ফর্মহীন সালাহ: ‘মিশরের রাজা’র মুকুটে ধুলো পড়ছে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৭ ১২:০৩:২০
ফর্মহীন সালাহ: ‘মিশরের রাজা’র মুকুটে ধুলো পড়ছে?
ছবিঃ সংগৃহীত

লিভারপুলের আক্রমণভাগের প্রাণভোমরা মোহামেদ সালাহ—দলটির ‘মিশরের রাজা’ হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর সেই মুকুট যেন একটু বিবর্ণ হয়ে উঠেছে। গোলের সামনে নিষ্প্রভতা আর মাঠে কমে যাওয়া কর্মস্পৃহা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড।

শনিবার চেলসির বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের ম্যাচে সালাহর পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়। একাধিক সুযোগ হাতছাড়া করেন তিনি, আর রক্ষণভাগে কোনো সহায়তাও দিতে পারেননি। লিগে এ পর্যন্ত সাত ম্যাচে পাঁচটিতেই গোলশূন্য থাকার ফলে লিভারপুলের আক্রমণভাগে স্পষ্ট প্রভাব পড়েছে।

চেলসির বিপক্ষে পরাজয় ছিল লিভারপুলের আট দিনের মধ্যে তৃতীয় হার। এর ফলে শীর্ষস্থানটি এখন চলে গেছে আর্সেনালের দখলে। সালাহ এ মৌসুমে সব মিলিয়ে নয় ম্যাচে করেছেন মাত্র তিন গোল ও তিনটি অ্যাসিস্ট—যা তাঁর মতো খেলোয়াড়ের মানদণ্ডে অনেকটাই গড়পড়তা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ৩৩ বছর বয়সী সালাহর মাঠে অনাগ্রহের লক্ষণ। চেলসির বিপক্ষে ডানদিক দিয়ে একের পর এক আক্রমণ আসলেও সালাহকে দেখা যায়নি রক্ষণে সাহায্য করতে। তাঁর পাশে খেলতে থাকা ডান-ব্যাক কনর ব্র্যাডলি প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন এবং পরের অর্ধে বদলি হন—কারণ ডান প্রান্তের চাপ তিনি একা সামলাতে পারছিলেন না।

শেষ মুহূর্তে চেলসির ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও উইলিয়ানের জয়সূচক গোলও আসে সালাহর দিক দিয়েই। চেলসির ফুলব্যাক মার্ক কুকুরেলা বিনা প্রতিরোধে এগিয়ে গিয়ে গোলের পাস দেন। পরে কুকুরেলা জানান, তাদের কোচ এনজো মারের্সকা আগেই বলেছেন সালাহর ফাঁকা জায়গা কাজে লাগাতে, কারণ তিনি সাধারণত রক্ষণে ফিরেন না।

ফর্মহীনতার ধারাবাহিকতা ও পুরনো সাফল্যের ছায়া

গত মৌসুমের শেষ ভাগ থেকেই সালাহর ফর্মে এই পতন দেখা যাচ্ছে। একসময় তিনি ছিলেন লিভারপুলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতা—৩৮ ম্যাচে ২৯ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতেন এবং লিভারপুলকে তাদের ২০তম লিগ শিরোপা এনে দেন। কিন্তু গত মার্চে সাউদাম্পটনের বিপক্ষে দুই গোল করার পর থেকেই তাঁর প্রভাব কমতে শুরু করে।

শেষ ১১ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহের গোল ছিল মাত্র দুইটি। এরই মধ্যে লিভারপুল বিদায় নেয় চ্যাম্পিয়নস লিগ থেকেও। শিরোপা জয়ের পর সালাহ নিজেই জানিয়েছিলেন, নতুন কোচ আর্নে স্লট তাঁকে রক্ষণে কম কাজের দায়িত্ব দিয়েছেন, যাতে তিনি আক্রমণভাগে বেশি মনোযোগ দিতে পারেন।

তিনি তখন বলেছিলেন, “আমি কোচকে বলেছিলাম, আমাকে ডিফেন্সে একটু বিশ্রাম দিন, আমি গোল আর অ্যাসিস্ট দিয়েই সেটি পুষিয়ে দেব। আমি সেটি করতে পেরেছি।”

কিন্তু এখন সেই কৌশলই লিভারপুলের জন্য বিপর্যয় ডেকে আনছে। প্রতিপক্ষরা সালাহর ডানদিকের ফাঁকা জায়গা লক্ষ্য করেই আক্রমণ সাজাচ্ছে।

সমালোচনার কেন্দ্রে ‘মিশরের রাজা’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি বলেছেন, “আমরা জানি সালাহ রক্ষণে তেমন ফিরেন না, কিন্তু চেলসির ম্যাচে তাঁর ডিফেন্ডার বিপদে পড়েছিল, আর সালাহ কেবল তাকিয়ে ছিল। যখন আপনি নিয়মিত গোল করেন, তখন এসব সহ্য করা যায়। কিন্তু এখন তাঁর কাজের মানসিকতা নিয়েই প্রশ্ন উঠছে।”

রুনি আরও বলেন, “দলের সিনিয়র খেলোয়াড়দের উচিত তাঁকে বলা—‘তুমি দলকে সাহায্য করতে হবে’। গত সপ্তাহে সে একটু পথ হারিয়ে ফেলেছে।”

সাবেক লিভারপুল মিডফিল্ডার ড্যানি মারফিও একমত। তাঁর মতে, “সালাহর রক্ষণে অনাগ্রহ এখন লিভারপুলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে বড় দলের বিপক্ষে।”

কোচ স্লটের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথচলা

কোচ আর্নে স্লট এখন সালাহকে ফিরিয়ে আনতে সময় চাইছেন। গত সপ্তাহে গালাতাসারায়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সালাহকে প্রথম এক ঘণ্টা বেঞ্চে রাখেন তিনি। পরে স্বীকারও করেন, হয়তো সেই সিদ্ধান্তের কারণেই চেলসির বিপক্ষে সালাহ কিছুটা ধার হারিয়েছিলেন।

স্লট বলেন, “সালাহ মানুষ, মেশিন নয়। প্রত্যেক সুযোগেই গোল হবে না—এটা স্বাভাবিক। ওর মানসিক ও শারীরিক ভারসাম্য ফিরে আসতে একটু সময় লাগবে।”

তবে প্রশ্ন রয়ে যায়—লিভারপুলের ‘মিশরের রাজা’ আবার কবে তাঁর মুকুটের ঔজ্জ্বল্য ফিরে পাবেন? এখন সময়ই বলবে, সালাহ নিজেকে নতুনভাবে প্রমাণ করতে পারেন কি না।

-নাজমুল হাসান


বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার কাছে ব্রাজিলের অন্যরকম হার!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ২৪ ২০:৩৭:১৬
বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার কাছে ব্রাজিলের অন্যরকম হার!
ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই বিশ্বজুড়ে টানটান উত্তেজনা। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে, বিশেষ করে ডাগআউটের মাস্টারমাইন্ড সরবরাহের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে একচেটিয়া জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ফুটবল নিয়মের মারপ্যাঁচে ভিনদেশের কোনো খেলোয়াড়কে দলে টানার সুযোগ না থাকলেও, ডাগআউটে কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমানা নেই। আর এই সুযোগে এবারের মেগা বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ২৬টি দলই বেছে নিয়েছে বিদেশি কোচ। আর এখানেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের পরিসংখ্যান ও ডাগআউটের কৌশলীদের জাতীয়তা বিশ্লেষণ করলে দেখা যায়, ফুটবল বিশ্বে এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল-মস্তিষ্কের কদরই সবচেয়ে বেশি। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৬ জন কোচ সরবরাহ করেছে ফুটবলের দেশ আর্জেন্টিনা। নিজ দেশের ডাগআউটে থাকা বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি ছাড়াও বিশ্বমঞ্চে কৌশল দেখাবেন আরও ৫ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তারা হলেন—যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো।

বিপরীতে, অবাক করার মতো বিষয় হলো—ফুটবলের আঁতুড়ঘর এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এবার নিজের দেশের কোনো কোচ নেই। সেলেসাওরা এবার বিশ্বমঞ্চে নামছে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির অধীনে। নিজের দেশের ফুটবল ফেডারেশন যেখানে বিশ্বমানের একটি দেশি কোচ তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেখানে আর্জেন্টিনার কোচরা ডাপিয়ে বেড়াবেন বিভিন্ন দেশের ডাগআউটে। কৌশলীদের জাতীয়তার এই তলানি রূপই বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য এক অন্যরকম মনস্তাত্ত্বিক হার।

আর্জেন্টিনার ঠিক পরেই ৫ জন কোচ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। ফরাসি কোচদের মধ্যে আছেন ফ্রান্সের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও। তৃতীয় সর্বোচ্চ ৪ জন কোচ সরবরাহ করে ডাগআউটে দাপট দেখাচ্ছে স্পেন। স্প্যানিশ কোচদের মধ্যে রয়েছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি এবং পানামার ক্রিস্টিয়ানসেন।

এছাড়া ৩ জন করে কোচ থাকছেন ইতালি ও জার্মানির। টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও ইতালির ফুটবল-মস্তিষ্কের বৈশ্বিক চাহিদা কমেনি। ইতালি থেকে এবার বিশ্বমঞ্চে যাচ্ছেন কার্লো আনচেলত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) ও ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। অন্যদিকে জার্মান কোচদের মধ্যে ফুটবলারদের দিকনির্দেশনা দেবেন—ইুলিয়ান নাগলসমান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।

বিশ্বকাপের এই আধুনিক যুগে এসেও ব্যতিক্রম দেখিয়েছে ২২টি দেশ। তারা কোনো বিদেশি কোচের চটকদার কৌশলে না ভুলে নিজেদের ‘খাঁটি’ বা স্বদেশি কোচের হাতেই তুলে দিয়েছে দলের চাবিকাঠি। তাদের মধ্যে সবচেয়ে বড় তিন হাইপ্রোফাইল নাম—আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম এবং জার্মানির ইউলিয়ান নাগলসমান। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান, ক্রোয়েশিয়ার জ্লাৎকো দালিচ, জাপানের হাজিমে মোরিয়াসু এবং মেক্সিকোর হাভিয়ের আগুইরে। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের পাশাপাশি ডাগআউটের এই ভিনদেশি বনাম স্বদেশি মাস্টারমাইন্ডদের কৌশলের যুদ্ধ যে ২০২৬ বিশ্বকাপকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে, তা নিশ্চিত।

/আশিক


ফেসবুকের ট্রেন্ড এবার ফিফার পাতায়: নেইমারের ছবিতে বাংলা ডায়ালগ নিয়ে তোলপাড়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ২১ ২০:০৮:৩৫
ফেসবুকের ট্রেন্ড এবার ফিফার পাতায়: নেইমারের ছবিতে বাংলা ডায়ালগ নিয়ে তোলপাড়
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায়শই নানা রকম নতুন নতুন মুখরোচক ডায়ালগ ট্রেন্ডিংয়ে রূপ নেয়। এবার নেটিজেনরা মেতে উঠেছেন এমনই এক নতুন সংলাপে, যা হলো—‘কী রাগ করলা’। বর্তমানে ফেসবুকের বিভিন্ন ভাইরাল পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স কিংবা ইনবক্সের চ্যাটিং—সব জায়গায় যেন একচেটিয়া দখল করে নিয়েছে এই একটি মাত্র ডায়ালগ।

সাধারণ নেটিজেনদের গণ্ডি পেরিয়ে ‘কী রাগ করলা’ সংলাপটি এবার অবিশ্বাস্যভাবে জায়গা করে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র (FIFA) অফিশিয়াল ওয়ার্ল্ড কাপ পেজে। আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একটি রাজকীয় ছবি পোস্ট করা হয়। সেই পোস্টের মূল শিরোনামে লেখা হয়, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ফিফার পোস্ট করা নেইমারের সেই অফিসিয়াল ছবিতে বড় বড় অক্ষরে বাংলায় লেখা রয়েছে, ‘কি প্রতিপক্ষ রাগ করলা!’ মূলত ফুটবলবিশ্বে বাংলাদেশি ট্রল ও ট্রেন্ড সংস্কৃতিকে সম্মান জানাতে এবং দেশীয় ভক্তদের উদ্দেশ্যেই ফিফার পক্ষ থেকে এই বিশেষ পোস্টটি দেওয়া হয়েছে, যা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। উল্লেখ্য, গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাধারণ ভিডিও ছড়িয়ে পড়ে, যেখান থেকে মূলত এই ডায়ালগটির মূল প্রচলন ও ভাইরালিটি শুরু হয়।

ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নেওয়া এক সাধারণ গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের হাত দেখে ভাগ্য গণনার কাজ করছেন। সেখানে ওই যুবকের জীবনের নানা অতীত ও ভবিষ্যৎ ঘটনার নাটকীয় বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই সেই গণকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ও চটুল ভঙ্গিতে বারবার উচ্চারণ করছিলেন—'রাগ করলা?'। গণকের সেই বিচিত্র বাচনভঙ্গিই এখন দেশের ফেসবুক পাড়ায় বিনোদনের প্রধান উপাদানে পরিণত হয়েছে।

/আশিক


ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভ: শিশু হত্যার প্রতিবাদে এককাট্টা জাতীয় দলের ক্রিকেটাররা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ২১ ২০:০১:৩১
ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভ: শিশু হত্যার প্রতিবাদে এককাট্টা জাতীয় দলের ক্রিকেটাররা
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর অবুঝ শিশু রামিসা আক্তারকে পাশবিকভাবে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে চলমান তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়ে এবার শামিল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম দুই শীর্ষ তারকা—পেসার তাসকিন আহমেদ এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

লিটন দাসের পর দেশের ক্রীড়াঙ্গনের এই দুই মেগা তারকাও নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে অত্যন্ত ক্ষুব্ধ ও আবেগঘন স্ট্যাটাস দিয়ে এই পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং খুনিদের কোনো ধরণের অনুকম্পা ছাড়া দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। বাংলাদেশ জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ তাঁর স্ট্যাটাসে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে স্পষ্ট ভাষায় লিখেছেন, “ধর্ষণের মতো জঘন্য, পৈশাচিক ও অমানবিক অপরাধের বিচার এই সমাজে হতে হবে অত্যন্ত দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক, যাতে আর কেউ এমন সাহস না পায়।”

অন্যদিকে, জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার হওয়া শিশু রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে একটি দীর্ঘ ও নীতিগত বার্তা পোস্ট করেছেন। মিরাজ লিখেছেন, “মিরপুরের পল্লবীতে চরম নির্মমতার শিকার অবুঝ শিশু রামিসা এবং এই ধরণের অন্যান্য সব জঘন্য ঘটনায় জড়িত দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সমাজ ও দেশের সবাইকে এখনই আরও বেশি সচেতন, সোচ্চার ও ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ শৈশব, পারস্পরিক সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার যৌথ দায়িত্ব। রামিসার মতো আর কোনো পবিত্র শিশুকে যেন এই বাংলাদেশে এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব আমাদের সবাইকে কাঁধে নিতে হবে।” উল্লেখ্য, মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বহুতল ফ্ল্যাটে ঘটা এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর পুরো ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুনিদের ফাঁসির দাবিতে তীব্র গণজোয়ার তৈরি হয়েছে।

/আশিক


আমি কন্যাসন্তানের বাবা, খবরটি হৃদয়বিদারক: পল্লবী ট্র্যাজেডিতে স্তব্ধ তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ২১ ১৮:৫৩:০২
আমি কন্যাসন্তানের বাবা, খবরটি হৃদয়বিদারক: পল্লবী ট্র্যাজেডিতে স্তব্ধ তারকা ক্রিকেটার
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর অবুঝ শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার পৈশাচিক ঘটনায় দেশজুড়ে চলমান তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়ে এবার শামিল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক অত্যন্ত আবেগঘন ও দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন।

কন্যাসন্তানের বাবা হিসেবে নিজের ভেতরের তীব্র মানসিক যন্ত্রণা ও অনুভূতি প্রকাশ করে লিটন দাস লেখেন, “একজন কন্যাসন্তানের পিতা হিসেবে এই খবরটি পড়া আমার জন্য অত্যন্ত কষ্টের, বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। কোনো সুস্থ সমাজেই এমন পৈশাচিকতা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা কোনো ভয় ছাড়া স্বাভাবিকভাবে বড় হতে পারবে।”

ক্রিকেট মাঠের এই তারকা আরও বলেন, “যেকোনো অন্যায়েরই সঠিক এবং দ্রুত বিচার হওয়া উচিত এবং রামিসার ক্ষেত্রে এই বিচার কোনো ধরণের বিলম্ব বা আইনি জটিলতা ছাড়াই অবিলম্বে নিশ্চিত করতে হবে।” দেশের আপামর জনসাধারণকে একযোগে শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে লিটন দাস বলেন, “এই ধরনের জঘন্য অপরাধের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে আমরা আর কখনো কোনো সন্তানের এমন নৃশংস ট্র্যাজেডি দেখতে না পাই।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বহুতল বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের বীভৎস খণ্ডিত লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। ঘটনার আগে সকাল সাড় ১০টার দিকে নিজের বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়।

রামিসার মা ঘরের বাইরে মেয়ের জুতো জোড়া পড়ে থাকতে দেখে সন্দেহের বশে পাশের ফ্ল্যাটের দরজায় নক করেন; কিন্তু ভেতর থেকে দরজা না খোলায় তাঁর সন্দেহ ও আতঙ্ক আরও বেড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরের ঘরের খাটের নিচ থেকে ধড় এবং শৌচাগার থেকে অবুঝ শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

এই লোমহর্ষক ঘটনার পরপরই শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত ও পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, যাকে ওইদিন সন্ধ্যায় রূপগঞ্জের পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পেশায় রিকশা মেকানিক সোহেল রানা মাত্র দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া উঠেছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে হেফাজতে নিয়েছে।

/আশিক


কাতার বিশ্বকাপের প্রাইজমানি এক টাকাও নিজের জন্য নেননি ফুটবল জাদুকর মেসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ২০ ২১:৫৫:৩২
কাতার বিশ্বকাপের প্রাইজমানি এক টাকাও নিজের জন্য নেননি ফুটবল জাদুকর মেসি
ছবি : সংগৃহীত

৩৬ বছরের দীর্ঘ খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে পরম আরাধ্য সোনালী ট্রফি নিজের করে নিয়েছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাঁর জাদুকরী নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর বিশ্বজুড়ে যখন উন্মাদনা, মেসি তখন মত্ত ছিলেন এক অন্যরকম উদারতায়।

ট্রফি জয়ের ঘোর ও উদযাপনের মধ্যেও তিনি এক মুহূর্তের জন্যও ভুলে যাননি পর্দার পেছনের আসল নেপথ্য নায়কদের অবদান। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্ডো সালোরিও এক বিস্ফোরক ও আবেগঘন সাক্ষাৎকারে ফাঁস করেছেন যে, কাতার বিশ্বকাপ জেতার পর ফিফা ও স্পন্সরদের কাছ থেকে পাওয়া নিজের ব্যক্তিগত মেগা বোনাসের একটি টাকাও নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখেননি মেসি; বরং তার পুরোটাই ফুটবল ফেডারেশনের সাধারণ কর্মচারীদের মাঝে সমানভাগে বিলিয়ে দিয়েছেন।

আর্জেন্টাইন রেডিও ‘লা রেড-এএম ৯১০’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কোচ সালোরিও জানান, “কাতারে চ্যাম্পিয়ন হওয়ার পর দলের প্রতিটি সদস্যই নগদ বিশাল অঙ্কের আর্থিক বোনাস পেয়েছিলেন। কিন্তু লিওনেল মেসি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) ভবনের সমস্ত সাধারণ কর্মচারীদের মাঝে নিজের বোনাসের পুরো অর্থ সমানভাবে ভাগ করে দেন। এই কর্মীদের তালিকায় যেমন ছিলেন ড্রেসিংরুমের পরিচ্ছন্নতাকর্মী, তেমনই ছিলেন বাবুর্চি থেকে শুরু করে ভবনের পিয়ন ও মালিরা।

মেসি তাদের কাউকেই আলাদা করে দেখেননি, সবাইকে সমান মর্যাদা ও ভালোবাসা দিয়েছেন।” সালোরিও আরও যোগ করেন, মেসি কেবল এখনই নয়, বিগত দুই দশক ধরেই নীরবে এই উদারতা দেখিয়ে আসছেন। ২০০৬ সাল থেকে মেসি এবং দলের আরও কয়েকজন সিনিয়র খেলোয়াড় এএফএ-এর মূল ভবন সংস্কারের জন্য নিজস্ব তহবিল থেকে বড় অংকের অর্থ দিয়েছিলেন; তবে সাম্প্রতিক বছরগুলোতে মেসি কার্যত একাই ফেডারেশনের সাধারণ স্টাফদের সমস্ত আর্থিক ও সামাজিক দেখভাল করছেন।

মেসির মাঠের বাইরের এই অবিশ্বাস্য ব্যক্তিত্ব ও মানবিক গুণের ভূয়সী প্রশংসা করে সাবেক এই ফিটনেস কোচ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ট্রেনিং গ্রাউন্ডের রাঁধুনি থেকে শুরু করে একদম নিচু স্তরের কর্মচারীরাও মেসিকে পাগলের মতো ভালোবাসে। সে বিশ্বসেরা তারকা হওয়া সত্ত্বেও যেকোনো সাধারণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে; অহংকারহীন অত্যন্ত মাটির একজন মানুষ সে।

ফুটবল ইতিহাসে শুধু অসাধারণ খেলোয়াড় হিসেবেই নয়, একজন অনন্য মানবিক হৃদয়ের মানুষ হিসেবেও লিওনেল মেসির মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া ভবিষ্যতে অসম্ভব হবে।” ফুটবল দুনিয়ায় মেসির এই মানবিক ও নিরহংকার রূপ নতুন করে প্রমাণ করল যে, তিনি শুধু মাঠেরই রাজা নন, সাধারণ মানুষের মনেরও আসল ‘কিং’।

/আশিক


পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ২০ ১২:২৩:৩২
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর এবার সিলেট টেস্টেও বাবর-রিজওয়ানদের ৭৮ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টানা দুই টেস্টে পাকিস্তানকে চূর্ণ করার ব্যাক-টু-ব্যাক সাফল্যের রেশ কাটতে না কাটতেই ক্রিকেটের অভিজাত সংস্করণে আরও এক ঐতিহাসিক মেগা সুখবর পেয়ে গেছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সর্বশেষ আপডেটেড পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর এবার মহাশক্তিশালী ভারতকেও পেছনে ফেলেছে নতুন প্রধান কোচ ফিল সিমন্সের শিষ্যরা।

পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশ পয়েন্ট তালিকার একদম তলানির দিকে অর্থাৎ আট নম্বরে পড়ে ছিল। তবে মিরপুরে প্রথম টেস্টে জয়ের পর লাল-সবুজের প্রতিনিধিরা এক লাফে উঠে এসেছিল ছয় নম্বরে। আর এবার সিলেটে দ্বিতীয় টেস্ট জিতে ক্রিকেটের পরাশক্তি ভারতকে টেবিলের নিচে নামিয়ে দিয়েছে শান্ত বাহিনী। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের অফিশিয়াল পয়েন্ট তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান গর্বের পঞ্চম স্থানে।

চলতি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে স্মরণীয় জয় এসেছে ২টিতে, হার ১টিতে এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়েছে। ফলে পয়েন্টের শতকরা হিসেবে টাইগারদের সংগ্রহ এখন ৫৮.৩৩ শতাংশ। বিপরীতে বাংলাদেশের পেছনে পড়ে যাওয়া রোহিত শর্মার ভারতের ঝুলিতে রয়েছে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট। ভারত চলতি চক্রে ইতোমধ্যে ৯টি ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে তাদের জয় ৪টিতে, হার ৪টিতে এবং ড্র ১টি ম্যাচে।

আইসিসি টেবিলের শীর্ষস্থানগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, বর্তমানে ৮ ম্যাচে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে রাজত্ব করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৩ টেস্টে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, ৪ টেস্টে ৭৫.০০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং ২ টেস্টে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা; আর লঙ্কানদের ঠিক পরেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে পাঁচ নম্বরে নিজেদের অবস্থান শক্ত করল বাংলাদেশ।

/আশিক


পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা; ২৭ সদস্যের দলে ৪ গোলরক্ষক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৯ ২১:৪৯:৪৩
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা; ২৭ সদস্যের দলে ৪ গোলরক্ষক
ছবি : সংগৃহীত

পেশাদার ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে ফুটবলের মহাকাব্যিক ট্রফি ‘বিশ্বকাপ’ ছোঁয়ার শেষ ও চূড়ান্ত মিশনে নামছেন ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সি এই পর্তুগিজ ফরোয়ার্ডের বর্ণাঢ্য ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফি ও রেকর্ড জমা হলেও, সোনালি এই ট্রফিটি এখনো তাঁর সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে রয়েছে। রোনালদোর এই শেষ স্বপ্ন পূরণের সারথি হতে আজ মঙ্গলবার (১৯ মে) পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ ৪ গোলরক্ষকসহ ২৭ সদস্যের এক শক্তিশালী মেগা স্কোয়াড ঘোষণা করেছেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে প্রথম অংশ নিয়ে সেমিফাইনালে ওঠাই এখন পর্যন্ত রোনালদোর ক্যারিয়ারের সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্য। এরপরের আসরগুলোতে পর্তুগাল আর কখনোই কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি, এমনকি বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর গোলসংখ্যা মাত্র ১টি; যা এই বিশ্বমঞ্চে ফুটবল রাজপুত্রের দীর্ঘ সংগ্রামের এক নির্মম চিত্র। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে ব্রুনো ফার্নান্দেসকে দলের মূল নিউক্লিয়াস বা ট্রাম্পকার্ড হিসেবে ভাবা হচ্ছে।

মাঝমাঠে পিএসজির ভিতিনহা, জোয়াও নেভেসের চমৎকার বোঝাপড়া এবং রক্ষণভাগে নুনো মেন্ডেস ও রুবেন দিয়াসের দুর্দান্ত ফর্ম পর্তুগালকে এবার শিরোপার অন্যতম হট ফেভারিট হিসেবে মাঠে নামাচ্ছে। মার্চের আন্তর্জাতিক বিরতিতে রোনালদো, দিয়োগো কস্তা ও রাফায়েল লেও সামান্য ইনজুরিতে ভুগলেও বর্তমানে স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়ই শতভাগ ফিট রয়েছেন। তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স ও রাফায়েল লেওর ধারাবাহিকতা এবং ফ্রান্সিসকো কনসেইসাও ও পেদ্রো নেতোর গতি এবার পর্তুগিজ ফরোয়ার্ড লাইনের প্রধান শক্তি। কোচ মার্টিনেজের ঘোষিত ২৭ সদস্যের চূড়ান্ত পর্তুগাল দল নিচে দেওয়া হলো।

গোলরক্ষক

দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্ডো ভেলো।

ডিফেন্ডার

টোমাস আরাউজো, জোয়াও ক্যানসেলো, দিয়োগো ডালোট, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, মাতেউস নুনেস, নেলসন সেমেদো ও রেনাতো ভেইগা।

মিডফিল্ডার

সামু কোস্তা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা ও ভিতিনহা।

ফরোয়ার্ড

ফ্রান্সিসকো কনসেইসাও, জোয়াও ফেলিক্স, গনসালো গেদেস, রাফায়েল লেও, পেদ্রো নেতো, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো ট্রিনকাও।

/আশিক


ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৯ ১৮:১০:৩২
ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ
ছবি : সংগৃহীত

প্রথম টেস্টের রাজকীয় দাপট ধরে রেখে এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকার মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর, সিলেটে দ্বিতীয় টেস্টেও ট্রফি নিজেদের করে নেওয়ার সুবর্ণ সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

সিলেট টেস্টের চতুর্থ দিনের রোমাঞ্চকর খেলা শেষে জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট; অন্যদিকে পরাজয় এড়াতে বা অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিতে পাকিস্তানের এখনও দরকার ১২০ রান।

আজ মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১৬ রান তুলে মাঠ ছেড়েছে পাকিস্তান। ৪৩৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নামা সফরকারীদের হয়ে একা লড়াই চালিয়ে যাচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, যিনি বর্তমানে ৭৫ রানে অপরাজিত আছেন।

তবে পঞ্চম দিনের পুরো তিন সেশন অর্থাৎ ৯০ ওভার ক্রিজে টিকে থাকতে হলে রিজওয়ানকে বাকি তিন টেইলএন্ডার ব্যাটার—সাজিদ খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসকে নিয়ে অবিশ্বাস্য প্রতিরোধ গড়তে হবে, যা কার্যত অসম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শেষ দিনের খেলা বৃষ্টিতে ভেসে না গেলে, এই সিরিজ জয় টাইগারদের জন্য সময়ের ব্যাপার মাত্র। তবে প্রতিপক্ষ যেহেতু ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাওয়া পাকিস্তান, তাই শেষ দিনে তারা অলৌকিক কোনো ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে ম্যাচ বাঁচিয়ে ফেলে কি না—তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেটবিশ্ব।

/আশিক


টাইগারদের চোখ ঐতিহাসিক জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন শান মাসুদ ও বাবর আজম

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৯ ১২:২৩:০৯
টাইগারদের চোখ ঐতিহাসিক জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন শান মাসুদ ও বাবর আজম
ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ১০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। প্রথম সেশনেই জোড়া উইকেট শিকার করে সফরকারীদের ওপর তীব্র চাপ সৃষ্টি করে টাইগার বোলাররা। তবে অভিজ্ঞ বাবর আজম ও অধিনায়ক শান মাসুদের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে পাকিস্তান। জয়ের জন্য এখনও ৩৩৬ রান প্রয়োজন সফরকারীদের; অন্যদিকে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার বাকি ৮ উইকেট।

আজ মঙ্গলবার (১৯ মে) টেস্টের চতুর্থ দিনে পাহাড় টপকানোর মিশনে খেলতে নেমে দলীয় ২৭ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ ফজলকে ব্যক্তিগত মাত্র ৬ রানে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন গতি তারকা নাহিদ রানা। ফজলের বিদায়ের পর উইকেটে থিতু হতে পারেননি আজান আওয়াইসও; দলীয় ৪১ রানে ৪৯ বলে ২১ রান করা এই ব্যাটারকে আউট করে পাকিস্তানকে দ্বিতীয় ধাক্কা দেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

তবে দ্রুত ২ উইকেট হারানোর পর উইকেটে এসে রানের চাকা সচল রাখেন বাবর আজম। অধিনায়ক শান মাসুদকে সাথে নিয়ে প্রথম সেশনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন তিনি। ২৬ ওভার শেষে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে মাসুদ ৪১ এবং বাবর ২৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট ভাগ করে নিয়েছেন।

/আশিক

পাঠকের মতামত: