বিদেশেও সংরক্ষিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি: লন্ডনে বিশিষ্টজনদের বিশেষ সভা

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে গবেষণা কার্যক্রম জোরদার এবং একটি সমন্বিত আর্কাইভ গঠনের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রামাণ্য নথিভুক্তি না হলে তা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণে সরকারের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। রাজনৈতিক কারণে যেন এসব ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিচিহ্ন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস না হয়, সে জন্য শক্তিশালী আইনি সুরক্ষার দাবিও জানান বক্তারা।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের একটি কমিটি রুমে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। লর্ড রামী রেঞ্জারের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান এম. এ. মালেক খান।
নর্থ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বার (NBBBC) এবং বেঙ্গল সেন্টার ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনবিবিসির চেয়ারম্যান ও নর্থ্যাম্পটন সিটি কাউন্সিলের কাউন্সিলর নাজ ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিবিসি বাংলা বিভাগের সাবেক সম্পাদক সাবির মুস্তাফা, ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, এনবিবিসির ডেপুটি চেয়ারম্যান টিপু রহমান, নর্থ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম. এ. রউফ, থার্ড সেক্টর কনসালট্যান্ট বিধান গোস্বামী, পলিসি গভ-এর সহ-প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সঞ্জয় রায়, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের চেয়ারম্যান ডা. হাবিবে মিল্লাত, এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে. এম. আবু তাহের চৌধুরী, হৃদমিক কেয়ারের পরিচালক রুহুল আমীন, সিলেট হার্ট ফাউন্ডেশনের মিসবাহ জামাল এবং মঞ্জুর আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোহাম্মদ আব্দুর রহমান ও হিমাংশু গোস্বামী-কে এবং প্রবাস থেকে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অবদানের জন্য ফেরদৌস রহমান ও হাজী মোহাম্মদ আফতাব আলী-কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ইউসুফ রাজা চৌধুরী ও মোহাম্মদ আলী-কেও সম্মাননা সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র “ Birth of a Nation” প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে লর্ড রামী রেঞ্জার ও এম. এ. মালেক খান পরস্পরের মধ্যে স্মারক স্কার্ফ বিনিময় করেন। লর্ড রামী রেঞ্জারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যারিস্টার সঞ্জয় রায় ও মেরাজ হোসেন।
এছাড়া প্রপা রেজওয়ানা আনোয়ারের শিষে পরিবেশিত মুক্তিযুদ্ধের গান উপস্থিত দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে।
সেন্ট লুসিয়ার পার্লামেন্টের স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমেদের মতবিনিময়

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল ২০২৬, সোমবার সেন্ট লুসিয়ার ন্যাশনাল পার্লামেন্টের স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি’র সাথে বর্তমানে সেন্ট লুসিয়ায় সফররত লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিন বারের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার নাজির আহমদ আজ পার্লামেন্টে পৌঁছলে স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি তাকে স্বাগত জানান এবং পুরো পার্লামেন্ট ঘুরে ঘুরে দেখান এবং তাদের আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতিগুলো ব্যাখ্যা করেন। পরে ব্যারিস্টার নাজির আহমদ ও স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি পৃথিবীর বিভিন্ন দেশে সংসদীয় গণতন্ত্রের নমুনা, সংবিধান ও বিভিন্ন দেশের রেওয়াজ এবং প্র্যাকটিস সম্পর্কে মতবিনিময় করেন।
উভয়েই একমত হন, যে সব দেশে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সত্যিকার চেক এন্ড ব্যালেন্স রয়েছে এবং সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা যায় সে সব দেশে গনতন্ত্র শক্তিশালী হয় যা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পায়।
উল্লেখ্য, স্পীকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি সেন্ট লুসিয়ার ন্যাশনাল টিভির একজন জনপ্রিয় টকশো হোস্ট ও তুখোড় রাজনীতিবিদ। তিনি ২০২১ সাল থেকে সেন্ট লুসিয়ার পার্লামেন্টের ১২তম স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেন্ট লুসিয়ার সিনেটের ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত দশম প্রেসিডেন্ট ছিলেন এবং সেন্ট লুসিয়া লেবার পার্টির চেয়ারম্যান ছিলেন। তার এক সন্তান বৃটেনে পড়াশোনা করছে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে “ব্রিটেনে বাংলাদেশী মুসলিমদের ঈদ উদযাপন "বর্তমান ও অতীত" শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ঝাঁকজমকপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
