বিশ্বজুড়ে কোরিয়ান ড্রামার ঝড়: যে ১০টি সিরিজ আপনাকে মুগ্ধ করবেই

গত এক দশকে বিশ্বজুড়ে বিনোদনের মানচিত্রে শক্তিশালী অবস্থান তৈরি করেছে কোরিয়ান ড্রামা বা কে-ড্রামা। অসাধারণ গল্প, চমৎকার নির্মাণশৈলী এবং মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের কারণে এশিয়া ছাড়িয়ে এখন বিশ্বব্যাপী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই সিরিজগুলো। যারা কোরিয়ান ড্রামার জগতে নতুন কিংবা সেরা কিছু সিরিজের সন্ধান করছেন, তাদের জন্য রইল বিশ্ব মাতানো ১০টি সিরিজের একটি তালিকা।
দেখে নিন সেরা ১০ কোরিয়ান ড্রামা:
ডক্টর স্ট্রেঞ্জার (Doctor Stranger): উত্তর কোরিয়ার এক প্রতিভাবান ডাক্তারের দক্ষিণ কোরিয়ায় এসে মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং প্রেমের গল্প নিয়ে নির্মিত এই মেডিকেল রোমান্স ড্রামাটি দর্শকদের মন জয় করেছে।

ডিসেন্ডেন্টস অফ দ্য সান (Descendants of the Sun): একজন সেনা কর্মকর্তা এবং একজন নারী ডাক্তারের প্রেম কাহিনী নিয়ে তৈরি এই সিরিজটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভ্যাগাবন্ড (Vagabond): একটি বিমান দুর্ঘটনার পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এক স্টান্টম্যানের অসাধারণ লড়াই নিয়ে নির্মিত হয়েছে এই অ্যাকশন-থ্রিলার ড্রামাটি।

লিজেন্ড অফ দ্য ব্লু সি (Legend of the Blue Sea): একজন মৎস্যকন্যা এবং আধুনিক পৃথিবীর এক প্রতারকের মধ্যে গড়ে ওঠা ফ্যান্টাসি ও ভালোবাসার গল্প এটি।

গবলিন (Goblin): এক অমর গবলিন এবং তার মানব প্রেমিকার বিচিত্র ও আবেগঘন প্রেম কাহিনী নিয়ে তৈরি এই ফ্যান্টাসি-রোমান্স ড্রামাটি দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত।

হোটেল দেল লুনা (Hotel Del Luna): ভূতেদের জন্য পরিচালিত একটি রহস্যময় হোটেল এবং তার শতবর্ষী মালিকের গল্প নিয়ে এগিয়েছে এই ফ্যান্টাসি ড্রামা।

দ্য হেয়ার্স (The Heirs): ধনী পরিবারের হাইস্কুল শিক্ষার্থীদের প্রেম, বন্ধুত্ব এবং পারিবারিক জটিলতার গল্প নিয়ে নির্মিত এই রোমান্টিক-কমেডি ড্রামাটি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

মুন লাভার্স: স্কারলেট হার্ট রিও (Moon Lovers: Scarlet Heart Ryeo): আধুনিক যুগের এক তরুণীর অতীতে ফিরে গিয়ে রাজপুত্রদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার ঐতিহাসিক ফ্যান্টাসি গল্প এটি।

ডব্লিউ – টু ওয়ার্ল্ডস (W – Two Worlds): বাস্তব জগৎ এবং ওয়েবটুনের (কোরিয়ান কমিকস) কাল্পনিক জগতের মধ্যে গড়ে ওঠা এক অবিশ্বাস্য প্রেমের গল্প নিয়ে এই ফ্যান্টাসি-রোমান্স ড্রামাটি তৈরি হয়েছে।

স্ট্রং ওম্যান দো বং সুন (Strong Woman Do Bong Soon): অলৌকিকভাবে শক্তিশালী এক নারীর প্রেম এবং তার জীবনের নানা মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই রোমান্টিক-কমেডি সিরিজটি।

এই সিরিজগুলো ছাড়াও আরও অসংখ্য অসাধারণ কোরিয়ান ড্রামা রয়েছে যা বিশ্বব্যাপী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। যারা এখনো কোরিয়ান ড্রামার জগতে প্রবেশ করেননি, তাদের জন্য এই তালিকাটি হতে পারে এক দুর্দান্ত সূচনা।
একই দিনে ধুরন্ধর ২ ও টক্সিক: মুখোমুখি লড়াইয়ে বড় ক্ষতির শঙ্কা
চলতি বছরের মোস্ট অ্যাওয়েটেড দুই সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ও ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর অ্যাডাল্টস’ একই দিনে অর্থাৎ আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। বড় পর্দার এই মহারণ নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনার শেষ না থাকলেও, চিন্তার ভাঁজ পড়েছে সিনেমা বিশ্লেষকদের কপালে। বিশেষ করে জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গুপ্ত এই মুখোমুখি লড়াই নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একই মাসে দুটি বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা সাধারণ মানুষের জন্য বিলাসিতা। ফলে ছবি দুটি একে অন্যের ব্যবসার বড় ক্ষতি করবে বলে তিনি আশঙ্কা করছেন।
