স্বাস্থ্যখাতে দুর্নীতির শাস্তি বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির নতুন নিয়ম মন্ত্রীর

স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি ও চিকিৎসায় অবহেলার ক্ষেত্রে বদলি বা ট্রান্সফার নয়, বরং সরাসরি চাকরিচ্যুতির কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি ও ঘুষ বাণিজ্যকে সরকার প্রশ্রয় দেবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘‘দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। যাতে করে জনগণের প্রকৃত উন্নয়ন করা যায়।’’ এবারের বাজেটকে টাকার বাজেট নয়, বরং ‘আদর্শের বাজেট’ আখ্যা দিয়ে তিনি তা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
নরসিংদীর চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপাতত নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস হবে এবং নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ক্লাসগুলো ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তরিত হবে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুতই জমি নির্ধারণ করে নতুন ভবনের কাজ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হবে, তার একটি নরসিংদী শহরের আশপাশে স্থাপন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা।
/আশিক
আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা
দেশের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাসে জানানো হয়েছে, ভারতের ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় থাকা স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, স্থল নিম্নচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
/আশিক
অনুমতি ছাড়া মিছিলের চেষ্টা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটক
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মির্জা সুমন ও রাকিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে ওই এলাকায় একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। বিকেল আনুমানিক ৫টার দিকে পুলিশ প্রথমে মির্জা সুমন ও রাকিবকে আটক করে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে একই স্থান থেকে জেলা সদস্যসচিব মাহদী হাসানকে আটক করা হয়। তবে এ সময় ওই এলাকায় আন্দোলনকারীদের অন্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই ছাত্র-জনতার ব্যানারে মিছিল বের করার চেষ্টা করা হচ্ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক বিশৃঙ্খলা এড়াতেই কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে জড়ো হওয়ার চেষ্টা করায় ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
/আশিক
দেশের ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির নতুন পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মধ্যরাতের মধ্যে দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে সাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
জননিরাপত্তা নিশ্চিতে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান দিলেন এমপি বকুল

সাদ্দাম উদ্দিন রাজ
নরসিংদী জেলা প্রতিনিধি
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুতগতিতে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এমপি আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগে রায়পুরা থানা পুলিশের জন্য ভ্যান দুটি দেওয়া হয়। পরে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।”
তিনি বলেন, “শুধু পুলিশকে দায়িত্ব দিলেই হবে না, দায়িত্ব পালনের জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। এই দুটি পুলিশ ভ্যান রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাজকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।”
এমপি বকুল আরও বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত পুলিশের সেবা পায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রায়পুরা থানা পুলিশ জানায়, নতুন দুটি ভ্যান যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি সেবা, অভিযান ও প্রত্যন্ত এলাকায় পুলিশের দ্রুত যাতায়াতের সক্ষমতা বাড়বে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মধ্যরাতের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
শ্রাবণ পেরিয়ে ভাদ্রের শুরুতে দেশজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মধ্যরাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. নাজমুল হকের তথ্য অনুযায়ী, রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
এদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
/আশিক
সংগ্রামের পথ পেরিয়ে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে—ত্যাগ, যোগ্যতা ও আনুগত্যের ঐতিহাসিক স্বীকৃতি

