ধারণী এই আয়োজনটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে রাত ১০টা ৪০ মিনিটে। তবে এর আগেই দিনভর ক্রিকেট ফুটবল ও হকি নিয়ে ব্যস্ত সময় পার করবেন দর্শকরা।
ক্রিকেটের অভিজাত লড়াই অ্যাশেজের দ্বিতীয় টেস্টের উত্তেজনা আজ তুঙ্গে থাকবে। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায় যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে। এর আগে ভোর ৪টা থেকেই চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের খেলা। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১।
ফুটবলে দেশের ঘরোয়া লিগেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে দুপুর ২টা ৩০ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। এছাড়া রাতে টি টোয়েন্টি ক্রিকেটের ধামাকা নিয়ে হাজির হবে আইএল টি টোয়েন্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাইট রাইডার্স লড়বে ভাইপার্সের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
হকিতে আজ জুনিয়র বিশ্বকাপের জমজমাট লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা। দুপুর ১টায় স্পেন লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দুপুর ৩টা ৩০ মিনিটে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানি। সন্ধ্যায় ৬টায় নেদারল্যান্ডস মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। আর দিনের শেষ হকি ম্যাচে রাত ৮টা ৩০ মিনিটে ভারত মুখোমুখি হবে বেলজিয়ামের। হকি বিশ্বকাপের এই সবকটি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।
ফুটবল প্রেমীদের জন্য গভীর রাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। রাত ২টায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ওয়েস্ট হামের বিপক্ষে যা সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণে নতুন জটিলতা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই পাকিস্তানি তারকারা ছিলেন অন্যতম আকর্ষণ। শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকের মতো কিংবদন্তি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সাইম আয়ুব ও আবরার আহমেদের মতো উদীয়মান পারফরমাররা নিয়মিত খেলেছেন দেশের এই জনপ্রিয় টুর্নামেন্টে। আসন্ন মৌসুমের নিলামেও বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে দলে ভিড়িয়েছে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তবে এবার পুরো মৌসুমে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অধিকাংশ ক্রিকেটারই পুরো বিপিএল খেলতে পারবেন না। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো সম্ভাব্য শূন্যতা পূরণের জন্য আগেভাগেই বিকল্প খেলোয়াড় খুঁজতে বাধ্য হচ্ছে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএল। আর একই সময়ে পাকিস্তানের রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টি–টোয়েন্টি সিরিজ, যা সরাসরি প্রভাব ফেলবে পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএল অংশগ্রহণের ওপর। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ‘জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা এবং জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে। সুতরাং পাকিস্তানি খেলোয়াড়দের পূর্ণ মৌসুম পাওয়া যাবে না এটা আমরা আগেই জানতাম।’
পাকিস্তান আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে তাদের ট্রেনিং ক্যাম্প। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি তিন ম্যাচের সিরিজেও অংশ নেবে বাবর আজমের দল।
এই ব্যস্ত সূচির পরপরই পাকিস্তান আবার শ্রীলঙ্কা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।
এবারের বিপিএলে সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম ও খুশদিল শাহের মতো তারকারা চুক্তিবদ্ধ হয়েছেন। তবে জাতীয় দলের অগ্রাধিকার থাকায় তাদের অনেককেই পুরো মৌসুমে পাওয়া না–পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘আমরা এনওসি দিচ্ছি না এটা একটি ভুল ধারণা। যারা এনওসির আবেদন করেছে, আমরা তা যাচাই করছি। তবে জাতীয় দলের দায়িত্ব সবসময়ই প্রথম অগ্রাধিকার। এটি বিশ্বজুড়েই প্রচলিত নীতি।’
ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে অথবা শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলতে পারেন। এছাড়া যেসব খেলোয়াড় টি–টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই, তারা হয়তো পুরো টুর্নামেন্টেই অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
-শরিফুল
ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
ক্রমাগত চোটের কারণে নেইমার খেলবেন কি না সে খবরই এখন ফুটবল বিশ্বে বড় আলোচনার বিষয়। তবে আজ ৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকালে ব্রাজিলিয়ান সিরি আ তে জুভেন্তুদের বিপক্ষে নেইমার যেন নিজের পুরনো দিনের ছায়া হয়ে ফিরে এলেন। সান্তোসের ৩–০ গোলের জয়ে সব কটি গোলই করেছেন তিনি যা ছিল এক ঝলমলে হ্যাটট্রিক।
বিরতির পর মাত্র ১৭ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৫৬ ৬৫ ও ৭৩ মিনিটে তিন গোল করেন নেইমার যার শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। এর আগে তিনি সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে। অর্থাৎ প্রায় ১৩৩৫ দিন পর আবারও হ্যাটট্রিকের স্বাদ পেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
এ বছর আবার বাঁ হাঁটুতে চোট পাওয়ায় সিজনের বাকি ম্যাচগুলোতে নেইমারের না খেলারই কথা ছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমও জানিয়েছিল সিরি আ তে বাকি তিন ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। কিন্তু সবার প্রত্যাশা ভেঙে চোট নিয়ে এবং ব্যথানাশক প্রতিরক্ষামূলক বন্ধনী পরে খেলতে নেমেছেন নেইমার। ম্যাচের পর তিনি জানান অবনমনের শঙ্কায় থাকা সান্তোসকে বাঁচাতে তিনি ঝুঁকি নিয়েই মাঠে নামছেন। নেইমারকে নিয়ে টানা দুই ম্যাচ জিতে অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে সান্তোস। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান এখন ১৪তম। আগামী রোববার সান্তোসের মৌসুমের শেষ ম্যাচ ক্রুজেইরোর বিপক্ষে এবং ম্যাচটি জিতলে শীর্ষ পর্যায়ে টিকে থাকা নিশ্চিত হবে।
মৌসুম শেষে সান্তোসে থাকবেন কি না এ নিয়ে চলছে জল্পনা। জুভেন্তুদের বিপক্ষে ম্যাচের পর অ্যামাজন প্রাইমকে তিনি বলেন আমি জানি না এবং সত্যিই জানি না। আগে মৌসুমটা শেষ করতে চাই তারপর ভাবা যাবে তবে সান্তোসই আমার প্রথম অগ্রাধিকার। ৩৩ বছর বয়সী নেইমার চোট নিয়ে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন আমি অ্যাথলেট হিসেবে নিজের শরীরের যত্নই আগে দেখি। ক্যারিয়ারের ক্ষতি হতে পারে এমন কিছু করি না কিন্তু তবু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস এবং বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি তবে এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।
টিভিতে আজকের খেলা: ভোর থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ দিনটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে কারণ ক্রিকেটের অভিজাত লড়াই অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। ব্রিসবেন টেস্টের প্রথম দিনে সকাল ১০টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে। অন্যদিকে ভোর ৪টা থেকেই চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১।
হকিতে আজ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। জুনিয়র হকি বিশ্বকাপে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। হকির এই লড়াই দেখার জন্য তাকিয়ে থাকবে দেশের ক্রীড়ামোদীরা।
রাতের আকর্ষণে থাকছে টি টোয়েন্টি ক্রিকেট ও ফুটবল। আইএল টি টোয়েন্টিতে রাত ৮টা ৩০ মিনিটে গালফ জায়ান্টাস লড়বে এমআই এমিরেটসের বিপক্ষে যা দেখা যাবে টি স্পোর্টসে। আর গভীর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে ওয়েস্ট হামের বিপক্ষে। রাত ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
বাংলাদেশে প্রথমবারের মতো লাতিন আমেরিকার ফুটবলের ছোঁয়া নিয়ে শুরু হতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপ, যেখানে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশের মুখোমুখি হবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও বার্নার্দো ফুটবল ক্লাব। তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ৫ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে ব্রাজিল-বাংলাদেশ লড়াইয়ের মধ্য দিয়ে।
টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ঢাকায় ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের সাও বার্নার্দো মঙ্গলবার রাজধানীতে এসে পৌঁছেছে এবং আর্জেন্টিনা প্রতিনিধি দল অ্যাথলেটিকো চার্লোনও বুধবার সকালে ঢাকায় অবতরণ করেছে। তিন দেশের অনূর্ধ্ব–২০ দল নিয়ে গড়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।
সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাও বার্নার্দো এবং ফিউচার স্টার বাংলাদেশ। এরপর ৮ ডিসেম্বর বাংলাদেশের তরুণরা লড়বে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে। ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শেষ ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই লাতিন শক্তি সাও বার্নার্দো ও অ্যাথলেটিকো চার্লোন।
শুধু ফুটবল নয়, আয়োজনে থাকছে আরও বড় চমক। ফাইনাল দিবসে গ্যালারিতে উপস্থিত থাকবেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ব্রাজিলের বিশ্বকাপ–জয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার খ্যাতিমান ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। তাদের উপস্থিতি তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করার পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্যও একটি বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে। অন্যদিকে, উদ্বোধনী দিনের বিকেলকে মাতিয়ে তুলবেন জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস, যার পারফরম্যান্স টুর্নামেন্টের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে।
-শরিফুল
আজকের খেলা: ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ বুধবার দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে। একদিকে ক্রিকেটের মাঠে আন্তর্জাতিক ও ঘরোয়া লিগের লড়াই অন্যদিকে রাতে ফুটবল দুনিয়ার দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের ম্যাচ। লা লিগায় রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ আর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল লড়বে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।
ভোর ৪টা থেকেই শুরু হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা যা সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১। দেশের ঘরোয়া ক্রিকেটেও রয়েছে জমজমাট লড়াই। সকাল ৯টা ৩০ মিনিট থেকে জাতীয় ক্রিকেট লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে লড়বে সিলেট বনাম রাজশাহী ময়মনসিংহ বনাম বরিশাল এবং ঢাকা বনাম খুলনা। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।
দুপুরের দিকে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের উত্তেজনা ছড়াবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
দিনের আলো শেষে রাতের আকর্ষণে থাকছে ফুটবল। লা লিগায় রাত ১২টায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি দেখা যাবে বিগিন অ্যাপে। এরপর রাত ১টা ৩০ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনাল মাঠে নামবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
লা লিগার হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা
স্প্যানিশ লা লিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ম্যাচে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগের সাম্প্রতিক ব্যর্থতার কারণে কিছুটা চিন্তা নিয়েই মাদ্রিদের দলটিকে আতিথ্য দেবে।
বার্সেলোনা লা লিগায় এখন পর্যন্ত টানা চারটি ম্যাচ জিতেছে এবং প্রতিপক্ষের জালে ১৪টি গোল করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে। তবে তাদের অস্বস্তির মূল কারণ হচ্ছে চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্স আশানুরূপ না হওয়া। সবশেষ ম্যাচে চেলসির কাছে ৩-০ ব্যবধানে হেরেছে তারা আর এর আগে ক্লাব ব্রুগের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। কোচ হ্যান্সি ফ্লিক অকপটে স্বীকার করেছেন যে যদিও তাঁরা শীর্ষে আছেন তবে তাঁরা তাঁদের সেরা খেলাটা খেলছেন না। তিনি মন্তব্য করেন সবাই চ্যাম্পিয়নদের হারাতে চায় আর এটা এবারের মৌসুমকে আরও কঠিন করে তুলেছে তাই তাঁদের সেরা পারফরম্যান্স দিতে হবে।
অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারা টানা ৭টি ম্যাচে জয় পেয়েছে। আজ বার্সেলোনাকে ৪ অথবা তার বেশি গোল ব্যবধানে হারাতে পারলে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান থেকে এক লাফে শীর্ষে চলে আসতে পারে। সুখবর হলো অ্যাটলেটিকো মাদ্রিদ এখন ইনজুরি মুক্ত একটি স্কোয়াড নিয়ে মাঠে নামবে এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দলীয় খবরের ক্ষেত্রে বার্সেলোনা কিছুটা পিছিয়ে আছে কারণ ডিফেন্ডার রোনাল আরাউহো ব্যক্তিগত কারণে নেই। তবে মূল গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন সেরে উঠছেন। পরিসংখ্যান বলছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় এবং একটি পরাজয়ের রেকর্ড আছে। তবে সেই পরাজয়টি ছিল গত মৌসুমে ন্যু ক্যাম্পে যা এই মৌসুমে পাল্টাতে মরিয়া বার্সা। ফুটবল প্রেমীরা আজ রাতে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন।
বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা বিপিএলের ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর আর ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি। সিলেট চট্টগ্রাম ও ঢাকা এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ।
প্রথা ভেঙে এবার সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে এবং এরপর সেখান থেকে ফিরবে ঢাকায় যেখানে টুর্নামেন্টের শেষ অংশ অনুষ্ঠিত হবে।
সূচি অনুসারে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর এবং একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি আর জমজমাট ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এই সবকটি গুরুত্বপূর্ণ ম্যাচই হবে ঢাকায়। বিশেষ বিষয় হলো প্লে অফ ও ফাইনাল পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও খেলা সম্পন্ন করা যায়।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। এগুলো হলো ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটানস চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স রাজশাহী ওয়ারিয়র্স ও নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। গত পরশু এবারের টুর্নামেন্টের জমজমাট নিলাম অনুষ্ঠিত হওয়ার পরই এই চূড়ান্ত সূচি ঘোষণা করা হলো।
পাঠকের মতামত:
- আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম
- মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শনিবার টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- কর্মবিরতি নিয়ে ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের কঠোর হুঁশিয়ারি দিল সরকার
- গাজার মানবিক সংকট লাঘবে চীনের বিশাল অনুদান
- সব সংস্কার সম্ভব নয় তাই নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়েই বিদায় নিতে চায় সরকার
- কুড়িগ্রামে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
- লন্ডন থেকে দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান
- টাকার মান ও ভিনদেশি মুদ্রার লেনদেন নিয়ে শুক্রবারের বাজার দর
- আজ পবিত্র জুমাবার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- আজকের রাশিফল: ৫ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- টিভিতে আজকের খেলা এবং বিশ্বকাপ ড্র দেখার উপায়
- এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পেছাল বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রা
- সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়সূচিসহ শুক্রবারের আবহাওয়ার সর্বশেষ আপডেট
- শুক্রবার সকালে বের হওয়ার আগে জেনে নিন রাজধানীর ট্রাফিক আপডেট ও কর্মসূচি
- আজ স্বর্ণ কিনতে হলে ভরিপ্রতি খরচ কত হবে জানাল বাজুস
- ঐক্যের আলোচনার মাঝেই এনসিপি নেতাদের আসনে প্রার্থী দিয়ে বিএনপির চমক
- শাশুড়িকে নিতে লন্ডন থেকে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- মার্কিন চাপের মধ্যেই দিল্লিতে রুশ প্রেসিডেন্ট
- বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
- ডায়াবেটিস থেকে পাইলস নিরাময়ে জাদুকরী লজ্জাবতী গাছের ব্যবহার
- অজান্তেই স্মৃতিশক্তি কমিয়ে দিচ্ছে আপনার পছন্দের যে ৩টি পানীয়
- মেথিকে গুণের ভান্ডার বলা হলেও এটি পানের ক্ষেত্রে যাদের সতর্ক থাকা জরুরি
- সব প্রস্তুতি সম্পন্ন, রাতেই ঢাকায় পৌঁছাচ্ছে কাতারের বিশেষ উদ্ধারকারী বিমান
- যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে: ফরাসি প্রেসিডেন্ট
- অনিবার্য কারণ ছাড়া নির্বাচন এক মুহূর্তও বিলম্বিত হোক তা চায় না বিএনপি
- উপদেষ্টা আসিফ মাহমুদের আগ্রহের আসনে প্রার্থী দিয়ে বড় চমক দেখাল বিএনপি
- জনবান্ধব পুলিশ গড়তে উপদেষ্টা পরিষদের বড় সিদ্ধান্ত
- যুক্তরাজ্যের অক্সফোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের গল্প শোনাবেন ডাকসু ভিপি ও এনসিপি নেতা
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে বর্তমান পুলিশ প্রধানের নাম
- বিএনপি ৩৬ আসনে নতুন প্রার্থী ঘোষণা করল যাদেরকে
- বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণে নতুন জটিলতা
- ভারত–বাংলাদেশ সম্পর্ক উদারভাবে দেখতে হবে: রিয়াজ
- ৪ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যেসব শেয়ারের
- ডিএসই ডেট মার্কেটে নীরব দিন, দাম বাড়ল একটি বন্ডে
- ৪ ডিসেম্বর ডিএসইতে টপ লুজার তালিকা প্রকাশ
- ৪ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ
- পুতিনের হঠাৎ ভারত সফরের কারণ বেরিয়ে এল
- খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি, ঢাকা আসছেন জুবাইদা রহমান
- ঘরে বানান সহজ উপকরণে মজাদার পাটিসাপটা পিঠা
- পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি কারা? জানুন ভয়ংকর তথ্য
- বিএনপি নেতার ‘ফাঁকি’ মন্তব্যে আলোচনার ঝড়
- শীতে পায়ের যত্নে ১০ জরুরি টিপস
- জানুন চিতই পিঠা বানানোর গোপন সহজ রেসিপি
- বাস্তবতা বনাম প্রচারণা: টাইটানিক রহস্য উন্মোচন
- ডিএসইতে কোন ফান্ডের ন্যাভ কত দাঁড়াল দেখুন এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য সুখবর, সাত কোম্পানির লেনদেন চালু
- ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকছে ৭ ডিসেম্বর
- ডিএসইতে বড় দরপতন, ৪১ কোম্পানি শুধু লাভে
- ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
- ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ৫টি সহজ সকালের অভ্যাস
- সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশজুড়ে সুস্থতা কামনায় দোয়া
- ভূমিকম্পে ঢাকার কোন এলাকাগুলো তুলনামূলক নিরাপদ তা জানালেন বিশেষজ্ঞরা
- তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না জানালেন ইসি সচিব
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সংকটাপন্ন অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করল বিশ্ব গণমাধ্যম
- এবার টাকার ঝনঝনানি আর কৌশলের লড়াইয়ে বিপিএল নিলাম
- আজকের রাশিফল: ৩ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- আজকের রাশিফল: ২৯ নভেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- এসএসএফ নিরাপত্তা পেলেন খালেদা জিয়া: কী সুবিধা থাকছে
- চট্টগ্রামে দাপুটে জয়ে আয়ারল্যান্ড বধ
- খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন যা ভালো লক্ষণ: ডা. জাহিদ
- আজকের নামাজের সময়সূচি: ৩ ডিসেম্বর ২০২৫
- একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
- পরীক্ষা সময়মতোই: অনিয়মে কঠোর ব্যবস্থা দেবে মাউশি








