পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের; আজ মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্ব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, জমকালো এবং দীর্ঘ প্রতীক্ষিত মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। উত্তর আমেরিকার বুকে ফুটবল সংস্কৃতির এই ২৩তম আসরটি এবার নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে। ফুটবল ইতিহাসে এই প্রথমবার যৌথভাবে তিনটি আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মোট ১৬টি অত্যাধুনিক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) মেক্সিকো সিটিতে প্রথম উদ্বোধনী ম্যাচ ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেকর্ড ১০৪ ম্যাচের এই দেড় মাসব্যাপী ফুটবল উৎসবের রাজকীয় সূচনা হবে, যা আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে শেষ হবে।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় এবং অনন্য আকর্ষণ হলো—ফিফার ইতিহাসে প্রথমবার তিনটি আয়োজক দেশেই সম্পূর্ণ পৃথক ও ভিন্ন ভিন্ন স্বাদের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও তিন দেশেই আলাদা আয়োজন থাকবে, তবে টুর্নামেন্টের প্রথম আনুষ্ঠানিক ও মূল উদ্বোধনী অনুষ্ঠানটি আছড়ে পড়তে যাচ্ছে লাতিন ফুটবলের পুণ্যভূমি মেক্সিকোতে।
তিন দেশের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান: কোথায়, কখন?
১. মেক্সিকো (আজ ১১ জুন)
মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘আজতেকা স্টেডিয়ামে’ (Estadio Azteca) বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে টুর্নামেন্টের মূল উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, সমৃদ্ধ লোকজ ঐতিহ্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ (কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী লোকশিল্প) ভিজ্যুয়াল আর্টকে সারা বিশ্বের সামনে তুলে ধরা হবে। এই জমকালো মঞ্চ মাতাতে পারফর্ম করবেন আন্তর্জাতিক পপ সম্রাজ্ঞী শাকিরা, গ্লোবাল স্টার বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান এবং লিলা ডাউনস। অনুষ্ঠান শেষে রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
২. কানাডা (আগামীকাল ১২ জুন, শুক্রবার)
কানাডার অফিশিয়াল উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে শুরু হবে ৯০ মিনিটের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বিখ্যাত বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় (DJ Sanjoy)। অনুষ্ঠান শেষে রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক কানাডা।
৩. যুক্তরাষ্ট্র (১৩ জুন, শনিবার)
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী শনিবার। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে শুরু হবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ৯০ মিনিটের এক ভিজ্যুয়াল শো। ত্রিমাত্রিক আলোকসজ্জা, লেজার শো এবং গল্পভিত্তিক অসাধারণ মঞ্চায়নে পারফর্ম করবেন পপ আইকন কেটি পেরি, ফিউচার, আনিতা, কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা এবং টাইলা। অনুষ্ঠান শেষে সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে দুই দলের ডাগআউটের শক্তি দেখে নেওয়া যাক
স্বাগতিক মেক্সিকো স্কোয়াড
গোলরক্ষক: কার্লোস আসেভেদো, গিয়েরমো ওচোয়া, রাউল রাঙ্গেল।
ডিফেন্ডার: এডসন আলভারেজ, মাতেও চাভেজ, হেসুস গালিয়ার্দো, সেসার মন্তেস, ইসরায়েল রেয়েস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেস।
মিডফিল্ডার: লুইস চাভেজ, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, এরিক লিরা, গিলবার্তো মোরা, লুইস রোমো, ওর্বেলিন পিনেদা, ওবেদ ভার্গাস।
ফরোয়ার্ড: রবার্তো আলভারাদো, সান্তিয়াগো হিমেনেস, আরমান্দো গনসালেস, সেসার উয়ার্তা, রাউল হিমেনেস, গিয়েরমো মার্টিনেস, হুলিয়ান কুইনোনেস, আলেক্সিস ভেগা।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস, রিকার্ডো গস, সিফো শেইনে।
ডিফেন্ডার: খুলিসো মুদাউ, ওলওয়েথু মাখানিয়া, ব্র্যাডলি ক্রস, অব্রি মোদিবা, থাবাং मातুলুদি, নকোসিনাথি সিবিসি, খুলুমানি এনডামানে, আইমে ওকন, সামুকেলে কাবিনি, মবেকেজেলি এমবোকাজি, কামোগেলো সেবেলেবে।
মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, জেইডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, স্পেপেলো সিথোলি।
ফরোয়ার্ড: ওসউইন অ্যাপোলিস, চেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, লাইল ফস্টার, ইকরাাম রায়নার্স, রিলেহবিলে মোফোকেং, থেম্বা জ্বানে, থাপেলো মাশেকো।
বাংলাদেশে যেভাবে দেখবেন বিশ্বকাপ
বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী ঘরে বসে এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নির্বিঘ্নে ২০২৬ বিশ্বকাপের প্রতি মুহূর্তের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।
টেলিভিশন সম্প্রচার
বাংলাদেশে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় শীর্ষ বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশন (Somoy TV)। এর পাশাপাশি ফুটবলপ্রেমীরা খেলা দেখতে পারবেন রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র ডেডিকেটেড স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস (T-Sports) এর পর্দায়। উল্লেখ্য, এই তিনটি প্রধান গণমাধ্যম একটি যৌথ কনসোর্টিয়াম বা জোট গঠন করে সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) কাছ থেকে অফিশিয়াল সম্প্রচার স্বত্ব বা ব্রডকাস্ট রাইটস কিনে নিয়েছে।
ডিটিএইচ ও ডিজিটাল প্ল্যাটফর্ম
টেলিভিশনের বাইরে যারা মোবাইল বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম টফি (Toffee), মাই রবি (My Robi) এবং বায়োস্কোপ (Bioscope) অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং ও হাই-ডেফিনিশন (HD) কোয়ালিটিতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
/আশিক
মোবাইলে বিশ্বকাপ দেখবেন? জেনে নিন সেরা ৪ প্ল্যাটফর্ম, খরচ কত
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ রাতেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশ্বের সেরা জাতীয় দলগুলো, আর সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকের মধ্যে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এই ফুটবল উৎসব, যেখানে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।
বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, এবার শুধু টেলিভিশন নয়, একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে। ফলে অফিস, ভ্রমণ কিংবা ব্যস্ততার কারণে টিভির সামনে না থাকলেও স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভিতে বিশ্বকাপ উপভোগ করা সম্ভব হবে।
বিশ্বকাপ সম্প্রচারের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হচ্ছে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। প্রতিষ্ঠানটি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘আর্লি বার্ড’ অফার চালু করেছে। মাত্র ৯৯ টাকার সাবস্ক্রিপশনের মাধ্যমে পুরো টুর্নামেন্টের সব ম্যাচ লাইভ দেখা যাবে। বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে টফি ইতোমধ্যেই অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
অন্যদিকে গ্রামীণফোনের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’ও বিশ্বকাপের পূর্ণাঙ্গ সম্প্রচার নিশ্চিত করেছে। ব্যবহারকারীরা অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। মাত্র ৯৭ টাকার প্যাকেজে পুরো বিশ্বকাপ দেখার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি, যা ফুটবলপ্রেমীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প।
বাংলাদেশের ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসও তাদের অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে। যারা টেলিভিশনে টি স্পোর্টস দেখার সুযোগ পান না, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
এদিকে ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ বিশ্বকাপ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট দেখা যাবে এই প্ল্যাটফর্মে। উচ্চমানের ১০৮০পি এইচডি সম্প্রচারের সুবিধার পাশাপাশি স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে একই অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যাচ উপভোগ করা যাবে।
আইস্ক্রিনের নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজেও রয়েছে একাধিক বিকল্প। ডেইলি প্যাকেজ ৩ টাকা, সাপ্তাহিক ২০ টাকা, মাসিক ৭৯ টাকা, ছয় মাসের জন্য ১৯৯ টাকা এবং বার্ষিক প্যাকেজ ৩৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফলে বিশ্বকাপের বাইরেও ক্রীড়া ও বিনোদন কনটেন্ট উপভোগের সুযোগ থাকছে ব্যবহারকারীদের জন্য।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিস্তারের ফলে এবার বাংলাদেশের দর্শকদের মধ্যে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন স্মার্টফোননির্ভর হওয়ায় মোবাইল স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
ফিফার নতুন সম্প্রসারিত ফরম্যাটে এবার ৪৮টি দল অংশ নিচ্ছে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম। গ্রুপ পর্ব শেষে ৩২টি দল নকআউট পর্বে জায়গা করে নেবে। এরপর ধাপে ধাপে শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
বিশ্বকাপ ঘিরে শুধু মাঠের লড়াই নয়, সম্প্রচার ও ডিজিটাল দর্শকসংখ্যার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রচার সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, এবারের বিশ্বকাপ বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা ক্রীড়া ইভেন্টগুলোর একটিতে পরিণত হতে পারে।
-রাফসান
ফুটবল-ক্রিকেটে জমজমাট বৃহস্পতিবার, জানুন সূচী
ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে বিশেষভাবে রোমাঞ্চকর। একদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, অন্যদিকে রাত পোহালেই শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ফলে ক্রিকেট ও ফুটবল—দুই অঙ্গনের উত্তেজনাই আজ একসঙ্গে উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
সকালের আলো ফুটতেই মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে খেলবে দুই দল। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার লড়াইগুলোতে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তাই দ্বিতীয় ওয়ানডেও যে উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তা বলাই যায়। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। দেশের ক্রীড়াপ্রেমীরা সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশনের পর্দায়।
ক্রিকেটের উত্তাপ শেষ না হতেই রাত নামবে ফুটবলের বিশ্বমহাযজ্ঞ নিয়ে। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের মূল পর্ব, যা টুর্নামেন্টটিকে আরও বড়, আরও প্রতিযোগিতামূলক এবং আরও আকর্ষণীয় করে তুলেছে।
বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, প্রযুক্তি এবং ফুটবল ইতিহাসের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশন।
উদ্বোধনী আয়োজন শেষে শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। আয়োজক মেক্সিকো নিজেদের দর্শকদের সামনে মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিত্বকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় শুরু থেকেই ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ কাজ করছে ফুটবল সমর্থকদের মধ্যে।
বিশ্লেষকদের মতে, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো কিছুটা এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে আফ্রিকান দলগুলো আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্বকাপের দ্বিতীয় দিনের সূচিও বেশ আকর্ষণীয়। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। এশিয়া ও ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াইও ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি বিনোদন নিয়ে আসবে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে ২০২৬ আসর। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রায় ৪০ দিনের এই মহারণ।
সব মিলিয়ে বৃহস্পতিবারটি ক্রীড়াঙ্গনের জন্য এক উৎসবমুখর দিন। দিনের শুরুতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডের উত্তেজনা, আর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের মহোৎসব। ফলে ক্রিকেট ও ফুটবল দুই অঙ্গনের ভক্তদের জন্য অপেক্ষা করছে স্মরণীয় এক দিন।
-রফিক
বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন পাবে কত টাকা? জানুন প্রাইজমানির অঙ্ক
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড়, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বাণিজ্যিক আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠছে আজ। কোটি কোটি দর্শকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। নতুন ফরম্যাট, রেকর্ডসংখ্যক দল, বাড়তি ম্যাচ এবং বিপুল অর্থ পুরস্কারের কারণে এবারের আসরকে ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। এর আগে ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে অংশ নিত ৩২টি দল। নতুন কাঠামোয় দলসংখ্যা বাড়ার পাশাপাশি ম্যাচের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পুরো আসরে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। উত্তর আমেরিকার তিন দেশের ১৬টি অত্যাধুনিক স্টেডিয়ামে প্রায় ৩৯ দিনব্যাপী চলবে ফুটবলের এই মহাযজ্ঞ।
গ্রুপ পর্ব শেষে ৪৮ দলের মধ্যে ৩২টি দল জায়গা করে নেবে নকআউট পর্বে। এরপর ধাপে ধাপে শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিশ্বখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেদিনই বিশ্বের নতুন ফুটবল সম্রাটের নাম ঘোষণা হবে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে। অন্যদিকে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, পর্তুগাল ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তিরাও ট্রফি জয়ের স্বপ্নে উজ্জীবিত। ফলে শুরু থেকেই প্রতিটি ম্যাচে থাকবে উত্তেজনা, নাটকীয়তা এবং শিরোপা লড়াইয়ের তীব্র আবহ।
শুধু মর্যাদা নয়, এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য অপেক্ষা করছে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারও। ফিফার ঘোষিত তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৪ কোটি ৪১ লাখ টাকার বেশি। বিশ্বকাপ ইতিহাসে এটিই সর্বোচ্চ চ্যাম্পিয়ন পুরস্কার।
সবশেষ কাতার বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবারের আসরে পুরস্কারের পরিমাণ বেড়েছে ৮ মিলিয়ন ডলার। অর্থাৎ ফিফা বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে আর্থিক পুরস্কারেও বড় ধরনের বৃদ্ধি এনেছে।
রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল ঘরে তুলবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে পাবে ১৯ মিলিয়ন ডলার করে।
এছাড়া শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দলের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ মিলিয়ন ডলার করে। নকআউট পর্বে উঠতে না পারলেও ১৭ থেকে ৩২ নম্বর অবস্থানে থাকা দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে। এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোকেও খালি হাতে ফিরতে হবে না। তাদের প্রত্যেককে দেওয়া হবে ৯ মিলিয়ন ডলার করে।
বিশ্লেষকদের মতে, কেবল মাঠের লড়াই নয়, অর্থনৈতিক দিক থেকেও ২০২৬ বিশ্বকাপ ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থনৈতিক মূল্যায়নে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৮০.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি করবে। পর্যটন, সম্প্রচার, বিজ্ঞাপন, টিকিট বিক্রি, হসপিটালিটি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিপুল অর্থনৈতিক প্রবাহ তৈরি হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত চার বছরের বাণিজ্যিক চক্রে ফিফার সম্ভাব্য আয় দাঁড়াতে পারে প্রায় ১৩ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে কাতার বিশ্বকাপকে ঘিরে ফিফার আয় ছিল প্রায় ৭.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র এক আসরের ব্যবধানে আয় প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে।
-রাফসান
৪১ বছরেও থামেননি রোনালদো, এবার কি পূরণ হবে বিশ্বকাপের স্বপ্ন?
৪১ বছর বয়সেও ফুটবল মাঠে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখন তার অনেক সমসাময়িক কিংবা বয়সে ছোট ফুটবলার অবসর নিয়ে পরিবারকে সময় দিচ্ছেন, তখনও পর্তুগিজ তারকা ছুটে চলেছেন একটি অপূর্ণ স্বপ্নের পেছনে। সেই স্বপ্ন হলো বিশ্বকাপ জেতা।
ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন রোনালদো। কিন্তু বিশ্বকাপ ট্রফি এখনও তার হাতে ওঠেনি। এই একটি অপূর্ণতাই যেন তাকে মাঠে টিকে থাকার প্রেরণা জোগাচ্ছে।
রোনালদো পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে তার সেরা সাফল্য ২০০৬ সালে সেমিফাইনালে পৌঁছানো। এরপরের আসরগুলোতে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপার স্বপ্ন দেখলেও কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে।
সেই হতাশার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছিলেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। তিনি আরও বলেছিলেন, স্বপ্নটি যতদিন বেঁচে ছিল, ততদিন সেটি ছিল অসাধারণ সুন্দর।
কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক ফুটবলে হয়তো আর দেখা যাবে না এই কিংবদন্তিকে। মরক্কোর কাছে হারের পর মাঠ ছাড়ার সময় তার আবেগঘন কান্নার দৃশ্যও এমন ধারণাকে আরও জোরালো করেছিল। তবে চার বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি।
এবারের বিশ্বকাপে রোনালদোর পাশে রয়েছে প্রতিভাবান ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া শক্তিশালী একটি পর্তুগাল দল। মিডফিল্ডে ভিতিনহা, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেসের মতো খেলোয়াড় রয়েছেন। অভিজ্ঞ বেনার্দো সিলভাও থাকবেন দলের গুরুত্বপূর্ণ ভরসা হয়ে। আক্রমণভাগে রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াওরাও দায়িত্ব পালন করবেন।
এই দলটিকে অনেকেই পর্তুগালের নতুন ‘সোনালি প্রজন্ম’ হিসেবে দেখছেন। ১৯৬৬ বিশ্বকাপে খেলা সাবেক উইঙ্গার আন্তোনিও সিমায়েশও মনে করেন, বর্তমান দলে সাফল্যের জন্য প্রয়োজনীয় সব উপাদান রয়েছে। তার মতে, পর্তুগালের শক্তিশালী রক্ষণভাগ, সৃষ্টিশীল মিডফিল্ড এবং কার্যকর আক্রমণভাগ রয়েছে। তাই দলটি যদি আত্মবিশ্বাস ও ঐক্য ধরে রাখতে পারে, তাহলে ইতিহাস গড়ার সুযোগ তাদের সামনে রয়েছে।
ব্যক্তিগত অর্জনের দিক থেকে রোনালদোর নাম ইতোমধ্যেই ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড তার দখলে, ম্যাচ সংখ্যা ২২৬। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলও করেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারে তার গোলসংখ্যা পৌঁছে গেছে ৯৭৩-এ, আর তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলকের দিকেও এগিয়ে যাচ্ছেন।
এখন রোনালদোর সামনে সবচেয়ে বড় লক্ষ্য একটাই—বিশ্বকাপ ট্রফি হাতে তোলা। ব্যক্তিগত সব অর্জনের পরও এই ট্রফিটিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা। ২০২২ সালে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিশ্বকাপ জিতে যে স্বপ্ন পূরণ করেছেন, এবার সেই স্বপ্ন ছোঁয়ার সুযোগ পাচ্ছেন পর্তুগালের এই মহাতারকা।
/আশিক
ব্রাজিল-আর্জেন্টিনা কি মুখোমুখি হবে? দেখে নিন দুই দলের বিশ্বকাপ সূচি
ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ দ্বৈরথ ‘সুপারক্লাসিকো’ তথা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত। তবে ফুটবলপ্রেমীদের জন্য তথ্য হলো—আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চূড়ান্ত ড্র অনুযায়ী, দুই পরাশক্তি এবার সম্পূর্ণ আলাদা দুটি গ্রুপে অবস্থান করছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলছে গ্রুপ ‘সি’ (Group C)-তে, যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে গ্রুপ ‘জে’ (Group J)-তে; আলবিসেলেস্তেদের সঙ্গী হিসেবে এই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
গ্রুপ পর্বে দুই দলের পথ আলাদা হওয়ায় এই ধাপে ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত এই মহারণ দেখা যাচ্ছে না। তবে ল্যাটিন আমেরিকার এই দুই জায়ান্টই যদি নিজেদের গ্রুপ থেকে দাপটের সাথে নকআউট পর্বে উত্তীর্ণ হতে পারে এবং টুর্নামেন্টের নির্ধারিত পথ (ব্র্যাকেট) ধরে সফলভাবে এগিয়ে যায়, তবেই বিশ্বকাপের পরবর্তী হাই-ভোল্টেজ ধাপে দেখা মিলতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার এই ধ্রুপদী লড়াই।
ফুটবলপ্রেমীদের সুবিধার্থে দুই দলের গ্রুপ পর্বের সম্পূর্ণ সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) দেওয়া হলো
গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচ সূচি
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪:০০ টা)
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৬:৩০ টা)
২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪:০০ টা)
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ সূচি
১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (সকাল ৭:০০ টা)
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (রাত ১১:০০ টা)
২৮ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান (সকাল ৮:০০ টা)
/আশিক
নাসির-তামিমার বিরুদ্ধে যে রায় দিল আদালত
বহুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে-সংক্রান্ত মামলার অবসান ঘটেছে আদালতের রায়ে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনার পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘোষিত এ রায়ের মাধ্যমে প্রায় চার বছর ধরে চলা বহুল আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ পরিণতি সামনে এলো।
মামলার সূত্রপাত হয় তামিমার সাবেক স্বামী রাকিব হোসেনের অভিযোগের ভিত্তিতে। তার দাবি ছিল, বৈবাহিক সম্পর্কের আইনগত বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন, যা প্রচলিত আইনের পরিপন্থী। তবে শুরু থেকেই নাসির ও তামিমা অভিযোগটি অস্বীকার করে আসছিলেন। তাদের বক্তব্য ছিল, পূর্ববর্তী দাম্পত্য সম্পর্কের আইনগত সমাপ্তির পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে হয়। পরবর্তীতে তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসির হোসেন ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর জের ধরেই একই বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে ২০২১ সালের সেপ্টেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়। পরবর্তী সময়ে আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে পর্যাপ্ত ভিত্তি না থাকায় তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিচারিক কার্যক্রমের বিভিন্ন ধাপ অতিক্রম করে মামলাটি দীর্ঘ সময় ধরে আদালতে চলতে থাকে। রিভিশন আবেদন খারিজ হওয়ার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং মামলায় মোট ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে। বাদীপক্ষ অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে শাস্তির আবেদন জানালেও আসামিপক্ষ অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে খালাস চায়।
শুনানির একপর্যায়ে তামিমা সুলতানা তাম্মিও আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্য প্রদান করেন। মামলার নথিপত্র, সাক্ষ্য, জেরা এবং উপস্থাপিত প্রমাণাদি বিশ্লেষণের পর আদালত অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি খুঁজে পায়নি। ফলে ফৌজদারি আইনের আলোকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস প্রদান করেন।
আইনজীবীদের মতে, আলোচিত এই মামলার রায় পারিবারিক ও বৈবাহিক বিরোধসংক্রান্ত মামলায় সাক্ষ্য-প্রমাণের গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে জনআলোচনায় থাকা একটি বিতর্কিত অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে।
রায় ঘোষণার পর মামলাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়াঙ্গনে। কারণ, জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের ব্যক্তিজীবন ঘিরে যে বিতর্ক কয়েক বছর ধরে সংবাদ শিরোনামে ছিল, আদালতের এই রায়ের মধ্য দিয়ে সেটি একটি আইনি পরিণতির মুখ দেখল। এখন পর্যন্ত মামলার বাদীপক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
-রাফসান
৪৮ দলের বিশ্বকাপ, জেনে নিন বিশ্বকাপ ২০২৬ এর পুরো সূচি
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ, যা টুর্নামেন্টটির ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই মেগা টুর্নামেন্ট। তিন দেশের ১৬টি আধুনিক শহর ও স্টেডিয়ামে প্রায় ৪০ দিনব্যাপী চলবে ফুটবলের এই বিশ্বমেলা।
আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে আসরের। একই স্টেডিয়াম অতীতে দুইবার বিশ্বকাপ ফাইনাল আয়োজন করেছে। এবারও ঐতিহাসিক এই ভেন্যু বিশ্বকাপের সূচনার সাক্ষী হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আর ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সির অত্যাধুনিক মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহারণের ফাইনাল।
বিশ্বকাপের নতুন ফরম্যাট: কীভাবে হবে প্রতিযোগিতা?
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ। আগের ৩২ দলের পরিবর্তে এবার ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে। এছাড়া ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে জায়গা পাবে। ফলে মোট ৩২টি দল নিয়ে শুরু হবে ‘রাউন্ড অব ৩২’।
নতুন এই ফরম্যাটের কারণে বিশ্বকাপের মোট ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। ২০২২ কাতার বিশ্বকাপে যেখানে ম্যাচ ছিল ৬৪টি, সেখানে এবার ৪০টি অতিরিক্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোন গ্রুপে কারা?
বিশ্বকাপের ড্র অনুযায়ী বেশ কয়েকটি গ্রুপ ইতোমধ্যে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে আলোচনায় এসেছে।
গ্রুপ ‘সি’-তে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, শক্তিশালী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
গ্রুপ ‘আই’-এ রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগাল, নরওয়ে ও ইরাক।
গ্রুপ ‘জে’-তে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
গ্রুপ ‘কে’-তে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গো।
গ্রুপ ‘এল’-এ মুখোমুখি হবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
কারা শিরোপার দৌড়ে এগিয়ে?
বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি দল। সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে তারা শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে।
অন্যদিকে আর্জেন্টিনা আবারও লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামবে। অনেকের ধারণা, এটি হতে পারে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
একইভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে পর্তুগালকে ঘিরেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং উরুগুয়ের মতো দলগুলোও শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো
গ্রুপ পর্বেই কয়েকটি ম্যাচ বিশ্বজুড়ে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
ব্রাজিল বনাম মরক্কো
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
ফ্রান্স বনাম সেনেগাল
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
স্পেন বনাম উরুগুয়ে
পর্তুগাল বনাম কলম্বিয়া
বেলজিয়াম বনাম ইরান
এসব ম্যাচই নির্ধারণ করতে পারে কোন দল নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে যাবে।
নকআউট পর্ব কখন শুরু?
২৮ জুন শুরু হবে দ্বিতীয় রাউন্ড বা রাউন্ড অব ৩২। এরপর ৪ জুলাই থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই।
কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ জুলাই।
১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
১৮ জুলাই মায়ামিতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
আর ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপের অর্থনৈতিক গুরুত্ব
ফিফা বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া-অর্থনৈতিক আয়োজনগুলোর একটি। তিন আয়োজক দেশ বিশ্বকাপ থেকে কয়েকশ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রমের সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পর্যটন, হোটেল, পরিবহন, সম্প্রচার, বিজ্ঞাপন, খুচরা ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক অর্থনৈতিক প্রবাহ তৈরি হবে।
বিশ্বকাপ উপলক্ষে লক্ষাধিক বিদেশি পর্যটক উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ভ্রমণ করবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রেকর্ড প্রাইজমানি
এবারের বিশ্বকাপে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। মোট প্রাইজমানির পরিমাণ প্রায় ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার।
চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।
রানার্সআপ পাবে ৩৩ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থান অধিকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার।
চতুর্থ স্থান অধিকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও কয়েক মিলিয়ন ডলার পুরস্কার পাবে।
বিশ্বকাপ ২০২৬ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তি, অর্থনীতি এবং বৈশ্বিক বিনোদনের সবচেয়ে বড় সম্মিলিত আয়োজনগুলোর একটি। তিনটি দেশের যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে দর্শকসমৃদ্ধ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
-রাফসান
বিশ্বকাপ ২০২৬: যা থাকছে উদ্বোধনী আয়োজনে
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে এই মহাযজ্ঞ, যেখানে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১০৪টি ম্যাচ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরজুড়ে ছড়িয়ে থাকা এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১১ জুন, আর চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্কে।
এবারের বিশ্বকাপকে অন্য সব আসর থেকে আলাদা করেছে উদ্বোধনী আয়োজনের অভিনব পরিকল্পনা। তিন আয়োজক দেশই নিজ নিজ মাটিতে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম। অলিম্পিক গেমসের বিখ্যাত সৃজনশীল পরিচালক মার্কো বালিচের পরিকল্পনায় তৈরি এই অনুষ্ঠানগুলোতে ফুটবল, সংস্কৃতি, সঙ্গীত ও প্রযুক্তির সমন্বয়ে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসের বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই ভেন্যুতে মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ শিল্প ও আধুনিক বিনোদনের মিশেলে বর্ণাঢ্য আয়োজন সাজানো হয়েছে। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তার সঙ্গে মঞ্চ ভাগ করবেন বার্না বয়, জে বালভিন, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা। উদ্বোধনী উৎসব শেষে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
পরদিন কানাডা ও যুক্তরাষ্ট্রেও অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। টরন্টোতে আয়োজিত কানাডার অনুষ্ঠানে দেশটির বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরা হবে। সেখানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, মাইকেল বুবলে এবং আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ নোরা ফাতেহি। কানাডার ফুটবল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত এই দিনে স্বাগতিকরা নিজেদের প্রথম হোম ম্যাচ খেলবে।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকছে বিনোদন জগতের তারকাদের বিশাল সমাবেশ। কেটি পেরি, ফিউচার, আনিটা, রেমা এবং কে-পপ সুপারস্টার লিসার পরিবেশনা ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আয়োজকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বৈশ্বিক বিনোদন শিল্পে দেশটির নেতৃত্বকে তুলে ধরতেই এমন শিল্পী তালিকা নির্বাচন করা হয়েছে।
বিশ্বকাপ আয়োজনকে ঘিরে তিন দেশেই উৎসবের আবহ তৈরি হয়েছে। মেক্সিকো সিটি কর্তৃপক্ষ উদ্বোধনী ম্যাচের দিন বিশেষ ছুটি ঘোষণা করেছে। শহরজুড়ে সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যান ফেস্ট আয়োজনের মাধ্যমে লাখো সমর্থককে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও কিছু শ্রমিক সংগঠন ও শিক্ষক ইউনিয়নের কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে, তবুও আয়োজকরা নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আশাবাদী।
প্রচার ব্যবস্থার ক্ষেত্রেও এবার থাকছে ব্যাপক আয়োজন। উত্তর আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার কোটি কোটি দর্শক টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। বিভিন্ন দেশের শীর্ষ সম্প্রচার মাধ্যম ইতোমধ্যে সম্প্রচার অধিকার নিশ্চিত করেছে। ফলে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই ফুটবলপ্রেমীরা সরাসরি এই আয়োজনের অংশ হতে পারবেন।
ফিফার প্রত্যাশা, এবারকার বিশ্বকাপ দর্শকসংখ্যা, বাণিজ্যিক আয়, স্টেডিয়াম উপস্থিতি এবং ডিজিটাল ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়বে। ৪৮ দলের বিস্তৃত প্রতিযোগিতা, তিন দেশের যৌথ আয়োজন এবং নজিরবিহীন উদ্বোধনী উৎসব বিশ্বকাপ ২০২৬-কে ইতোমধ্যেই ইতিহাসের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টে পরিণত করেছে।
এখন অপেক্ষা কেবল উদ্বোধনী বাঁশির। আর সেই মুহূর্তের সঙ্গে শুরু হবে কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন ও ফুটবল উন্মাদনার নতুন এক বিশ্বযাত্রা।
সূত্র: আল জাজিরা
ফুটবলপ্রেমীদের জমজমাট রাত, আজকের খেলার সূচি
বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি পর্বে ব্যস্ত সময় পার করছে ফুটবল বিশ্বের বড় দলগুলো। সেই ধারাবাহিকতায় আজ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ইংল্যান্ড। বিশ্বকাপের আগে দলীয় সমন্বয়, কৌশল এবং খেলোয়াড়দের ফিটনেস যাচাইয়ের জন্য ম্যাচ দুটি বিশেষ গুরুত্ব বহন করছে।
ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল নাইজেরিয়ার। বিশ্বকাপের আগে এটিই পর্তুগালের শেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় কোচিং স্টাফ ও সমর্থকদের দৃষ্টি থাকবে দলের সামগ্রিক পারফরম্যান্সের দিকে। বিশেষ করে আক্রমণভাগ, মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের সমন্বয় কতটা কার্যকর হচ্ছে, তা এই ম্যাচে মূল্যায়ন করা হবে।
অন্যদিকে ইউরোপের আরেক পরাশক্তি ইংল্যান্ড খেলবে মধ্য আমেরিকার দল কোস্টারিকার বিপক্ষে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া ইংলিশ দলটি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও নিখুঁত করতে চায়। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে সম্ভাব্য মূল একাদশ এবং কৌশলগত পরিকল্পনার পরীক্ষাও হতে পারে।
খেলার সূচি অনুযায়ী পর্তুগাল ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। অন্যদিকে ইংল্যান্ড ও কোস্টারিকার লড়াই শুরু হবে রাত ২টায় এবং সেটি দেখা যাবে সনি টেন ১-এ।
ফুটবলের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন। ইউ টি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস।
-রফিক
পাঠকের মতামত:
- পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের; আজ মেক্সিকো সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- রেমিট্যান্স যোদ্ধাদের বড় উপহার; নতুন বাজেটে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা
- আজ রাতেই ইরানে 'খুব কঠোর' হামলার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প
- বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের সমন্বিত মেগা অপারেশন
- ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: ব্যাংকে টাকা রাখায় কমছে সাধারণ মানুষের করের বোঝা
- বাজেটে মেগা ঘোষণা: নির্মিত হচ্ছে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু
- স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- ১১ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ১১ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন
- মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, ভয়াবহ ক্ষয়ক্ষতি
- স্বর্ণবাজারে বড় ধস, ৯ দিনে ভরিতে প্রায় ২০ হাজার টাকা কমেছে সোনার দাম
- বাজেটে স্বস্তি ও চাপ দুটোই, কোন পণ্যে কী পরিবর্তন?
- মোবাইলে বিশ্বকাপ দেখবেন? জেনে নিন সেরা ৪ প্ল্যাটফর্ম, খরচ কত
- ইতিহাসের সবচেয়ে বড় বাজেটে কী থাকছে সাধারণের জন্য
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আসছে
- প্রথম বাজেটেই বড় চমক দিতে যাচ্ছে বিএনপি সরকার
- সোনার বাজারে রেকর্ড পতন, ১ লাখ ৮২ হাজারে মিলবে এক ভরি
- ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা
- ফুটবল-ক্রিকেটে জমজমাট বৃহস্পতিবার, জানুন সূচী
- বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন পাবে কত টাকা? জানুন প্রাইজমানির অঙ্ক
- আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, জানুন কোথায়
- আজকের নামাজের সময়সূচি: ফজর থেকে এশা একনজরে
- ইরানকে আবারও হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা
- নতুন বাজেটে কমতে পারে চাল-ডালসহ ৬০ পণ্যের দাম
- বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ বিষয়ক আলোচনা সভা এডিনবরায় অনুষ্ঠিত
- আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? নতুন তথ্য দিল অধিদপ্তর
- কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জন গ্রেপ্তার
- বৈঠাকাটা বাজারের রাস্তা সংস্কারে ব্যবসায়ীদের উদ্যোগে জনমনে স্বস্তি
- বর্তমান সংকটের মূল উৎস যুক্তরাষ্ট্র: ইরান
- ৪১ বছরেও থামেননি রোনালদো, এবার কি পূরণ হবে বিশ্বকাপের স্বপ্ন?
- নতুন মাইলফলক, দেশের মাথাপিছু আয় ও জিডিপিতে নতুন রেকর্ড
- লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: আমির হামজা
- ধানমন্ডির বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
- ব্রাজিল-আর্জেন্টিনা কি মুখোমুখি হবে? দেখে নিন দুই দলের বিশ্বকাপ সূচি
- প্রাথমিকের শিক্ষায় মেগা বদল,২০২৭-২৮ শিক্ষাবর্ষে আসছে নতুন কারিকুলাম
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: হরমুজ প্রণালির ইরানি কেশম দ্বীপে ফের বিকট বিস্ফোরণ
- ইরান আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে, এখন মূল্য চুকাতে হবে: ডোনাল্ড ট্রাম্প
- ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
- দুর্নীতি ও অর্থপাচারের ক্ষত দূর করে কর্মসংস্থান সৃষ্টিই নতুন বাজেটের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ১০ জুন ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ১০ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- নাসির-তামিমার বিরুদ্ধে যে রায় দিল আদালত
- শান্তিরক্ষীদের সাফল্য বাংলাদেশের গর্ব: প্রধানমন্ত্রী
- যুদ্ধ উত্তেজনায় স্বর্ণের বাজারে ধস
- পুরান ঢাকার পুনর্জাগরণে সরকারের মেগা পরিকল্পনা
- সাহারার মৃত্যুফাঁদে ৪৯ প্রাণ: বিকল ট্রাক, ফুরিয়ে যায় পানি, মরুভূমিতেই শেষ যাত্রা
- বিশ্বকাপ ট্রফির সঙ্গে মিলবে রেকর্ড প্রাইজমানি, কত সেই টাকা
- টিভি ও মোবাইলে বিশ্বকাপ দেখার পূর্ণ গাইড
- বিশ্বকাপ জিতলে চ্যাম্পিয়ন পাবে কত টাকা? জানুন প্রাইজমানির অঙ্ক
- সোনা কিনবেন? জেনে নিন আজকের নতুন দর
- মোবাইলে বিশ্বকাপ দেখবেন? জেনে নিন সেরা ৪ প্ল্যাটফর্ম, খরচ কত
- নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের, ইরানে হামলা বন্ধের চাপ
- মেগা করছাড়ের বাজেট, কমবে-বাড়বে যেসব পণ্যের দাম
- ডলারের নতুন দর কত? আজকের মুদ্রা বিনিময় হার
- ইউরেনিয়াম কর্মসূচিতে ছাড় নয়, ট্রাম্প হলেন ‘অবিশ্বস্ত’- ইরান
- ৯ জুন ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ জুন: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ৭ জুন: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- আজকের খেলার সূচি, কখন কোথায় দেখবেন?
- বিদ্যুৎ বিভ্রাট, আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়








