এক লাল কার্ডে জটিল সমীকরণ: রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন কি ভাঙবে?

২০০৬ সালের বিশ্বকাপে জিনেদিন জিদানের সেই বিখ্যাত লাল কার্ড যেমন ফ্রান্সের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল, প্রায় ২০ বছর পর ফুটবল বিশ্ব তেমনই একটি ঘটনার সাক্ষী হলো। কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে, যা তার বিশ্বকাপ খেলার স্বপ্নকেই এক জটিল হিসাবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ভালো আচরণের কথা বললেও মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন। তার ২৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে যা আগে কখনো ঘটেনি, এদিন তাই ঘটলো। একটি অযাচিত আচরণের জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
রোনালদোর মাঠ ছাড়ার দিনে পর্তুগালও বড়সড় ধাক্কা খেয়েছে। তারা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কাছে দুই-শূন্য গোলে হেরে গেছে। এই হারের ফলে পর্তুগালের বিশ্বকাপ বাছাইপর্বের পথ অনেক কঠিন হয়ে উঠলো।
২০২৬ বিশ্বকাপের জন্য ইউরোপ থেকে বাছাইপর্বে মোট ১২টি গ্রুপের সেরা দলগুলো সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপের রানার্সআপ দলগুলোকে প্লেঅফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। পর্তুগাল বর্তমানে 'এফ' গ্রুপের শীর্ষে থাকলেও, আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তারা বিপদে পড়েছে। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির সাথে তাদের পয়েন্টের পার্থক্য এখন মাত্র দুই। এমনকি এই জয়ের ফলে আয়ারল্যান্ডের সামনেও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে আর্মেনিয়ার বিপক্ষে খেলতে হবে, এবং সেই ম্যাচে তারা রোনালদোকে পাবে না। একই সময়ে, হাঙ্গেরি মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।
পর্তুগালের জন্য সরাসরি বিশ্বকাপে যেতে হিসাবটি খুব সহজ। যদি তারা আর্মেনিয়াকে হারিয়ে দেয়, তবে অন্য কোনো ম্যাচের দিকে তাকাতে হবে না, তারা সরাসরি বিশ্বকাপে চলে যাবে।
কিন্তু পর্তুগাল যদি আর্মেনিয়ার সাথে ড্র করে বা হেরে যায়, তখনই শুরু হবে জটিল হিসাব। সেক্ষেত্রে তাদের হাঙ্গেরি-আয়ারল্যান্ড ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে। যদি ওই ম্যাচে আয়ারল্যান্ড হাঙ্গেরিকে চার গোলের কম ব্যবধানে হারায় অথবা ম্যাচটি ড্র হয়, তবে পর্তুগাল গোল ব্যবধানে এগিয়ে থেকে সরাসরি কোয়ালিফাই করবে।
পর্তুগালের জন্য সবচেয়ে বড় বিপদের আশঙ্কাও রয়েছে। যদি শেষ ম্যাচে পর্তুগাল আর্মেনিয়ার কাছে হেরে যায় এবং অন্য ম্যাচে হাঙ্গেরি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবে পর্তুগাল গ্রুপে দ্বিতীয় হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের প্লেঅফ খেলতে হবে, যা তাদের মূল বিশ্বকাপে অংশগ্রহণকেই বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেবে।
জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া এই লাল কার্ডের কারণে রোনালদোকে তিন ম্যাচ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। অনেকেই ধারণা করছেন এটিই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ। কিন্তু তার সেই স্বপ্ন এখন একটি লাল কার্ডের কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো। পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য এখন পুরোপুরি পয়েন্ট টেবিলের জটিল এক হিসাবের ওপর নির্ভর করছে।
একই দিনে লর্ডসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ, নতুন নজির গড়ার পথে ঐতিহাসিক ভেন্যু
ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় পুরুষ দল। আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে ম্যাচটি খেলবে টাইগাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক ম্যাচের সূচি নিশ্চিত করেছে।
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও আয়োজনের কথা রয়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটে একই দিনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের এমন ঘটনা লর্ডসে এবারই প্রথম ঘটতে যাচ্ছে, যদিও টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচটির প্রতিপক্ষ পরে চূড়ান্ত করা হবে। ম্যাচটি এমন সময়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যাতে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটপ্রেমীরা নিজ নিজ দেশে সরাসরি টেলিভিশনে খেলা উপভোগ করতে পারেন। পুরুষ দল লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেললেও এর আগে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই মাঠে খেলেছে বাংলাদেশের নারী দল।
এদিকে আগামী বছরের মে মাসে লর্ডসেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, যা হবে দীর্ঘ ১৭ বছর পর এই ঐতিহাসিক মাঠে টাইগারদের ফেরা। সেই টেস্ট ম্যাচের পরপরই নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই আয়োজন প্রসঙ্গে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) ও এমসিসির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং নেপালে ক্রিকেটের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ও খেলাটির ভূমিকা তারা সরাসরি দেখেছেন।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘হোম অব ক্রিকেট’খ্যাত লর্ডসে খেলা বাংলাদেশের জন্য বিশেষ একটি উপলক্ষ এবং নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচের অংশ হতে পেরে তারা আনন্দিত। ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে বলে মন্তব্য করেন তিনি, পাশাপাশি আয়োজনে সহযোগিতার জন্য এমসিসি ও ইসিবিকে ধন্যবাদ জানান। এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরে আরও চারটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে; যেখানে ১ জুন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলবে নেপাল এবং ৬ জুন একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার পর ৯ জুন ওয়ার্মসলিতে এবং ১১ ও ১২ জুন বেকেনহামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।
/আশিক
মাঠে গোল উৎসবের দিনেই বাবা হওয়ার অনন্য অনুভূতির সাক্ষী হলেন এনদ্রিক
ফুটবল মাঠে গোল করার আনন্দের সঙ্গে এল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করার পর দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন এনদ্রিক। ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই গোলটি তিনি তার স্ত্রী ও নবজাতক সন্তানকেই উৎসর্গ করেছেন। পাশাপাশি জাতীয় দলের জার্সিতে মাঠে নামার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
গত জুলাইয়ে এক বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের এই নাম প্রকাশ্যে এনেছিলেন এনদ্রিক ও তার স্ত্রী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে ফুটবলারের ব্যক্তিগত আবেগ ও পারিবারিক ইতিহাস জড়িয়ে রয়েছে। মূলত এই নামটি এনদ্রিকের নিজের জন্য ভেবে রেখেছিলেন তার বাবা-মা, যদিও পরবর্তীতে তার নাম অন্য রাখা হয়েছিল। এছাড়া এই নামের সঙ্গে ধর্মীয় তাৎপর্যও রয়েছে বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত জীবন সাধারণত জনসমক্ষে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এনদ্রিক। সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে তার স্পষ্ট অবস্থান—পরিবারের প্রতি গভীর গুরুত্ব থাকলেও তিনি পেশাদার ক্যারিয়ারকেও সমানভাবে প্রাধান্য দিতে চান। এমনকি ভবিষ্যতে তার সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও তিনি সন্তানের ওপরই ছেড়ে দিতে চান। মাঠের বাইরে সুখবর পেলেও পেশাদার ফুটবলে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই ফরোয়ার্ড। রিয়ালে প্রত্যাশা অনুযায়ী নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে যেকোনো পরিস্থিতিতে সহযোগিতা করতে তিনি সবসময় প্রস্তুত রয়েছেন।
/আশিক
আইপিএল ২০২৭: দল হারালেন মুস্তাফিজ, স্টার্ক ও ট্র্যাভিস হেডের মতো তারকারা
আইপিএলের আগামী আসর সামনে রেখে নতুন করে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই অংশ হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এবং শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই দুই বিদেশি পেসারকে ছেড়ে দেওয়ায় আসন্ন নিলামের আগে কলকাতার হাতে বাড়তি ২৭ কোটি ২০ লাখ রুপি যুক্ত হয়েছে।
জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার জেরে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির এই প্রভাব পড়েছিল ক্রিকেটাঙ্গনেও, যার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে আইপিএলের ওই মৌসুমে কলকাতার জার্সিতে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি মুস্তাফিজ।
অন্যদিকে, গত বছরের নিলামে ১৮ কোটি রুপির বিশাল অঙ্কে মাথিশা পাথিরানাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান এই লঙ্কান পেসার। অভিষেক ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি এবং মাত্র আটটি বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া আরেকটি চোট এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে যোগ দিতেও বেশ বিলম্ব হয়েছিল পাথিরানার।
তবে বিদেশি দুই পেসারকে ছেড়ে দিলেও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। গত বছর ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও পরবর্তীতে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ১৪৫ দশমিক ৭০ স্ট্রাইক রেটে ৩২২ রান করেন গ্রিন এবং বোলিংয়ে ১০ দশমিক ৬৩ ইকোনমি রেটে সাতটি উইকেট শিকার করেন। অবশ্য আইপিএল ২০২৭ মৌসুমের আগে ও পরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি থাকায় আগামী আসরে তার পুরোপুরি অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
এদিকে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ট্র্যাভিস হেড আগামী মৌসুমে না খেলার ইচ্ছা প্রকাশ করায় তাকে ছেড়ে দিয়েছে দলটি। আইপিএল ২০২৪-এর আগে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ এবং পরবর্তীতে ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দীর্ঘ নয় বছরের বিরতি শেষে ২০২৪ সালে আইপিএলে ফেরা এই বাঁহাতি পেসারকে ছেড়ে দেওয়ায় দিল্লির নিলামের বাজেটে যুক্ত হয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপি।
/আশিক
জোহানেসবার্গে লিটন দাসের নতুন ইতিহাস, পেছনে ফেললেন পাঁচ উইকেটকিপারকে
জোহানেসবার্গ টেস্টের ফলাফল বাংলাদেশের পক্ষে আসুক বা না আসুক, ব্যক্তিগত অর্জনের দিক থেকে এই ম্যাচটি উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) মেয়ের জন্মদিনে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করার পর, বুধবার (১৮ নভেম্বর) টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান সংগ্রহ করে ১৫৭ রানের লিড নিয়েছে। প্রোটিয়াদের ১০টি উইকেটের মধ্যে ৮টিতেই প্রত্যক্ষ অবদান রেখেছেন লিটন। এর আগে গত দুই দিনে তিনি দক্ষিণ আফ্রিকার ছয় ব্যাটার মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ তালুবন্দি করেছিলেন। এরপর আজ বুধবার আরও দুই ব্যাটার রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পড করে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন।
এক ইনিংসে ৮টি ডিসমিসালের মাধ্যমে লিটন দাস পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের পাঁচজন কিংবদন্তি ও বর্তমান উইকেটকিপারকে। এত দিন টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের যৌথ রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকব ও জশুয়া ডা সিলভার দখলে।
এর আগে গত সোমবার ছিল লিটন দাসের মেয়ে আনাইরা দাসের জন্মদিন। বিশেষ সেই দিনেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকানোর পর পকেট থেকে একটি চিরকুট বের করে সেঞ্চুরিটি মেয়েকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।
/আশিক
ভিনিসিয়ুসের পর এবার এমবাপ্পের ঘটনায় বর্ণবাদী সমর্থকের সাজা নিশ্চিত হলো
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে এক ফুটবল সমর্থককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। ঘটনার দীর্ঘ এক বছর পর এই রায় দেওয়া হলো। কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তি সরকারি চাকরির ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হবেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, মঙ্গলবার আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ অভিযুক্ত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। ঘটনার বিবরণে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ চলাকালে তিনি এমবাপ্পের উদ্দেশে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেছিলেন।
রিয়াল মাদ্রিদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইমের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালনের ওপর অযোগ্যতা আরোপ করা হয়েছে। তবে আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত না থাকার শর্তে তার এই কারাদণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে।
আদালতের এই রায়ের তথ্য জানালেও শাস্তিপ্রাপ্ত ওই সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, এর আগেও স্প্যানিশ ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার ঘটনায় সমর্থকদের দোষী সাব্যস্ত হওয়ার নজির তৈরি হয়েছিল।