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
রাজনীতির সবচেয়ে বড় সৌন্দর্য পদে নয়—আদর্শে। সবচেয়ে বড় অর্জন ক্ষমতায় নয়—মানুষের বিশ্বাসে। আর একজন রাজনৈতিক নেতার সর্বোচ্চ সার্থকতা তখনই, যখন তাঁর দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, সততা ও দলের প্রতি অবিচল আনুগত্য ইতিহাসের যথার্থ স্বীকৃতি লাভ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মো. আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জনাব মো. ইসমাইল জবিউল্লাহ।
এই চারজন সম্মানিত, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন, অকৃত্রিম শ্রদ্ধা ও প্রাণঢালা শুভেচ্ছা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হওয়া কেবল একটি সাংগঠনিক পদ লাভ নয়; এটি একজন নেতার রাজনৈতিক জীবনের অন্যতম সর্বোচ্চ সম্মান ও বিরল অর্জন। এর সঙ্গে জড়িয়ে থাকে দলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নির্ধারণের গুরুদায়িত্ব। একই সঙ্গে দেশ, জনগণ ও গণতন্ত্রের প্রতি গভীর অঙ্গীকারও এর সঙ্গে সম্পৃক্ত।
এই সম্মান ক্ষমতার কোনো অলংকার নয়; বরং এটি ত্যাগের স্বীকৃতি, বিশ্বস্ততার পুরস্কার এবং ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের পবিত্র আমানত।
রাজপথের সংগ্রাম থেকে নীতিনির্ধারণের শীর্ষে
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং জনাব মো. আমান উল্লাহ আমান—ছাত্ররাজনীতির সংগ্রামী অঙ্গন থেকে উঠে আসা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির দুটি উজ্জ্বল নাম।
তাঁদের রাজনৈতিক পথ কখনো ফুলে বিছানো ছিল না। সেই পথে ছিল আন্দোলন, নির্যাতন, কারাবরণ, প্রতিকূলতা এবং অসংখ্য কঠিন পরীক্ষা। কিন্তু কোনো বাধাই তাঁদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি; কোনো ভয় তাঁদের কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি।
রাজপথের মিছিল থেকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তাঁদের আজকের এই অভিষেক প্রমাণ করে—আদর্শের পথে অবিচল থেকে লড়াই করলে ইতিহাস একদিন তার যোগ্য সম্মান ফিরিয়ে দেয়।
তাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবন আজ সার্থকতা ও পরিপূর্ণতার এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য তাঁদের জীবন এক জীবন্ত পাঠশালা। সেখানে শেখার বিষয় হলো—নেতৃত্ব কোনো সংক্ষিপ্ত পথের অর্জন নয়; নেতৃত্ব তৈরি হয় ত্যাগ, ধৈর্য, আনুগত্য ও জনগণের পাশে থাকার মধ্য দিয়ে।
প্রশাসনিক অভিজ্ঞতার স্বীকৃতি
জনাব মো. ইসমাইল জবিউল্লাহ দীর্ঘ ও বর্ণাঢ্য প্রশাসনিক কর্মজীবনে মেধা, সততা, দক্ষতা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি অর্জন করেছেন প্রশাসনিক অভিজ্ঞতা ও নীতিনির্ধারণী প্রজ্ঞার এক সমৃদ্ধ ভান্ডার।
অবসর গ্রহণের পরও তিনি নিজেকে নিষ্ক্রিয় রাখেননি। দেশ ও দলের প্রয়োজনে তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞাকে নিবেদন করেছেন। বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন—এমন উল্লেখও রয়েছে অভিনন্দন বার্তায়।
দলের প্রতি তাঁর অবিচল আনুগত্য, নীতিনিষ্ঠ অবস্থান এবং দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার প্রতি যে সম্মান প্রদর্শিত হয়েছে, তা প্রমাণ করে—যোগ্যতা, সততা ও বিশ্বস্ততার কোনো অবসর নেই। সময়ের প্রয়োজনে জাতি একদিন তার যোগ্য মানুষকে যথাযথ স্থানে অধিষ্ঠিত করে।
পেশাজীবী নেতৃত্বের নতুন স্বীকৃতি
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার একজন সফল চিকিৎসক, বিশিষ্ট পেশাজীবী নেতা এবং পরীক্ষিত জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হয়েও তিনি নিরাপদ নীরবতার পথ বেছে নেননি; গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শের পক্ষে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন।
প্রতিকূল সময়ে পেশাজীবীদের সংগঠিত করা, দলের দুঃসময়ে পাশে থাকা এবং রাজনৈতিক আন্দোলনে অবিচল ভূমিকা রাখার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন—একজন সত্যিকারের পেশাজীবীর দায়িত্ব শুধু নিজের পেশায় সফল হওয়া নয়; দেশ ও জাতির সংকটে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোও তাঁর নৈতিক দায়িত্ব।
জাতীয় স্থায়ী কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি দেশের পেশাজীবী সমাজের জন্যও বিশেষ মর্যাদা, স্বীকৃতি ও অনুপ্রেরণার এক গৌরবময় অধ্যায়।
ত্যাগ ও আদর্শের রাজনীতির বার্তা
এই চারজন নেতার জীবন ও আজকের অর্জন আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে—রাজনীতিতে পদ চেয়ে পাওয়া যায়, কিন্তু ইতিহাসে স্থান অর্জন করতে হয়।
নেতা ঘোষণা দিয়ে হওয়া যায়, কিন্তু জননেতা হতে প্রয়োজন দীর্ঘ ত্যাগ, পরীক্ষা ও মানুষের বিশ্বাস। দুঃসময়ে যে নেতা আদর্শের পাশে থাকেন, সুসময়ে সম্মানের আসন তাঁরই প্রাপ্য হয়ে ওঠে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁদের সম্মিলিত প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও পেশাগত নেতৃত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আরও সমৃদ্ধ, গতিশীল ও শক্তিশালী হবে।
তাঁদের দূরদর্শী পরামর্শ ও সিদ্ধান্ত দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এই মর্যাপূর্ণ মনোনয়ন তরুণ প্রজন্মের প্রতিটি রাজনৈতিক কর্মীর কাছেও একটি অনুপ্রেরণার বার্তা হয়ে থাকুক—রাজনীতিতে সাময়িক আলো নয়, প্রয়োজন আদর্শের স্থায়ী দীপ্তি। ব্যক্তিগত প্রাপ্তি নয়, প্রয়োজন মানুষের কল্যাণে আত্মনিবেদন। আর পদ নয়—ত্যাগ, সততা ও কর্মই হোক একজন নেতার প্রকৃত পরিচয়।
মহান আল্লাহ সম্মানিত নেতৃবৃন্দকে সুস্থতা, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও সাহস দান করুন। দেশ, জনগণ ও দলের অর্পিত এই ঐতিহাসিক আমানত যেন তাঁরা সততা, বিচক্ষণতা ও সাফল্যের সঙ্গে পালন করতে পারেন—এই প্রত্যাশা করা হয়েছে।
অভিনন্দন আপনাদের—সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য।
অভিনন্দন—ত্যাগ, যোগ্যতা, প্রজ্ঞা ও অবিচল আনুগত্যের এই গৌরবময় স্বীকৃতির জন্য।
ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর এলাকায় কুয়েতপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫০ মিনিট ধরে লুটপাট চালিয়ে ১৪ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৩ ভরি রুপার গহনা এবং নগদ টাকা নিয়ে গেছে ১০-১২ জনের একটি ডাকাত দল। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ ৪৯ হাজার টাকা।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বড় মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, কুয়েতপ্রবাসী হেলাল ভূঁইয়ার স্ত্রী তানিয়া আক্তার (৩৫), দুই ছেলে সাবিত ভূঁইয়া (১২) ও নাশাত ভূঁইয়া (৮) এবং শাশুড়ি শেফালী বেগম (৭০) ওই বাড়িতে বসবাস করেন। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়ির লোহার কেচি গেটে দুটি তালা লাগিয়ে এবং মূল দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল গেটের দুটি তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে ৫-৬ জন ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং অন্য সদস্যরা বাড়ির বাইরে পাহারা দেয়। ডাকাতদের হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছ্যানদা ও চাইনিজ কুড়াল ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মুখে মাস্ক পরা ছিল।
ডাকাতরা শেফালী বেগম ও তার নাতি সাবিত ভূঁইয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে সবাইকে চুপ থাকতে বলে এবং চিৎকার করলে গুলি করে হত্যার হুমকি দেয়। এরপর আলমারির চাবি নিয়ে দুটি স্টিলের আলমারি খুলে ১৪ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৩ ভরি রুপার গহনা এবং নগদ ২৫ হাজার টাকা লুট করে।
এজাহার অনুযায়ী, লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা, রুপার গহনার মূল্য প্রায় ১ লাখ ৪ হাজার টাকা এবং নগদ টাকাসহ মোট লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৩৩ লাখ ৪৯ হাজার টাকা।
প্রায় ৫০ মিনিট ধরে লুটপাট চালানোর পর ডাকাতরা বাইরে থেকে দরজায় হ্যাজবোল্ট লাগিয়ে পরিবারের সদস্যদের ঘরের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়। পরে শেফালী বেগম মোবাইল ফোনে তার জামাতা মো. আঃ হাকিম মিয়াকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে এসে দরজা খুলে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।
এদিকে প্রতিবেশী জালিল ভূঁইয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এ ঘটনায় মো. আঃ হাকিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর বড় মাধবপুর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
নিজের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়াও— মাজারে মিলল আবেগঘন চিঠি
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্যবাহী ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং তাঁর দেশে প্রত্যাবর্তন চেয়ে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে তাঁকে রক্ষা করার প্রার্থনার পাশাপাশি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের হওয়া মামলা থেকে তাঁকে ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রেহাই দেওয়ার আবেদন জানানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে অবস্থিত তিনটি দানবাক্স ও তিনটি ঐতিহাসিক ডেগ খোলার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে অর্থ গণনার সময় এই চিঠিটি প্রকাশ্যে আসে।
চিঠির লেখক হিসেবে গাজীপুর জেলার বাসিন্দা 'সজিব' নামের এক ব্যক্তির নাম উল্লেখ পাওয়া গেছে, যিনি নিজেকে সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাবি করেছেন।
চিঠিতে শেখ হাসিনার হায়াত বৃদ্ধির আবেদন জানিয়ে লেখা হয়, নিজের আয়ু কমিয়ে হলেও যেন দলীয় নেত্রীর জীবন দীর্ঘ করা হয়। এর পাশাপাশি ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ কথাটি উল্লেখ করা হয়। চিঠিতে জুলাইয়ের আন্দোলনের পর দায়ের করা বিভিন্ন মামলাকে ইঙ্গিত করে শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের সুরক্ষার জন্য বিশেষ মোনাজাতের ভাষ্য তুলে ধরা হয়।
দানবাক্স ও ডেগগুলো খোলার পর বিপুল পরিমাণ নগদ টাকার পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা ও আরজি জানিয়ে লেখা আরও কয়েকটি চিঠিপত্র পাওয়া যায়।
মাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ গণনা শেষ করতে ৩০ জন স্বেচ্ছাসেবী সকাল থেকে কাজ করেন এবং প্রচুর নগদ টাকা জমা থাকায় এ প্রক্রিয়া সম্পন্ন হতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যায়।
/আশিক
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ও আবহাওয়া দপ্তরের নতুন নির্দেশনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতির কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে দেশের অন্যান্য বন্যাপ্রবণ নদ-নদীর পানিও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকা থেকে নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও শক্তিশালী হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সার্বিক প্রভাবে দেশের সবকটি সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঝোড়ো বাতাস ধেয়ে আসতে পারে।
নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরণের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান নিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় রয়েছে। এর প্রভাবে শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী বাতাসের সাথে হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
পরদিন শনিবার (১৫ আগস্ট) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় একই ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনে দিন ও রাতের তাপমাত্রা সার্বিকভাবে অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া আগের ২৪ ঘণ্টার তথ্যানুযায়ী, কক্সবাজারে দেশের সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর একই সময়ে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। গত এক দিনে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, খোয়াই নদীর পানি আগামী তিন দিন কমতে পারে, তবে মনু ও ধলাই নদীর পানি আরও এক দিন বৃদ্ধি পেয়ে পরবর্তী দুই দিন একই অবস্থায় থাকতে পারে।
চট্টগ্রাম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে গোমতী, সেলোনিয়া, ফেনী, সাঙ্গু ও মাতামুhurীর পানি বেড়েছে; যদিও বিপরীতে মুহুরী ও হালদার পানি সামান্য কমেছে। পাহাড়ি এসব নদীর পানি আগামী দুই দিন কিছুটা বাড়লেও পরবর্তীতে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারার সামগ্রিক পানি এবং দেশের প্রধান নদী ব্রহ্মপুত্র-যমুনার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন এই পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত বজায় থাকতে পারে, যদিও এই নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচ দিয়েই বইছে।
/আশিক
পাঠকের মতামত:
- ছয় প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
- আইন পেশার উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে সরকারের বার্তা
- আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা
- বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও জ্বালানি সরবরাহ পর্যালোচনার আশ্বাস ভারতের
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
- স্মার্টফোন চার্জে দেওয়ার সময় যেসব সাধারণ ভুল এড়িয়ে চলবেন
- আবারও ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’: পাইরেটস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জনি ডেপ?
- পাঁচ দশকের সব রেকর্ড ভাঙল হরমুজ সংকট, জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা
- দুপুরের আকাশে জ্বলজ্বল করবে তারা: বিরল সূর্যগ্রহণে রেকর্ড গড়বে লুক্সর
- বিআরটিসির ‘পিংক বাসে’ এবার স্টারলিংকের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে কিম জং উনের প্রতি ট্রাম্পের বার্তা
- তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, দেশেই সব উৎসর্গ: রিজভী
- বিশ্ববাজারে স্বর্ণ ও মূল্যবান ধাতুর দামের সর্বশেষ পরিস্থিতি
- শিক্ষকদের পে স্কেল পর্যালোচনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত দেশে এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ডলার সংকটের মুখে অবিশ্বাস্য সুখবর: রেমিট্যান্স বাড়ল ৩২ শতাংশেরও বেশি!
- নেতাদের জুয়ার মূল্য নগদে শোধ করছে মার্কিন পরিবারগুলো: ইরান
- সুরক্ষা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: বিরোধীদলীয় চিফ হুইপ
- বাণিজ্য বাধা দূর করতে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল
- ২০২৮-২৯ থেকে নতুন অর্থবছর: ৯ মাসের অন্তর্বর্তী বাজেট ২০২৭-২৮ অর্থবছরে
- মক্কা-মদিনায় হজযাত্রীদের আবাসন নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- সোশ্যাল মিডিয়া কনটেন্টের পারফরম্যান্স জানাবে গুগল সার্চ কনসোল
- অনুমতি ছাড়া মিছিলের চেষ্টা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটক
- সরকারের ছয় মাস পূর্তিতে চরমোনাই পীরের ৬ দফা পরামর্শ
- বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম: আসছে একগুচ্ছ বড় পরিবর্তন
- অবিলম্বে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করুক ইরান: ট্রাম্প
- বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে ভিসা নীতি: শিক্ষামন্ত্রী
- দেশের ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির নতুন পূর্বাভাস
- বরফ গলে নতুন রুট: সুয়েজ ও হরমুজকে কি টেক্কা দিতে পারবে চীন-রাশিয়া?
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
- নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য প্রকাশ
- জননিরাপত্তা নিশ্চিতে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান দিলেন এমপি বকুল
- ট্রাম্পের মেয়াদে আর্থিক পরিস্থিতির অবনতি: মার্কিন জরিপে চাঞ্চল্যকর তথ্য
- এখানকার সরকারই আমি, কুষ্টিয়ায় লাঠি মিছিলে আমির হামজার হুঁশিয়ারি
- শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলেও পাবেন না বিলম্ব মার্জনা: ট্রাইব্যুনাল প্রসিকিউশন
- মধ্যরাতের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
- জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে যেসব অভ্যাস বর্জনীয়
- নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
- হরমুজ সংকটেও বাড়েনি তেলের দাম, নেপথ্যে চীনের গোপন চাল
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
- ইরানকে পরমাণু অস্ত্রহীন রাখতে বাড়তি তেলের দামও মেনে নেওয়া যায়: ট্রাম্প
- গত ১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: আইনমন্ত্রী
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটতে কমপক্ষে দুই বছর লাগবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী
- কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: এমপি আমির হামজার গাড়িতে হামলা
- মেটার নতুন এআই অ্যাপে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা
- বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
- সংগ্রামের পথ পেরিয়ে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে—ত্যাগ, যোগ্যতা ও আনুগত্যের ঐতিহাসিক স্বীকৃতি
- নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন গতি
- ডিজিটাল সেবা সত্ত্বেও কেন দালাল ধরে লাইসেন্স পেতে হয়, প্রশ্ন জাইমা রহমানের
- জীবনের সেরা উপদেষ্টাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসি আবেগপ্লাবিত
- চার প্রজ্ঞাপনে বদলে গেল পুলিশের ২৩ জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্ব
- চিরপ্রতিদ্বন্দ্বিতা ভুলে শোকার্ত মেসির পাশে রোনালদো: ইনস্টাগ্রামে ভাইরাল মন্তব্য
- ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়ার হুঁশিয়ারি দিল ইরান
- দেশজুড়ে বিশেষ নজরদারি! ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র্যাব
- জ্বালানি সংকট নিরসনে মধ্যমেয়াদি টেকসই পরিকল্পনার কথা জানালেন মাহ্দী আমি
- নতুন চাঁদের আলোহীন রাতে আজ দেখা মিলবে পারসিড উল্কাবৃষ্টির
- তুরস্ক সফরে ট্রাম্পের সুনির্দিষ্ট অবস্থান ছিল ইরানের হাতে, উড়োজাহাজে হামলার চক্রান্ত
- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ও আবহাওয়া দপ্তরের নতুন নির্দেশনা
- খুলনা-চট্টগ্রামসহ ৬ অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার শঙ্কা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন পদক্ষেপ
- লোডশেডিং মেনে নেওয়া ছাড়া উপায় নেই: জ্বালানি মন্ত্রী
- গ্যাস সংকটের কারণে কুবির হল-ক্যাফেটেরিয়ায় রান্না বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা








