মসজিদের আদব রক্ষায় কোরআনের কঠোর বার্তা

ইসলামে মসজিদকে শুধু ইবাদতের স্থান হিসেবে নয়, বরং একটি সম্মানিত ও পবিত্র কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। কোরআনে আল্লাহ তাআলা মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করে বলেছেন, “একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।” (সুরা তাওবা: ১৮)। এই আয়াতে স্পষ্টভাবে বুঝানো হয়েছে যে, মসজিদ আবাদ রাখা কেবল দালান গড়ে তোলা নয়, বরং ইবাদতের মাধ্যমে তাকে প্রাণবন্ত করে তোলাই হলো আসল উদ্দেশ্য।
মসজিদের মর্যাদা রক্ষা করা ইসলামী তাকওয়ার অন্যতম দাবী। সুরা হজ্জে আল্লাহ বলেন, “যে কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, তা তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ।” (সুরা হজ্জ: ৩২)। এই নিদর্শনাবলীর অন্যতম হলো মসজিদ। এ কারণে মসজিদে প্রবেশ, অবস্থান ও ব্যবহার সবকিছুতেই শিষ্টাচার ও সংযমের পরিচয় দেওয়া উচিত। মসজিদে বসে উচ্চস্বরে দুনিয়াবি আলাপচারিতা, অকারণে হট্টগোল কিংবা ইবাদতরত মুসল্লিদের মনোযোগ নষ্ট করে এমন কোনো আচরণ সবই ইসলামী আদবের পরিপন্থী।
আল্লাহ তাআলা কোরআনে ইবাদতের স্থানে এমন পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছেন যেখানে আল্লাহর নাম স্মরণ, সালাত ও যাকাতের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি ঘটে। সুরা নূরের ৩৬-৩৭ আয়াতে বলা হয়েছে, কিছু মানুষ এমন থাকে, যাদেরকে ব্যবসা-বাণিজ্যও আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে পারে না। তারা সকাল-সন্ধ্যা মসজিদে আল্লাহর মহিমা ঘোষণা করে। এসব আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, মসজিদের পরিবেশ যেন কেবলমাত্র ইবাদতের জন্য প্রস্তুত থাকে এবং সেখানে অহেতুক শব্দ, কর্মকাণ্ড কিংবা আচরণ ইবাদতপ্রবাহে বাধা সৃষ্টি না করে।
তাফসিরে মাআরিফুল কোরআনের প্রখ্যাত লেখক মুফতি শফী (রহ.) মসজিদে শৃঙ্খলা রক্ষার গুরুত্ব উল্লেখ করে বলেন, মসজিদে হট্টগোল করা, গান-বাজনা করা, এমনকি ইবাদতরত অবস্থায় উচ্চস্বরে তিলাওয়াত বা জিকির করাও ইবাদতে বিঘ্ন ঘটালে তা মারাত্মক গর্হিত কাজ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, মসজিদে যদি কেউ নামাজে মশগুল থাকে, তখন সেখানে উচ্চৈস্বরে জিকির বা তিলাওয়াত করা একপ্রকার ইবাদতে বাধা সৃষ্টি, যা শরিয়ত নিষিদ্ধ করেছে। তবে যখন মসজিদ ফাঁকা থাকে, তখন উচ্চস্বরে কোরআন তিলাওয়াত বা জিকির করা কোনো সমস্যা নয়।
সুরা বাকারার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কঠোর ভাষায় নিন্দা করেছেন সেইসব লোকদের, যারা মসজিদে ইবাদতে বাধা দেয় অথবা একে ধ্বংস করার চেষ্টা করে। সেখানে বলা হয়েছে, “তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করা থেকে বাধা দেয় এবং তা বিরাণ করতে চেষ্টা করে? তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে মহাআযাব।” যদিও এই আয়াত কাফেরদের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, তবে ইসলামী চিন্তাবিদদের মতে, এর ব্যপ্তি এমন সব কাজ পর্যন্ত বিস্তৃত, যা ইবাদতের পরিবেশ বিনষ্ট করে অথবা মানুষকে মসজিদে আসতে নিরুৎসাহিত করে।
মসজিদের মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। শুধুমাত্র দৃষ্টিনন্দন অবকাঠামো দিয়ে নয়, বরং ইবাদতের পরিবেশ, শ্রদ্ধাশীল আচরণ এবং শৃঙ্খলার মাধ্যমে মসজিদকে আবাদ রাখা সম্ভব। তাই মসজিদে অবস্থানের সময় সতর্ক থাকতে হবে, যেন আমাদের কোনো শব্দ, আচরণ বা দৃষ্টিভঙ্গি অন্য কারো ইবাদতের পথে বাধা না হয়। কারণ, কোরআনের ভাষায় যারা মসজিদ আবাদ করে তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এজন্য আমাদের উচিত, মসজিদের ব্যবহারে সংযম, শালীনতা ও তাকওয়ার পরিচয় দেওয়া এবং এ মহান ইবাদতঘরকে ইহলৌকিক শিষ্টাচার ও আখিরাতমুখী দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মর্যাদায় অভিষিক্ত রাখা।
৯ এপ্রিলের নামাজের সময় জানুন এক নজরে
আজ বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ (২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ এবং ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি) তারিখে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দিনের পাঁচ ওয়াক্ত নামাজের নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন ইবাদত সঠিক সময়ে আদায়ের সুবিধার্থে এই সময়সূচি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আজ ঢাকায় ফজরের নামাজ শুরু হবে ভোর ৪টা ২৭ মিনিটে। দিনের দ্বিতীয় নামাজ জোহর অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪ মিনিটে। বিকেলের আসরের সময় নির্ধারণ করা হয়েছে ৪টা ২৯ মিনিটে, যা দিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময়।
সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের সময় শুরু হবে ৬টা ২২ মিনিটে। এরপর রাতের এশার নামাজ আদায় করা যাবে ৭টা ৩৭ মিনিট থেকে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আজ সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪২ মিনিটে, যা নামাজের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আগামীকাল শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ তারিখে ফজরের নামাজ শুরু হবে একই সময়, অর্থাৎ ভোর ৪টা ২৭ মিনিটে। সূর্যোদয় হবে ৫টা ৪১ মিনিটে।
এছাড়া দেশের অন্যান্য বিভাগীয় শহরের জন্য নামাজের সময় কিছুটা পার্থক্য রয়েছে, যা ভৌগোলিক অবস্থানের কারণে নির্ধারিত হয়। সময় সমন্বয়ের ক্ষেত্রে চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
ধর্মবিষয়ক বিশ্লেষকদের মতে, সঠিক সময়ে নামাজ আদায় ইসলামের মৌলিক বিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নির্ভুল সময়সূচি জানা এবং সে অনুযায়ী ইবাদত সম্পন্ন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন-এর নির্ধারিত হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে, যা সারাদেশে ব্যাপকভাবে অনুসরণ করা হয়।
বুধবার ৮ এপ্রিল ২০২৬: জেনে নিন আপনার জেলার নামাজের সঠিক সময়
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নির্দেশ অনুযায়ী, ‘তোমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (সহিহ বুখারি)। তাই সহিহ ও শুদ্ধভাবে ইবাদত সম্পন্ন করতে নামাজের সঠিক সময় জেনে নেওয়া প্রতিটি মুমিনের জন্য আবশ্যক।
আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের নির্ধারিত সময়সূচি দেওয়া হলো
ফজর: ভোর ৪টা ২৮ মিনিট
জোহর: দুপুর ১২টা ০৫ মিনিট
আসর: বিকেল ৪টা ২৯ মিনিট
মাগরিব: সন্ধ্যা ৬টা ২০ মিনিট
এশা: রাত ৭টা ৩৫ মিনিট
ঢাকার সময়ের সঙ্গে অন্যান্য জেলার সময় সমন্বয়
সময় বিয়োগ করতে হবে
সিলেট: ৬ মিনিট
চট্টগ্রাম: ৫ মিনিট
সময় যোগ করতে হবে
রংপুর: ৮ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
খুলনা: ৩ মিনিট
বরিশাল: ১ মিনিট
পবিত্র নামাজ যথাসময়ে আদায় করা ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ আদায়ের তৌফিক দান করুন।
তথ্যসূত্র : ইসলামিক ফাউন্ডেশন
নামাজের সময়সূচি প্রকাশ, সময় মেনে ইবাদত করুন
আজ মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬। বাংলা তারিখ অনুযায়ী ২৪ চৈত্র ১৪৩২ এবং হিজরি বর্ষপঞ্জিতে ১৮ শাওয়াল ১৪৪৭। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার মুসল্লিদের জন্য দিনের পাঁচ ওয়াক্ত নামাজের নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
দিনের শুরুতে ফজরের নামাজ আদায়ের সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৪টা ৩০ মিনিটে। এটি দিনের প্রথম ইবাদত, যা সূর্যোদয়ের আগে সম্পন্ন করা হয় এবং ইসলামে বিশেষ গুরুত্ব বহন করে।
মধ্যাহ্নে জোহরের নামাজের সময় শুরু হবে ১২টা ৫ মিনিটে। দুপুরের পরবর্তী সময়ে আসরের নামাজের সময় নির্ধারিত হয়েছে বিকেল ৪টা ২৯ মিনিটে, যা দিনের শেষ ভাগের গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের সময় শুরু হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। এরপর রাতের ইশার নামাজ আদায়ের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।
৬ এপ্রিল ২০২৬: সোমবারের পাঁচ ওয়াক্ত নামাজের সঠিক সময়
ইসলামের প্রতিটি বিধান ও আমলের মাঝেই লুকিয়ে আছে গভীর যৌক্তিকতা ও সৌন্দর্য। মহান রাব্বুল আলামিন মানুষের জন্য এমন কোনো আমল নির্ধারণ করেননি, যা পালন করা অসম্ভব বা অত্যন্ত কষ্টকর। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্যই ফরজ। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নতের পাশাপাশি ইসলামে কিছু নফল নামাজের বিধানও রয়েছে, যা মুমিনের আত্মিক প্রশান্তি বাড়ায়। তবে জীবনের শত ব্যস্ততার মাঝেও অন্তত ওয়াক্তমতো ফরজ নামাজটুকু আদায় করে নেওয়া প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব।
আজ সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ইংরেজি, ২৩ চৈত্র ১৪৩২ বাংলা এবং ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি দেওয়া হলো
আজকের নামাজের সময়সূচি (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা)
আজ জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২:০৬ মিনিটে।
আসরের নামাজ শুরু হবে বিকেল ৪:৩০ মিনিটে।
মাগরিবের আজান ও নামাজের সময় সন্ধ্যা ৬:১৪ মিনিটে।
ইশার ওয়াক্ত শুরু হবে রাত ৭:৩০ মিনিটে।
আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪:২৯ মিনিটে।
বিভাগীয় শহর অনুযায়ী সময় পরিবর্তন
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে।
যারা চট্টগ্রামের বাসিন্দা, তাদের ঢাকার সময় থেকে ৫ মিনিট বিয়োগ করতে হবে।
সিলেটের ক্ষেত্রে ৬ মিনিট বিয়োগ করতে হবে।
অন্যদিকে, ঢাকার সময়ের সঙ্গে খুলনার বাসিন্দাদের ৩ মিনিট, রাজশাহীর বাসিন্দাদের ৭ মিনিট, রংপুরের বাসিন্দাদের ৮ মিনিট এবং বরিশালের বাসিন্দাদের ১ মিনিট যোগ করে নিজ নিজ এলাকার সঠিক সময় জেনে নিতে হবে।
/আশিক
আজকের নামাজের সময়, মুসল্লিদের জন্য জরুরি
রবিবার, ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, যা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ২২ চৈত্র ১৪৩২ এবং হিজরি বর্ষপঞ্জিতে ১৬ শাওয়াল ১৪৪৭ এই দিনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার মুসল্লিদের জন্য নির্ধারিত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ধর্মীয় অনুশীলনের সুবিধার্থে নির্ভুল সময় জেনে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় দিনের বিভিন্ন ওয়াক্তের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সূর্যগত অবস্থানের ওপর ভিত্তি করে।
আজকের সময়সূচি অনুযায়ী, জোহরের নামাজ শুরু হবে দুপুর ১২টা ০২ মিনিটে। বিকেলের আসরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা ৩০ মিনিটে। সূর্যাস্তের পরপরই মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং রাতের শেষ ফরজ নামাজ এশা শুরু হবে রাত ৭টা ৩২ মিনিটে।
এছাড়া আগামী সোমবারের (৬ এপ্রিল) ফজরের নামাজের সময় শুরু হবে ভোর ৪টা ২৯ মিনিটে, যা আগাম প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
জেনে নিন আজকের নামাজের সঠিক সময়সূচি
ইসলামের প্রতিটি বিধানের মাঝেই আধ্যাত্মিক প্রশান্তি ও শৃঙ্খলা নিহিত রয়েছে। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আজ শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ইংরেজি (১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি) তারিখের জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি হলো
আজকের নামাজের সময়সূচি (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা)
জোহর: ১২:০৬ মিনিট
আসর: ৪:২৯ মিনিট
মাগরিব: ৬:১৯ মিনিট
এশা: ৭:৩৪ মিনিট
ফজর (আগামীকাল ৫ এপ্রিল): ৪:৩০ মিনিট
বিভাগীয় শহর অনুযায়ী সময়ের পার্থক্য
সময় বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: -০৫ মিনিট
সিলেট: -০৬ মিনিট
সময় যোগ করতে হবে
খুলনা: +০৩ মিনিট
রাজশাহী: +০৭ মিনিট
রংপুর: +০৮ মিনিট
বরিশাল: +০১ মিনিট
/আশিক
৩ এপ্রিল: আজকের নামাজের সময়সূচি
আজ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, বাংলা পঞ্জিকা অনুযায়ী ২০ চৈত্র ১৪৩২ এবং হিজরি বর্ষপঞ্জিতে ১৪ শাওয়াল ১৪৪৭। এই দিনে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় নামাজের সময়সূচি মুসল্লিদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে, বিশেষ করে জুমার দিনের কারণে।
আজ জুমার নামাজের সময় শুরু হবে দুপুর ১২টা ০৬ মিনিটে। জুমার দিন হওয়ায় মুসল্লিদের জন্য এটি সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ জামাত, যেখানে মসজিদগুলোতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এরপর বিকাল ৪টা ২৯ মিনিটে শুরু হবে আসরের নামাজের সময়। দিনের শেষভাগে এই নামাজ আদায় করা হয়, যা ইসলামের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ।
সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে মাগরিবের সময় শুরু হবে, যা সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আদায় করতে হয়। একই সময়ে আজ ঢাকায় সূর্যাস্তও সংঘটিত হবে, যা নামাজের সময় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সূচক।
এরপর রাত ৭টা ৩৪ মিনিটে এশার নামাজের সময় শুরু হবে। দিনের শেষ ওয়াক্ত নামাজ হিসেবে এটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
আগামী দিনের প্রস্তুতির অংশ হিসেবে জানা গেছে, শনিবার ভোরে ফজরের নামাজ শুরু হবে ৪টা ৩৪ মিনিটে। ফজরের সময়সূচি নির্ধারণে ভোরের প্রথম আলো একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।
এছাড়া আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৫৪ মিনিটে, যা দিনের সূচনা নির্দেশ করে এবং নামাজের সময়সূচির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
ধর্মীয় বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময় অনুযায়ী নামাজ আদায় করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। তাই প্রতিদিনের সঠিক সময়সূচি জানা এবং তা অনুসরণ করা মুসল্লিদের জন্য অপরিহার্য।
-সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
মুমিনের সেরা হাতিয়ার! এই এক শব্দেই ভেঙে পড়ে শয়তানের সব ষড়যন্ত্র
‘আল্লাহু আকবার’—অত্যন্ত বরকতপূর্ণ ও শক্তিশালী এই ধ্বনি মুমিনের হৃদয়ে ঈমানি শক্তির সঞ্চার করে। মহান আল্লাহর বড়ত্ব ও মহিমা ঘোষণার এই অমিয় বাণী কেবল একটি বাক্য নয়, বরং আল্লাহর বিশেষ রহমত লাভের অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে তাঁর বড়ত্ব ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। এই ‘তাকবির’ মুমিনের অন্তরে তাকওয়া, সাহস ও প্রশান্তি জাগ্রত করে এবং যাবতীয় ভয় ও হতাশা দূর করে দেয়।
‘আল্লাহু আকবার’ ধ্বনির একটি বিশেষ প্রভাব হলো এটি শয়তানকে অত্যন্ত দুর্বল ও অসহায় করে তোলে। হাদিসের বর্ণনা অনুযায়ী, যখন মুয়াজ্জিন আজান দিতে শুরু করেন, তখন শয়তান সেই পবিত্র ধ্বনি সহ্য করতে না পেরে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত বুখারি শরিফের একটি হাদিসে বলা হয়েছে, আজানের শব্দ যাতে কানে না যায়, সেজন্য শয়তান বায়ু ত্যাগ করতে করতে বহুদূরে পালিয়ে যায়। আজান শেষ হলে সে আবার ফিরে আসে, কিন্তু ইকামতের সময় আবারও দূরে সরে যায়। মানুষের ইবাদতে বিঘ্ন ঘটানো এবং কুমন্ত্রণা দেওয়াই যার কাজ, আল্লাহর এই মহিমান্বিত ধ্বনির সামনে সে চূড়ান্ত লাঞ্ছনা ও পরাজয় বরণ করে।
আজানের এই ধ্বনি কেবল শয়তানকেই বিতাড়িত করে না, বরং পুরো পরিবেশকে পবিত্র করে এবং গাফেল হৃদয়কে আল্লাহর স্মরণে জাগিয়ে তোলে। যে সমাজে নিয়মিত পাঁচ ওয়াক্ত আজান ধ্বনিত হয়, সেখানে শয়তানের কুপ্রভাব তুলনামূলক অনেক কম থাকে। ‘আল্লাহু আকবার’ মুমিনকে মনে করিয়ে দেয় যে, এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও মহিমান্বিত সত্তা একমাত্র আল্লাহ। ফলে মানুষের অন্তর আল্লাহমুখী হয় এবং শয়তানের সব ষড়যন্ত্র ও কুমন্ত্রণা বালুর বাঁধের মতো ভেঙে পড়ে। এটি যেন মুমিনের জীবনের এমন এক আধ্যাত্মিক বর্ম, যার সামনে অন্ধকার ও অশুভ শক্তি সর্বদা পরাজিত।
/আশিক
আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আপডেট
ইসলামের প্রতিটি বিধান ও আমলের মাঝেই লুকিয়ে আছে গভীর যৌক্তিকতা এবং অনন্য সৌন্দর্য। মহান আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য এমন কোনো আমল দেননি যা পালন করা অসম্ভব বা অত্যন্ত কষ্টকর। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্যই ফরজ ইবাদত। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। তবে জীবনের শত ব্যস্ততার মাঝেও অন্তত ওয়াক্তমতো ফরজ নামাজটুকু আদায় করে নেওয়া প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য।
আজ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ইংরেজি, ১১ চৈত্র ১৪৩২ বাংলা, ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি হলো
আজকের নামাজের সময়সূচি
জোহর: ১২.০৬ মিনিট
আসর: ৪.২৯ মিনিট
মাগরিব: ৬.১৭ মিনিট
এশা: ৭.৩২ মিনিট
ফজর (৩ এপ্রিল): ৪.৩৫ মিনিট
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। নিচের জেলাগুলোর সময়ের সাথে ঢাকার সময় যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম ৫ মিনিট এবং সিলেট ৬ মিনিট।
যোগ করতে হবে
খুলনা ৩ মিনিট, রাজশাহী ৭ মিনিট, রংপুর ৮ মিনিট এবং বরিশাল ১ মিনিট।
/আশিক
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের জন্য নতুন সময়সূচি ঘোষণা
- ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের সাজা
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো যত
- যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তান
- আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ডসহ ৩০ আসামির সাজা ঘোষণা
- চুক্তির শর্ত না মানলে ইরানে আরও শক্তিশালী হামলার সতর্কবার্তা ট্রাম্পের
- ৯ এপ্রিলের নামাজের সময় জানুন এক নজরে
- রাতে ইউরোপ মাতাবে হাইভোল্টেজ ফুটবল, জানুন আজকের খেলাধুলা সূচি
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণে রেকর্ড উত্থান
- ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক, ট্রাম্পের হুঁশিয়ারি
- ডলারে নয়, ইউয়ানে টোল! হরমুজ প্রণালিতে ইরান-চীনের বড় চাল
- মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভঙ্গুরতা: হামলা, পাল্টা হুমকি ও আঞ্চলিক অস্থিরতা
- রাতভর ৮ বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
- যুদ্ধবিরতির মাঝেই ইরানি তেল শোধনাগারে হামলা: জ্বলছে লাভান দ্বীপ
- তারেক রহমান ও কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি: সংসদে আলোচনার ঝড়
- আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- লেবাননজুড়ে ইতিহাসের বড় হামলা চালাল ইসরায়েল
- এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিয়ে ঢাকা বোর্ডের বিশেষ বিজ্ঞপ্তি
- দেশে হামের মহামারি আতঙ্ক: আক্রান্ত ১১ হাজার ছাড়াল, বাড়ছে লাশের মিছিল
- যুদ্ধবিরতির মাঝেই কুয়েতে ইরানের ড্রোন বৃষ্টি
- হরমুজ প্রণালি মুক্ত হতেই বিশ্ব শেয়ারবাজারে উৎসব: সূচকের বিশাল উল্লম্ফন
- ১৮০ দিনে ১০ হাজার প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই: সংসদে প্রধানমন্ত্রীর ডিজিটাল ধামাকা
- ইরানকে রাজি করাল চীন? ট্রাম্পের ইঙ্গিতে বিশ্বজুড়ে নতুন তোলপাড়
- হাসনাত আবদুল্লাহর কটাক্ষের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত আবদুল্লাহর তোপ
- সংসদে ঐতিহাসিক বিল পাস: আইনি সুরক্ষা ও পূর্ণ দায়মুক্তি পেলেন জুলাই যোদ্ধারা
- ৮ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৮ এপ্রিল: দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ এপ্রিল: দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আনচেলত্তির আল্টিমেটাম ও সান্তোসের পরিকল্পনা: নেইমার কি ফিরবেন ব্রাজিলের জার্সিতে?
- হাম নাকি সাধারণ র্যাশ? চেনার উপায় ও চিকিৎসকদের বিশেষ পরামর্শ
- ইরান যুদ্ধে বিরতির জাদুকরী প্রভাব: শেয়ারবাজারে সূচকের বিশাল উল্লম্ফন
- ট্রাম্প ও খামেনি উভয়েরই ‘বিজয়’ দাবি: কার কৌশলে এল এই ঐতিহাসিক সমঝোতা?
- শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: সংসদে প্রধানমন্ত্রীর মেগা পরিকল্পনার ঘোষণা
- হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ইরানের
- মোজতবা খামেনির সবুজ সংকেত ও ট্রাম্পের শর্ত: ইরান-মার্কিন চুক্তির নেপথ্য কাহিনী
- হঠাৎ বদলে গেল আবহাওয়া: ৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের দাপট
- আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
- মধ্যপ্রাচ্যে নতুন নাটকীয়তা: যুদ্ধবিরতি ভেঙে ইরানে ইসরায়েলের হামলা
- ৫৩ বার দাম পরিবর্তন: স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ল ২০২৬ সাল
- বুধবার ৮ এপ্রিল ২০২৬: জেনে নিন আপনার জেলার নামাজের সঠিক সময়
- প্রেসিডেন্ট অসুস্থ ও উন্মাদ,ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে নাগরিক অধিকার সংগঠনের ডাক
- ১০ এপ্রিল ইসলামাবাদে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: স্থায়ী শান্তির ডাক শাহবাজের
- ৩৮ দিনের সংঘাত শেষে: মধ্যপ্রাচ্যে শান্তির পথে ট্রাম্প
- ব্ল্যাক এপ্রিল: অতীতের সব রেকর্ড ছাপিয়ে ভয়াবহতম জ্বালানি সংকটে বিশ্ব
- যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন আমিনুল ইসলাম বুলবুল
- হিজবুল্লাহ ও ইরানের যৌথ হামলায় কাঁপল ইসরায়েল: উত্তর থেকে দক্ষিণ জুড়ে সাইরেন
- চাঁদের ওপারে নতুন বিশ্ব রেকর্ড: ৪ লাখ কিলোমিটার ছাড়িয়ে ফিরছে আর্টেমিস-২
- সৌদি আরবের জুবাইল শিল্পনগরীতে ইরানের ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা
- বেসামরিক স্থাপনায়ও হামলা! ইরানের ৯টি প্রদেশে যুদ্ধের ভয়াবহ রূপ
- সোনায় সোহাগা নয়, আগুনের ছোঁয়া! ভরিতে নতুন রেকর্ড উচ্চতা
- ভারতের বিপক্ষে মহাযুদ্ধ! কাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণে রেকর্ড উত্থান
- কালিগঞ্জে কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব চূড়ান্ত বরখাস্ত
- আবারও স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়ালো যত
- আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- নতুন নিয়মে সন্ধ্যার পর যেসব বিপণিবিতান খোলা থাকবে
- আজকের খেলার সূচি, কোথায় কোন ম্যাচ
- ৮ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- আজকের বাজারে কারা এগিয়ে, দেখুন শীর্ষ তালিকা
- ৩ এপ্রিল: আজকের নামাজের সময়সূচি
- ০২ এপ্রিল ডিএসই: দরপতনে এগিয়ে ১০ কোম্পানি
- আল জাজিরার লাইভ: ইরান থেকে সফলভাবে ফিরেছেন মার্কিন পাইলট
- ০২ এপ্রিল ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘অননুমোদিত যুদ্ধ’ থামাতে চীনের কড়া বার্তা








