আজকের টাকার রেট: জেনে নিন ১৯ এপ্রিলের সর্বশেষ মুদ্রার বিনিময় হার

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১১:৩৮:৫৯
আজকের টাকার রেট: জেনে নিন ১৯ এপ্রিলের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং দেশের কোটি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে সচল রয়েছে অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) দেশের মুদ্রা বাজারে প্রচলিত বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ১২২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যার গড় বিনিময় হারও ১২২ টাকা ৭০ পয়সা।

ইউরোপীয় একক মুদ্রা ইউরোর ক্ষেত্রে ক্রয়মূল্য ১৪৪ টাকা ৩১ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪৪ টাকা ৩৫ পয়সা ধার্য করা হয়েছে।

ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে ক্রয়মূল্য ১৬৬ টাকা ৮১ পয়সা এবং বিক্রয়মূল্য ১৬৬ টাকা ৮৭ পয়সা।

অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয় মূল্য ০.৭৭ টাকা।

অস্ট্রেলিয়ান ডলারের ক্রয়মূল্য ৮৭ টাকা ৯২ পয়সা এবং বিক্রয়মূল্য ৮৭ টাকা ৯৭ পয়সা।

সিঙ্গাপুর ডলারের ক্ষেত্রে ক্রয়মূল্য ৯৬ টাকা ৫৬ পয়সা এবং বিক্রয়মূল্য ৯৬ টাকা ৬৪ পয়সা।

কানাডিয়ান ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য ৮৯ টাকা ৬০ পয়সা।

প্রতিবেশী দেশ ভারতের রুপির বিনিময় হার ১ টাকা ৩২ পয়সা এবং সৌদি রিয়ালের ক্রয়মূল্য ৩২ টাকা ৭৭ পয়সা ও বিক্রয়মূল্য ৩২ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, বাজার পরিস্থিতি অনুযায়ী মুদ্রার এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

/আশিক


মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ও কূটনীতির স্থবিরতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১২:৫২:১৮
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ও কূটনীতির স্থবিরতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়া এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার নেতিবাচক প্রভাবে বুধবার তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বব্যাপী তেলের দামের প্রধান মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ৮১ ডলারে এসে ঠেকেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৭ ডলারে উন্নীত হয়েছে। এই মূল্যবৃদ্ধির ধারা স্পষ্ট হওয়ার আগে গত মঙ্গলবারও তেলের এই উভয় বেঞ্চমার্কই বিগত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মূল্যে কেনাবেচা হয়ে লেনদেন শেষ করেছিল।

সাম্প্রতিক সময়ে ইরান থেকে কুয়েত ও বাহরাইনের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ পাওয়ার পর মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর সাথে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান কূটনৈতিক সংলাপে আশাব্যঞ্জক কোনো ফলাফল না আসায় বাজারে তেল সরবরাহ ব্যবস্থা সচল থাকা নিয়ে বিনিয়োগকারীদের মনে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কাই মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দামকে ক্রমাগত ওপরের দিকে ঠেলে দিচ্ছে।

/আশিক


জেনে নিন আজ কোন দেশের মুদ্রায় কত টাকা মিলছে

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১২:৪৩:১৫
জেনে নিন আজ কোন দেশের মুদ্রায় কত টাকা মিলছে
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ীদের সুবিধার্থে প্রতিদিনের মতো আজও বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৩ জুন) লেনদেনের শুরুতেই বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে।

প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আজ সৌদি রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৩ পয়সা।

এছাড়া দুবাই দিরহাম ৩৩ টাকা ৪২ পয়সা, ওমানি রিয়াল ৩১৮ টাকা ৯৫ পয়সা এবং কাতারি রিয়াল ৩৩ টাকা ৭২ পয়সায় লেনদেন হচ্ছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম চড়া মুদ্রা কুয়েতি দিনারের মূল্য আজ ৩৯৭ টাকা ৮২ পয়সা এবং বাহরাইনি দিনার ৩২৬ টাকা ৪৫ পয়সা।

আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা মার্কিন ডলারের অফিসিয়াল রেট আজ ১২২ টাকা ৭৪ পয়সা।

ইউরোপীয় একক মুদ্রা ইউরোর বিপরীতে মিলছে ১৪২ টাকা ৭৩ পয়সা এবং ব্রিটিশ পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ১৬৫ টাকা ২৫ পয়সা।

এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়ান রিংগিতের দাম আজ ৩০ টাকা ৮৩ পয়সা এবং সিঙ্গাপুর ডলার ও ব্রুনাই ডলার—উভয়েরই মূল্য সমান অর্থাৎ ৯৫ টাকা ৯০ পয়সায় এসে ঠেকেছে।

অন্যান্য প্রধান মুদ্রাগুলোর মধ্যে কানাডিয়ান ডলার ৮৮ টাকা ৬৫ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৮ টাকা ০৫ পয়সা এবং চীনা রেনমিনবি বা ইউয়ান ১৮ টাকা ১৪ পয়সায় কেনাবেচা হচ্ছে।

এছাড়া ভারতীয় রুপি ১ টাকা ২৯ পয়সা, মালদ্বীপীয় রুফিয়া ৭ টাকা ৯৫ পয়সা, লিবিয়ান দিনার ১৯ টাকা ৩৬ পয়সা এবং তুর্কি লিরা ২ টাকা ৬৭ পয়সা। দূরপ্রাচ্যের মুদ্রাগুলোর মধ্যে জাপানি ইয়েন ০ টাকা ৭৭ পয়সা, দক্ষিণ কোরিয়ার উওন ০ টাকা ০৮ পয়সা এবং ইরাকি দিনার ০ টাকা ০৯ পয়সায় স্থিতি পেয়েছে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডের মূল্য আজ ৭ টাকা ৫৫ পয়সা। তবে ব্যাংকিং চ্যানেল ও কার্ব মার্কেট বা খোলা বাজারে যেকোনো মুহূর্তে এই আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিনিময় হার পরিবর্তন হতে পারে।

/আশিক


ঈদের আমেজ কাটতেই ‘কারেন্ট’ শক: আজই বাড়ছে বিদ্যুতের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১০:২৭:০১
ঈদের আমেজ কাটতেই ‘কারেন্ট’ শক: আজই বাড়ছে বিদ্যুতের দাম
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আমেজ কাটতে না কাটতেই দেশের সাধারণ মানুষের ওপর আসছে বাড়তি খরচের এক তীব্র ধাক্কা। বহুল আলোচিত বিদ্যুতের নতুন মূল্য আজ বুধবার (৩ জুন) বিকেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত পূরণ এবং বিদ্যুৎ খাতের বিশাল লোকসান সামাল দিতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম এবার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। তবে চরম অর্থনৈতিক সংকটে থাকা স্বল্প আয়ের গ্রাহকদের জন্য চালু থাকা ‘লাইফ লাইন’ (০ থেকে ৫০ ইউনিট) সুবিধায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বিইআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ সকাল ১১টায় কমিশনের কারিগরি কমিটির রুদ্ধদ্বার বৈঠকে ইউনিটপ্রতি মূল্যবৃদ্ধির চূড়ান্ত হার নির্ধারণ করা হচ্ছে। এরপর বিকেলের দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুতের নতুন ট্যারিফ ঘোষণা করবে কমিশন, যা ১ জুন থেকে অর্থাৎ ভূতাপেক্ষভাবে কার্যকর করা হবে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদও গণমাধ্যমকে জানিয়েছেন, কারিগরি কমিটি বিষয়টি নিয়ে শেষ মুহূর্তের কাজ করছে এবং আজই চূড়ান্ত ঘোষণা আসবে।

সূত্র জানিয়েছে, ২ মাস আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি ইউনিটপ্রতি ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করেছিল। এছাড়া গত ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত বিইআরসির গণশুনানিতে দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এর মধ্যে বিপিডিবি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা বৃদ্ধির দাবি করে।

বিতরণ কোম্পানিগুলোর এই আকাশচুম্বী প্রস্তাবের বিপরীতে বিইআরসির কারিগরি দল গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা মূল্যবৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করেছে। কর্মকর্তাদের মতে, চূড়ান্ত সিদ্ধান্তে কোনোভাবেই ইউনিটপ্রতি ১ টাকার কম বাড়ছে না। তবে গ্রাহকদের ওপর চাপ কমাতে নতুন একটি কৌশল নেওয়া হচ্ছে। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে তুলনামূলক কম হারে মূল্যবৃদ্ধি করা হতে পারে। এরপর ২০০ থেকে ৪০০ ইউনিট, ৪০০ থেকে ৬০০ ইউনিট এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে মূল্যবৃদ্ধির হার চড়া হবে। এই মূল্যবৃদ্ধির মাধ্যমে বছরে সরকারের প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে।

বিদ্যুৎ বিভাগ ও বিপিডিবির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজার আরও অস্থির হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, ডলারের চড়া বিনিময় হার এবং এলএনজি, কয়লা ও তেল আমদানি ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে।

বিপিডিবি জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে পিডিবির প্রাক্কলিত লোকসান হবে ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪০ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি দেবে সরকারি এই সংস্থা। বিদ্যুতের দাম বাড়িয়ে ১২ হাজার কোটি টাকা তোলা গেলেও বাকি বিশাল অঙ্কের টাকা ঘাটতি থেকেই যাবে।

অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়লে তার প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না। শিল্প-কারখানা, সেচব্যবস্থা, কোল্ড স্টোরেজ ও বাণিজ্যিক খাতের উৎপাদন ব্যয় এক লাফে অনেক বেড়ে যাবে। এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। নতুন করে বিদ্যুতের দাম বাড়লে বাসাভাড়া ও উৎপাদন ব্যয় বাড়ার কারণে সীমিত আয়ের মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা সবচেয়ে বেশি পিষ্ট হবেন, যা দেশের সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে।

এদিকে বিইআরসির দুই দিনের শুনানিতে খুচরা পর্যায়ে ১৫ থেকে ২৯ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ভোক্তা প্রতিনিধি, অর্থনীতিবিদ ও শিল্প মালিকরা। শুনানিতে অংশ নিয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন এবং প্রতিনিধিরা বলেন, বিদ্যুৎ খাতের সুশাসন নিশ্চিত না করে এবং অপচয় ও অদক্ষতা না কমিয়ে কেবল মূল্যবৃদ্ধি কোনো সমাধান নয়। বিদ্যুৎ খাতের অদক্ষতা, দুর্নীতি, সিস্টেম লস এবং রেন্টাল-কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ভূতুরে ‘ক্যাপাসিটি চার্জের’ দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা প্রশ্ন তোলেন, প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হলেও এর প্রয়োজনীয়তা নিয়ে কোনো স্বাধীন আর্থিক নিরীক্ষা কেন করা হচ্ছে না? তিনি দাম বাড়ানোর পরিবর্তে কিভাবে দাম কমানো যায়, সে বিষয়ে পৃথক গণশুনানির আহ্বান জানান।

সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া এবং সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর নতুন অর্থনৈতিক শোষণ চাপাতেই এই আইএমএফের শর্তপূরণের উদ্যোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জেবুন্নেসা কড়া ভাষায় বলেন, বিতরণ কোম্পানিগুলোর অবৈধ সংযোগের কারণে যে সিস্টেম লস ও লোকসান হয়, তা সাধারণ গ্রাহক দেবে কেন? দুর্নীতি বন্ধ না হলে দাম এভাবে বাড়তেই থাকবে।

এমনকি খোদ বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদও শুনানিতে স্বীকার করেছেন যে, ‘ক্যাপাসিটি চার্জ’ বর্তমানে বিদ্যুৎ খাতের জন্য বড় বোঝায় পরিণত হয়েছে, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তবে সব বিরোধিতার মুখে দাঁড়িয়েও শেষ পর্যন্ত আজই কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন বাড়তি মূল্য।

/আশিক


তারল্য সংকটে আমানতকারীদের হাহাকার: খেলাপি ঋণের করাল গ্রাসে দেশের ৬১ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ১০:১৬:৪৫
তারল্য সংকটে আমানতকারীদের হাহাকার: খেলাপি ঋণের করাল গ্রাসে দেশের ৬১ ব্যাংক
ছবি : সংগৃহীত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের স্তূপ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে এবার মোট বিতরণ করা ঋণের ৩২ শতাংশেরও বেশি ঋণখেলাপি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাত্র তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকারও বেশি। এর ফলে বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের মার্চ প্রান্তিক পর্যন্ত হিসাব চূড়ান্ত করে এই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে।

খাত সংশ্লিষ্টরা জানান, বিপুল পরিমাণ ঋণখেলাপি হওয়ার কারণে দেশের ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট (লিকুইডিটি ক্রাইসিস) দেখা দিয়েছে। এর ফলে অনেক ব্যাংক গ্রাহকের আমানতের টাকা সময়মতো ফেরত দিতে পারছে না এবং নতুন করে ঋণ দেওয়ার সক্ষমতাও হারিয়ে ফেলছে। এছাড়া খেলাপি ঋণের বিপরীতে বাধ্যতামূলক প্রভিশন বা সঞ্চিতি রাখতে গিয়ে ব্যাংকগুলোর মুনাফা ও মূলধন তলানিতে ঠেকেছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। জানুয়ারি-মার্চ এই তিন মাসের ব্যবধানে তা ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ বিশেষ সুবিধায় নবায়ন (রিশিডিউল) করায় খেলাপি ঋণ সাময়িকভাবে কম দেখালেও, পরবর্তী প্রান্তিকে তা আবার বিশাল লাফে ঊর্ধ্বমুখী হয়েছে। মার্চ মাস শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ ঋণই এখন খেলাপি।

প্রতিবেদনে স্পষ্ট যে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়। সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার বিতরণ করা ঋণের প্রায় ৪৬ শতাংশ, যার মোট পরিমাণ ৩ লাখ ২৬ হাজার ৬৮৬ কোটি টাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের আমলেই মূলত এই খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে যখন আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়, তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা।

২০১৯ সালের মার্চে তা প্রথমবারের মতো লাখ কোটির ঘর ছাড়ায়। আর ২০২৪ সালের জুনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে সরকার খেলাপি ঋণের অঙ্ক ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায় রেখে যায়। তবে তৎকালীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক খাতের প্রকৃত ও বাস্তব চিত্র এবং গোপন তথ্য বেরিয়ে আসতে শুরু করলে এই অঙ্ক হুহু করে বাড়তে থাকে।

ব্যাংকারদের মতে, বিগত সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ ও হল-মার্ক গ্রুপসহ কয়েকটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর সীমাহীন লুটপাট, জালিয়াতি এবং ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও বেসিক ব্যাংকে সংঘটিত নজিরবিহীন কেলেঙ্কারির কারণেই ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

সার্বিক পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি চরম হতাশাজনক। নতুন ঋণ বিতরণ না হওয়ায় আগের খেলাপি ঋণের ওপর চড়া সুদ যোগ হয়ে মোট খেলাপির পরিমাণ ও হার—দুটোই অনেক বেড়েছে। দেশের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবার চালু করে অর্থনীতিকে সক্রিয় করতে এবং বাজারে ঋণের চাহিদা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

/আশিক


স্বর্ণ কিনতে সুখবর, এক লাফে কমল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০৩ ০৯:২৭:১৩
স্বর্ণ কিনতে সুখবর, এক লাফে কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঈদুল আজহাকে সামনে রেখে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে এবং বুধবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। একইসঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১৮ ক্যারেটের ক্ষেত্রে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় কাঁচা স্বর্ণের সরবরাহ পরিস্থিতি দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা নরম হওয়ায় তার প্রতিফলন স্থানীয় বাজারেও দেখা যাচ্ছে।

এর আগে গত ২৫ মে সর্বশেষ মূল্য সমন্বয়ের সময় উল্টো চিত্র দেখা গিয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে বাজারে উল্লেখযোগ্য মূল্যহ্রাস ঘটল।

শুধু স্বর্ণ নয়, রুপার বাজারেও এসেছে স্বস্তির খবর। বাজুসের নতুন ঘোষণায় রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়। ১৮ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৩ হাজার ৪৪১ টাকায়।

স্বর্ণ ব্যবসায়ীদের মতে, ঈদুল আজহার আগে সাধারণত অলংকার কেনাবেচা বৃদ্ধি পায়। এমন সময়ে মূল্য হ্রাস ভোক্তাদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান ও ঈদ উপলক্ষে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

-রাফসান


জুলাই থেকেই ভাগ্যবদল: নবম পে স্কেলে যুক্ত হচ্ছে নতুন যেসব সুযোগ-সুবিধা

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০২ ১৮:০৩:২১
জুলাই থেকেই ভাগ্যবদল: নবম পে স্কেলে যুক্ত হচ্ছে নতুন যেসব সুযোগ-সুবিধা
ছবি : সংগৃহীত

দেশের সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বা নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই (২০২৬) থেকে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে সরকারি কোষাগারের ওপর থেকে বড় ধাক্কা এড়াতে পুরো পে-স্কেল একবারে কার্যকর না করে তিনটি ভিন্ন অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের একটি বিশেষ রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি নিশ্চিত করেছেন যে, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই বৃহৎ ব্যয়ের প্রাথমিক ধাক্কা সামলাতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুরো কাঠামোটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে সরকারের মোট সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

তিন ধাপে যেভাবে বাস্তবায়িত হবে নতুন পে-স্কেল

প্রথম বছর (১ জুলাই ২০২৬ থেকে)

প্রাথমিক ধাপে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তাবিত নতুন পে-স্কেলের বর্ধিত মূল বেতনের (Basic Pay) প্রথম ৫০ শতাংশ সুবিধা পাবেন।

দ্বিতীয় বছর (২০২৭-২০২৮ অর্থবছর)

এই অর্থবছরে মূল বেতনের বাকি ৫০ শতাংশ সুবিধা পুরোপুরি সমন্বয় করে কার্যকর করা হবে।

তৃতীয় বছর (২০২৮-২০২৯ অর্থবছর)

শেষ ধাপে নতুন কাঠামো অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা ও অন্যান্য সব ধরনের আনুষঙ্গিক ভাতা একযোগে কার্যকর করা হবে। (ততদিন পর্যন্ত অন্যান্য সব ভাতা ও সুবিধা বিদ্যমান পুরোনো নিয়মেই বহাল থাকবে)।

নতুন পে-স্কেলের সুপারিশেও বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডের প্রশাসনিক কাঠামোটিই বহাল রাখার কথা বলা হয়েছে। তবে নিম্ন ও উচ্চ পদের মধ্যে বেতনের বৈষম্য কমিয়ে আনতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

সর্বনিম্ন মূল বেতন (২০তম গ্রেড)

বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সর্বোচ্চ মূল বেতন (১ম গ্রেড)

বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

এই নতুন বিন্যাসের ফলে গ্রেডভেদে কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীরা এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টিও অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।

নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে দেশের প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনেও বড় স্বস্তি আসছে। বিশেষ করে যারা অতীতে তুলনামূলকভাবে কম পেনশন পেতেন, তাদের ক্ষেত্রে পেনশন সুবিধা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি মানবিক প্রস্তাব নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ইতিমধ্যে সরকারি চাকরিজীবীরা যে ১০ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, নতুন স্কেলের মূল বেতন নির্ধারণের সময় সেটি কীভাবে সমন্বয় করা হবে, তা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটি কাজ করছে।

এদিকে, দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও এই নতুন বেতন কাঠামো বড় ধরনের সুখবর বয়ে আনছে। বিশেষ করে ১০ম গ্রেডে কর্মরত শিক্ষকদের মূল বেতনে একটি বড় ধরনের উল্লম্ফন এখন সময়ের অপেক্ষা মাত্র। সরকারের এই পর্যায়ক্রমিক বেতন বৃদ্ধির যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের আর্থিক অসচ্ছলতা ও জীবনযাত্রার সংকট অনেকাংশেই দূর হবে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

/আশিক


এলপিজি সিলিন্ডারের দাম কমাল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০২ ১৭:৫৩:১০
এলপিজি সিলিন্ডারের দাম কমাল সরকার

তীব্র মূল্যস্ফীতির বাজারে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। ভোক্তা-পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় কিছুটা কমিয়েছে সরকার। বহুল ব্যবহৃত প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য তালিকা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন নির্ধারিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে কার্যকর হবে।

১২ কেজির সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দামও কমানো হয়েছে। আগের নির্ধারিত মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

এর আগে গত ১৯ এপ্রিল এক লাফে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১-২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার মাত্র ১৭ দিন আগে, অর্থাৎ ২ এপ্রিল বিইআরসি এক ধাক্কায় ৩৮৭ টাকা বাড়িয়েছিল। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা বাড়িয়ে গ্রাহকদের পকেট কাটা হয়েছিল। মে মাসজুড়ে সেই বাড়তি দাম বহাল থাকার পর, জুন মাসের শুরুতে এসে রান্নার গ্যাসের দাম কিছুটা কমাল নিয়ন্ত্রক সংস্থা।

/আশিক


আজ মঙ্গলবার ডলার ও ইউরোর দাম কত? জেনে নিন আজকের টাকার রেট

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০২ ১২:৪৯:২৫
আজ মঙ্গলবার ডলার ও ইউরোর দাম কত? জেনে নিন আজকের টাকার রেট
ছবি : সংগৃহীত

বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য, প্রবাসী রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক কর্মসংস্থানের পরিধি বাড়ার সাথে সাথে বাংলাদেশে মুদ্রা বিনিময়ের হার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন দেশ থেকে টাকা পাঠানো বা বিদেশে লেনদেনের সুবিধার্থে আজ মঙ্গলবার (২ জুন) আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা কেনা-বেচার সর্বশেষ অফিশিয়াল রেট প্রকাশ করা হয়েছে।

আজকের অফিশিয়াল রেট অনুযায়ী, আমেরিকান ডলারের ক্রয় মূল্য ১২২ টাকা ২০ পয়সা এবং বিক্রয় মূল্য ১২৩ টাকা ২০ পয়সা। ইউরোপীয় ইউরো কেনা হচ্ছে ১৪০ টাকা ৩৬ পয়সায় এবং বিক্রি হচ্ছে ১৪৫ টাকা ২৩ পয়সায়। ব্রিটেনের পাউন্ডের ক্রয় হার ১৬২ টাকা ৬৫ পয়সা এবং বিক্রয় হার ১৬৭ টাকা ৭২ পয়সা।

এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরবের রিয়াল আজ বিক্রি হচ্ছে ৩২ টাকা ৮৫ পয়সায় (ক্রয় মূল্য ৩২ টাকা ৫৪ পয়সা) এবং সংযুক্ত আরব আমিরাতের দিরহাম বিক্রি হচ্ছে ৩৩ টাকা ৫৫ পয়সায় (ক্রয় মূল্য ৩৩ টাকা ২৬ পয়সা)।

অন্যান্য প্রধান আন্তর্জাতিক মুদ্রার মধ্যে সুইস ফ্রাঁ ১৫৩ টাকা ৯৮ পয়সায় কিনে ১৫৮ টাকা ১১ পয়সায় বিক্রি করা হচ্ছে। সিঙ্গাপুর ডলারের ক্রয় মূল্য ৯৫ টাকা ১৯ পয়সা এবং বিক্রয় মূল্য ৯৬ tactile ৭৬ পয়সা। অস্ট্রেলিয়ান ডলার কেনা হচ্ছে ৮৬ টাকা ৮৫ পয়সায় এবং বিক্রি হচ্ছে ৮৮ টাকা ৮৫ পয়সায়।

এশীয় অঞ্চলের মুদ্রার মধ্যে চাইনিজ ইউয়ানের দাম আজ ১৭ টাকা ৯৬ পয়সা (ক্রয়) ও ১৮ টাকা ৩৩ পয়সা (বিক্রয়)। আমাদের প্রতিবেশী দেশ ভারতের রুপির ক্রয় মূল্য ১ টাকা ২৮ পয়সা ও বিক্রয় মূল্য ১ টাকা ৩০ পয়সা। আর জাপানি ইয়েন লেনদেন হচ্ছে শূন্য দশমিক ৭৬ পয়সা (ক্রয়) এবং শূন্য দশমিক ৭৮ পয়সা (বিক্রয়) দরে।

তবে ব্যাংক ও মানি এক্সচেঞ্জ ভেদে এবং প্রবাসী রেমিট্যান্সের ক্ষেত্রে এই বিনিময় হার সামান্য কম-বেশি হতে পারে।

(সূত্র: গুগল)


রুপার বাজারও আজ আকাশচুম্বী: চার মানের রুপার সর্বশেষ রেট এক নজরে

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুন ০২ ১০:৪১:১৮
রুপার বাজারও আজ আকাশচুম্বী: চার মানের রুপার সর্বশেষ রেট এক নজরে
ছবি : সংগৃহীত

দেশের বাজারে আজ মঙ্গলবার (২ জুন) ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা রেকর্ড ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় বিক্রি হচ্ছে। গত ২৫ মে সর্বশেষ দাম বাড়ানোর পর থেকে আজ পর্যন্ত এই রেকর্ড মূল্যে স্থির রয়েছে দেশের সোনা ও রুপার বাজার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন করে মূল্য সমন্বয় বা দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের জুয়েলারি দোকানগুলোতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এই ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকাতেই বিক্রি হবে। এছাড়া ক্রেতাদের জন্য অন্যান্য মান ও সনাতন পদ্ধতির সোনা এবং রুপার দামও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বাজুসের নির্ধারিত বর্তমান মূল্যতালিকা অনুযায়ী দেশের বাজারে সোনা ও রুপার সর্বশেষ রেট দেওয়া হলো

সোনার বর্তমান বাজারদর (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

রুপার বর্তমান বাজারদর (প্রতি ভরি)

২২ ক্যারেট: ৫ ,৭৭৪ টাকা

২১ ক্যারেট: ৫,৫৪০ টাকা

১৮ ক্যারেট: ৪,৭২৪ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৫৫৮ টাকা

/আশিক

পাঠকের মতামত: