‘৬-০’ ও বিমানের ইশারা: ভারতকে কী বোঝাতে চাইলেন হারিস রউফ?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২২ ১১:১৮:২৮
 ‘৬-০’ ও বিমানের ইশারা: ভারতকে কী বোঝাতে চাইলেন হারিস রউফ?
হারিস রউফ। ‍ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ কেবল ব্যাট-বলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে যোগ হয় মাঠের বাইরের নানা বিতর্ক। এশিয়া কাপের সুপার ফোর ম্যাচেও পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফের একটি অঙ্গভঙ্গি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

‘রাফাল দুঃস্বপ্নের’ ইঙ্গিত

ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে হারিস রউফকে উসকানি দিচ্ছিল। সেই উসকানির জবাবে রউফ আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। বিষয়টি যে পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ সম্পর্কিত, তা বোঝাই যাচ্ছিল। সেই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে বেশ কয়েকটি ছিল ফরাসি রাফাল।

হারিস রউফের এমন কাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি সমর্থকরা একে সাহসী, মজার এবং গৌরবের ইঙ্গিত হিসেবে দেখলেও পাক বোলারের এমন ভঙ্গিমায় ভারতীয় সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মাঠের লড়াইয়ে ভারতের দাপট

মাঠের লড়াইয়ে অবশ্য দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান (১৭১) গড়লেও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ভারত সহজেই ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়, হাতে থাকল সাত বল।


এক রাতে তিন বড় ম্যাচ, টিভিতে আজকের যত খেলা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৭ ০৮:১৫:৩৬
এক রাতে তিন বড় ম্যাচ, টিভিতে আজকের যত খেলা
ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে এশিয়ার বয়সভিত্তিক টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ, অন্যদিকে ইউরোপের ক্লাব ফুটবলে অনুষ্ঠিত হচ্ছে মর্যাদাপূর্ণ উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এর কোয়ার্টার ফাইনালের দুটি হাইভোল্টেজ ম্যাচ।

এশিয়ান মঞ্চে আজ অ-২০ নারী এশিয়ান কাপ-এ বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে ভিয়েতনাম-এর। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার বড় সুযোগ। তরুণ এই দলটির পারফরম্যান্স নিয়ে দেশজুড়ে রয়েছে উচ্চ প্রত্যাশা।

অন্যদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নজর থাকবে দুইটি বড় ম্যাচে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মানির শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ-এর। দুই দলের মধ্যকার এই লড়াই ঐতিহ্যগতভাবে ইউরোপীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে বিবেচিত।

একই সময়ে পর্তুগালের স্পোর্তিং লিসবন খেলবে ইংল্যান্ডের আর্সেনাল-এর বিপক্ষে। এই ম্যাচটিও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ উভয় দলই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে মরিয়া।

এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইংলিশ চ্যাম্পিয়নশিপ-এও রয়েছে আকর্ষণীয় একটি ম্যাচ, যেখানে রেক্সহাম মুখোমুখি হবে সাউদাম্পটন-এর।

-রাফসান


ফুটবল বিশ্বকে চমকে দেওয়া আল্টিমেটাম: বিশ্বকাপে কি দেখা যাবে না ইরানকে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৬ ১২:৩০:০২
ফুটবল বিশ্বকে চমকে দেওয়া আল্টিমেটাম: বিশ্বকাপে কি দেখা যাবে না ইরানকে?
ছবি : সংগৃহীত

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ফিফা যদি তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করে, তবে ইরান এই বিশ্বমঞ্চ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আহমাদ দোনিয়ামালি বলেন, ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ইতোমধ্যে ভেন্যু পরিবর্তনের বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে বলেন, "আমাদের এই দাবি মেনে নেওয়া হলেই কেবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।" এশিয়া থেকে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করা ইরানের ম্যাচগুলো মূলত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েনের কারণে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রীড়ামন্ত্রী জানান, যদিও দলের খেলোয়াড়রা কারিগরি ও মানসিকভাবে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মার্কিন মাটিতে খেলতে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে নিরাপত্তা নিয়ে শতভাগ নিশ্চয়তা পাওয়া গেলে ইরান সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। দোনিয়ামালি খেলোয়াড়দের প্রস্তুতির প্রশংসা করে বলেন, "মাঠের লড়াইয়ের জন্য আমাদের দল তৈরি থাকবে, তবে ভেন্যু সংক্রান্ত জটিলতা এখনো কাটেনি।"

২০২৬ বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১১ জুন মেক্সিকোতে টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ মিশন শুরু করার কথা। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে। এখন ফিফা এই বিশেষ অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তন করে কি না, তার ওপরই নির্ভর করছে টুর্নামেন্টে ইরানের ভবিষ্যৎ।

/আশিক


বোর্ডে অস্থিরতা: ৬ মাসেই ৭ পরিচালকের পদত্যাগ, তবুও অনড় বিসিবি সভাপতি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৫ ১৯:২৩:৫৪
বোর্ডে অস্থিরতা: ৬ মাসেই ৭ পরিচালকের পদত্যাগ, তবুও অনড় বিসিবি সভাপতি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে এক অস্থির ও নজিরবিহীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ২৫ জন পরিচালকের মধ্যে সাতজন পদত্যাগ করেছেন, যার মধ্যে গত দুই দিনেই পদত্যাগ করেছেন চারজন। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও নিজের পদে অটল থাকার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) বোর্ড সভা শেষে যমুনা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি শেষ ব্যক্তি হিসেবে বোর্ডে টিকে থাকবেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হেসেই বুলবুল বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকবো। কী করবো? যাওয়ার জন্য আমিই থাকবো শেষ ব্যক্তি।’ তিনি আরও যোগ করেন যে, তার সঙ্গে একটি অত্যন্ত নিবেদিত ও সৎ দল রয়েছে এবং তাদের নিয়েই তিনি দেশের ক্রিকেটের সেবা করতে চান।

বিসিবি প্রধান নিজের অভিজ্ঞতা ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘কেউই অপরিহার্য নয়। আমি আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমি বলছি না আমি বিশাল কিছু, কিন্তু অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি। দেশের জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছি। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে অন্য পথ দেখবো, কিন্তু আপাতত আমি দেশের পাশেই থাকতে চাই।’ এদিকে বিসিবি নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছিল, যার প্রতিবেদন আজ রোববার (৫ এপ্রিল) জমা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সামনে সশরীরে উপস্থিত না হওয়া প্রসঙ্গে আমিনুল জানান, সময়ের সাথে সমন্বয় না হওয়ায় তিনি যেতে পারেননি, তবে লিখিত জবাব পাঠিয়েছেন। এছাড়া কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগগুলো থেকে নাম না আসায় পুনরায় চিঠি পাঠিয়ে নাম চাওয়া হয়েছিল—এই একটি জায়গাতেই তার সম্পৃক্ততা ছিল, এর বাইরে নির্বাচনের সাথে তার কোনো সরাসরি যোগসূত্র নেই।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো


জয় শাহর সঙ্গে লবিং! বিসিবি নিয়ে আসিফ মাহমুদের বিস্ফোরক অভিযোগ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৫ ১৭:৪৪:৩২
জয় শাহর সঙ্গে লবিং! বিসিবি নিয়ে আসিফ মাহমুদের বিস্ফোরক অভিযোগ
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহর সঙ্গে লবিং করতে একজন স্বনামধন্য ক্রিকেটার সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৫ এপ্রিল ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। আসিফ মাহমুদ জানান, অবৈধভাবে ক্রিকেট বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করতেই মূলত এই লবিং চালানো হচ্ছে।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সংশ্লিষ্ট ওই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিসিসিআই সচিব তথা আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করে দিতে অনুরোধ জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, এর আগেও বিসিবি নির্বাচনের সময় বিরাট কোহলির মাধ্যমে জয় শাহর কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন ওই ক্রিকেটার।

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ইতিপূর্বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর আইসিসির নিষেধাজ্ঞার উদাহরণ টেনে আসিফ মাহমুদ সতর্ক করেন যে, বাংলাদেশও যেন এমন কোনো ‘ফাইন্যান্সিয়াল ব্যান’ বা অন্য ব্যবস্থার মুখে না পড়ে, সেজন্যই এই তৎপরতা। সবশেষে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি এই লবিংয়ের বিষয়ে অবগত, নাকি পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে?

/আশিক


একদিনে বহু ম্যাচ, টিভিতে কোথায় কী দেখবেন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৫ ০৮:৪১:৪৭
একদিনে বহু ম্যাচ, টিভিতে কোথায় কী দেখবেন
ছবি: সংগৃহীত

আজকের ক্রীড়া সূচিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, যা ক্রীড়াপ্রেমীদের জন্য একটি ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ দিন উপহার দিতে যাচ্ছে। ফুটবল ও ক্রিকেট মিলিয়ে দিনজুড়ে বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে উচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আজ অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস। একই টুর্নামেন্টে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে তাইপে ও জাপান, যা একই চ্যানেলে সরাসরি দেখানো হবে।

ক্রিকেটে আইপিএলের ডাবল হেডার আজকের সূচিকে আরও জমজমাট করে তুলেছে। বিকেল ৪টায় হায়দরাবাদ ও লক্ষ্ণৌর ম্যাচ দিয়ে শুরু হবে দিনের প্রথম লড়াই। এরপর রাত ৮টায় মুখোমুখি হবে বেঙ্গালুরু ও চেন্নাই, যা স্টার স্পোর্টস ১ ও ২-এ সরাসরি সম্প্রচার করা হবে।

একই সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮টায়। এই ম্যাচটিও টি স্পোর্টসে সরাসরি দেখানো হবে, ফলে দর্শকদের সামনে থাকবে সমান্তরাল ক্রিকেট উত্তেজনা।

ফুটবল ভক্তদের জন্য রয়েছে ইংলিশ এফএ কাপের ম্যাচ, যেখানে ওয়েস্ট হাম ইউনাইটেড ও লিডস ইউনাইটেড রাত ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে। ম্যাচটি সনি স্পোর্টস ২-এ সম্প্রচারিত হবে।

দিনের শেষ ভাগে ইউরোপিয়ান ফুটবলের বড় আকর্ষণ হিসেবে ইতালির সিরি আ লিগে ইন্টার মিলান ও রোমার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১২টা ৪৫ মিনিটে। ডিএজেডএন প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে, যা ইউরোপীয় ফুটবলের সমর্থকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করবে।

সব মিলিয়ে, ক্রিকেট ও ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে ভরপুর আজকের সূচি বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদনের দিন হিসেবে বিবেচিত হচ্ছে।

-রাফসান


পিএসএলে ইমনের ব্যাটিং তাণ্ডব!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৪ ১২:০৪:১৬
পিএসএলে ইমনের ব্যাটিং তাণ্ডব!
ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। আসরের প্রথম দুই ম্যাচে থিতু হয়েও বড় ইনিংস খেলতে না পারা এই বাঁহাতি ব্যাটার শুক্রবার রাতে লাহোর কালান্দার্সের হয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন।

নিয়মিত ওপেনার ফখর জামানের অনুপস্থিতিতে সুযোগ পেয়েই ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি বিশাল ছক্কা ও ২টি চারের মার। শুরুর ১০ বলে মাত্র ৯ রান করে কিছুটা চাপে থাকলেও ইনিংসের চতুর্থ ওভার থেকে চড়াও হন বোলারদের ওপর। মাত্র সাতটি বলের ব্যবধানে ৫টি ছক্কা ও ১টি চার হাঁকিয়ে গ্যালারিতে ঝড় তোলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

১৩ ওভারের এই সংক্ষিপ্ত ম্যাচে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে ইমন বিদায় নিলেও অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন আরেক বাংলাদেশি ওপেনার মোহাম্মদ নাঈম। নাঈম মাত্র ২৮ বলে ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন, যাতে ছিল সমান ৪টি করে চার ও ছক্কার মার। এছাড়া আব্দুল্লাহ শফিকের ১৪ বলে ৩৩ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৩ ওভারে ১৮৫ রানের পাহাড়সম পুঁজি পায় লাহোর কালান্দার্স।

এই ম্যাচের আগে দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থাকা ইমনের দল আজকের ম্যাচে জয় পেলে সরাসরি পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসবে। পিএসএলের মঞ্চে বাংলাদেশি ব্যাটারদের এমন দাপুটে পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

/আশিক


আজকের খেলার সূচি, কোথায় কোন ম্যাচ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০৩ ০৯:২১:১৭
আজকের খেলার সূচি, কোথায় কোন ম্যাচ
ছবি: সংগৃহীত

আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য একেবারেই বিশেষ, যেখানে আন্তর্জাতিক ফুটবল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচটি রাত ৯টায় অনুষ্ঠিত হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে ইউটিউবের স্পোর্টজওয়ার্কজ প্ল্যাটফর্মে। তরুণ ফুটবলারদের এই লড়াই দক্ষিণ এশিয়ার ফুটবলে ভবিষ্যৎ শক্তির পরিচয় তুলে ধরবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে উত্তেজনাপূর্ণ আয়োজন। পাকিস্তান সুপার লিগ–এ লাহোর ও মুলতানের মধ্যকার ম্যাচটি রাত ৮টায় অনুষ্ঠিত হবে, যা সম্প্রচার করবে টি স্পোর্টস। এই ম্যাচটি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এ চেন্নাই ও পাঞ্জাবের মধ্যকার লড়াই অনুষ্ঠিত হবে। স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ প্লে-অফের দৌড়ে অবস্থান শক্ত করার লড়াই চলছে।

ফুটবলের ইউরোপীয় লিগগুলোর মধ্যেও রয়েছে আকর্ষণীয় ম্যাচ। ইংলিশ চ্যাম্পিয়নশিপ–এ লেস্টার সিটি ও প্রেস্টনের ম্যাচটি রাত ৮টায় অনুষ্ঠিত হবে, যা ফ্যানকোড প্ল্যাটফর্মে দেখা যাবে।

অন্যদিকে স্প্যানিশ লা লিগা–তে ভায়েকানো ও এলচের ম্যাচটি রাত ১টায় শুরু হবে, যা বিগিন অ্যাপে সম্প্রচার করা হবে। এই ম্যাচটি ইউরোপীয় ফুটবলের রাতের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

বিশ্লেষকদের মতে, আজকের সূচিতে ফুটবল ও ক্রিকেট উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দর্শকদের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশ-ভারত ফাইনাল দক্ষিণ এশিয়ার ক্রীড়া রাজনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে।

-রাফসান


মোস্তাফিজ কেন আইপিএল ছাড়া? অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ২২:০০:২৫
মোস্তাফিজ কেন আইপিএল ছাড়া? অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯.৫ কোটি রুপিতে দল পাওয়ার পরও মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। গত বছরের ডিসেম্বরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজকে দলে নিলেও জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ নির্দেশনায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই পুরো বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন ধুমাল।

বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল বলেন, “আমি শুধু এটুকুই বলব, এটি অত্যন্ত দুঃখজনক। ক্রিকেটের দৈনন্দিন কাজে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা উচিত বলে আমি মনে করি না। তবে মাঝে মাঝে চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার ভিত্তিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না।”

মোস্তাফিজকে বাদ দেওয়ার এই ঘটনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বাংলাদেশ। বিসিবি দাবি তুলেছিল, ভারতের বাইরে ম্যাচ আয়োজন করা হলে তবেই বাংলাদেশ অংশগ্রহণ করবে।

তবে আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হয়। বর্তমানে মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। ৬.৪৪ কোটি রুপিতে যোগ দিয়ে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন তিনি, যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ৪.৮৭।

/আশিক


ভারতের বিপক্ষে মহাযুদ্ধ! কাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ০২ ২১:৫৪:২৫
ভারতের বিপক্ষে মহাযুদ্ধ! কাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল
ফটোসেশনে বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক। ছবি : বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বারবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা থাকলেও, এবার প্রতিশোধ নিতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই কাঙ্ক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচ।

টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল, তবে সেমিফাইনালে মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়ে ফাইনালে পা রাখে মারুফুল হকের শিষ্যরা। আজ বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মিঠু চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, এবার ট্রফি নিয়েই দেশে ফিরতে চান তারা।

অধিনায়ক মিঠু বলেন, “আমরা ভারতের বিপক্ষে খেলতে ভালোবাসি এবং ওদের হারিয়েই শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। সেই ঐতিহাসিক মুহূর্তটি এখন আমাদের সামনে। ২৩, ২৪ ও ২৫ সালে বারবার আমরা ভারতের কাছেই হেরেছি। কিন্তু কালকের ফাইনাল আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। প্রতিপক্ষ যখন ভারত হয়, তখন আমাদের ভেতর অন্যরকম জেদ কাজ করে। ইনশাআল্লাহ, আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ব এবং দেশবাসীকে জয় উপহার দেব।” টানা হারের বৃত্ত ভেঙে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

/আশিক

পাঠকের মতামত: