ঢাকার ১১০ কিমি নদী পথে চলবে বিদ্যুৎচালিত যান, মেগা প্রকল্পের অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী

রাজধানীর দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে ঢাকার চারপাশের বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) ও নৌপথ কার্যকরভাবে চালুর লক্ষ্যে গৃহীত মেগা অবকাঠামো নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশের যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নবিষয়ক এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
উপ-প্রেস সচিব জানান, এই সমন্বিত মেগা প্রকল্পের মাধ্যমে রাজধানীর যানজট কীভাবে স্থায়ীভাবে নিরসন করা হবে, তা বৈঠকে বিশদ গ্রাফিক্স ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজধানীর ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণ প্রকল্পের সর্বশেষ ভৌত অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি অবহিত করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার এই বৃত্তাকার সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৮৯ কিলোমিটার, যা দুটি প্রধান অংশে বিভক্ত। এর একটি অংশ আব্দুল্লাহপুর রেলগেট থেকে শুরু করে ধউর, বিরুলিয়া, গাবতলী, বছিলা, হাজারীবাগ, সোয়ারিঘাট, কদমতলী, তেঘরিয়া, পোস্তগোলা, ফতুল্লা, চাষাঢ়া ও শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত বিস্তৃত। অন্য অংশটি আব্দুল্লাহপুর রেলগেট থেকে তেরমুখ, পূর্বাচল ও বেরাইদ হয়ে সরাসরি ডেমরায় গিয়ে যুক্ত হবে। এই বিশাল রিং রোডের মধ্যে রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণকাজ বর্তমানে পুরোদমে চলছে। বৈঠকে জানানো হয়, চলমান এই অংশের প্রায় ৪৫ শতাংশ কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই বৃত্তাকার সড়কটি সম্পূর্ণরূপে নির্মিত হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলোকে রাজধানীর ভেতরের অভ্যন্তরীণ সড়ক ব্যবহার না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বিঘ্নে চলে যেতে পারবে। বিশেষ করে সিলেট, মাওয়া (পদ্মা সেতু) ও চট্টগ্রাম অঞ্চল থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনগুলো ঢাকার মূল শহরের ভেতরে প্রবেশ না করেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। এর ফলে ঢাকা শহরের ওপর থেকে যানবাহনের অতিরিক্ত চাপ অনেকটাই হ্রাস পাবে এবং মহানগরের অভ্যন্তরীণ যানজট পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে।
সড়কপথের পাশাপাশি ঢাকাকে ঘিরে থাকা ১১০ কিলোমিটার দীর্ঘ নদী পথকে পুনরুজ্জীবিত করার বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়। এই বৃত্তাকার নৌপথটি পুরোদমে চালু করা সম্ভব হলে রাজধানীর মূল সড়কের ওপর থেকে যানবাহনের চাপ এক ধাক্কায় বহুগুণ কমে যাবে এবং সাধারণ মানুষ কোনো যানজট ছাড়াই এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে অনায়াসে যাতায়াত করতে পারবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা এই নৌপথ চালুর কারিগরি ও পরিবেশগত বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নদী পথ ব্যবহার করলে ঢাকা শহরের পরিবেশ দূষণমুক্ত থাকবে, জ্বালানি সাশ্রয় হবে এবং সময়ও অনেক কম লাগবে। কারণ, এই বৃত্তাকার নদী পথে যেসব আধুনিক নৌযান চালানো হবে, তার সবগুলোই হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব ও বিদ্যুৎচালিত (ইলেকট্রিক)।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনা বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মহিদুল ইসলাম। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল এবং কারিগরি বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক খান মাহমুদ আমানত ও অধ্যাপক মো. হাদিউজ্জামান বৈঠকে অংশ নেন।
/আশিক
বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ঢাকাসহ দেশজুড়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জনপ্রিয়তা এবং এটিকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর ছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের মাধ্যমে দেশে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং জাতীয় সমৃদ্ধির পথে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আপসহীন মানসিকতা, নেতাকর্মীদের মূল্যায়ন ও রাজনৈতিক ত্যাগ চিরকাল দলীয় নেতাকর্মীদের প্রেরণা জোগাবে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক শক্তি হিসেবে দেশ পরিচালনায় নেতৃত্ব দেওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বর্তমান বিএনপি সরকার মরহুমা বেগম খালেদা জিয়ার ঘোষিত নীতি, ভিশন-২০৩০ এবং দলের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দেশের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাবে।
নয়াপল্টনের এই দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার, মীর সরফত আলী সপু এবং সংসদ সদস্য এসএম জিলানীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
/আশিক
সামনে হারিকেন পেছনে ফ্যান, বিরোধীদের প্রতিবাদ নিয়ে তারেক রহমানের কটাক্ষ
রাজনৈতিক প্রতিবাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলে হারিকেন সামনে রেখে প্রতিবাদ জানানো হলেও পেছনে ফ্যান চালিয়ে বাতাস খাওয়ার মতো দ্বিচারিতা করছে কিছু রাজনৈতিক দল। বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে হঠকারিতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থদের মাঝে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে কারিগরি ত্রুটিগুলো অনেকটাই কমিয়ে আনা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালনের তাগিদ দিয়ে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব এমন কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা সরকারের কাছে উপস্থাপন করা হোক। বিরোধীদের এমন কোনো কার্যকর ও ফলপ্রসূ প্রস্তাব থাকলে সরকার তা সানন্দে গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।
/আশিক
বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের বাস্তবসম্মত সমাধান দেওয়ার আহ্বান তারেক রহমানের
রাজনীতি মানুষের কল্যাণে পরিচালিত হওয়া উচিত, বিভ্রান্তি ছড়ানোর মাধ্যম হিসেবে নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথে বিশৃঙ্খলা ও ভাঙচুরের রাজনীতি পরিহার করে ইতিবাচক কাজে মনোযোগ দেওয়া প্রয়োজন। বিদ্যুৎ কিংবা গ্যাস সংকট নিরসনে কারও কাছে বাস্তবসম্মত ও স্বল্পমেয়াদি কোনো প্রস্তাবনা থাকলে তা প্রকাশ করার আহ্বান জানান তিনি এবং সরকারের পক্ষ থেকে তা কার্যকর করার আশ্বাস দেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক সহায়তা বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় পর্যায়ে বিশেষ করে মা ও শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি মন্তব্য করেন, অতীতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে বাধ্য করার যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেখান থেকে সরে এসে স্থানীয় পর্যায়ে সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান প্রশাসন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল দেনা এবং অবকাঠামোগত ঘাটতির কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে গ্যাসের সন্ধান ও উত্তোলনে ইতিমধ্যে সংস্থাসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে। এলএনজি সরবরাহ সংক্রান্ত সাম্প্রতিক যান্ত্রিক ত্রুটির সমাধান হলে এই সাময়িক অচলাবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সংকটের মুহূর্তে বিভ্রান্তিকর বা দৃষ্টি আকর্ষণী প্রতিবাদের চেয়ে গঠনমূলক সমাধান প্রস্তাব করাই দায়িত্বশীলতার পরিচায়ক। বিগত বছরগুলোতে সাধারণ মানুষের সংকটকালীন সময়ে যারা ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, তাদের বর্তমান কর্মকাণ্ডের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
দেশের বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কর্মক্ষম জনশক্তিকে সাধারণ শ্রমিক হিসেবে নয়, দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার উন্নয়ন ভাবনার আলোকে একটি সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
/আশিক
গ্যাস সংকট আমাদের তৈরি নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্য ও শিল্পমন্ত্রী
দেশের বিভিন্ন শিল্প ও কলকারখানায় বিদ্যমান গ্যাস সংকট কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই সমস্যা বর্তমান প্রশাসনের তৈরি নয়, বরং উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই সংকট কাটিয়ে উঠতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়ে তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়েও নতুন বিকল্প খুঁজে দেখছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা ও মূল্যায়ন সংক্রান্ত কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে প্রায় দুই বছর সময় লাগতে পারে জানিয়ে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান গ্রীষ্মের বাড়তি চাহিদা শীতকালে অনেকটাই কমে আসবে। এর পাশাপাশি দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পূর্ণ সক্ষমতায় ফিরে এলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের বিদ্যমান টানাপোড়েন অনেকাংশেই কেটে যাবে।
সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন, গত কিছুদিন ধরে দুটি টার্মিনালের একটি পুরোপুরি বন্ধ থাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে ইতিমধ্যে একটি টার্মিনাল থেকে নতুন করে গ্যাস খালাস শুরু হয়েছে এবং অপরটিতে সংস্কার কাজ চলমান। দ্বিতীয় টার্মিনালটি সচল হলে আগের স্থিতিশীল পরিস্থিতিতে ফিরে যাওয়া সম্ভব হবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে শিল্প খাতের জ্বালানি নিরাপত্তাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এলএনজি আমদানি বৃদ্ধির জন্য অবকাঠামোগত কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা দূর করতে সরকার কাজ করছে। তবে দুই বছর সময় লাগলেও হাত গুটিয়ে বসে না থেকে আপৎকালীন ব্যবস্থা হিসেবে প্রচলিত নীতিমালার বাইরে তাৎক্ষণিক সমাধান খোঁজা হচ্ছে।
মালয়েশিয়া থেকে জরুরি ভিত্তিতে এলএনজি আনার উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর টেলিফোনে আলোচনা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে গ্যাস এনে গভীর সমুদ্রে ছোট জাহাজে খালাসের মাধ্যমে দেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে মালয়েশিয়ার ছোট আকারের বিশেষায়িত জাহাজগুলো আগে থেকেই অন্যান্য কাজে যুক্ত থাকায় প্রক্রিয়াটি বাস্তবায়নে কিছুটা কারিগরি জটিলতা দেখা দিয়েছে।
/আশিক
দেশজুড়ে বিশেষ নজরদারি! ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র্যাব
১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। একই সঙ্গে যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করে, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে বাহিনীটি সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতা প্রতিরোধে প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ১৫ আগস্টকে সামনে রেখে কোনো অশুভ চক্র যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ব্যাটালিয়ন আলাদা পর্যালোচনা করে নিরাপত্তা নিশ্চিতের কৌশল গ্রহণ করেছে।
সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে অতিরিক্ত বল প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী বা রাষ্ট্রবিরোধী কুচক্রী মহল যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কড়া নজরদারি চালু রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রেখে নিজস্ব কৌশলে কাজ করছে র্যাব।
অনুষ্ঠানস্থল ও গমনাগমনের গুরুত্বপূর্ণ রুটগুলোতে সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাভিত্তিক সোর্স নিয়োগের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে করে নিরাপত্তা বলয় ভেদ করে কেউ অনুপ্রবেশের সুযোগ না পায়।
একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, ছবি কিংবা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থামাত সাইবার স্পেসে বাড়ানো হয়েছে সাইবার পেট্রোলিং। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে বোম্ব ডিসপোজাল ইউনিটকেও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেছে র্যাব।
/আশিক
লোডশেডিং মেনে নেওয়া ছাড়া উপায় নেই: জ্বালানি মন্ত্রী
দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্পষ্ট করেছেন যে, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা এবং ধৈর্য ধরা ছাড়া বর্তমানে বিকল্প কোনো উপায় নেই।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তীব্র এই সংকটের মুহূর্তে তাৎক্ষণিকভাবে নতুন করে গ্যাস উত্তোলন করা সম্ভব নয়। আবার এফএসআরইউ সচল না থাকায় বিদ্যমান গ্যাসও খালাস করে জাতীয় গ্রিডে দেওয়া যাচ্ছে না, যার ফলে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়েছে।
সংকটের মূল কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ আগুন লাগার ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা টার্মিনালটি মেরামতের কাজ করছেন। এখন তারা কাজ শেষ না করা পর্যন্ত দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস সরবরাহ বজায় রেখে সার্বিক লোডশেডিং পরিস্থিতি যথাসম্ভব সহনীয় রাখা।
তিনি আরও সতর্ক করে জানান, কারিগরি মেরামতের পর দুটি নতুন বয়লার একসাথে চালু করার প্রয়োজনে পুরো সিস্টেমটি টানা ৭২ ঘণ্টা বা তিন দিন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই কারিগরি সমন্বয়ের কারণে ওই নির্দিষ্ট সময়ে দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট তৈরি হতে পারে।
জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এরই মধ্যে নতুন একটি এফএসআরইউ-এর কার্যাদেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ২০২৯ সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা রয়েছে।
শিল্প খাতে গ্যাসের ঘাটতি মেটাতে বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে ভোলা থেকে বিশেষ কনটেইনার ট্রাকে করে কারখানায় গ্যাস সরবরাহের জন্য একটি কোম্পানিকে ৩০টি ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একইসাথে সরাসরি কনটেইনারের মাধ্যমে গ্যাস সরবরাহের সুবিধা গড়ে তুলতে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
/আশিক
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে মার্কিন ব্যবসায়ীদের বার্তা
মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আমেরিকান ব্যবসায়ীদের সার্বিক সরকারি সুযোগ-সুবিধা এবং নিরাপদ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের স্পষ্ট আশ্বাস দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সফররত প্রতিনিধিদলটির যৌথ নেতৃত্বে ছিলেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাদের দূরদর্শী সরকার চায় মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে মূলধন ও আধুনিক প্রযুক্তি নিয়ে বিনিয়োগে এগিয়ে আসুক। ব্যবসা সহজ করতে বিদ্যমান নিয়মকানুন শিথিল করা, লঘুকরণ, ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন এবং উদার অর্থনৈতিক নীতি অনুসরণে সরকার অঙ্গীকারবদ্ধ।
বেসরকারি খাতনির্ভর ও বৈশ্বিকভাবে সংযুক্ত একটি অর্থনীতি গড়ার লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ডিজিটাল সেবা, কৃষি ও স্বাস্থ্যসহ নানা সম্ভাবনাময় খাতে মার্কিন ব্যবসায়ীদের বড় সুযোগ রয়েছে। তিনি আরও জানান, কর-ভ্যাট ব্যবস্থার উন্নয়ন, মুনাফা ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাজ করা হচ্ছে।
বক্তব্যে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রার কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনীতিতে আসার আগে ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করায় বিনিয়োগকারীদের প্রয়োজন ও সঠিক নীতির গুরুত্ব তিনি ভালোভাবেই উপলব্ধি করেন।
আমেরিকান ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী পুরো সরকারকে তাদের অংশীদার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। মার্কিন বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উভয় দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছাড়াও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের একাধিক শীর্ষপর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
/আশিক
দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ ভারতের কাজে লাগানো উচিত: শামা ওবায়েদ
দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে প্রত্যক্ষ বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে বিদ্যমান বহু সমস্যার সমাধানের পথ উন্মোচিত হয় এবং ভারতের উচিত এই সুযোগকে কাজে লাগানো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের চলমান পারস্পরিক টানাপোড়েন কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে কি না—এমন এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন আলোচনায় বসেন, তখন বহু জটিল বিষয় সমাধানের একটা বড় সুযোগ তৈরি হয়। এই সুযোগ সবসময়ই বিদ্যমান এবং ভারতের পক্ষ থেকেও এই সুযোগটির সঠিক ব্যবহার করা উচিত।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে অবস্থান করে বক্তব্য প্রদান করলে তা বাংলাদেশের সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করে না এবং করবেও না।
তিনি আরও উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের স্মৃতি মানুষের হৃদয়ে এখনো তাজা এবং সেই আত্মত্যাগের দাগ এখনো শুকায়নি। ফলে কূটনৈতিক ক্ষেত্রে বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা প্রয়োজন। তবে এর পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে অনেক সমস্যার সুরাহা সম্ভব এবং ভারত বিষয়টি স্মরণে রাখবে বলেই বাংলাদেশ প্রত্যাশা করে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান ও ভারত সফরের দিনক্ষণ নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সফরগুলোর তারিখ এখনো চূড়ান্ত রূপ পায়নি।
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সফরের সূচি ঠিক করা হবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীন নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ভারতসহ অন্যান্য দেশে তার সম্ভাব্য সফরের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
/আশিক
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র দাখিল
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সর্বমোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব জানান, জমা হওয়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি উপস্থাপন করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে। অন্যদিকে, কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে বাকি দুটি মনোনয়নপত্র।
এর আগে গত ২৪ জুলাই দেশের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক ও আইনি নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের সময়সীমার মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের ওপর।
সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি বা তফসিল প্রকাশ করে ইসি। ঘোষিত তফসিল অনুসরণ করে আগামী ২০ আগস্ট এই নির্বাচনের ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।
/আশিক
পাঠকের মতামত:
- কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: এমপি আমির হামজার গাড়িতে হামলা
- মেটার নতুন এআই অ্যাপে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা
- বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
- সংগ্রামের পথ পেরিয়ে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে—ত্যাগ, যোগ্যতা ও আনুগত্যের ঐতিহাসিক স্বীকৃতি
- ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
- চব্বিশ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে পরিবর্তন
- ১৯৫৩ সালের পর আনুষ্ঠানিক সমাপ্তি? উত্তর কোরিয়ার কোর্টে বল ঠেলল দক্ষিণ কোরিয়া
- সামনে হারিকেন পেছনে ফ্যান, বিরোধীদের প্রতিবাদ নিয়ে তারেক রহমানের কটাক্ষ
- শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ফেসবুকে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান
- নিজের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়াও— মাজারে মিলল আবেগঘন চিঠি
- বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের বাস্তবসম্মত সমাধান দেওয়ার আহ্বান তারেক রহমানের
- সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা: ক্ষোভে ফুঁসছে ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকরা
- ইতিহাসে নাম লেখানোর দিনে টাইগারদের লড়াকু ব্যাটিংয়ের প্রশংসায় হ্যাজলউড
- গ্যাস সংকট আমাদের তৈরি নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্য ও শিল্পমন্ত্রী
- ক্ষমতার পাঁচ বছর: নিরঙ্কুশ নিয়ন্ত্রণে তালেবান, চরম সংকটে আফগান অর্থনীতি
- দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির ইতি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা
- দেশজুড়ে বিশেষ নজরদারি! ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে র্যাব
- ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়ার হুঁশিয়ারি দিল ইরান
- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ও আবহাওয়া দপ্তরের নতুন নির্দেশনা
- চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবীর চূড়ান্ত তারিখ জানাল ইসলামিক ফাউন্ডেশন
- অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে বাংলাদেশ, মুশফিকের নতুন রেকর্ড
- দিনে-রাতে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট, থমকে গেছে জনজীবন
- গ্যাস সংকটের কারণে কুবির হল-ক্যাফেটেরিয়ায় রান্না বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা
- কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ, স্বজনদের উদ্বেগ
- লোডশেডিং মেনে নেওয়া ছাড়া উপায় নেই: জ্বালানি মন্ত্রী
- নিম্ন গ্রেডে বেশি বেতন বৃদ্ধির তোড়জোড়, নতুন পে-স্কেলের খসড়া প্রকাশ
- সৌদি, পাকিস্তান ও তুরস্কের যৌথ সামরিক জোট: তৈরি হচ্ছে অভিন্ন প্রতিরক্ষা কাঠামো
- ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে মার্কিন ব্যবসায়ীদের বার্তা
- দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ ভারতের কাজে লাগানো উচিত: শামা ওবায়েদ
- রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র দাখিল
- তুরস্ক সফরে ট্রাম্পের সুনির্দিষ্ট অবস্থান ছিল ইরানের হাতে, উড়োজাহাজে হামলার চক্রান্ত
- নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন গতি
- চিরপ্রতিদ্বন্দ্বিতা ভুলে শোকার্ত মেসির পাশে রোনালদো: ইনস্টাগ্রামে ভাইরাল মন্তব্য
- নতুন চাঁদের আলোহীন রাতে আজ দেখা মিলবে পারসিড উল্কাবৃষ্টির
- জীবনের সেরা উপদেষ্টাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসি আবেগপ্লাবিত
- আকাশে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে পৃথিবীর যেসব প্রান্ত থেকে
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন পদক্ষেপ
- খুলনা-চট্টগ্রামসহ ৬ অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার শঙ্কা
- ডিজিটাল সেবা সত্ত্বেও কেন দালাল ধরে লাইসেন্স পেতে হয়, প্রশ্ন জাইমা রহমানের
- বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
- ২৯ হাজার আবাসিক গ্রাহক বিপাকে: নোয়াখালীতে তীব্র গ্যাস সংকট
- সংঘাতের পর পারস্য উপসাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজ উধাও, দাবি ইরানের
- জ্বালানি সংকট নিরসনে মধ্যমেয়াদি টেকসই পরিকল্পনার কথা জানালেন মাহ্দী আমি
- চার প্রজ্ঞাপনে বদলে গেল পুলিশের ২৩ জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্ব
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর
- মানুষকে অভাবে রেখে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
- পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্রের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
- সরকারি দল ও জোটের মনোনয়নপত্র সংগ্রহ শেষ, এবার চোখ ২০ আগস্টে
- পরিবেশ রক্ষায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের চারা বিতরণ ও বৃক্ষরোপণ
- সাধারণ পিঠে ব্যথা ও ক্যানসারের উপসর্গের পার্থক্য চেনার উপায়
- সৌদি যুবরাজকে ফোন জেলেনস্কির, ফোনালাপে যে চুক্তি আলোচনায়
- বাংলাদেশের ৪৬ ধাপ পেছনের দেশ খেলবে বিশ্বকাপে
- স্বর্ণের বাজারে বড় লাফ, নতুন দাম জানাল বাজুস
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে
- আজ শপিংয়ের পরিকল্পনা? এই মার্কেটগুলো থাকবে বন্ধ
- তারেক রহমানের সঙ্গে ভিসা প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ আলোচনা
- আজকের নামাজের সময়: ফজর থেকে ইশা একনজরে
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিল ইরান
- হাসিনা-কাদের-হাছানের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে
- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর চুক্তি স্বাক্ষর
- সরাসরি সম্প্রচার ও সরাসরি গণনা: যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল
- দিনেই নামবে আঁধার, মহাজাগতিক দৃশ্য ঘিরে বিজ্ঞানী মহলে তোলপাড়
- ডিজিটাল সেবা সত্ত্বেও কেন দালাল ধরে লাইসেন্স পেতে হয়, প্রশ্ন জাইমা রহমানের
- বিদেশ ভ্রমণকারীদের খরচ পরিশোধে এলো বড় সুখবর
- দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির বড় সিদ্ধান্ত








