আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

দেশের আট বিভাগের জন্য আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
/আশিক
দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে "দর্জি প্রশিক্ষণ-২০২৬” কার্যক্রম ৪ অক্টোবর ২০২৬, রবিবার শুরু হয়েছে।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উক্ত প্রশিক্ষণে পাহাড়ী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি ০৪-১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত হবে।
প্রশিক্ষণার্থীদের দর্জি প্রশিক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলাই ও কাটিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে বাস্তবমুখী ও হাতে-কলমে দক্ষতার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে পরিবার ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
দর্জি প্রশিক্ষণ একটি বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক দক্ষতা। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে এটিকে আয়ের উৎস হিসেবে কাজে লাগাতে পারবেন। প্রশিক্ষণ শেষে কেউ নিজস্ব দর্জি প্রতিষ্ঠান গড়ে তুলতে, কেউ উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। উন্নয়নের সুফল সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে প্রযোজ্য।
পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহাদ্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ নানিয়ারচর গড়ে তোলা সম্ভব।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিইআরসির নতুন দর: আজ সন্ধ্যা থেকেই অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের দামে বড় লাফ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন মূল্যসীমা আদেশে অটোগ্যাসের সুনির্দিষ্ট দাম উল্লেখ করা জরুরি। অটোগ্যাসের নির্ধারিত মূল্য প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা (পূর্বের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা, অর্থাৎ লিটারে বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা)।
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাবেই বিইআরসি এই দাম পুনর্নির্ধারণ করেছে।
দেশীয় বাজারে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা। এর ফলে লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।
একই সাথে আন্তর্জাতিক বাজারের সমন্বয়ে বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডার এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়েছে বিইআরসি। আগের ১ হাজার ৫৮৫ টাকার জায়গায় এখন প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
/আশিক
আশ্বিনের আবহাওয়ায় নতুন বদল, চার দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি
চলতি মধ্য আশ্বিনে এসে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার দিনে ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে দেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া বওয়ার পাশাপাশি সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এই মৌসুমি বায়ু। সোমবার পর্যন্ত দেশের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন রাজধানী ঢাকায় ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই; তবে সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় একই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার খুলনা ও রংপুরসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এরপর বৃহস্পতিবার দেশের প্রায় সাতটি বিভাগে বৃষ্টির ব্যাপ্তি সামান্য বাড়তে পারে। দেশের বাকি অঞ্চলগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে।
এদিকে বৃষ্টির পাশাপাশি দেশের কয়েকটি প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রভাবে সুরমা, কুশিয়ারা ও গঙ্গা নদীর পানি পরবর্তী দুই দিন পর্যন্ত বাড়তে পারে, তবে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে দেশের সকল প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
/আশিক