১২ এপ্রিল ২০২৬, রবিবার বিকেলে পূর্বলন্ডনের একটি সেন্টারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারী আব্দুল বাছিরের সঞ্চালনায় প্রবাসীদের ঈদ উদযাপন নিয়ে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্বে কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন হ্যারিংওয়ে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক রহমত আলী, সাবেক স্পিকার খালিছ উদ্দীন আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মীরু, সাবেক সেক্রেটারী জুবায়ের আহমদ, কবি মজিবুল হক মনি, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল মুকিত, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কাউন্সিলর ফয়জুর রহমান, ফটোগ্রাফার জি আর সোহেল, আক্কাছ খান।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সোহেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী ইমরান তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, নাজ নাজনিন ও মুন কোরেশী প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পী এ রহমান অলি, আসমা মতিন, আব্দুস শুকুর, শিল্পী জাহাঙ্গীর রানা, আশরাফুল হুদা, দীপা হক, শাহদাত হোসেন মাছুম, রুমান বখত, রায়হান আহমদ।
গান ও কবিতা আবৃত্তি করেন কবি, গীতিকার সাজ্জাদুর রহমান, মুহাম্মদ সালেহ আহমদ, জান্নাতুল ফেরদৌস ডলি ও সাহিদুর রহমান। অনুষ্ঠানে গীটার বাজান দীপন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ মাহবুব বলেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন হলো কাজের ব্যস্ততা বা ছুটি না পাওয়ার বেদনা। অন্যদিকে আবার আন্তরিকতা, সংস্কৃতিকে লালন করে গল্প, আড্ডা, বেড়ানো এবং কিছুটা আবেগের মিশ্রণকে আছেই পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বন্ধুদের সাথে লন্ডন সহ বিভিন্ন শহরে ঈদের নামাজ ও প্রীতিভোজের মাধ্যমে ঈদউৎসব পালিত হয়। এভাবেই বাঙালি সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যকে লালন করা হচ্ছে।
তিনি আরো বলেন-যুক্তরাজ্যসহ এই প্রবাসে ঈদ মানে এক টুকরো সুন্দর ও প্রীতির বাংলাদেশ।আর এই পথ সৃষ্টি করে গিয়েছেন আমাদের পূর্বসূরীরা, আমাদের প্রবীনেরা। যে পথ দিয়ে আমরা এখন এই প্রবাসে হাঁটছি প্রতিনিয়ত।
লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী নিহত

সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
লেবাননের রাজধানী বৈরুত-এর হামরা এলাকায় ইসরায়েলের হামলায় দিপালী খাতুন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে।
নিহত দিপালী খাতুন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর শালেপুর এলাকার বাসিন্দা এবং শেখ মোফাজ্জলের মেয়ে। তিনি জীবিকার তাগিদে লেবাননে গিয়ে একটি পরিবারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হামলার সময় তিনি তার কর্মস্থলেই অবস্থান করছিলেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহতের ছোট বোন লাইজু খাতুন জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে দিপালী খাতুন লেবাননে যান। সর্বশেষ ৮ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়।
তিনি আরও জানান, দিপালী নিয়মিতভাবে একটি নিকটস্থ দোকানের মাধ্যমে দেশে টাকা পাঠাতেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিপালী খাতুন তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে একজন ছিলেন এবং তিনি অবিবাহিত ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।
চর হরিরামপুর ইউনিয়নের ছাত্রদল সভাপতি শামীম রেজা জানান, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।
এ ঘটনায় নিহতের পরিবার সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
কানেক্ট বাংলাদেশ ইউকে'র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন Connect Bangladesh (কানেক্ট বাংলাদেশ) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ঈদ পুনর্মিলনী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ৬ এপ্রিল ২০২৬, সোমবার লন্ডনের Ivy Venue-এ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মোঃ আলী রেজা, মোঃ মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মোঃ সাইফুদ্দীন, নজরুল ইসলাম এবং মামুনুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার এবং পরবর্তীতে পরিবেশিত হয় মহান জাতীয় সংগীত।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। Connect Bangladesh UK-এর পক্ষ থেকে তাঁদের সম্মাননা জানানো হয় এবং তাঁরা মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম, আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।
সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি পায়। কানেক্ট বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মোঃ আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন, সেলিম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মোঃ ইসলাম, হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব লন্ডন), মোঃ মুজাহিদুল ইসলাম কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, লুৎফুর রহমান প্রমুখ।
কমিউনিটি বিভিন্ন সংগঠনের মধ্যে ছিল- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে,টাঙ্গাইল জেলা সমিতি,ঢাকা সমিতি ইউকে,মানিকগঞ্জ সমিতি,মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে,ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে,সিলেট অ্যাসোসিয়েশন ইউকে,গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে,ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,জামালপুর জেলা সমিতি,টাঙ্গাইল জেলা সমিতি,বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন,হিউম্যান রাইটস ফাউন্ডেশন ,সন্দ্বীপ সমিতি ইউকে
পরবর্তীতে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি,সিপু ,ডাঃরুবেলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজির উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
বোনের জন্য কেক নিয়ে ফেরা হলো না নিশাতের!
নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি। নিশাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়েরগড় এলাকার বাসিন্দা এবং কুইন্সের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমদের বড় মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ঘটনার রাতে কাজ শেষে ছোট বোনের জন্য কেক হাতে নিয়ে ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গারবেজ ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ২০১৭ সালে সপরিবারে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নিশাত ও তার পরিবার।
নিশাতের অকাল মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার স্থানীয় উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে জানাজা শেষে নিউজার্সির একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত বাবা হেলাল আহমদ মেয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
/আশিক
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৫৫তম উদযাপনকে স্মরণীয় করে রাখতে ২৯ মার্চ, রোববার ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার ও নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াটারসাইড ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ার কাউন্সিলর নাজ ইসলাম এবং আমন্ত্রিত অতিথি নর্থ্যাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ, লর্ড রামি রেঞ্জার, মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন বলেন, "নর্দাম্পটন শহরে প্রায় ১৫ হাজার ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বসবাস, ব্রিটেনের মূল ধারায় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অনেক অবদান রয়েছে। আজকে নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে এসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলণ করতে পেরে আমি সত্যি আনন্দিত।"ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ার কাউন্সিলর নাজ ইসলাম বলেন

"বিগত ৫ বছর ধরে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয় ও নর্দাম্পটন ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বার যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করে আসছে। এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক, নতুন প্রজন্মের বাংলাদেশীদের এবং আন্তর্জাতিক কমিউনিটির মানুষেকর কাছে আমরা আমাদের গৌরবগাঁথা গল্প বলার সুযোগ পাই এধরণের আয়োজনের মাধ্যমে"।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আয়োজিত হয় মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠান। চলতি বছর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে কমিউনিটিতে অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট নাগরিকের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউরো ফুডসের স্বত্বাধিকারী সেলিম হোসেন এমবিই, সংগঠনের ভাইস চেয়ারম্যান টিপু রহমান, ট্রেজারার প্রিন্স সাদিক চৌধুরী, কাউন্সিলর তরুণ মিয়া, ইউসুফ রাজা চৌধুরী, মোহাম্মদ আলী, আবু মনসুর, আবদুস শহীদ, জামাল উদ্দিন, জিল্লা মিয়া, আক্তার হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমেদের গ্রন্থনা ও পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশ: আ বার্থ অব আ নেশন’-এর মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও গণহত্যার বিবরণ তুলে ধরা হয়।
আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এই আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্প্রতি ইস্ট লন্ডনের আই.ভি.ওয়াই মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক জমজমাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র কনভেনর আবুল মুনছুর শাহজাহান। যৌত সঞ্চালনায় ছিলেন ট্রাস্টি মোঃ আলী রেজা এবং সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের ডেপুটি হাই কমিশনার ড. নজরুল ইসলাম। ইফতার মাহফিলে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। প্রায় দুই শতাধিক ব্যাক্তি ইফতারে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জোনাইদ সোবহান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান। ইসলামিক নাশিদ পরিবেশন করেন ইসলামিক সঙ্গীত শিল্পী জাহেদুল আলম মাসুদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুস্টানে পারস্পরিক সংলাপ এর মধ্যে দিয়ে আন্ত:সংগঠন সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, গ্রেটার ঢাকা সমিতি, বাংলাদেশ সলিসিটরস সোসাইটি, কক্সবাজার অ্যাসোসিয়েশন, সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে, সন্দ্বীপ সমিতি এবং চট্টগ্রাম কেন্ট সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও জিসিএ সদস্যবৃন্দ।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের পক্ষে বক্তব্য রাখেন ব্যরিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু, ব্যারিস্টার আবুল মুনছুর শাহজাহান, কাউন্সিলর ফিরোজ গনি, মনির মাহমুদ, মোহাম্মাদ আলী রেজা, মোঃ ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার, সুজন বডুয়া, অ্যাকাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার বাপ্পী, অ্যাকাউন্টেন্ট অনুপম শাহ, মোঃ মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, শহীদুল ইসলাম, মোঃ ইব্রাহিম জাহান, শওকত ওসমান, আসমা আক্তার, ফয়সাল আনোয়ার নদবী, মোহাম্মদ মাহাবুবুল আলম, জাহেদুল আলম মাসুদ, পিয়াস বডুয়া সহ প্রমুখ ।
প্রধান অতিথি ড. নজরুল ইসলাম এর বক্তবে, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে অবস্থানরত চট্টগ্রামবাসী’র পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
জিসিএ ইউকে’র নেত্রবৃন্দেরা বলেন, ইউকেতে অবস্থানরত চট্টগ্রামবাসী’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
জিসিএ ইউকের সভাপতি আবু মুনছুর শাহজাহান উপস্থিত আগত মেহমান ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইফতারের পূর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সদস্যবৃন্দের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ, জাতি’র জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ এক সাথে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভিয়ে দিল বিদেশের যুদ্ধ
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার প্রাণ হারালেন এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। বাহরাইনে চলমান ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের মো. তারেক (৪৮) নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটি করার সময় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। নিহতের ফুফাতো ভাই এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. তারেক সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। মাত্র দেড় বছর আগে তিনি সর্বশেষ ছুটি কাটিয়ে আবারও বাহরাইনে কর্মস্থলে ফিরেছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে এখন কান্নার রোল। তার একটি কন্যাসন্তান রয়েছে।
মোশারফ হোসেন নিজের ফেসবুক পোস্টে এই শোক সংবাদটি শেয়ার করার পর সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের রেশ এখন ছড়িয়ে পড়ছে বাহরাইনের মতো দেশগুলোতেও, যার শিকার হতে হচ্ছে সাধারণ প্রবাসী কর্মীদের।
/আশিক
নির্বাচনে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে লন্ডনে উদ্বেগ: ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাস্তুচ্যুতির ধারাবাহিক প্রবণতা অব্যাহত রয়েছে যা নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার গুরুতর ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। গত ১০ ফেব্রুয়ারী ২০২৬, পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত ‘ফোরাম ফর স্যাকুলার বাংলাদেশ’ এর উদ্যোগে লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কমিউনিটির নেতৃবৃন্দ নির্বাচন পরবর্তি সহিংতা ও সংখ্যলঘুদের নিরাপত্তা নিয়ে উদবেগ প্রকাশ করেছেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে ও নির্বাচন পরবর্তীতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, সব রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক ও সিভিল সোসাইটি সংগঠন সমুহকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন । ফোরাম ফর স্যাকুলার বাংলাদেশ এর প্রেসিডেন্ট সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও শাহ মুস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের, কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা, বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রশান্ত দত্ত পুরকায়েস্ত বি ই এম, জাসদের অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, সনাতন এসোসিয়েশনের রবিন পাল, ড. হাসনিন চৌধুরী, সাংবাদিক আব্দুল বাসির, সাংবাদিক সাজিদুর রহমান, হিন্দু সোসাইটির হারাধন ভৌমিক ও স্বরূপ শ্যাম চৌধুরী, অনলাইন এক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত, শাহাব উদ্দিন আহমেদ বাচ্চু, জয়দীপ রায় প্রমুখ।
আলোচকরা বলেন বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাস্তুচ্যুতির ধারাবাহিক প্রবণতা অব্যাহত রয়েছে যা নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার গুরুতর ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে হত্যা, গণপিটুনি, অগ্নিসংযোগ ও বাংলাদেশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংখ্যালঘু অধিকার সংগঠনের তথ্য অনুযায়ী ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ৩,০০০-এর বেশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা, ৫০০-এর বেশি যৌন সহিংসতার মামলা এবং কয়েক দশ হাজার মানুষের বাস্তুচ্যুতির ঘটনা নথিভুক্ত হয়েছে।
সাম্প্রদায়িক সহিংসতার পাশাপাশি বাংলাদেশে সার্বিক জননিরাপত্তার পরিস্থিতিরও অবনতি ঘটেছে। পুলিশ স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র লুট, উগ্রবাদী যোগাযোগ থাকা বন্দিদের পলায়ন এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা নির্বাচনী সময়ে সংখ্যালঘুদের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। স্বাধীন পর্যবেক্ষকরাও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুতর ঘাটতি ও জবাবদিহির অভাবের কথা উল্লেখ করেছেন। পুলিশের দেরিতে বা অসংগত প্রতিক্রিয়া এবং সাম্প্রদায়িক অপরাধকে রাজনৈতিক বিরোধ হিসেবে ভুল ভাবে চিহ্নিত করার প্রবণতা উদ্বেগজনক। গত এক সপ্তাহে প্রচারিত আল জাজিরা ও বিবিসি বাংলার সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু ভোটাররা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শনের কারণে আসন্ন নির্বাচনে তাঁদের অংশগ্রহণ গুরুতরভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যথাযথ পদক্ষেপ নিলে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে সংখ্যালঘুদের রক্ষা করা সম্ভব।
কিন্তু আশঙ্কার ব্যাপার হচ্ছে নির্বাচনের দুই দিন আগেও সংখ্যালঘুদের উপর আসন্ন বিপদ নিয়ে সর্বমহলে আশ্চর্য্য নিরবতা বিরাজ করছে। সংগঠনের সভাপতি বলেন ফোরাম ফর সেক্যুলার বাংলাদশের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে যুক্তরাজ্য সরকারের প্রতি কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।এর মধ্যে রয়েছে নির্বাচন-সংক্রান্ত সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা, বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় সংখ্যালঘু সুরক্ষার বিষয়টি দেওয়া, স্বাধীন নির্বাচন ও মানবাধিকার পর্যবেক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান এবং সংখ্যালঘু অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারীদের সঙ্গে সহযোগিতা উৎসাহিত করা।স্মারকলিপিতে বলা হয়েছে, “যুতক্তরাজ্যের পক্ষ থেকে দ্রুত ও দৃঢ় সম্পৃক্ততা নবায়িত সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে পারে এবং বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে সহায়তা করতে পারে।
গণহামলা, চরমপন্থী তৎপরতা ও দায়মুক্তির পুনরাবৃত্তি স্পষ্টভাবে দেখায় যে, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু এখনো তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও সংগঠনটি সহিংসতা প্রতিরোধে সুপারিশ করেছে, ১ সরকার প্রধান ও সেনা প্রধানকে প্রকাশ্যে অংগীকার করতে হবে কোন অযুহাতেই সংখালঘু নির্যাতন নয়, ২ ঝুকিপুর্ণ সংখ্যালঘু এলাকায় ভোটের পর ১৫ দিন পর্যন্ত বিজিবি পুলিশ র্যাব মোতায়েন রাখতে হবে, ৩ মুল প্রতিদ্বন্ধী রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে ঘোষণা দিতে হার জিত যাই হোক সংখ্যালঘুদের দায়ী করা হবে না এবং কোন সহিংসতা করা হবে না ও ৪ দেশপ্রেমিক সামাজিক সাংস্কৃতিক ও সিভিল সোসাইটি সংগঠন কে ঝুকিপুর্ণ এলাকায় সংখালঘু নিরাপত্তা বেস্টনি গড়ে তুলতে হবে।
পাঠকের মতামত:
- বিদেশেও সংরক্ষিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি: লন্ডনে বিশিষ্টজনদের বিশেষ সভা
- নিরাপদ বাংলাদেশ গড়তে ভূগর্ভস্থ বাঙ্কারের দূরদর্শী পরিকল্পনা!
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় আটক ১
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের প্রশ্নই ওঠে না: ইরান
- কোচিং বাণিজ্য নির্মূলে হার্ডলাইনে সরকার! ডেমরায় প্রতিমন্ত্রীর বড় ঘোষণা
- আমেরিকায় রহস্যের পাহাড়! একের পর এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ
- এনসিপিতে যোগ দেওয়ার খবর কি গুজব? রুমিন ফারহানার সোজাসাপ্টা জবাব
- টাকার মান বাড়ল না কি কমল? দেখে নিন ১৮ এপ্রিলের সর্বশেষ কারেন্সি রেট
- এক ক্লিকেই ভ্যানিশ হবে শর্টস ফিড: ইউটিউবের ধামাকা আপডেট!
- শুক্র গ্রহ: সৌরজগতের সবচেয়ে রহস্যময় উজ্জ্বল গ্রহ
- সম্পর্ক এখন খুবই ভালো: ইরান নিয়ে ট্রাম্পের গলায় নতুন সুর
- প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভাই এখন বিসিবিতে! লজিস্টিক বিভাগে মাশরুর
- জামায়াত একটি ভদ্র দল! সংসদে তাদের শৃঙ্খলায় মুগ্ধ স্পিকার হাফিজ উদ্দিন
- আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে: ইসরায়েলকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি
- বুধবারের পরই কি মহাযুদ্ধ? ইরানকে ট্রাম্পের চরম আল্টিমেটাম!
- আবারও বন্ধ হবে হরমুজ প্রণালি! আমেরিকাকে চূড়ান্ত আল্টিমেটাম দিল ইরান
- দুপুরের মধ্যেই আসছে ঝড়-বৃষ্টি! চার অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা
- রেকর্ড গড়ল স্বর্ণ: স্বর্ণের বাজারে চরম অস্থিরতা
- তীব্র গরমে স্বস্তি উধাও! লোডশেডিং ও তাপপ্রবাহে হাহাকার শহর থেকে গ্রামে
- আগামী হজে আরও বড় চমক? হজযাত্রীদের স্বপ্ন পূরণে সরকারের নতুন বার্তা
- দেখে নিন ১৮ এপ্রিলের নামাজের পূর্ণাঙ্গ সময়সূচি
- আজ কেনাকাটার আগে জেনে নিন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
- হরমুজ খুলে দিল তেহরান: যুদ্ধবিরতির মধ্যেও শক্ত বার্তা
- বুধ গ্রহ: ছোট হলেও বিস্ময়ে ভরা এক জগৎ
- যে ৬ শর্তে ১০ দিনের যুদ্ধবিরতিতে লেবানন-ইসরায়েল
- যুদ্ধবিরতির ঘোষণার পরই ভাঙন: লেবানন সীমান্তে ফের ইসরায়েলি হামলা
- তেলের দামে বড় পতন
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
- লেবানন যুদ্ধবিরতিতে ক্ষুব্ধ ইসরায়েল
- শনিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
- ডিএসইতে সপ্তাহজুড়ে উত্থান-পতনের লড়াই
- সোনা-রুপার দামে নতুন রেকর্ড বাংলাদেশে
- আজকের লাইভ খেলা: কোথায় কিভাবে দেখবেন সব ম্যাচ
- আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না, জানুন এলাকা
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ১৭ এপ্রিল মুদ্রা বাজারে টাকার বিপরীতে মুদ্রা রেট দেখুন
- আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ, বের হওয়ার আগে জানুন
- শুক্রবারের নামাজের সময়সূচি প্রকাশ
- বিদায় বেলায় অশ্রুসিক্ত শিক্ষার্থীরা: মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল
- চরভদ্রাসন উপজেলায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন ও শিক্ষাকার্যক্রম
- অতিরিক্ত দামে তেল বিক্রি করায়, ৪০ হাজার টাকা জরিমানা
- খুব শিগগিরই রাষ্ট্রপতির দায়িত্বে কুমিল্লার আলোচনা
- সতর্কবার্তা: শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়!
- বিরতির সময় গান? ২০২৬ বিশ্বকাপে ইনফান্তিনোর বিশাল চমক
- জুলাই সনদ ও ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্দর থেকে বিদ্যুৎকেন্দ্র, সব ধ্বংসের ছক আঁকলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী
- হরমুজে পা রাখলেই ধ্বংস হবে মার্কিন জাহাজ: মোহসেন রেজায়ির হুঁশিয়ারি
- পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘বিশৃঙ্খলার দেবতা’! মহাকাশে টানটান উত্তেজনা
- বিচ্ছিন্ন দক্ষিণ লেবানন! বিমান হামলায় ধ্বংস হলো কৌশলগত সংযোগ পথ
- রেকর্ড গড়ল স্বর্ণ: স্বর্ণের বাজারে চরম অস্থিরতা
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- ডিএসই আপডেট, লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ১৪ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- "ইরানের কাছে হেরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, মধ্যপ্রাচ্যে আর ফিরতে পারবে না আমেরিকা"
- বুধ গ্রহ: ছোট হলেও বিস্ময়ে ভরা এক জগৎ
- ইসরাইলে ১৩ লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর হামলা
- আজ ১৩ এপ্রিলের নামাজের সময়সূচি: জেনে নিন আপনার এলাকার ওয়াক্ত
- তেলের দামে বড় পতন
- পাঁচ জেলায় শুরু হবে ই-হেলথ সেবা কার্যক্রম, মিলবে যেসব সুবিধা
- ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ! কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়ছে আমেরিকা
- যেসব কারণে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইরান-যুক্তরাষ্ট্র! নেপথ্যে বড় ৫ কারণ
- মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ প্রধানমন্ত্রীর
- কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, যেসব সুবিধা থাকছে








