কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেফতার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৭ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আজ সোমবার: ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
সাপ্তাহিক কেনাকাটার পরিকল্পনা করার আগে ঢাকার কোন কোন এলাকার মার্কেট আজ বন্ধ থাকবে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ঢাকার এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাজধানীর একটি বড় অংশের দোকানপাট ও বাণিজ্যিক কেন্দ্রগুলো পূর্ণ দিবস বা অর্ধ দিবস বন্ধ থাকবে। ভোগান্তি এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে নিচের তালিকাটি দেখে নেওয়া আপনার জন্য সহায়ক হতে পারে।
ঢাকার উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় আজ সোমবার পূর্ণ দিবস ছুটি পালন করা হয়। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া। মিরপুর এলাকার বিশাল একটি অংশ আজ বন্ধ থাকবে যার মধ্যে মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা অন্তর্ভুক্ত।
এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও ক্যান্টনমেন্ট এলাকার দোকানপাটও আজ খুলবে না। অভিজাত এলাকাগুলোর মধ্যে গুলশান-১ ও ২, বনানী, মহাখালী ও ডিওএইচএস এলাকার মার্কেটগুলো আজ সোমবার বন্ধের তালিকায় রয়েছে। পাশাপাশি তেজগাঁও শিল্প এলাকা, নাখালপাড়া ও মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকবে।
অন্যদিকে রাজধানীর পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় গতকাল রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকার পর আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত অর্ধ দিবস বন্ধ থাকবে। এই এলাকার তালিকায় রয়েছে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান এবং মালিবাগের একাংশ।
এছাড়া বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা ও কমলাপুর এলাকার দোকানপাটও দুপুরের আগে খুলবে না। যাত্রাবাড়ীর একটি বড় অংশসহ শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলো আজ দুপুর ২টার পর থেকে ক্রেতাদের জন্য উন্মুক্ত হবে।
সুনির্দিষ্টভাবে যেসব মার্কেট আজ বন্ধ থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রামপুরার মোল্লা টাওয়ার ও আল-আমিন সুপার মার্কেট। এছাড়া মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি থাকবে।
গোড়ান বাজার, মেরাদিয়া বাজার ও দনিয়া তেজারত সুপার মার্কেটসহ মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটেও আজ কেনাকাটা করা যাবে না। তাই দিনের কেনাকাটা বা শপিংয়ের জন্য মিরপুর, গুলশান বা রামপুরা এলাকার পরিবর্তে ঢাকার অন্য সচল মার্কেটগুলোতে যাওয়ার পরিকল্পনা করা উত্তম হবে।
/আশিক
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে যুবদলের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দুইজন। দুই দিনের সংঘর্ষে মোট আহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর থিরাপুকুর ও জিনার পুকুরপাড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ২০ থেকে ৩০ জন আহত হন।গুলিবিদ্ধ দুজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত সাতজন আহত হন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জ্বালানি তেলের প্রভাবে বাড়ল বাসের ভাড়া: দেখে নিন বিআরটিএ-র নতুন চার্ট
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) থেকে সারা দেশে আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহনে বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়ার চার্ট প্রকাশ করেছে এবং প্রতিটি বাসে এই তালিকা দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ এপ্রিল লিটারপ্রতি ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা বৃদ্ধি করার পর বাস মালিকদের দাবির মুখে এই ভাড়া পুনর্নির্ধারণ করা হলো। নতুন তালিকা অনুযায়ী, ঢাকা থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ভাড়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে ঢাকা-টেকনাফ রুটে সর্বোচ্চ ১ হাজার ৩৩৫ টাকা (৪০ আসন) এবং পঞ্চগড় রুটে ১ হাজার ২৮১ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের।
বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকা
গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে রংপুরের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা (৪০ আসন) ও ৭৫১ টাকা (৫১ আসন)। রাজশাহীর ভাড়া পড়বে ৯৯১ টাকা (৪০ আসন) এবং দিনাজপুরের ভাড়া ১ হাজার ২৪১ টাকা। অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রামের ভাড়া ৫৫২ টাকা (৪০ আসন), সিলেটের ভাড়া ৭৪০ টাকা এবং কক্সবাজারের ভাড়া ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বরিশাল ও খুলনার জন্য ৪০ আসনের বাসের ভাড়া যথাক্রমে ৫৯২ টাকা ও ৬৯০ টাকা।
মহাখালী রুটের আওতায় ময়মনসিংহের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা (৪০ আসন) এবং কিশোরগঞ্জের ভাড়া ৫১১ টাকা। এছাড়া জামালপুরের জন্য ৪৯২ টাকা এবং শেরপুর রুটে ৫৩৭ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের। বিআরটিএ জানিয়েছে, পুনর্নির্ধারিত এই ভাড়ার তালিকা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটেও কার্যকর হবে।
/আশিক
ভোগান্তি এড়াতে জেনে নিন: রবিবারের ঢাকার বন্ধ মার্কেটের তালিকা
ঢাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটার প্রয়োজনে ঘর থেকে বের হন। তবে রাজধানীর এলাকাভেদে দোকানপাট ও মার্কেট বন্ধের নির্দিষ্ট সূচি রয়েছে। ছুটির দিন না জেনে মার্কেটে গিয়ে ভোগান্তিতে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) ঘর থেকে বের হওয়ার আগে দেখে নিন আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না।
আজ যেসব মার্কেট বন্ধ থাকবে
রাজধানীর মিরপুর, গুলশান এবং মালিবাগ এলাকার বেশ কিছু নামকরা মার্কেট আজ বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), মিরপুর বেনারসি পল্লি, পল্লবী সুপার মার্কেট, গুলশান পিংক সিটি, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, বনানী সুপার মার্কেট, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট এবং ইউএই মৈত্রী কমপ্লেক্স। এছাড়া মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেটও আজ বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মার্কেটের পাশাপাশি আজ নির্দিষ্ট কিছু এলাকার সাধারণ দোকানপাটও সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে। এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০ থেকে ১৪ নম্বর এলাকা, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল ও মহাখালী। এছাড়া ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও শিল্প এলাকা, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, বাসাবো, মাদারটেক, মুগদা এবং সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর একাংশের দোকানপাট আজ বন্ধ থাকবে। শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হবে।
/আশিক
কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ৪১তম বিসিএস নন-ক্যাডার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনের আইরিশ হোটেলের পাশ থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা হয়। মেধাবী এই কর্মকর্তার এমন রহস্যজনক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা হলেও চাকরির সুবাদে কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর পরিবার জানিয়েছে, শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা হয়, তখন তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জের বাসায় ফেরার কথা জানিয়েছিলেন।
তবে পরিবারের দাবি, রাত আড়াইটার পর বুলেটের ফোন থেকে অজ্ঞাত ব্যক্তিরা কয়েকবার কথা বলে এবং এরপরই ফোনটি বন্ধ পাওয়া যায়। ৯ মাসের কন্যাসন্তান ও বৃদ্ধা মা নীলিমা বৈরাগীকে রেখে যাওয়া এই কর্মকর্তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একমাত্র সন্তানকে হারিয়ে মা এখন দিশেহারা।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মমিনুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি সাধারণ সড়ক দুর্ঘটনা, ছিনতাইকারীর হামলা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ভাষ্যমতে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষ হলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উৎযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এর বাসায় এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সম্ভাব্য আগামী ৮ মে ২০২৬, শুক্রবার বাঙ্গালীর ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন ও মা সম্মাননা প্রদান উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় উপদেষ্টা জনাব একরাম হোসেন। সহ সভাপতি জনাব এমএ সুবর। সহ সভাপতি জনাব মোঃ মুছা আলম খান চৌধুরী। ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ। সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান। সদস্য নাজিম উদ্দিন।
এসময় আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ বাংলা নববর্ষ উদযাপন ও মা সম্মাননা প্রদান অনুষ্ঠান সফল করার লক্ষ্য ঐক্যমত পোষণ করেন।
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়াল উৎপাদন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দিগন্তজোড়া মাঠে এখন পাকা বোরো ধানের সোনালি আভা। চারদিকে ধানের সুবাস আর কৃষকের মুখে প্রশান্তির হাসি। চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের আবাদ ও উৎপাদন—উভয়ই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮,৫৮০ হেক্টর, তবে বাস্তবে আবাদ হয়েছে তার চেয়েও বেশি জমিতে। অনুকূল আবহাওয়া এবং সময়মতো সরকারি কৃষি সহায়তা পাওয়ায় ধানের ফলন হয়েছে চোখে পড়ার মতো। বর্তমানে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে, যা মোট আবাদের প্রায় ৫-৭ শতাংশ।
মাঠে ভালো ফলন হলেও কৃষকদের মনে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে শ্রমিক সংকট। নাল্লা গ্রামের কৃষক মতি মিয়া ভালো ফলনে আনন্দ প্রকাশ করলেও, ষাইটশালা গ্রামের মালু মিয়া জানান, শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তোলা নিয়ে তিনি চিন্তিত। সময়মতো শ্রমিক না পেলে ধান কাটতে দেরি হয়ে যেতে পারে বলে শঙ্কা তাঁর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মতিন এ প্রসঙ্গে জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন চমৎকার হয়েছে। শ্রমিক সংকট মোকাবিলায় কৃষি বিভাগ কৃষকদের পাশে থাকার চেষ্টা করছে। আবহাওয়া ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পুরো উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে।
শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে
রাজধানীতে প্রয়োজনীয় কেনাকাটা কিংবা পারিবারিক কাজের জন্য প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন মার্কেট ও ব্যবসাকেন্দ্রে ছুটে যান। তবে সাপ্তাহিক ছুটি বা নির্ধারিত বন্ধের কারণে অনেক সময় গন্তব্যে পৌঁছে দোকানপাট বন্ধ পাওয়া গেলে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিশেষ করে ঢাকার তীব্র যানজট ও দীর্ঘ যাত্রাপথের কারণে আগে থেকেই কোন এলাকার মার্কেট ও দোকান খোলা বা বন্ধ থাকবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
শনিবার রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, গুলিস্তানের দক্ষিণাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার ও চানখারপুল। এসব এলাকায় খুচরা ও পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠানের বড় অংশ বন্ধ থাকবে বলে জানা গেছে।
এছাড়া রাজধানীর বেশ কিছু জনপ্রিয় মার্কেট ও পাইকারি বাণিজ্যকেন্দ্রও শনিবার বন্ধ থাকবে। বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট এবং শারিফ ম্যানশন।
ব্যবসায়ীরা বলছেন, পুরান ঢাকার এসব এলাকা দেশের অন্যতম বড় পাইকারি বাণিজ্যকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ী এখানে আসেন। ফলে বন্ধের দিন আগে থেকে তথ্য জানা না থাকলে অনেকেই অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ঈদ, বিয়ে বা মৌসুমি কেনাকাটার সময় এসব এলাকায় মানুষের চাপ আরও বেড়ে যায়।
অন্যদিকে রাজধানীর একটি জনপ্রিয় দর্শনীয় স্থান শিশু একাডেমি জাদুঘরও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। প্রতিষ্ঠানটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে দর্শনার্থীদের আগেই সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর বিভিন্ন এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা সম্পর্কে সচেতনতা বাড়লে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে যানজট ও অপ্রয়োজনীয় যাতায়াতও কিছুটা কমবে। তাই বাইরে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা বা বন্ধের তথ্য জেনে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
-রাফসান
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আজ শনিবার (২৫ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে এবং সাধারণ গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলী কার্যালয় (পিডিবি) থেকে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত কিছু লাইনে প্রযুক্তিগত ত্রুটি ও ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই মেরামত কাজ হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, বর্ষা মৌসুমের আগে বিদ্যুৎ লাইনের সক্ষমতা বাড়ানো এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গরম আবহাওয়ায় দৈনন্দিন কাজে কিছুটা দুর্ভোগ তৈরি হতে পারে। বিশেষ করে হাসপাতাল, ছোট ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইননির্ভর সেবাগুলোতে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। মেরামত কার্যক্রম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, কাজ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হবে।একই সঙ্গে গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
-রফিক
পাঠকের মতামত:
- কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেফতার
- যেসব ফোনে চিরতরে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ: মেটা কর্তৃপক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ
- বাফারিংয়ের দিন শেষ! সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেটের ঘোষণা বিটিআরসির
- মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর; কল ড্রপ ও নেটওয়ার্ক ভোগান্তি শেষ!
- পরমাণু যুগে বাংলাদেশ! রূপপুরে ইউরেনিয়াম লোডিংয়ের কাজ সফলভাবে শুরু
- ইরানের কাছে নতিস্বীকার করছে যুক্তরাষ্ট্র! জার্মান চ্যান্সেলরের বিস্ফোরক মন্তব্য
- শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন! জাতীয় সংসদে বড় বার্তা দিলেন মির্জা ফখরুল
- সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ফিরলেন নুসরাত তাবাসসুম: বড় ধাক্কা খেল ইসি
- কিউই বধের নতুন রেকর্ড! নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা
- পারমাণবিক অস্ত্রই কি তবে ইরানের শেষ ঢাল? দ্য গার্ডিয়ানের বিস্ফোরক তথ্য
- জঙ্গি হামলার শঙ্কা: শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- ২৭ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২৭ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- নারীদের জন্য এলপিজি কার্ড সেবার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রোদে কালো হয়ে যাচ্ছে ত্বক? গোলাপ জলের এই ব্যবহারে ফিরবে হারানো উজ্জ্বলতা
- গরমে ঘামাচির যন্ত্রণায় অতিষ্ঠ? জেনে নিন মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া উপায়
- যশোরে জনসমুদ্রের মাঝে প্রধানমন্ত্রী: শার্শা থেকে শুরু হলো মেগা প্রকল্পের পথচলা
- নিপীড়িত মানুষের জন্য বিনামূল্যে আইনজীবী দেবে সরকার: আইনমন্ত্রী
- ৮০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব শুরু! ৫ অঞ্চলে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
- আমি ধর্ষক নই! হামলার পর সাংবাদিকের প্রশ্নে কেন মেজাজ হারালেন ট্রাম্প?
- হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত! মধ্যপ্রাচ্য যুদ্ধের মোড় ঘুরাতে তেহরানের মাস্টারপ্ল্যান
- যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলা: প্রাণ গেল দুই শিশুসহ ১৪ জনের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম টি-টোয়েন্টি: সময়সূচি ও সরাসরি দেখার উপায় একনজরে
- ডলারের বিপরীতে টাকা শক্তিশালী? দেখে নিন আজকের কারেন্সি আপডেট
- আজ সোমবার: ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
- রেকর্ড দামের পর এবার কি কমছে স্বর্ণ? একনজরে আজকের বাজার দর
- আজ সোমবারের নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত
- ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
- যশোরবাসীর জন্য উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী: আজ বসবে জনসমুদ্র
- ইন্টারনেট বন্ধ করে মানুষ খুনের হিসাব দিচ্ছে না কেউ: শফিকুর রহমান
- ১০ হাজার সূর্যের শক্তি এক ব্ল্যাক হোলে! মহাকাশে ‘সিগনাস এক্স-১’-এর তাণ্ডব
- ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যে ফিফা: মেগা প্রাইজমানিতে চমকে যাবে বিশ্ব
- কেন স্বাভাবিক হচ্ছে না হরমুজ প্রণালি? ফাঁস হলো ইরানের গোপন রণকৌশল
- কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- দেশের সড়ক নিয়ে ২০৪০ সালের বিশাল মাস্টারপ্ল্যান তুলে ধরলেন মন্ত্রী
- সভাপতি হয়েও আইসিসির খাতায় নেই তামিম
- বিস্ফোরণে পুড়েছে মুখ, হারিয়েছেন পা: নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে চাঞ্চল্য
- আমরা শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই: হাসনাত আবদুল্লাহ
- সতর্কতা: রাত ৯টার মধ্যে ১৬ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী!
- বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা: জনস্বার্থের ১৪ প্রকল্পে বিশাল বরাদ্দ
- আজ থেকেই আদানির বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমতে পারে লোডশেডিং
- ইরান যুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ ঘাঁটিতে অগ্নিকাণ্ড
- জ্বালানি তেলের মেগা চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা ট্যাংকার শিং তং ৭৯৯
- পুলিশসহ জরুরি বাহিনীর তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
- ২৬ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২৬ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- হিট স্ট্রোক ও চর্মরোগের হানা! দাবদাহে পোষা প্রাণীদের বাঁচাতে যা করবেন
- গরমে পানিশূন্যতা ও হিট স্ট্রোক এড়াতে যা করবেন: বিশেষজ্ঞদের জরুরি টোটকা
- সব রেকর্ড চুরমার: স্বর্ণের দাম বাড়াল বাজুস, আজকের রেট জেনে নিন
- সোনার বাজারে খুশির আমেজ; বাজুসের নতুন মূল্যে বড় ছাড়
- ডলার শক্তিশালী হওয়ায় বিপাকে স্বর্ণের বাজার! বাড়ছে দুশ্চিন্তা
- কালিগঞ্জ ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়! আদালতের নির্দেশ বৃদ্ধাঙ্গুলি
- মতপ্রকাশের স্বাধীনতা বনাম ডিজিটাল অসভ্যতা: গণতান্ত্রিক সংহতি রক্ষায় নতুন চ্যালেঞ্জ
- রেকর্ড দামের পর অবশেষে স্বস্তি: সোনার ভরিতে বড় ছাড় দিল বাজুস
- সোনার সাথে রুপার দামেও আগুন! আজ থেকে কার্যকর নতুন দর
- রেকর্ড দামের পর এবার কি কমছে স্বর্ণ? একনজরে আজকের বাজার দর
- আজ থেকেই আদানির বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমতে পারে লোডশেডিং
- ২১ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- পৃথিবী: প্রাণ, পানি আর রহস্যের গল্প
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম টি-টোয়েন্টি: সময়সূচি ও সরাসরি দেখার উপায় একনজরে
- ধান-চালের নতুন দাম ঘোষণা সরকারের
- যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন শর্ত
- ৭৫ দেশের নাগরিকদের জন্য বন্ধ হলো আমেরিকার দুয়ার: তালিকায় বাংলাদেশও








