৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কায় ৮ জেলায় সতর্কতা জারি

দেশের আটটি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী কয়েক দিন সারা দেশেই বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই সংকেত ও আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়।
পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এই অঞ্চলগুলোতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সম্ভাব্য ঝোড়ো আবহাওয়ার কথা বিবেচনায় এনে এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের প্রতিটি বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
একই সময়ে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি থেকে শুরু করে অতিভারি বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
/আশিক
দেবীদ্বার ইউসুফপুরে ভিডব্লিউবি সুবিধাভোগীদের প্রশিক্ষণ ও চাল বিতরণ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল খন্দকার, সমাজ সেবা অফিসার মোঃ নোমান হোসেন, আবেদা-মান্নান ফাউন্ডেশন এর সিইও উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যগণ।
উল্লেখ্য, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) পূর্বে ভিজিডি নামে পরিচিত ছিল। এই কর্মসূচির আওতায় দুঃস্থ, বিধবা ও অসচ্ছল নারীদের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সুবিধাভোগীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।
৮ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে—ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় এসব অঞ্চলের নদী অববাহিকা ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
/আশিক
দেবিদ্বারে ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দাবি

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটল।
দেবিদ্বারে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “এই কর্মসূচি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ থেকে নয়, বরং এটি নীতি, আদর্শ, জবাবদিহি এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার একটি নৈতিক দাবি।”
তিনি বলেন, ৫ আগস্টের গণআন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা তৈরি করেছে, তা বাস্তবায়নের জন্য রাষ্ট্র, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব—সবার ভূমিকা হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নীতিনিষ্ঠ।
সাইদুর রহমান লিটল বলেন, “যারা জাতীয় পর্যায়ে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদের অবদানকে সম্মান করি। কিন্তু গণতন্ত্রে সম্মান মানে প্রশ্নহীনতা নয়। জনগণের প্রশ্ন করার অধিকারই গণতন্ত্রের সৌন্দর্য এবং নেতৃত্বের জবাবদিহিতার ভিত্তি।”
দেবিদ্বারের স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয় পর্যায়ে যে নীতি ও আদর্শের কথা বলা হচ্ছে, তার প্রতিফলন স্থানীয় পর্যায়েও সমানভাবে থাকা জরুরি। জনগণ জানতে চায়—নীতি কি সব জায়গায় একইভাবে প্রয়োগ হচ্ছে?
তিনি ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাকে ঘিরে স্থানীয় পর্যায়ে যে অভিযোগ, মামলা ও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, “বিচার হবে আদালতের মাধ্যমে, কিন্তু জনগণের প্রশ্নের উত্তর দেওয়া রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় যেন আইনের প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড তৈরি না করে।”
সাইদুর রহমান লিটল আরও বলেন, “সংসদে একটি নীতি এবং নিজ এলাকায় আরেকটি নীতি—এ ধরনের বৈপরীত্য জনগণের আস্থা ক্ষুণ্ন করে। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয় কঠিন সময়ে, এবং সেই পরীক্ষায় নীতি ও আদর্শের ধারাবাহিকতা বজায় রাখতে হয়।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নগুলোর নিরপেক্ষ তদন্ত, বিচারাধীন মামলাগুলোর যথাযথ অগ্রগতি এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “৫ আগস্টের শহীদদের আত্মত্যাগ কোনো রাজনৈতিক স্লোগান নয়; এটি একটি নৈতিক দায়বদ্ধতা। এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।”
বক্তব্যের তিনি বলেন, “নীতি হবে এক, আইন হবে এক এবং বিচার হবে সবার জন্য সমান। ইতিহাস শুধু বক্তব্য মনে রাখে না, ইতিহাস মনে রাখে কঠিন সময়ে কে কতটা নীতির পক্ষে দাঁড়িয়েছিল।”
দেবিদ্বারের এই কর্মসূচি তাই শুধু একটি রাজনৈতিক প্রতিবাদ নয়; বরং এটি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নীতি, জবাবদিহি ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ জনমত প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি ও ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদের চেয়ারম্যান পদে যোগদানপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্টের গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং ফ্যাসিবাদবিরোধী নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো হত্যা মামলার আসামিকে চেয়ারম্যান পদে বহাল রাখা যায় না। তারা অবিলম্বে কামরুজ্জামান মাসুদের যোগদানপত্র প্রত্যাহার করে আইনের শাসন নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, জাতীয় পর্যায়ে ফ্যাসিবাদবিরোধী আপসহীন অবস্থানের কথা বলা হলেও স্থানীয় পর্যায়ে তার সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা দ্বৈত নীতি পরিহার করে ৫ আগস্টের চেতনা অনুযায়ী নিরপেক্ষ তদন্ত দাবি করেন। বিএনপির নেতা বুলু পাঠা কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন—দেবিদ্বার উপজেলা বিএনপির আবুল কালাম আজাদ, সদস্য সচিব আব্দুল রহমান, যুগ্ম আহ্বায়ক ইউসুফ মিয়া; দেবীদ্বার পৌরসভা আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, মো. মনির, মো. কবির; এবং দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
২৪ থেকে ৪৮ ঘণ্টার বন্যা সতর্কতা: বিপদসীমা ছুঁইছুঁই উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী
সুরমা-কুশিয়ারা ও আত্রাই নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে। তবে একই সময়ে সোমেশ্বরী অববাহিকার নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতির আশার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (২২ জুলাই ২০২৬) প্রকাশিত বিশেষ বন্যা সতর্কবার্তায় এই পরিস্থিতির তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকায় নদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো নতুন করে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধির ধারায় থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলেও পানি প্রবেশের শঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ভেতরে বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
/আশিক
বুধবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখে নিন
রাজধানীতে প্রতিদিনই ব্যক্তিগত, পারিবারিক কিংবা ব্যবসায়িক প্রয়োজনেই বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয় অসংখ্য মানুষকে। তবে সাপ্তাহিক ছুটির কারণে নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি, সময় ও যাতায়াত খরচ এড়াতে বুধবার (২২ জুলাই) কোন কোন মার্কেট এবং কোন কোন এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
সাপ্তাহিক ছুটির সূচি অনুযায়ী, বুধবার রাজধানীর পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা বন্ধ থাকবে। এসব মার্কেটে এদিন নিয়মিত বেচাকেনা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হবে না।
এ ছাড়া বুধবার রাজধানীর বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়কসংলগ্ন এলাকা এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিভিন্ন এলাকায় অধিকাংশ দোকানপাট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
রাজধানীর সব মার্কেট একই দিনে বন্ধ না রেখে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে এবং নগরজুড়ে একদিনে অতিরিক্ত জনসমাগম ও যানজটের চাপ না তৈরি হয়। ফলে কেনাকাটা বা অন্য কোনো প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট বা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া ক্রেতাদের জন্য সুবিধাজনক হবে।
-রাফসান
পাখির গ্রাম’ খ্যাতি পেয়েছে কুমিল্লার কিশোরনগর

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
ভোরের আলো ফুটতেই হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ছোট্ট গ্রাম কিশোরনগর । সাদা বক আর কালো পানকৌড়ির কলকাকলিতে মুখরিত গ্রামটিকে এখন সবাই ‘পাখির গ্রাম’ নামেই চেনে।
মাত্র তিনটি বাড়ি নিয়ে গড়ে ওঠা গ্রামটিতে প্রায় এক হাজার মানুষের বসবাস। গত চার বছর ধরে প্রতি বর্ষায় পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ির বিশাল গাছগুলোতে আশ্রয় নেয় হাজার হাজার সাদা বক ও পানকৌড়ি। বাঁশ, তেঁতুল, আম ও নারিকেল গাছে বাসা বেঁধে এখানেই ছানা ফোটায় তারা।
সরেজমিনে দেখা যায়, বুড়িচং সদর থেকে এরশাদ ডিগ্রি কলেজের দক্ষিণের সড়ক ধরে ২ কিলোমিটার পশ্চিমে গেলেই কিশোরনগর। বিকেলে জলাশয়ের মাঝ দিয়ে যাওয়া পাকা সড়কের দুই পাশে সুপারি বাগান আর গাছভর্তি পাখির ঝাঁক দেখতে প্রতিদিন ভিড় করেন আশপাশের গোপীনাথপুর, গোসাইপুর, কণ্ঠনগরসহ বিভিন্ন এলাকার মানুষ। ছোট দোকানে চলে ঝালমুড়ি-ফুচকার আড্ডা।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মজিবুর রহমান ব্ল্যাক বলেন, “পাখিগুলো এখন আমাদের পরিবারেরই সদস্য। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিশোরনগরের অভয়াশ্রমটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
মানুষের ভালোবাসা আর প্রকৃতির উদারতায় গড়ে ওঠা ‘পাখির গ্রাম’ কিশোরনগর যথাযথ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে কুমিল্লার একটি উল্লেখযোগ্য প্রকৃতি-পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।
সাতক্ষীরা-৪ আসনের এমপির বিরুদ্ধে সাবেক গাড়ি চালকের গুরুতর দুর্নীতির অভিযোগ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ তুলে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তাঁর প্রাক্তন গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) ওবায়দুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এই লিখিত আবেদনে তিনি সংসদ সদস্যের নির্দেশনায় নিজের ওপর হওয়া হামলার বর্ণনা দেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আবেদনপত্রে ওবায়দুর রহমান উল্লেখ করেন, গত ১৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১:৩০ টায় মিরপুরের পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর একটি ফ্ল্যাটে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, পুলিশ থেকে চাকরিচ্যুত সাবেক এসআই আমিনসহ মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামের তিন ব্যক্তি লাঠিসোটা দিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে পাশের কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন এসে তাঁকে উদ্ধার করে রাত ১২:৩৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। বর্তমানে তিনি জীবন ভয়ে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেন।
ওবায়দুর রহমান তাঁর আবেদনে দাবি করেন, এই হামলা ও হত্যাচেষ্টার মূল নির্দেশদাতা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি এমপির সাবেক গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী হওয়ার সুবাদে তাঁর বিভিন্ন দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং অনৈতিক কর্মকাণ্ডের চাক্ষুষ সাক্ষী ছিলেন বলে উল্লেখ করেন। আবেদনে তিনি আরও দাবি করেন, বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে এমপির নানা অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যাবে।
চিঠির শেষ অংশে ওবায়দুর রহমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
/আশিক
দেশের ৮ অঞ্চলে গভীর রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের আটটি প্রশাসনিক অঞ্চলে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের বিশেষ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে। আবহাওয়া বিরূপ থাকার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বুধবার (২২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া দপ্তরের ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।
/আশিক
লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, বিজিবির কঠোরতায় ব্যাকফুটে ভারত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আন্তর্জাতিক সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বিতর্কিত এলাকায় জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সময়োচিত জোরালো বাধা ও কঠোর অবস্থানের মুখে সেই নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ। পর পর দুদিন ধরে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বর্তমানে তীব্র থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ জুলাই ২০২৬) ও মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) টানা দুই দফায় পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঞ্চশীলবাড়ী ও প্রধানবাড়ী খেঁটি সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের এই অপচেষ্টা চালায় বিএসএফ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার হাড়িকামাতা সীমান্তের ঠিক বিপরীতে বাংলাদেশ অংশে সোমবার দুপুর আড়াইটার দিকে প্রায় ৫০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে সিমেন্টের স্থায়ী খুঁটি স্থাপনের কাজ শুরু করে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের সদস্যরা।
সীমান্তে বিএসএফের এই অনিয়মের বিষয়টি জানতে পেরে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের পঞ্চশীলবাড়ী বিজিবি ক্যাম্পের একটি চৌকস টহল দল অনতিবিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফকে নির্মাণকাজে সরাসরি বাধা প্রদান করে। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তবে বিজিবির অটল ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা তাদের আনা নির্মাণসামগ্রী ও ভারতীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে ব্যাকফুটে গিয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।
প্রথম দিনের ব্যর্থতার পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে একই সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারসংলগ্ন শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী খেঁটি এলাকায় আবারও নতুন করে বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এবারও খবর পাওয়া মাত্রই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে রুখে দিলে উভয় বাহিনীর সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থানে (Face-off) চলে যায়, যা সীমান্তে সাময়িক উদ্বেগ বাড়ায়।
পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতি প্রশমিত করতে মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে আন্তর্জাতিক সীমান্তের ঘটনাস্থলেই বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি ভিত্তিতে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এবং ভারতের পক্ষে পানিশালা বিএসএফ কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায় নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
উচ্চপর্যায়ের এই পতাকা বৈঠকে বিজিবির প্রতিনিধি দল আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে এ ধরনের একতরফা বেড়া নির্মাণ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, কোনো অবস্থাতেই সীমান্তে অবৈধভাবে নতুন বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না। পরবর্তীতে বিজিবির জোরালো যুক্তির মুখে বিএসএফ নতিস্বীকার করে এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যৌথ নির্দেশ ও সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাবতীয় নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণে স্বাক্ষর করে।
সীমান্তের সীমান্তবর্তী সাধারণ স্থানীয়দের দাবি, দুই দিনের ঘটনার পর থেকে শ্রীরামপুর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ—উভয় পক্ষই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সীমান্তজুড়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় বাহিনীই তাদের অতিরিক্ত জোয়ান মোতায়েন করে সীমান্ত টহল জোরদার করেছে।
ঘটনার বিষয়ে সার্বিক জানতে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক দুর্দান্ত অফিসার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে এক সংবাদ বার্তায় বিষয়টি পরিষ্কার করা হয়। বার্তায় তিনি নিশ্চিত করেন, ২০ ও ২১ জুলাই আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত পুরনো বাঁশের খুঁটিগুলো সরিয়ে বিএসএফ সদস্যরা নতুন করে স্থায়ী সিমেন্টের খুঁটি স্থাপনের অবৈধ উদ্যোগ নেয়। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধ ও বাধায় বিএসএফ সদস্যরা পিছু হটতে এবং কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
/আশিক
পাঠকের মতামত:
- ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কায় ৮ জেলায় সতর্কতা জারি
- বঙ্গভবনে তোড়জোড়: স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- দেবীদ্বার ইউসুফপুরে ভিডব্লিউবি সুবিধাভোগীদের প্রশিক্ষণ ও চাল বিতরণ
- বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে ২ কোটিরও বেশি মানুষের স্বাক্ষর
- রাজপথে ও সংসদে সংগ্রাম চলবে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ঘোষণা
- প্রধানমন্ত্রী ও বিদায়ী নৌপ্রধানের হাত থেকে র্যাংক ব্যাজ পরলেন নতুন নৌপ্রধান
- ১৪৪ ধারার অজুহাতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
- রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
- মোদী সরকারের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল সিজেপি, অনড় যন্তর মন্তরে
- রাষ্ট্রপতির অপসারণকে সুসংবাদ হিসেবে দেখছেন আসিফ মাহমুদ
- কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানাতে সমন্বিত মাস্টারপ্ল্যান হচ্ছে
- বিশ্বকাপ ফাইনালে কেপ ভার্দের গোলরক্ষকের পরিবারকে ফ্রি টিকিট উপহার দিয়েছিলেন মেসি
- ককরোচ মুভমেন্টে উত্তাল দিল্লি: প্রশ্নফাঁস কাণ্ডেও কেন অনড় মোদি ও তাঁর শিক্ষামন্ত্রী?
- ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
- রেকর্ড ছোঁয়ার ২৪ ঘণ্টার মাথায় ধাক্কা: স্বর্ণের পাশাপাশি দর হারাল রুপা ও প্ল্যাটিনাম
- শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের খেসারত? পদত্যাগের চাপে রাষ্ট্রপতি
- দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণে চিঠি পাঠালেন নরেন্দ্র মোদি
- আবারও বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
- তেল রপ্তানি বন্ধ হলে কাউকেই ছাড় দেবে না ইরান
- গ্রেফতারের পর মোদিকে কড়া বার্তা রাহুল গান্ধীর
- আবার বাড়ল স্বর্ণের দাম
- আইনের ফাঁকফোকর নাকি সংবিধানের দোহাই? বহিষ্কৃত এমপির ভাগ্য নির্ধারণে জটিলতা
- অজুহাত নয়, ব্যর্থতা স্বীকার: পুজাতোয় ফিরে বিশ্বমঞ্চের ফাইনাল হার নিয়ে মুখ খুললেন স্কালোনি
- দেবিদ্বারে ৫ আগস্টের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দাবি
- চীন, রাশিয়া ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ম্যানিলায় বাংলাদেশের বৈঠকের ঝড়
- বাংলাদেশে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি চলবে না: মন্ত্রী মির্জা ফখরুল
- ফাইনাল শেষে ইয়ামালকে কী বলেছিলেন মেসি? গোপন বার্তা ফাঁস করলেন স্প্যানিশ তরুণ
- মার্কিন-ইরান যুদ্ধ থামাতে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মধ্যস্থতাকারীদের
- এমপি গাজী নজরুলের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যাচেষ্টা ও মারধরের মামলা
- মধ্যপ্রাচ্য সংকট ও ফেড সভার প্রভাবে ২ সপ্তাহের উঁচুতে স্বর্ণের বাজার
- এই মোদি সরকারের পতন ঘটাও: আটকের সময় রাহুলকে কানে কানে পুলিশ সদস্যের বার্তা!
- ইরানি ৪টি বিধ্বংসী ড্রোন আকাশে উড়িয়ে দিল জর্ডানের যুদ্ধবিমান
- ফিফা প্রধান থেকে জাতিসংঘ প্রধান? ইনফান্তিনোকে নিয়ে ট্রাম্পের বড় ছক
- ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ ব্যাংকের উপহার: কাগজ ছাড়াই দেশে আনা যাবে রেমিট্যান্স
- ২৪ থেকে ৪৮ ঘণ্টার বন্যা সতর্কতা: বিপদসীমা ছুঁইছুঁই উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী
- নৈতিক স্খলন প্রমাণিত: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- গাজী নজরুল বিতর্কে ফেসবুকে তাসনিম জারার বক্তব্য
- বেসরকারি হজে কত খরচ? প্রকাশ হলো ৩ প্যাকেজ
- প্রতিদিনের ৫ সুন্নাহ আমল, জান্নাতের আশার পথ
- তারেক রহমানের সভাপতিত্বে শুরু একনেক সভা
- গাজী নজরুলের বিয়ে বিতর্কে নতুন মোড়, ভাইরাল কাজীর অডিও
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা, ভরিতে বাড়ল যত
- বুধবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখে নিন
- সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি, কী থাকছে এতে
- পাখির গ্রাম’ খ্যাতি পেয়েছে কুমিল্লার কিশোরনগর
- উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন করল ইউকে ম্যানেজমেন্ট কলেজ
- ভিডিও ফাঁসের পর দ্বিতীয় স্ত্রী দাবি কতটা ইসলামিক?: রাশেদ খাঁনের বিস্ফোরক স্ট্যাটাস
- ২০২৬ বিশ্বকাপের সেরা গোল কোনটা? শুরু হলো ফিফার ভোটিং যুদ্ধ
- ট্রাম্পের হুমকির পরপরই ইরানে টানা ১০ম রাতের হামলা
- শিক্ষার্থী নির্যাতনের জবাব চাইতে গিয়ে বন্দি রাহুল গান্ধী, উত্তাল ভারতের রাজনীতি
- আবারও বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
- সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি, কী থাকছে এতে
- তেল রপ্তানি বন্ধ হলে কাউকেই ছাড় দেবে না ইরান
- আবার বাড়ল স্বর্ণের দাম
- ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন নেতানিয়াহুর
- গ্রেফতারের পর মোদিকে কড়া বার্তা রাহুল গান্ধীর
- মেসি কী করলে জিতবেন গোল্ডেন বুট
- ট্রাম্পের স্বাক্ষরের মূল্য নেই, দাবি খামেনির
- স্বর্ণের দামে পরিবর্তন নেই, প্রকাশিত সর্বশেষ তালিকা
- স্বর্ণের বাজারে নতুন ধাক্কা, ভরিতে বাড়ল যত
- তারেক রহমানের সভাপতিত্বে শুরু একনেক সভা
- স্বর্ণ কিনবেন? আগে জেনে নিন আজকের সর্বশেষ দাম
- ২০২৭ হজ প্যাকেজ ঘোষণা, কোথায় কী সুবিধা মিলবে
- ‘বিধ্বংসী জবাব’ দেবে ইরান, সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রকে
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, স্মৃতিতে আজও রক্তাক্ত ২১ জুলাই