/আশিক
জাপানের কাছে হারের ধাক্কা কাটিয়ে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল
জাপানের বিপক্ষে আগের প্রীতি ম্যাচের হারের হতাশা ঝেড়ে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকে চালকের আসনে চলে যায় সেলেসাওরা।
ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিমারেসের বাড়িয়ে দেওয়া বল থেকে প্রথম গোল করেন ভিনিসিউস। এর মাত্র ছয় মিনিট পর এন্দ্রিকের সঙ্গে বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে ক্যারিয়ারের অন্যতম দ্রুততম হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান ৪-০ করেন তরুণ তুর্কি এন্দ্রিক।
বিরতির পর ব্রাজিলের গোল উৎসব থামেনি। ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এরপর ৬৫ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন রায়ান। ম্যাচের ৭৪ মিনিটে অ্যালানের নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে জড়ালে ৭-০ গোলের জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের শেষ দিকে সিঙ্গাপুর পেনাল্টি পেলেও ভিএআর পর্যালোচনায় তা বাতিল হওয়ায় ব্যবধান আর কমেনি। তিন দিন আগে জাপানের কাছে ৩-২ গোলে হারের ধাক্কা সামলে কার্লো আনচেলত্তির শিষ্যরা এই ম্যাচে নিজেদের চিরচেনা আক্রমণাত্মক রূপেই ধরা দিয়েছে।
/আশিক
তাওহীদ হৃদয়কে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ব্যাটিং নেতা বললেন ইয়ান বিশপ
ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে থাকা তাওহীদ হৃদয় ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ইনিংসের পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন হৃদয়। ইনিংসের শুরুতে মাত্র ২ রানে ২ উইকেট এবং ২২ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হৃদয় ও লিটনের দায়িত্বশীল ও কার্যকর ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের ইনিংসটি বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেয়, আর দ্বিতীয় দিনে এসে লিটন দাসও দুর্দান্ত এক শতক তুলে নিলে প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে এমন চাপের মুখে হৃদয়ের এই সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেট মহলেরও নজর কেড়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরানের পর তাওহীদ হৃদয়ের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিশপ উল্লেখ করেন, তাওহীদ হৃদয় বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের ব্যাটিংয়ের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে হৃদয়ের করা দ্বিশতক যে নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তার প্রতিভা, মানসিক দৃঢ়তা ও দক্ষতারই প্রতিফলন—তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসের মাধ্যমে সে আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
/আশিক
ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার
সম্প্রতি জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের একটি ঘটনা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ব্রাজিল। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন সান্তোসের তারকা ফুটবলার নেইমার জুনিয়র, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা। টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, সাংবাদিক ফাবিয়া অলিভেইরার দাবি অনুযায়ী সান্তোস তারকা নেইমারের সঙ্গে সম্প্রতি বেশ ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন ভার্জিনিয়া ফনসেকা, যিনি কদিন আগেই ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টেনে আলোচনায় এসেছিলেন।
মেট্রোপোলেস ওয়েবসাইটের এই কলামিস্টের দাবি মতে, গত ৬ নভেম্বর সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে ঘটনাটি ঘটে। ওই অনুষ্ঠানে সাধারণের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত ছিল এবং সেখানে মুঠোফোন ব্যবহারেরও কোনো অনুমতি ছিল না বলে দাবি করা হয়েছে। মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় এই ঘটনার কোনো প্রমাণ না থাকায় এর সত্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিতে নেইমারের সঙ্গে বেশ অন্তরঙ্গভাবে সময় কাটান ভার্জিনিয়া। এমনকি একপর্যায়ে আর্মচেয়ারে বসে থাকা নেইমারের কোলে উঠে তাকে নাচতেও দেখা যায় বলে দাবি করা হয়েছে। অন্যদিকে নেইমারও মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়ার বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে তাকে সম্বোধন করেন এবং ওই অনুষ্ঠানে দুজনই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তবে এমন খবর প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে উভয় পক্ষ।
ঘটনাটি নিয়ে প্রথমে বিবৃতি দেন ভার্জিনিয়া ফনসেকা, যিনি এর কয়েক দিন আগেই তার তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। ভার্জিনিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের ভিত্তিহীন জল্পনা-কল্পনা তিনি প্রত্যাখ্যান করছেন। সত্যের প্রতি যথাযথ দায়বদ্ধতা এবং তথ্য প্রচারের পরিণতি বিবেচনা না করে নিছক গুজবকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করায় বিবৃতিতে দুঃখ প্রকাশ করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমার জুনিয়রও। বারবার ব্যক্তিগত জীবন নিয়ে এমন ভিত্তিহীন গুঞ্জন ছড়ানোয় তীব্র বিরক্তি প্রকাশ করে ব্রাজিলিয়ান এই তারকা লিখেছেন, অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে তা তিনি সরাসরি অস্বীকার করছেন। নেইমারের মতে, এমন একটি সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ প্রকৃত সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতি ঘিরে তৈরি হওয়া মুখরোচক আলোচনায় বেশি আগ্রহী। তার দল ইতিমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেও ব্যক্তিগতভাবে বিষয়টির ইতি টানতেই তিনি নিজে কথা বলা প্রয়োজন মনে করেছেন বলে জানান নেইমার।
/আশিক
জোহানেসবার্গ টেস্টে তাওহিদ-লিটনের ঐতিহাসিক জুটির রেকর্ড
জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দারুণ এক প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কাগিসো রাবাদার ঝড়ে দলের স্কোরবোর্ডে ২২ রান উঠতেই শীর্ষসারির তিন ব্যাটার সাজঘরে ফিরে যাওয়ার পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের টেস্ট জুটির নতুন রেকর্ড গড়েছে।
রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। চতুর্থ উইকেটে ওপেনার তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে ৯৯ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তাওহিদ হৃদয়। এটিই ছিল প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশের আগের যেকোনো উইকেটের সর্বোচ্চ জুটি, যা ভেঙে ২৪ বছর আগের হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের রেকর্ড পেছনে ফেলে এই ইনিংসেই।
দলীয় ১২১ রানে শূন্য রানে মুশফিকুর রহিম ও ৬৭ রান করা তানজিদ তামিম দ্রুত ফিরে গেলে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ। এ সময় বোলিং করা রাবাদা একাই বাংলাদেশের প্রথম ৫টি উইকেট শিকার করেন। তবে এরপর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলের রান পাহাড়ে নিয়ে যান তাওহিদ হৃদয় ও লিটন দাস। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান। তাওহিদ ৮২ এবং লিটন ৬৫ রান নিয়ে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন।
/আশিক
পাঠকের মতামত:
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি রিজভীর
- পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির
- GTA 6 মুক্তি, জেসন ও লুসিয়ার গল্পে নতুন অধ্যায়
- যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, প্রকাশ শান্তি ঘোষণা
- ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলের লাশ চান’: সোহেল তাজ
- গোপালগঞ্জে ডাকসু নেতার বাড়িতে হামলা, কঠোর হুঁশিয়ারি সাদিক কায়েমের
- শীতকালে সিওপিডি রোগীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
- ভোরে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল রিয়াদ, ৮০ তলা ভবনের কাচ ও বাইরের অংশে ক্ষয়ক্ষতি
- বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে বিএনপি
- দিল্লিতে বসে উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ নুরুল হক নুরের
- রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিজের এই রায়
- ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: অভ্যন্তরীণ নিরীক্ষা
- একই দিনে লর্ডসে দুটি টি-টোয়েন্টি ম্যাচ, নতুন নজির গড়ার পথে ঐতিহাসিক ভেন্যু
- একের পর এক দাম কমছে স্বর্ণের, সাত দফার চিত্রে বড় স্বস্তি ক্রেতাদের
- ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
- সমালোচকদের নিশানায় ট্রাম্প, শি জিনপিংয়ের বক্তব্য চলাকালীন ভিডিও নিয়ে তোলপাড়
- সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘যথেষ্ট হয়েছে, আর নয়’
- গোপালগঞ্জ শহরে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ
- বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান স্মরণ করিয়ে স্বাধীনতা রক্ষার ডাক দিলেন প্রধানমন্ত্রী
- পূর্ব জেরুজালেমে উত্তেজনা: পুলিশের পাহারায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ
- প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টি ও উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা
- শিল্প বাঁচাতে সরকারি ও বিরোধী দলের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
- চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরলেন সংসদ নেতা
- মাঠে গোল উৎসবের দিনেই বাবা হওয়ার অনন্য অনুভূতির সাক্ষী হলেন এনদ্রিক
- আইপিএল ২০২৭: দল হারালেন মুস্তাফিজ, স্টার্ক ও ট্র্যাভিস হেডের মতো তারকারা
- হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- মক্কার উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজানের সম্ভাব্য তারিখ
- বিকট বিস্ফোরণে কেঁপে উঠল সৌদি আরবের রাজধানী রিয়াদ
- জোহানেসবার্গে লিটন দাসের নতুন ইতিহাস, পেছনে ফেললেন পাঁচ উইকেটকিপারকে
- এপেক সম্মেলনের ফাঁকে করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন, আলোচনায় ইউক্রেন ইস্যু
- প্রতারক সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- একবার জ্বালানি ভরলেই চলবে দেড় থেকে দুই বছর, জানুন রূপপুরের জ্বালানি খরচ
- দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ, থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
- ভিনিসিয়ুসের পর এবার এমবাপ্পের ঘটনায় বর্ণবাদী সমর্থকের সাজা নিশ্চিত হলো
- সংরক্ষণ ড্রেজিংয়ের সুফল পাচ্ছেন নৌপথের যাত্রীরা: নৌপরিবহনমন্ত্রী
- ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
- প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা হতে পারে রূপপুর প্রকল্পে
- নারীর ঘামের গন্ধে পুরুষের আকর্ষণের নতুন তথ্য
- কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
- ডিসেম্বরের গুঞ্জন ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ
- রূপপুরের ঐতিহাসিক অর্জনে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিরসনে কাতারের মধ্যস্থতায় ইরানি প্রতিনিধিদলের বৈঠক
- অজান্তে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার রোধে অ্যান্ড্রয়েড ও আইফোনে যেভাবে সেটিংস বদলাবেন
- সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল—পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
- নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানেননি সারা নেতানিয়াহু
- বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
- পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি
- ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে সরকার
- দুই পরাশক্তির কূটনৈতিক টানাপোড়েনে চাপে পড়েছে এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র
- সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব
- রাজধানীর বংশালে ভোরে নারীর ওপর হামলা ও মোবাইল ছিনতাই, থানায় জিডি
- আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে নেই জামায়াত ও এনসিপি, জানাল কারণ
- সংসদে বসেও টানা দুই দিন হুমকি পাওয়ার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়কের
- পাকিস্তান আমলের চেয়েও আওয়ামী লীগ দেশের বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান
- সারা রাত না ঘুমিয়ে সতীর্থের কক্ষে কাটিয়েছেন বলে জানালেন জামাল ভূঁইয়া
- নাটক শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে যেভাবে স্বস্তি পেলেন দর্শকরা
- ভিনিসিয়ুসের প্রাক্তন প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া তারকার
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির
- জোহানেসবার্গ টেস্টে তাওহিদ-লিটনের ঐতিহাসিক জুটির রেকর্ড
- প্রশ্নফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা সরকারের
- নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা ছিল না, নতুন স্মৃতিকথায় জানালেন জো বাইডেন