সঞ্জয় গুপ্ত এক সাক্ষাৎকারে বলেন, “মানুষের হাতে এখন অত টাকা নেই যে পরপর দুটি বড় ছবি হলে গিয়ে দেখবে। অনেকে মাসে একটি ছবিই অনেক কষ্টে দেখে। এই অসম প্রতিযোগিতা একদমই অপ্রয়োজনীয় ছিল।” নিজের ক্যারিয়ারের ‘কাবিল’ ছবির উদাহরণ টেনে তিনি বলেন, সে সময়ও অন্য একটি বড় ছবির সাথে সংঘর্ষ হওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবারও ঠিক একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন তিনি।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’-এ রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্রটি নিয়ে ইতোমধ্যেই হাইপ তুঙ্গে। অন্যদিকে, ‘কেজিএফ’ খ্যাত ইয়াশের সাথে নয়নতারা, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার মতো হেভিওয়েট কাস্টিং নিয়ে ‘টক্সিক’ আসছে দর্শকদের কাঁপাতে। তারকাবহুল এই দুটি ছবিই ব্লকবাস্টার হওয়ার ক্ষমতা রাখলেও, একই তারিখে মুক্তি পাওয়ায় আয়ের দৌড়ে কে কাকে ছাড়িয়ে যাবে—এখন সেটাই দেখার বিষয়। ১৯ মার্চের এই লড়াই কি বক্স অফিসে নতুন কোনো ইতিহাস গড়বে, নাকি সঞ্জয় গুপ্তের আশঙ্কাই সত্যি হবে?
/আশিক
ব্যক্তিগত মুহূর্ত বেচবেন না বিজয়-রাশমিকা: মোটা অঙ্কের অফার নাকচ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে পরিণতির দিকে এগোচ্ছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে এই তারকা জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এই বিয়ে ঘিরে সবচেয়ে আলোচিত খবরটি হলো, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (নেটফ্লিক্স বলে গুঞ্জন) থেকে আসা প্রায় ৬০ কোটি রুপির একটি বড় প্রস্তাব তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
তেলুগু গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই প্ল্যাটফর্মটি বিজয়-রাশমিকার বিয়ের বিশেষ মুহূর্তের এক্সক্লুসিভ ছবি ও ভিডিওর স্বত্ব কিনতে চেয়েছিল একটি তথ্যচিত্র নির্মাণের জন্য। কিন্তু ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই জুটি নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে বাণিজ্যিক রূপ দিতে রাজি হননি। শোনা যাচ্ছে, অতীতে নয়নতারা ও ভিগনেশ শিবানের বিয়ের ভিডিও ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার খাতিরেই তাঁরা এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। বিজয় ও রাশমিকা চান তাঁদের এই বিশেষ দিনটি কেবল পরিবার ও অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই উদযাপিত হোক।
গত বছরের অক্টোবরেই হায়দ্রাবাদে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও বিজয় বা রাশমিকা কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের দিনক্ষণ নিশ্চিত করেননি। তবে উদয়পুরে বিয়ের প্রস্তুতি এবং ওটিটি-র এই মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরটি তাঁদের ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২৬ ফেব্রুয়ারির এই দিনটির দিকেই এখন তাকিয়ে আছেন কোটি ভক্ত—কখন আসবে তাঁদের প্রিয় জুটির শুভ পরিণয়ের সেই কাঙ্ক্ষিত ঘোষণা।
/আশিক
গুঞ্জন না কি সত্যি? হানিয়া আমিরের বিয়ের খবর নিয়ে উত্তাল ভক্তকুল
পাকিস্তানি শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। নিজের অনন্য সৌন্দর্য আর সাবলীল অভিনয় দিয়ে যিনি জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। তবে এবার এই অভিনেত্রী কোনো নাটকের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের এক বড় খবরের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। পুরনো প্রেম কি তবে আবারও জোড়া লাগল? এমনই প্রশ্নে এখন মুখর সামাজিক যোগাযোগমাধ্যম।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উড়ছে যে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবং গায়ক অসীম আজহার তাঁদের পুরনো সম্পর্ককে নতুন রূপ দিতে যাচ্ছেন। পাকিস্তানভিত্তিক জনপ্রিয় বিনোদন ও লাইফস্টাইল পেজ ‘ইরফানিস্তান’ এক পোস্টে দাবি করেছে, ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী এই তারকা জুটি আগামী রমজান মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ঘরোয়া আয়োজনেই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
হানিয়া ও অসীমের প্রেমের গল্পটি বেশ পুরনো। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁরা সম্পর্কে ছিলেন, যা ভক্তদের কাছে ছিল অত্যন্ত চর্চিত। ২০২০ সালে হানিয়া এক বিবৃতিতে তাঁদের সম্পর্ককে ‘শুধুমাত্র বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করার পর তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সম্পন্ন করলেও গত বছরের শুরুতে সেই সম্পর্কের ইতি টানেন।
সম্প্রতি অসীম আজহারের একটি কনসার্টে হানিয়া আমিরের সরব উপস্থিতি নেটিজেনদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধে। সেই থেকেই শুরু হয় দুই তারকার পুনরায় এক হওয়ার আলোচনা। যদিও এই বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত হানিয়া আমির বা অসীম আজহারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা মন্তব্য পাওয়া যায়নি, তবুও ‘ইরফানিস্তান’-এর ১৬ লাখ অনুসারীর সেই পোস্টটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
সত্যিই কি হচ্ছে হেরা ফেরি ৩? বড় আইনি ধাক্কায় বলিউড পাড়ায় হইচই
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ নতুন সিনেমা মুক্তির খবর নিয়ে নয়, বরং স্বত্বসংক্রান্ত এক বিশাল আইনি গ্যাঁড়াকলে পড়ে নতুন করে আলোচনায় এসেছে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ এখন স্বত্বসংক্রান্ত বিরোধে পুরোপুরি আটকে গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’। দক্ষিণী প্রযোজক জিপি বিজয়কুমারের দাবি, ২০২২ সালে তিনি ‘রামোজি রাও স্পিকিং’-এর কাছ থেকে ‘হেরা ফেরি’ সিনেমার মূল স্বত্ব কিনে নিয়েছেন। তাঁর মতে, ফিরোজ নাদিয়াদওয়ালা কেবল ২০০৬ সালের সিক্যুয়েলটি নির্মাণের অধিকার পেয়েছিলেন, পুরো ফ্র্যাঞ্চাইজির স্বত্ব তাঁর কাছে নেই।
বিস্ময়কর বিষয় হলো, এর আগেই ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনে নিয়েছিল খোদ অভিনেতা অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থা। দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ শুরু হতেই বেরিয়ে আসে এই আইনি জটিলতা। অক্ষয়ের সংস্থা দাবি করছে যে তারা সকল আইনি প্রক্রিয়া মেনেই স্বত্ব নিয়েছে। তবে সেভেন আর্টসের যুক্তি হলো—যার কাছে স্বত্ব বিক্রির অধিকারই নেই, তিনি কীভাবে তা হস্তান্তর করতে পারেন?
এই ত্রিমুখী বিবাদের জেরে বর্তমানে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। আইনি সমাধান না হওয়া পর্যন্ত অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকে আবারও পর্দায় দেখার বিষয়টি বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
মুক্তির আগেই রেকর্ড ব্রেকিং ব্যবসা: যশের টক্সিক ঘিরে রহস্য ও উন্মাদনা!
কেজিএফ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই বক্স অফিসে তোলপাড় শুরু করেছে। আগামী মার্চ মাসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এরই মধ্যে এটি একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছে। বিশেষ করে সিনেমাটির তেলেগু স্বত্ব (Rights) বিক্রির অঙ্কটি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন নজির গড়েছে।
যশের নতুন সিনেমা ‘টক্সিক আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর তেলেগু ডাবিং সংস্করণের স্বত্ব ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা এখন পর্যন্ত তেলেগু সিনেমার ইতিহাসে ডাব করা সিনেমার জন্য সর্বোচ্চ। এই বিশাল অঙ্কে স্বত্বটি কিনেছে খ্যাতনামা প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। দিল রাজু জানিয়েছেন, ‘কেজিএফ চ্যাপটার টু’র অভূতপূর্ব সাফল্যের পর যশের জনপ্রিয়তা এখন তুঙ্গে। দীর্ঘ চার বছর পর যশের পর্দা প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ভক্তদের বিপুল উদ্দীপনাকে পুঁজি করেই এই রেকর্ড বিনিয়োগ করা হয়েছে।
তবে সিনেমাটি সফলতার পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে। গত ৮ জানুয়ারি যশের জন্মদিনে প্রকাশিত টিজারে ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত গড়িয়েছে। কমিশন ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও অক্ষয় ওবেরয়ের মতো তারকারা। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। আগামী ১৯ মার্চ হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সুর ও সাধনার মানুষ বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
হাসপাতাল সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন সুনীল কর্মকার। শুক্রবার ভোরে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সহশিল্পী, অনুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় স্মরণ করেন এই কিংবদন্তি শিল্পীকে।
নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকারের সংগীতযাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সে। মাত্র সাত বছর বয়স থেকেই তিনি গানের সঙ্গে যুক্ত হন। কণ্ঠের পাশাপাশি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্রে তার দখল ছিল, যা তাকে বাউল ধারার একজন বহুমাত্রিক শিল্পীতে পরিণত করেছিল।
বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁ–এর গান শুনে অনুপ্রাণিত হয়েই কিশোর সুনীল সংগীতের পথে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি সুরারোপ ও কণ্ঠদান করেছেন, যার মধ্যে বহু গান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লোকসংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
শুধু গায়ক হিসেবেই নয়, সুনীল কর্মকার ছিলেন একজন দক্ষ গীতিকারও। তার লেখা গানের সংখ্যা দেড়শো থেকে দুইশোর কাছাকাছি বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। জীবন, দর্শন, মানবপ্রেম ও আধ্যাত্মিকতার বোধ তার গানে গভীরভাবে প্রতিফলিত হয়েছে যা বাউল সংগীতের মৌলিক চেতনাকে সমৃদ্ধ করেছে।
-রাফসান
গায়ক নোবেল ও তাঁর মাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বির্তকিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আইনি জটিলতায় পড়েছেন। প্রেমের অভিনয় করে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল, তাঁর মা এবং স্ত্রীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।
মামলার পটভূমি ও অভিযোগ মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, নোবেল তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে টাকা ধার নেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ধাপে ধাপে নোবেল বাদীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নিয়েছেন। এই অর্থ পরবর্তীতে ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
যাদের বিরুদ্ধে পরোয়ানা আদালত যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা হলেন
মাইনুল আহসান নোবেল (গায়ক)
নাজমা হোসেন (নোবেলের মা)
ইসরাত জাহান প্রিয়া (নোবেলের স্ত্রী)
মুনেম শাহ সৌমিক (নোবেলের সহকারী)
মাসুদ রানা (পরিচিত ব্যক্তি)
তদন্তে সত্যতা পেয়েছে পিবিআই মামলার পর আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে। গত ৭ জানুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে বাদীর আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়। এরই প্রেক্ষিতে সোমবার মামলার ধার্য দিনে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
নোবেলের আগের বিতর্ক এর আগে ২০২৫ সালের মে মাসে ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। কারাগারে থাকাকালীন ওই মামলার বাদীকে বিয়ে করার শর্তে তিনি জামিন পান। নতুন এই অর্থ আত্মসাতের মামলা নোবেলের ক্যারিয়ারে ফের বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে নোবেলের পক্ষ থেকে এই অভিযোগকে 'গুজব' বলে দাবি করা হয়েছে।
ব্যাটল অব গালওয়ান নিয়ে ট্রল: মুখ খুললেন বলিউড ভাইজান
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে উচ্চাভিলাষী সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড মেগাস্টার সালমান খান। বিশেষ করে যুদ্ধের ময়দানে তাঁর একটি ‘স্মিত হাসি’ সম্বলিত লুক নিয়ে নেটিজেনরা ট্রল ও হাসাহাসি শুরু করলে এবার তার কড়া জবাব দিয়েছেন এই অভিনেতা।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই বিগ বাজেটের সিনেমায় সালমান খান শহীদ কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। টিজারের একটি দৃশ্যে দেখা যায়, প্রতিপক্ষ যখন আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন হাতে একটি কাঠের গুঁড়ি নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন সালমান। নেটিজেনদের একাংশ এই অভিব্যক্তিকে ‘রোম্যান্টিক’ বলে আখ্যা দিয়ে দাবি করেন, যুদ্ধের ভয়াবহ বাস্তবতায় এমন অঙ্গভঙ্গি একেবারেই বেমানান। এমনকি অনেকে সামাজিক মাধ্যমে অভিনেতার অভিনয় থেকে অবসরও দাবি করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে আলাপকালে এই বিতর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন সালমান। কাইফ তাঁকে ওই দৃশ্যটি পুনরায় তৈরি করে দেখানোর অনুরোধ করলে সালমান মজার ছলে পোজ দেন এবং সমালোচকদের উদ্দেশে তাঁর অবস্থানের ব্যাখ্যা দেন।
সালমান খান বলেন, “কারও কাছে এই অভিব্যক্তি রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। একজন দক্ষ কর্নেল জানেন কীভাবে চরম প্রতিকূল পরিস্থিতিতেও নিজের জওয়ানদের মনোবল চাঙ্গা রাখতে হয়। এটি মূলত সেই দুর্ধর্ষ আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ।” সমালোচকদের তোয়াক্কা না করে তিনি আরও বলেন, “এসব ট্রলের কোনো মানে নেই। আগেও এমনটা হয়েছে, সামনেও হবে। আপনাদের দোয়া থাকলে এভাবেই পথ চলব।”
‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এই সিনেমায় গালওয়ান উপত্যকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা ১৬ বিহার রেজিমেন্টের ২০ জন সেনার বীরত্বগাথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
খারাপ সময়ই চিনিয়ে দিয়েছে কে আপন কে পর: নুসরাত ফারিয়া
পর্দার ঝলমলে জীবনের আড়ালে থাকা ব্যক্তিগত চড়াই-উতরাই ও জীবনের কঠিন সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামক একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি তাঁর জীবনের দর্শন ও অজানা নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
আলোচনা চলাকালীন নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। তাঁর পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে তাঁর নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামেই সমধিক পরিচিত।
নিজের জীবনবোধ সম্পর্কে ফারিয়া বলেন, ‘উত্থান-পতন মানুষের জীবনেরই অংশ। তবে আমার জীবনের কঠিন সময়গুলো আমাকে স্পষ্টভাবে চিনিয়ে দিয়েছে কে আমার প্রকৃত আপনজন আর কে কেবল সুসময়ের সাথী।’ ভালোবাসার সম্পর্ক নিয়েও নিজের বলিষ্ঠ অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ফারিয়া বিশ্বাস করেন, সঙ্গীকে কেবল বিশেষ দিনে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন শ্রদ্ধা ও সম্মান জানানো অনেক বেশি জরুরি। কাউকে ভালোবাসতে গিয়ে নিজেকে বিলীন করে দেওয়া নয়, বরং নিজের আত্মসম্মান ও ভালো থাকাকে অগ্রাধিকার দেওয়ার দর্শনে তিনি আজও অটল।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই আড্ডায় প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয়ে নুসরাত ফারিয়া খোলামেলা কথা বলেছেন। পডকাস্টের এই বিশেষ পর্বটি ১০০ মিনিট ব্যাপ্তির। জেড আই ফয়সালের প্রযোজনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর এই পর্বটি আজ ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।
পাঠকের মতামত:
- ফিতরার হার নির্ধারণ : জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ যত টাকা
- পিলখানা হত্যার প্রতিটি খুনিকে আইনের আওতায় আনা হবে: মির্জা ফখরুল
- বিএনপির সংরক্ষিত আসনে দেবিদ্বারের সাহসী মুখ রেহেনা পারভীন
- দেবীদ্বারের গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ
- রোজায় পানিশূন্যতা বিদায় হবে নিমিষেই: সুস্থ থাকতে মেনে চলুন এই জাদুকরী নিয়ম
- ওজন কমাতে চান না কি মেদ ঝরাতে? দই ও ঘোলের গুণাগুণ জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে মুদ্রার বিনিময় হার
- পিলখানা হত্যার এমন বিচার হবে যা ইতিহাসে নজির হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! পরমাণু আলোচনার মুখে ৩শ মার্কিন যুদ্ধবিমান মোতায়েন
- পিলখানা হত্যার নেপথ্যে ছিল সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী
- আজ বুধবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- বিয়ের মৌসুমে কপালে চিন্তার ভাঁজ: ফের বাড়ল স্বর্ণের দাম
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- বিজিবি না কি বিডিআর? নাম ও পরিচয় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত
- নৈতিকতার প্রশ্নে আপস নেই: ছাত্রশিবিরের অধিবেশনে জামায়াত আমিরের বড় বার্তা
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজকের ঢাকা: কোথায় কোন কর্মসূচি? যানজট এড়াতে জেনে নিন রুট ম্যাপ
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ ৭ রমজান: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- ভোটের রাজনীতিতে আসিফ মাহমুদ: ঢাকা দক্ষিণে এনসিপির বড় বাজি
- পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে বোধগম্য: প্রধানমন্ত্রী
- গ্যাসের গন্ধ পেলেই যা করবেন: সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে জরুরি টিপস
- ৫ আগস্টের পর নিরীহদের আসামি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- জাকাত ও ফিতরা কত দেবেন? জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
- ইউনিভার্সিটির শিক্ষক হলেন ডাকসুর আলোচিত সেই ভিপি প্রার্থী
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি
- শতাধিক পরিবারকে নিয়ে তালসরা ইসলামি সততা সংগঠনের ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
- অবুঝ নয় জাতি: রাষ্ট্রপতির আচরণ নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনা
- রোজায় ওজন কমাতে চান? ইফতারে কলা খাওয়ার ৫টি দারুণ কারণ
- নতুন দামে আজ থেকেই মিলবে এলপি গ্যাস
- ইফতারে প্রশান্তি! মাত্র কয়েক মিনিটে তৈরি করুন তরমুজের বিশেষ শরবত
- মঈন খানের হাত ধরে নতুন রাষ্ট্রপতি? গুঞ্জন নিয়ে যা বললেন স্থায়ী কমিটির সদস্য
- ৩ দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- পুলিশের শীর্ষ পদে রদবদল: আলী হোসেন ফকিরের হাতে নতুন মিশন
- ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে পাবে যত টাকা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশ ছয় সিটি প্রশাসকের কাছে
- ২৪ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৪ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২৪ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- অনলাইনে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি যেদিন থেকে
- লঘুচাপের প্রভাবে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানাল অধিদপ্তর
- পেঁয়াজুতে এবার চিংড়ির স্বাদ! ইফতারের আড্ডা জমিয়ে দিতে বিশেষ রেসিপি
- যুদ্ধ নাকি সমঝোতা: কোন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও ইরান?
- ১৭ বছর পর নতুন মোড়: বিডিআর মামলায় এবার আসামি শেখ হাসিনা
- ল্যাপটপ কি সবসময় চালু রাখেন? অজান্তেই নিজের প্রিয় যন্ত্রটির যে বড় ক্ষতি করছেন
- ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে স্বস্তির খবর দিলেন মন্ত্রী মির্জা ফখরুল
- ইফতারে ছোলার স্বাদ বাড়াতে চান? ট্রাই করুন এই বিশেষ সিক্রেট রেসিপি
- খুলনায় মাঝরাতে ভয়াবহ আগুন: পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান
- আজ মঙ্গলবার: রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- হু হু করে কমল সোনার দাম
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম: নতুন দরে নাকাল সাধারণ ক্রেতারা
- স্বর্ণের দামে ফের রেকর্ড! ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ৫ আগস্টের সেই ৪০ মিনিট! বঙ্গভবনের ভেতর যা ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত ১৩ জেলা: উদ্বোধনের তারিখ জানালেন প্রধানমন্ত্রী
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- আজকের বাজারে স্বর্ণের দর কত? জেনে নিন বাজুসের নতুন মূল্যতালিকা
- স্বর্ণের বাজারে টানা দরপতন: দুই দফায় কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা
- স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের
- শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালন করল কালিগঞ্জবাসী: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি