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ বিপদে নিজের জীবন বিপন্ন জেনেও ৩৫ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন এক চালক। বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তিনি বাসের গতি কমিয়ে আনেন। পরে জ্ঞান হারিয়ে ফেললে সহকারী চালকের দায়িত্ব নিয়ে বাসটি নিয়ন্ত্রণে আনেন। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হলেও মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই চালক।
ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায়। বাসটির নাম মাদানী এয়ারকন পরিবহন। এটি ঢাকা গুলিস্তান থেকে কুমিল্লার গৌরীপুরের উদ্দেশে ৩৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল।বাসের এক যাত্রী জাহিদ হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, মদনপুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসের চালক স্ট্রোক করেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তিনি বাসের গতি কমিয়ে আনেন। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এ সময় বাসের সহকারী (হেলপার) দ্রুত চালকের আসনে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেন। তার ড্রাইভিং সম্পর্কে ধারণা থাকায় তিনি বাসটি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরে নিকটবর্তী একটি পাম্প এলাকায় বাসটি নেওয়া হয়। সেখান থেকে অসুস্থ চালককে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।এদিকে বাসে থাকা ৩৫ জন যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ওই চালকের মৃত্যু হয়েছে বলে যাত্রী জাহিদ হাসান জানিয়েছেন।
চালকের পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই চালকের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন। যাত্রীরা মনে করছেন, শেষ মুহূর্তে বাসের গতি কমিয়ে দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং এতে বাসে থাকা বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে।একজন যাত্রী হিসেবে জাহিদ হাসান ঘটনাটি শেয়ার করে ওই চালকের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি বলেন, এমন অনেক মানুষই নীরবে মানুষের জীবন রক্ষা করে যান, কিন্তু তাদের অবদান অনেক সময় ঘটনার আড়ালেই থেকে যায়।
মর্মান্তিক এ ঘটনায় চালকের মৃত্যুতে শোক জানিয়েছেন যাত্রীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
খানাখন্দে ভরা সড়কের দিন শেষ: এমপি হাসনাত আবদুল্লাহর বরাদ্দে পাকা হচ্ছে ইউছুফপুর সড়ক

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর বাসট্যান্ড পেশকার বাড়ি হতে নবীপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বহাল অবস্থা ছিল। খানাখন্দভরা রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করত। অবশেষে কুমিল্লা ৪- দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেওয়া বরাদ্দে ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অলি উল্লাহ তুহিনের সার্বিক সহযোগিতায় রাস্তাটি পাকাকরণ হচ্ছে। পাকাকরণ কাজের শুভ উদ্বোধন ও তদারকি করছেন তিনি।
অলি উল্লাহ তুহিন জানান, এলাকার জনগণের দীর্ঘদিনের প্রানের দাবী এই রাস্তাটি পাকাকরণ। এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হত। সামান্য একটু বৃষ্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। ফলে সাধারণ মানুষ, অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, স্কুল কলেজর ছাত্র ছাত্রী এবং কৃষিপণ্য পরিবহন করতে অসুবিধা হত।
অবশেষে দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে দেবিদ্বারের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই রাস্তাটি পাকাকরণের জন্য বরাদ্দ প্রদান করেন।
স্হানীয়রা জানান, তুহিন ভাই এর সার্বিক তত্ত্বাবধানে আমরা রাস্তাটি পাকাকরণ কাজের অনুদান পেয়েছি। আমাদের চলাচলের ভোগান্তি দূর হবে। আশা করি দ্রুত কাজটি সম্পূর্ণ হবে আমাদের সর্বসাধারণের জন্য।
জনপ্রীয়তায় শীর্ষে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক শফিকুল ইসলাম বিশ্বাস। প্রার্থিতা ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও জনসম্পৃক্ততা বাড়ানোর মধ্য দিয়ে তিনি আলোচনায় এসেছেন। স্থানীয় পর্যায়ে আলোচনায় উঠে আসছে—ভাড়াশিমলা ইউনিয়নের উন্নয়ন, আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি পরিকল্পিত ইউনিয়ন গড়ে তোলার বিষয়।
শফিকুল ইসলাম বিশ্বাসও তার বক্তব্যে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে তার পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ, আধুনিক ইউনিয়ন পরিষদ, কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।শফিকুল ইসলাম বিশ্বাস ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব নূর মোহাম্মদ বিশ্বাসের সুযোগ্য পুত্র। সরকারি নথিতেও নূর মোহাম্মদ বিশ্বাসকে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, তিনি তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একাধিকবার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।শফিকুল ইসলাম বিশ্বাস বলেন, “ভাড়াশিমলা ইউনিয়নকে শুধু একটি প্রশাসনিক এলাকা হিসেবে নয়, একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
মানুষের মৌলিক প্রয়োজন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না।তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হবে দল-মত,ধর্ম-বর্ণ ও শ্রেণিপেশার ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার পরিবেশ উন্নত করা,রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার বিষয়ে আমি গুরুত্ব দিতে চাই।
তার ভাষ্য, একটি আধুনিক ইউনিয়নের জন্য শুধু রাস্তাঘাট নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন নাগরিক সেবা সহজ করা, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা। এ লক্ষ্যেই তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করছেন।এদিকে স্থানীয়দের একাংশের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাড়াশিমলা ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে নানা প্রত্যাশা রয়েছে। তাদের মতে, “ইউনিয়নের উন্নয়ন করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি মানুষের কথা শুনবেন, এলাকার সমস্যাগুলো বুঝবেন এবং উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবেন। শফিকুল ইসলাম বিশ্বাসকে ঘিরে মানুষের মধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, তার মূল কারণও উন্নয়ন ও জনসেবার প্রত্যাশা।
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা এখনও চলমান। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা থাকছেন এবং ভোটাররা কীভাবে তাদের মূল্যায়ন করবেন—তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটারদের সিদ্ধান্তের মধ্য দিয়ে।শফিকুল ইসলাম বিশ্বাস বলেন, “আমি মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ভাড়াশিমলাকে এমন একটি ইউনিয়ন হিসেবে দেখতে চাই, যেখানে মানুষ নাগরিক সেবা পেতে হয়রানির শিকার হবে না, তরুণরা কর্মমুখী হবে, শিক্ষার্থীরা ভালো পরিবেশ পাবে এবং প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে। মানুষের পাশে থেকে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক ভাড়াশিমলা গড়াই আমার প্রত্যয়। স্থানীয়দের ভাষ্য ও প্রার্থীর ঘোষিত পরিকল্পনা ঘিরে ভাড়াশিমলা ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে জনমনে আলোচনা বাড়ছে। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা কী রূপ নেয় এবং উন্নয়ন ও জনসেবার প্রত্যাশা পূরণে ভোটাররা কোন ধরনের নেতৃত্বকে বেছে নেন।
লাইন পরিবর্তন কাজ: বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় জরুরি বার্তা তিতাসের
রাজধানীর কয়েকটি এলাকায় বিতরণ লাইন সংস্কার ও পরিবর্তনকাজের জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ দিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ ও চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে বলে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান নেটওয়ার্ক লাইন পরিবর্তনের কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া এবং রায়েরবাগ এলাকার সব ধরনের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এর পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও উক্ত সময়ে গ্যাসের স্বাভাবিক চাপের স্বল্পতা দেখা দিতে পারে। সাময়িক এই জরুরি কাজের দরুন গ্রাহকদের সৃষ্টি হওয়া অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
/আশিক
পৈতৃক জমির ওপর পিচঢালাই রাস্তার আশঙ্কায় আইনি নোটিশ, যৌথ ভূ-জরিপের দাবি

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় সরকারি খাস জমি চিহ্নিত করে প্রস্তাবিত পিচঢালাই রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। একই সঙ্গে রাস্তা সম্প্রসারণের প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি নেওয়া হলে প্রচলিত আইন অনুযায়ী তা অধিগ্রহণ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার আবেদন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াসিনুজ্জামান।আবেদনে তিনি উল্লেখ করেন, শ্রীপুর মৌজায় তাঁর প্রয়াত পিতার ক্রয়কৃত প্রায় ১৬৭ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ জরিপের ৫০৫৬ নম্বর দাগে প্রায় ৭৭ শতাংশ জমি তাঁদের পারিবারিক ও পৈত্রিক মালিকানাধীন বলে দাবি করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি তাঁর পিতার মৃত্যুর পর তিনি, তাঁর মা, দুই ভাই ও পাঁচ বোন ওই সম্পত্তির ওয়ারিশ হয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।আবেদন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বাংলাদেশ জরিপের মৌজা মানচিত্র অনুযায়ী ওই জমির পাশ দিয়ে প্রায় ১৮ ফুট প্রশস্ত সরকারি খাস জমি থাকার কথা রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০০০ সালের দিকে ওই এলাকায় মাটি ফেলে একটি কাঁচা রাস্তা তৈরি করা হয়।
পরবর্তীতে ওই রাস্তার ওপর প্রায় ৬ ফুট প্রশস্ত ইটের রাস্তা নির্মাণ করা হয়।বর্তমানে বিদ্যমান রাস্তা সম্প্রসারণ করে পিচঢালাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাস্তার উভয় পাশ থেকে অতিরিক্ত জমি নেওয়া হলে আবেদনকারীর মালিকানাধীন প্রায় তিন কাঠা বা তারও বেশি জমি রাস্তার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।আবেদনকারী দাবি করেন, বিষয়টি যাচাই করতে সিএস, এসএ, আরএস ও বিএস মৌজা মানচিত্র সংগ্রহ করে তিনজন অভিজ্ঞ সার্ভেয়ার ও আমিনের মাধ্যমে সরেজমিনে মাপজোক করা হয়েছে। তাঁদের মাপজোক অনুযায়ী, বর্তমানে যে অংশের ওপর দিয়ে রাস্তা রয়েছে, তার উল্লেখযোগ্য অংশ কিংবা পুরো অংশই তাঁদের পিতার ক্রয়কৃত ব্যক্তি মালিকানাধীন জমির মধ্যে পড়েছে বলে দাবি করা হয়েছে।
একই সঙ্গে বর্তমান রাস্তার পরেও তাঁদের মালিকানাধীন জমি রয়েছে এবং এরপর রেকর্ডীয় সরকারি খাস জমি থাকার কথা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।এ অবস্থায় রেকর্ড ও মৌজা মানচিত্রে উল্লেখ থাকা সরকারি খাস জমির প্রকৃত অবস্থান নির্ধারণ না করে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর রাস্তা সম্প্রসারণ করা হলে ভবিষ্যতে জমির মালিকানা ও সীমানা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী।তবে সরকারি উন্নয়নমূলক রাস্তা নির্মাণের বিরোধিতা করছেন না বলে জানিয়েছেন মো. ইয়াসিনুজ্জামান। তিনি বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে তাঁদের কোনো আপত্তি নেই; তবে সরকারি খাস জমির প্রকৃত অবস্থান নির্ধারণ করে আইনসম্মতভাবে রাস্তা নির্মাণ করা হলে বিষয়টির স্থায়ী সমাধান হবে। আর প্রকল্পের প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি নেওয়া অপরিহার্য হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অধিগ্রহণ এবং ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
আবেদনে সিএস, এসএ, আরএস ও বিএস রেকর্ড, সংশ্লিষ্ট মৌজা মানচিত্র এবং মাঠের বর্তমান অবস্থান সমন্বয় করে ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার ও আমিনের মাধ্যমে যৌথ জরিপ ও সীমানা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রেকর্ডীয় প্রায় ১৮ ফুট সরকারি খাস জমির প্রকৃত অবস্থান চিহ্নিত করে সীমানা নির্ধারণ এবং সেখানে রাস্তা নির্মাণের সুযোগ থাকলে ব্যক্তি মালিকানাধীন জমি বাদ দিয়ে সরকারি জমির ওপর দিয়ে রাস্তার গতিপথ নির্ধারণের অনুরোধ করা হয়েছে।
জরিপ ও সীমানা নির্ধারণ সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন জমির ওপর স্থায়ী নির্মাণকাজ বা জমি গ্রহণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। মো. ইয়াসিনুজ্জামান বলেন, “সরকারি উন্নয়নকাজে আমরা বাধা দিতে চাই না। আমাদের দাবি হলো, সরকারি খাস জমির প্রকৃত অবস্থান নির্ধারণ করে আইনসম্মতভাবে রাস্তা নির্মাণ করা হোক। আর সরকারি প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি নিতে হলে প্রচলিত আইন অনুযায়ী অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।
আবেদনের সঙ্গে তাঁর পিতার ক্রয় দলিলের অনুলিপি, সংশ্লিষ্ট বিএস খতিয়ান বা রেকর্ড এবং মৌজা মানচিত্রের প্রাসঙ্গিক অংশ সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমরা শুনেছি। দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন করা যায়।
বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।আবেদনের অনুলিপি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি), সেটেলমেন্ট কর্তৃপক্ষ এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে নিম্নচাপ: জাতীয় আবহাওয়া দপ্তরের নতুন পাঁচ দিনের তথ্য
দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও সংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্ট ঘনীভূত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্থাটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় গড়ে ওঠা লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয় এবং পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে মঙ্গলবারে দেশের সর্বত্র দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী বুধ, বৃহস্পতি ও শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিনগুলোতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণের ঝুঁকি রয়েছে। সারা দেশে এই সময়টাতে দিনের ও রাতের স্বাভাবিক তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার পাশাপাশি আবহাওয়া মূলত মেঘলা ও আংশিক শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
/আশিক
পাঠকের মতামত:
- বয়স বাড়ার সাথে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন হ্রাস: চেনার ৯টি লক্ষণ
- যুদ্ধ থামানোর নতুন কৌশল? মার্কিন ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের নজর রাশিয়ার লুকঅয়েলে
- দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন
- বিইআরসির নতুন দর: আজ সন্ধ্যা থেকেই অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের দামে বড় লাফ
- ওয়াশিংটনের খবরকে মিথ্যা আখ্যা দিল তেহরান, যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে প্রশ্ন আরাগচির
- কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- বয়স বাড়লেই বাড়ে ঝুঁকি, জেনে নিন প্রস্রাব ধরে রাখতে না পারার মূল কারণ ও প্রতিকার
- সপ্তাহজুড়ে ধারাবাহিক ওঠানামার পর স্বর্ণের বাজার আবার ঊর্ধ্বমুখী
- মোস্তাফিজের বাজে ওভার ও অদ্ভুত কৌশলগত ভুলে ক্ষুব্ধ ক্রিকেট অঙ্গন
- প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব, আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আশ্বিনের আবহাওয়ায় নতুন বদল, চার দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি
- মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি তে যোগ দিতে চায় ৬টিরও বেশি দেশ, জানালেন পাক পররাষ্ট্রমন্ত্রী
- নতুন স্যাটেলাইটের নির্মাণ শেষ করে মহাকাশ বিজ্ঞানে তেহরানের বড় সাফল্য
- প্রতিটি জেলা ও সিটি কর্পোরেশনে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
- তরুণদের কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী মেগা প্রকল্পের সিদ্ধান্ত
- শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- আবারও বাড়ল এলপিজির দাম, নতুন দর ঘোষণা করল বিইআরসি
- পূর্ণ ক্ষমতায় রামপালের দুই ইউনিট, জাতীয় গ্রিডে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ সরবরাহ
- ডিজিটাল হচ্ছে বিয়ে ও তালাক নিবন্ধন
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি দুই সামরিক যানের সংঘর্ষ
- মহাকাশ থেকে ভেসে এলো নতুন সংকেত: বহির্বিশ্বের গ্রহ থেকে প্রথম রেডিও তরঙ্গ শনাক্ত
- দক্ষিণ এশিয়ার মাটিতে বড় ব্যবধানে এগিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা
- বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক: অর্থমন্ত্রী আমির খসরু
- ইসলামাবাদ লং মার্চ বাতিল ও ইমরান খানের মুক্তির দাবিতে সরগরম পাকিস্তান রাজনীতি
- দলীয় পরিচয় নিয়ে স্পষ্ট বার্তা: আখতারুজ্জামানকে নেতা মানতে রাজি নয় জামায়াত
- শরীরের অতিরিক্ত মেদ ঝরার বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রকাশ
- বয়স কেবল সংখ্যা মাত্র, বৈশ্বিক মঞ্চে ফের চমক প্রবীণ অভিনেত্রীর
- আওয়ামী লীগের সঙ্গে সরকারেরই গোপন যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার
- চ্যের গুরুত্বপূর্ণ প্রণালিতে চরম উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা জারি
- ফুটবলের নতুন ইতিহাস গড়তে প্রস্তুত কলকাতার ক্রীড়াঙ্গন
- একদিনেই ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি: ফের ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ইলন মাস্ক
- দিল্লিতে ফের বড় ধরনের রাজনৈতিক উত্তাপ ও বিক্ষোভ
- জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মানবিক প্রয়াসে শীর্ষ নেতৃত্বের সহধর্মিণীরা
- ট্রাম্পের নৈশভোজের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আমি সবসময় এরদোয়ানকে খুশি রাখব: নিষেধাজ্ঞা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
- ‘আমরা শেখ হাসিনাকে নিয়ে যাইনি’: ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর স্পষ্ট বক্তব্য
- বিশ্বজুড়ে ডিজেলের চরম সংকটের আশঙ্কা, বৈশ্বিক সরবরাহ ধরে রাখতে যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি
- প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তোলপাড় দিল্লি, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
- পরমাণু অস্ত্রসহ সব ধরণের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
- ফেডের সিদ্ধান্তের আগে ডলারের সূচকে পতন, স্বর্ণের বাজারে নতুন মোড়
- ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
- লন্ডনে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উপস্থিতিতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মতবিনিময়
- খানাখন্দে ভরা সড়কের দিন শেষ: এমপি হাসনাত আবদুল্লাহর বরাদ্দে পাকা হচ্ছে ইউছুফপুর সড়ক
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সম্পদ ও মামলা নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক পোস্ট
- ১৪তম ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সময়সূচি ও ভেন্যু ঘোষণা
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু
- 'বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ঠান্ডা মাথায় ভালো': রোনালদোর ক্যাম্প ছাড়ার পর বোনের বিস্ফোরক মন্তব্য
- শপথ নেওয়ার পরের দিনগুলোর বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ড. আসিফ নজরুল
- ৯টি প্রাকৃতিক সীমানার ৭টিই অতিক্রম করেছে মানুষ, ধেয়ে আসছে অপূরণীয় পরিবেশ বিপর্যয়
- ৩ মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপ নূরুল ইসলাম মনির
- জনপ্রীয়তায় শীর্ষে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস
- পৈতৃক জমির ওপর পিচঢালাই রাস্তার আশঙ্কায় আইনি নোটিশ, যৌথ ভূ-জরিপের দাবি
- এশিয়ান গেমসের নকআউট পর্বের আগে বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলে
- চীনের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- জাতীয় নাগরিক পার্টির বড় সিদ্ধান্ত: নতুন জাতীয় দায়িত্বে সারজিস আলম
- শেষ হলো ভোট গ্রহণ, ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে যারা
- প্রবীণদের বয়স্ক ভাতা বৃদ্ধি ও ফ্যামিলি কার্ডে সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর
- 'ছাত্ররা নামলেই গুলি করে মারা হবে' ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়ে সর্বোচ্চ শাস্তি চাইলেন জুলাইযোদ্ধা
- এশিয়ান গেমসে বৃষ্টির থাবা, সেমিফাইনালের আগে নতুন সমীকরণে বাংলাদেশ
- আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আমদানির নতুন সংকট: বিশেষ প্রতিবেদন
- বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে নিম্নচাপ: জাতীয় আবহাওয়া দপ্তরের নতুন পাঁচ দিনের তথ্য
- আমরা তেল রফতানি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কেউ বিক্রি করতে পারবে না: ইরান
- টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা, সরকারি চাকরিজীবীদের ৫ দিন
- বিয়ে সাড়ে চার মাসের মাথায় বিয়োগান্তক পরিণতি: কড়া বিচারে কারাগারে গাজী নজরুল
- ইরানে আর কখনো বিদেশি আধিপত্য ফিরবে না, আরব সাগর থেকেও তাড়ানো হবে শত্রুদের: খামেনি








